সাম্প্রতিক নিবন্ধ
মজুরি, শ্রমকোড এবং ২০২৬-এর ধর্মঘট তরঙ্গ
টমাস আইজ‍্যাক

Wages, Labor Code, and the 2026 Strikes
নয়ডার প্রতিবাদ সহিংস দমনপীড়নের মুখোমুখি হয়েছে। ৩,০০০-এর চেয়ে বেশি পুলিস মোতায়েন করে ধর্মঘটীদের উপর কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করা হয়। সরকারিভাবে ৩৯৬ জন বলা হলেও প্রকৃতপক্ষে গ্রেফতার করা হয় প্রায় ১,০০০ জনকে। শ্রমিক মহল্লায় পুলিসি হানা চালিয়ে সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করা হয়। সিআইটিইউ অফিস ঘিরে ফেলে সংগঠনের নেতা গঙ্গেশ্বর দত্ত শর্মাকে গৃহবন্দি করা হয়। সিপিআইএম-এর সাধারণ সম্পাদক এমএ বেবি সহ সংসদ সদস্য ও অন্যান্য নেতৃবৃন্দকে নয়ডা যাওয়ার মুখে আটকে দেওয়া হয়। সামাজিক মাধ্যম ব্যবহারকারী সহ বহু মানুষের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
...more

২০-মে-২০২৬

মানিক বন্দ্যোপাধ্যায় কেন পড়ব?
মালিনী ভট্টাচার্য

Why should we read Manik Bandyopadhyay?
মানিক ফ্রয়েডপন্থী ছিলেন না নিজেই বলেছেন। ফ্রয়েড ও অন্যান্য মনোবিকলনবিদের লেখা তিনি পড়েছেন তাঁরই ভাষায় ছোটোবেলা থেকে যে 'কেন'-রোগে তিনি ভুগতেন (কলেজে বিজ্ঞানের ছাত্র-হিসাবে যেজন্য তাঁর ভর্তি-হওয়া) তারই পীড়নে। কিন্তু তাঁর এই পরিষ্কার বোধ ছিল যে, নানাধরনের যেসব মানসিক বিকারে মানুষ ভোগে এবং যার দ্বারা তার সমাজ-সম্পর্কগুলি প্রভাবিত হয় তার সূত্র খুঁজতে ফ্রয়েডীয় তত্ত্বের অবদমিত আদি প্রবৃত্তির কথাটুকুই যথেষ্ট নয়, অনুধাবন করতে হয় ব্যক্তিমানুষের ওপর অহরহ পরিবর্তনশীল সমাজ-পরিপার্শ্বের চাপের বাস্তবকেও, সামাজিক মানুষেরই তৈরি হলেও যার অনেকটাই আমাদের নিয়ন্ত্রণের বাইরে।
...more

১৯-মে-২০২৬

ভিয়েতনাম: সংগ্রামের এক উদ্দীপ্ত প্রেরণা
বুদ্ধদেব ভট্টাচার্য

Vietnam inspiration for struggle
মার্কসবাদ-লেনিনবাদই ভিয়েতনামের জনগণের বিপ্লবী সংগ্রামের মূলমন্ত্র। দেশের পরিস্থিতি ও অভিজ্ঞতার নিরিখে তারা মার্কসবাদের মূল সূত্রগুলি প্রয়োগ করেছে। মার্কসবাদের আদর্শে বিশ্লেষণ করেছে বিশ্ব দুনিয়াকে। শত্রু ও মিত্রকে চিহ্নিত করেছে সঠিকভাবে এবং সঠিকভাবেই মিত্র শক্তিকে ঐক্যবদ্ধ করেছে ও শত্রুর বিরুদ্ধে আঘাতের পর আঘাত হেনেছে।
...more

১৯-মে-২০২৬

ধ্বংস করা হচ্ছে মনরেগাকে
প্রভাত পট্টনায়েক

Dismantling the MGNREGA
নির্ভেজাল সত্যটা হল, মনরেগাকে এখন ধ্বংস করা হচ্ছে। মনরেগার অধিকার ভিত্তিক, চাহিদা পরিচালিত যে চরিত্র, তাতে অর্থবরাদ্দ কমিয়ে দিয়ে প্রকল্পটাকে ইচ্ছাকৃতভাবেই জলাঞ্জলি দেওয়া হচ্ছে। দুর্নীতি দমনের নামে গরিব শ্রমজীবী মানুষের ওপর প্রযুক্তিগত আঘাত নামিয়ে আনা হয়েছে। নতুন আইনের আওতায় সবকিছুই হয়ে দাঁড়ায় নিছকই বাকচাতুরি।
...more

১৭-মে-২০২৬

দুর্দশার কবলে মনরেগা শ্রমিকরা: ক্রমবর্ধমান সংকটের কবলে গ্রামীণ কর্মসংস্থান
বিক্রম সিং

MGNREGA Workers in Distress
কৃষিশ্রমিক সংগঠনগুলি ও এনরেগা সংঘর্ষ মোর্চা ভিবি-গ্রাম (জি) আইন বাতিল এবং মনরেগা প্রকল্পের পুনর্বহালের দাবিতে ১৫ মে দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে। তাদের দাবির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে মুদ্রাস্ফীতির সাথে সঙ্গতি রেখে দৈনিক ৭০০ টাকা ন্যূনতম মজুরি সহ প্রতিটি গ্রামীণ পরিবারের জন্যে ন্যূনতম ২০০ দিন কাজের সুনিশ্চয়তা। ...more

১৫-মে-২০২৬

ভারতীয় নিউ সিনেমা আন্দোলনের ইস্তাহার (১৯৬৮)
মৃণাল সেন, অরুণ কাউল

Manifesto of the Indian New Cinema Movement
সত্যজিৎ রায়ের "What is wrong with Indian Films?" নিবন্ধটি প্রকাশ পাওয়ার প্রায় ২০ বছর পর আকাশ কুসুম (১৯৬৫) এবং ভুবন সোম (১৯৬৯)-এর মতো ছবির পরিচালক মৃণাল সেন, অরুণ কাউলের সাথে 'নিউ সিনেমা আন্দোলনের ইশতেহার' প্রকাশ করেন। তাঁরা অভিনব এক সিনেমা আন্দোলনের ডাক দেন। ফ্রান্সের 'নুভেল ভাগ' কিংবা আমেরিকার 'আন্ডারগ্রাউন্ড সিনেমা' আন্দোলনের মতো শুধুমাত্র নতুন ফর্মের উদ্ভাবন করেই থামেননি, তার সাথে তাঁরা ছবি তৈরির বিভিন্ন প্রকার অভিনব উপায় এবং সেই ছবিগুলির প্রচার ও দর্শক পর্যন্ত পৌঁছে দেবার জন্য ভিন্ন প্রকার বণ্টনের উপায় ও পথের সন্ধান দিলেন। প্রাথমিকভাবে বোম্বেতে এই আন্দোলন গড়ে ওঠে। তাঁরা বলেন, আমাদের কম বাজেটের ছবি তৈরি করতে হবে এবং সেই সব ছবি দ্বারা উপার্জিত অর্থ ব্যবহার করা হবে স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্রে, প্রযোজনা এবং বণ্টনের জন্য। ...more

১৪-মে-২০২৬

দীনবন্ধু অ্যান্ডরুজ
রবীন্দ্রনাথ ঠাকুর

Dinabandhu Andrews
ধর্মের নামে সাম্প্রদায়িক সম্মার্জনীকে যে-রকম ব্যবহার করে থাকি এমন আর কোনো জাতি করে কি না সন্দেহ। এইজন্যে বিদ্রূপ সহ্য করেই আমাকে বলতে হয়েছে আমি শান্তিনিকেতনে বিশ্বমানবের আমন্ত্রণস্থলী স্থাপন করেছি। এইখানে আমি পেয়েছি সমুদ্রপার থেকে সত্যমানুষকে। তিনি এই আশ্রমে সমস্ত হৃদয় নিয়ে যোগ দিতে পেরেছেন মানুষকে সম্মান করার কাজে। এ-আমাদের পরম লাভ এবং সে-লাভ এখনো অক্ষয় হয়ে রইল। ...more

০৯-মে-২০২৬

সঘন গহন রাত্রি
সায়ন্তন সেন

Soghono Gohono Ratri
তারপর একদিন সে পরেশবাবুকে বলবে, ‘আজ আমি এমন শুচি হয়ে উঠেছি যে চণ্ডালের ঘরেও আমার আর অপবিত্রতার ভয় রইল না।’ একেই গোরা ‘মুক্তিলাভ’ বলেছে। মুক্তি ছোটো-পরিচয় থেকে, ঘৃণা থেকেও— ‘গোরা কহিল, “মা, তুমিই আমার মা! যে মাকে খুঁজে বেড়াচ্ছিলুম তিনিই আমার ঘরের মধ্যে এসে বসে ছিলেন। তোমার জাত নেই, বিচার নেই, ঘৃণা নেই— শুধু তুমি কল্যাণের প্রতিমা! তুমিই আমার ভারতবর্ষ!...” গোরা তার ভারতবর্ষকে নিজেই আবিষ্কার করেছিল, তারপর এসেছিল পরেশবাবুর কাছে নিজেকে সমর্পণ করতে। ...more

০৯-মে-২০২৬

টার্গেট লেনিন, স্বাভাবিক
টিম মার্কসবাদী পথ

Target Lenin naturally
অতএব, টার্গেট লেনিন। কে বলবে, মূর্তি ভাঙা যায়, বিকট উল্লাসে তা গুঁড়িয়ে দেওয়া যায়। কিন্তু হাজারো চেষ্টা করেও গুঁড়িয়ে দেওয়া যায় না, যায়নি সমাজতন্ত্রের মহান মতাদর্শকে। আজও দুনিয়ার ‘গ্রামে ও নগরে হাজার লেনিন যুদ্ধ করে। বিদ্যুৎ-ইশারা চোখে, আজকেও অযুত লেনিন ক্রমশ সংক্ষিপ্ত করে বিশ্বব্যাপী প্রতীক্ষিত দিন।’ ...more

০৭-মে-২০২৬

গোথা কর্মসূচির সমালোচনা: কমিউনিজম প্রসঙ্গে মার্কসের পাল্টা দলিল
সৌভিক ঘোষ

Critique of the Gotha Programme and Marx Counter-Paper on Communism
বহু বিতর্ক, বহু লড়াই সংগ্রামের ফসল হিসাবে কমিউনিস্ট ইশতেহার লেখা হয়েছিল। দর্শন প্রসঙ্গে অতীতের প্রায় সমস্ত ধারাকে চ্যালেঞ্জ জানিয়েই মার্কস-এঙ্গেলস’কে দ্বন্দ্বমূলক বস্তুবাদী দার্শনিক বিশ্বদৃষ্টিভঙ্গী নির্মাণ করতে হয়েছিল। এর পরে মার্কস পুঁজিবাদী ব্যবস্থার মূল ভিত্তিটুকু উন্মোচিত করার কাজে মনোনিবেশ করেছিলেন, ক্যাপিটাল (পুঁজি) তারই ফলাফল। এর পাশাপাশি বাকুনিনের নৈরাজ্যবাদী মতবাদকে পরাস্ত করার জন্য তখনও লড়াই চালাতে হচ্ছিল। ...more

০৫-মে-২০২৬

মানব ইতিহাসের গতিস্রোতে মে দিবসের স্থান: পর্যায়ক্রমিক ঘটনাপঞ্জি
মৃদুল দে

May Day in the flow of human history a chronicle of struggle solidarity and workers rights across ti
আগে লীগ অব দি জাস্টের স্লোগান ছিল-'সকল মানুষ ভাই ভাই।' কংগ্রেসে নতুন স্লোগান তৈরি হলো 'সকল দেশের শ্রমজীবী মানুষ এক হও'। আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের এটাই হয়ে দাঁড়ালো শাশ্বত আহ্বান। প্রথম আন্তর্জাতিক শ্রমিক সংগঠন কমিউনিস্ট লীগের প্রতিষ্ঠার মধ্য দিয়ে শ্রমিক আন্দোলনের সঙ্গে মার্কসবাদের সম্পৃক্তিসাধন হয়। লীগের তাত্ত্বিক পতাকায় খোদাই হলো বৈজ্ঞানিক সাম্যবাদ। ...more

০১-মে-২০২৬

মমতার সংখ্যালঘু উন্নয়নের স্বরূপ
গৌতম রায়

The nature of Mamata's minority development
মুসলমান সমাজের আর্থ-সামাজিক উন্নতির লক্ষ্যে আজ পর্যন্ত একটাও সঠিক পদক্ষেপ মমতা নেননি। অর্থনৈতিক ভাবে পিছিয়ে থাকা মুসলমান সমাজে আধুনিক শিক্ষা প্রসারে মমতা প্রকৃতপক্ষে কোনও ভূমিকা পালন করেননি। ক্ষমতা দখলের লক্ষ্যে মাদ্রাসা শিক্ষা ঘিরে বহু আকাশ ছোঁয়া প্রতিশ্রুতি মমতা দিয়েছিলেন ক্ষমতায় আসার আগে। মমতার পনেরো বছরের শাসনকালে পশ্চিমবঙ্গের সামগ্রিক শিক্ষা ব্যবস্থার মতোই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাও প্রায় ধ্বংসের মুখে। ...more

২৭-এপ্রিল-২০২৬

পৃথিবী যখন নতুন তারার খোঁজে, বাংলা কেন তিমিরবিলাসী হবে?
সাত্যকি রায়

When the world is searching for new stars why should Bengal remain enamoured with darkness
দুনিয়া যখন নতুন তারার খোঁজে, বাংলা যেন তিমিরবিলাসী না হয়। পরিবর্তনের অভিনয় নয়, ছদ্ম বিরোধিতা নয়, ধর্মের নামে শ্রমজীবীদের বিভক্ত করার অভিসন্ধি নয়, ভোটকে কার্যকরী করার নামে বামপন্থীদের নিকেশ করার ষড়যন্ত্রে শামিল হওয়া নয়— বাংলা যেন পৃথিবীর উদীয়মান অভিমুখকে চিনতে পারে। ভবিষ্যৎ শ্রমজীবীদের— ভবিষ্যৎ বামপন্থার। ...more

২৬-এপ্রিল-২০২৬

ফিরে দেখা: মহান অক্টোবর বিপ্লব
আইজাজ আহমেদ

Revisiting The Great October Revolution
অক্টোবর বিপ্লবের সঙ্গে সঙ্গে বিপ্লবের কেন্দ্রবিন্দু ক্রমশ পূর্ব দিকে সরে যেতে থাকে এবং আরও সাধারণ ভাবে বলতে গেলে এটা সেই সব জায়গায় আরও ঘনীভূত হয়, যেখানে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই চলছিল। সাম্যবাদ (কমিউনিজম) ও সাম্রাজ্যবাদ বিরোধিতার আন্তঃসম্পর্ককেই মহান অক্টোবর বিপ্লবের ঐতিহ্য হিসেবে আজও ফিরে দেখা যেতে পারে।  ...more

২২-এপ্রিল-২০২৬

পশ্চিমবঙ্গে উচ্চশিক্ষার বেহাল দশা 
নন্দিনী মুখার্জী

The poor state of higher education in West Bengal
সেই অর্থ ব্যয়ের অনীহা দেখা দিচ্ছে কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে অর্থের যোগানেও। সমস্ত ক্ষেত্রেই যা বাজেট তার অর্ধেকও রাজ্য সরকারের কাছ থেকে পাওয়া যাচ্ছে না। ফলে টান ধরছে উচ্চশক্ষা প্রতিষ্ঠানের কোষাগারে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আগে ইউজিসি মারফত পরিকাঠামো উন্নয়নের জন্য বিশ্ববিদ্যালয়গুলিকে টাকা দেওয়া হত। বিজেপি ক্ষমতায় আসার পরে তাও বন্ধ। গবেষণার জন্য কেন্দ্রীয় সংস্থার কাছে টাকা জোগাড় করতে গেলে এমন এমন শর্ত জুড়ে দেওয়া হচ্ছে যেগুলি কোনও রাজ্য সরকারি কলেজ, বিশ্ববিদ্যালয়ের পক্ষে পূরণ করা প্রায় অসম্ভব। তাই এই ‘নেই’-এর রাজ্যে এখন পরিকাঠামো নেই, ল্যাবরেটরিতে নেই নতুন যন্ত্রপাতি, নেই গবেষণার অর্থ। বর্তমান কেন্দ্রীয় ও রাজ্য সরকার সেই পথেই হাঁটতে চান– “এরা যত বেশি পড়ে তত বেশি জানে, তত কম মানে, ঠিক কিনা!” ...more

২১-এপ্রিল-২০২৬

বাড়ছে শ্রেণি রাজনীতির পরিসর
রতন খাসনবিশ

The range of class politics is increasing
এই অবস্থায় শ্রেণি রাজনীতি যারা করতে চান, তাদের রাজনৈতিক পরিসর প্রসারিত হওয়ার কথা। সেটাই ঘটছে পশ্চিমবঙ্গের সর্বত্র। এবং সেটাই মোদি ও মমতা উভয়পক্ষকেই বিব্রত করে তুলেছে। বলা হচ্ছে, এই রাজনীতি যারা করছেন, তারা ভোটকাটুয়া। সেটাই বলার কথা। দ্বিমুখী রাজনীতির যে অ্যাজেন্ডা তৈরি করে রেখেছে দক্ষিণপন্থা, এটা তার বাইরের কথা— জীবন ও জীবিকার কথা— যে কথা শুনতে আদৌ রাজি নয় আজকের দক্ষিণপন্থা। সমস্যা হল, দক্ষিণপন্থার তৈরি করা অ্যাজেন্ডা ধরে মানুষ ভোট দেবেন, এই সম্ভাবনা দ্রুত কমে আসছে। ...more

২০-এপ্রিল-২০২৬

বাংলার নির্বাচন— দান থেকে অধিকারের দিকে যাত্রা
অনিতা অগ্নিহোত্রী

Bengal Election The Journey From Alms to Rights
এবার আসন্ন নির্বাচনে স্বপ্ন দেখতে ইচ্ছে হয়। বামেদের তরুণ ব্রিগেড, তাদের সংবেদী অভিজ্ঞ নেতাদের পক্ষে আছে শিক্ষা, সততা, রুজি রোজগারের জন্য নির্দিষ্ট পরিকল্পনা, মেয়েদের রোজগার ও সুরক্ষার ভাবনা। বামদলগুলি এবার সর্বপ্রথম প্রকাশ করেছে বিকল্প ইশতেহার। অর্থ নেই, ঐশ্বর্যের প্রশ্নই নেই, তবু আছে দুরন্ত উৎসাহ আর মানুষের সঙ্গে যুক্ত হবার প্রাণশক্তি। ভোটাররা— ভাবুন, দেখুন। এবার সরকার গড়ার জন্য ভোট না-দিয়ে দুর্নীতি মুক্ত অসাম্প্রদায়িক অধিকার আন্দোলনের পক্ষে দাঁড়ানো বাম প্রার্থীদের ভোট দিন। আপনাদের ভাতা ভবিষ্যতেও বজায় থাকবে, কিন্তু প্রজা থেকে নাগরিকে উত্তীর্ণ হবার সুযোগ হারানো যাবে না। ...more

১৯-এপ্রিল-২০২৬

ডিলিমিটেশনকে বাদ দিতে হবে মহিলা সংরক্ষণ থেকে
বৃন্দা কারাত

Women's reservation and delimitation should be delinked
মোদীর সংবিধান সংশোধনী বিল পরাস্ত সংসদে। আসন বাড়িয়ে মহিলা সংরক্ষণে সায় দেয়নি লোকসভা। সরকার ব্যর্থ হয়েছে দুই-তৃতীয়াংশের সমর্থন পেতে। দু’দিনের বিতর্কপর্ব শেষে শুক্রবার বিকেলে বিলটি নিয়ে হয় ভোটাভুটি। পক্ষে পড়ে ২৯৮ ভোট। বিপক্ষে ২৩০। ভোটাভুটিতে অংশ নেন ৫২৮ জন। সংবিধান সংশোধন সংক্রান্ত বিল পাশের জন্য প্রয়োজন ছিল দুই-তৃতীয়াংশের গরিষ্ঠতা। বৃন্দা কারাতের এই নিবন্ধটি দ্য হিন্দু পত্রিকায় প্রকাশিত হয় বিতর্ক শুরুর দিনে।  ...more

১৮-এপ্রিল-২০২৬

বিকল্প বামপন্থীরাই
শমীক বন্দ্যোপাধ্যায়

left is alternative
জীবিকাহীন বিপুল জনমণ্ডলীকে যাবতীয় স্বাধিকার ও আত্মমর্যাদা বিসর্জন দিয়ে ভিক্ষাজীবী তথা শাসকের অনুগ্রহপ্রার্থীর অবমাননায় নিক্ষেপ করার অভিসন্ধিতে একাত্ম কেন্দ্র ও রাজ্যের শাসকপক্ষ বিজ্ঞাপনে বিজ্ঞাপনে মিডিয়া প্লাবিত করে দিয়েছেন, সেই বিজ্ঞাপনী বিনিয়োগের বাধ্যবাধকতায় মিডিয়াও যেভাবে বামশক্তির বিরুদ্ধে সুচতুর প্রচারে লিপ্ত, তাতে বামশক্তির প্রচারে সর্বশক্তিসমাবেশের দায় ক্রমবর্ধমান। কেরলের দৃষ্টান্তে বামশক্তি একটা রাজ্যকে— কেন্দ্রের প্রবল অসহযোগ সত্ত্বেও— কোন সুস্থিতিকে প্রতিষ্ঠা করতে পারে, তা আজ সারা পৃথিবী স্বীকার করে, তাকে সম্ভ্রম করে। সেই দৃষ্টান্তে যা একেবারে কেন্দ্রিত, তা হল সুস্থ গণতন্ত্রের দায়পূরণে নিষ্ঠা, বিশ্বমানবিকতার প্রতি নিশ্চল অঙ্গীকার। সেই আদর্শ ও দৃষ্টান্ত সামনে রেখেই এই রাজ্যেও বামফ্রন্ট-এর অভিযান। ...more

১৮-এপ্রিল-২০২৬

অযুক্তির শাসন
কুমার রাণা

The Dominion of Illogic
এটি রাষ্ট্রশক্তির প্রকৃতিকে স্পষ্ট করে। এটা ঠিক যে, রাষ্ট্রকে এমন একটি প্রতিষ্ঠান হিসেবে কল্পনা করা হয়েছে, যা প্রতিদ্বন্দ্বী স্বার্থগুলির মধ্যে মধ্যস্থতা করে, জনকল্যাণ করে এবং আইনের শাসনকে বজায় রাখে। গণতান্ত্রিক তত্ত্বে, রাষ্ট্র তার বৈধতা অর্জন করে নাগরিকদের সম্মতি ও যোগদান থেকে। কিন্তু বাস্তবত ক্ষমতা কয়েকজনের হাতেই  কেন্দ্রীভূত হয়ে পড়ে, আর এই মধ্যস্থতামূলক ভূমিকাগুলো আর অবশিষ্ট থাকে না। রাষ্ট্র বস্তুত প্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠান হিসেবে কম, বরং নিয়ন্ত্রণের এক যন্ত্র হিসেবেই মূলত কাজ করে। ...more

১৭-এপ্রিল-২০২৬

ভোটে চার রাজ‍্য: স্কোর-কার্ড
শান্তনু দে

Election Scorecard of Four States at a Glance
প্রথম জন্মদিন পেরনোর আগেই শিশু-মৃত‍্যুর হার (ইনফ্যান্ট মর্টালিটি রেট, আইএমআর) গোটা দেশে সবচেয়ে কম কেরালায়! জাতীয় পরিবার স্বাস্থ‍্য সমীক্ষা (২০২১-২২)-র তথ‍্যে, প্রতি ১০০০ সদ্যোজাতের মধ্যে মৃত‍্যু হার পাঁচেরও নিচে, ৪.৪! এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রেরও চেয়েও কম। যেখানে ভারতে জাতীয় গড় ৩৫.২, কেরালার আট-গুণ! সবচেয়ে বেশি যোগীর রাজ্য উত্তরপ্রদেশে, ৫০.৪, কেরালার প্রায় বারো-গুণ! বিপরীতে, তামিলনাডু পাঁচ-নম্বরে, আইএমআর ১৮.৬। অন্যদিকে আসামে ৩১.৯। ২৯টি রাজ‍্যের মধ‍্যে হিমন্ত বিশ্ব শর্মার রাজ‍্যের স্থান ১৯। পশ্চিমবঙ্গে এক হাজার সদ্যোজাতের মধ্যে মৃত‍্যু হার ২২। রাজ্যের স্থান সাতে। ...more

১৬-এপ্রিল-২০২৬

পশ্চিমবঙ্গের পরিবেশ সংকট:  জনস্বার্থের প্রশ্ন
প্রত্যয় মুখোপাধ্যায়

Environmental Crisis in West Bengal and a Question of Public Interest
দ্য ওয়্যার-এর একটি প্রতিবেদনে উঠে এসেছে, বীরভূম এখন পশ্চিমবঙ্গের বেআইনি বালি অর্থনীতির কেন্দ্রে পরিণত হয়েছে। ২০১৭ সাল থেকে সেখানে একাধিক সশস্ত্র সংঘর্ষ হয়েছে, এবং ২০২২-এর বগটুই হত্যাকাণ্ডেও বালি চক্রের যোগসূত্র খুঁজে পেয়েছে CBI। তৃণমূল কর্মীরা সরাসরি বালি ব্যবসার সাথে যুক্ত, এবং তৃণমূলের শীর্ষ নেতৃত্ব পর্যন্ত এই বালি মাফিয়ার ভাগ বাটোয়ারা পৌঁছায়। পরিবেশ থেকে লুঠ করে বছরে কয়েকশো কোটি টাকা পায় এই বালি মাফিয়া। ...more

১৪-এপ্রিল-২০২৬

মেয়েদের প্রকৃত ক্ষমতায়নের ইশতেহার
দীধিতি রায়

Manifesto of Real Womens Empowerment

কেবল ভাতার প্রতি নির্ভরশীলতা নয়- মহিলাদের ক্ষমতায়নের জন্য, সমতার জন্য দরকার আর্থিক স্বনির্ভরতা। তার জন্য কর্মক্ষেত্রে মহিলাদের অন্তর্ভুক্ত করতে হবে। মহিলাদের কাজের জায়গায় সকল নিরাপত্তা দিতে হবে। মাতৃত্বকালীন ছুটি থেকে শুরু করে যৌন হেনস্থা প্রতিরোধক আইন কার্যকরী করতে হবে। তার ফলেই মহিলারা গ্রামে ও শহরে সকল কর্মক্ষেত্রে যুক্ত হতে পারবে।আর তার দিশা দিচ্ছে একমাত্র বামেদের ইশতেহার। ...more

১৩-এপ্রিল-২০২৬

বাংলায় কৃষি ও কৃষক বাঁচাবার লড়াই 
সঞ্জয় পূততুণ্ড

The struggle to save agriculture and farmers in Bengal
বামফ্রন্ট সরকারের সময় গ্রামাঞ্চলের সমস্ত সমবায়গুলিকে উদ্যোগী করে লক্ষ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীকে ব্যবহার করে ব্যাপকতম ধান সংগ্রহ অভিযান সংগঠিত হতো। কেন্দ্রীয় সরকারের সহায়তা মূল্য অপেক্ষা কুইন্টাল প্রতি ১০০ টাকা বাড়তি দামে রাজ্যের সর্বত্র ধান সংগ্রহ হতো। সে ব্যবস্থা হবে আরো প্রসারিত। এবার ১৬টি ফসলের সংগ্রহ ব্যবস্থা করা হবে উৎপাদন ব্যয়ের দেড়গুণ দামে। বর্তমানে কেরালার অর্ধেক দামে পশ্চিমবাংলায় কৃষককে ধান বিক্রি করতে হয়। এমনকি কেন্দ্রীয় সরকার নির্ধারিত দামও এ রাজ্যের কৃষক পায় না— সে দামে ধান বিক্রি করে ফড়েরা। ...more

১২-এপ্রিল-২০২৬

লেখাপড়ার পরিবেশ, পরিকাঠামো আর মর্যাদা ফেরানোর ইশতেহার
দেবাঞ্জন দে

Manifesto to restore education environment infrastructure and dignity
এই গোটা প্রকল্পের মাঝে পড়ে রয়েছে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যত। একের পর এক প্রজন্ম নষ্ট হয়ে যাচ্ছে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসার পরিকাঠামোর অভাবে, সরকারি ফান্ডের অভাবে ক্রমশ আগ্রহ হারিয়ে ফেলছে লেখাপড়া করার। মেয়েদের মধ্যে বাড়ছে বাল্য বিবাহ, নাবালিকা প্রসূতির প্রবণতা। পরিযায়ী শ্রম, শিশু-শ্রম বাড়ছে ব্যাপক হারে। তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা নিরুদ্দেশ হয়ে যাচ্ছে পাড়া, মহল্লা থেকে। শিক্ষার সামগ্রিক পুনরুত্থান ছাড়া এই পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয়। আমূল সংস্কারের মাধ্যমে গত পনেরো বছর ধরে চেপে বসা শিক্ষাবিমুখ শিক্ষাব্যবস্থার খোলনলচে পাল্টাতে হবে, পাল্টাতেই হবে। ...more

১১-এপ্রিল-২০২৬

শত পুষ্প বিকশিত হোক
বিহঙ্গ দূত

Let Hundred Flowers Bloom
যেইদিন রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন এসএসসি কি দুর্গাপূজা নাকি যে বছর বছর হবে? সেইদিন অনেকেই হাসিঠাট্টা ভেবেছিল। কিন্তু ২০১১-১৫-তে কোনও এসএসসি না হওয়ার দরুন স্কুলগুলো শিক্ষকশূন্য হওয়া শুরু করে। এই অবস্থায় আপডেটেড ভ্যাকান্সি লিস্ট ছাড়াই নিয়োগ প্রক্রিয়া করার সিদ্ধান্ত নেয় মধ্যশিক্ষা পর্ষদ যা নিয়ে সেসময় কম জলঘোলা হয়নি। তারপরেই সেই কালান্তক পরীক্ষা যা স্বাধীন ভারতবর্ষের অন্যতম শিক্ষাঘটিত দুর্নীতি হিসাবে ইতিহাসে ঠাঁই পেলো। ২৬০০০ শিক্ষক নিয়োগ বাতিল করার মতো ভয়ানক সিদ্ধান্ত নিতে বাধ্য হল সুপ্রিম কোর্ট। রাজ্য সরকারের ওএমআর পুড়িয়ে দেওয়া ও তথ্যপ্রকাশ করতে না চাওয়ার মরিয়া প্রচেষ্টার দরুণ অযোগ্য, অপরাধী শিক্ষকদের সঙ্গে বলি হলেন আরও হাজারে হাজারে যোগ্য শিক্ষকরাও। ...more

১০-এপ্রিল-২০২৬

কর্মসুরক্ষা: বিকল্পের সন্ধানে
রতন খাসনবিশ

Occupational Safety In Search of Alternatives
কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি যখন একযোগে নতুন লেবার কোডের বিরুদ্ধে ধর্মঘট ডাকেন, তখন তৃণমূলী শ্রমিক সংগঠন পশ্চাদপসরণ করেন।  একটি শ্রমজীবী অনুমোদিত সরকার ক্ষমতায় এলে এ রাজ্যে যে বিষয়গুলি অগ্রাধিকার পেতে থাকবে সেগুলি নিম্নরূপ: সেই সরকার শ্রমকোডের বিরোধিতা করে রাজ্যে নতুন শ্রম আইন লাগু করবে যাতে শ্রমিকের ধর্মঘট করার অধিকার ন্যায্য অধিকার হিসাবে স্বীকৃতি পাবে। রাজ্যে ন্যূনতম মজুরি বিধি সর্বত্র সমানভাবে চালু করা হবে। সর্বনিম্ন মজুরি বর্তমান মূল্যমান অনুসারে ৭০০ টাকা ধার্য করা হবে। সামাজিক সুরক্ষার  যে সব বিধিগুলি সরকার অনুমোদিত, তার সবগুলিই এ রাজ্যে চালু করা হবে। ...more

০৯-এপ্রিল-২০২৬

বাংলায় মহিলাদের বাঁচার পথ 
ঈশিতা মুখার্জী

Banglay Mohilader Bachar Poth
বামফ্রন্টের ইশতেহারে তাই বিশেষ জোর দেওয়া হয়েছে স্বাস্থ্য এবং শিক্ষায়। স্বাস্থ্যে বাজেট বরাদ্দ বৃদ্ধি এবং কমিউনিটি হেলথ সেন্টার প্রতি ব্লকে গড়ে তোলার কথা বলা হয়েছে। ইশতেহারে গণ পরিবহনকেও ঢেলে সাজানোর কথা বলা হয়েছে। আগামী দিনে শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাটের কথা সরকার না ভাবলে কারা ভাববে? বর্তমান শাসকদল উদাসীন থাকলেও বাম বিকল্পের সরকার তাদের ইশতেহারে বুঝিয়ে দিয়েছে কোথায় তাদের অগ্রাধিকার। ...more

০৮-এপ্রিল-২০২৬

২০২৬-এর নির্বাচনে মেয়েদের নিরাপত্তা, ক্ষমতায়নের প্রস্তাব  
মুর্শিদা খাতুন

Assembly Election 2026 Proposal for Women Safety and Empowerment
২০১১ সাল থেকে রাজ্যে অদ্যাবধি প্রায় ১৫ বছর ধরে  তৃণমূল পরিচালিত একটা সরকার, কেন্দ্রে ২০১৪ সাল থেকে আর এস এস পরিচালিত বিজেপি সরকার চলছে। দেশের মেয়ে বলতে কি চোখে ভাসে! গুজরাটের বিলকিস বানো, কাশ্মীরের আসিফা, উত্তরপ্রদেশের উন্নাও বা মনিপুরী কুকি মহিলার নগ্নতা! রাজধানীর বুকে সর্বভারতীয় কুস্তি সংস্থার সভাপতি তথা বিজেপি নেতা ব্রিজভূষণ শরণ শিং-এর দীর্ঘ যৌন নির্যাতনের শিকার আমাদের দেশের গর্ব, বিশ্ববন্দিত মহিলা কুস্তিগীর ধর্নায় পুলিশী নির্মমতার চিত্র! ...more

০৭-এপ্রিল-২০২৬

ধর্মস্থান নয়, কর্মসংস্থান, কারখানা
চন্দন দাস

Dharmasthan noy kormosthan karkhana
২০০৭-র জানুয়ারি থেকে ২০১১-র মার্চ পর্যন্ত পশ্চিমবঙ্গে প্রস্তাব এসেছিল ২,৬৪,৬৩১ কোটি টাকার। মোট প্রস্তাবিত শিল্পের সংখ্যা ছিল ৯১৫টি। বিনিয়োগ প্রস্তাবের গড় ছিল প্রায় ২৮৯ কোটি ২২ লক্ষ টাকা। তার জন্য সাঙ্গপাঙ্গ নিয়ে বিদেশ ভ্রমণ কিংবা রাজসূয় যজ্ঞের মতো শিল্প সম্মেলন করতে হয়নি তৎকালীন মুখ্যমন্ত্রী, শিল্পমন্ত্রীদের। ...more

০৬-এপ্রিল-২০২৬

রাজ্যে কর্মসংস্থান: বামপন্থীদের বিকল্প
রতন খাসনবিশ

Employment of West Bengal and alternatives of left
প্রতি পরিবারের অন্তত একটি স্থায়ী কাজ জোটানো হবে এই সরকারের লক্ষ্য। এই ধরনের কাজ যত আসতে শুরু করবে, যুব সমাজের মধ্যে তোলাবাজির সংস্কৃতি ততই দুর্বল হয়ে পড়বে। প্রশিক্ষণহীন যুব সমাজ, যা থেকে তোলাবাজের জন্ম হয়, তাদের জন্য নিয়োগ সৃষ্টি করার ব্যবস্থা করতে হবে। গ্রামে বছরে ২০০ দিনের কাজ এবং শহরে বছরে ১২০ দিনের কাজ বামপন্থীদের দীর্ঘদিনের দাবির অন্যতম। এই দাবি পূরণ করতে হবে। সঙ্গে আনতে হবে সরকারি পোষিত এবং সরকার অনুমোদিত প্রতিটি কাজে ন্যূনতম মজুরি প্রদানের ব্যবস্থা করা। বর্তমান মূল্যস্তর অনুযায়ী এই অঙ্কটি হবে দৈনিক ৬০০ টাকা। ...more

০৫-এপ্রিল-২০২৬

আসামে বিজেপির প্রতারণার দশ বছর
বিশ্বজিৎ দাস

Ten years of BJP's deception in Assam
কিন্তু গত দশ বছরে একটি প্রতিশ্রুতিও রাখেনি। আসামের ক্ষমতায় এসেই প্রথমে ২৯টি তৈলকূপ বেসরকারি সংস্থার হাতে তুলে দেয়। কিছুদিনের মাথায় গুয়াহাটি বিমানবন্দরকে আদানির হাতে তুলে দেয়। ভূমিপুত্রদের জমির অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে উলটো ভূমিপুত্রদের জমি থেকে উচ্ছেদ করে আদানি-আম্বানি-রামদেবের হাতে তুলে দিতে শুরু করে। মানুষকে ধর্মের নামে ভাগ করে প্রথমে বেছে বেছে মুসলিমদের উচ্ছেদ করে এখন আদিবাসী এমনকি অসমিয়া জাতির সবচেয়ে প্রাচীন জনগোষ্ঠী আহোম, চুতিয়াদেরও জমি কেড়ে নিচ্ছে। গত দশ বছরে দুই লক্ষাধিক গরিব মানুষকে জমি থেকে উচ্ছেদ করেছে। ক্ষমতায় এসেই ৮ হাজার কম্পিউটার শিক্ষকের চাকরি কেড়ে নেয়। ভেঞ্চার স্কুল প্রাদেশিকীকরণ আইন বাতিল করে প্রায় ৫২ হাজর  শিক্ষককে পথে বসিয়েছে। সরকারি  শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি সামনে আনে৷ মাদ্রাসায় ধর্মীয় শিক্ষা দেওয়া হয়, তাই সরকারি টাকায় বিশেষ ধর্মের শিক্ষার বিস্তার করা সঠিক নয়, এই অজুহাত তুলে সাতশোর বেশি সরকারি মাদ্রাসা বন্ধ করে দেয়। ...more

০৪-এপ্রিল-২০২৬

বামপন্থা মানে প্রশ্নচেতনা
কুমার রাণা

Leftism means questioning
এটি কেবল একটি রাজনৈতিক অবস্থান নয়; এটি এক ধরনের বিশ্ব-দৃষ্টিভঙ্গি— যা অন্যায়কে প্রত্যাখ্যান করে, সমতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকে এবং বিকল্প ভবিষ্যতের সম্ভাবনার প্রতি উন্মুক্ত। ...more

০৪-এপ্রিল-২০২৬

ঠেকে শিখবেন? না দেখে?
রাহুল সিনহা

Theke Shikhben na Dekhe
এটাই বিজেপি-র প্রকৃত চেহারা। এদের প্রতিশ্রুতি আসলে সুকুমার রায়ের খুড়োর কলের মতো। কখনও মানুষের হাতের নাগালে আসে না। বরং হয়রান হয়ে ছুটে মরতে হয়। এটাই ত্রিপুরার অভিজ্ঞতা।… ঠেকে শিখছেন ত্রিপুরার মানুষ। ...more

০৩-এপ্রিল-২০২৬

মাইক্রোফিনান্স, বাংলার বুকে এক চলমান মৃত্যু ফাঁদ
মধুসূদন চ্যাটার্জি

Microfinance an ongoing death trap in the heart of Bengal
২০২৫ সালের এপ্রিলে রাজ্যস্তরের ব্যাঙ্কারস কমিটির একটি সভায় যে তথ্য উঠে এসেছে, তাতে বেআব্রু হয়েছে বাংলার ভয়াবহ চিত্র। এই সভায় রাজ্য সরকারের উচ্চপদস্থ একাধিক আধিকারিক, রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার প্রতিনিধি, এবং নার্বাডের বরিষ্ঠ প্রতিনিধিরা হাজির ছিলেন। সেই সভা থেকে জানা গিয়েছে, ২০২৪ সালের ৩১ মার্চ থেকে ৩১ ডিসেম্বর বাংলার গ্রামীন জনগণ ব্যাংকগুলিতে আমানত করে করেছিল ১৭,৫৭৬,২১ কোটি টাকা। মানে গড়ে মাসে মাথাপিছু ২৭৯ টাকা জমা। অথচ, এই সময়ে ব্যাংকগুলি ঋণ দিয়েছে মাত্র ১৩,৩৪৬ কোটি টাকা। মানে মাথাপিছু গড়ে ১৯ টাকা! ...more

০৩-এপ্রিল-২০২৬

বাংলায় ফ্র্যাঞ্চাইজি রাজনীতি (দ্বিতীয় পর্ব)
দ্বৈপায়ন ভট্টাচার্য

Franchise Politics in Bengal Part II
‘পপুলিজম’ এক ধরনের রাজনৈতিক কৌশল, যা কিছু নির্দিষ্ট যুক্তির ভিত্তিতে পরিচালিত হয়। একজন পপুলিস্ট নেতা বা একটি দল নিজেকে ‘প্রকৃত জনগণ’-এর একমাত্র প্রতিনিধি হিসেবে তুলে ধরে এবং বিরোধী শক্তিকে ‘অবৈধ’ বা ‘সংখ্যালঘু স্বার্থরক্ষাকারী’ হিসেবে চিহ্নিত করে। একবার তারা ক্ষমতায় এলে, গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক নিয়ম কানুনের তোয়াক্কা না-করে ‘জনগণের নামে’ নিজের ইচ্ছামতো শাসন চালায়। নয়া উদারনৈতিক সংস্কারের ফলে সাধারণ মানুষের রাষ্ট্রের প্রতি আস্থা ক্রমশ কমেছে। পপুলিস্ট নেতারা এই অসন্তোষকে পুঁজি করে ক্ষমতায় আসেন। কিন্তু প্রকৃত পরিবর্তনের পরিবর্তে, তারা বিদ্যমান শোষণমূলক কাঠামোই টিকিয়ে রাখেন সুবিধাভোগী শ্রেণির স্বার্থে। ...more

০২-এপ্রিল-২০২৬

বাংলায় ফ্র্যাঞ্চাইজি রাজনীতি (প্রথম পর্ব)
দ্বৈপায়ন ভট্টাচার্য

Franchise Politics in Bengal Part I
যা এই পরিসরে প্রভাব ফেলেছিল, তা হল ১৯৭৭ সালের পর বামফ্রন্ট সরকারের ভূমিসংস্কার। এই সংস্কারের আগেই দ্বিতীয় গুরুত্বপূর্ণ ঘটনা, যা এই পরিসরে প্রভাব ফেলেছিল, তা হল এই সংস্কারের আগেই ভাগচাষি, কৃষক ও বামপন্থী দলগুলির নেতৃত্বে জমি-আন্দোলনের ধারা সক্রিয় হয়ে উঠেছিল। জমির উপর প্রজাস্বত্ব সুরক্ষা এবং বিতরণ-সংক্রান্ত আইন দুর্বল শাসনব্যবস্থার মধ্যেও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্থাপন করে। তবে, এই আইনগুলি বাস্তবায়নের ক্ষেত্রে স্থানীয় আমলাতন্ত্রের প্রতিরোধ এবং গ্রামীণ সম্পদশালী শ্রেণির সঙ্গে তাদের আঁতাত একটি বড়ো চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। কমিউনিস্ট পার্টি পঞ্চায়েত ব্যবস্থার ওপর দলীয় নিয়ন্ত্রণ কৌশলগতভাবে ব্যবহার করে এই প্রতিবন্ধকতার মোকাবিলা করে। ফলে, ভূমিসংস্কার কার্যকর হয় এবং এর মাধ্যমে প্রাথমিক পর্যায়ে গ্রামীণ দরিদ্র জনগণের মধ্যে বাম নেতৃত্ব জনপ্রিয়তা অর্জন করে। ...more

০১-এপ্রিল-২০২৬

‘আপন হতে বাহির হয়ে’
মহম্মদ সেলিম

Apon hote bahir hoye
সংসদে অমিত শাহ নতুন কিছু বলেননি। ওদের দাবি, মার্কস, এঙ্গেলস, লেনিন, স্তালিনের ছবি কেন থাকবে? আমাদের পার্টির রাজ্য দপ্তরে সম্পাদকমণ্ডলীর বৈঠকের ঘরে তো এঁদের কারো ছবি নেই। আছেন শুধু রবীন্দ্রনাথ। শিল্পী অন্য কেউ নন, সনাতন দিন্দা। নিচে কমরেড মুজফ্‌ফর আহ্‌মদের মূর্তি। বাড়ির নাম মুজফ্‌ফর আহ্‌মদ ভবন। দিল্লিতে পার্টির কেন্দ্রীয় দপ্তরের বাড়ির নাম এ কে গোপালন ভবন। পার্টির নতুন বাড়ির নাম হরকিষেন সিং সুরজিৎ ভবন। যেমন ভারতের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় দপ্তরের নাম অজয় ভবন। বরং, নেপালে সঙ্ঘের নেপালি সংস্করণ এইচএসএসের সদরদপ্তরের নাম কেশব ধাম (সঙ্ঘের প্রতিষ্ঠাতা কেশব বলিরাম হেডগেওয়ারের স্মরণে), যেমন দিল্লিতে কেশব কুঞ্জ। বীরগঞ্জে পশুপতি শিক্ষা মন্দিরে প্রধান শিক্ষকের ঘরের নাম ‘হেডগেওয়ার রুম’। স্কুলের তিনতলায় সঙ্ঘের দ্বিতীয় সর-সঙ্ঘচালক গোলওয়ালকারের ছবি। ...more

০১-এপ্রিল-২০২৬

বাংলার নারীদের অবস্থা (দ্বিতীয় পর্ব)
উর্বা চৌধুরী

The Reality of Women in Bengal Part II
একইসঙ্গে চলছে কেন্দ্রের শাসকদলের অভূতপূর্ব অত্যাচার। ভারতের সব রাজ্যের মতো সমগ্র শিক্ষা মিশনের অর্থের মাধ্যমে কার্যত পশ্চিমবঙ্গের সরকারি, সরকার পোষিত স্কুলের সিংহভাগ খরচ চালাতে হয়। রাজ্য সরকারি শিক্ষা দপ্তরের খাত থেকে বরাদ্দ হয় শিক্ষকদের বেতন। সমগ্র শিক্ষা মিশনের ৬০ শতাংশ অর্থ ব্যয় হয় কেন্দ্রীয় সরকার, ৪০ শতাংশ ব্যয় হয় রাজ্য সরকারের তরফে। ২৫ বছর ধরে চলা এই প্রকল্প ২০১০ সালের এপ্রিল থেকে রূপায়ণযোগ্য শিশু শিক্ষার অধিকার আইন ২০০৯-এর রূপায়ণকারী প্রকল্পও বটে। অন্যদিকে, ২০২০ সালের জাতীয় শিক্ষানীতি ২০২০ রূপায়ণকারী অন্যতম প্রকল্প পিএমশ্রি (প্রধানমন্ত্রী স্কুলস্‌ ফর রাইজিং ইন্ডিয়া), যার আওতায় প্রতিটি রাজ্যে কিছু কিছু মডেল স্কুল বানানো হচ্ছে, হবে। যার ৬০ শতাংশ ব্যয় বহন করবে কেন্দ্র আর ৪০ শতাংশ বহন করবে রাজ্য। এবং শর্ত রাখা হয়েছে যে-রাজ্য এই প্রকল্পে রাজি হবে না, কেন্দ্রীয় সরকার তার প্রাপ্য সমগ্র শিক্ষা মিশনের ৬০ শতাংশ বরাদ্দ অর্থও বন্ধ করে দেবে। পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পে সই করতে রাজি হয়নি মূলত প্রকল্পের অর্থকরী শর্তের জন্য ও প্রকল্পের যুক্তিহীন নামের জন্য। এমতাবস্থায় কেন্দ্রীয় সরকার গত দুবছর ধরে, পশ্চিমবঙ্গকে সমগ্র শিক্ষা মিশনের অর্থ (৬০ শতাংশ) দিচ্ছে না। ...more

৩১-মার্চ-২০২৬

বাংলার নারীদের অবস্থা (প্রথম পর্ব)
উর্বা চৌধুরী

The Reality of Women in Bengal Part I
পশ্চিমবঙ্গে স্কুলশিক্ষার দুর্গতির সঙ্গে সঙ্গে সামাজিক জীবন উদ্বেগজনক মাত্রায় এক বিশৃঙ্খলার মধ্যে দিয়ে যাচ্ছে এক/দেড় দশক ধরে। পরিষেবার প্রতিটি ক্ষেত্রে দুর্নীতির প্রাবল্য, শিক্ষক নিয়োগে অস্বাভাবিক গাফিলতি, অনিয়ম ও দুর্নীতি শিশুদের বড়ো হয়ে ওঠার পথে এক অনিশ্চয়তার বাতাবরণ সৃষ্টি করছে। কৃষিক্ষেত্রে আয় কমে যাওয়া, শিল্পের অভাব, উচ্চমানের দক্ষতা লাগে না এমন সাধারণ কাজের জন্যও পশ্চিমবঙ্গের শ্রমিকদের নিরুপায় হয়ে প্রবাসে চলে যাওয়া— সব মিলিয়ে অর্থনৈতিকভাবে নড়বড়ে অবস্থায় পৌঁছানোর ফলে এ-রাজ্যের শ্রমজীবী পরিবারগুলি তাদের বাচ্চাদের সুরক্ষার ক্ষেত্রে নিরুপায় হয়ে পড়ছে। কিশোর-কিশোরীরা ভবিষ্যতের আলোর দিশা দেখতে পাচ্ছে কম– বুঝে নিচ্ছে যা হোক করে নয়া একটা উপায়ে বেঁচে থাকতে হবে। ...more

৩০-মার্চ-২০২৬

আমেরিকার অধীনস্থ মিত্রের মতোই মোদীর বিদেশনীতি
প্রকাশ কারাত

Modis Foreign Policy That of a Subordinate Ally of America
এমনকী ২০০৩ সালেও যখন বাজপেয়ী সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ স্ট্র্যাটেজিক সম্পর্ক গড়ে তুলতে চাইছিল, তখনও স্বাধীন বিদেশ নীতি অনুসরণ করার বিষয়ে রাজনৈতিক ঐকমত্যের পুরোপুরি অবক্ষয় ঘটেনি। সেকারণেই ২০০৩ সালে লোকসভা সার্বভৌম রাষ্ট্র ইরানের ওপর মার্কিন সামরিক পদক্ষেপের বিরোধিতা করে সর্বসম্মতভাবে প্রস্তাব গ্রহণ করেছিল এবং বলেছিল সামরিক হামলার মাধ্যমে শাসক বদল মেনে নেওয়া যায় না। মার্কিন সাম্রাজ্যবাদ জাতীয় সার্বভৌমত্বের ওপর যে হামলা নামিয়ে এনেছিল সে বিষয়ে তখন লোকসভা যে উদ্বেগ প্রকাশ করেছিল, এখনকার শাসকদের মধ্যে তার লেশমাত্র নেই। কারণ আমরাই আমাদের সার্বভৌমত্বে ভারত-মার্কিন স্ট্র্যাটেজিক মৈত্রীর যুপকাষ্ঠে বলি দিয়ে বসে আছি। এই আত্মসমর্পণই বুঝিয়ে দিচ্ছে অসম বাণিজ্য চুক্তিতে কেন আমরা সম্মতি জানিয়েছি। ...more

২৯-মার্চ-২০২৬

এ রাজ্যের স্বাস্থ্যক্ষেত্র: দেড় দশকের চালচিত্র (দ্বিতীয় পর্ব)
বিষাণ বসু

A Decade and a Half Overview of Healthcare in the State Part II
বরাদ্দ যাই থাক, ওই অর্থ বর্ষেই স্বাস্থ্যসাথী বাবদ খরচ হয়েছিল ২২৬৩ কোটি টাকা। পরের বছর খরচ হয়েছিল ২৬০০ কোটি টাকারও বেশি, তার পরের বছর প্রায় ২৭০০ কোটি টাকা। সর্বশেষ খবর অনুযায়ী, প্রকল্পের শুরু থেকে ধরলে গত বছরের শেষ অবদি রাজ্য সরকার স্রেফ স্বাস্থ্যসাথী প্রকল্পেই খরচ করেছেন তের হাজার কোটি টাকারও বেশি।প্রায় নিশ্চিত হয়েই অনুমান করা যায় যে, এই তেরো হাজার কোটি টাকার বেশির ভাগটাই পৌঁছেছে বেসরকারি হাসপাতালের কোষাগারে। যদিও টাকাটা জনসাধারণের করের টাকা! ...more

২৮-মার্চ-২০২৬

এ রাজ্যের স্বাস্থ্যক্ষেত্র: দেড় দশকের চালচিত্র (প্রথম পর্ব)
বিষাণ বসু

A Decade and a Half Overview of Healthcare in the State Part I
গ্রামের একটি মেয়ে গলায় দড়ি দিয়েছে। বছর পনেরো-ষোলোর মেয়ে। বিয়ে হয়েছিল পাশের গ্রামে, সেখানে থাকতে না-পেরে মেয়েটি বাপের বাড়ি ফিরে এসেছিল। বাপের বাড়িতেও ওই কারণে গঞ্জনা শুনতে হত। মেয়েটি উত্তরোত্তর বিষণ্ণ হয়ে পড়ছিল। তারপর আত্মহত্যা। কিন্তু এই আত্মহত্যায় বিপদে পড়লেন কে জানেন? মেয়েটির বাপ-মা বা তার স্বামী কিংবা তার ছেড়ে আসা শ্বশুরবাড়ির লোকজন? না। বিপদে পড়লেন স্থানীয় বিডিও। কেন-না, তিনি গত কয়েক বছর ধরে ওই অঞ্চলে কিশোরী-বিবাহের হার শূন্যে নেমে এসেছে এমন রিপোর্ট পাঠাচ্ছিলেন— এখন পোস্টমর্টেম রিপোর্ট ও পুলিশ রিপোর্টে এই বিয়ের কথা লিপিবদ্ধ থাকায় তাঁর এতদিন যাবত চালিয়ে আসা রিপোর্ট যে মিথ্যে তা প্রমাণ হয়ে গেল। ...more

২৭-মার্চ-২০২৬

জাতীয় শিক্ষা নীতি ও পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পরিচালন ব্যবস্থা– একটি সর্বনাশা চালচিত্র (২)
তনয় কান্তি রায়, সুপ্রিয় বসু

National Education Policy and Primary Education System in West Bengal part I
তৃতীয়-চতুর্থ শ্রেণির জন্য আমাদের পরিবেশ বইটি যেন আদ্যোপান্ত একটি নামাবলী। গল্পের ছলে বিষয় পড়াতে গিয়ে বিষয়গুলি বাদ চলে গেছে বেমালুম, দুনিয়ার বাচ্চাদের নাম দিয়ে ভরিয়ে রাখা হয়েছে। যেহেতু ইতিহাস, ভূগোল বা বিজ্ঞান বলে আলাদা কোনো বই নেই সেহেতু  পরিবেশ নাম দিয়ে এই বইতে একটা জগাখিচুড়ি বিষয় থাকার কথা। কিন্তু সেই সমস্ত বিষয়ও সেভাবে নেই যা আছে তা হল বাচ্চাদের হরেক চরিত্রের নাম দিয়ে গল্পের অবতারণা। অঙ্কের বই বলতে আমাদের ধারণা ছিল অনুশীলনী কিন্তু বর্তমানে আমার গণিত বইটিতে প্রয়োজনীয় অনুশীলনী একেবারেই নেই। কিছু শিক্ষক মনে করেন মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, পারস্পরিক মৌলিক সংখ্যা, ঐকিক নিয়ম ইত্যাদি যথাযথভাবে দেওয়ার প্রয়োজন আছে, যা এই বইটিতে অভাব আছে। ...more

২৬-মার্চ-২০২৬

জাতীয় শিক্ষা নীতি ও পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পরিচালন ব্যবস্থা– একটি সর্বনাশা চালচিত্র (১)
তনয় কান্তি রায়, সুপ্রিয় বসু

National Education Policy and Primary Education System in West Bengal part I
মিড ডে মিল আমাদের বুনিয়াদি শিক্ষার সঙ্গে তা ওতপ্রোত জড়িত এখন। নতুন করে এই প্রকল্পের নাম হয়েছে PM-POSHAN। এমনকী বুনিয়াদি শিক্ষায় এনইপি বলছে দুপুরের খাবারের সঙ্গে সকালের জলখাবারও দিতে হবে। প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের বরাদ্দ চাল ছাড়া ৬.৭৮ টাকা প্রতি ছাত্র। জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, গ্যাসে রান্না করা, এবং সেই জ্বালানির খরচ মাষ্টারমশাই দিদিমনিদের পকেট থেকে না-দিলে কোনোভাবেই চালানো সম্ভব নয়। সপ্তাহে একদিন শিশুদেরকে গোটা ডিম দিতে হবে। শেষ ২-৩ মাস ধরে প্রতি ডিমের দাম  ৮ টাকা। কোথা থেকে এই টাকা আসবে তার কোনো দিশা নেই কোথাও। বাস্তবতা থেকে অনেক দূরে গিয়ে স্কুলে স্কুলে কিচেন গার্ডেন করতে হবে এমন নিদান দিয়ে দেওয়া হয়েছে শিক্ষা নীতিতে। কিন্তু এই কাজটাও কী তাহলে ওই শিক্ষকদেরকেই করতে হবে! ...more

২৫-মার্চ-২০২৬

পশ্চিমবঙ্গের গ্রামীণ আয় ও মানুষের বেঁচে থাকা (দ্বিতীয় পর্ব)
ঈশিতা মুখার্জী

Rural Income and Human Survival in West Bengal Part II
বৃহৎ পুঁজির মালিক আর মধ্যসত্ত্বভোগীর মধ্যে এখানে কোনো সংঘাত নেই— একে অপরের মুনাফা বাড়াতে সাহায্য করে চলেছে। যে-প্রক্রিয়ায় একে অপরের মুনাফা বৃদ্ধি করতে সাহায্য করে চলেছে এই দুটি অংশ সেই প্রক্রিয়াতেই আবার গ্রামের সাধারণ মানুষের পারিবারিক আয় নিচের দিকে রাখার যে চক্র তা মজবুত করে রাখছে। এই অংশ পরিবারগুলির নিম্ন আয়ের চক্রকে বাইরে থেকে মজবুত রাখে যার ফলে গ্রামের নিম্ন আয়ের পরিবারগুলি কখনোই এই নিম্ন আয়ের চক্র থেকে বেড়িয়ে আসতে পারে না। ক্রমশ তাঁরা এই নিম্ন আয়ের চক্রকে তাঁদের ভবিতব্য বলে ভেবে নেয় এবং এই চক্রের বাইরে বেড়িয়ে আসা সম্ভব, এই সত্যের বিশ্বাসযোগ্যতা ক্রমে তাঁদের মধ্যে হারিয়ে যায়। ...more

২৪-মার্চ-২০২৬

পশ্চিমবঙ্গের গ্রামীণ আয় ও মানুষের বেঁচে থাকা (প্রথম পর্ব)
ঈশিতা মুখার্জী

Rural Income and Human Survival in West Bengal Part I
কৃষি ক্ষেত্রের উপর গ্রামীণ মানুষের নির্ভরতা শুধু ২০২২ সালের পর থেকে শুরু হয়েছে এমনটা নয়। ২০১৭ সালের পরিসংখ্যানেও কৃষি এবং কৃষিজ ক্ষেত্রে দেখা যায় ৫০.৭% শ্রমজীবীর নির্ভরতা। ২০০১ থেকে ২০১১ সালের আদমসুমারি রিপোর্টেও পশ্চিমবঙ্গের গ্রামে যে অকৃষি ক্ষেত্রের উত্থানের প্রমাণ পাওয়া যায়, ২০১১ সালের পর সেই ক্ষেত্রের সংকোচন চোখে পড়ে, গ্রামীণ শিল্পের বিকাশেও শ্লথগতি আসে। শিল্পে উৎপাদন বৃদ্ধির হার কমে আসে এবং কর্মসংস্থান কমে আসে। তাই কৃষিকাজে ফিরে আসে গ্রামের মানুষ। এই ধরনের শ্রমনিযুক্তিকে ছদ্ম বেকারত্ব বলে। ...more

২৩-মার্চ-২০২৬

আসন্ন বিধানসভা নির্বাচন ও বামেরা
এম এ বেবি

The upcoming Assembly elections and the Left
আরএসএস-বিজেপি জোটের বিরুদ্ধে লড়াই গড়ে তোলার নিরিখে আসন্ন বিধানসভা নির্বাচনগুলি গুরুত্বপূর্ণ। আমাদের পার্টির স্বাধীন শক্তি বৃদ্ধি করাটাও গুরুত্বপূর্ণ। শক্তি বাড়াতে হবে বামেদের ও গণতান্ত্রিক শক্তিগুলিরও। ২৪ মার্চ দিল্লিতে হবে ‘চলো দিল্লি—জন আক্রোশ রালি।’ তার আগে স্থানীয় স্তরে হবে জন সংযোগ কর্মসূচি। এগুলি করা হবে রাজ্যস্তরের জন আক্রোশ জাঠাগুলির মাধ্যমে। এই সব কর্মসূচি সংগঠিত করা হবে ঝাড়খণ্ড থেকে জম্মু ও কাশ্মীর পর্যন্ত। এভাবেই আমাদের পার্টি ‘গণ লাইন’ প্রয়োগ করবে এবং সেখানে জোর দেওয়া হবে শ্রমজাবী মানুষের জীবন জীবিকার বিষয়গুলিতে।  নির্বাচনী লড়াইয়ের মতো এগুলিও সমানভাবে গুরুত্বপূর্ণ। ...more

২২-মার্চ-২০২৬

সাম্রাজ্যবাদ, তেলের দাম ও বিশ্ব অর্থনীতি
প্রভাত পট্টনায়েক

Imperialism oil prices and the world economy
তেলের দাম ধারাবাহিক ভাবে বাড়লে গ্লোবাল সাউথের দেশগুলিতে মন্দা আরও তীব্র চেহারায় দেখা দেবে। মূল্যস্ফীতির কারণে দেশের লোকের পণ্য ও পরিষেবা কেনার চাহিদা সঙ্কুচিত হওয়ার কারণে দেখা দেবে তীব্র মন্দা। এর ওপরে থাকবে বিদেশি খাতকদের চাপিয়ে দেওয়া কড়া ‘ব্যয়সঙ্কোচের’ শর্ত। এর মানে হল, এসব দেশের লোকেদের জীবনধারনের খরচ জোটানো আরো কঠিন হয়ে পড়বে। সুতরাং, এই সব দেশের জনসাধারণের যা আশু করণীয় তা হল, আমেরিকার ওপর চাপ সৃষ্টি করা যাতে এই পুরোপুরি অনৈতিক ও বেআইনি যুদ্ধ তারা বন্ধ করে। ...more

২২-মার্চ-২০২৬

বাংলার অর্থনীতি (শেষ পর্ব)
রতন খাসনবিশ

Economy of Bengal Part II
নিয়োগের স্থিতিস্থাপকতা মাপা হয়েছে উৎপাদনের সঙ্গে তার সম্পর্ক বিচার করে। অর্থাৎ নিয়োগ বৃদ্ধি বা হ্রাসের শতকরা হার/উৎপাদন বৃদ্ধির শতকরা হার। বাড়তি উৎপাদনের জন্য সাধারণভাবে প্রয়োজন হয় বাড়তি নিয়োগের। তথ্য অনুসারে, এ-রাজ্যের পরিস্থিতি ভিন্নতর। উৎপাদন বাড়লে কৃষি ও শিল্প উভয়ক্ষেত্রেই নিয়োগ কমছে। এর অর্থ হল, যে-পরিমাণে প্রযুক্তির বিকাশ ঘটছে নিয়োগ সেই পরিমাণে বাড়ছে না কিংবা পিছিয়ে পড়ছে। এই প্রবণতা শুধু বড়ো উদ্যোক্ষেত্রগুলিতেই দেখা দিয়েছে এমন নয়, কৃষির মতো শ্রমঘন উৎপাদন ক্ষেত্রেও একই পরিস্থিতি দেখা দিয়েছে। প্রযুক্তির বিকাশ এ-ধরনের ঘটনা ঘটিয়ে থাকে সেটা আমরা জানি। কিন্তু প্রযুক্তির বিকাশ একই সঙ্গে নতুন নতু্ন কাজের সম্ভাবনাও বাড়ায়। পশ্চিমবঙ্গে এই জিনিসটা ঘটছে না। নতুন নতুন নিয়োগ ক্ষেত্র তৈরি হচ্ছে না। এর অবশ্যম্ভাবী ফল কর্মহানি। এ-রাজ্যে সেটাই ঘটছে। প্রযুক্তিনির্ভর উৎকৃষ্ট কাজের বিকাশ নেই। পড়ে রয়েছে কিছু অপকৃষ্ট কাজ। যারা একটু স্বাচ্ছন্দ্যের খোঁজ করেন তাঁদেরকে এই রাজ্য ছেড়ে অন্যত্র জীবিকার সন্ধান করতে হচ্ছে। এই সমস্যা বর্তমান পশ্চিমবঙ্গের কাঠামোগত সমস্যা। এ-সমস্যা মোকাবিলার কোনো দিশা দেখা যাচ্ছে না রাজ্য সরকারের তরফ থেকে। ...more

২১-মার্চ-২০২৬

বাংলার অর্থনীতি (প্রথম পর্ব)
রতন খাসনবিশ

Economy of Bengal Part I
তেলেঙ্গানার মাথাপিছু আয় পশ্চিমবঙ্গের তুলনায় বছরে প্রায় আড়াই গুণ বেশি। কর্ণাটক, হরিয়ানা, তামিলনাড়ু— এই তিন রাজ্যে মাথাপিছু বার্ষিক আয় পশ্চিমবঙ্গের দ্বিগুণেরও বেশি। কেরল, মহারাষ্ট্র, উত্তরাখণ্ড এবং অন্ধ্রপ্রদেশ হল সেইরকম রাজ্য যেখানে মাথাপিছু বার্ষিক আয় পশ্চিমবঙ্গের তুলনায় দেড় গুণেরও বেশি। যে-রাজ্যের উন্নয়নের পাঁচালি নিয়ে তৃণমূলের অর্থী, প্রার্থীরা নৃত্য শুরু করে দিয়েছেন, সেই রাজ্যটির মাথাপিছু আয়ের নিরিখে এটাই শুধু বলার আছে যে, এখানকার গড়পড়তা মানুষ ছত্তিশগড় বা মধ্যপ্রদেশের চেয়ে বেশি আয় করেন। উত্তরপ্রদেশ বা বিহারের তুলনায় বঙ্গবাসী বেশি খরচ করার সামর্থ্য রাখেন— এই দাবি নিয়ে যথেষ্ট গৌরব করার কারণ নেই। মেনে নেওয়া ভালো যে মমতার পশ্চিমবঙ্গ একটি গরিব রাজ্য। সম্ভবত মুখ্যমন্ত্রী এটি সবচেয়ে ভালো জানেন। জানেন বলেই এ-রাজ্যে তিনি রাজকোষ থেকে জনগণকে অর্থ সাহায্য করার নানাবিধ প্রকরণ উদ্ভাবনের চেষ্টা করেন। এ-কথাগুলি কিছুটা তিক্ত কথা। কিন্তু উন্নয়নের পাঁচালি শোনার আগে পশ্চিমবঙ্গবাসীকে এই তথ্যটিও হৃদয়ঙ্গম করতে হবে। ...more

২০-মার্চ-২০২৬

যুদ্ধ বদলে দেবে পশ্চিম এশিয়ার স্ট্র্যাটেজিক মানচিত্র
প্রবীর পুরকায়স্থ

The USA Israel War on Iran Will Remake the Strategic Map of West Asia
প্যালেস্তাইন একটি আন্তর্জাতিক বিষয় এবং বিশ্বের উপনিবেশ মুক্ত করার অভিন্ন অংশ। ইরানের তরফে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া দেখিয়ে দিয়েছে পৃথিবী কতটা পরস্পর সংযুক্ত এবং পশ্চিম এশিয়াকে ঘেটোয় পরিণত করে কাজ হবে না। আমাদের স্মরণে রাখা উচিত, এই অঞ্চল থেকে শুধু তেল আর প্রাকৃতিক গ্যাস পাওয়াটাই আমাদের জন্যে একমাত্র বিষয় নয়। সেখানে কর্মরত দেশান্তরী ভারতীয়রা ভারতে বহিরাগত নগদ-প্রবাহের এক গুরুত্বপূর্ণ অংশ রাখেন সেটাও বিপদাপন্ন হবে যদি পশ্চিম এশিয়া বিপর্যস্ত হয়। ...more

১৯-মার্চ-২০২৬

বেহাল সড়কের হাল ফেরাতে চাই নিকাশি ব্যবস্থার সংস্কার
পার্থ প্রতিম বিশ্বাস

Better Drainage for Better Roads
ফলে যখন ঘন ঘন তীব্র বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে শহরে তখন শহরের বিভিন্ন পাম্পিং স্টেশনের সংখ্যা বৃদ্ধি এবং পাম্পের জল নিষ্কাশন ক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা অবিলম্বে জরুরি। কিন্তু শুধু পাম্পের ক্ষমতা কিংবা স্টেশনের সংখ্যা নয়, প্রয়োজন  খালের পলি সংস্কার নিয়মিত উদ্যোগ। কিন্তু এই মুহূর্তে কলকাতা পুরসভার শূন্য পদের সংখ্যা ৫০%-এরও বেশি যে পদ পুরনের কোনও দিশা নেই সরকারি স্তরে। শহর জুড়ে চুক্তি ভিত্তিক কিছু কর্মী দিয়েই এখন চলেছে পুরসভার কাজ। পুরসভার এমন কর্মী ঘাটতির চিত্র কম বেশি রাজ্যের শতাধিক পুরসভার ক্ষেত্রেই। ...more

১৮-মার্চ-২০২৬

বিধ্বস্ত গণপরিবহনে লন্ডভন্ড শহরের নাগরিক জীবন
পার্থপ্রতিম বিশ্বাস

City life in disarray amidst a devastated public transport system
শহর থেকে বিদায় নিয়েছে দূষণরোধী যান ট্রাম। বিশেষত গত ২০১৬ থেকে ২০২৪ সালের মধ্যে শহরে চারচাকার যাত্রীবাহী গাড়ি বেড়েছে পাঁচ গুন আর মোটর সাইকেলের সংখ্যা বেড়েছে বারো গুণ। অথচ এই সময়কালে কার্যত রাস্তাঘাটের পরিমাণ বাড়েনি শহরে। ফলে অংকের নিয়মেই শহরের রাস্তায় বেড়ে চলেছে যান ঘনত্ব। ফলে বাড়ছে গতিমন্থরতা। কার্যত কলকাতা শহরের গতি বাড়াতে রাজ্য সরকারের পরিকল্পনাহীনতার মাশুল গুনছে আজ শহরবাসী। এই রাজ্যে বাস পরিবহনের ৮০% শতাংশ বেসরকারি মালিকানাধীন। বাকি ২০% সরকারি পরিবহন সংস্থার অধীনে। কিন্তু গত দশ বছরে রাজ্যের সরকারি পরিবহন সংস্থাগুলি রাজ্য সরকারের অদক্ষতার কারণে রুগ্ন হয়ে ধসে পড়ছে। পুরোনো বাসের পরিবর্তে রাজ্যে নতুন সরকারি বাসের বরাদ্দ জোটেনি রাজ্যের বাজেটে। এই সময়কালে ধারাবাহিকভাবে হ্রাস পেয়েছে পরিবহন কর্মীর সংখ্যা। একের পর এক ট্রাম ডিপোর জমি বিক্রি করে সরকার রিয়েল এস্টেটের উন্নতি ঘটিয়েছে কর্পোরেটদের স্বার্থে। ...more

১৭-মার্চ-২০২৬

কাজ, অনুপ্রবেশ এবং সংঘ
চন্দন দাস

Employment Infiltration and Sangh
শাখার সংখ্যা ৩৫০ থেকে আজ ২১০০-র কাছাকাছি গিয়ে পৌঁছেছে। তবে শুধু তার ভিত্তিতেই সংঘের বিষাক্ত অগ্রগতি বিচার করা যায় না। সরকারের টাকায় মন্দির বানানো হয়েছে দীঘায়। মন্দির বানানো চলছে মাটিগাড়ায়, নিউটাউনে। বিধানসভায় বেদ, উপনিষদকে ইতিহাস বলে দাবি করে বসেছেন মুখ্যমন্ত্রী। শিবের মন্দিরের দিকে মাথা দিয়ে শুয়ে থাকার তথ্য বিধানসভায় জানিয়ে, ‘আমিও ব্রাহ্মণ’ ঘোষণা করেছেন মমতা ব্যানার্জি। সংঘ উৎসাহিত হয়েছে। তৃণমূলের নেতারা রামনবমীতে অস্ত্র হাতে মিছিল করে সমাজে ধর্মীয় উন্মাদনা সৃষ্টির হাতিয়ার হিসাবে কাজ করেছেন। বিশ্ব হিন্দু পরিষদ স্বাগত জানিয়েছে। ...more

১৬-মার্চ-২০২৬

কার কৌশলে কে জেতে!
প্রসূন ভট্টাচার্য

Kar Koushole ke jete
কিন্তু যখন রাজনৈতিক দলগুলি সেই পদ্ধতি ব্যবহার করছে তখন রাজনৈতিক দলও যে আসলে ‘মুনাফা’ করার বাজারে নেমেছে সে-কথাটা আর নিছক অনুমান, সন্দেহ, অভিযোগ হিসাবে থাকে না, তত্ত্বগতভাবেও প্রমাণিত ও স্বীকৃত হয়। রাজনীতি তো ব্যবসা নয়, তাহলে ‘মুনাফা’ আসে কোথা থেকে? সোজা কথায়, ভোটে জিতে ক্ষমতাসীন হওয়ার পর লুট দুর্নীতির মাধ্যমে। ...more

১৪-মার্চ-২০২৬

সার্কাসের সিংহের মতো ভারতকে ওঠবোস করাচ্ছে আমেরিকা
এম কে ভদ্রকুমার

US Makes India Perform In A Circus Tent
সর্বোচ্চ পরিহাস হল, যে ট্রাম্প আগে হুকুম জারি করেছিলেন যে ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য রাশিয়ার তেল কেনা বন্ধ করতে হবে ভারতকে, তিনিই এখন দিল্লিকে ‘অনুমতি’ দিচ্ছেন আগামী ৩০ দিন পর্যন্ত অন্য কোনও আদেশ জারি করা না-হলে, ভারত রাশিয়ার তেল কিনতে পারবে যাতে ইরানের বিরুদ্ধে তাঁর ঘোষিত যুদ্ধটি মসৃণভাবে চলতে পারে। …সার্কাসের তাঁবুর বাধ্য সিংহরা চাবুকের শব্দে ওঠে বসে। আমাদেরও সেই রকম ওঠবোস করার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। দেখেশুনে মনে হচ্ছে আমাদের শাসককুলের দুকান কাটা। কারণ সারা বিশ্বের দর্শকদের সামনে যখন তাদের সঙ্গে খোলাখুলি ও নির্লজ্জভাবে এমন ব্যবহার করা হচ্ছে, ওয়াশিংটনের নির্দেশে যখন ভারতকে একটা তাঁবেদার রাষ্ট্রের পর্যায়ে নামিয়ে দেওয়া হচ্ছে, তখনও এই শাসককুলের কোনও হেলদোল নেই। ...more

১৩-মার্চ-২০২৬

এক নির্ভীক মার্কসবাদী ঐতিহাসিক
মালিনী ভট্টাচার্য

A Fearless Marxist Historian
তিনি ভারত চর্চায় মার্কসবাদী তত্ত্ব ব্যবহার করেছেন।অনেকের ভুল ধারণা আছে মার্কসবাদীরা সংস্কৃতিকে অর্থনীতির উপরিকাঠামোর অংশ বলে যথেষ্ট গুরুত্ব দেয় না। প্রফেসর পানিক্করের লেখা পড়লে এই ভুল ধারণা দূর হতে পারে, কারণ ইতিহাসে সংস্কৃতির ভূমিকা তাঁর বিশ্লেষণে গভীর তাৎপর্য পেয়েছে। সমাজ পরিবর্তনের ক্ষেত্রে সংস্কৃতির যে একটি চলিষ্ণু ও গুরুত্বপূর্ণ রূপ আছে, তা অধ্যাপক পানিক্কর তাঁর বহু লেখায় তুলে ধরেছেন।  ...more

১০-মার্চ-২০২৬

ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক শিক্ষার সামনে বিপদ
কে এন পানিক্কর

dhormoniropekhho gonotantrik shikhar samne bipod
সঙ্ঘ পরিবার যে দ্রুততার সাথে শিক্ষার বিষয়গত পরিবর্তন আনতে সচেষ্ট হয়েছে তা আরও উদ্বেগের। বহু ত্রুটি বিচ্যুতি সত্ত্বেও গত পঞ্চাশ বছর ধরে এদেশে যে একটি ধর্মনিরপেক্ষ শিক্ষাব্যবস্থা টিকে ছিল সঙ্ঘ পরিবার সাম্প্রদায়িক রঙে রাঙিয়ে সেই ব্যবস্থাকে ধ্বংস করতে উদ্যত। উত্তরপ্রদেশ, রাজস্থান ও দিল্লির সরকারগুলি একটি হিন্দু পাঠক্রম চালু করার তাগিদে বিশেষ করে ইতিহাস ও সাহিত্যের পাঠ্যপুস্তকে পরিবর্তন এনেছে। ওইসব পাঠ্যপুস্তকের মাধ্যমে শিশুমনে সাম্প্রদায়িক ভাবের সঞ্চার ঘটাবার চেষ্টা হয়েছে। এন সি ই আর টি নিযুক্ত বিশেষজ্ঞ কমিটির মতে এর প্রত্যেকটি বই নিশ্চিতভাবে ক্ষতিকারক। ...more

১০-মার্চ-২০২৬

দুনিয়ার যত মনভাঙা দল একমত হয় যদি
সর্বজয়া ভট্টাচার্য

duniyar joto monvanga dol ekmot hoy jodi
সাধারণ ভাবে একটা কথা ধরে নেওয়া হয় যে মেয়েরা লেখেন মেয়েদের কথা নিয়ে। হ্যাঁ। ঠিকই। মেয়েরা মেয়েদের কথাই লেখেন। তাঁদের সুখ-দুঃখ, শ্রম-বিশ্রাম, ঘর-দুনিয়া-সংসার – এসব নিয়েই লেখেন মেয়েরা। কিন্তু পুরুষরা লেখেন আরো গুরুগম্ভীর বিষয় নিয়ে – যেমন জীবন দর্শন। কিন্তু কেই বা ঠিক করে দিল আমাদের দৈনন্দিনতা, দৈনন্দিন অভিজ্ঞতার মধ্যে দর্শন নেই? কে সিদ্ধান্ত নিল যে আমাদের জীবন রাজনৈতিক নয়? একথাই বা কোথায় বলা আছে যে জীবন দর্শন নিয়ে লিখলে সে লেখার ভার আছে, আর সংসার নিয়ে লিখলে সেই গদ্য লঘু? কিছু জিনিসকে সমাজের সমস্যা না বলে ‘মেয়েদের সমস্যা’ বলে দাগিয়ে দেওয়ার কাজ পিতৃতন্ত্রের বড় প্রিয়। ...more

০৯-মার্চ-২০২৬

পশ্চিমবঙ্গের মহিলাদের আর্থসামাজিক পরিস্থিতি
শুভনীল চৌধুরী

Socio economic situation of women in West Bengal
২০২৩-২৪ সালে পশ্চিমবঙ্গের একজন গড় বেতনভুক্ত মহিলা শ্রমিকের মাসিক মজুরি ছিল ১০৯৩৫ টাকা, ভারতের ক্ষেত্রে যার পরিমাণ ছিল ১৬৫০৮ টাকা, ঠিকা শ্রমিকের দৈনিক গড় মজুরি পশ্চিমবঙ্গের মহিলা শ্রমিকের ক্ষেত্রে ২৭৮ টাকা, ভারতের ক্ষেত্রে ২৯৬ টাকা, স্বনিযুক্ত মহিলা শ্রমিকের মাসিক গড় আয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ৩২৮০ টাকা, ভারতের ক্ষেত্রে ৫৪৯৭ টাকা। অর্থাৎ প্রত্যেক ধরনের মহিলা শ্রমিক রাজ্যে দেশের গড়ের তুলনায় কম আয় করেন। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা মহিলাদের কিছুটা স্বস্তি দিচ্ছে। কিন্তু কর্মসংস্থান থেকে এই ক্ষুদ্র আয় নিয়ে মহিলা শ্রমিকরা নিজেদের বা সংসারের খরচ চালাবেন কী করে? ...more

০৯-মার্চ-২০২৬

নারী-স্বাস্থ্য ব্যবস্থার হাল হকিকত 
সুবর্ণ গোস্বামী

The real condition of the women healthcare system
রাষ্ট্রের ভূমিকা এই সমগ্র প্রক্রিয়ায় নির্ণায়ক। যদি জনস্বাস্থ্যকে মৌলিক অধিকার হিসেবে না দেখে বিমা-কেন্দ্রিক বাজার সম্প্রসারণে অগ্রাধিকার দেওয়া হয়, তবে বিচ্ছিন্নতা প্রাতিষ্ঠানিক রূপ পায়। স্বাস্থ্যসাথীর মত প্রকল্প পরিবারের নারী সদস্যের নামে ইস্যূ করা হলেও, কাগজেকলমে বিমাকৃত নারী বাস্তবে অনিরাপদ কর্মপরিবেশ, অপুষ্টি ও সামাজিক বৈষম্যের মধ্যে বেঁচে থাকেন। সামাজিক সুরক্ষা, জনস্বাস্থ্য খাতে জিডিপির বরাদ্দ, স্থায়ী কর্মসংস্থান এবং প্রাথমিক স্বাস্থ্যব্যবস্থা উপেক্ষিত থেকে যায়; দৃশ্যমান হয়ে ওঠে অস্ত্রোপচার-প্যাকেজ ও প্রকল্পভিত্তিক ভাতা। ওয়েলফেয়ারিজমে নারী বেনেফিশিয়ারি হিসেবে চিহ্নিত হন, পূর্ণাঙ্গ নাগরিক হিসেবে নয়। ...more

০৮-মার্চ-২০২৬

মনুবাদের বিপদ, গড়ে তুলতে হবে প্রতিরোধ
অলকেশ দাস

monubader bipod gore tulte hobe protirodh
তিনি বলেছেন আমি নিজের মেয়েদের বিয়ে দিয়েছি, পণ দিয়েছি। ছেলের বিয়ে দিয়েছি, পণ নিয়েছি। ব্যাপারটা এমন যেন শোধবোধ। কিন্তু আসলে অন্তর্নিহিত অর্থ যে তিনি নারীকে দাঁড়িপাল্লায় তুলেছেন। পণ্য করেছেন। বিজেপি আরএসএস তাদের মতাদর্শে নারীকে কিভাবে দেখে বা তাদের দৃষ্টিতে সমাজের কোনও স্থানে নারীর সামাজিক অবস্থান এতেই তা স্পষ্ট। মনুস্মৃতিকে পাথেয় করে তারা মনুবাদকে প্রয়োগ করতে উদগ্রীব। সাধে আর আরএসএসের গুরু গোলওয়ালকার মনুকে বিশ্বের প্রথম এবং শ্রেষ্ঠ আইন প্রস্তুতকারক বলেননি। তাকেই সংবিধান করতে চেয়েছিলেন। মনুসংহিতাই নাকি ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে পুরোপুরি প্রতিফলিত করে। তা করতে না পেরে আম্বেদকরের উপর রাগ। ...more

০৮-মার্চ-২০২৬

রাজ‍্যে গত দেড় দশকে নারী নিরাপত্তা 
অনিতা অগ্নিহোত্রী

rajjye goto der doshoke nari nirapotta
পার্কস্ট্রিট থেকে কামদুনি, তেহট্ট থেকে আর জি কর মেডিক্যাল কলেজের প্রাতিষ্ঠানিক হত‍্যা— শাসকদলের মুখ‍্য ও তাঁর পারিষদরা ভিকটিম শেমিং, প্রতিবাদীদের নকশাল বলে চিহ্নিত করা, এবং সাক্ষ‍্য প্রমাণ লোপের বিপুল ষড়যন্ত্রে নিজেদের জড়িয়ে নিয়েছেন। তেহট্টের কিশোরীর হত‍্যার ঘটনায় তার ধর্ষকের সঙ্গে অ‍্যাফেয়ার আছে কিনা, সে অন্তঃসত্ত্বা ছিল কিনা ইত‍্যাদি মন্তব‍্য করেছেন স্বয়ং মুখ‍্যমন্ত্রী। আর এভাবেই মথুরা কেস-পরবর্তী ভারতীয় ন্যায় সংহিতার সংশোধন থেকে রাজ্যকে পঞ্চাশ বছর পিছিয়ে দিয়েছেন। ...more

০৮-মার্চ-২০২৬

বেসরকারি বীজ শিল্পের স্বার্থই চরিতার্থ করবে বীজ বিল ২০২৫
সোমা মারলা

Seed Bill Serves Interests of Private Seed Industry
বেসরকারি বীজ কোম্পানিগুলির জাল ও খারাপ বীজ কৃষকদের ক্ষতি বাড়িয়ে দেয়। এর জন্য অপরাধী বীজ কোম্পানিগুলির বড়ো অঙ্কের জরিমানা কিংবা কঠোর শাস্তির কোনো ব্যবস্থা খসড়া বীজ বিলে রাখা হয়নি। যে শাস্তির বিধান রাখা হয়েছ তা হলো — নিম্নমানের বীজ, কিউআর কোড না-থাকা প্রভৃতি ছোটোখাটো নিয়ম লঙ্ঘনের জন্য ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকা জরিমানা এবং বীজের উন্নত বৈশিষ্ট্যের মিথ্যা দাবি, অঙ্কুরোদ্গমন ঠিভাবে না-হওয়ার মতো বড়ো ধরনের নিয়ম লঙ্ঘনের জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা এবং ৫ বছর পর্যন্ত জেল হতে পারে। যদি খারাপ বীজের জন্য ফসল উৎপাদন ব্যাহত হয় তাহলে কৃষককে ক্ষতিপূরণ পেতে হলে আদালতের অনুমোদনের দরকার পড়বে। ...more

০৭-মার্চ-২০২৬

২০২৬-২৭ এর কেরলের বাজেটের অর্থনীতি ও রাজনীতি
টমাস আইজ‍্যাক

The Politics and Economics of Kerala Budget 2026 and 27
কেরলের এলডিএফ সরকারের উন্নয়নের যে দ্বিমুখী কৌশল ২০২৬-২৭ সালের কেরলের বাজেটে সেই বিষয়টি পরিস্ফুট হয়েছে। উন্নয়নের এই দ্বিমুখী কৌশল হল একদিকে জনগণের সার্বিক কল্যাণকে প্রাথমিক গুরুত্বের জায়গায় রাখা। এর পাশাপাশি রাজ্যের পিছিয়ে থাকা পরিকাঠামোর উন্নয়নে জোরদার প্রচেষ্টা চালানো এবং রাজ্যের অর্থনীতিকে নলেজ ইকনমি বা জ্ঞানভিত্তিক অর্থনীতিতে রূপান্তরের গতি দ্রুততর করা। আপাতদৃষ্টিতে এই কাজ দুটি পরস্পরবিরোধী। এই দুটি ধারাকে মিলিয়ে দেওয়া সম্ভব হয়েছিল বাজেট-বহির্ভূত সম্পদের ওপর নির্ভর করে এবং সেই সম্পদ পরিকাঠামো নির্মাণে কাজে লাাগিয়ে।  ২০১৬ থেকে ২০২১ এর পর্বে এই কৌশল সফল হয়েছিল এবং সে কারণেই বিধানসভা নির্বাচনে সেই প্রথমবার টানা দ্বিতীয় বারের জন্য জয় পেয়েছিল বামেরা। ...more

০৫-মার্চ-২০২৬

আমেরিকা-ইজরায়েল চায় একমেরু পশ্চিম এশিয়া
স্ট্যানলি জনি

America Israel wants a unipolar West Asia
এই পরিস্থিতিতে একমাত্র যে পথে ইজরায়েল তাদের লক্ষ্য পূরণ করতে পারে সেটা হল ইরানে শাসক বদল। তেমনটা হলে সেটা ভূরাজনৈতিকভাবেও ইজরায়েলের পক্ষে লাভজনক হবে। সাদ্দাম হুসেনের ইরাক আর নেই। নেই গদ্দাফির লিবিয়া। বাশার আল আশাদ এখন মস্কোয়। প্রাক্তন জিহাদিরা এখন দামাস্কাস চালাচ্ছে। হেজবুল্লা দুর্বল হয়ে পড়েছে। হামাসকে ঠেলে গাজার ধ্বংসস্তূপে পাঠিয়ে দেওয়া গেছে। এসবের নিন্দা করে চিঠি লেখা ছাড়া আরব দেশগুলো আর কিছুই করবে না। অতএব শেষ সংশোধনবাদী ক্ষমতা হিসাবে টিকে রয়েছে ইরান। ...more

০৪-মার্চ-২০২৬

প্রত্যাশা, হতাশা, দিশা
টিম মার্কসবাদী পথ

Expectation Dissapointment Direction
এখান থেকে ঘুরে দাঁড়াতে হবে। ঘুরে দাঁড়াতেই হবে। বাংলার জন্য। বাংলার ভবিষ্যতের জন্য। বামপন্থীরা হেরেছে ঠিকই। কিন্তু হারিয়ে যাইনি। জরুরি তাই রেজিসটেন্স। প্রতিরোধ। একইসঙ্গে একটি জোরালো কামব্যাক। বামপন্থার দুরন্ত প্রত্যাবর্তন। এই বাংলাকে বাঁচাতে হবে। বাঁচাতেই হবে। ওরা চায় বিভাজন। পরস্পরের প্রতি বিদ্বেষ। বাংলা চায়, সকলের জন্য উন্নয়ন। সকলে মিলে উন্নয়ন। আজকের দিশা: বাংলার পুনরুত্থান। বাম বিকল্পের মূল কথাও তাই: রিসারজেন্স অব বেঙ্গল। ...more

০১-মার্চ-২০২৬

প্রত্যাশা, হতাশা, দিশা
টিম মার্কসবাদী পথ

pratyasha hatasha disha
আজকের দিশা: বাংলার পুনরুত্থান। বাম বিকল্পের মূল কথাও তাই: রিসারজেন্স অব বেঙ্গল। সেই লক্ষ‍্যেই এই ই-বুক। টিম মার্কসবাদী পথ-এর একটি ক্ষুদ্র বিনম্র প্রয়াস। বলা যেতে পারে একটি খসড়া দলিল। খসড়া একারণেই, বিকল্পের ইশতেহার এখন চূড়ান্ত নয়। মানুষের মতামতে তা চূড়ান্ত হবে। তবু এই শতকের গত আড়াই দশক-কে এক ক‍্যানভাসে ধরার একটি আন্তরিক চেষ্টা। কোথায় ছিলাম, এখন কোথায়, কোথায় যেতে হবে— এই নিয়েই এই বই ...more

০১-মার্চ-২০২৬

তাঁর কর্মকাণ্ড এখন আরও প্রাসঙ্গিক
সীতারাম ইয়েচুরি

His work is even more relevant today
বুদ্ধদার দৃষ্টিভঙ্গি ছিল সময়ের চাহিদা— শিল্পায়ন করা এবং বাংলার যুবসমাজ যারা তুলনামূলকভাবে শিক্ষায় এগিয়ে থাকা তাদের কর্মসংস্থানের বন্দোবস্ত করা, এটা আজ প্রমাণিত হয়েছে। সেই সুযোগ না-থাকায় বর্তমানে বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যকই বাংলার। ...more

২৮-ফেব্রুয়ারি-২০২৬

প্রাতিষ্ঠানিক বৈষম্য, প্রাতিষ্ঠানিক হত্যা
দীধিতি রায়

Institutional discrimination institutional murder
এনসিআরবি (ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো) এবং এন,সি,এস,সি (ন্যাশনাল কমিশন ফর সিডিউল কাস্ট) এর রিপোর্ট দেখলে বোঝা যায় এই দেশে ৫৭০০০ কাছাকাছি যে বর্ণবৈষম্যমূলক অভিযোগ জমা পড়েছে তার বেশিরভাগ ভিক্টিমই তাই ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।
এর সাথে লিঙ্গভিত্তিক হিংসার যে ভয়াবহ চিত্র তা যুক্ত করলে বোঝা যায়, যে এই দেশের বেশিরভাগ সরকারি- বেসরকারি ক্যাম্পাসের ভেতরে ছাত্ররা প্রত্যেকদিন জাতিবিদ্বেষ ধর্মবিদ্বেষ তার মুখোমুখি হচ্ছেন। হেনস্থার শিকার হচ্ছেন এবং এই আধিপত্যবাদের কারণে আত্মহত্যা করছেন। আসলে এগুলো কোনোটা আত্মহত্যা না, এগুলো সবই প্রাতিষ্ঠানিক খুন!!!

...more

২৪-ফেব্রুয়ারি-২০২৬

ওয়াশিংটন থেকে দিল্লি, এপস্টিনের ছায়া
বৃন্দা কারাত

From Washington to Delhi the shadow of Epstine

ভারতে এমন একজন ক্যাবিনেট সদস্য রয়েছেন যিনি ইচ্ছাকৃতভাবে যোগাযোগ রেখে গেছেন একজন সাজাপ্রাপ্ত যৌন অপরাধীর সঙ্গে এবং তারপরেও তিনি সাফাই দিচ্ছেন এই সম্পর্কের সপক্ষে। এটা দেশের পক্ষে অমর্যাদাকর। এরপরেও যে তিনি মন্ত্রীপদে রয়ে গেলেন তার মানে কি এই যে এর পিছনে প্রধানমন্ত্রীর সম্মতি রয়েছে? ...more

২৩-ফেব্রুয়ারি-২০২৬

একটি প্রত্যয়ের নাম আমিরচাঁদ
বাসব বসাক

Amirchand a name of hope
...এহেন মহতী কাজের কারনে যদি মৌলবাদের চাপে অপদার্থ প্রশাসনের অপ্রয়োজনীয় অতিসক্রিয়তায় জেল খাটতে হয় তবে তার থেকে লজ্জার ঘটনা আর কিই বা হতে পারে! এই ঘটনা, সন্দেহ নেই ভারতের সংবিধানের ওপর এক বড়সর আঘাতকেই সূচিত করে। পাশাপাশি মৌলবাদী শক্তি ও প্রোমোটাররাজের কাছে প্রশাসনের নির্লজ্জ আত্মসমর্পণের দলিল হয়ে ওঠে এই ঘটনা।  ...more

২২-ফেব্রুয়ারি-২০২৬

আমাদের ফেব্রুয়ারি
ইমতিয়ার শামীম

Our February
দিবসেরও একটি উৎসবমুখর অর্থনৈতিক চরিত্র থাকে, তাকে উপেক্ষা করা সোজা নয়। বসন্ত মেলা, বৈশাখী মেলা কিংবা গ্রামীণ মেলাগুলো যেমন সংস্কৃতির প্রকাশ, তেমনি উৎসব আর অর্থনৈতিকতারও প্রকাশ। তবে সব মিলিয়ে এইসব প্রকাশ কিন্তু সমাজের বহু স্বরের মানুষের মধ্যে ঐকতান গড়ে তোলে। আমার মূল বক্তব্য সেখানে নয়। আমি বলতে চাইছি, সংস্কৃতি চর্চারই হোক আর মুক্তির সংগ্রামেরই হোক, ইতিহাসের নিরিখে বিভিন্ন সময় সেসবের আবার নানা পাঠ তৈরি হতে থাকে। অনেক সময় উদ্দেশ্যপ্রণোদিতভাবেও এমন পাঠ বা টেক্সট নির্মাণ করা হয়ে থাকে। এই পাঠগুলো কখনো কখনো আক্রমণাত্মক ও মুখোমুখি হয়ে ওঠে। আমরা বোধকরি এখন তেমন এক পর্বে রয়েছি। ...more

২১-ফেব্রুয়ারি-২০২৬

সমসাময়িক সাম্রাজ্যবাদ ২
প্রকাশ কারাত

Contemporary Imperialism II
ভারত এখন ধীরে ধীরে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সহযোগী হয়ে উঠেছে। কিন্তু তবুও ভারত পুরোপুরি যুক্তরাষ্ট্রের শিবিরে অবস্থান করতে পারেনি। বর্তমানে বিশ্বের ক্রমবর্ধমান বহুমেরুত্বের  প্রবণতাই এর প্রধান কারণ। ব্রিকস, সাংহাই কো-অপারেশন অরগানাইজেশনের মতো বিভিন্ন বহুমেরু সংস্থা ও জোট গড়ে উঠেছে। এই সংস্থাগুলির সঙ্গে ভারত যদি সম্পর্ক না রাখে, তাহলে ‍‌ ভারতের স্বার্থ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাই দেশে আমাদের গণ-আন্দোলন ও গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলতে হবে। এই আন্দোলনগুলির রাজনৈতিক লক্ষ্য হবে— ভারত যেন আবার নিজের স্বাধীন পররাষ্ট্রনীতি ও কৌশলগত স্বাধিকার ফিরে পায়। ...more

২১-ফেব্রুয়ারি-২০২৬

সমসাময়িক সাম্রাজ্যবাদ ১
প্রকাশ কারাত

Contemporary Imperialism I
এই বোঝাপড়াটা থাকা খুবই গুরুত্বপূর্ণ যে, আমরা আন্তর্জাতিক লগ্নিপুঁজির যুগে রয়েছি যেখানে বিভিন্ন দেশের লগ্নিপুঁজিগুলি একসঙ্গে মিশে গেছে এবং আন্তর্জাতিক স্তরে চলমান রয়েছে। এই সমস্ত দেশের লগ্নিপুঁজিগুলির মধ্যে পার্থক্য নিরূপণ করা এখন আর সম্ভব নয়। ...more

২০-ফেব্রুয়ারি-২০২৬

জিতেছে বাংলাদেশ, হেরেছে মৌলবাদ
শান্তনু দে

Bangladesh won, fundamentalism defeated
বাংলাদেশ আরও একবার প্রমাণ করেছে তারা ধার্মিক হতে পারেন, ধর্মান্ধ নন। জামাতের তৈরি করা ভাষ্যের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে প্রকৃত বাংলাদেশ। আরেকটা আফগানিস্তান, বা পাকিস্তান হতে দেননি। এই অত‍্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ নির্বাচনে কোন্ দল বা জোট জিতেছে, কাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হয়নি— তার চেয়েও বড় কথা হলো উগ্র সাম্প্রদায়িক শক্তি জিততে পারেনি। ক্ষমতা দখলে ব‍্যর্থ হয়েছে। জামাতের ছত্রছায়া থেকে বেরতে না পারার জন্য এনসিপি-কেও বাংলাদেশের অসাম্প্রদায়িক মানুষ রেয়াত করেননি।  ...more

২০-ফেব্রুয়ারি-২০২৬

সুন্দরবন বাঁচলে আমরা বাঁচব
গৌর সরকার, মৎস্যজীবী (সুন্দরবন)

If the Sundarbans survives we will survive
এত প্রাণের ঝুঁকি নিয়ে আমরা যা সংগ্রহ করি, তার একটা বড় অংশ ইম্পোর্ট হয়। চিন, সিঙ্গাপুরের মতো দেশে নিয়মিত চিংড়ি-কাঁকড়া যায়। এই পাঠানোর জন্য কোনও সরকারি ব্যবস্থা নেই। এখানে ফড়েরাই সব। এদের জালে আমরা জড়িয়ে পড়ছি। আমরা বারবার সরকারকে বলেছি একটা বিপণন সেন্টার বানাতে। কিন্তু না কেন্দ্র, না রাজ্য—কোনও সরকারই কান দেয়নি। এত পরিশ্রম করে আমরা যে মাছ কাঁকড়া ধরি সেই লাভের গুড় যদি ফড়েরাই খেয়ে যায়, তাহলে আমাদের কীভাবে চলে? ...more

১৮-ফেব্রুয়ারি-২০২৬

কর্মসংস্থানের দিশা নেই রাজ্য বাজেটে
রতন খাসনবিশ

No roadmap for employment in the state budget
কোষাগারের অবস্থা কতটা বেসামাল সেটা অনুমান করার মতো তথ্য নেই। কিন্তু এটা বোঝা যাচ্ছে যে, সরকার প্রাণপণে চেষ্টা করছেন সরকারি কর্মচারি বাবদ খরচ কমিয়ে আনতে। সেটা ডিএ আটকে রেখে, পেনশনে জটিলতা এনে এবং নতুন নিয়োগে নানা ভাবে বাধা সৃষ্টি করে, নানা ভাবে চালিয়ে যাওয়া হচ্ছে। ফল দাঁড়িয়েছে এই, যখন আমরা এগিয়ে বাংলার কথা বলছি, তখন রাজ্যের মাথাপিছু জিডিপির হার দাঁড়িয়েছে ওড়িশার নিচে, শিল্পে বৃদ্ধির হার সর্বভারতীয় গড়ের চেয়ে কম এবং কিছু পরিষেবা বৃদ্ধির হার সর্বভারতীয় গড়ের চেয়ে কম।  সরকারি প্রকল্পগুলি চলে মন্থর গতিতে। ...more

১৭-ফেব্রুয়ারি-২০২৬

এক ‘যৌক্তিক’ পরিবর্তনে শ্রমের দাম আরও সস্তা
চন্দন দাস

 Cost of labour even cheaper with a logical change
সাম্প্রতিক রাজ্য বাজেটের সঙ্গে বিধানসভায় পেশ করা আর্থিক সমীক্ষা বলছে, পশ্চিমবঙ্গে ২০২৩-২৪-এ মূলধনী খাতে সরকার খরচ করেছিল ২৯,৭৫৭ কোটি ২২ লক্ষ টাকা। ২০২৪-২৫-এ তা বাড়েনি, কমেছে ৭ হাজার কোটির বেশি। ২০২৫-২৬ আর্থিক বছরের হিসাব পাওয়া যাবে আগামী বছর। কিন্তু প্রবণতা বলছে মূলধনী খাতে খরচ কমিয়েছে রাজ্য সরকার। খরচ একইভাবে কমানো হয়েছে পরিকাঠামো ক্ষেত্রেও। এই দুই ক্ষেত্রে সরকারের ব্যয় হ্রাস মানে কাজের সুযোগ তৈরির ক্ষেত্র সঙ্কুচিত হচ্ছে পশ্চিমবঙ্গে। তাতে সবচেয়ে বেশি ক্ষতি শ্রমজীবীদের।  ...more

১৬-ফেব্রুয়ারি-২০২৬

শ্রমিকের জন্য খরচে টান, পুজোর ভাণ্ডার উপচে পড়ে
চন্দন দাস

Fund cut for labourers puja allocation overflows
গত তিন বছরের রাজ্য বাজেট পর্যালোচনা করলেই দেখা যাচ্ছে শ্রম দপ্তরের বরাদ্দ এবং খরচের ফারাক থাকছে। অর্থাৎ বছরের গোড়ায় যত টাকা বরাদ্দ বলে ঘোষণা করা হচ্ছে বছর শেষে দেখা যাচ্ছে খরচের পরিমাণ বরাদ্দের থেকে কম। কিন্তু দুর্গোপুজার খাতে খরচ বরাদ্দকে ছাপিয়ে গেছে। যেমন ২০২৫-’২৬। দুর্গাপুজোয় বরাদ্দ ছিল ৪৪৭কোটি ৫০লক্ষ টাকা। সরকার বাজেট নথিতে জানিয়েছে তাদের এখনও পর্যন্ত ধারনা এই খাতে খরচ হয়েছে প্রায় ৫২৪ কোটি।  ...more

১৫-ফেব্রুয়ারি-২০২৬

দেড় দশকে বাংলার অর্থনৈতিক অবস্থা
মৈত্রীশ ঘটক

Der Doshoke Banglar Orthonoitik Obostha
গত দেড় দশকে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক অবস্থা। আমাদের সঙ্গে আলোচনায় বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক মৈত্রীশ ঘটক। অধ্যাপক ঘটক লন্ডন স্কুল অফ ইকোনমিক্স-এ অধ্যাপনা করেন, একই সঙ্গে তিনি প্রাবন্ধিকও বটে। ১ জানুয়ারি ২০২৬-এ অধ্যাপক মৈত্রীশ ঘটকের এই সাক্ষাৎকার নেওয়া হয় মার্কসবাদী পথ-এর পক্ষ থেকে। ...more

১৪-ফেব্রুয়ারি-২০২৬

কোনও এক গাঁয়ের বধূর কথা
প্রসূন ভট্টাচার্য

Kono ek Gnayer Bodhur Kotha
মমতা ব্যানার্জির অপটিক্স ট্যাকটিক্স নতুন নয়। যখন সমাজমাধ্যম ছিল না, নিউজ চ্যানেল ছিল না, তখনও ছিল। অপটিক্স পলিটিক্স— দক্ষিণপন্থী রাজনীতি, রাইটিস্ট পপুলিজমের চিরায়ত কৌশল। শোষণ কায়েম রাখার অন্যতম হাতিয়ার। মানুষকে সমস্যার মূলে যেতে না দেওয়া। প্রকৃত ইস্যুকে আড়াল করা। ...more

১২-ফেব্রুয়ারি-২০২৬

গ্রামে থেকে রোজগারের উপায় নেই
রাজু দাস, তিরুবনন্তপুরম

grame theke rojgarer upay nei
প্রথমে এক দুই বছর খুব সমস্যা হয়। ভাষা কীরকম এখানকার জানেনই তো! তবে ভাষাটা শিখে যাওয়ার পর, আর পিছনে ফিরে তাকাইনি। এখন এখানেই কাজ করি, বাড়িতে টাকা পাঠাই। ...more

১১-ফেব্রুয়ারি-২০২৬

লিগ নেই, ভোটে বাংলাদেশ
শান্তনু দে

League nei vote e bengladesh
আরএসএসের কাছে যেমন গোলওয়ালকার, জামাতের কাছে তেমনই মওদুদি। মওলানা আবুল আলা মওদুদি। ১৯৩৮-এ গোলওয়ালকার লেখেন উই অর আওয়ার নেশনহুড ডিফাইন্ড। প্রকাশ পায় ১৯৩৯-এ। দু’বছর বাদে ১৯৪১ সালের আগস্টে মওদুদির নেতৃত্বে পাঠানকোটে তৈরি হয় জামাত-ই-ইসলামি। গোলওয়ালকার এবং মওদুদির রাজনৈতিক প্রকল্প এবং ভূমিকার সাদৃশ্য বাস্তবিকই চমকপ্রদ। হিটলার যেমন গোলওয়ালকারের নায়ক, ঠিক তেমনি মওদুদির কাছেও। ...more

০৬-ফেব্রুয়ারি-২০২৬

নির্বাচনমুখী আসাম
সুপ্রকাশ তালুকদার

Poll bound Assam
যে যে বিধানসভা আসনে মুসলিম ভোটদাতার সংখ্যা ৩৫-৭০ শতাংশ, বিজেপি নিশানা করেছে সেই আসনগুলিকেই। যত ধরনের বেআইনী ও গোপন পথ থাকতে পারে তার সবটাই অবলম্বন করছে তারা আপত্তির আবেদন জানাতে।  বিভিন্ন মানুষের অজ্ঞাতসারে তাঁদের এপিক কার্ড ও মোবাইল নম্বর ব্যবহার করে হাজার হাজার আপত্তির আবেদন জানিয়েছে বিজেপি।  পরে যখন সংশ্লিষ্ট মানুষেরা জানতে পারছেন যে বিজেপি দুষ্কৃতীরা তাঁদের নাম ব্যবহার করে মিথ্যা আপত্তি জানিয়েছে তখন তারা প্রকাশ্যে এসে বলছেন যে তাঁরা এগুলোর সাথে কোনওভাবেই যুক্ত নন এবং নির্বাচন কমিশনকে তাঁরা লিখিতভাবে জানাচ্ছেন যে গোপনে তাদের অজ্ঞাতসারে এই আপত্তির আবেদন তাদের নামে জমা দেওয়া হয়েছে। ...more

০২-ফেব্রুয়ারি-২০২৬

কর্পোরেট-সাম্প্রদায়িক হামলাকে পরাস্ত করুন!
এম এ বেবি

Defeat the corporate-communal onslaught
শাসক শ্রেণিগুলি বিশ্বাস করে যে ওরা আমাদের ক্লান্ত করে ফেলতে পারে। ওরা বিশ্বাস করে যে, রাষ্ট্রের মেশিনারি আর মিডিয়াকে কাজে লাগিয়ে আমাদের বিক্ষোভের কণ্ঠস্বরকে রুদ্ধ করে দেবে। কিন্তু ওরা ভুল ভাবে। ইতিহাস সাক্ষী রয়েছে যে শ্রমিক শ্রেণি যখন এগোনোর সিদ্ধান্ত নেয়, তখন বিশ্বের কোনও শক্তিই সেই পরিবর্তনের জোয়ারকে ঠেকাতে পারে না। ১২ ফেব্রুয়ারির ধর্মঘট কম্বুকণ্ঠে ঘোষণা করবে যে, ভারতের মেহনতী মানুষ তাদের বহু কষ্টার্জিত অধিকারগুলি কর্পোরেট মুনাফার যূপকাষ্ঠে বলি দেবে না। এখন সময় এসেছে আমাদের উঠে দাঁড়ানোর। দেশের প্রতিটি কোনায় উড়ুক রক্তিম পতাকা। শোষণ, ঘৃণা এবং বিভাজনের শক্তিগুলির বিরুদ্ধে ঢাল হয়ে উঠুক  শ্রমিক শ্রেণির ঐক্য। ...more

০১-ফেব্রুয়ারি-২০২৬

স্টারলিঙ্ককে নিষ্ক্রিয় করে ওয়াশিংটনের জমানা বদলের ছক ব্যর্থ করল ইরান
বাপ্পা সিনহা

Iran Neutralised Starlink and Foiled Washingtons Scheme for Regime Change
ইরান যে ইলেকট্রনিকস যুদ্ধে জিতল তার প্রভাব এখনকার সংকটে সীমাবদ্ধ থাকবে না। তথ্যের পরিসরে উপগ্রহ প্রযুক্তি অপছন্দের শাসকদের গলা টিপে ধরবে। সাম্রাজ্যবাদী শক্তিগুলিকে এমন আশ্বাস দিয়ে রেখেছে উপগ্রহ প্রযুক্তির একচেটিয়া মালিকেরা। সেটাকে ইরানে অন্ততপক্ষে আংশিকভাবে ব্যর্থ করা গেছে। স্পেস এক্সের মালিকানায় রয়েছে ৬০০০ উপগ্রহ। এগুলোর দাম কয়েকশ কোটি টাকা। সেগুলোকে স্থলভিত্তিক ব্যবস্থার সাহায্যে নিষ্ক্রিয় করে তোলা যায়, তোলা যায় খুবই সামান্য খরচে। এটাই ইরানের আংশিক সাফল্যের প্রভাব। ...more

৩১-জানুয়ারি-২০২৬

বিড়ি‌ বেঁধেই সন্তানদের মানুষ করছি
সাবিনা বিবি, বিড়ি শ্রমিক

I am bringing up my children by making beedis
বিড়ি বেঁধে যে টাকাটা রোজগার করি সেটাও জমাতে পারি না। তিনদিন বিড়ি বেঁধে একশো আশি-পঁচাশি টাকা পাই। হাজার বিড়ি যদি বেঁধে দিই তার মধ্যে কিছু বিড়ি নষ্ট হয়ে যায়, ছিঁড়ে যায় বলে বাদ যায়। তখন সেটার টাকা আমরা পাই না। আবার এমনি কিছু বিড়ি নিয়ে নেয়। হাজারের মধ্যে দুশো বিড়ি বাদ গেলে আটশো বিড়ির টাকা পাই। সেই টাকাটাও আর জমে না। ...more

২৮-জানুয়ারি-২০২৬

বিধানসভা ভোটের জন্য তৈরি হচ্ছে কেরালা
টমাস আইজ‍্যাক

Kerala is gearing up for assembly election
এই মুহূর্তে কী ঘটছে? দশ বছর ধরে ক্ষমতায় নেই ইউডিএফ। যেনতেন প্রকারেণ ক্ষমতায় ফেরার একটি মাত্র কৌশলই তাদের জানা। সেটি হল সাম্প্রদায়িক ভাবাবেগে উস্কানি দেওয়া। অত্যন্ত ভয়ংকরভাবে এই খেলাটিই এখন খেলছে ইউডিএফ। তাদের চিরন্তন সঙ্গী মুসলিম লিগের পাশাপাশি এবার তারা জামাতে ইসলামি ও এসডিপিআইকে সঙ্গে নিয়ে এ-ধরনের একটি বয়ান নির্মাণের চেষ্টা করছে, সিপিআই(এম) হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক রাজনীতি করছে। আবার একইসঙ্গে, গুরুতর পরিস্থিতিতে বিজেপি-র সঙ্গে কৌশলগত সমঝোতার সুবিধাবাদও পরিহার করছে না। ...more

২৭-জানুয়ারি-২০২৬

‘বন্দে মাতরম্’‌: সার্ধশতবর্ষের আবিষ্কার এবং আদর্শের রাজনীতি
রুদ্রনীল চট্টোপাধ্যায়

'Vande Matram' Half a Century of Invention and the Politics of Ideology
আরএসএস পরিচালিত বিজেপি সরকারের বর্তমান প্রকল্পে রবীন্দ্রনাথ-বঙ্কিমকে লড়িয়ে দেওয়ার অন্তর্নিহিত উদ্দেশ্যটি আদতেই দুর্বোধ্য নয়। পূর্বোক্ত রুদ্রাংশু মুখার্জির আলোচনায় ‘জন-গণ-মন’-এর লেখার প্রসঙ্গটি আলোচিত হয়েছে। যা একাধারে পঞ্চম জর্জের ভারতাগমনের প্রতি একরকম বিদ্রোহ উচ্চারণ এবং ভারতের বহুধা বিস্তৃত সত্তার, তার বৈচিত্র্য এবং তার মানুষের সার্বভৌমত্বের উদযাপন। অন্যদিকে আপাতভাবে দুর্গাবন্দনা সদৃশ ‘বন্দে মাতরম্‌’ গানের রচয়িতা বঙ্কিমের মানবতাবাদী ধর্মভাবনা এবং চিরস্থায়ী বন্দোবস্তের অর্থনৈতিক সমালোচনা তার বিভিন্ন প্রবন্ধে বিদ্যমান। এক কথায় এহেন বঙ্কিম বনাম রবীন্দ্রনাথ তথা হিন্দুত্ব বনাম উদারনীতির প্রকল্পটি অন্তঃসার ...more

২৭-জানুয়ারি-২০২৬

অশান্ত ইরানকে বোঝার ৬টি বিষয় (শেষ পর্ব)
বিজয় প্রসাদ

Six Points to Navigate the Turmoil in Iran Part II
প্রথমে কেন্দ্রীয় ব্যাঙ্কের নীতির বিরুদ্ধে প্রতিবাদে নেমেছিলেন ব্যবসায়ীরা। খুব শিগগরিই তাকে বদলে দেওয়া হয়েছিল একটা হিংস্র, রাষ্ট্রের ওপর থেকে নীচ পর্যন্ত হামলা চালানো একটা আন্দোলনে। গোড়ায় ‘প্রতিবাদের’ রূপ ছিল শান্তিপূর্ণ জমায়েত। দ্রুত তা পরিণত হয়েছিল উচ্চমাত্রার শহরভিত্তিক অন্তর্ঘাতমূলক কার্যকলাপে। এর জেরে ১০০ জন নিরাপত্তা অফিসারের মৃত্যু হয়েছে। জানা যাচ্ছে যে, কয়েকজন অফিসারকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে। একজন নিরাপত্তারক্ষীর মাথা কেটে ফেলা হয়েছে, একটি ক্লিনিক জ্বালিয়ে দেওয়া হয়েছে, তাতে একজন নার্সের মৃত্যু হয়েছে। সাধারণ নাগরিকদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে স্বল্পপাল্লার আগ্নেয়াস্ত্র থেকে। এ থেকেই স্পষ্ট যে, দেশের মধ্যেকার উত্তেজনা বাড়াতে সর্বোচ্চ প্রয়াস চালানো হয়েছিল এবং সেটাই ছিল বিদেশি হস্তক্ষেপের জমি তৈরি করার একটি অজুহাত। মার্কিন বিদেশ দপ্তর ও মোসাদ খোলাখুলি হিংসায় মদত দিচ্ছে। ...more

২৫-জানুয়ারি-২০২৬

অশান্ত ইরানকে বোঝার ৬টি বিষয় (প্রথম পর্ব)
বিজয় প্রসাদ

Six Points to Navigate the Turmoil in Iran Part I
সেই ১৯৭৯ সাল থেকে আরব ও মুসলিম দুনিয়ায় রাজতন্ত্র উচ্ছেদের বাইরেও আন্দোলনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ইরান। প্যালেস্তিনীয়দের সংগ্রামেরও গুরুত্বপূর্ণ সমর্থক ইরান। ইরানে বিদেশি হস্তক্ষেপ নতুন নয়। ১৯৭৯ সালের ইরানের বিপ্লবের বিরুদ্ধে নানা উপায়ে একটানা যুদ্ধ চলছে। ইরানের বিক্ষোভে ইজরায়েলের গোয়েন্দাদের ভূমিকা রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র খোলাখুলি প্রতিবাদীদের বলেছে যদি সরকারের তরফে হিংসা বাড়ে তাহলে আমেরিকা তেহরানে বোমাবর্ষণ করবে। ...more

২৪-জানুয়ারি-২০২৬

ভারতের স্বাধীনতাই ছিল তাঁর ধ্যানজ্ঞান
লক্ষ্মী সায়গল

Independence of India was his lifeworld
তিনি বললেন, বিজয়ীর বেশে যদি নাও পারি, পরাজিতর বেশেই দেশে ঢুকতে হবে যাতে দেশবাসী বুঝতে পারেন কেন এবং কিসের জন্য তাঁরা লড়াই করেছেন। নেতাজি নিশ্চিত ছিলেন, ব্রিটিশ সেনাবাহিনীর ভারতীয় সৈনিকরা যখন জানবেন ভাড়াটে সেনা হিসেবে নয়, দেশের স্বাধীনতা অর্জনে বিপ্লবী সেনা হিসেবেই আইএনএ'র জওয়ানদের বীরত্বপূর্ণ আত্মত্যাগ, তখন ভারতীয় সেনারা প্রভাবিত না হয়ে থাকতে পারবেন না। প্রকৃতপক্ষে ব্রিটিশদের এটা বুঝতে আদৌ দেরি হয়নি যে, এরপর তাঁরা কখনোই আর ভারতীয় সেনাদের আনুগত্যের ওপর নির্ভর করতে পারবে না।  ...more

২৩-জানুয়ারি-২০২৬

কর্পোরেট সাম্প্রদায়িক আঁতাত: আক্রান্ত ভারতের বুনিয়াদ
সোমনাথ ভট্টাচার্য

Corporate Hindutva Nexus Foundation of India under attack
ওদের হিন্দুত্ববাদ কখনই ধর্মপ্রাণ মানুষের বিশ্বাসের হিন্দু ধর্ম নয়। হিন্দুধর্ম প্রাচীন, হিন্দুত্ববাদ নবীন (১৯২৩-এ আত্মপ্রকাশ)। হিন্দুধর্ম মানুষকে ভালবাসতে শেখায়। হিন্দুত্ববাদ ঘৃণা ছড়ায়। হিন্দুধর্ম উদার, হিন্দুত্ববাদ অনুদার। হিন্দুধর্ম হল মানুষের বিশ্বাস। হিন্দুত্ব হল রাজনীতির হাতিয়ার। সেখানে বিশ্বাস পরিণত হয় বিষে। হিন্দুত্ববাদের মর্মবস্তু, “Hinduise Politics and Militarize Hindudom" অর্থাৎ রাজনীতির হিন্দুকরণ এবং হিন্দু সমাজের সামরিকীকরণ। আপনি আমি হিন্দুধর্মের আলোচনায় কোনোদিন এসব কথা শুনেছি নাকি? হিন্দুত্ববাদের ধারণা থেকেই ওরা চায় হিন্দু রাষ্ট্র গড়তে। যে রাষ্ট্র গড়ার জন্য পুড়িয়ে ফেলতে হবে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের সুর বেঁধে দেওয়া আমাদের প্রাণের প্রিয় সংবিধানকে। ...more

২২-জানুয়ারি-২০২৬

ভারতীয় গণতন্ত্র ও বামপন্থীদের অভিজ্ঞতা
জ্যোতি বসু

Indian Democracy and Leftists experience
গুজরাটের ঘটনাবলীর ওপর দেশের অধিকাংশ সংবাদপত্র ও বিভিন্ন ধরনের প্রতিনিধিদলের বক্তব্য এবং পার্লামেন্টের উভয় সভায় বিতর্কে যে সমস্ত তথ্য প্রকাশিত হয়েছে সেগুলির ভিত্তিতে আমার কিছু মন্তব্য করার রয়েছে। আমি দুঃখিত, লজ্জিত এবং ক্ষুব্ধও; কিন্তু বিমূঢ় নই অন্ধকারের এই শক্তিগুলিতে। গোধরায় করসেবকদের ওপর কিছু সংখ্যক অপরাধী ব্যক্তির নারকীয় আক্রমণের পরবর্তীকালে, রাজ্য বিজেপি সরকারের মদতে এবং বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের মৌন সম্মতিতে সমগ্র মুসলিম সম্প্রদায়ের ওপর যে বর্বর অভিযান চালানো হয় সেই নৃশংসতার বিরুদ্ধে ঐকমত্য গড়ে ওঠার ঘটনা অবশ্যই আশাপ্রদ। গণতন্ত্র ও সভ্যতার জয় হবে নিশ্চয়। ...more

১৭-জানুয়ারি-২০২৬

ট্রাম্পের মনস্তাত্ত্বিক যুদ্ধ নস্যাৎ করে টিকে রয়েছে ভেনেজুয়েলার বিপ্লব
মানোলো ডে লস স্যান্টোস

Debunking Trump’s Psyop Venezuela’s Revolution Still Stands
আজ ভেনেজুয়েলা ‘ব্রেস্ট-লিস্টভস্ক’ মুহূর্তের মুখোমুখি। একদিকে দক্ষিণপন্থী সরকারগুলির মধ্যে ভেনেজুয়েলা একা হয়ে পড়েছে। এই দেশ প্রায় সর্বাত্মক অবরোধের মুখে পড়েছে। এই পরিস্থিতিতে বিপ্লবের মূল নেতৃত্ব গুরুত্ব দিচ্ছেন ভবিষ্যতের সংগ্রামের বাহিনীর পশ্চাদভাগের ঘাঁটি হিসাবে এই রাষ্ট্র যেন টিকে থাকতে পারে। এই প্রেক্ষিতে পিএসইউভি ও ভেনেজুয়েলা সরকার যে বিষয়ে গুরুত্ব দিচ্ছে তা হল, বিপ্লবী রাষ্ট্রক্ষমতাকে রক্ষা করা। ১৯৯২-এর বিদ্রোহের ব্যর্থতার পর কমান্দান্তে হুগো শাভেজ যেমনটা বলেছিলেন, ‘আজ আমাদের অবশ্যই পশ্চাদপসরণ করতে হবে আগামী দিনের অগ্রগতির স্বার্থে।’ ...more

১৫-জানুয়ারি-২০২৬

লোকে বলে ড্রাইভিংটা ছেলেদের কাজ
শম্পা নন্দী

People Say Driving is a Man's Job
এখন এত কোম্পানি এসে গেছে যে, ওদের মধ্যে কম্পিটিশন শুরু হয়ে গেছে। কে কত কম ভাড়ায় কাস্টমারকে গাড়ি দেবে! এখানেও দেখা যাচ্ছে ১০-১৫ টাকা রেটে ফেয়ার দিচ্ছে কিলোমিটার অনুযায়ী। যেটা আমাদের একদমই পোশাচ্ছে না। যেখানে নন এসি মিনিমাম ২৫ টাকার নিচে হয় না আর, এসি ৩০ টাকার নিচে হওয়ার কথা না— সেখানে আমরা প্রায় ১০-১৫ টাকা করে কম পাচ্ছি কিলোমিটার পিছু। যখন পিক টাইম থাকে— একদম সকাল ৯টা থেকে ১১টা আর সন্ধ্যায় ৬টা থেকে ৭:৩০-৮টা অবধি তাও কিছুটা ভালো রেটে ভাড়া দেয়। কিন্তু তখন তো জ্যামেই আমাদের সময়টা চলে যাচ্ছে। মানে অফিস টাইমেও যে আমাদের খুব একটা পড়তা হচ্ছে তা নয়। ...more

১৪-জানুয়ারি-২০২৬

নূতন পথের বার্তা কবে
সুচেতনা চট্টোপাধ্যায়

nuton pother barta kobe
প্রথম বিশ্বযুদ্ধ সবে থেমেছে, রাশিয়ায় বলশেভিকরা ক্ষমতা দখল করেছে সবে বছর খানেক। এমন এক সন্ধিক্ষণেই বাংলায় শুরু হয় বামপন্থী রাজনীতির চর্চা। ব্রিটিশ সরকার দেখতে শুরু করে বলশেভিকদের ভূত। কেমন ছিল সেই নতুন পথে যাত্রায় শুরুর দিনগুলো? এই নিয়েই ২০২৫-এর আগস্ট মাসে পশ্চিম বর্ধমানের জামুড়িয়ায় দ্বিতীয় কাজী নজরুল ইসলাম স্মারক বক্তৃতায় আলোচনা করেছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুচেতনা চট্টোপাধ্যায়। সেই আলোচনাই এবার দু-মলাটে। ...more

১৪-জানুয়ারি-২০২৬

উমর খালিদ ও শারজিল ইমাম: একটা দৃঢ় অবস্থান নিতেই হবে বিরোধীদের
বৃন্দা কারাত

On Umar Khalid, Sharjeel Imam, the Opposition must take a stand
‘ভোটের বোতাম এতটা জোরে টিপুন যাতে শাহীন বাগ বিদ্যুৎস্পৃষ্ট হয়’- ভোটারদের উদ্দেশ্যে করা স্বরাষ্ট্র মন্ত্রীর সেই প্ররোচণামূলক বক্তব্যকে কে ভুলতে পারে? বিজেপি ভোটে হেরে যায়। এই নির্বাচনে পরাজয়ের পর নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী আন্দোলনকে দুর্বল করা, সেখানে অন্তর্ঘাত ঘটানো এবং একে সাম্প্রদায়িক চেহারায় হাজির করাটা শাসক দলের তরফে যেন আরও বেশি করে অপরিহার্য হয়ে গেল। উমর খালিদ, শারজিল ইমাম বা অন্য আন্দোলনকর্মীদের বক্তব্যের পাশাপাশি যদি অনুরাগ ঠাকুর, পরবেশ ভার্মা, কপিল মিশ্র সহ অন্য বিজেপি নেতাদের বক্তব্যকে রাখলে স্পষ্ট হবে কাদের বক্তৃতা ঘৃণা ও সহিংসতায় উস্কানি জুগিয়েছে। ...more

১৩-জানুয়ারি-২০২৬

গুন্ডাবাজির পর্বে সাম্রাজ্যবাদ
প্রভাত পট্টনায়েক

The Gangster Phase of Imperialism
‘আমরা ওই দেশ থেকে বিপুল পরিমাণ সম্পদ তুলে নিয়ে আসতে চলেছি’। যে টাকা তৈরি হবে তা শুধুমাত্র ভেনিজুয়েলার জনগণ পাবে না, পাবে মার্কিন তেল কোম্পানিগুলি এবং ‘ক্ষতিপূরণ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রও’।  ‘ক্ষতি’ বলতে ইঙ্গিত করা হয়েছে ভেনিজুয়েলা সরকারের তরফে তেল সম্পদের জাতীয়করণের সিদ্ধান্তকে। বিশ্বে ভেনিজুয়েলা সর্ববৃহৎ তেলভাণ্ডারের অধিকারী যা বিশ্বের মোট তেল ভাণ্ডারের ১৭ শতাংশ।  ভেনিজুয়েলার তেল লুট সম্পর্কে ট্রাম্পের প্রস্তাব তার দখলদারি এবং ‘দেশ চালানো’-র অন্তরালে থাকা আসল কারণের নির্লজ্জ স্বীকৃতি। ...more

১১-জানুয়ারি-২০২৬

জীবনের বস্তুগত ভিত্তি এবং বিজ্ঞানী ওয়াটসন
তপন মিশ্র

Material basis of life and scientist Watson
মেন্ডেলের এই ‘ফ্যাক্টর’ হল সেই বস্তু যা পরে অর্থাৎ ১৯০৯ সালে  উদ্ভিদবিজ্ঞানী উইলহেম জোহানসেন বংশগতি বিজ্ঞানের কিছু গবেষণা করে মেন্ডেলের ফ্যাক্টরের ধারণাকে আরও নির্দিষ্ট করে বর্ণনা করার জন্য ‘জিন’ (Gene) শব্দটি ব্যবহার করেন। তিনি একজন ব্যক্তির বাহ্যিক চেহারা (ফেনোটাইপ) এবং তার জিনগত বৈশিষ্ট্য-এর (জিনোটাইপ) মধ্যে পার্থক্য করতে গিয়ে এই জিনের কথা উল্লেখ করেন। ...more

১০-জানুয়ারি-২০২৬

কারাকাসে অপহরণ
তারিক আলি

Abduction in Caracas
আমি তখন কারাকাসে ছিলাম। এই শহরের সবুজে ঘেরা পূর্বদিকের প্রান্ত এলাকার একটি রেস্তোরাঁয় ঢুকে তিনি স্তম্ভিত হয়ে যান। ওই এলাকাতেই ভেনেজুয়েলার বুর্জোয়ারা থাকে। সেই রেস্তোরাঁতেই স্থানীয়রা কার্টারকে দেখে গালাগালি দিয়েছিল। পরে তিনি বলেছিলেন, ‘বিশ্বের কোথাও আমি কখনও এ-ধরনের বিরোধী দেখিনি’। যখন তাঁকে প্রশ্ন করা হয়, নির্বাচন কেমন দেখলেন? তিনি উত্তর দেন, ‘কোনও দেশে তিনি এত স্বচ্ছ নির্বাচন দেখেননি’। স্পষ্টতই তিনি এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রকেও হিসাবের মধ্যে রেখেছি ...more

০৯-জানুয়ারি-২০২৬

নিজের ইচ্ছেয় কে যেতে চায়?
সাহিজুদ্দিন শেখ

nijer ichhey ke jete chay
যেরকম ধরুন আমাদের দেশের কেউ, পরিচিত কেউ মারা গেল, তখন আমরা কী করি— যতজন চেনা পরিচিত লোক আছে, তাদেরকে আমরা বলি, এই লোকটাকে তো পাঠাতে হবে দেশে। তাহলে আমাদেরকে সেটার ব্যবস্থা করতে হবে। কেউ পাঁচশো দিল, কেউ হাজার দিল, কেউ দুশো দিল— এভাবে টাকাটা তুলে আমরাই বডিটা দেশে পাঠাই। ...more

০৭-জানুয়ারি-২০২৬

দক্ষিণপন্থীরা কেন কাজের অধিকারের বিরুদ্ধে?
সাত্যকি রায়

Why are right wingers against the right to work
এই প্রকল্প বন্ধ হলে গ্রামে শ্রমের মজুত বাহিনী আবার ফুলে ফেঁপে উঠবে যা গ্রামের মজুরি হারকে আবার নিম্নগামী করবে। শুধু তাই নয় কাজ না পাওয়ার কারণে গ্রাম থেকে শহর ও শহরতলীর অভিমুখে কৃষি-বহির্ভূত কাজের আশায় পরিযায়ী শ্রমিক হওয়ার প্রবণতা বাড়বে। এর ফলে শহরাঞ্চলে অদক্ষ শ্রমিকের যোগান বাড়বে এবং যে সমস্ত ক্ষেত্রে অদক্ষ শ্রমিকের প্রয়োজনীয়তা আছে সেখানে মজুরী হারও নিম্নগামী হবে। মনে রাখা দরকার যে গরিব মানুষের অর্জিত অধিকার যদি ধনী ও ক্ষমতাসীনরা প্রত্যাবর্তন করাতে সক্ষম হয় তাহলে ক্ষমতার কাঠামোর কারণে ওই অধিকার প্রতিষ্ঠার আগের অবস্থার চেয়েও প্রত্যাবর্তন পরবর্তী অবস্থা প্রতিকূল হয়ে পড়ে।  ...more

০৬-জানুয়ারি-২০২৬

 আজ ভেনেজুয়েলা, কাল কে?
টিম মার্কসবাদী পথ

Venezuela today, tomorrow who
এটি শুধু ভেনেজুয়েলার বিরুদ্ধে একটি রাষ্ট্রীয় সন্ত্রাস নয়, একইসঙ্গে সেইসব দেশের জন‍্য একটি হুঁশিয়ারিও বটে— যারা ট্রাম্প ডকট্রিনের কাছে মাথা নোয়াতে নারাজ। এটি তৈরি করেছে এমন এক জঘন‍্য নজির, যা জন্ম দিয়েছে কিছু জরুরি প্রশ্নের: এরপর লাতিন আমেরিকার কোন্ দেশ, কোন্ রাষ্ট্রপতি, অথবা কোন্ রাজনৈতিক নেতা হবেন মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী টার্গেট! এটি এমন এক প্রশাসনের কাছ থেকে এসেছে, যারা কেবল কোনও আইনেরই তোয়াক্কা করে না, বরং মার্কিন যুক্তরাষ্ট্রের ফ‍্যাসিস্ত ‘বিচারপতিদের’ বিচার থেকেও নিজেদের মুক্ত রাখার বন্দোবস্ত করে রেখেছে।  ...more

০৫-জানুয়ারি-২০২৬

ভেনেজুয়েলায় একতরফা মার্কিন আগ্রাসন
তারোয়া জুনিগা সিলভা, বিজয় প্রসাদ

Unilateral US invasion in Venezuela
৩ জানুয়ারির হামলা মার্কিন যুক্তরাষ্ট্রের সেই যুদ্ধের একটা অংশ যা শুরু হয়েছিল ২০০১ সালে। চিনুক হেলিকপ্টারের ইঞ্জিন স্তব্ধ হওয়ার দীর্ঘকাল পরেও চলবে এই যুদ্ধ। ...more

০৪-জানুয়ারি-২০২৬

ভেনেজুয়েলার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরু ২০০১ সালে
বিজয় প্রসাদ

The US War on Venezuela Began in 2001
হাইব্রিড ওয়ার বা মিশ্র যুদ্ধ মানে অর্থনৈতিক জবরদস্তি, আর্থিকভাবে শ্বাসরুদ্ধ করা, ভুল তথ্যের প্রচারযুদ্ধ, আইনি মারপ্যাঁচ, কূটনৈতিকভাবে একঘরে করা, বেছে বেছে হিংসাত্মক ঘটনা ঘটানো। এই সব হিংসাত্মক ঘটনার লক্ষ্য সার্বভৌম রাজনৈতিক প্রকল্পগুলিকে বিপথগামী করা ও অস্থির পরিস্থিতি তৈরি করার নানা উপায় কাজে লাগানো যাতে পুরোদমে আগ্রাসন চালানোর আর দরকার পড়ে না। এই যুদ্ধের লক্ষ্যে ভূখণ্ড দখল নয়। বরং রাজনৈতিক আত্মসমর্পণের পথ প্রস্তুত করা: যেসব রাষ্ট্র জাতীয় সম্পদ পুনর্বণ্টনের চেষ্টা করছে, জাতীয়করণ করছে কিংবা স্বাধীন বিদেশ নীতি নেওয়ার চেষ্টা করছে, তাদের সবক শেখানোই আসল লক্ষ্য। ভেনেজুয়েলায় সেটাই করছে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার।  ...more

০৩-জানুয়ারি-২০২৬

আরাবল্লীতে জমি হাঙর আর খনি হায়েনাদের লোভী চোখ
অরুণাভ মিশ্র

araballite jomi hangor ar khoni haynader lovi chokh
কিন্তু আরাবল্লী ধ্বংস করে সেকাজ করলে লাভ কি? কারণ একদিকে মরু আর অন্যদিকে সিন্ধু গাঙ্গেয় উপত্যকা নিয়ে আরাবল্লী নিজেই এক প্রাকৃতিক সেতু বা ইকোটোন জোন হিসেবে কাজ করে। সে যেমন মরু বিস্তার রোধ করে তেমনি  বৃষ্টির জলকে ধরে রেখে ভূগর্ভের জলস্তর বাড়ায়। রক্ষা করে জলচক্র। আরাবল্লীর বনাঞ্চল দিল্লি ও সংলগ্ন অঞ্চলের বায়ু দূষণ কমাতে বড় ভূমিকা নেয়। আরাবল্লী পাহাড় বৈচিত্র্যময় প্রাণী এবং উদ্ভিদ সম্পদে ভরা। এমন অনেক উদ্ভিদ ও প্রাণী রয়েছে এখানে যা গোটা পৃথিবীর আর কোথাও নেই। এর শুষ্ক ও অর্ধ শুষ্ক প্রকৃতির বাস্তুতন্ত্র, শুষ্ক পর্ণমোচী বন, কাঁটাযুক্ত ঝোপ ঝাড়, তৃণভূমি ও শীলাময় পাহাড়ি পরিবেশ মরুকরণ প্রতিরোধে প্রাকৃতিক বাধার কাজ করে। ...more

০২-জানুয়ারি-২০২৬

৪ জানুয়ারি, ১৯৮৯: সেই অভিনয়
সুধন্ব দেশপান্ডে

January 4 1989 That performance
ওই অভিনয়ের এবং সেই অভিনয়ে মালার ছবি সারা দেশের খবরের কাগজের প্রথম পাতায় স্থান করে নিল পরদিন। যে মাটিতে ওর নিজের কমরেড, বন্ধু ও জীবনের প্রেমের আধার নিহত হয়েছে, ওই বধ্যভূমিতে, ওই ছোট্ট একটি মুদ্রা, তাঁর সহ-অভিনেতাদের সেদিন যে পথ দেখিয়েছিল, তাতে সবাইকে ছাপিয়ে মালাই হয়ে উঠেছিল ওই আলোকদীপ্ত মুহূর্তটির প্রতীক। পরবর্তী দিনগুলিতে সারা দেশের সমস্ত ছোট বড় শহরে প্রতিবাদী সমাবেশ ছড়িয়ে পড়ল। মালাকে বম্বে, কেরল, ত্রিপুরায় যেতে হল যেখানে বিশাল বিশাল সমাবেশে বক্তব্য রাখতে হল ওকে। জানুয়ারির শেষে ও গেল কলকাতায়। আমরাও কয়েকদিন পর ওর সাথে সেখানে যোগ দিলাম ‘হল্লাবোল’-এর অভিনয়ের জন্যে। ...more

০১-জানুয়ারি-২০২৬

আমার গ্রামের ছেলেমেয়েরা পড়াশুনা করুক
সুমন মেদ্দা

Let the children of my village study
বাবার নামে একটা জব কার্ড ছিল। তবে বাবার বদলে আমি যেতাম। যখন বন্ধ হল (ডিসেম্বর, ২০২১) তার আগেটায়। মাটি কাটার কাজ, জঙ্গল পরিষ্কারের কাজ, নালা পরিষ্কারের কাজ। কাজ পাচ্ছিলাম, তবে পুরো হত না। ১০০ দিন কাজ কমপ্লিট হত না। এখন চার বছর বন্ধ আছে। যদিও টাকা বকেয়া নাই। তবে ওই রোজগারটায় এগিয়ে যেত সংসারটা অনেকটা। ওটা বন্ধ হয়ে তো ক্ষতি হলই। রঙের কাজ করে বছরের হাফদিনও (১৮০ দিন) কাজ পাই না তো, তাই ওটা বন্ধ থাকলেও, ১০০ দিনের কাজ চালু থাকলে অনেকটা সুবিধা হত।  ...more

৩১-ডিসেম্বর-২০২৫

ভারত কি হিন্দু রাষ্ট্রের কিনারায়? (শেষ পর্ব)
সৌমিত্র বসু

Is India on the brink of a Hindu state Part III
বিজেপি একই সঙ্গে সামন্ততন্ত্র ও ধনতন্ত্রের পূর্ণ সমর্থক ও পৃষ্ঠপোষক। বিজেপির অর্থবল সাধারণভাবে বৃহৎ পুঁজিপতিসহ পুঁজিপতি ও ব্যবসায়ী শ্রেণী এবং বৃহৎ ভূস্বামীদেরই মদতপুষ্ট। উচ্চবর্ণ হিন্দুদের একটি অংশ আর ধনপতি শ্রেণী ও ভূমিপতি শ্রেণীর একটি অংশকে নিয়েই বিজেপি গঠিত এবং এই ব্রাহ্মণ্যতন্ত্র, ধনতন্ত্র ও সামন্ততন্ত্রের শ্রেণীস্বার্থ রক্ষাই বিজেপির শ্রেণী চরিত্রের মৌলিক পরিচয়। অর্থাৎ, বিজেপি ভারতের শাসকশ্রেণীর সেই অংশের রাজনৈতিক প্রতিনিধি যেটি একাধারে ব্রাহ্মণ্যতন্ত্র, ধনতন্ত্র, সামন্ততন্ত্র, মৌলবাদ, সাম্প্রদায়িকতা ও ফ্যাসিবাদের সমর্থক। ...more

৩০-ডিসেম্বর-২০২৫

ভারতের সংবিধানের ওপর স্তম্ভিত করে দেওয়ার মতো হামলা
প্রভাত পট্টনায়েক

An Outrageous Assault On The Indian Constitution
মহাত্মা গান্ধী গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পের মাধ্যমে অধিকার অর্জন করেছিলেন গ্রামীণ গরিব মানুষেরা। এই অধিকার বাতিল করার জেরে গ্রামীণ গরিব মানুষেরা একটা স্বাধীন দেশের গর্বিত নাগরিক থেকে পরিণত হবেন এক দল মরিয়া ভিক্ষাজীবীতে। যেহেতু তাঁদের জীবন আরও দুর্বিষহ হয়ে উঠবে, তাই এ নিয়ে কোনও সন্দেহ নেই যে, কেন্দ্রীয় সরকার এগিয়ে আসবে কিছু উপঢৌকন নিয়ে এবং সেখানে নরেন্দ্র মোদির ছবি লটকানো থাকবে। অথচ সেক্ষেত্রেও তাঁদের বেঁচে থাকা এখনকার তুলনায় শোচনীয়তর হয়ে উঠবে। তবে যতটা রুটির টুকরো তাঁরা পাবেন সেজন্য তাঁদের মোদির কাছেই ঋণী থাকতে হবে। যাঁরা গরিব কিন্তু শ্রমজীবী তাঁদের নাগরিকের অবস্থান থেকে ভিক্ষুকে পরিণত করাটাই সব ফ্যাসিবাদী প্রকৃতির সংগঠনের চূড়ান্ত লক্ষ্য এবং এই সব সংগঠনগুলি অনিবার্যভাবেই একজন ‘নেতা’র কাল্ট গড়ে তোলে।  ...more

২৯-ডিসেম্বর-২০২৫

ভারত কি হিন্দু রাষ্ট্রের কিনারায়? (দ্বিতীয় পর্ব)
সৌমিত্র বসু

Is India on the brink of a Hindu state Part II
আরএসএস চায় সারা দেশে একটি অভিন্ন কেন্দ্রীয় সংস্কৃতি ও একটি মাত্র সরকারি ভাষা। বিজেপি সরকারের মাধ্যমে হিন্দি ভাষাকে তারা সেই স্তরে আনার চেষ্টা চালাচ্ছে। সেই কারণেই আজকে আমাদের চিন্তা-চেতনার ওপর আঘাত নেমে আসছে ইতিহাসের বিকৃতি ঘটানো হচ্ছে পুরাণকে ইতিহাস বলে চালানোর চেষ্টা করা হচ্ছে। পাঠ্যসূচি পরিবর্তন করা হচ্ছে। দর্শনেরও বিকৃতি ঘটানো হচ্ছে- বস্তুবাদী দর্শনের অস্তিত্বকেই অস্বীকার করে বলা হচ্ছে ধর্মতত্ত্বই একমাত্র দর্শন। আধুনিক বিজ্ঞানকে পৌরাণিক যুগের দান বলে অপপ্রচার চালানো হচ্ছে। ...more

২৯-ডিসেম্বর-২০২৫

ভারত কি হিন্দু রাষ্ট্রের কিনারায়? (প্রথম পর্ব)
সৌমিত্র বসু

Is India on the brink of a Hindu state Part I
প্রধানমন্ত্রীর এহেন বক্তব্যের উৎস বোধহয় হীনমন্যতা, কারণ RSS বা সংঘ পরিবারের কোনো ব্যক্তিরই ভারতের স্বাধীনতা সংগ্রামের আন্দোলনের অংশগ্রহণের কোন ইতিহাস নেই। এর একটি প্রমাণ পাওয়া যায় আন্দামানের সেলুলার জেলে। ব্রিটিশ আমলে প্রধান প্রধান স্বাধীনতা সেনানী যাদের ব্রিটিশ গভর্নমেন্ট  মনে করত তাদের প্রধান শত্রু সেইসব ব্যক্তিদের দ্বীপান্তরের সাজা দেওয়া হত, পাঠিয়ে দেওয়া হত আন্দামানের সেলুলার জেলে। সেখানে এখনও খোদাই করা আছে সেই সমস্ত স্বাধীনতা সেনানীদের নাম যাদের ব্রিটিশরা সেখানে বন্দী করে রেখেছিল। সেখানে এই সংঘ পরিবারের কোনো ব্যক্তির নাম খুঁজে পাওয়া যাবে না এক সাভারকার ছাড়া, যে সাভারকার আবার একাধিকবার ব্রিটিশদের কাছে মুচলেকা দিয়েছিল যে ভবিষ্যতে আর কোনোদিন ব্রিটিশ বিরোধী কোনো কার্যে লিপ্ত হবে না। ...more

২৮-ডিসেম্বর-২০২৫

জমিতে কাজের সঙ্গেই গেয়ে চলেছি ভাওয়াইয়া
নৃপেন্দ্র নাথ মন্ডল

I have been singing along with the work in the land
আমাদের আর্থিক অবস্থা ভালো নয়। জায়গাজমিও সেরকম নেই, যতটা ছিল তার মধ্যে বেশ কিছুটা বোনেদের বিয়ের সময় বিক্রি করতে হয়। চাষাবাদও সেরকম হত না। সম্পূর্ণ প্রকৃতির ওপর নির্ভর করে বছরে একবার আউশ ধান ফলানো হত। কোনওরকমে চলে আমাদের। আমি নিজের জমিতেও কাজ করতাম, পরের জমিতেও করেছি। পাশাপাশি গানবাজনা চালিয়ে গেছি। ২০০৬ সাল থেকে আমাদের গ্রাম ভারেয়া-তে পিএইচই  (PHE জলের পাম্প)-র ক্যাজুয়াল ডেইলি ওয়েজ কর্মী হিসেবে যুক্ত হই। বর্তমানে মাসের শেষে সেখান থেকে বারো হাজার টাকার মতো পাই। এখন দিনে কাজ করে গানবাজনা করার আর সময় পাইনা। তবে সপ্তাহে দু'সপ্তাহে একবার করে, আমার সঙ্গতকারদের নিয়ে সন্ধ্যা বা রাতের দিকে বসি আরকি। ...more

২৪-ডিসেম্বর-২০২৫

পুড়ছে বাংলাদেশ, পোড়েনি প্রত‍্যয়
শান্তনু দে

Bangladesh is burning, not the conviction
ধর্মীয় মৌলবাদের এই উত্থান শুধু বাংলাদেশের জন্য নয়, সীমান্তপার ভারতেও মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলছে। সীমান্তের দুই পারের সাম্প্রদায়িক শক্তিগুলি একে-অপরকে জ্বালানি জোগাচ্ছে। ঘৃণা ও বিদ্বেষের আবহ তৈরি করছে। উত্তেজনা ও বিভাজনকে প্ররোচিত করছে। সাম্প্রদায়িক শক্তিগুলিকে নিয়ন্ত্রণ এবং হিংসার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে অন্তর্বর্তী সরকারের সমস্ত প্রয়োজনীয় ব‍্যবস্থা গ্রহণ করা উচিত। ...more

২৩-ডিসেম্বর-২০২৫

স্কোপ্‌সের বিচার, আজও প্রাসঙ্গিক
গৌতম গঙ্গোপাধ্যায়

Scopes trial, still relevant today
...ডারউইন ও আলফ্রেড রাসেল ওয়ালেস আলাদা আলাদা ভাবে একই সময়ে বলেছিলেন যে প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে বিবর্তন হয়, সঠিক অর্থে তাই এটি দুজনেরই তত্ত্ব। এমন নয় যে বিবর্তনের কথা আগে কেউ বলেননি; লামার্কের বিবর্তন তত্ত্বের কথা আমরা সবাই জানি। ডারউইনের ঠাকুর্দা বিজ্ঞানী ইরাসমাস ডারউইনও বিবর্তন নিয়ে আলোচনা করেছিলেন। কিন্তু বিবর্তনের পিছনের কারণ ডারউইন ও ওয়ালেসের আগে কেউ বুঝতে পারেননি। তবে ডারউইন বিবর্তনবাদের সমর্থনে বিপুল পরিমাণ তথ্য জোগাড় করেছিলেন, এবং ওয়ালেস কখনো কখনো তাঁর নিজের তত্ত্বের বৈপ্লবিক তাৎপর্য থেকে পিছিয়ে এসেছিলেন। তাই অনেক সময়েই বিবর্তনতত্ত্বকে ডারউইনবাদও বলা হয়। ...more

২১-ডিসেম্বর-২০২৫

সঞ্চার সাথী: আন্তর্জালী সুরক্ষা না কারাগার?
প্রবীর পুরকায়স্থ

Sanchar Saathi: Cyber Security or Cyber Prison
একমাত্র সরকারই জানে, কেন নিয়মাবলীর এত বড়ো একটি পরিবর্তন সম্পর্কে জনগণের অভিমত যাচাই হল না বা দেশের সংসদকে অবহিত করা হল না। আমরা এখানে এই আলোচনায় যাব না, মোবাইল ব্যবহারকারীদের অধিকারের সীমায় এমন একটি হস্তক্ষেপ করার অধিকার সরকারের আদৌ আছে কিনা কিংবা এমন গোপনীয়তায় এই কাজ করতে পারে কিনা। প্রকৃত সত্য হল, যখন অ্যাপল বা সামসুঙের মতো নির্মাতারা এই অ্যাপের প্রাক-স্থাপন নিয়ে আপত্তি প্রকাশ করল তখনই জনসমক্ষে এলো গোটা বিষয়টি ...more

২০-ডিসেম্বর-২০২৫

যাত্রাপথে বিকল্পের অনুশীলন
সুদীপ্ত বসু

jatra pothe bikolper onushilon
...স্রেফ যাত্রা পথের রুট ম্যাপ দেখুন- বিবর্ণ বাংলার যন্ত্রনা আর মরিয়া প্রতিরোধের চিহ্ন আঁকা নদী-জঙ্গল-জমি-বনবস্তি-চা বাগিচা, শ্রমিক মহল্লা, ভাঙনের গ্রাসে অনিশ্চিত জীবন,মজুরির দাবিতে কারখানার গেট আগলে লড়ে যাওয়া হিম্মতের প্রতিটি প্রান্তর শুনলো বাংলার রাজনীতিতে নতুন ভাষ্য। এখানেই অনন্য, এখানেই ব্যতিক্রমী ১৯ দিন ধরে হাজার কিলোমিটার পথ পেরোনো বাংলা যাত্রা। আনুষ্ঠানিক ভাবে শেষ যখন হলো তখন ‘মেঘ পিওনের ব্যাগের ভিতর’ বিবর্ন বাংলাকে বদলানোর লক্ষ অযুত আর্তি জমা হয়েছে। ...more

১৯-ডিসেম্বর-২০২৫

ক’বছর বাদে না থাকবে তাঁত, না থাকবে তাঁতি
অসিত প্রামাণিক

In a few years, neither the looms nor the weavers will remain.
আগে মজুরি পেতাম একেকটা শাড়ি পিছু অন্তত চারশো টাকার মতো। এখন সেটা নেমে এসেছে দুশো টাকায়। আমার একটা শাড়ি বুনতে দুটো দিন লাগে। তাহলে দিনে হল একশো টাকা। একশো টাকায় কী হয়? জিনিসের দাম তো বাড়ছে। কিন্তু আমাদের তাঁতিদের আয় কমছে।... একটা সময়ে আমাদের পাড়া গমগম করত তাঁতের শব্দে। প্রত্যেকের বাড়িতে দুটো একটা করে তাঁত। এখন সন্ধ্যেবেলা মনে হয় পাড়াটা মরে গেছে। পুরো শান্তিপুরের অবস্থাই তাই। ...more

১৭-ডিসেম্বর-২০২৫

কোন কথায় কান দেব অথবা দেব না?
অনিরুদ্ধ চক্রবর্তী

What words will we listen to or not
অনেকের ধারণা মুসলমান না হলে কেউ উর্দু ভাষা বলতে পারেন না। অর্থাৎ উর্দু যেন শুধু মুসলমানের ভাষা। অথচ আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং শৈশবে পাকিস্তানে পড়াশোনা করেছেন এবং তাঁর মাতৃভাষা ছিল উর্দু। তাঁর স্কুলের মার্কশিট উর্দু ভাষায় লেখা। সিপিআই(এম) নেতা হরকিষাণ সিং সুরজিৎ, উর্দু ভাষায় স্বচ্ছন্দ ছিলেন। তিনি ও তাঁর শৈশব কৈশোর যৌবন কাটিয়েছেন পাকিস্তানে। তিনি মাকে চিঠি লিখতেন উর্দু ভাষায়। ...more

১৪-ডিসেম্বর-২০২৫

চিলির প্রেসিডেন্ট নির্বাচনে মুখোমুখি কমিউনিস্ট ও দক্ষিণপন্থী প্রার্থী
পাবলো মেরিগুয়েত

Communist and right-wing candidates face off in presidential election in chile
অর্থনীতির ভাষায় বললে, মধ্য-বাম জোটের প্রার্থী জারার প্রস্তাব হল শ্রমিকদের মাসে ন্যূনতম বেতন হবে ৭৫০,০০০ পেসো (প্রায় ৮০০ মার্কিন ডলার)। এর ফলে শ্রমিক পরিবারগুলির মাসে একটা স্থির আয়ের ব্যবস্থা করা যাবে। তাঁর আরও প্রস্তাব ‘ভাইটাল ইলেকট্রিসিটি কনজামপশন’ চালু করা ও কম দামে বিদ্যুৎ দেওয়া। এতে বেশির ভাগ দুঃস্থ পরিবারের অর্থনীতির হাল ফিরবে। ইউনিয়নের মাধ্যমে যৌথ দর কষাকষির ক্ষমতা বাড়াতে চান তিনি। এবং পেনশন সংস্কারের মাধ্যমে যে অগ্রগতি হয়েছিল তাকে টিকিয়ে রাখতে চান। এই সব নীতিতেই সম্প্রতি সবুজ সঙ্কেত দিয়েছে তাঁর জোট। ...more

১৩-ডিসেম্বর-২০২৫

শ্রীলঙ্কা এবং অন্তর্ভুক্তিমূলক যুবনীতি (শেষ পর্ব)
অশোক ভট্টাচার্য

Sri Lanka and Inclusive Youth Policy II
একবিংশ শতাব্দীতে যে নগরায়ণ হচ্ছে তা উৎপাদনভিত্তিক শিল্পকে কেন্দ্র করে নয়। বরং তা পরিষেবাভিত্তিক। এই নগরায়ণ যত মানুষের রোজগারের ব্যবস্থা করতে পারে, প্রয়োজন তার থেকে অনেক অনেক বেশি। একবিংশ শতাব্দীর শিল্পায়ন বা নগরায়ন লক্ষ লক্ষ বেকারের কর্মসংস্থান সৃষ্টি করতে পারে না। দক্ষিণ পূর্ব এশিয়ার সমস্ত শহরগুলিতে একটি বড় অংশের বাসিন্দার বয়স ১৫ থেকে ২৪ বছর। শ্রীলঙ্কায় এই হার ১৯ শতাংশ, নেপালে জনসংখ্যার ২১ শতাংশ, বাংলাদেশে ৪০ শতাংশ। শ্রীলঙ্কার মোট শহুরে জনসংখ্যার ৫৫ শতাংশ বসবাস করে কলম্বো শহরে। বাংলাদেশের প্রায় ৩৩ শতাংশ শহুরে মানুষ বসবাস করে ঢাকায়, নেপালের শহুরে জনসংখ্যার ৪০ শতাংশ মানুষ বসবাস করে কাঠমাণ্ডু শহরে। এই অংশের ছাত্র-যুবদের প্রতিবাদ খুব সহজেই জাতীয় পর্যায়ে প্রতিধ্বনিত হয়। ...more

১২-ডিসেম্বর-২০২৫

শ্রীলঙ্কা এবং অন্তর্ভুক্তিমূলক যুবনীতি (প্রথম পর্ব)
অশোক ভট্টাচার্য

Sri Lanka and Inclusive Youth Policy
স্বাধীনতার পর এই প্রথম শ্রীলঙ্কায় একটি বামপন্থী চিন্তাধারার সরকার প্রতিষ্ঠিত হল, যা আগের দক্ষিণপন্থী সরকারগুলির মতো নয়। এদের লক্ষ্য ছিল কেবলমাত্র একটি পরিবর্তন, যে পরিবর্তন কেবলমাত্র একটি শাসনতান্ত্রিক পরিবর্তন। এই পরিবর্তন সিস্টেমিক বা বর্তমান ব্যবস্থার মধ্যেই একটি ব্যবস্থাগত পরিবর্তন। এই পরিবর্তন কোনও বিপ্লবী বা র‍্যাডিকাল পরিবর্তন নয়। আবার পুঁজিবাদের অবসান ঘটিয়ে সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থার প্রতিষ্ঠা করাও নয়। তারা বলেছেন, তারা চান একটি ব্যাপক সামাজিক রূপান্তর। এটি হবে একটি নবজাগরণ বা রেনেসাঁ। অর্থনীতির ক্ষেত্রে তারা চান একটি উৎপাদনভিত্তিক অর্থনীতি, যাতে থাকবে কর্মসংস্থান সৃষ্টির সুযোগ। শিল্প-সংস্কৃতি বা সৃষ্টিশীল সংস্কৃতি বা কলা, চলচ্চিত্র, সাহিত্য, সঙ্গীত, নাটক-এর ওপর তারা বিশেষ গুরুত্ব দিতে চাইছেন। স্বাস্থ্য ও শিক্ষায় পরিবর্তনের ভারসাম্য থাকবে সরকারি উদ্যোগের পক্ষে। সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছেন তাঁরা সাংস্কৃতিক মানুষ তৈরি করার ওপর (Cultured Human Being)। ...more

১১-ডিসেম্বর-২০২৫

পদ্মার সঙ্গেই ভাঙছে জীবন
শীলা শীল

Padmar songei vangche jibon
কিছু দিন পর ওর স্বামীকে কি একটা গাড়ি ভাঙার কেসে জেলে আটকে রাখল। পুজোর তিন চার দিন পরেই। এদিকে বাড়িঘর নদীতে ভেসে গিয়েছে, ওদিকে স্বামী জেলে। জামিন করে ছাড়িয়ে আনতে তিরিশ হাজার টাকা লাগল। কারও থেকে লোন পেল না। শেষে তিরিশ হাজার টাকা ধার করেছে গয়না বন্ধক রেখে। হাতের, কানের কিছু সোনা ছিল, বন্ধক দিয়েছে। প্রত্যেক মাসে সুদ দিতে হচ্ছে, একদিন যদি দেরি হয়ে যায় তাহলে ডবল সুদ। এমনি করতে করতে তিরিশ হাজার টাকা শোধ করতে হবে। পারে না তো মাসে মাসে দিতে। টাকাটা কখন ছাড়াতে পারবে জানে না, ক্ষমতা-ও নেই। হয়তো বাড়ি ঘর থাকলে পারত। ...more

১০-ডিসেম্বর-২০২৫

সঙ্ঘাতের নতুন পটভূমি: মার্কিন সাম্রাজ্যবাদ বনাম একুশ শতকের সমাজতন্ত্রের স্বপ্ন দেখা দেশ
সুচিক্কণ দাস

The New Context of Conflict: US Imperialism vs. Countries Dreaming of 21st Century Socialism
১৯৮৯ সালে এক বিরাট সামাজিক বিস্ফোরণের মধ্যে দিয়ে নয়া উদারবাদের বিরুদ্ধে সফল বিদ্রোহের পতাকা তুলে ধরেছিল হুগো শাভেজের ভেনেজুয়েলা। সেই পথ ধরে নয়া উদারবাদের বিরোধিতায় এগিয়ে এসেছিলেন বলিভিয়া, উরুগুয়ে, প্যারাগুয়ে, ব্রাজিল, ইকুয়েডর, চিলি, মেক্সিকোর মতো দেশের মানুষ। আরও অনেক আগে থেকে দিশারী হিসাবে কিউবা তো ছিলই। এই প্রতিরোধের জেরে লাতিন আমেরিকার ওপর আলগা হয়েছিল মার্কিন সাম্রাজ্যবাদের মুঠি। সেই পর্বে লাতিন আমেরিকার নয়া উদারবাদ বিরোধী দেশগুলি গড়ে তুলেছিল একাধিক অর্থনৈতিক ও রাজনৈতিক মঞ্চ। গড়ে উঠেছিল বিকল্প ব্যাঙ্ক এবং ডলারের বিকল্প মুদ্রা সুক্রে। একবিংশ শতকের সমাজতন্ত্রের স্বপ্ন দেখা সেই ভেনেজুয়েলাকে একেবারে ধ্বংস করে সেখানে ট্রাম্প নিখাদ উপনিবেশবাদী দখল কায়েম করতে চাইছেন। তাঁর আসল লক্ষ্য, ভেনেজুয়েলার বিপুল অপরিশোধিত তেলের ভাণ্ডার, যা পৃথিবীর সর্ববৃহৎ ভাণ্ডার, তা দখল করা। ...more

০৮-ডিসেম্বর-২০২৫

একটি অপরাধ, একটি কলঙ্ক, একটি ষড়যন্ত্র
শুভপ্রসাদ নন্দী মজুমদার

A crime, a scandal, a conspiracy
৬ ডিসেম্বর শুধুমাত্র একটি মসজিদ ধ্বংসের ঘটনা হয়ে থাকেনি। সেদিনের ৬ ডিসেম্বরের আগেকার ভারত আর তার পরের সময়পর্বে এক পরিবর্তিত সমাজ ও রাষ্ট্রের ভারত অধঃপতিত হতে হতে আজ কার্যত ভারতের সাংবিধানিক সাধারণতন্ত্রের মৌলিক কাঠামোয় ঘা মারছে। যে ভারত সংবিধানে সংজ্ঞায়িত আর ভারতের বর্তমান শাসক দল যে ভারতকে  মানুষের ধারণায় প্রতিষ্ঠিত করতে চায় তা সম্পূর্ণ বিপরীত। ১৯৯২ সালে বিজেপি ও আরএসএস বলেছিল অযোধ্যার বিষয়টি ‘প্রতীকী’। অযোধ্যায় মসজিদ ভেঙে মন্দির তৈরি করতে দিলেই ভারতের অন্য জায়গায় অন্য ধর্মাবলম্বীদের অন্যান্য উপাসনাস্থলগুলি নিয়ে তাদের যে দাবি রয়েছে তা তারা প্রত্যাহার করে নেবে। ...more

০৬-ডিসেম্বর-২০২৫

অন্যরকম ইতিহাস (দ্বিতীয় পর্ব)
শ্রীমন্তী রায়

Alternative History Part II
দেশভাগ, সাম্প্রদায়িক দাঙ্গায় মানুষ সর্বস্ব হারিয়েছিল। ফলে ন্যায্য কারণেই তার স্মৃতি প্রধানত গড়ে উঠেছিল হিংসা, বিভাজন, রক্তপাতকে কেন্দ্র করে। আবার এটাও সত্যিই যে, সংখ্যায় অল্প হলেও ওই চরম দুঃসময়ে মানুষ মানুষকে সাহায্য করেছিল। এই সাহায্যকারী মানুষগুলো যারা নিজেরা হিংসার আশ্রয় না নিয়ে অন্য মানুষদের বাঁচিয়েছিলেন শুধু সাহসের উপর ভর করে, তাদের কথা বারে বারে মনে করিয়ে দিতে হবে। সেই ইতিহাসকে ভুলে যেতে দেওয়া যাবে না। ...more

০৫-ডিসেম্বর-২০২৫

অন্যরকম ইতিহাস (প্রথম পর্ব)
শ্রীমন্তী রায়

Alternative History Part I
দেশভাগ, সাম্প্রদায়িক দাঙ্গায় মানুষ সর্বস্ব হারিয়েছিল। ফলে ন্যায্য কারণেই তার স্মৃতি প্রধানত গড়ে উঠেছিল হিংসা, বিভাজন, রক্তপাতকে কেন্দ্র করে। আবার এটাও সত্যিই যে, সংখ্যায় অল্প হলেও ওই চরম দুঃসময়ে মানুষ মানুষকে সাহায্য করেছিল। এই সাহায্যকারী মানুষগুলো যারা নিজেরা হিংসার আশ্রয় না নিয়ে অন্য মানুষদের বাঁচিয়েছিলেন শুধু সাহসের উপর ভর করে, তাদের কথা বারে বারে মনে করিয়ে দিতে হবে। সেই ইতিহাসকে ভুলে যেতে দেওয়া যাবে না। ...more

০৪-ডিসেম্বর-২০২৫

শেষ কাজ পেয়েছি চার বছর আগে আষাঢ়ে 
লক্ষ্মী মুণ্ডা

I got the last job four years ago in Ashad
এখনও যদি নতুন করে কাজ পাই তো ভাল হয়। আর তো বেশিদিন খাটতে পারব না, এখন কাজটা পেয়ে গেলে কিছু রোজগার করতে পারতাম। কাজ পেলে আর কোনও সমস্যা থাকে না সংসারটায়, শরীর বসে গেলে তো কাজও করতে পারব না— এসব নিয়ে মনটা খারাপ হয়ে আছে। তবে আমাদের কথা আর কী, এখানে রোজগার কোথায়? এখন সব ছেলেরা বাইরে চলে যায়। সেখানে রোজগার ভাল। ...more

০৩-ডিসেম্বর-২০২৫

খারিজ করতে হবে শ্রম কোড, গড়ে তুলতে হবে প্রতিরোধ (শেষ পর্ব)
আর কারুমালাইয়ান

The labour codes must be scrapped resistance must be built Part Three
শ্রমিকদের অধিকারের যে ধারণা তা প্রতিষ্ঠিত হয়েছে শ্রমিকদের বহু সংগ্রামের মধ্যে দিয়ে। এই সব সংগ্রাম গোড়ার দিকে ছিল স্বতঃস্ফূর্ত। পরে শ্রমিকেরা নিজেদের ট্রেড ইউনিয়নে সংগঠিত করেন। শ্রমিক শ্রেণির এই সব সংগ্রামের ফলে শাসক শ্রেণিগুলি বাধ্য হয়েছিল এমন আইন প্রণয়ন করতে যাতে শ্রমিকদের কিছু অধিকার ও সুবিধা পাওয়া নিশ্চিত হয়। এর মধ্যে ছিল সামাজিক নিরাপত্তার সুবিধাও। সারা পৃথিবী জুড়ে এখন কার্যকর করা হচ্ছে নয়া উদারনৈতিক নীতিসমূহ এবং তার ফলে শ্রমিক শ্রেণির অর্জিত অধিকার ও সুবিধাগুলির ওপর সরকারের আক্রমণ নেমে আসছে। এই আক্রমণ নেমে আসছে আমাদের দেশেও। এর লক্ষ্য হল শ্রমিক শোষণ বাড়িয়ে কর্পোরেটের মুনাফাকে সর্বোচ্চ স্তরে নিয়ে যাওয়া। পুঁজিবাদী ব্যবস্থার সঙ্কট গভীরতর হওয়ায় মালিকপক্ষের শোষণ ও হামলা তীব্রতর হয়েছে। ...more

০২-ডিসেম্বর-২০২৫

খারিজ করতে হবে শ্রম কোড, গড়ে তুলতে হবে প্রতিরোধ (পর্ব- ২)
আর কারুমালাইয়ান

The labour codes must be scrapped resistance must be built Part Two
‘সুপারভাইজার’ ও ‘ম্যানেজার’ নামকরণ করে শ্রমিক ও কর্মচারীদের বিরাট অংশকে শ্রম কোডের আওতার বাইরে করে দেওয়া হবে। যারা ‘সুপারভাইজরি পদে’ কাজ করছেন এবং মজুরি হিসাবে মাসে ১৮ হাজার টাকার বেশি পাচ্ছেন তারাও শ্রমিক সংজ্ঞা থেকে বাদ পড়বেন। এই পদে মজুরির পরিমাণ সময়ে সময়ে বিজ্ঞপ্তি দিয়ে সংশোধনও করা যাবে। ইতিমধ্যেই বহু প্রতিষ্ঠানে শ্রমিকদের একাংশকে ‘সুপারভাইজার’ /‘ম্যানেজার’/ ‘অফিসার’/ ‘এগজিকিউটিভ’ ইত্যাদি নামে যথেচ্ছভাবে চিহ্নিত করার কাজ শুরু হয়ে গেছে। এসবের লক্ষ্য হল ট্রেড ইউনিয়ন করার অধিকার থেকে এদের বঞ্চিত করা এবং ‘ইউনিয়নভুক্ত নন’ হিসেবে এদের বিবেচনা করা। এই বিষয়টাকে শিল্প সম্পর্ক কোডের মাধ্যমে আইনসম্মত করা হয়েছে। ...more

০১-ডিসেম্বর-২০২৫

খারিজ করতে হবে শ্রম কোড, গড়ে তুলতে হবে প্রতিরোধ (পর্ব- ১)
আর কারুমালাইয়ান

The labour codes must be scrapped resistance must be built Part One
১৯৯১ সালে শ্রমিকদের আইনি অধিকার শাসক শ্রেণির পরিকল্পিত আক্রমণের মুথে পড়েছিল। পিভি নরসিংহ রাওয়ের নেতৃত্বাধীন কংগ্রেস সরকার মালিকদের প্রতিশ্রুতি দিয়েছিল যে ‘এগজিট পলিসি’ আইন চালু করা হবে যেখানে তাদের অধিকার থাকবে ব্যবসা বন্ধ করে দিয়ে কোনও রকম বিধিনিষেধ ছাড়াই শ্রমিকদের রাস্তায় ছুড়ে ফেলে দেওয়ার। তখন থেকেই পুঁজিপতিরা পরের পর সরকারের ওপর চাপ সৃষ্টি করেছে তথাকথিত ‘শ্রম আইন সংস্কার’ কার্যকর করার জন্য। বাজপেয়ীর নেতৃত্বাধীন বিজেপি ও এনডিএ সরকার দ্বিতীয় জাতীয় শ্রম কমিশন নিয়োগ করে। কমিশনের সুপারিশগুলিই হয়ে দাঁড়িয়েছে মোদির নেতৃত্বে ক্ষমতাসীন বিজেপি সরকারের তরফে চালু শ্রম আইনগুলিকে এখনকার শ্রম কোডে পরিণত করার ভিত্তি। ...more

৩০-নভেম্বর-২০২৫

পিডিজি'র ঐতিহ্য
ই এম এস নাম্বুদিরিপাদ

PDG's Legacy

অবিভক্ত কমিউনিস্ট পার্টিতে যখন দক্ষিণপন্থী সুবিধাবাদ মাথা চাড়া দিয়েছিল সে সময় তার বিরুদ্ধে সংগ্রামে পি ডি জি'র ভূমিকা শুধু পশ্চিমবঙ্গেই নয় সারা দেশের মানুষ বিশেষভাবেই স্মরণ করবেন। ভারতের কমিউনিস্ট পার্টির দক্ষিণপন্থী সুবিধাবাদ থেকে সম্পূর্ণত সরে এসে ১৯৬৪ সালে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-তে রূপান্তরিত করার পথ-পদ্ধতি গ্রহণে তিনি অন্যতম প্রধান নায়কদের একজন।

  ...more

২৯-নভেম্বর-২০২৫

লেনিনবাদের প্রবক্তা কমরেড স্তালিন
প্রমোদ দাশগুপ্ত

Comrade Stalin was a proponent of Leninism
তিনি লিখেছেন: আধুনিক পুঁজিবাদের মূল অর্থনৈতিক নিয়মকে সংক্ষেপে বলা যায়, তার লক্ষ্য হল “উচ্চতম লাভ”। এর ফলে যে কোনও দেশের জনগণের অধিকাংশই শোষিত হয়ে দারিদ্র্যের নিম্নতম পর্যায়ে নেমে যায়। অন্যান্য দেশগুলি এবং বিশেষ পশ্চাদপদ দেশগুলি দাসত্বের বাঁধনে আটকে পড়ে। শেষ পর্যন্ত এর ফলে যুদ্ধ বেধে যায় এবং জাতীয় অর্থনীতি এক সামরিক অর্থনীতিতে পরিণত হয় এবং তা উচ্চতম লাভ আদায়ের সুযোগ করে দেয়। এই সর্বনাশা উচ্চতম লাভের নেশায় আধুনিক পুঁজিবাদ উন্মত্তের মতো ছুটছে। ...more

২৯-নভেম্বর-২০২৫

শ্রম কোড: প্রতিরোধই পথ
তপন সেন

Labor Code, Resistance is the way
বাস্তব সত্য একটাই।  শ্রম কোডের বিরুদ্ধে লড়াই ছাড়া আর অন্য কোনও পথ নেই। এ লড়াই শুধু মজুরি বা কাজের সময়ের লড়াই নয়। এ লড়াই, দেশজুড়ে লুটের যে বেপরোয়া অর্থনৈতিক অভিযান শুরু হয়েছে, তার যে বর্বরতম বিকৃত রূপ প্রকট হচ্ছে, তার থেকে দেশকে বাঁচানোর লড়াই। এই লড়াইয়ে সামনের সারিতে রয়েছেন শ্রমিকশ্রেণি, রয়েছেন কৃষক-সহ মেহনতি মানুষ। আর তাঁদের নিরস্ত্র করতেই এই শ্রম কোড। লক্ষ্য: অবাধ লুটের জঙ্গলের রাজত্ব কায়েম। যে চক্র আজ শ্রমিকদের উপর আধুনিক দাসত্ব চাপিয়ে দিয়ে জঙ্গলের রাজত্ব কায়েম করতে চাইছে, তাকে প্রতিহত করার ঐতিহাসিক দায়িত্বই আজ তাঁদের সামনে। ...more

২৭-নভেম্বর-২০২৫

যেন আকাশ ছুঁয়েছিলাম!
দিয়েগো মারাদোনা

As If I Touched The Sky
তাঁকে দেখে মনে হয়েছিল যেন আমার দু’হাতে আমি আকাশ ছুঁয়েছি!... বিদায় জানানোর সময় মনে হলো আমি যেন এতক্ষন এনসাইক্লোপিডিয়ার সঙ্গে কথা বললাম। এক অবিশ্বাস্য মানুষ, যাঁর কাছে অজানা কিছু নেই। জানেন সবকিছু। এবং এতটাই প্রত্যয়ী, যে একবার তাকালেই যথেষ্ট। তাঁর উপস্থিতিই সবকিছুকে বুঝতে সাহায্য করে। ...more

২৫-নভেম্বর-২০২৫

কেরালার চরম দারিদ্র্য দূরীকরণ মডেল
আনন্দরূপা ধর

Kerala Extreme Poverty Alleviation Model
পশ্চিমবঙ্গে কোন প্রকল্প শুরু হওয়ার পর, কতজন তার সুবিধা পেল, কতজন পেল না, - এই সকল বিষয়ের কোন তথ্য সামনে আসে না। তাই যারা সুবিধা পাওয়ার যোগ্য নয়, বেশিরভাগ সময় রাজনৈতিক ক্ষমতা খাটিয়ে, তারাই প্রকল্পগুলির সুবিধা নেয়। অপরদিকে, কেরালায়, স্বচ্ছ পদ্ধতিতে ডেটা প্রকাশ করা হয়। চরম দারিদ্র দূরীকরণ প্রকল্পের সম্পূর্ণ ডেটা ডিজিটাল প্ল্যাটফর্মে পাওয়া যেত, এবং EPEP মনিটরিং সিস্টেমের মাধ্যমে ৬৪,০০০ এর বেশি পরিবারের অবস্থা নিয়মিত ট্র্যাক করা হতো। ...more

২৪-নভেম্বর-২০২৫

এক অন্তঃসত্বার চোখের জলের চিঠি চাঁপাইনবাবগঞ্জ থেকে
চন্দন দাস

A letter of tears from a pregnant woman sent from Chapainawabganj
সাম্প্রতিককালে এই অভিযোগে ওডিশা, মহারাষ্ট্র, ছত্তিশগড়, দিল্লি সহ বিজেপি-শাসিত কয়েকটি রাজ্যে আক্রান্ত হয়েছেন পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকরা। আরও অনেককেই বাংলাদেশে পাঠানো হয়েছিল ‘বাংলাদেশি’ অভিযোগে। রাজ্য সরকার কী করেছে? সোনালী বিবি সহ রাজ্যের পরিযায়ীদের উপর এই নিপীড়ন থামানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেন্দ্রীয় সরকারকে কোনও চিঠি লেখেননি, কোনও ফোন করেননি প্রধানমন্ত্রী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্‌কে।  ...more

২৩-নভেম্বর-২০২৫

মেলায় টাকা ওড়ে, ফেরে না পরিযায়ীরা
চন্দন দাস

Money flies in the fair, migrants do not return
রাজ্যের ‘মাইগ্র্যান্ট ওয়েলফেয়ার বোর্ড’-এর চেয়ারম্যান সামিরুল ইসলাম। তিনি তৃণমূলের রাজ্যসভার সাংসদ। তাঁকে যখনই প্রশ্ন করা হয়েছে, তিনি বলেছেন রাজ্যের পরিযায়ীর সংখ্যা ২৩ লক্ষ ৪০ হাজার। কিন্তু অন্য কথা বলেছেন মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রী ২০২৪-এর গত ৪ সেপ্টেম্বর আবাসন এবং নির্মাণ শিল্পের সংগঠন ক্রেডাইয়ের রাজ্য সম্মেলনে ভাষণ দেওয়ার সময় বলেছিলেন, ‘৫০ লক্ষ পরিযায়ী শ্রমিকের তালিকা দিয়ে বিশেষ অ্যাপ তৈরি করছি।’ ...more

২২-নভেম্বর-২০২৫

আদিবাসীদের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা করেছে আরএসএস
সাভেরা

RSS has committed extreme betrayal against the Adivasis
আদিবাসীদের জমি লুঠের সঙ্গে সঙ্গে, তাদের আরও অনেক আশা পূরণে ব্যর্থ হয়েছে বিজেপির সরকারগুলি। এগুলোর মধ্যে পড়ে এফআরএ ও পিইএসএ কার্যকর করা। এগুলো কার্যকর হলে জমির ওপর তাদের নিয়ন্ত্রণ আরও বাড়ত। একইভাবে, প্রিভেনশন অফ অ্যাট্রোসিটিজ অ্যাক্ট (পিওএ), এবং প্রোটেকশন অফ সিভিল রাইটস অ্যাক্ট (পিসিআরএ) শম্বুক গতিতে কার্যকর করার ফলে যারা আদিবাসীদের ওপর অত্যাচার চালায় কিংবা তাদের অপমানিত করে, তাদেরই কিছু কিছু অংশ রক্ষাকবচ পেয়ে গেছে। সরকারি চাকরিতে আদিবাসীদের জন্য সংরক্ষণ কখনই পুরোপুরি কার্যকর করা হয়নি এবং এভাবে যে একটা সাংবিধানিক প্রয়োজনীয়তা ধারাবাহিক ভাবে লঙ্ঘন করা হচ্ছে সে বিষয়ে বিজেপির সরকারগুলির কোনও হেলদোল পর্যন্ত নেই। ট্রাইব্যাল সাব প্ল্যান খাতে (টিএসপি) অর্থ বরাদ্দে ঘাটতি রয়েছে এবং সেই টাকা খরচ করা হচ্ছে এমন সব প্রকল্পে যেগুলি আদিবাসীদের জন্য নয়।  ...more

১৬-নভেম্বর-২০২৫

প্রতীক নয়, বিরসা মুন্ডা এক জীবন্ত দর্শন
কুমার রাণা

Not A Symbol, Birsa Munda A Living Philosophy
আজ যখন উন্নয়নের নামে বন উজাড় হচ্ছে, নদী শুকিয়ে যাচ্ছে, ভাষা বিলুপ্ত হচ্ছে— তখন বিরসার কণ্ঠ আমাদের মনে করিয়ে দেয়: “যে-সমাজ প্রকৃতিকে ভুলে যায়, সে-সমাজ নিজেকে ধ্বংস করে।” এখানে কোথাও আমরা শুনতে পাই— যাঁর রচনার সঙ্গে বিরসার পরিচয় না-থাকা— কার্ল মার্কসের কথার প্রতিধ্বনি: কেউই এ-পৃথিবীর মালিক নয়, আমরা অছি মাত্র। তাই বিরসাকে  ‘প্রতীক’ বানিয়ে, পুঁজির নেতৃত্বে এবং আগ্রাসনে তাঁর ভাবনাকে অকার্যকর করার যে-দুষ্কর্ম চলছে তাকে উদ্ঘাটিত ও প্রতিহত করাটা আজকের সুস্থ রাজনীতির অন্যতম প্রধান কর্মসূচি। ...more

১৫-নভেম্বর-২০২৫

দস্তোয়েভস্কির মেয়েরা
সায়ন্তন সেন

Dostoevsky's Women
শেষ পর্যন্ত নেল্লির প্রতিরোধ ভাঙে, ভেঙে কান্নায় ফেটে পড়ে। বছর তেরো বয়সের পুঁচকে মেয়েটা মানুষের মনের একটা গোপন সুড়ঙ্গ আমাদের চিনিয়ে দেয়: মানুষ যখন নিজের বুকের ক্ষতগুলো কাউকে দেখাতে পারে না, তখন অন্যকে কষ্ট দিয়ে, অপমান করে, সকলের সাথে অসহযোগ করে সেই যন্ত্রণার উপশম খোঁজে। হয়তো হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে চায়, যতক্ষণ অবরোধ— ততক্ষণ যুদ্ধ করে। ঐ একই কারণে ‘নোটস্ ফ্রম আন্ডারগ্রাউন্ড'-এর নায়ক অমন খিটখিটে, মনে-মনে সবাইকে অপমান করে, তারপর ক্ষমা ক’রে সুখ পায়। অপমান করে যে-মেয়েটিকে সে ভালোবেসে ফেলেছে তাকেও, তারপর দুঃখে হাহাকার করে। ...more

১১-নভেম্বর-২০২৫

বিশ্বজয়, অতঃ কিম!
বিহঙ্গ দূত

world cup but then
সম্প্রতি ওড়িশা হকি খেলায় অভূতপূর্ব উন্নতি করেছে। মহিলা হকি দলে জ্যোতি ছত্রী খুবই পরিচিত নাম। রাজমিস্ত্রীর মেয়ে জ্যোতিকে সপরিবারে রাঁচি থেকে রাউরকেল্লা চলে আসতে হয় শুধু খেলার সুব্যবস্থা পাওয়ার জন্য। পানাপোশের হস্টেল থেকে স্টেডিয়াম অব্দি যেতেন পায়ে হেঁটে। একটা নিম্নবিত্ত পরিবারকে আক্ষরিক অর্থেই সবকিছু দাঁওয়ে লাগিয়ে দিতে হয় মেয়েদের স্পোর্টস কেরিয়ার তৈরি করতে গিয়ে। ...more

১১-নভেম্বর-২০২৫

মাইক্রোফাইনান্স, সমস্যার স্বরূপ
রানা মিত্র

Microfinance The Nature of The Problem
মাইক্রোফাইনান্স কোম্পানিগুলি গায়ের জোরে, কোথাও বাউন্সার নিয়োগ করে, মহিলা, গরিব মানুষদের ঘর-বাড়ি-ঘটিবাটি, যে কোনও কার্যকরী সম্পদ দখল করে নিচ্ছে। মহিলাদের সম্ভ্রম, মানইজ্জত ধরেও টানাটানি করতে এদের বিন্দুমাত্র কুণ্ঠাবোধ হচ্ছে না। পশ্চিমবঙ্গে গ্রামাঞ্চলে মানুষ ক্ষোভে, এই বিকৃত ঘৃণ্য মডেলটির নাম দিয়েছে, ‘বৌ-বন্ধকী’ ঋণ!... গোটা দেশের যে ২৫টি জেলায় বেসরকারি মাইক্রোফাইনান্সের দাপট সবচেয়ে বেশি, তার মধ্যে এগারোটি জেলা বিহারের। আর তারপরেই আজকের পশ্চিমবঙ্গের ৬টি জেলা। গোটা দেশে শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ জেলা, যেখানে মোট মাইক্রোফাইনান্স ঋণ ৪২৩৯ কোটি টাকা। ...more

০৯-নভেম্বর-২০২৫

নভেম্বর বিপ্লবের শিক্ষাগুলি শুষ্ক তত্ত্ব নয় - প্রাণশক্তিতে ভরপুর
সরোজ মুখোপাধ্যায়

The lessons of the November Revolution Are Not Dry Theories- Filled With Vitality
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) একমাত্র গভীর আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারে সর্বহারার আন্তর্জাতিকতার যে শিক্ষা কমরড লেনিন-স্তালিনের নেতৃত্বে পাওয়া গেছে এই পার্টিই তাকে নিজ দেশের অভিজ্ঞতায় বাস্তবে প্রয়োগ করার অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। নভেম্বর বিপ্লবের ফলে যে কমিউনিস্ট আন্তর্জাতিকতা সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হলো কমরেড লেনিনের নেতৃত্বে তাকে অগ্রসর করে নিয়ে যাওয়া, সেই নীতিতে অবিচল থাকা প্রতিটি প্রকৃত কমিউনিস্ট পার্টির কর্তব্য। আমাদের পার্টি কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-ই সর্বহারার আন্তর্জাতিকতার নীতি অক্ষরে অক্ষরে কার্যকর করার চেষ্টা করেছে। ...more

০৭-নভেম্বর-২০২৫

সিনেমা ছিল তাঁর ধমনীতে
আদুর গোপালকৃষ্ণন

Cinema Running In Veins
আমরা যারা সত্যজিৎ ও ঋত্বিককে পরস্পর প্রতিপক্ষ ভাবতাম, এটা তাদের কাছে ছিল একটি অজানা সত্যের আবিষ্কার। কণামাত্র সত্যতা তো দূরঅস্ত, প্রকৃতপক্ষে তাঁরা ছিলেন পরস্পরের গভীর গুণগ্রাহী। এই তথ্যটি গোপনই রয়ে গিয়েছে যে, ঋত্বিককে পুণে ইনস্টিটিউটে নিয়োগের জন্য সত্যজিৎই মূলত তৎকালীন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছে সুপারিশ করেছিলেন।  ...more

০৪-নভেম্বর-২০২৫

ঋত্বিক ঘটক: দর্শনের সংকট 
বাসব দাশগুপ্ত

Ritwik Ghatak-The Crisis of Philosophy
দেশটা যে দু’ টুকরো হল, তা ঋত্বিকের গোটা অস্তিত্ব ধরে টান মেরেছিল; তাঁকে নিক্ষেপ করেছিল। নিরতীত নিরালম্বে। এ কথা ঠিক আধুনিক ভারতের সবচেয়ে বড় ট্রাজেডি দেশের সাম্রাজ্যবাদী বিভাজন। আমরা সাদা চোখে দেখি তার অর্থনৈতিক রাজনৈতিক ফলাফল। কিন্তু লক্ষ লক্ষ মানুষ তার বহু পুরুষের স্বদেশ থেকে উৎখাত হয়ে গেল, সেই মনস্তাত্ত্বিক সংকট বোঝবার চেষ্টা করি না। অথচ এ ব্যাপারটাই ঋত্বিকের হৃদয়ে সব চেয়ে বড় বেজেছিল। তিনি নিজে পূর্ববঙ্গের বলে তার দাহ একটা চিরস্থায়ী ক্ষত সৃষ্টি করেছিল। ...more

০৪-নভেম্বর-২০২৫

ঋত্বিক ঘটক বিজন ভট্টচার্য ও মাতৃতত্ত্ব
রণেশ দাশগুপ্ত

Ritwik Ghatak Bijan Bhattacharya o Mattritotwo
ঋত্বিক ঘটকের ‘যুক্তি তক্কো আর গপ্পো' মাতৃতান্ত্রিকতার বিপ্লবী দলিল। এই চলচ্চিত্রের কাজটি বিশেষভাবে পরীক্ষণীয় এ কারণে যে এর মধ্যে ঋত্বিক ও বিজন একত্রিত রয়েছেন। এঁরা দুজনের প্রত্যেকেই রূপসৃষ্টির ক্ষেত্রে স্বাধীনতার চূড়ান্ত প্রতিভূ হওয়া সত্ত্বেও একটি কাজের অঙ্গনে হাতে-হাত রেখে দাঁড়িয়েছেন। ...more

০৩-নভেম্বর-২০২৫

কবিগুরুকেও পুশব্যাক!
টিম মার্কসবাদী পথ

Kabigurukeo Pushback
গানটি কবিগুরু লিখেছিলেন বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে। ব্রিটিশের বঙ্গভঙ্গের সিদ্ধান্তের বিরুদ্ধে তখন সরব অখণ্ড বাংলা। ৭ আগস্ট ১৯০৫, গানটি প্রথম গাওয়া হয় কলকাতা টাউন হলে। বঙ্গভঙ্গের বিরোধিতা করে আয়োজিত প্রতিবাদসভায়। একটি প্রবন্ধ পাঠের আসরে। পরে প্রকাশিত হয় সঞ্জীবনী পত্রিকায়, কবির স্বাক্ষরসহ। কবির বয়স তখন ৪৪। সেদিন এই গান যেভাবে অখণ্ড বাংলার সমাজকে আলোড়িত করেছিল, তা নিঃসন্দেহে ব্যতিক্রমী ঘটনা। সেদিন এই গানে ছিল বিভেদের বিরুদ্ধে ঐক্যের আহ্বান। ...more

০৩-নভেম্বর-২০২৫

জাতপাতের প্রভাব ছড়িয়ে রয়েছে সারা দেশে
এম এ বেবি

The influence of caste is spread all over the country
ভারতে জাতপাতের ভিত্তিতে বৈষম্য চলেই আসছে। এরই প্রেক্ষিতে সিপিআই(এম)-এর ২৪ তম কংগ্রেসে যে রাজনৈতিক প্রস্তাব গৃহীত হয়েছে সেখানে বাম ও গণতান্ত্রিক কর্মসূচির একটা প্রধান উপাদান হিসাবে চিহ্নিত করা হয়েছে সামাজিক ন্যায়কে। রাজনৈতিক প্রস্তাবে আহ্বান রাখা হয়েছে জাতপাত ব্যবস্থা ও সব ধরনের জাতপাত ভিত্তিক নির্যাতন ও বৈষম্যের অবসান ঘটাতে হবে। এবং দলিত , আদিবাসী ও সংখ্যালঘুদের অধিকার রক্ষা করতে হবে। একই সঙ্গে মহিলা, দলিত, আদিবাসী ও ধর্মীয় সংখ্যালঘুদের অধিকারের জন্য লড়াইকে পার্টির কাজ হিসাবে গ্রহণ করতে হবে। ...more

০২-নভেম্বর-২০২৫

গান শেষের গান
বিজন ভট্টাচার্য

gaan shesher gaan
বুঝতাম জীবনটা যাপন করার ব্যাপারেই একটা সংকটের সৃষ্টি হয়েছে। চিরায়ত সংকট। তবু যে যখন এই সংকটে পড়ে তার কাছে তখন এটা মহাসংকট। সংকট উভয়ত। প্রাণেরও, প্রাণীরও। তারপরই কলকাতার পথে-প্রান্তরে দেখি এক নচিকেতার বিশৃঙ্খল অবিসংবাদী পদযাত্রা। অমৃতের সন্ধানে চূড়ান্ত আত্মপীড়ন। এবং সেই হনন প্রক্রিয়ার মাধ্যমেই নিজেকে বস্তুর এলিমেন্টাল অধিষ্ঠানে ফিরে পাওয়া। যুগসন্ধির এই সংক্রান্তি তিথিতে এই কাপালিকব্রতও মিথ্যার সত্য। ঈপ্সিত যখন সোনার পাথুরে বাটি, তখন সবটাই অংকের হিশেবে আসতে বাধ্য। কালের হিশেবে সবটাই ঘটনা। ...more

০২-নভেম্বর-২০২৫

শৃঙ্খল ভাঙার সাহস
শমীক মণ্ডল

The courage to break the chain
আফ্রিকা মহাদেশ জুড়ে যে বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার আছে তার দখল নেওয়ার চেষ্টার কোনও খামতি রাখেনি সাম্রাজ্যবাদী শক্তিগুলি। এই উপনিবেশিক আগ্রাসনকে বাধার মুখে পড়তে হচ্ছে সাহেল অঞ্চলে এসে। তাই কখনও গণতন্ত্র রক্ষার অজুহাতে, আবার কখনও মানবাধিকার লঙ্ঘনের বদনাম দিয়ে তারা এই অঞ্চলের প্রগতিশীল সরকারগুলোকে ক্ষমতাচ্যুত করতে চায়। চলতি বছরে বুরকিনা ফাসোতে ব্যর্থ অভুথ্যান ঘটানোর পরিকল্পনা তারই উদাহরণ। ...more

২৭-অক্টোবর-২০২৫

শ্রম শক্তি নীতি ২০২৫: মুক্ত বাজার আর মনুস্মৃতির মিশেল
কে এন উমেশ

Labor Force Policy 2025 A mixture of free market and Manusmriti
শ্রম আইন বলবৎ করা, বিধিনিয়ম মেনে চলা, পরিদর্শনের ব্যবস্থা এবং শ্রম বিরোধ নিষ্পত্তির জন্য আপস আলোচনার ব্যবস্থা করা বা ফয়সালা করা — শ্রম আইনের পরিসরে এসব কাজে শ্রম মন্ত্রকের ভূমিকা রয়েছে। আলোচ্য নীতিতে মন্ত্রকের সেই সব কাজের সুযোগ ঘুচিয়ে দেওয়া হয়েছে। এখন শ্রম মন্ত্রকের ভূমিকা হবে শুধুমাত্র নিয়োগ বা কাজ পেতে সাহায্য করা। তবে সেই দায় মন্ত্রক ঠিকমতো পালন করছে কিনা তা পরিমাপ করার কোনও ব্যবস্থা রাখা হয়নি।  শ্রম শক্তি নীতি ২০২৫ মালিকশ্রেণির হাতে সেই ক্ষমতা দিতে চেয়েছে যাতে তাদের কাছে শ্রম আইন ভাঙার লাইসেন্স থাকে। তার চেয়েও বড় কথা, এমনকী অনেক বেশি দুর্বল করে ফেলা শ্রম কোডগুলিকেও ক্রমাগত লঙ্ঘন করার লাইসেন্স দেওয়া হয়েছে। এবং মালিকপক্ষকে এমনভাবে ছাড় দেওয়া হয়েছে  যাতে তারা নয়া মুক্ত বাণিজ্যের একটা রাজত্ব কায়েম করতে পারে। ...more

২৬-অক্টোবর-২০২৫

জো স্যাকোর ওয়ার অন গাজা: নিরন্তর বলে যাওয়া জরুরি কথা
তর্পণ সরকার

Joe Sacco's War on Gaza- What's Important to Say Constantly
দেশ-কাল-সমাজ-মানুষ এবং তাদের যন্ত্রণা-হাহাকার, বাস্তব মাটির কথা কমিক্স শিল্পে নিয়ে আসায় জো স্যাকো’র ভূমিকা অনস্বীকার্য এবং একই সাথে তিনি হয়ে উঠেছেন গোটা দুনিয়ার আরও বহু শিল্পীর প্রেরণা। জো স্যাকো ২০২৩ সালে প্যালেস্তাইনে ইজরায়েলের আগ্রাসন ও গণহত্যা শুরুর পরেও চুপ করে বসে থাকতে পারেননি। তিনি প্রতিক্রিয়া দিয়েছেন, তাঁর ভঙ্গিতে। ...more

২২-অক্টোবর-২০২৫

অন্তহীন যুদ্ধ
তারিক আলি

endless war
১৯৪৭ সালে যে ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধের সূচনা হয়েছিল তার অবসান এখনও হয়নি। পঞ্চাশ ও ষাট দশকের সোস্যাল ডেমোক্রাট বেন গুরিয়ন এবং গোল্ডা মেয়ার বা আজকের চরম দক্ষিণপন্থী নেতানিয়াহু মন্ত্রীসভার মতো তাদের নেতৃবৃন্দ কখনোই নিজেদের মূল লক্ষ্যকে গোপন রাখেনি, যার নাম ‘এরেটজ ইজরায়েল’ বা ইহুদিস্তান। ২০২৩ সাল থেকেই তাদের একমাত্র লক্ষ্য দাঁড়িয়েছে, প্যালেস্তাইন দাবিকে চিরতরে নিকেশ করে দেওয়া। বাইডেন, ট্রাম্পের সহায়তা এবং ব্রিটেনকে সম্মুখসারিতে রেখে বেশিরভাগ ইউরোপীয় মিত্রদেশগুলির সমর্থন সত্ত্বেও এই লক্ষ্যপূরণ হয়নি। ...more

২১-অক্টোবর-২০২৫

চীনের অগ্রগতির লক্ষ‍্যে শক্তিশালী করা হচ্ছে সেদেশের পার্টিকে
এম এ বেবি

Strengthening the Party for the Advancement of China
আমাদের প্রতিনিধিদের সুযোগ হয়েছিল দারিদ্র দূরীকরণ কর্মসূচি কী, তা সরাসরি বুঝে নেওয়ার। এগুলির একেবারে নিখুঁতভাবে পরিকল্পনা করা হয় এবং তারপর কার্যকর করা হয়। গ্রামগুলিকে পর্যটন কেন্দ্র হিসাবে উন্নীত করা হয়েছে, কৃষকদের ও প্রান্তিক গোষ্ঠীর লোকজনদের আর্থিক অবস্থার উন্নতি ঘটানো হয়েছে। এছাড়া বিভিন্ন এলাকায় এ ধরনের বৈচিত্রসম্পন্ন উদ্যোগ কার্যকর করা হয়েছে। এগুলি করার সময় নজরে রাখা হয়েছে স্থানীয় স্তরে উন্নয়নের ওপরে। সিপিআই (এম)-এর নেতৃত্বাধীন কেরলের এলডিএফ সরকার একই ধরনের গ্রামীণ পর্যটন উন্নয়ন উদ্যোগ কার্যকর করার চেষ্টা চালাচ্ছে। ...more

২০-অক্টোবর-২০২৫

ট্রাম্পের আগ্রাসনে ভেনেজুয়েলা
টিম মার্কসবাদী পথ

Trump's agression in Venezuela
মার্কিন সাম্রাজ্যবাদের এ-ধরনের হস্তক্ষেপে কয়েক দশক ধরে এই মহাদেশ এক তুমুল অস্থিরতা, গণতান্ত্রিক পশ্চাদপসরণ-সহ কর্তৃত্ববাদী শাসনের মতো বিপর্যয়কর পরিণতির সাক্ষী— যা আমেরিকার ‘খিড়কির উঠোন’ গোটা লাতিন আমেরিকায় দাগ ফেলেছে। ...more

১৯-অক্টোবর-২০২৫

ভারতে কমিউনিস্ট আন্দোলন ও সংগঠন: সূচনাপর্ব (দ্বিতীয় পর্ব)
সরোজ মুখোপাধ্যায়

Communist Movement and Organization in India: Introduction (Part II)
জাতীয় কংগ্রেসের আমেদাবাদ অধিবেশনে এই ইশতেহারটি বিলি করা হয়। এতে রাজনৈতিক বক্তব্য হিসাবে বলা হয়: পুরোনো কংগ্রেসের বিপর্যয় ঘটেছে। কংগ্রেস এবার গর্বের সঙ্গে যে কোনও উপায়ে স্বরাজ অর্জনের দৃপ্ত পতাকা উঁচুতে তুলে ধরেছে। জাতীয় কংগ্রেসের সামনে আজ সবচেয়ে গুরুতর সমস্যা জাতীয় সংগ্রামে জনগণের পূর্ণ সহযোগিতা নেওয়া। শ্রমিক ও কৃষক জনগণ সামাজিক ও অর্থনৈতিক শোষণের বিরুদ্ধে সংগ্রাম করে। এরাই হল যথার্থ বিপ্লবী শক্তি। এই শক্তি রাষ্ট্রনৈতিক শাসনের পরিবর্তন আনতে পারে। কংগ্রেস যদি এই গণজাগরণের সঙ্গে কোনও যোগ না-রেখেই নেতৃত্বের আশা করে তবে এই কংগ্রেসকেও তার পূর্বসূরীর মতো অতীতের অন্ধকারে অখ্যাতির মাঝে নির্বাসন ভোগ করতে হবে। ...more

১৮-অক্টোবর-২০২৫

পশ্চিমবঙ্গে নারীদের বিরুদ্ধে অপরাধ সর্বোচ্চ, শাস্তি সর্বনিম্ন
ওয়েব ডেস্ক মার্কসবাদী পথ

Crime against women is highest in West Bengal, punishment is lowest
এরই পাশাপাশি উঠে এসেছে এক ভয়াবহ তথ‍্য। নারীর উপর সংঘটিত অপরাধের মামলায় শাস্তির হারে পশ্চিমবঙ্গ রয়েছে সর্বনিম্ন পর্যায়ে থাকা রাজ্যগুলির দলে। ২০১৭ থেকে ২০২৩ সময়পর্ব পশ্চিমবঙ্গে নারীর নির্যাতনের মামলার শাস্তির হার অত্যন্ত কম। ৫ শতাংশের কাছাকাছি। ২০২২ সালে সামান্য বৃদ্ধি পেয়ে ৮.৯ শতাংশ হয়েছিল। ...more

১৮-অক্টোবর-২০২৫

ভারতে কমিউনিস্ট আন্দোলন ও সংগঠন : সূচনাপর্ব (প্রথম পর্ব)
সরোজ মুখোপাধ্যায়

Communist Movement and Organization in India- Introduction (Part I)
এই পরিস্থিতিতে জাতীয় আন্দোলনের ভিতরকার বামপন্থীদের মধ্যে, বিপ্লববাদীদের মধ্যে, ট্রেড ইউনিয়ন কর্মীদের মধ্যে প্রশ্ন ওঠে কোন্ পথে স্বাধীনতা আসবে, স্বাধীনতার রূপ কি হবে। দেশের অভ্যন্তরে রাজনৈতিক কর্মীদের মনকে এইসব প্রশ্ন আলোড়িত করে তোলে। প্রকৃত পথের সন্ধান খুঁজতে থাকেন এঁরা। বৈজ্ঞানিক রাজনৈতিক চিন্তা ভাবনা শুরু হয়। প্রকৃত বৈপ্লবিক পথ সন্ধানের রাজনৈতিক ভিত্তি প্রস্তুত হয় এই রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই। ...more

১৭-অক্টোবর-২০২৫

গোটা বিশ্বের নজরে পড়ছে চীনের উত্থান
এম এ বেবি

The whole world is watching the rise of China
যখন শুল্ক সন্ত্রাসবাদকে হাতিয়ার করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের প্রায় সব দেশকে হুমকি দিচ্ছেন এবং তাদের ওপর হামলা করছেন, তখন চীন অবিচলভাবে তার বিরোধিতা করছে এবং দৃঢ়ভাবে এর বিরুদ্ধে দাঁড়িয়েছে। এর ভিত্তি রয়েছে চীনের অর্জিত অর্থনৈতিক শক্তি এবং সিপিসির রাজনৈতিক দৃষ্টিভঙ্গীর ওপর। সিপিসি ও সিপিআই(এম) দু-দলের পক্ষ থেকেই এই স্বীকৃতি দেওয়া হয়েছে যে, ডোনাল্ড ট্রাম্পের অধীন মার্কিন রাষ্ট্র নিজেদের আধিপত্য কায়েম করার জন্য একমেরু বিশ্ব চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। ‘দক্ষিণ গোলার্ধের দেশগুলি’ — উন্নয়নশীল দেশগুলিকে — এর প্রতিরোধে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে হবে। ...more

১৬-অক্টোবর-২০২৫

আরএসএস: সন্দেহজনক অতীতের ১০০ বছর
সাভেরা

100 years of questionable past of RSS
আরএসএস আসলে হিন্দুত্বের উৎস — উৎস সেই হিন্দুত্বের, যা ধর্মান্ধ ও পশ্চাদমুখী। এই হিন্দুত্ব সংখ্যালঘু ও আদিবাসীদের বিরুদ্ধে বেলাগাম হিংসাকে উস্কে দিতে চায় যাতে বৈচিত্রসম্পন্ন ভারতকে পিটিয়ে সোজা করে একটা সমসত্ত্ব জনসমষ্টিতে পরিণত করা যায়। যে জনসমষ্টি মেনে চলবে সেই ধর্ম, যাকে আরএসএস বলে সনাতন ধর্ম। আরএসএস ভারতকে হিন্দুরাষ্ট্রে পরিণত করতে চায়। সেই ভারত শাসিত হবে পশ্চাদপদ ভাবনার মনুস্মৃতি দ্বারা, যার লক্ষ্য হবে নিছক ধর্মীয় সাধনা এবং সেই ভারত টিঁকে থাকবে নীচু জাতি, আদিবাসী, সংখ্যালঘু ও নারীদের শ্রমের ওপরে। ...more

১৩-অক্টোবর-২০২৫

শান্তির নোবেল ট্রাম্পের ঘরেই!
শান্তনু দে

shantir noble trumper ghorei
সেকারণে মাচাদো যখন ঘোষণা করেন, ‘ভেনেজুয়েলার সংগ্রাম হলো ইজরায়েলের সংগ্রাম’, তখন আসলেই তিনি মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ভেনেজুয়েলার প্রকৃত সংগ্রামকে আড়াল করতে চান। ভেনেজুয়েলা আজও সব অর্থেই রয়েছে প্যালেস্তাইনের সঙ্গে। আর নোবেল কমিটি যখন মাচাদোকে শান্তি পুরস্কার দেয়, তখন আসলেই চরম অবজ্ঞায় অস্বীকার করে নেতানিয়াহুর বেপরোয়া গণহত্যাকে। ...more

১১-অক্টোবর-২০২৫

শতবর্ষে নওজোয়ান ভারত সভা, ইনকিলাব যাত্রা
অয়নাংশু সরকার

Centenary of Naujawan Bharat Sabha, Inquilab Yatra
আজকেও এক কঠিন সময়ে যখন সাম্রাজ্যবাদী আক্রমণ বাড়ছে, সাম্রাজ্যবাদ যখন ঐক্য বিনষ্টকারী শক্তিগুলিকে মদত জোগাচ্ছে, স্থায়ী কাজের জায়গা যখন ক্রমশ সংকুচিত হচ্ছে, শিক্ষার উপর যখন আক্রমণ চলছে তখন ডিওয়াইএফআই-এর কর্মী সংগঠকরা রাস্তায় থেকে আপসহীন সংগ্রাম করে চলেছে। আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, আমরাই নওজোয়ান ভারত সভার উত্তরাধিকার। ব্রিটিশ সাম্রাজ্যবাদের ভিতে কাঁপন ধরানো ভগৎ সিং, বটুকেশ্বর দত্তদের সেই প্রিয় স্লোগান ইনকিলাব জিন্দাবাদ আজও শাসকের বুকে কাঁপন ধরায়। ...more

১১-অক্টোবর-২০২৫

স্বাধীন-সার্বভৌম প‍্যালেস্তাইনের লক্ষ‍্যে
টিম মার্কসবাদী পথ

Towards an independent-sovereign Palestine
এখন জরুরি হল ইজরায়েল যেন এই সংঘর্ষ বিরতি মেনে চলে। একে সুনিশ্চিত করা আশু প্রয়োজন। সেই সঙ্গেই একে দিতে হবে স্থায়ী রূপ। দেখা উচিত, মানবিক সহায়তা প্রবেশে যেন কোনওরকম বাধা না- আসে— যেমন ঘটেছিল চলতি বছরের ১৯ জানুয়ারির চুক্তির সময়— ইজরায়েলি জমানা তখন তা নির্মমভাবে লঙ্ঘন করেছিল— যুদ্ধবাজ শরিকদের ভোট কিনতে প্যালেস্তিনীয়দের জীবন নিয়ে খেলেছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু— যেমন তারা এতদিন প‍্যালেস্তাইনের সঙ্গে স্বাক্ষরিত প্রতিটি চুক্তি লঙ্ঘন করে এসেছে। ইজরায়েলি পণবন্দিদের মুক্তি নিয়ে অন্তত নেতানিয়াহুর কোনও মাথাব্যাথা নেই। ...more

১০-অক্টোবর-২০২৫

গাজা থেকে নজর সরানো যাবে না
গ্রেটা থুনবার্গ

We cannot take our eyes away from Gaza
ইজরায়েলের বন্দিদশা থেকে মুক্তি পাওয়ার পর গ্রেটা থুনবার্গের ভাষণ। ছাড়া পাওয়ার পর এই প্রথম মুখ খুললেন তিনি।  ...more

০৭-অক্টোবর-২০২৫

জম্মু ও কাশ্মীর এবং লাদাখের অসন্তোষের জন্যে বিজেপি সরকারের নীতিই দায়ী
মহম্মদ ইউসুফ তারিগামী

BJP Govts Policies Deepen Discontent in JK and Ladakh
দিল্লির সরাসরি শাসন শান্তি ও প্রগতি নিয়ে আসবে ভেবে যে মোহ সৃষ্টি হয়েছিল সেটা ৩৭০ ধারা বিলুপ্তি ও রাজ্যের বিভাজনের পরবর্তী বছরগুলির অভিজ্ঞতায় উবে গেছে। প্রকৃত সত্যটি হল, সন্ত্রাসবাদেরও অবসান হয়নি এবং অসন্তোষ, মোহভঙ্গ এবং বিচ্ছিন্নতাবোধও চলে যায়নি। বরং নির্মম শক্তিপ্রয়োগ ও নির্বিচার গ্রেফতারের ঘটনার ফলে বিচ্ছিন্নতাবোধের আরও অবনতি ঘটে কাশ্মীরের জনগণের মধ্যে অবিশ্বাস আরও বৃদ্ধি পেয়েছে। ...more

০৪-অক্টোবর-২০২৫

ইতিহাসকে ফিরে দেখা জরুরি
ইরফান হাবিব

It is important to look back at history
আমি মনে করি একথা বলাটা সঠিক যে, ভারত ছাড়ো প্রস্তাব নেওয়া হয়েছিল ভুল সময়ে। সেই সময়ে এই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল না। জাপানি ও জার্মান ফ্যাসিবাদকেই তখন প্রধান শত্রু হিসাবে চিহ্নিত করা উচিত ছিল। পরে ব্রিটিশদের মোকাবিলা করা যেতে পারত। আমি মনে করি, আজকের সময়ে একথাই আমাদের বলা উচিত। তখন কমিউনিস্ট পার্টি এই কথাই বলেছিল এবং আমি মনে করি আমাদের এক্ষেত্রে কমিউনিস্ট পার্টির অবস্থানের পক্ষেই দাঁড়াতে হবে:অর্থাৎ হিটলার সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করার পর, প্রাথমিক কাজ ছিল ফ্যাশিস্ত শক্তিগুলিকে পরাস্ত করা এবং তারপরে ব্রিটিশ সাম্রাজ্যবাদের মোকাবিলা করা। ...more

২৭-সেপ্টেম্বর-২০২৫

ইতিহাসকে ফিরে দেখা জরুরি
ইরফান হাবিব

It is important to look back at history
আমার বাবা মহম্মদ হাবিব আমাকে বলেছিলেন যে, ১৯৩০ এর দশকে তিনি একজন বিচারপতি সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তাঁর নাম ছিল মিঃ সুলেইমান। সুলেইমান বলেছিলেন যে, তিনি ঘুমাতে পারছেন না। আমার বাবা তাকে প্রশ্ন করেন কেন তিনি ঘুমাতে পারছেন না। তিনি ছিলেন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বা আচার্য (আমার ঠিক মনে নেই) এবং হাই কোর্টের বিচারপতি, পরে সেই সময়কার ফেডারাল কোর্ট অফ দিল্লিতে তার পদোন্নতি হয়। তিনি বলেছিলেন, এই সব ‘শুভবুদ্ধিসম্পন্ন কমিউনিস্টদের’ জন্য রাতে তাঁর ঘুম হচ্ছে না। যখন বিচার চলছিল তখন তিনি বুঝতে পেরেছিলেন যে যাদের বিচার চলছে তারা নিরপরাধ। এবং ব্রিটিশ আইনজীবীকে তিনি বলেন, উনি যা বলছেন তা পুরোপুরি আজগুবি— এবং কমিউনিস্টরা যা করেছে বলে তিনি দাবি করছেন সেটা বাস্তবত সম্ভব নয়। ...more

২৬-সেপ্টেম্বর-২০২৫

প‍্যালেস্তাইনকে স্বীকৃতি, প্রকৃত অর্থ
টিম মার্কসবাদী পথ

Recognition of Palestine, the real meaning
পশ্চিমের কোনও সরকার খুব সহজেই দাবি করতে পারে: ‘আমরা তো প‍্যালেস্তাইনকে স্বীকৃতি দিয়েছি।’ সংক্ষিপ্ত এই বাক‍্যটি অনেকটা রাজনৈতিক সেফটি ভলভের মতো। জনমনের চাপ কমায়। মিডিয়াকে সন্তুষ্ট করে। অগ্রগতির ইঙ্গিত দেয়। কিন্তু মূল নীতি থেকে যায় অপরিবর্তিত। অনেকটা রোগীকে শুধু যন্ত্রণা উপশমের ওষুধ দেওয়ার মতো, কিন্তু মূল রোগের হচ্ছে না কোনও চিকিৎসা। ...more

২৪-সেপ্টেম্বর-২০২৫

নতুন ভারতে ‘গার্হস্থ্য ক্ষেত্র’
বৃন্দা কারাত

The ‘domestic sphere’ in a new India
যাঁরা এখন ক্ষমতায় রয়েছেন তাঁদের মনুবাদী পূর্বপুরুষেরা বি আর আম্বেদকারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। তাঁদের অভিযোগ ছিল, আম্বেদকার ‘হিন্দু মতাদর্শকে ধ্বংস’ করছেন। কারণ হিন্দু রিফর্মস বিলের প্রস্তাবে আম্বেদকার নারীদের ডিভোর্সের অধিকার দিয়েছিলেন এবং বৈধ বিবাহের শর্ত হিসাবে জাতপাতের ব্যবস্থা তুলে দিতে চেয়েছিলেন। সেই সময়কাল থেকে আজ পর্যন্ত মনুবাদী উত্তরপুরুষদের মনোভাব খুব একটা বদলায়নি। আজকের দিনের যে মনুবাদী বাস্তুতন্ত্র, সেই বাস্তুতন্ত্রের মতাদর্শগত মঞ্চের সহজাত সংস্কৃতি হল, স্বামীর সহিংস আচরণ সত্ত্বেও বিবাহে আবদ্ধ থাকতে নারীদের বাধ্য করা, যেহেতু বিয়ে বিষয়টি ‘স্বভাবত ধর্মের বন্ধনে বাঁধা’ তাই মেয়েদের সব কিছু ‘মানিয়ে নিতে’ বলা। যদি নিজের ইচ্ছায় কোনও নারী অন্য জাতের পুরুষকে বিয়ে করেন এবং সেক্ষেত্রে পারিবারিক সম্মান রক্ষায় যদি কেউ অপরাধ করে তাহলে চুপ করে থেকে নারীদের সবকিছু ক্ষমা করতে বাধ্য করা হয় এই মতাদর্শে। ...more

২২-সেপ্টেম্বর-২০২৫

পরিযায়ীরা যেখানে অতিথি শ্রমিক 
শমীক মণ্ডল

Where migrants are guest workers
কেরালা সরকারের আরও একটি গুরুত্বপূর্ণ প্রকল্প ‘রোশনি’। এই প্রকল্পে পরিযায়ী শ্রমিকদের শিশুরা পায় ভাষা শিক্ষার বাড়তি ক্লাস। সকালে ক্লাস শুরু হওয়ার ৯০ মিনিট আগে শুরু হয় এই অতিরিক্ত ক্লাস। বাংলা, ওড়িয়া ও হিন্দি ভাষী শ্রমিক পরিবারের শিশুদের দেওয়া হয় মালয়ালি, ইংরাজি ও হিন্দি ভাষা শিক্ষার বিশেষ পাঠ। স্থানীয় ভাষার অবৈতনিক শিক্ষার আওতায় এসে ভবিষ্যতে উচ্চ শিক্ষার পথে এগিয়ে চলেছে পরিযায়ী শ্রমিক পরিবারের শিশুরা। ...more

১৭-সেপ্টেম্বর-২০২৫

আমেরিকার অধীনস্থ মিত্র হয়ে থাকা আর চলবে না ভারতের
প্রকাশ কারাত

India will no longer be a subordinate ally of America
মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক ব্যবস্থা বেশ কিছু দিন ধরে ক্ষয় পেতে শুরু করেছে এবং বহুপাক্ষিক বিশ্ব মার্কিনি আন্তর্জাতিক ব্যবস্থাকে ক্রমশ চ্যালেঞ্জ করতে শুরু করেছে। বহুপাক্ষিক বিশ্বের শক্তি বাড়ছে। সেখানে নানা ধরনের সুযোগ কাজে লাগিয়ে নিজেদের শক্তি বাড়িয়ে নেওয়ার সুযোগ রয়েছে। অথচ মার্কিন ঘেঁষা নীতির ফলে ভারত সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। ...more

১৬-সেপ্টেম্বর-২০২৫

পরিযায়ী শ্রমিকের বয়ান
উর্বা চৌধুরী

the voice of migrant labour
“ছেলেটা ঘর ছেড়ে গেছে চোদ্দ বছর বয়সে। লেখাপড়া ছেড়ে দিতে হল। গুজরাটের আমেদাবাদে হেল্পারের কাজ করত। ক’বছর আগে এখানে এসে বিয়ে করল, ছেলে হল, সেই ছেলের বয়স এখন তিন। তারপর একদিন জানা গেল উঁচু ভাড়া থেকে পড়ে গেছে। বাঁচল না। ভাবি, লেখাপড়াটা শেষ করলে এ কাজ হয়তো করতে হত না। অন্য কোনও কাজ পেত। কিন্তু কী করে পেত? কাজ তো নাই!” কোচবিহারের মাথাভাঙার এক গ্রামের বৃদ্ধা বলে চলেন তাঁর ছেলের পরিযায়ী শ্রমিক, শিশুশ্রমিক জীবনের বেঁচে থাকার কাহিনী এবং আচমকা মারা যাওয়ার কাহিনীও। একের পর এক অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়ে পশ্চিমবঙ্গ-সহ নানা রাজ্য থেকে মজুরের কাজ করতে চলে যাচ্ছে বাইরের রাজ্যে। ...more

১২-সেপ্টেম্বর-২০২৫

‘এক দেশ, এক চাঁদা’, জ্ঞানচর্চার পায়ে বেড়ি
তপন মিশ্র

One nation one subscription
প্রাচীনকাল থেকে আমাদের দেশের বিজ্ঞান গবেষণার যে ঐতিহ্য রয়েছে, তার উপর আধারিত যে শ্লোকটি আমাদের উৎসাহিত করে তা হল ‘সা বিদ্যা যা বিমুক্তয়ে’। যার অর্থ হল ‘সেটাই জ্ঞান, যা আমাদের মুক্তি দেয়’।... যদি এই বিদ্যাই হিন্দুত্বের প্রহরীদের পোষিত কর্পোরেটদের দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাহলে বুঝতে হবে যে সঙ্ঘ পরিবার ও তার বিজেপি সরকার বিদ্যাচর্চার মধ্যে বিপদের গন্ধ খুঁজে পাচ্ছে। বিদ্যা যখন নিজেই মুক্ত নয়, তা আমাদের মুক্ত করবে কিভাবে? ...more

০৮-সেপ্টেম্বর-২০২৫

পশ্চিমবঙ্গের অর্থব্যবস্থা: শিল্প, বিনিয়োগ ও আয়
শুভনীল চৌধুরী

Economic System of West Bengal, Industry, Investment and Income
আসলে পশ্চিমবঙ্গে সংগঠিত ক্ষেত্রে বিশেষ কর্মসংস্থান হচ্ছে না। কৃষি গোটা দেশেই আর লাভজনক পেশা নয়, অধিকাংশ মানুষের জন্য। অতএব জীবিকানির্বাহ করার জন্য মানুষ ছোটো ও ক্ষুদ্র আয়ের কোনও পেশা বা সংস্থায় নিযুক্ত হচ্ছেন। এই পেশা মানুষের আয় বাড়াতে পারছে না। ফলত, পশ্চিমবঙ্গ মাথা পিছু আয়ের হিসেবে ভারতের তুলনায় পিছিয়ে পড়ছে।... যেখানে বেকারত্ব ভাতা নেই, সেখানে আপনি হাতের কাছে যা কাজ পাবেন, তাই করতে চাইবেন। খাতায় কলমে আপনি কর্মে নিযুক্ত থাকবেন, যদিও যৎসামান্য আয়ে। পশ্চিমবঙ্গের শিল্প চিত্র আপাতত এরকমই এক ক্ষুদ্রতা এবং অনুৎপাদনশীলতার জালে আটকা পড়েছে। ...more

০৭-সেপ্টেম্বর-২০২৫

পুরনো বিশ্ব ব্যবস্থার কবর রচিত হল চীনে
ওয়েব ডেস্ক মার্কসবাদী পথ

The Old World Order Meets Its End in China
তিয়ানজিনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ বৈঠকে তত বেশি আনুষ্ঠানিক ভাষণ হয়নি, বরং এটি ছিল অনেক বেশি প্রতীকি। এই বৈঠক সঙ্কেত দিয়েছে এক পাক্ষিক বিশ্বের দিন শেষ হয়ে গেছে। ডেভেলপমেন্ট ব্যাঙ্ক থেকে এনার্জি করিডোর থেকে মিসাইলের প্রদর্শনী, একটি নতুন বহুপাক্ষিক বিশ্ব ক্রমশ স্পষ্ট চেহারা নিয়েছে। এবং তার জন্য দরকার নেই পশ্চিমের কোনও অনুমতি। ...more

০৫-সেপ্টেম্বর-২০২৫

ব্রাজিল পারে, পারে না ভারত
সুচিক্কণ দাস

Brazil can, India can't
ব্রাজিল পারে ট্রাম্পের পালটা জবাব দিতে। পারে মেক্সিকো-ও। কারণ তাদের নিজের শক্তির ওপর, সাম্রাজ্যবাদ-বিরোধী নীতির ওপর, স্বাধীন বিদেশনীতির ওপর এবং সাম্রাজ্যবাদের পালটা বিকল্প অর্থনীতি গড়ার অঙ্গীকার আছে।... আরএসএস, বিজেপি ও তাদের সহযোগী হিন্দুত্ববাদী শক্তি ও কর্পোরেটের জোট এই অবস্থান নিতে পারে না। কারণ এই শক্তি ভারতের স্বাধীন বিদেশনীতি বিসর্জন দিয়ে দেশকে সাম্রাজ্যবাদ, বিশেষত মার্কিন সাম্রাজ্যবাদের অনুগামী করে তুলেছে। ...more

০১-সেপ্টেম্বর-২০২৫

মার্কিন সাম্রাজ্যবাদই পয়লা নম্বর শত্রু
সুচিক্কণ দাস

US imperialism is the main enemy
দক্ষিণের দেশগুলি থেকে, বিশেষ করে চীনের কাছ থেকে, কর্মসংস্থান ছিনিয়ে নেওয়া, এটাই ট্রাম্পের সংরক্ষণবাদের একমাত্র চালিকা শক্তি নয়। আরও অতিরিক্ত জোরালো কারণ হল ব্যালান্স অফ পেমেন্টের ক্ষেত্রে আমেরিকার ক্রমশ বেড়ে চলা চলতি হিসাব (কারেন্ট অ্যাকাউন্ট) খাতে ঘাটতি। এই ঘাটতির ফলে মার্কিন যুক্তরাষ্ট্র এখন হয়ে উঠেছে বিশ্বের বৃহত্তম খাতক দেশ। ...more

৩১-আগস্ট-২০২৫

মুক্ত করো প্যালেস্তাইন
সমন্বয় রাহা

Free Palestine
সেই প্রথম ১৯৯৩-এর ১৩ সেপ্টেম্বর পিএলও নেতা আরাফত এবং ইজরায়েল প্রধানমন্ত্রীর মধ্যে চুক্তি হয়। ইজরায়েল প্রশাসন প্যালেস্তিনীয়দের মুখপাত্র হিসেবে পিএলও-কে স্বীকৃতি দিতে বাধ্য হয়। ওয়েস্ট ব্যাংক, গাজা অঞ্চলে স্বাধীন প্রশাসন চালানোর স্বাধীনতা আদায় করে পিএলও। প্যালেস্তিনীয়দের জন্য শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান এবং করকাঠামো তৈরির প্রক্রিয়া শুরু হয়। চুক্তি অনুযায়ী গাজা, ওয়েস্ট ব্যাংক অঞ্চল থেকে ইজরায়েল তার সেনা প্রত্যাহার করবে, ঠিক হয়। তবে বিশেষজ্ঞদের মতে এই অসলো চুক্তি ছিল একটি বিপর্যয়কর সিদ্ধান্ত। ...more

৩০-আগস্ট-২০২৫

দ্বিতীয় কাজী নজরুল ইসলাম স্মারক বক্তৃতা
সুচেতনা চট্টোপাধ্যায়

Kazi Nazrul Islam Memorial Lecture II
দ্বিতীয় কাজী নজরুল ইসলাম স্মারক বক্তৃতা। বিষয়— 'নূতন পথের বার্তা কবে': নজরুল, কাকাবাবু এবং বামপন্থী রাজনীতির গোড়াপত্তন (১৯২১- ২৩)। আলোচক: অধ‍্যাপক সুচেতনা চট্টোপাধ্যায়। ...more

৩০-আগস্ট-২০২৫

বিরাট নির্বাচনী জালিয়াতি
ওয়েব ডেস্ক মার্কসবাদী পথ

Grand Electoral Scam
এসআইআর নামকরণটাই পরিকল্পিততভাবে তৈরি করা। এই সংশোধনী নিবিড়-ও নয়, সংক্ষিপ্ত-ও নয়। আসলে এই নামকরণের আড়ালে ভোটারদের নাম বাদ দেওয়াই লক্ষ্য। অথচ একেবারে গোড়া থেকেই এবিষয়ে যে বুনিয়াদি নীতি অনুসরণ করা হয়েছে তা হল,  নাগরিকত্বের প্রমাণ দেওয়ার দায় কখনই ভোটারদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়নি। অথচ নির্বাচন কমিশনের এখনকার দৃ্ষ্টিভঙ্গি একেবারে তার বিপরীত। এসআইআর নাগরিকত্ব প্রমাণের দায় ঠেলে দিয়েছে ভোটারদের ওপর। ...more

২৬-আগস্ট-২০২৫

ফিরে দেখা ইসমত: মেয়েদের গল্প
সৃজনী গঙ্গোপাধ্যায়

Revisiting Ismat Chughtai: Story of Women
গত শতাব্দীর তিন-চারের দশকে লিখছেন ইসমত, যখন পাশাপাশি ঘটছে অনেকগুলো ঘটনা, ভারতের ব্রিটিশ-রাজের বিরুদ্ধে ঔপনিবেশিকতা-বিরোধী সংগ্রাম, দেশভাগ, আমাদের এক স্বাধীন জাতিতে রূপান্তর আর প্রগতিশীল লেখক সঙ্ঘের উত্থান। এই যে সময়ে দাঁড়িয়ে ইসমত চুঘতাই লেখালেখি করছেন, তখন, আহ্লাদের কথা যে লেখালেখি ছিল লড়াইয়ের একটা অস্ত্র। লড়াই বলতে পিতৃতান্ত্রিক সমাজের অসংখ্য বিধি নিষেধ ও ধর্মের বেড়াজালের গন্ডির বাইরে পা না ফেলার আদেশের বিরুদ্ধে লড়াই। ইসমত যাকে বারেবারে চ্যালেঞ্জ করেছেন। ...more

২২-আগস্ট-২০২৫

জীবনটাই সংগ্রামের
এম এ বেবি

Life of Struggle
ট্রেড ইউনিয়ন ও পার্টিতে কাজের মধ্য দিয়ে তিনি বহুমুখী শিক্ষার অধিকারী হয়ে উঠেছিলেন। ২০০৬ ও ২০১৬ সালে যথাক্রমে মুখ্যমন্ত্রী ও বিরোধী দলের নেতা হিসেবে তিনি কতটা সুবিবেচনার সঙ্গে তিনি দায়িত্ব পালন করেছেন, সেটা বিধানসভার সদস্য হওয়ার সুবাদে আমার স্বচক্ষে দেখার অভিজ্ঞতা হয়েছে। যে বিষয়ই তাঁর বিবেচনার জন্যে নিয়ে আসা হতো, তা তিনি সামলেছেন দক্ষতার সঙ্গে। এবং প্রতিটি ক্ষেত্রেই তাঁর সিদ্ধান্ত ছিল স্পষ্ট। ...more

২১-আগস্ট-২০২৫

লড়াইয়ের কবি, জীবনের কবি
ছন্দম চক্রবর্তী

Poet of struggle, poet of life
সেই সময়টা ভারতীয় উপমহাদেশের ইতিহাসে সবচেয়ে অস্থির ও রক্তাক্ত এক পর্ব। বিশ্বযুদ্ধের অভিঘাতে শেষমেশ প্রাণান্তকর হয়ে ওঠে উপনিবেশের শাসন। মন্বন্তর ও উপর্যুপুরি দাঙ্গায় সাধারণ মানুষের তখন বেঁচে থাকাই দায়। কলকাতার এক নিম্নবিত্ত পরিবারে বেড়ে-ওঠা সুকান্তের জীবনও এই আর্থ-সামাজিক অনিশ্চয়তায় অস্থির। অথচ তার সামনে রয়েছে এক নবীন রাজনৈতিক আদর্শ, যা শুধু ঔপনিবেশিক শাসনের অবসানের কথাই বলে না, শ্রেণি-শোষণ থেকে মুক্তিরও স্বপ্ন দেখায়। ...more

১৬-আগস্ট-২০২৫

সুকান্ত
পবিত্র সরকার

Sukanta
সুকান্তর পরিণত জীবন ভারতের রাজনৈতিক স্বাধীনতার আন্দোলনের একটি সন্ধিক্ষণে সচেতন ও সক্রিয় ছিল।  তাই তাঁর কবিতা ও গান দেশপ্রেমের আধারে গরিব মানুষের অর্থনৈতিক মুক্তির কথা বেশি করে বলেছে।  এটা তো আমাদের সকলেরই অভিজ্ঞতা যে, কেবল রাজনৈতিক স্বাধীনতা বঞ্চিত ও শোষিত মানুষের মুক্তি আর উন্নয়নের জন্য প্রয়োজন হলেও তা সেসব সুনিশ্চিত করে না ;  দেশী লোকের তৈরি কোন্ ধরনের সরকার আমরা পাচ্ছি, তার উপর নির্ভর করে।  তাই স্বাধীনতার প্রায় আশি বছর পরেও ভারতে দারিদ্র, অশিক্ষা দূর হয়নি, মানুষের কাজের অধিকার সুনিশ্চিত হয়নি। ...more

১৬-আগস্ট-২০২৫

সুকান্ত সম্পর্কে, ব্যক্তিগতভাবে, কিছু 
সিদ্ধেশ্বর সেন

Sukanta Somporke Byaktigotovabe kichu
কিন্তু, সুকান্ত আমার 'অরণি'র লেখার উপরে জোর দিল। তাতেই। সে সময় আরও দু'একজন কবির কথা আমার মনে পড়ে, যাদের আমরা আলোচনায় পেতাম । এঁদের একজন হলেন কবি জগন্নাথ চক্রবর্তী আর একজন কবি নরেশ গুহ। 'কবিতা'-গোষ্ঠীর সঙ্গে এঁর যোগ ছিল। আর একজনের কথা এ প্রসঙ্গে না বললেই নয়। ইনি শিল্পী দেবব্রত মুখোপাধ্যায় । সুকান্ত বা আমাদের সঙ্গে তাঁর বয়সের ফারাক ছিল বেশ। তবু, তাঁর সঙ্গে সুকান্তর সম্পর্কটা ছিল যেন বয়সের। ...more

১৫-আগস্ট-২০২৫

আক্রান্ত ধর্মনিরপেক্ষতা এবং ঐক্যবদ্ধ প্রতিরোধ
সাভেরা

Attack on secularism and united resistance
ভারত দাঁড়িয়ে রয়েছে এক সন্ধিক্ষণে... পরিস্থিতি অত্যন্ত ঘোরালো। আর সেকারণেই ঐক্যবদ্ধ সংগ্রামের গুরুত্ব অনেক বেশি। সাম্প্রতিক সাধারণ ধর্মঘটের মতো ঐক্যবদ্ধ আন্দোলনকে আমরা তাই ছোট করে দেখতে পারি না। একইসঙ্গে, সঙ্ঘ পরিবারের মতাদর্শগত হামলাকে মোকাবিলা করতে হবে বিকল্প মিডিয়ার মাধ্যমে– বিরোধিতা করতে হবে মানুষের সংগ্রামের মধ্যে দিয়ে গড়ে ওঠা মঞ্চের মাধ্যমে। এই দুই সংগ্রামই পালন করবে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা। ...more

১৫-আগস্ট-২০২৫

সুকান্ত
গোলাম কুদ্দুস

sukanta
১৯৪২ সালের আন্দোলন এলো । তখন সুকান্ত দেশবন্ধু স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র। আন্দোলনে যোগ দেওয়ার জন্য স্কুলের কর্তৃপক্ষ তার উপর মোটেই সন্তুষ্ট ছিলেন না। সে স্কুল ছেড়ে অন্য স্কুলে গিয়ে সুকান্ত ম্যাট্রিক পরীক্ষা দিলো। কিন্তু সুকান্ত অঙ্কে ফেল করলো । ইতিমধ্যে ঘনিয়ে এসেছে বাঙালীর চরমতম দুর্দিন, অর্থাৎ ১৯৪৩ সালে মহা দুর্ভিক্ষ শুরু হলো। তার বহু আগেই সুকান্তর কবিতা লেখা শুরু হয়ে গেছে। কলকাতার কঠিন রাজপথে দুর্ভিক্ষগ্রস্ত কৃষক তখন মরছে হাজারে-হাজারে। ...more

১৪-আগস্ট-২০২৫

সুকান্তর কাব্যনাটক: মন্বন্তর পাড়ি দেওয়া এক 'অভিযান’
সৈকত ব্যানার্জী

Sukantar kabyonatak monwontor pari deoya ek obhijan
যা 'সভ্যতা' শব্দের যাবতীয় খুশবু আর পরিপাটি সাজগোজকে এক ঝটকায় মুছে দিয়ে হিংস্র গা ঘিনঘিনে চেহারাটাকে বুঝিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। গোটাটাই ছিল এক বিরাট রাজনৈতিক ষড়যন্ত্র। আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জুড়ে ভারতে যা বেড়েছিল তা উৎপাদন নয়, মুনাফা। যা এসেছিল ফাটকাবাজি, শেয়ার কেনা-বেচা আর কালোবাজারির মাধ্যমে। ১৯৪৩ সালে খাদ্যদ্রব্যের ক্ষেত্রে মুনাফাবাজিই বাংলায় ডেকে এনেছিল ভয়াবহ আকাল। খাদ্য শস্যের ঘাটতি আর ক্রমশ দাম বাড়ার সঙ্গে সঙ্গে এই সময় ভারতে এসে ঢোকে মিত্রপক্ষের বিপুল সৈন্য। ...more

১৪-আগস্ট-২০২৫

বিস্ময়কর সুকান্ত
বিষ্ণু দে

bishmoykor sukanta
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মহাশয়কে জানালুম সুকান্তের অসুখের কথা, অর্থাভাবে তার চিকিৎসা হচ্ছে না শুনে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মর্মাহত হয়ে টাকা তোলার কথা বললেন। যামিনী রায় মহাশয় বললেন ডাক্তার রাম অধিকারীকে তিনি নিয়ে যাবেন, তিনি দিলেন টাকা এবং তাঁর ছেলে অমিয় নিঃশব্দে এনে দিলে এক টিন ওভালটিন। ...more

১৩-আগস্ট-২০২৫

শব্দ নিয়ে কুস্তি-খেউড়
টিম মার্কসবাদী পথ

shobdo niye kusti kheur
ধরুন গিয়ে হিন্দু-মুসলমান দু-তরফই আচারকে আচার বলে। মানে ওই খাবার জিনিসটার কথা বলছি, আচার-আচরণের ব্যাপারটা নয়। ঐটে কিন্তু ফারসি শব্দ একখান। কোত্থেকে যে সুট করে সে ঢুকে পড়েছে বাংলায় জানেন আল্লাপাক আর বিধাতাপুরুষ। কৃষ্ণদাস কবিরাজের মহাগ্রন্থ শ্রীচৈতন্যচরিতামৃত–এ আছে, ‘নেবু-কোলি আদি নানাপ্রকার আচার’। কিন্তু বাংলায় ঢুকে যখন পড়েছে এবং চোখে যখন এবার ফেলেই দিলাম আপনার, তাহলে তো দুটিই মাত্র সম্ভাবনা পড়ে থাকে এরপর। এক, এখন থেকে আচার খেতে গেলেই আপনি বিষম খাবেন, বিদেশি ফার্সি খাবার ছোঁয়া লেগে গেল ভেবে সংকুচিত হবেন। ...more

১৩-আগস্ট-২০২৫

ঘরোয়া স্মৃতি
সরযু দেবী

ghoroa smriti
তখন সে পা-জামা-ই পরতো বেশির ভাগ সময়ে। বললাম, অতো তাড়া কিসের– কোথায় যাবি? –পার্টির একটা কনফারেন্স আছে, কলকাতার বাইরে যেতে হবে। সুকান্ত জবাব দিলো। আমি বললাম, কিন্তু দুটো পা-জামা তো এই সময়ের মধ্যে হয়ে উঠবে না। তুই একটা নিয়ে যা না হয়– সুকান্ত বললে, সে আমি জানি না, এই কাপড় রইলো। বিকেলের মধ্যে দুটো পা-জামা-ই চাই।...ওই সময় সুকান্ত পার্টির জন্য অক্লান্ত পরিশ্রম করতো। শুধু কলকাতায় নয়, পার্টির কাজে কলকাতার বাইরেও যেতো সে। তাছাড়া ছোটদের সংগঠন ‘কিশোর বাহিনী’, ‘স্বাধীনতা’ কাগজের ছোটদের বিভাগ ‘কিশোর সভা’ পরিচালনা করতো। ...more

১২-আগস্ট-২০২৫

সাম্রাজ্যবাদ এবং ভারতে তার গুন্ডামি
প্রভাত পট্টনায়েক

Imperialism and its tyranny in India
এর ওপর ট্রাম্প ব্রিকস নিয়ে হুমকি জারি করেছেন। যার মানে হল ভারতের ওপর তর্জনগর্জন করা যাতে হয় ভারত ব্রিকস ছেড়ে দেয়। নতুবা ব্রিকসের ভেতরে থেকে মার্কিন ট্রোজান হর্স হিসাবে কাজ করে। তব এর কোনও আশু তাৎপর্য নেই। রাশিয়ার তেল কেনার যে আশু ও বুনিয়াদি ইস্যু, তাতে ভারত সরকার নড়বড়ে অবস্থান নিচ্ছে, পরস্পর বিরোধী মন্তব্য করছে। আসলে এ হল ছলচাতুরির আড়ালে মার্কিন যুক্তরাষ্ট্রকে তোষণ করা। ...more

১১-আগস্ট-২০২৫

সুকান্ত: উদ্দীপ্ত হৃদয়ের কথা
দেবরাজ দেবনাথ

Sukanta: Uddipto Hridoyer Kotha
জানবার সুযোগ পাচ্ছে, “মজুরেরা দ্রুত খেটেই চলেছে—/ খেটে খেটে হল হন্যে;/ ধনদৌলত বাড়িয়ে তুলছে/ মোটা প্রভুটির জন্যে।” স্পষ্ট হৃদয়গ্রাহী ভাষায় শ্রেণির কথা, শ্রেণির শোষণের কথা সুকান্ত বলছেন। শুধু তাই নয়, “সব চেয়ে ভাল খেতে গরীবের রক্ত॥” কিম্বা “বড়লোকের ঢাক তৈরি গরীব লোকের চামড়ায়॥” জাতীয় অসংখ্য লাইন সুকান্তের সাফ রাজনৈতিক বোধের প্রতিফলক। ...more

১০-আগস্ট-২০২৫

ভাষা রাজনীতি, মুখোমুখি আব্দুল কাফি
আব্দুল কাফি

Language Politics, Abdul Kafi
ভাষা রাজনীতি মুখোমুখি অধ্যাপক আব্দুল কাফি ...more

১০-আগস্ট-২০২৫

অভয়া, নবান্ন এবং নাগপুর
সুদীপ্ত বসু

abhya, nabanna and nagpur
বছর শেষের আগেই সামনে এলো নিদারুণ সত্য। কেন্দ্রীয় সংস্থা সিএফএসএল-এর রিপোর্ট, বিশেষজ্ঞ চিকিৎসকদের রিপোর্টকে উহ্য রেখেই, এমনকি উপেক্ষা করেই নানা সন্দেহ তৈরি করেই কলকাতা পুলিশের বয়ানেই চার্জশিট দিলো সিবিআই। ‘একমাত্র অভিযুক্ত’ হিসাবে দেখানো হলো কলকাতা পুলিশ সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কেই। ...more

০৯-আগস্ট-২০২৫

বার বার সুকান্ত
অমিতাভ দাশগুপ্ত

Sukanta again and again
১৯৪৯ সালে বে-আইনি কমিউনিস্ট পার্টির নিষিদ্ধ ইশতেহার বিলি করতে গিয়ে, খাদ্য আন্দোলনের শহীদের ভেজা শব্দ নিয়ে মিছিলে হেঁটে ব্যর্থ ক্ষোভে উদাসীন কলকাতার পাথর-বাঁধানো পথে মুখ থুবড়ে ফেটে যেত যে জ্বালা। সেই আগুনের দিনগুলিতে রবীন্দ্রনাথ আমাদের কাছে পলাতক। পথে-গঞ্জে ক্রোধে-বিপ্লবে শামিল ছিলেন সুকান্ত। তাঁর প্রত্যাশার সঙ্গে রক্তে-মাংসে জড়িয়ে যেন আমাদের তাজা প্রাণের অমোঘ বিশ্বাস ...more

০৯-আগস্ট-২০২৫

সুকান্ত
বুদ্ধদেব বসু

Sukanta
তার কবিতা প'ড়ে মোটের উপর এ-কথাই মনে হয় যে তার কিশোর-হৃদয়ের স্বাভাবিক উন্মুখতার সঙ্গে পদে-পদে দাঙ্গা বাধিয়ে দিয়েছে একটি কঠিন, সংকীর্ণ তথাকথিত বৈজ্ঞানিক মতবাদ। কবিতাগুলি যেন সেই মতবাদের চিত্রণ মাত্র; জোর গলায় চেঁচিয়ে বলা, কবিতা না-হ'য়ে খবরকাগজের প্যারাগ্রাফ হ'লেই যেন মানাতো। ‘পদাতিক' লেখবার সময় সুভাষ মুখোপাধ্যায়ের যে-স্বাধীনতা ছিলো, যার জন্য একই মতবাদ সম্বন্ধে মুগ্ধতা সত্ত্বেও ঐ ক্ষীণ বইখানার কাব্যের মর্যাদা পাওয়া সম্ভব হয়েছে, সুকান্ত ভট্টাচার্যে সে-স্বাধীনতার কিছুই তো বর্তালো না। ...more

০৮-আগস্ট-২০২৫

জল বনাম পানি: বৈপরীত্য ও সমন্বয়ের দুটি অনিবার্য প্রতীক
আবুল হাসনাত

Jol vs Paani: Two inescapable symbols of contrast and harmony
আর একটি মজার ব্যপার। মুসলমান যখন ‘হিন্দু হোটেলে’ বা রেস্তোরাঁয়, বাজার-দোকানে বা ‘হিন্দু-পরিবেশে’ কথাবার্তা বলেন, তখন ‘পানি’ না-বলে ‘জল’-ই বলেন; কিন্তু মুসলমানের সঙ্গে বা মুসলমানি পরিবেশে কথা বলার সময় বলেন ‘পানি’। অপরদিকে হিন্দুরা সাধারণত সর্বক্ষেত্রেই ‘জল’ বলেন, ‘পানি’ ব্যবহার করেন না,— বাংলার বাইরে গেলে অবশ্য অন্য কথা। এর থেকে আর একটি দুঃখজনক দূরত্বের প্রতি আমাদের দৃষ্টি যায়। দেশের মধ্যে অসংখ্য হিন্দু হোটেল এবং মুসলিম হোটেল অহরহ হিন্দু-মুসলমানকে বিচ্ছিন্ন করে চলেছে, যার ভূমিকা জল ও পানির মতোই। ...more

০৭-আগস্ট-২০২৫

রাতের শিফটের কাজ সত্যিই কি নারী শ্রমিকদের জন্য সমতার সুযোগ?
কিরণ মোঘে

Is Night Work an Equal Opportunity for Women Workers
নিরাপদ পরিবহণ, সিসিটিভি নজরদারি, যথেষ্ট আলো, মহিলা নিরাপত্তাকর্মী ইত্যাদির মতো নিরাপত্তা ব্যবস্থার প্রস্তাব দেওয়া সত্ত্বেও, ১৯৮৪ সাল থেকে কার্যকর থাকা মহিলাদের রাতের শিফটে কাজের নিষেধাজ্ঞা প্রত্যাহারের এই প্রস্তাবের বিরুদ্ধে ট্রেড ইউনিয়নগুলির পক্ষ থেকে প্রবল ও দৃঢ়ভাবে বিরোধিতা করা হয়। এই প্রেক্ষাপটে পুঁজিপতি শ্রেণি রাতের শিফটের পক্ষে এক নতুন যুক্তি তুলে ধরেছে—এইবার তা হল ‘সমতা’-র যুক্তি। ...more

০৬-আগস্ট-২০২৫

কলকাতা, সুকান্ত, পার্টি ও কবিতা
সৌম্যজিৎ রজক

Kolkata, Sukanta, party and poetry
ক্যালেণ্ডারের পাতার থেকেও দ্রুততায় প্রেক্ষাপট পালটে পালটে গেছে বাংলায়। ৪১-এর বোমাতঙ্কের দিন পেরিয়ে ৪২-এ ভারত ছাড়ো আন্দোলনে উত্তাল হয়েছে শহর। '৪৩-'৪৪ সালের মেজাজ আবার ভিন্নতর। মজুতদারি, ব্ল্যাকমার্কেটিং, মড়ক, আকাল। খিদের জ্বালায় আকাতরে মানুষ মরল লাখো। সুকান্ত ততদিনে কমিউনিস্ট পার্টিতে। মন্বন্তরের দিনগুলিতে কমিউনিস্ট কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে চলেছেন রিলিফের কাজে। ...more

০৬-আগস্ট-২০২৫

নিজেকে ক্ষমা করিনি
মুজফ্‌ফর আহ্‌মদ

I I didn't forgive myself
তাঁকে হস্‌পিটালে নিয়ে যাওয়ার সময়ে তাঁর গাড়ী ডেকার্স লেনের ভিতর দিয়ে গিয়েছিল। আমরা গেটে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছিলাম। সুকান্ত অনেকক্ষণ আমার হাত চেপে ধরে থাকলেন। হয়তো তিনি ভেবেছিলেন আর যদি দেখা না হয়। ...more

০৫-আগস্ট-২০২৫

আরব মার্কসবাদ ও জাতীয় মুক্তি
মাহদি আমেল

Arab Marxbad o Jatiyo Mukti
মাহদি আমেল। ছিলেন বেইরুটের লেবানিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। লেবাননের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য। একদিন খুন হয়ে যান বেইরুটের রাস্তায়। আরব বিশ্বে সবচেয়ে প্রিয় মার্কসবাদী তাত্ত্বিকদের একজন। বাকি বিশ্ব তাঁকে চেনে আরব গ্রামশি নামে। মাহদি আমেলের চিন্তার বিষয় ছিল– মার্কসবাদী ধারণাকে কীভাবে পশ্চিম এশিয়ায় উপস্থিত করা যায়, যা আরব বাস্তবতার প্রতি থাকবে বিশ্বস্ত। মার্কসবাদী তত্ত্ব যখন তৃতীয় বিশ্বে পৌঁছয়, তখন তাকে নমনীয় ও নির্দিষ্ট হতেই হত: মার্কসবাদের পরিপ্রেক্ষিত থেকে তখন শিখতে হত এবং বুঝতে হত– কোন পথে পুঁজিবাদ নতুন জায়গায় নিজেকে বদলে ফেলে এবং ইতিহাসকে চালিত করার জন্য সামাজিক রূপান্তরের কোন পথ খোঁজে। সম্প্রতি তাঁর ছ’টি প্রধান লেখা এই প্রথম ইংরেজি পাঠকদের কাছে নিয়ে এসেছে লেফটওয়ার্ড। তার থেকে বাছাই চারটি লেখা নিয়ে এই বই। এর মধ্যে মূল দুটি লেখা উপনিবেশবাদ ও অনুন্নয়ন সম্পর্কে। এই দু’টি লেখায় আমেল বোঝার চেষ্টা করেছেন নির্ভরতার প্রশ্নটিকে। এডওয়ার্ড সাঈদ মার্কসকে যেভাবে বিশ্লেষণ করেছেন, রয়েছে তার সমালোচনা। সেইসঙ্গেই রয়েছে ইসলাম প্রভাবিত বুর্জোয়া চিন্তার স্বরূপ উন্মোচন ...more

০৫-আগস্ট-২০২৫

কবিও পেয়ে গেছে নতুন যুগ
মানিক বন্দ্যোপাধ্যায়

The poet has also got a new age
গদ্য-সাহিত্যের অগ্রগতির সঙ্গে পিছিয়ে পড়া কাব্য-সাহিত্যের মন্থরগতি মিলিয়ে দেখলে, আন্তরিক পরীক্ষা গবেষণাদির সীমার বহু বিচিত্র সৃষ্টির মধ্যে মৌলিক কবিতার দৈন্য বিচার করলে আমরা এক শোচনীয় সিদ্ধান্তে আসি, কিশোর কবি সুকান্তের অকালমৃত্যু যার মর্মান্তিক বাস্তব পরিচয়। কাব্য-সাহিত্যে নতুন যুগকে প্রাণ দিতে আজ কবির যে অভিজ্ঞতা ও সাধনা দরকার তার পুরস্কার মৃত্যু, সুকান্ত এই ভয়ানক সত্য ও কাব্য-সাহিত্যের চরম সাফল্যকে, আমাদের সমস্যাকে স্পষ্ট করে দিয়ে গেছে। ...more

০৪-আগস্ট-২০২৫

মোদী সরকারের নির্লজ্জতার মুখোশ খুলে দিয়েছে গাজা
প্রকাশ কারাত

Gaza exposed the shamelessness of the Modi government
গত কয়েক সপ্তাহ ধরে প্রতিটি আন্তর্জাতিক সংস্থা যারা সেখানে মানবিক ত্রাণের কাজ করছে এবং রাষ্ট্রসঙ্ঘ বারে বারে সতর্ক করে আসছে যে, গাজা গণ-অনাহারের শিকার এবং সেখানে দুর্ভিক্ষের ছায়া ঘনাচ্ছে। এমনকী পশ্চিমী মিডিয়া, যারা সাধারণত ইজরায়েলের দিকে ঝুঁকে কথা বলে, তারাও গত এক পক্ষকাল ধরে সংবাদের শিরোনামে নিয়ে আসছে গাজায় কী বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হচ্ছে। বিবিসি, সিএনএন এবং ইউরোপিয়ান টেলিভিশন নেটওয়ার্ক তুলে ধরছে কঙ্কালসার সব কোলের শিশু এবং মুমূর্ষু বাচ্চাদের ছবি। ...more

০৩-আগস্ট-২০২৫

শ্লোক
দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

shlok
মেডিকেল হস্টেলের প্রাঙ্গণে মুখ থুবড়ে দু-হাতে মাটি আঁকড়ে ধরে শেষ নিঃশ্বাস ত্যাগ করল বরকত সালাম, আরও কতজন। পুলিসের সতর্ক প্রহরা এড়িয়ে রাতারাতি সেইখানে মাথা তুলল শহীদের স্তম্ভ। আবার দিনের আলোয় সেই পবিত্র স্মৃতি-মন্দির সৈন্যদের বুটের লাথিতে মাটিতে মিশে গেল। ...more

০৩-আগস্ট-২০২৫

সুকান্ত
অবন্তীকুমার সান্যাল

sukanta
কিন্তু সুকান্তর কলমেই সর্বপ্রথম খাটি স্লোগান খাঁটি কবিতা হয়ে উঠেছিল। একমাত্র সুকান্তর কবিতা থেকে এমন প্রচুর স্লোগান জড়ো করা যায় যা দিয়ে একটা পুরো মিছিলকে সাজানো চলে, আর সে-স্লোগানগুলির বেশির ভাগ অব্যর্থ বলেই কবিতা অথবা কবিতা বলেই অব্যর্থ। স্লোগান লিখতে গিয়েই সুকান্ত লিখেছে এমন আশ্চর্য লাইনটি ...more

০২-আগস্ট-২০২৫

সুকান্ত
সুভাষ মুখোপাধ্যায়

sukanta
সুকান্তর সাহিত্যিক গুণগুলোকে আন্দোলনের কাজে লাগানোর ব্যাপারে অন্নদারও যথেষ্ট হাত ছিল। সুকান্তর আগের যুগের লোক ব'লে আমি পার্টিতে এসেছিলাম কবিতা ছেড়ে দিয়ে ; আর সুকান্ত এসেছিল কবিতা নিয়ে। ফলে, কবিতাকে সে সহজেই রাজনীতির সঙ্গে মেলাতে পেরেছিল। তার ব্যক্তিত্বে কোনো দ্বিধা ছিল না। ...more

০১-আগস্ট-২০২৫

বিচার ব্যবস্থায় অশুভ প্রবণতা
ওয়েব ডেস্ক মার্কসবাদী পথ

Ominous Impulses in the Judiciary
আদালত যখন হিন্দুত্বের যুক্তি কাজে লাগাতে শুরু করে, তখন বুঝতে হবে বিপদ মাথার ওপর এসে হাজির হয়েছে– এর মানে, জল ইতিমধ্যে আমাদের মাথা ছাপিয়ে উঠে এসেছে। এখন যদি আমরা এই বিপদের মোকাবিলা করতে না পারি, যদি আমরা একে প্রতিহত করতে না পারি, তাহলে আমাদের শ্বাসরোধ করে হত্যা করা হবে।   ...more

০১-আগস্ট-২০২৫

জন্মশতবর্ষে সুকান্ত
টিম মার্কসবাদী পথ

Birth Centenary of Sukanta Bhattacharya
কারণ সেখানে কিছু বিপজ্জনক শব্দ ও শব্দবন্ধ রয়েছে। কী শব্দ? ‘শ্রেণি-সংগ্রাম’, ‘পথে নামুন’ ইত্যাদি আর রয়েছে নয়া-উদারবাদের সমালোচনা করে কিছু কথা। আরও আশ্চর্য, এই ভিডিওটির শিরোনাম ছিল রবীন্দ্রনাথের একটি কবিতার নামে – ‘ওরা কাজ করে’। আমরা নিশ্চিত বেঁচে থাকলে এই বিধি-নিষেধ নিয়ে তীব্র প্রতিক্রিয়াই জানাতেন বুদ্ধদেব বসু— ব্যক্তি-স্বাধীনতা কিংবা মত প্রকাশের স্বাধীনতার প্রশ্নকে সামনে রেখে সমালোচনায় বিদ্ধ করতেন সোশ্যাল মিডিয়ার কার্যকলাপকে। সুকান্তের কবিতা বিষয়ে বুদ্ধদেব বসু অভিমতের সাথে নয়া-উদারবাদী সোশ্যাল মিডিয়ার নিদানের যোগসূত্র রচনা আমরা করতে চাইছি না, বরং বিনীতভাবে বলতে চাইছি খবর-কাগজে, কবিতায় কিংবা সোশ্যাল মিডিয়ায় কী লেখা-বলা সহি নাগরিকের কর্তব্য তা ঠিক করে দেওয়াটাও এক অর্থে কোনও মতবাদের দাসত্ব-ই। ...more

৩১-জুলাই-২০২৫

মানুষের রেগা, মানুষের পঞ্চায়েত, মানুষের লড়াই
চন্দন দাস

Peoples MNREGA, Peoples Panchayat and Peoples Struggle
কলেজে পড়াশোনা ছেড়ে উপার্জনের জন্য গেছেন মুম্বাই, কাজ— রঙের কারখানায়। দম্পতির ছোট ছেলে কাঞ্চন। এখনও পড়ছে। ‘‘কতদিন পারবে পড়তে, জানি না। ছেলের পাঠানো টাকার দিকে চেয়ে তো আর বসে থাকা যায় না। স্বামীর বয়স হয়েছে। সবসময় কাজও মেলে না। আমার জবকার্ড আছে। আমার কাজ করার ক্ষমতা আছে। কেন আমাকে কাজ দেবে না?’’ ...more

২৮-জুলাই-২০২৫

‘বাংলাদেশী’ তকমার রাজনৈতিক অর্থনীতি
ইন্দ্রনীল দাশগুপ্ত

'Bangladeshi' a political economy
একটাই সমাধান। পশ্চিমবঙ্গের অর্থনীতিকে এমনভাবে গড়ে তোলা হোক, যাতে বাংলার শ্রমিকদের বাঁচার জন্যে রাজ্য ছেড়ে বাইরে পাড়ি দিতে না হয়। যে সমস্ত বাঙালি শ্রমিকরা বাইরে যাবেন, তাঁরা দক্ষতার কৃতিত্বের শিরোপার সুবাদে অধিকতর মর্যাদার কর্মক্ষেত্রে যাবেন। দূরদেশে একজন সহায়-সম্বলহীন জঞ্জালকুড়ানি বা সাফাইকর্মী বা অটোচালক বা গৃহকর্মী হিসেবে নয়। কিন্তু তার জন্যে প্রয়োজন বাংলার শিক্ষাব্যবস্থা, প্রশাসন ও সর্বোপরি রাজনীতির আগাপাশতলা বদল। ...more

২৮-জুলাই-২০২৫

গণমানুষের জন্যে নিবেদিত একটি জীবন
পিনারাই বিজয়ন

A life dedicated to the masses
কমরেড ভিএস অচ্যুতানন্দন সেই ৩২ জন মানুষের একজন যাঁরা অবিভক্ত ভারতের কমিউনিস্ট পার্টির জাতীয় পরিষদ থেকে বেরিয়ে এসে ১৯৬৪ সালে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর মৃত্যুর সঙ্গী হয়ে ইতিহাসের সেই অধ্যায়ের সাথে জীবন্ত সংযোগের শেষ সূত্রটুকুও চলে গেল। তাঁর মৃত্যুতে আমরা জাতীয় স্বাধীনতার সংগ্রাম ও চলমান সময়ের রাজনৈতিক বাস্তবতার মাঝখানে থাকা সেতুটিকেও হারালাম। ...more

২৭-জুলাই-২০২৫

ব্রিকসকে কেন ট্রাম্পের ভয়?
প্রকাশ কারাত

Why is Trump Afraid of BRICS
একদিকে মার্কিনী সাম্রাজ্যবাদী জোট দুর্বল হচ্ছে, অন্যদিকে দক্ষিণ গোলার্ধের যথার্থ মঞ্চ হিসেবে ব্রিকসের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাচ্ছে। নতুন নতুন দেশ এখন ব্রিকসে যোগদান করার আকাঙ্ক্ষা ব্যক্ত করছে। রিও সম্মেলন ‘সহযোগী দেশ’ নামে নতুন একটি স্তরের সংযোজন করেছে মঞ্চে। আটটি দেশকে এবার ‘সহযোগী দেশ’-এর মর্যাদা দেওয়া হয়েছে- বেলারুশ, বলিভিয়া, কিউবা, কাজাখস্তান, মালয়েশিয়া, থাইল্যান্ড, উগান্ডা ও উজবেকিস্তান। নতুন এই স্তর যুক্ত হওয়ায় দক্ষিণ গোলার্ধের আরো বহু দেশ ব্রিকসের সাথে সম্পৃক্ত হয়েছে। ...more

২০-জুলাই-২০২৫

বিদেশ নীতির জলাঞ্জলি
প্রকাশ কারাত

Foreign Policy in Shambles
বিদেশ নীতির এই অধিকতর দক্ষিণমুখী যাত্রা মূলত রাষ্ট্রপতি ট্রাম্পকে তোষামোদ করার অভিপ্রায়ে। এবং তাঁর সমস্ত সর্বনাশা দাবিগুলি মেনে নেওয়ার লক্ষ্যে।... অর্থনৈতিক সার্বভৌমত্বই হোক, বা বিদেশ নীতি, কিংবা স্ট্র্যাটেজিক স্বতন্ত্রতা– এই সবকিছুতে এটাই স্পষ্ট– ভারতের গুরুত্বপূর্ণ স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলিতে ঘটছে আত্মসমর্পণের ঘটনা। ...more

১৩-জুলাই-২০২৫

বহির্ভূতকরণের কৌশল
এম এ বেবি

Strategy of Exclusion
সিএএ, এনআরসি-র পর এখন এসআইআর– স্পেশাল ইনটেনসিভ রিভিশন, বা বিশেষ নিবিড় সংশোধন– ভোটার তালিকা থেকে ছাঁটাইয়ের একটি সুনির্দিষ্ট সরকারি নকশা। ১৯৩৫ সালে বৈষম্যমূলক ন্যুরেমবার্গে আইন প্রণয়ণের পরই নাৎসি জার্মানিতে সমস্ত ধরনের গণতান্ত্রিক অধিকারের অবসান ঘটিয়ে নির্বাচন বাতিল করে দেওয়া হয়। সিএএ, এনআরসি ও বিহারের ভোটার তালিকায় এসআইআর বাস্তবায়ন– একত্রে করলে আমাদের সামনে ভেসে ওঠে ইদানীংয়ের ভারতের এক বিপজ্জনক ছবি। ...more

১২-জুলাই-২০২৫

প্যালেস্তাইন: গণহত্যার অর্থনীতি
সমন্বয় রাহা

Palestine- The Economy of Genocide
এখানেই থামেননি আদানি। মোদী হ্যায় তো মুমকিন হ্যায়! সীমানা ছাড়িয়ে পৌঁছে গেছেন ইজরায়েলের হাইফা বন্দরে। ২০২২ সাল থেকে Adani Ports and Special Economic Zone (APSEZ) ভূমধ্যসাগরের প্রান্তে মধ্য-পশ্চিম এশিয়ার অন্যতম ব্যস্ত এবং আন্তর্জাতিক ভাবে গুরুত্বপূর্ণ হাইফা বন্দরের ৭০% মালিকানা কিনে নেয়। ইজরায়েলের অর্থনীতিতে আনুমানিক ৫৬% আমদানি-রপ্তানি হয় এই বন্দরের মাধ্যমে। সুতরাং বোঝা যাচ্ছে গণহত্যার বাজারে এই বন্দরের ভূমিকা কতখানি। এবং এর থেকে স্বাভাবিকভাবেই অনুমান করা যাবে আদানির মুনাফার পরিমাণ। ...more

১০-জুলাই-২০২৫

কারো হাতে ছাড়বেন না ধর্মঘটের অধিকার
জ্যোতি বসু

Don't give up the right to strike
অনেক লড়াই-আন্দোলনের মধ্যে দিয়ে শ্রমিকশ্রেণি ধর্মঘট করার অধিকার অর্জন করেছে। এই অর্জিত অধিকার আপনারা কখনও কারো হাতে ছেড়ে দেবেন না। এমনকি, ধর্মঘটের অধিকার আপনারা বামফ্রন্ট সরকারের হাতেও তুলে দেবেন না। প্রথমে আলাপ-আলোচনার মাধ্যমেই শ্রমিক ও মালিকদের বিরোধ মিটিয়ে নেওয়ার চেষ্টা করা উচিত। কিন্তু প্রয়োজন হলে ধর্মঘট করতে হবে। ...more

০৮-জুলাই-২০২৫

৯ জুলাইয়ের ধর্মঘট : নয়া উদারবাদের বিরুদ্ধে নতুন মোড়
কে হেমলতা

9 July Strike: New Turn Against Neoliberalism
পুঁজিবাদের ব্যবস্থাগত সংকটের গভীরতা থেকেই জন্ম নিয়েছে এই পরিস্থিতি। ভারত সহ সারা বিশ্বের সমস্ত পুঁজিবাদী দেশেই শাসক শ্রেণি এই পরিস্থিতির মুখোমুখি হয়ে শ্রমিক শ্রেণি ও অন্যান্য শ্রমজীবী অংশের কষ্টার্জিত অধিকার সহ প্রাথমিক গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকারের উপর আক্রমনের মাত্রা বাড়িয়ে চলেছে। মোদী সরকার নিজে এখনও শ্রম কোডের প্রজ্ঞাপন জারি না করলেও এই কোডের প্রজ্ঞাপনের জন্যে রাজ্য সরকারগুলিকে চাপ দিচ্ছে।  বিজেপি, কংগ্রেস সহ ডিএমকে, আপ, তেলেগু দেশমের মত রাজনৈতিক দলগুলির নেতৃত্বাধীন বেশিরভাগ রাজ্য সরকার যারা নয়া উদারবাদে আস্থা রাখে তারা শ্রম আইন সংশোধন করছে। ...more

০৭-জুলাই-২০২৫

৯ জুলাই – গৃহসহায়কের ‘শ্রমিক’ পরিচয়ে আত্মপ্রকাশের দিন
পৃথা তা

July 9 – The day the domestic helper makes debut as a ‘labour’
আর্থিক দাবি দাওয়া, সামাজিক উৎপীড়নের বিরুদ্ধে লড়াই তো রয়েছেই, তবে তার চেয়েও গুরুত্বপূর্ণ হল সমাজের কাছে শ্রমজীবী হিসেবে এঁদের আত্মপ্রকাশ। আর এখানেই গুরুত্বপূর্ণ ৯ জুলাই-এর সাধারণ ধর্মঘট। ভারতের কোটি কোটি শ্রমজীবী মানুষের সাথে ধর্মঘটে সামিল হতে চলেছে বাংলার গৃহসহায়ক কর্মীরা। তাঁদের ঐক্যবদ্ধ ঘোষিত গরহাজিরা ওই দিন জানান দিয়ে যাবে এই শ্রমের গুরুত্ব। সংঘবদ্ধভাবে রাস্তায় নেমে আসা চিনিয়ে দেবে শ্রেণি হিসেবে তাদের অস্তিত্ব। জুড়ে দেবে তাঁদের অন্য অংশের শ্রমজীবী মানুষের সাথে।    ...more

০৭-জুলাই-২০২৫

নির্মাণ শ্রমিকরা ধর্মঘটে
স্বাতী শীল

Construction Workers are on Strike
কিন্তু মাতৃত্বকালীন ছুটি নেই। যদিও তা লেখা আছে আইনে। বাধ্য হয়ে মহিলা শ্রমিকরা গর্ভাবস্থার শেষ সময় পর্যন্ত কাজ করেন। বাচ্চা জন্মের ক’দিন পরেই ফের কাজে ফিরতে বাধ্য হন। হাড়ভাঙা খাটুনি, হাজারো কেজির মাল বওয়ার কাজ মহিলা শ্রমিকদের শরীরে প্রভাব পড়ছে। অনিয়মিত ঋতুস্রাব, গর্ভপাত, প্রসব সমস্যা-সহ নানা যৌন রোগেরও শিকার হচ্ছেন তাঁরা। বাড়ছে সদ্যজাত শিশু মৃত্যুর হার। বহু মহিলা শ্রমিকরাই কোলের শিশুকেও কাজের জায়গায় আনতে বাধ্য হন। বাড়িতে কেউ দেখার থাকে না বলে। সাইটে না আছে ক্রেশ, না আছে নূন্যতম সন্তান লালন পালনের ব্যবস্থা। ধুলো বালি, শ্বাসকষ্টের সঙ্গে বড় হয় বাচ্চা। ...more

০৬-জুলাই-২০২৫

পশ্চিমবঙ্গের অসংগঠিত নারী শ্রমিকদের দুর্দশা
সোহম ভট্টাচার্য

Vulnerabilities of Informal Women in West Bengal
এই কারণে স্ব-নিযুক্ত নারীরা ক্ষুদ্র পুঁজির সর্বনিম্ন স্তরের জীবিকায় অবরুদ্ধ হয়ে আছেন। তাঁদের প্রতিদিন ৫-৬ ঘণ্টা অবৈতনিক ঘরের কাজ, গৃহস্থালি-পরিবারের পরিচর্যা করতে হয় যে কাজে তাদের পুরুষসঙ্গীরা সম্পূর্ণভাবে অনুপস্থিত থাকে। এই শ্রমসহ তাদের মোট পরিশ্রম দিনে ৯-১০ ঘণ্টা, অথচ সে কাজে পারিশ্রমিক নেই। সবচাইতে বড় কথা এই কাজের সামাজিক বা রাজনৈতিক স্বীকৃতিও নেই। এই প্রেক্ষাপটে ৯ জুলাইয়ের আসন্ন সাধারণ ধর্মঘটের ডাক— ‘সব নারীই শ্রমিক’ এই স্বীকৃতি অর্জনের ডাক এবং কোটি কোটি অসংগঠিত নারী শ্রমিকের অর্থনৈতিক ও সামাজিক মুক্তির পথে বাধা হয়ে দাঁড়ানো রাজনৈতিক শক্তিগুলোর বিরুদ্ধে সংগ্রামের ডাক। ...more

০৫-জুলাই-২০২৫

গিগ অর্থনীতি: জেমস বন্ডের গাড়ি আর খেপের খেলোয়াড়
সাগ্নিক সেনগুপ্ত

Gig Economy: James Bond's House and Freelance Player
শ্রমিকদের লড়ে পাওয়া আইন রক্ষা করতে আন্দোলন সংগ্রাম হচ্ছে, ৯ জুলাই সারা দেশে ধর্মঘট হবে, গিগ শ্রমিকেরা এমন একটি ক্রমবর্ধমান অংশ যাদের স্বার্থে সারা দেশে কোনও শ্রম আইন নেই। একটিও না। তাঁরা ৮ ঘণ্টার চেয়ে অনেক বেশি সময় শ্রম দিতে বাধ্য হন, ন্যূনতম মজুরি তাঁদের নেই, নেই গ্রাচুইটি, পেনশন বা প্রভিডেন্ট ফান্ড, ওয়ার্কমেন কম্পেনসেশন-এর আওতায় তাঁরা পড়েন না, নিয়োগকারী কোনও ধরনের অ্যাকসিডেন্টাল বেনিফিট দিতে তাঁদের বাধ্য নন। তাঁদের বাইক বা সাইকেল নিজস্ব, স্মার্ট ফোন, ইন্টারনেট, ইউনিফর্ম নিজেকে কিনতে হয়, প্রতিদিন বাইকের তেল তাঁকে নিজেকেই ভরতে হয়, সারাদিনের খাবারও নিজের পয়সায়। ...more

০৪-জুলাই-২০২৫

‘সোসাইটি অফ স্পেকট্যাকলস’—আইটি দুনিয়ার মজদুরদের অবস্থা 
তিতাস

'Society of Spectacles' - the state of IT workers
এই শ্রমিকদের বেশিরভাগেরই শিরদাঁড়া বেঁকে যাচ্ছে, বদহজম, মাথা যন্ত্রণা, স্পন্ডালাইটিস্‌ বাড়ছে প্রতিনিয়ত। অথচ এই শ্রমিকরা ঘাড় ঘোরানোর সময়ও পান না। কাজের চাপের সাথেই বাড়ছে মানসিক অবসাদ। কয়েক মাস আগেই দেশের একটি নামকরা বৃহৎ কর্পোরেট সংস্থার একজন কর্মী অফিসের ভিতরেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তাঁর বাড়ির লোক জানিয়েছিল শরীর খারাপের জন্য দীর্ঘদিন ছুটি চেয়েও তা পাননি, উল্টে চেপেছে অমানবিক কাজের চাপ। কাজের চাপে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন অনেকেই। ...more

০৩-জুলাই-২০২৫

থালা, শ্রম, সমাজ এবং মিড ডে মিল
চন্দন দাস

Dish, labor, society and mid day meal
চোদ্দ বছর আগে রাজ্যে বামফ্রন্টের সরকার ছিল। কেন্দ্রে দ্বিতীয় ইউপিএ সরকার। মমতা ব্যানার্জি সেই সরকারের রেলমন্ত্রী ছিলেন। তাঁর দলের আরও ৬ জন মন্ত্রী ছিলেন সেই সরকারের। রাজ্যে তৃণমূল, বিজেপি, মাওবাদী, আরএসএস, জামাত সহ নানা বামফ্রন্ট বিরোধী শক্তির জোট নৈরাজ্য কায়েম করেছিল বেশ কিছু এলাকায়। কিন্তু সেই পরিস্থিতিতেও রাজ্য সরকারের সঙ্গে আলোচনার সময় কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরা নিশ্চিত হয়েছিলেন যে পশ্চিমবঙ্গের প্রায় ১ কোটি ছাত্রছাত্রীর মিড ডে মিলের বন্দোবস্ত করা দরকার। ...more

০২-জুলাই-২০২৫

সফল করুন সাধারণ ধর্মঘটকে
এম এ বেবি

Make Success General Strike
যখনই শ্রমিকরা দাবি তোলেন ন্যূনতম মজুরির বাস্তবায়নের এবং তাদের শ্রমের মধ্য দিয়ে যুক্ত মূল্যের ন্যায়সঙ্গত অংশীদারির, তখনই অর্থের অপ্রতুলতার অজুহাত দেওয়া হয়, যা সর্বৈব মিথ্যা। একবার ভাবা যাক, ফি বছর কী হারে কর্পোরেট ট্যাক্স মকুবের মাধ্যমে সরকারি অর্থ রেহাই হয়। এই কর্পোরেট কর ছাড়ের জন্যে প্রতি বছর সরকারের ক্ষতি হয় ১.৪৫ লক্ষ কোটি টাকা। এই অর্থ বাজেটে স্বাস্থ্য ও শিক্ষাখাতে বরাদ্দকৃত অর্থের যোগফলের চেয়েও বেশি। ...more

২৯-জুন-২০২৫

এক দলিত কমিউনিস্টের স্মৃতিকথা (শেষ পর্ব)
আর বি মোরে

memoir of a Dalit communist final part
১৯২৪ সালকে চিহ্নিত করা যায় এমন বছর হিসাবে যে সনে অচ্ছুৎদের আত্মসম্মান, স্বাধীনতা ও মুক্তির লড়াই তীব্র গতি পায়। এই ছিল সেই বছর যেবারে কোলাবা জেলার নিচুজাতের এ্যাসোসিয়েশনের সম্মেলন হবার কথা মাহাদে। এই সিদ্ধান্তের খবর সম্মেলনের ভাবী চেয়ারম্যান ড. আম্বেদকরের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল ইতিমধ্যেই। বোম্বের দামোদর ঠ্যাকারসে হলে প্রকাশ্যে তার ঘোষণাও করা হয়। ব্যাপক প্রচারও হয়। এই বছরখানি আরও গুরুত্বপূর্ণ কারণ এই বছরেই ড. আম্বেদকর ইউরোপীয় ও মার্কিন বিশ্ববিদ্যালয়গুলি থেকে নিজের পড়াশোনার যাবতীয় ডিগ্রি অর্জন করে পড়াশোনার পাঠ সম্পন্ন করে দেশে ফিরে আসেন আর এই বছরেই জনসেবার কাজে নিজেকে নিয়োজিত করেন। প্রতিষ্ঠা করেন বহিষ্কৃত হিতকারিণী সভা ...more

২৯-জুন-২০২৫

কবিতার সলিল এবং ‘শপথ’
রজত বন্দ্যোপাধ্যায়

Poetry of Salil and 'Shapath'
তবু, সলিলের কবিতা আমাদের ভালো লাগে কেন? কারণ, তাঁর কবিতার সহজ চলন আমাদের আকর্ষণ করে। কঠিন বাস্তব যেমন তাঁর কবিতায় ধরা পড়ে ঠিক তেমনই-তাঁর হতাশা, ব্যর্থতা, প্রেম, যন্ত্রণা তারও প্রতিফলন আমরা সেখানে দেখতে পাই। মনে পড়ে যায় পাবলো নেরুদা-র কথা, ‘যে কবি বাস্তববাদী নন তিনি মৃত। আর যে কবি শুধুই বাস্তববাদী, তিনিও ততোধিক মৃত।’ বোধহয় সেইজন্যই সলিল চৌধুরীর কবিতা সময়কে অতিক্রম করে আজও আমাদের আলোড়িত করে। ...more

২৮-জুন-২০২৫

জরুরি অবস্থা এবং আরএসএস
টিম মার্কসবাদী পথ

Emergency and RSS
১০ নভেম্বর, ১৯৭৫ তারিখে প্রধানমন্ত্রীকে লেখা আরেকটি চিঠিতে দেওরস আজকের বিজেপি নেতাদের দাবির সম্পূর্ণ ১৮০ ডিগ্রি বিপরীতে দাঁড়িয়ে সেসময়ের সরকার-বিরোধী আন্দোলন থেকে আরএসএস-কে দূরত্বে রেখেছিলেন। তিনি লিখেছিলেন “জয়প্রকাশ নারায়ণের আন্দোলনের সঙ্গে আরএসএস-এর নাম জড়ানো হচ্ছে। সরকার কোনও কারণ ছাড়াই গুজরাট আন্দোলন ও বিহার আন্দোলনের সঙ্গে আরএসএস-কে যুক্ত করছে... এইসব আন্দোলনগুলির সঙ্গে সঙ্ঘের কোনও সম্পর্ক নেই”। সোজা অর্থে জরুরি অবস্থা বিরোধী আন্দোলনের সঙ্গে ‘সঙ্ঘের কোনও সম্পর্ক’ ছিল না। ...more

২৫-জুন-২০২৫

মোর্দেকাই ভানুনু, জায়নবাদের দৈত্যকূলে প্রহ্লাদ
শুভপ্রসাদ নন্দী মজুমদার

Mordecai Vanunu, the monster of Zionism
১৯৯৬ সালে হঠাৎ করেই প্রকাশ্যে চলে আসে মরু অঞ্চলের কয়েকটি জায়গায় তেজষ্ক্রিয় দূষণের চিহ্নের খবর। দেখা যায় ডিমোনোর কর্মী বা প্রাক্তন কর্মীদের অনেকেই ক্যান্সার-সহ নানা কঠিন রোগে আক্রান্ত হচ্ছে। তখনই প্রশ্ন উঠল সেখানকার কর্মীদের সুরক্ষা ও পরিবেশ সংক্রান্তবিষয় নিয়ে। যেহেতু সরকারিভাবে পরমাণু অস্ত্র নির্মাণের বিষয়টি কখনও স্বীকার করেনি ইজরায়েল, ফলে তেজষ্ক্রিয় বিদূষণের খবরকেও ধামাচাপা দেওয়া হয়। অসুস্থ কর্মীরা যারা সোচ্চার হয়েছিল সুরক্ষার প্রশ্ন তুলে, সরকার ভয় দেখিয়ে তাদের মুখ বন্ধ করে দেয়। এই ভয় এতটাই ব্যাপক হয় যে ইজরায়েলের সমাজকর্মী, আইনজীবী ও সাংবাদিকদের অধিকাংশ এই প্রশ্নে মুখ বন্ধ রাখে। এই সামূহিক নীরবতার ঘটনায় বিহ্বল সাংবাদিক ওলেঙ্কা ফ্রান্জকাই তথ্যচিত্রে দর্শকদের দিকে চোখ রেখে সবিস্ময়ে বলেন, ‘এটাই ইজরায়েল। এই দেশকেও গণতান্ত্রিক দেশ বলা হয়’। ...more

২২-জুন-২০২৫

এক দলিত কমিউনিস্টের স্মৃতিকথা (পর্ব-১৩)
আর বি মোরে

Memoir of a Dalit communist part xii
প্রথম সাম্রাজ্যবাদী বিশ্বযুদ্ধের সেই সময়কাল ছিল সামাজিক, রাজনৈতিক আর অর্থনৈতিক দিক থেকে টানাপোড়েনের সময়। অচ্ছুৎ আর সামাজিক বৈষম্যের শিকার শ্রেণিরা নিজেদের নিজস্ব সংগঠন গড়ে তুলছিল। শহরগুলিতে শ্রমিক ধর্মঘট, লড়াই-আন্দোলন চলছিল। রাজনৈতিক আন্দোলনের ঢেউ আমাদের উপরেও আছড়ে পড়তে লাগল। তিন-চার বছর বিরতির পরে আমি মাহাদের স্কুলে ফিরি। আর এই অল্প সময়েই দুনিয়াব্যাপী যুগান্তকারী ঘটনা ঘটে গেছে বহু। অবশ্যাম্ভাবী নানান পরিবর্তন এসেছে। কিন্তু মাহাদের স্কুলের অস্পৃশ্যতার কু-আচারে কোনো বদল আসেনি। ...more

২২-জুন-২০২৫

লক্ষ্য ‘বৃহত্তর ইজরায়েল’
শান্তনু দে

The goal is a greater Israel
গত ক’মাসে এই তিনটি গোষ্ঠীকে নিশানা করে ইজরায়েল আসলে আঘাত হানতে চেয়েছে পশ্চিম এশিয়াতে ইরানের প্রভাবের ওপর। ইজরায়েলের যুদ্ধবাজ নেতারা মনে করছেন এতে হিজবুল্লা, হামাস, হুতিকে শেষ করে দেওয়া যাবে। আর এভাবে ইরানকে ‘বেআব্রু ও দুর্বল’ করা যাবে। নেতানিয়াহু আগেই ইরানে ‘জমানা বদলের’ ডাক দিয়েছিলেন। ‘পশ্চিম এশিয়ার রাজনৈতিক মানচিত্র পরিবর্তনের’ কথা বলছেন। এভাবেই পশ্চিম এশিয়ায় আধিপত্য বিস্তার করতে চাইছে ইজরায়েল। যা আসলে পূরণ করবে মার্কিন সাম্রাজ্যবাদের স্বার্থ। ...more

১৭-জুন-২০২৫

মোদীর নয়া ডকট্রিন: এক অন্তহীন যুদ্ধ
প্রকাশ কারাত

New Doctrine of modi - An Endless War
প্রধানমন্ত্রী এরপর বিজেপি-র পক্ষে রাজনৈতিক প্রচারে নেমে পড়েছেন। এবং বারবার দাবি করেছেন যে অপারেশন সিঁদুর শেষ হয়নি– কেবলমাত্র স্থগিত রাখা হয়েছে। এ-অবস্থায় একটি প্রাসঙ্গিক প্রশ্ন উঠে আসে: যদি, প্রধানমন্ত্রী যেমন ভাষণে দাবি করেছেন, পাকিস্তানে সন্ত্রাসবাদের পরিকাঠামো ও ঘাঁটিগুলি ধ্বংস করা হয়েছে– যা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-ও পুনরাবৃত্তি করেছেন– তাহলে কেন এখনও সামরিক আক্রমণের প্রস্তুতি এবং মনোভাব বজায় রাখা হচ্ছে, যা ‘অপারেশন সিঁদুর’-এরই অংশ? ...more

১৫-জুন-২০২৫

চে : নতুন মানুষ
দেবরাজ দেবনাথ

Che New Human

“His ideas,..., will continue to play a part with the Latin American Left.” 
১৯৬৮ সালের জুনে চে'র মৃত্যুর পরে চে'র চেতনার ক্ষতিকর দিক নিয়ে পিটার শেঙ্খেলের লেখা সিআইএ নথিতে পাওয়া যায় উপরের লাইনটা। পিটারের আশঙ্কাকে সত্যি প্রমাণ করেছিলেন চে। তবে শুধু লাতিন আমেরিকা না, গোটা দুনিয়ার কাছে হয়ে উঠেছেন অনুপ্রেরণা। এইখানেই মতাদর্শের জোর। সেই মতাদর্শ মার্কসবাদ-লেনিনবাদ। এই নিয়ে চে কখনও রাখডাক করেননি। সিআইএ সেই কথা স্বীকারও করেছিল নিজস্ব রিপোর্টে। তার সঙ্গে আরও কিছু দৃষ্টিভঙ্গি যোগ করে সিআইএ।  ...more

১৪-জুন-২০২৫

’জিহাদের’ নেপথ‍্যে
সংগ্রাম গুহ

Unpacking 'Jihad'
’জিহাদের’ নেপথ‍্যে সন্ত্রাসবাদ কি আঞ্চলিক সমস্যা? নাকি এর একটি বৈশ্বিক রূপ রয়েছে? সন্ত্রাসবাদ কি রাজনৈতিক হিংসার সংগঠিত রূপ মাত্র? সন্ত্রাসবাদ মানেই কোনও বিশেষ ধর্মের দিকে অঙ্গুলি নির্দেশ? নাকি এর গভীরে নিহিত রয়েছে বিশ্ব পরাশক্তির অস্ত্রব্যবসার সুগভীর ছক? সন্ত্রাসবাদের সাত সতেরো নিয়ে মার্কসবাদী পথের মুখোমুখি নাটককার ও গবেষক সংগ্রাম গুহ। তাঁর সঙ্গে আলাপচারিতায় মার্কসবাদী পথের পক্ষে শুভপ্রসাদ নন্দী মজুমদার। ...more

০৮-জুন-২০২৫

পশ্চিম আফ্রিকায় নয়া-উপনিবেশবাদ
প্রভাত পট্টনায়েক

Neo-colonialism in West Africa
কিন্তু এই প্রচেষ্টা বিশেষ প্রভাব ফেলতে পারেনি। কারণ, বুরকিনা ফাসোর মানুষের সমর্থন রয়েছে তথাকথিত ‘অগণতান্ত্রিক’ ইব্রাহিম ত্রাওরের উপরে। আর তাঁর সরকারের সমর্থনে তারা রাস্তায় বিশাল সব মিছিল আর সমাবেশ করেন। ইসিওডব্লুএএস থেকে বেরিয়ে এসে তৈরি হল এইএস। প্রতিবেশী দেশ আইভরি কোস্টকে ফরাসিরা ব্যবহার করে এসেছে বুরকিনা ফাসোতে অভ্যুত্থান সংগঠিত করার ঘাঁটি হিসেবে। থমাস সাঙ্কারার বিরুদ্ধে ঘটানো অভ্যুত্থানের ষড়যন্ত্রকারীরাও পালিয়ে গিয়েছিল এই আইভরি কোস্টেই এবং এখনও তারা সেখানে বহাল তবিয়তে আছে। এমনকি চলতি বছরের এপ্রিল মাসের ব্যর্থ অভ্যুত্থানও আইভরি কোস্টকেই ঘাঁটি হিসেবে ব্যবহার করে পরিচালনা করা হয়েছিল বলে জানা গিয়েছে। ...more

০৫-জুন-২০২৫

নাছোড় সংগ্রাম শেষে স্যামসাং শ্রমিকদের জয়
আর কারুমালাইয়ান

The victory of the Samsung workers  After the endless struggle
দীর্ঘমেয়াদি এই সংগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাফল্য হল ইউনিয়নের স্বীকৃতি। যদিও, চুক্তিতে উল্লেখযোগ্য মজুরি বৃদ্ধির কথাও আছে। তিন বছরে ১৮,০০০ টাকা থেকে ২৩,০০০ টাকা পর্যন্ত বৃদ্ধি। সঙ্গে বিশেষ পদোন্নতি, বাড়তি ইনসেনটিভ, সবেতন ছুটির পরিমাণ বৃদ্ধিসহ বিভিন্ন অতিরিক্ত সুবিধা। তবে, মূল দাবি ছিল ট্রেড ইউনিয়ন গঠনের অধিকার। এবং কর্তৃপক্ষের কাছে নিজেকে যৌথ দরকষাকষির স্বীকৃত প্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠা করা। এবং এই দাবি বর্তমানে সফলভাবে অর্জিত হয়েছে। ...more

৩১-মে-২০২৫

এক দলিত কমিউনিস্টের স্মৃতিকথা (পর্ব-১২)
আর বি মোরে

Memoir of a Dalit communist part xii
বোম্বে পৌঁছে আমি তিলকের শবযাত্রায় পা মিলিয়ে এক অভূতপূর্ব ঘটনার সাক্ষী থাকতে পারলাম। তবুও আমি আমার নিজের জীবনের উন্মুখতা, অনিশ্চয়তা কাটিয়ে উঠতে পারছিলাম না। সর্দার গৃহ থেকে ফ্যামিলি লাইন্স খুবই কাছে। এই ফ্যামিলি লাইন্সেই আমি বোম্বে থাকাকালীন অতটা সময় কাটিয়েছিলাম। আর সর্দার গৃহ থেকে শবযাত্রা শুরু হল। আমার ট্রেন থেকে প্রথম আক্কার কাছে গিয়ে পুণে থেকে জমিয়ে আনা পয়সা আর স্কুল শংসাপত্র জমা করে দেওয়াটাই ছিল সমীচীন। কিন্তু এটুকু করা আমার ধকে কুলালো না।  ...more

৩১-মে-২০২৫

সংলাপে মেয়েরা (পর্ব ৩)
উর্বা চৌধুরী

Women in Dialogue - Part III
বাড়ির বাইরের পরিসর নিয়ে যে সংলাপ চলেছে বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতির সমীক্ষায়, তার মধ্যে গুরুত্বপূর্ণ ছিল – নারীর বিরুদ্ধে ঘরে-বাইরে, পথে-কর্মস্থলে হিংসার ঘটনা ঘটলে, নারী যাবে কোথায়, কার কাছে বিচার চাইবে? কর্মস্থলে নারীর প্রতি হিংসার অভিযোগ দায়ের করার কর্তৃপক্ষ হিসাবে ২৭২ জনের মধ্যে একজনও ইন্টারনাল কমপ্লেইন্টস কমিটি (আই সি সি) সম্পর্কে জানেন না। এক্ষেত্রে উল্লেখ্য, উত্তরদাতাদের মধ্যে সিংহভাগ অসংগঠিত ক্ষেত্রে কর্মরত শ্রমিক, কৃষি শ্রমিক বা গৃহবধূ। ফলে ব্যক্তগত জীবনে আইসিসি-র অস্তিত্ব, উপযোগিতা এঁদের কাছে নাই।  ...more

৩০-মে-২০২৫

সংলাপে মেয়েরা (পর্ব ২)
উর্বা চৌধুরী

Women in Dialogue - Part II
“গরীব ঘরে মেয়েদের রোজগার করতে হয়। আমার ঘরের গার্জেনটা তো ঠিক নয়, নেশাভাং করে! আমি তো একাই রোজগার করে দুই ছেলে মানুষ করছি।” সাঁইথিয়া ব্লকের আদিবাসী গ্রামের ৪০ বছর বয়সী মণিকা মহলির কথা। মণিকা তাঁর প্রাথমিক পেশায় খেতমজুর আর গৌণ পেশা বাবদ তিনি ঝুড়ি বোনেন। এই গৌণ পেশা তাঁর জনগোষ্ঠীর আদি পেশা, যদিও পড়তি। সাধারণভাবে জীবিকার কথা হচ্ছিল না, কথা হচ্ছিল “মেয়েদের কি রোজগার করা দরকার, না কি না করলেও চলে?” বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতির ২০২৫ সালের ফেব্রুয়ারি-মার্চ মাসে হওয়া পাইলট সমীক্ষার ভিত্তি যেহেতু নারীদের জীবনে সাক্ষরতা, সচেতনতা ও সক্ষমতার তাৎপর্যের নানা দিক, সেহেতু প্রশ্নসূচিতে নারীদের উপার্জন ও আর্থিক স্বাবলম্বিতার প্রসঙ্গ হয়ে ওঠে সংলাপের এক অপরিহার্য উপাদান। ...more

২৯-মে-২০২৫

সংলাপে মেয়েরা (পর্ব ১)
উর্বা চৌধুরী

Women in Dialogue - Part I
দর্শনগতভাবে শিক্ষার মূল্য যে স্রেফ কোনও উপকরণের মূল্যের সমান নয়, বা কেবল রোজগারের প্রাগায়োজন নয়, শিক্ষার অন্তর্নিহিত মূল্য যে আসলে জীবনদৃষ্টি তৈরিতে সহায়ক – এ কেবল শিক্ষাবিদ বা শিক্ষা দর্শন নিয়ে চর্চায় থাকা বিদগ্ধ মানুষেরই দাবি নয়। এই দাবি, এই উপলব্ধি, বোধ করি, সবচেয়ে জৈবিক হয়ে ওঠে অক্ষরজ্ঞানবঞ্চিত শ্রমজীবী মানুষের সংলাপে। সেজন্যই পেটের দায়ের বাস্তবতার সীমা পেরিয়েও তাঁরা যেতে চান সাক্ষরতা কেন্দ্রে। ...more

২৮-মে-২০২৫

কাজী নজরুল ইসলাম: ‘দুই সমুদ্রের মিলন’
আবুল হাসনাত

Kazi Nazrul Islam, 'Meeting of two seas'
রুমির কর্মচঞ্চল, পৌরুষপূর্ণ ‘আমি’-র সঙ্গে নজরুল শোষণ-বিরোধী ও সাম্রাজ্যবাদ বিরোধী আধুনিক মনকে যুক্ত করেছেন। এইখানেই ‘বিদ্রোহী’-র বিশেষত্ব। আবার সাম্যবাদীর বিখ্যাত চরণ “এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই” (তুলনীয় রুমির: “আজ হাজারাঁ কা’বা ইয়াক দিল বেহতর আস্‌ত”) এবং এই সুরের আরো সব চরণ ওমর খৈয়াম এবং রুমির কাব্য থেকেই নজরুল গ্রহণ করেছেন। আর এঁদের কাছ থেকেই তিনি তথাকথিত শাস্ত্রের বিরোধিতার ভাবটিও গ্রহণ করেছেন। অনেকেই রুমির বিখ্যাত কথা স্মরণ করতে পারেন, আমি কোরান থেকে মজ্জা গ্রহণ করেছি আর এর অস্থিগুলি চতুষ্পদ জন্তুর দিকে ছুঁড়ে দিয়েছি। আর আচার-সর্বস্বতার প্রতি হাফেজের বিদ্রোহ তো প্রবাদবাক্যের মতো। ...more

২৬-মে-২০২৫

এক দলিত কমিউনিস্টের স্মৃতিকথা (পর্ব-১১)
আর বি মোরে

Memoir of a Dalit communist part xi
 এই পরিবেশে থাকতে গিয়ে আমার যেন দমবন্ধ হয়ে আসত ক্রমে। তবে একটা ব্যাপার ছিল নিশ্চিত: আমি স্থির বুঝেছি যে আমি এক জঘন্য আবহে আছি। আমি সবসময় কীকরে এই অন্ধকার কাটিয়ে বেরিয়ে আসা যায় তার জন্যে ছটফট করতাম। কোনও মানুষ যখন নিজের পায়ে দাঁড়িয়ে জীবন কাটাচ্ছে এটা জেনে যে সে মহাপাপী, তখন সে-পাপের শাস্তি পেতে পেতে সে অনুতপ্ত হয় আর সেই পাপের জীবন ছেড়ে বেরিয়ে আসতে চায়। কিন্তু সে যদি নিজের পাপ সম্পর্কে অবগতই না-থাকে, তখন পাপের শাস্তি পেলেও সে বুঝে উঠতে পারে না, সেই পাপজগত ছেড়ে বেরিয়ে আসতে কোনও চেষ্টাও করে না। আমি যখন দাপোড়ির অস্বাস্থ্যকর জীবন ত্যাগ করে খাড়কিতে আসি, তখন হলফ করে বুঝি যে আমি ঠিক রাস্তাতে আছি। ...more

২৫-মে-২০২৫

মার্কসের ‘মেটাবলিক রিফট’-এর ধারণা এখনও সমান প্রাসঙ্গিক
তপন মিশ্র

Marx's idea of 'metabolic rift' is relevant now
মার্কসের মতে যে-কোনও মূল্যে প্রাকৃতিক সম্পদ আহরণ করার আক্রমণাত্মক পদ্ধতি ধনতন্ত্র গ্রহণ করে থাকে। এই পদ্ধতির ফলে সমাজ ও প্রকৃতির মধ্যে আন্তসম্পর্কের অপূরণীয় ক্ষতি হয়। এই দুই সত্তার  মধ্যে যে-ফাটল তৈরি হয় মার্কসের ভাষায় সেটাই  হল ‘মেটাবলিক রিফট’। প্রকৃতি থেকে যা কিছু সংগৃহীত হয় তা হয় প্রকৃতির ক্ষতি করেই। কিন্তু এই ক্ষতি আমাদের জীবন ধারণের জন্য প্রয়োজনীয়। কিন্তু প্রকৃতির অত্যধিক শোষণ প্রকৃতি ও মানব সমাজের মধ্যে এক গভীর ক্ষতের জন্ম দেয়। এই ক্ষত হল মেটাবলিক রিফট। ...more

২২-মে-২০২৫

মানুষের মার্কস (পর্ব ২)
জুলিয়ান বোরচার্ডট

Peoples Marx Part-II
বিশেষ এক রহস্যজনক সুবিধার কারণে কোনও পণ্যের প্রকৃত মূল্য ৫ পাউন্ড হলেও বিক্রেতা তাকে ৫ পাউন্ড ও ১০ শিলিং-এ বিক্রি করতে সক্ষম হলেন। এর অর্থ হবে ওই পণ্য ১০% অতিরিক্ত দামে বিক্রি হল। এতে বিক্রেতা পণ্যের মূল্যের উপর ১০% মুনাফা করলেন। কিন্তু বিক্রেতা হওয়ার পর সেই একই ব্যক্তি পুনরায় ক্রেতা হয়ে উঠবেন। তখন তিনি ওই পণ্যের অন্য মালিকের মুখোমুখি হলে দ্বিতীয় বিক্রেতা একইরকম সুবিধা ভোগ করবেন। অর্থাৎ, তিনিও পণ্যটি ১০% বেশি দামেই বিক্রি করবেন। ফলে বিক্রেতা হিসাবে ১০ শিলিং মুনাফা করলেও একই ব্যক্তি ক্রেতা হিসাবে ১০ শিলিংই হারালেন। বাস্তবে এমন প্রক্রিয়ার মূল কথা হলস যে কোনও পণ্যের বেচাকেনার সময়ই এক মালিক আরেক মালিককে প্রকৃত মূল্যের তুলনায় ১০% বেশি দামে বিক্রি করে চলেছে। অথচ প্রতিবারই মনে হচ্ছে যেন পণ্য প্রকৃত মূল্যেই বিক্রি হচ্ছে। ...more

২০-মে-২০২৫

হো চি মিন প্রসঙ্গে
এম বাসবপুন্নাইয়া

Regarding Ho Chi Minh
এখানে হো চি মিন ও ভিয়েতনামের কমিউনিস্ট পার্টি একটা সঠিক ও বিজ্ঞানসম্মত ভূমি সংক্রান্ত রণকৌশল উদ্ভাবনে তাঁদের পাকাপোক্ত মার্কসবাদী বিচক্ষণতার নিদর্শন দেখিয়েছেন। এখানেই আমাদের থামা উচিত এবং একটা বিতর্কে ঝাঁপিয়ে পড়া উচিত নয়। ভিয়েতনামী প্রকাশনা থেকে আমার এই উদ্ধৃতি-সংকলনটি ইতিমধ্যেই দীর্ঘ হয়ে গেছে এবং তা আর ভারাক্রান্ত করা চলে না। গণশক্তির পাঠকদের কাছে আমাকে ক্ষমা করতে অনুরোধ করছি যদি আমি ‘হো চি মিন, একজন মানুষ, একটি জাতি, একটি যুগ, একটি লক্ষ্মন’ শীর্ষক কমরেড ফ্যাম ভান দং এর পুস্তিকাটি থেকে কয়েকটি প্রামাণ্য মন্তব্য উল্লেখ করি। ...more

১৯-মে-২০২৫

এক দলিত কমিউনিস্টের স্মৃতিকথা (পর্ব-১০)
আর বি মোরে

Memoir of a Dalit communist part x
আমি যখন সেই সমুদ্রনাবিকের ঘরে কাজ করতাম তখন বাড়িতে যে পয়সা পাঠাতাম তা মায়ের হাতে কখনও পৌঁছাত না। হাজি বন্দরে যখন কাজ করি তখনও এই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। আমার সবসময় মনে হত বোম্বের পরিবেশ পড়াশোনার জন্যে ঠিক উপযুক্ত না, পুণে না-গেলে আমার পড়াশোনাটা এগোবে না। আমার মায়ের আত্মীয়রা অবাক হয়ে যেত এটা দেখে যে আমার উপার্জন করে পাঠানো টাকা বড়োবাড়ির লোকেরা মাকে বঞ্চিত করে নিজেদের পকেটস্থ করছে। কিন্তু অন্য অনেকে বলত, বড়োবাড়ির লোকেরাই তো ছেলেটাকে লিখিয়ে পড়িয়ে মানুষ করেছে, তাহলে এখানে অন্যায়টা কী আছে? আদতে আমার পড়াশোনার জন্যে বড়োবাড়ির লোকেদের কানাকড়িও খরচা করতে হয়নি।  ...more

১৮-মে-২০২৫

ধর্মঘটের অধিকার রাখতেই ধর্মঘট
কে হেমলতা

Strike is for right to strike
নয়া উদারনীতির সবচেয়ে বড় আক্রমণ এসেছে শ্রম আইন সংস্কারের নামে। এই তথাকথিত সংস্কারের মূল উদ্দেশ্য হচ্ছে শ্রমিকদের অধিকার হরণ এবং ট্রেড ইউনিয়ন আন্দোলনকে দুর্বল করা। ১৯৯১ সালের আগে এই ধরনের আক্রমণ দেখা যায়নি, যদিও অতীতেও শ্রমিকদের অধিকার খর্ব করার চেষ্টা হয়েছে। কিন্তু ১৯৯১ পরবর্তী সময় থেকে এই আক্রমণ ধারাবাহিক ও কাঠামোগতভাবে জোরদার হয়েছে। ...more

১৬-মে-২০২৫

যুদ্ধ একেবারেই কোনও মাতামাতি করার বিষয় নয়
বিজয় প্রসাদ

War is no joke
বন্ধুত্বপূর্ণ আবহ এবং সৌজন্য, শালীনতা বোধের ক্ষয় করে যুদ্ধ, এখন জিপিএস প্রযুক্তি এবং উন্নত রাডার অন্ধকারের পর্দা সরিয়ে অনেক দূরে দেখতে পায়। এই পরিস্থিতিতে একুশ শতকে যখন কোনও সরকার জোর করে ব্ল্যাকআউট চাপিয়ে দেয়, তখন বোঝা যায় কেন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এই পরিস্থিতিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় মানুষকে নিরাপদে রাখার জন্য নয়। আসলে চারপাশ অন্ধকার করে দিয়ে মানুষের মনে এই ভাব জাগিয়ে তোলা হয় যে তারা যুদ্ধের মধ্যে রয়েছেন। এবং এভাবে নাগরিকদের মনে ভয়ের সংস্কৃতি জাগিয়ে তোলা হয়। এভাবে যুদ্ধকে একেবারে বাড়ির উঠোনে এনে ফেলা হয় এবং দেশের জনগণকে যুদ্ধের সংস্কৃতিতে জড়িয়ে ফেলা হয়। আর সেই যুদ্ধের সংস্কৃতি মানুষের চেতনায় ঘৃণাকে পল্লবিত করে তোলে। ...more

১৫-মে-২০২৫

এক দলিত কমিউনিস্টের স্মৃতিকথা (পর্ব-৯)
আর বি মোরে

Memoir of a Dalit Communist part 9
সেই কালে সাধারণ মানুষের বিনোদনের মূল মাধ্যম ছিল তামাশা। সিনেথিয়েটার অতটাও জনপ্রিয় ছিল না। অল্পসংখ্যক মানুষ সেকালে এসব দেখত। আমিও এর আগে মাত্র একবারই থিয়েটার দেখেছি। আমার এক আত্মীয় যে পরে সাধু বনে গিয়েছিল সে আমায় এই একবার বোম্বে থিয়েটারে ললিত কলাদর্শ কিম্বা পাটানকার থিয়েটার কোম্পানির রাজা হরিশ্চন্দ্র পালাখানা দেখাতে নিয়ে যায়। ...more

১১-মে-২০২৫

রবীন্দ্রনাথের দৃষ্টিতে ভারত ও চীন
নিরুপমা রাও

Rabindranaths vision of India and China
কবি এমন এমন একটি এশীয় চেতনার কথা তুলে ধরেছেন, যেখানে সকলে নানা ধরনের চিন্তা প্রবাহ ও বাণিজ্যিক আদান প্রদানের মধ্যেও এক অন্তর্ভুক্তিমূলক আদর্শের ভিত্তিতে শান্তিতে সহাবস্থান করছে। এখানেই একুশ শতকে কবির প্রাসঙ্গিকতা। ...more

০৯-মে-২০২৫

রাইখস্ট্যাগে লাল ঝাণ্ডা
শান্তনু দে

Red Flag in Reichstag
সেই মহাযুদ্ধের সময় প্রতিটি মিনিটে সোভিয়েত রাশিয়াকে হারাতে হয়েছে ৯টি করে জীবন। প্রত্যেক ঘণ্টায় ৮৫৭। আর প্রতিদিন ১৪,০০০। একজন ব্রিটিশ, একজন মার্কিন নাগরিকের মৃত্যুপিছু প্রাণ দেন ৮৫ জন সোভিয়েত নাগরিক। তবু জয় তাদেরই হয়েছিল। আমেরিকার পতাকা নয়, হিটলারের রাজধানীতে শেষ পর্যন্ত উড়েছিল সোভিয়েতের কাস্তে-হাতুড়ি খচিত লালঝাণ্ডা। মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, কিংবা ব্রিটেন নয়। সোভিয়েত ইউনিয়নই নামিয়েছিল ফ্যাসিস্ত পতাকা। ...more

০৯-মে-২০২৫

শুল্ক হাঙ্গামা
অর্ক রাজপন্ডিত

Tariff Fiasco final part
চীনকে হারাতে হলে আমেরিকার সামনে দুটি রাস্তা খোলা আছে। প্রথমত আমেরিকাকে নিজেদের নীট স্থির পুঁজির বিনিয়োগ বাড়াতে হবে এবং দ্বিতীয়ত আমেরিকা চীনের বৃদ্ধির গতি শ্লথ করে দিতে পারে শুল্ক ও আর্থিক নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়ে। এর আগে নিজেদের আর্থিক ও সামরিক শক্তি কাজে লাগিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সফল হয়েছে তার প্রতিদ্বন্দ্বীদের আর্থিক বৃদ্ধির গতি শ্লথ করে দিতে। তবে চীনের ক্ষেত্রে এমনটা নাও ঘটতে পারে। চীন সামরিক কিংবা অর্থনৈতিক ভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের অধীন নয়। তাই চীনের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র একই কৌশল প্রয়োগ করতে পারবে না।  ...more

০৮-মে-২০২৫

শুল্ক হাঙ্গামা
অর্ক রাজপন্ডিত

Tariff Fiasco
ট্রাম্পের আগ্রাসী শুল্ক নীতি পরিস্থিতিকে আরও শোচনীয় করে তুলবে, সঙ্কট আরও গভীর হবে। শুল্ক হল আমদানি করা পণ্যে আরোপিত কর। এর ভূমিকা হল মূলত উপভোগের ওপর করের। শ্রমিক শ্রেণির সদস্যরা তাদের আয়ের একটা বড় অংশ খরচ করেন অত্যাবশ্যকীয় পণ্যে কেনা খাতে। সুতরাং এই শুল্কের  প্রভাবে সবচেয়ে বেশি বোঝা বইতে  হবে মার্কিন গরিব মার্কিন  শ্রমিকশ্রেণিকে।  ...more

০৭-মে-২০২৫

বিপদসঙ্কুল যাত্রা
মোসাব আবু তোহা

Perilous Journey
যুদ্ধবিধ্বস্ত গাজা থেকে উঠে আসা প্যালেস্তিনীয় কবি ও লেখক মোসাব আবু তোহা নিজের যন্ত্রণার কথা শুনিয়ে জয় করলেন বিশ্বের হৃদয়। দ্য নিউ ইয়র্কার পত্রিকায় প্রকাশিত তাঁর লেখা প্রবন্ধগুলির জন্য পেলেন সাংবাদিকতার সর্বোচ্চ স্বীকৃতি– পুলিৎজার পুরস্কার। ২০২৩, বছর-বত্রিশের তোহাকে গাজার উত্তরাঞ্চলের এক চেকপয়েন্টে আটক করে ইজরায়েলি বাহিনী। স্ত্রী আর তিন সন্তানকে সঙ্গে নিয়ে তিনি পালানোর চেষ্টা করছিলেন। ধরা পড়ে যান। সেই ‘বিপদসঙ্কুল যাত্রা’র ভাষান্তর গতবছর ২৬-২৭ ফেব্রুয়ারি দুই পর্বে প্রকাশিত হয়েছিল মার্কসবাদী পথের ওয়েবসাইটে। আজ আমরা আবার তা তুলে ধরলাম। তোহার এই সাফল্য শুধু তাঁর একার নয়, এটি সেই নিপীড়িত জাতির গল্প– যাঁরা প্রতিদিন হারাচ্ছেন প্রিয়জন, আশ্রয় আর অস্তিত্ব। ...more

০৬-মে-২০২৫

মোজেলের তীরে মার্কসের ভিটে  
তপন মিশ্র

Marx's house on the banks of the Mosel
মার্কসের জীবনচর্চা এবং এঙ্গেলসের সঙ্গে মার্কসের গুরুত্বপূর্ণ কাজের প্রদর্শনী যাদুঘরের অধিকাংশ স্থান জুড়ে রয়েছে। এই তিন তলা (মাটির নিচের একটি স্টোর (জার্মান ভাষায় “কেলার”) বাদ দিয়ে প্রদর্শনীর মূল ভাগগুলি হল ১। দার্শনিক মার্কস, ২। সমাজ বিজ্ঞানী মার্কস, ৩। অর্থনিতিবিদ মার্কস এবং ৪। সাংবাদিক মার্কস। এছাড়াও দুটি  ঘর সম্পূর্ণ রূপে নিবেদিত রয়েছে এককভাবে মার্কস এবং মার্কস ও এঙ্গেলসের যৌথ কিছু সৃষ্টির সংগ্রহের উপর। এঙ্গেলস একাধারে ছিলেন মার্কসের বন্ধু, পৃষ্ঠপোষক এবং বেশ কিছু কাজের অংশীদার। ...more

০৫-মে-২০২৫

মানুষের মার্কস (পর্ব ১)
জুলিয়ান বোরচার্ডট

Peoples Marx Part I
১৮৬৭ সালের ১৪ই সেপ্টেম্বর ‘পুঁজি’র প্রথম খণ্ড ছেপে বেরোয়। জার্মান ভাষায় হাজারখানেক কপিই ছাপা হয়েছিল। মার্কসের কথায় সেই বই ‘আজ অবধি বুর্জোয়াদের মাথা লক্ষ্য করে ছোঁড়া সবচাইতে বড় মিসাইল’। বইয়ের প্রতিটি পাতার প্রুফ দেখেছিলেন মার্কস নিজেই। সেকাজ শেষ হয়েছিল ১ আগস্ট, রাত দুটোয়। শেষ করেই এঙ্গেলসকে চিঠি লিখতে বসলেন- ‘শেষ পাতার প্রুফ দেখা এই সবে মিটল। অতএব, প্রথম খণ্ডটি ছাপা হচ্ছে… এ কাজ শেষ করার জন্য যদি সত্যিই কাউকে ধন্যবাদ দিতে হয় তবে তা একান্তই তোমার প্রাপ্য, আর কারোর না।’ পুঁজি এক অর্থে মার্কসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার। মানবিক জীবনীশক্তির অপূর্ব ও সর্বোচ্চ ব্যবহার করেই একে লেখা। ...more

০৫-মে-২০২৫

পহেলগামের পর: এবার কী?
ওয়েব ডেস্ক মার্কসবাদী পথ

After Pahalgam What Next
সন্ত্রাসবাদী হিংসা ও তার বিদ্বেষপূর্ণ মতাদর্শের বিরুদ্ধে যে লড়াই তার ভিত্তি সংখ্যাগুরুর সাম্প্রদায়িকতা হতে পারে না, বরং সেই লড়াইয়ের ভিত্তি হবে মানুষের ঐক্য এবং ধর্মনিরপেক্ষতার মূল্যবোধ। এই ঐক্য ও মূল্যবোধই সন্ত্রাসবাদী ও তাদের মদতদাতাদের কৌশলকে পরাস্ত করে ভারতকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। ...more

০৪-মে-২০২৫

হিমন্তের ‘কল্যাণে’ বিহুতেও এখন হিন্দুত্ব
টিম মার্কসবাদী পথ

Himant's 'welfare' is now Hindutva in Bihu
এমন একটি কৃষিকেন্দ্রিক অসাম্প্রদায়িক উৎসবকে ধর্মের রঙে রাঙিয়ে দিতে গত ১৪ এপ্রিল রঙালি বিহুর দিনে আসামের মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে একটি বার্তায় গরুবিহু উদযাপনের সাথে গোমাতার পূজনকে জুড়ে দেন। উল্লেখযোগ্য বিষয় হল, গরুর পবিত্রতা সম্পর্কিত প্রচলিত হিন্দু বয়ানের সাথে উত্তরপূর্ব ভারতের স্থানীয় সমাজের কোনো সম্পর্ক নেই। রঙালি বিহু বা বহাগ (বৈশাখ) বিহু উদযাপিত হয় বিচিত্রভাবে। নানা ধরনের উদযাপনের মাধ্যমে একমাস ধরে চলে এই বিহু। বিহুর প্রথম দিনকে বলা হয় গরুবিহু। অসমীয়া ভাষায় গরু বলতে ইংরেজি কাও বোঝায় না। ইংরেজি কাও-এর অসমীয়া প্রকৃত প্রতিশব্দ গাই। গরু শব্দের অর্থ যে কোনো চতুষ্পদ গবাদি পশু। গরু শব্দ দিয়ে বুদ্ধিহীন, বোকাও বোঝায়। ...more

০২-মে-২০২৫

‘রেড অ্যালার্ট’ এবং রেগা
চন্দন দাস

'Red Alert' and Reggae
তৃণমূলের লুটের কারণে পশ্চিমবঙ্গে রেগার কাজ বন্ধ করেছে বিজেপি’র কেন্দ্রীয় সরকার। বরাদ্দর টাকার দাবিতে তৃণমূল রাজ্যে কোনও আন্দোলন গড়ে তোলার চেষ্টা করেনি। গত তিন বছর রাজ্যে রেগার কাজ বন্ধ। টাকা বেঁচে যাচ্ছে মোদী সরকারের। রাজ্য সরকারকে কিছু টাকা দিতে হয় রেগার জন্য। তাও সাশ্রয় হচ্ছে মমতা-সরকারের। কিন্তু ক্ষতি কার? উত্তর সোজা— গ্রামীণ গরিবের। ...more

০১-মে-২০২৫

ভিয়েতনামের পুনর্মিলনের ৫০
টিম মার্কসবাদী পথ

50 of Vietnam Reunification
সেদিন সায়গনে রাষ্ট্রপতি ভবনের প্রধান ফটক গুঁড়িয়ে ঢোকে ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের (পশ্চিমের মিডিয়া প্রায়শই যাকে বলত ভিয়েত-কঙ) সাঁজোয়া গাড়ি। অন্যদিকে, শহরের মার্কিন দূতাবাসের ছাদে মার্কিন হেলিকপ্টারে ওঠার জন্য মার্কিনীদের তৎপরতা! ভেঙে পড়ে মার্কিন-মদতপুষ্ট জমানা। ভেঙে চুরমার হয়ে যায় মার্কিন দর্প। ভেঙে খান-খান হয়ে যায় মার্কিন অপ্রতিরোধ্য অপরাজেয়তার কল্পকথা। ...more

৩০-এপ্রিল-২০২৫

৫০তম বছরে বিপ্লবী চেতনা আরও উজ্জ্বল
রাধাকৃষ্ণন এমবি

The revolutionary spirit is brighter in the 50th year
১৯৬৫ থেকে ১৯৭৫ পর্যন্ত এক দশকের মার্কিনীদের যুদ্ধাভিযানে মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড ও ফিলিপিনসকে নিয়ে গঠিত মিত্র শক্তি ওই দেশের ছোট্ট এলাকার মধ্যে ৭.৮৫ মিলিয়ন টন বোমা বর্ষণ করে। দ্বিতীয় মহাযুদ্ধে যত বোমা বর্ষণ হয়েছে এটা ছিল তার তিনগুণ। এর মিলিত ধ্বংসক্ষমতা ছিল ৬৪০টি হিরোশিমার পারমাণবিক বোমার সমান। সেসবকে হেলায় হারিয়ে ভিয়েতনাম তার অগ্রগতি বজায় রেখেছে। ...more

৩০-এপ্রিল-২০২৫

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ আসলে নতুন ঠান্ডা যুদ্ধের আহ্বান  
সাত্যকি রায়

Trump's trade war is actually calling for a new Cold War
কম্পিউটার, স্মার্ট ফোন, ইলেকট্রিক ব্যাটারী, থেকে শুরু করে ইলেকট্রিক সরঞ্জাম, খেলনা, জামা কাপড় এসবের মার্কিন আমদানির একটা বড় অংশ আসে চীন থেকে। ইচ্ছে করলেই রাতারাতি এগুলি নিজের দেশে উৎপাদন করা সম্ভব নয় বা পছন্দ মত সাপ্লাই চেইন নির্মাণ করাও সহজ নয়। অন্যদিকে চীন আমেরিকা থেকে কেনে মূলত কৃষিজাত পণ্য যা সহজেই অন্য দেশ থেকে আমদানি করা সম্ভব। চীন ইতিমধ্যেই ব্রাজিল থেকে সয়াবিন আমদানি করা শুরু করেছে। আমেরিকা নানাভাবে চীনকে একঘরে করার চেষ্টা করবে। চীনা কোম্পানিগুলিকে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টক এক্সচেঞ্জে ডি-লিস্ট করার প্রক্রিয়াও চলতে পারে, অথবা মার্কিন যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলিতে চীনা বিনিয়োগের পরিমাণ কমানোর জন্য চাপ সৃষ্টি করা হতে পারে। ...more

২৯-এপ্রিল-২০২৫

এক দলিত কমিউনিস্টের স্মৃতিকথা (পর্ব-৮)
আর বি মোরে

ek dalit communister smritikotha-8
একবার উনি আগেভাগেই খবর পেয়ে যান যে এক পুলিশ ওঁকে গ্রেপ্তার করতে চলেছে; সেই ইন্সপেক্টরের উপরই উনি কড়া নজর রাখতে শুরু করেন। একদিন, ইন্সপেক্টর ঘোড়ায় চেপে টহলে বেড়িয়েছেন একা। চন্দ্রায়া ওঁকে থামিয়ে বলেন যে পুলিশ অফিসার যদি ঘোড়া থেকে নামেন তাইলে ওকে ডাকসাইটে ডাকাত চন্দ্রায়ার খোঁজ দেবেন উনি। পুলিশ ইন্সপেক্টর ঘোড়া থেকে নামামাত্র ওকে গাছে বেঁধে ঘোড়া নিয়ে চম্পট দেয় চন্দ্রায়া। লোকের মুখে মুখে ওঁকে নিয়ে এই গল্প প্রচলিত ছিল। তালেবাসীদের মধ্যে এ-জাতীয় অসংখ্য কিংবদন্তির চল ছিল। এক-আধবার গরিব মানুষকে অর্থসাহায্যও করতেন বলেও জানা যায়। ...more

২৭-এপ্রিল-২০২৫

পহেলগামের ফাঁদে পা দেবেন না!
প্রেমশঙ্কর ঝা

Do not step into the trap of pahelgam
পহেলগামে হামলার এই সময় চয়নটি আকস্মিক নয়। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি ভান্সের ভারত সফরের সময়টিকে তারা ভেবেই ঠিক করেছে। ২৫ বছর আগে ২০০০ সালের ২৫ মার্চ কাশ্মীরে সাধারণ নাগরিকদের উপর নির্বিচার হামলার ঘটনাটিও ঘটেছিল এভাবেই ঠিক মার্কিন প্রেসিডেন্ট ক্লিন্টনের রাষ্ট্রীয় সফরে ভারতে এসে পৌঁছনোর দিনের সাথে মিলিয়ে। ভারতীয় সেনার পোশাক পরে জঙ্গিরা ৩৬ জন কাশ্মীরী শিখ তরুণ ও বয়স্ক মানুষকে হত্যা করেছিল। উদ্দেশ্য ছিল, বিশ্বের সামনে এটা দেখানো যে ‘ভুয়ো ফ্ল্যাগ’ অপারেশনের নামে ভারতীয় সেনারা দেশের মানুষকে কীভাবে হত্যা করে।  তবে যে শিখরা বেঁচে গিয়েছিলেন তারা পরে বলেছেন ঘটনার আগে হামলাবাজরা যখন গ্রাম পরিদর্শনের ছলে এসেছিল তখনই তাদের পোশাক দেখে তাদের সন্দেহ জেগেছিল। ...more

২৭-এপ্রিল-২০২৫

২৪তম কংগ্রেস এবং পার্টির অগ্রাধিকার
এম এ বেবি

24th Congress and Party Priorities
সকল ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক শক্তিকে একজোট করতে হবে, যাতে এই যে সরকারের মধ্যে নয়া-ফ্যাসিবাদী প্রবণতাগুলি দেখা যাচ্ছে, তাকে ক্ষমতা থেকে হটানো যায়। এবং তা সুনিশ্চিত করতে হবে। সেকারণে মুখ্য রাজনৈতিক কর্তব্য হলো– এই কাজটি সুচারুভাবে করতে হলে সিপিআই(এম) এবং বামপন্থী দলগুলোর প্রভাব বাড়াতে হবে। আমরা কমিউনিস্টরা সত্য কথা বলি, সত্যনিষ্ঠ। বাস্তবতা মেনে নিই। তাই পার্টিকে পুনর্গঠনের দিকে মনোযোগ দিতে হবে। বর্তমানে কেবল কেরালাতেই বাম সরকার আছে– বাম গণতান্ত্রিক ফ্রন্ট (এলডিএফ)। এক বছরের মধ্যেই কেরালা, পশ্চিমবঙ্গ ও তামিলনাডুতে নির্বাচন আছে। আর এইসব নির্বাচনগুলিতে আমাদের রাজনৈতিক কৌশলগত লাইন হল– জনগণের আরও সমর্থন অর্জন করা। ...more

২৬-এপ্রিল-২০২৫

ত্রিপুরার কমিউনিস্ট আন্দোলন: উত্থান, সংগ্রাম, সাফল্য, চ্যালেঞ্জ (শেষ পর্ব)
মানিক সরকার

Communist Movement in Tripura: Rise, Struggle, Success, Challenges (Last Part)
কেন্দ্রের সহযোগিতা না-পেলেও রাজ্য সরকার হাত গুটিয়ে বসে থাকল না। নিজের সামর্থ্য কাজে লাগিয়ে রাজ্য সরকার বেশ কটি ইন্ডিয়া রিজার্ভ (সংক্ষেপে আইআর) ব্যাটালিয়ন গঠন করে নিল, যাতে উগ্রপন্থী দমন করা যায়। উগ্রপন্থীপ্রবণ থানাগুলিতে স্থানীয় যুবক, যারা সংশ্লিষ্ট এলাকা সম্বন্ধে ওয়াকিবহাল, তাদের বিশেষ পুলিশ আধিকারিক (স্পেশ্যাল পুলিশ অফিসার বা এসপিও) হিসাবে নিয়োগ করা হল। উগ্রপন্থা মোকাবিলায় সামরিক প্রয়াসের পাশাপাশি রাজনৈতিক-সামাজিক উদ্যোগের উপরেও গুরুত্ব আরোপ করা হল। আত্মঘাতী ও বন্ধ্যা উগ্রপন্থার অন্তঃ সারশূন্যতা নিয়ে ব্যাপক প্রচার চালানো হল গোটা রাজ্যে। ...more

২৬-এপ্রিল-২০২৫

ত্রিপুরার কমিউনিস্ট আন্দোলন : উত্থান, সংগ্রাম, সাফল্য, চ্যালেঞ্জ (প্রথম পর্ব)
মানিক সরকার

Communist Movement in Tripura: Rise, Struggle, Success, Challenges (Part I)
আমূল ভূমি সংস্কার কর্মসূচির মাধ্যমে ভূমিহীন ও গৃহহীনদের জন্য জমি বন্দোবস্ত করার ব্যবস্থা করা হল। দুই হেক্টা পর্যন্ত জমির খাজনা মকুব করা হল। কলেজস্তর পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করে দেওয়া হল। ত্রিপুরার প্রাথমিক বিদ্যালয়গুলিতে মিড ডে মিল চালু করা হল। গরিব অংশের মানুষের জন্য বিভিন্ন রকম সামাজিক পেনশন চালু করা হল। গ্রামীণ এলাকায় বর্মসংস্থানের সমস্যা মোকাবিলায় গরিব অংশের মানুষের জন্য এস আর ই পি এবং এন আর ই পি কর্মসংস্থান প্রকল্প নিয়ে আসা হল। ...more

২৫-এপ্রিল-২০২৫

পার্টিকে যেতে হবে মানুষের কাছে
এম এ বেবি

party must go to the people
২৪তম পার্টি কংগ্রেসে জোর দিয়ে একথা বলা হয়েছে যে, বিজেপি ও আরএসএসকে একে অপরের থেকে আলাদা করা যায় না, এবং এই দুই শক্তিকে শুধুমাত্র নির্বাচনী সংগ্রামের সাহায্যে পরাস্ত করা যাবে না। এই পরিস্থিতিতে, গত এক দশকে, হিন্দুত্ববাদী শক্তিগুলি তাদের মতাদর্শগত প্রভাবের সাহায্যে ভালোরকম সমর্থনের ভিত তৈরি করেছে। তাই তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হলে দরকার একটা সামগ্রিক কর্মসূচি। ...more

২২-এপ্রিল-২০২৫

লেনিনের শিক্ষা– দুনিয়াকে বদলানো যায়
অপূর্ব চ্যাটার্জি

lesson of lenin: world can be transformed
লক্ষ লক্ষ শ্রমজীবী মানুষের মার্কসবাদের প্রতি অপ্রতিরোধ্য আকর্ষণের কারণ এটি একমাত্র দর্শন যা কঠোরভাবে বৈজ্ঞানিক ও একইসঙ্গে বৈপ্লবিক। দ্বিতীয়তঃ লেনিন দেখিয়েছেন সুনির্দিষ্ট পরিস্থিতির সুনির্দিষ্ট বিশ্লেষণই হচ্ছে মার্কসবাদের জীবন্ত মর্মবস্তু। এরই ভিত্তিতে রাশিয়ায় তিনি শান্তি, রুটি ও জমির দাবীকে সামনে রেখে জনগণের আন্দোলনকে অগ্রসর করে নিয়ে যেতে আন্তঃসাম্রাজ্যবাদী দ্বন্দ্বকে (প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন) গৃহযুদ্ধে পরিণত করার ডাক দিয়েছিলেন এবং শেষ পর্যন্ত ১৯১৭ অক্টোবরে চূড়ান্ত বিজয় অর্জন করেছিলেন। ...more

২২-এপ্রিল-২০২৫

হকের দাবিতে পরিযায়ী শ্রমিকরা ব্রিগেডের পথে
এস এম সাদি

Migrant workers march to Brigade for their rights
নয়া-উদারবাদী অর্থনীতিতে লগ্নীপুঁজির মুনাফা লাভের হৃদয়হীন শোষণের শিকার হচ্ছেন এই পরিযায়ী শ্রমিকরা। কর্পোরেট পুঁজি বেশি বেশি লাভের জন্য কম মজুরিতে এই পরিযায়ী শ্রমিকদের কাজে লাগায়। পরিযায়ী শ্রমিকরা এই সমাজে হয়ে উঠেছেন সস্তার কাজের লোক। এদের ক্ষেত্রে বেতনের অঙ্ক সাজিয়ে নেওয়া যায় নিজেদের মর্জিমাফিক। খাটানো যায় যন্ত্রের মত। এই জীবনযন্ত্রণা শুধু পুরুষ পরিযায়ী শ্রমিকদের নয়, নারী পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রেও প্রযোজ্য।  ...more

১৮-এপ্রিল-২০২৫

মেহনতি মানুষের প্রতিরোধ গড়ে তোলার ব্রিগেড
সুকান্ত কোঙার

Brigade to Build Working People's Resistance
রাজ্যে একটা গুন্ডাদের সরকার চলছে। সরকারি প্রকল্প ও অনুদানকেও নির্লজ্জভাবে ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক স্বার্থে। তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করলে সরকারি অনুদান থেকে বঞ্চিত করা হচ্ছে। আর এই গুন্ডামিকে ব্যবহার করে লাগামহীন দুর্নীতি করা হচ্ছে। রাজ্যে এমন কোনও ক্ষেত্র নেই যেখানে দুর্নীতি নেই। পরীক্ষায় শূন্য পেলেও টাকার জোরে শিক্ষক নিয়োগ হচ্ছে- একেবারে অযোগ্যরাও এম ডি চিকিৎসক হচ্ছে। নারী নির্যাতন নিত্যকার ঘটনা। ধর্ষক এবং চোর-গুন্ডারা এই রাজ্যে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। সাজানো ঘটনা, মিথ্যা ঘটনা ইত্যাদি কথা বলে মুখ্যমন্ত্রী ধর্ষকদের আড়াল করছেন। ...more

১৭-এপ্রিল-২০২৫

কত না অশ্রুজল 
সায়ন্তন সেন

koto na ashrujol
চার্লি যে হাসায়, সেটা বড় কথা না। বড় কথা হল, সেই হাসির ফাঁকে-ফাঁকে, কোথায়— অতর্কিতে— লুকিয়ে থাকে রুদ্ধ অশ্রুধারা। কান্নাধারার দোলা... কেউ জানে না, কেউ আগে থেকে বুঝতেই পারে না, কখন সে গলায় এসে ধাক্কা দেবে। অথচ সেটাই হয়। ...more

১৬-এপ্রিল-২০২৫

বস্তি উচ্ছেদ রুখতে যেতে হবে ব্রিগেডে 
সুদীপ্ত বাগচী

To prevent slum eviction Must go to the brigade
ছোটো ছোটো আন্দোলনের মধ্যে দিয়ে আত্মবিশ্বাস গড়ে তুলে ব্রিগেডের সমাবেশে যেতে হবে। এই সমাবেশ যে বৃহৎ আত্ম (শ্রেণি) পরিচয়ের উপলব্ধি জন্ম দেবে, তা ভবিষ্যতে লাগাতার লড়াইগুলোর জন্ম দিতে পারে যদি আমরা আরও নিবিড়ভাবে বস্তিবাসী মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে থাকি, হয়ে থাকি তাঁদের যন্ত্রণা-আনন্দের শরিক। আসলে প্রান্তিক এই জীবনে অবিরল উচ্ছ্বসিত প্রাণ ধারা বয়ে চলেছে। ...more

১৬-এপ্রিল-২০২৫

রাষ্ট্রায়ত্ত শিল্প, ব্যাঙ্ক-বীমার কর্মীরা কেন যাবেন ব্রিগেডে
দেবাঞ্জন চক্রবর্তী

brigade chalo
যদিও, ২৪৯টি কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থার মোট সম্পদের পরিমাণ এখন ২.৬৪ লক্ষ কোটি টাকা। প্রায় প্রতি বছর কেন্দ্রীয় সরকারকে ডিভিডেন্ট দেয় ১.১৫ লক্ষ কোটি টাকা। ২০২৪-২৫ আর্থিক বর্ষে অনেকগুলি কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থা ৫ লক্ষ কোটি টাকা লাভ করেছে। তা সত্ত্বেও জলের দরে রাষ্ট্রায়ত্ত সংস্থার শেয়ার বিক্রি অব্যাহত রয়েছে। কেন্দ্রীয় সরকার যে যে সম্পত্তি বিক্রি করবে বলে সিদ্ধান্ত নিয়েছে এবং তা বাস্তবায়িত হয়ে চলেছে, ...more

১৫-এপ্রিল-২০২৫

বাংলার মানুষের পরাজয় নেই
শান্তনু দে

Banglar manuser porajoy nei
আমরা গুজরাট দেখেছি, উত্তর প্রদেশ দেখেছি। কিন্তু পশ্চিমবঙ্গে এমন সাম্প্রদায়িক বিদ্বেষের বাতাবরণ সাম্প্রতিক অতীতে কখনও দেখিনি। নিজের চেনা জায়গা এখন নিজেরই কেমন অচেনা লাগে। পরিচিত মানুষকেও মনে হয় অপরিচিত। এমন তো দেড়দশক আগেও ছিল না। ভোট আসবে-যাবে। কিন্তু যে দেওয়াল তুলে দেওয়া হচ্ছে, তাকে ভাঙবে কে! যত দিন বামপন্থীরা ছিলেন, তত দিন বিজেপি ছিল একেবারে প্রান্তিক শক্তি। মাথা তুলতে পারেনি উগ্র দক্ষিণপন্থীরা। বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী, বিধানসভায় ছিল না একজনও বিজেপি-র বিধায়ক। বামপন্থীদের সমর্থনের হার কমে এখন সওয়া ৬ শতাংশ। বামপন্থীরা যত দুর্বল হয়েছে, তত মাথাচাড়া দিয়েছে উগ্র দক্ষিণপন্থা।  ...more

১৫-এপ্রিল-২০২৫

খেতের কথা মজুরির দাবি: মুখোমুখি বন্যা টুডু
বন্যা টুডু

Interview: Banya Tudu
দুর্নীতির অভিযোগ- তাই ২০২২ সাল থেকে এ রাজ্যে বন্ধ একশো দিনের কাজ। কোনও বিকল্প খুঁজে না পেয়ে, টানাটানির সংসারে গ্রাম ছেড়ে, ঘর–বাড়ি ছেড়ে বাইরে কাজ খুঁজতে যাচ্ছেন খেতমজুররা। কৃষি অর্থনীতির অবক্ষয় প্রতিফলিত হচ্ছে তাঁদের জীবনযাত্রায়। জীবন-জীবিকা ধ্বংস করে দেওয়ার জন্য কেন্দ্র–রাজ্য দুই সরকারের দিকেই আঙুল তুলছেন তাঁরা। জমি আগলে রাখার লড়াই থেকে মজুরি আর রেশনের দাবিতে, সংকটের মুখোমুখি দাঁড়িয়ে কীভাবে, কোন পদ্ধতিতে একত্রিত হচ্ছেন পশ্চিমবঙ্গের খেতমজুররা এবং বৃহত্তর কৃষিভিত্তিক সমাজের শ্রমজীবী মানুষেরা, কেন ২০ তারিখ ব্রিগেড সমাবেশ – এই প্রশ্নগুলির উত্তর দিয়েছেন খেতমজুর ইউনিয়নের নেত্রী ও সংগঠক বন্যা টুডু। ...more

১৫-এপ্রিল-২০২৫

সোমনাথ হোরের তেভাগার ডায়েরি
শমীক বন্দ্যোপাধ্যায়

somnath horer tevagar dairy
৪ জানুয়ারি ১৯৪৭ তারিখে দিনাজপুর জেলার ছিরিরবন্দর-এর অন্তর্গত তালপুকুর গ্রামে একটি কৃষক সমাবেশের উপরে পুলিশ গুলি চালায়। সঙ্গে সঙ্গেই মারা গেলেন শিবরাম নামে একজন ভূমিহীন সাঁওতাল চাষি আর সমিরুদ্দিন নামে আর-একজন ভূমিহীন চাষি। আরও অনেকেই গুলিবিদ্ধ হলেন।... ছিরিরবন্দরে গুলি চালানোর পরের দিনই ভূমি-রাজস্ব মন্ত্রী ফজলুর রহমান সিরাজগঞ্জে একটি জনসভায় ঘোষণা করলেন, অচিরে বাংলা সরকার বর্গাদারদের জমি থেকে উৎখাত রোধ এবং ফসলের তিনভাগের দুইভাগ বর্গাদার ও একভাগ জোতদার পাবে এই মর্মে একটি বিল আনবেন। কোলকাতা গেজেটে ২২ জানুয়ারি ১৯৪৭ তারিখে ‘দি বেঙ্গল বর্গাদারস টেমপোরারি রেগুলেশন বিল’ প্রকাশিত হল।’ ...more

১৪-এপ্রিল-২০২৫

ট্রাম্পের শুল্ক আগ্রাসন
প্রভাত পট্টনায়েক

Trumps tariff agression
ট্রাম্প যে শুল্ক যুদ্ধ শুরু করেছেন সাধারণত সেজন্য দায়ী করা হচ্ছে তার ‌‘‌পাগলামি’–কে অথবা বলা হচ্ছে, বাকি বিশ্বকে তাঁর ‘‌উপেক্ষা করার’ মনোভাবই এর জন্য দায়ী। এবং এধরনেরই একাধিক কারণকে দায়ী করা হচ্ছে। কিন্তু বস্তুত এই সমস্যার উদ্ভব হচ্ছে আরও গভীর একটি দ্বন্দ্ব থেকে, যে দ্বন্দ্বের শিকড় রয়েছে পুঁজিবাদের বিকাশ এবং পুঁজিবাদ আরও পরিণত হওয়ার ওপর। শুধুমাত্র ট্রাম্পের ‘‌পাগলামি’‌র ওপর এই দায় চাপিয়ে দেওয়াটা হবে পুরোপুরি সারগর্ভহীন একটা ব্যাখ্যা।…ট্রাম্পের এই যে আগ্রাসী নীতি তার তাৎপর্য হল, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দক্ষিণ গোলার্ধের সর্বত্র কাজকর্ম ছড়িয়ে দেওয়ার যুগের সমাপ্তি এবং তার ফলে নিও লিবারাল নীতি চালিয়ে যাওয়ার পক্ষে কোনও যুক্তির অবতারণা করারও আনুষ্ঠানিক সমাপ্তি। ...more

১৪-এপ্রিল-২০২৫

আম্বেদকর: হিন্দুত্বের বিরোধী, সমতার প্রবক্তা
অলকেশ দাস

Ambedkar: Anti Hindutva, Campaigner of Equality
আম্বেদকরের স্বপ্নপূরণ দূরে থাক, আম্বেদকরের দেওয়া অধিকারগুলোই কাড়তে উদ্যত মোদি সরকার। আম্বেদকর মেমোরিয়ালের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় মোদি ঘোষণা করেছিলেন যে আম্বেদকর নাকি শ্রমসংস্কার ও শিল্পায়নের কথা বলেছিলেন। আম্বেদকর পরাধীন ভারতে শ্রমিক শোষণকারী ঔপনিবেশিক শ্রম আইনের বিরোধিতা করেছিলেন। অথচ আজকের মোদি প্রণীত শ্রম আইনে ঔপনিবেশিক শ্রম আইন আর শ্রমিক বিরোধিতার ছাপ। ...more

১৪-এপ্রিল-২০২৫

ব্রিগেড, আত্মবিশ্বাস বৃদ্ধির এক পদক্ষেপ
অমল হালদার

Brigade, atmobiswas bridhir ek podokhep
আসলে এই আইন চালু হলে দুই-তৃতীয়াংশ কৃষক চাষ ছেড়ে দেবে। ব্যাপক সংখ্যায় কৃষক ধ্বংস হয়ে ভূমিহীন কৃষকে পরিণত হবে। লক্ষ লক্ষ ক্ষুদ্র ব্যবসায়ী এবং দোকানদার বাজার থেকে বিতাড়িত হবে। বহুজাতিক কোম্পানি সমস্ত খাদ্যশস্য ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপর তাদের নিয়ন্ত্রণভার জোরদার করার ফলে সব জিনিসের দাম বিপুল পরিমাণে বাড়বে। দেশের কৃষক ও কৃষিব্যবস্থা শুধু ধ্বংস হয়ে যাবে তাই নয়, এ-দেশের ১৪০ কোটি মানুষের খাদ্য-নিরাপত্তা ভেঙে চৌচির হয়ে যাবে। ...more

১৩-এপ্রিল-২০২৫

এক দলিত কমিউনিস্টের স্মৃতিকথা (পর্ব- ৭)
আর বি মোরে

ek dalit communister smritikotha-VII
আমি যখন স্কুল ছেড়ে দাশগাঁওতে থাকা শুরু করি, লকড়ি কুড়িয়ে, বড়বাড়ির ফাইফরমাশ খেটে যখন দিন গুজরান হচ্ছে, তখন বোম্বে থেকে বড়বাড়িতে এক অতিথি এলো। উনি জিগ্যেস করেন আমি কদ্দূর পড়েছি, কী করছি ও আরও নানান খুঁটিনাটি তথ্য। তারপরে উনি আমার চার জ্যাঠতুতো দাদাকে জানান যে রামচন্দ্র অর্থাৎ আমাকে যদি বোম্বেতে ওঁর সঙ্গে পাঠানো সম্ভব হয়, তবে উনি টিকিট কালেক্টর হিসাবে ৪৫ টাকা মাসমাহিনার এক চাকরি জুটিয়ে দিতে পারবেন আমায়। সেই সময়ে আমার সকল দাদাই মাহার স্কুলে শিক্ষকতার কাজ করে মাস গেলে এগারো টাকা করে কামাচ্ছিল। ওরা হিসাব করে দেখল : চার ভাই মিলে যেখানে মোট চুয়াল্লিশ টাকা উপার্জন করছে, সেখানে রামচন্দ্র একাই তার থেকেও এক টাকা বেশি উপার্জন করবে! ফলে ওরা সিদ্ধান্ত নিল যে বোম্বেতে আমাকে কালেক্টর করতে পাঠাবে। ...more

১৩-এপ্রিল-২০২৫

বৈশাখের উত্তাপকে পরাস্ত করবে জীবন যন্ত্রণা
সঞ্জয় পূততুণ্ড

Baisakher Uttapke Porasto Korbe Jibon Jontrona
কেরালায় দেখা যায় ভিন্ন চিত্র। সরকারি পদক্ষেপের ফলে ওয়ানাদ এবং কাশার গড় জেলায় ব্যাপক আত্মহত্যার প্রবণতা সম্পূর্ণ বন্ধ হয়। এখানে বাগিচায় উৎপাদিত ফসলের দাম না-পেয়ে কৃষক ঋণ পরিশোধে অপারগতার যে-পরিস্থিতি ছিল, তাদের সরকার তার সমাধানে কার্যকর ভূমিকা নেয়। ...more

১২-এপ্রিল-২০২৫

প্রতিকূল প্রতিক্রিয়া
প্রভাত পট্টনায়েক

Adverse Reactions
যে সব দেশ আমেরিকার সঙ্গে বাণিজ্য করে, তারা কর্মসঙ্কোচন সৃষ্টিকারী মার্কিন সংরক্ষণবাদের ফাঁদে পড়লে অন্য কোনও উপায়ে নিজেদের দেশে মোট চাহিদা বৃদ্ধি করে বেকারত্বকে যে মাথাচাড়া দিতে দেবে না, তার কোনও উপায় নেই। ট্রাম্পের শুল্ক-যুদ্ধের নিহিতার্থ হ’ল আমেরিকার বেকারত্ব অন্য দেশে রপ্তানি করা। একেই বলে  beggar thy neighbour policy (আমার প্রতিবেশি ভিখারী হোক নীতি)। ...more

১১-এপ্রিল-২০২৫

পল সুইজি, অবিস্মরণীয় মার্কসবাদী বুদ্ধিজীবী
রতন খাসনবিশ

Paul Sweezy, the unforgettable Marxist intellectual
সুইজির পক্ষে জোশেফ শ্যুমপিটার-সহ একদল বুদ্ধিজীবী হার্ভার্ডের ডিন-এর কাছে আবেদন করেন সুইজিকে হার্ভার্ডে ফিরিয়ে আনার জন্য। মার্কিন রাষ্ট্র একেবারেই সেটা চায়নি। সুইজি আর চাকরি করলেন না। বদলে তিনি শুরু করলেন মান্থলি রিভিউ পত্রিকা। সঙ্গে রাখলেন মার্কসীয় বিদ্যাচর্চা। যার দরুন আমরা পেলাম একচেটিয়া পুঁজির ওপর পল ব্যারনের সঙ্গে তাঁর বিস্তৃত গবেষণা। পেলাম হ্যারি ম্যাগডফের সঙ্গে তাঁর কালোত্তীর্ণ গবেষণা, যে গবেষণার কেন্দ্রে আছে স্ট্যাগনেশন বা মন্দা সংক্রান্ত তাঁর মৌলিক চিন্তা, ফিনান্স ক্যাপিটালের যুগে যেটি নতুনতর সমস্যার জন্ম দিয়েছে পুঁজিবাদী অর্থনীতিতে। এই পল সুইজির কাছ থেকে আমরা পেলাম মার্কিন যুদ্ধবাজদের কোরিয়া যুদ্ধ ভিয়েতনাম যুদ্ধের অনুপুঙ্খ বিশ্লেষণ। পেলাম কিউবার বিপ্লবের মার্কসবাদী বিশ্লেষণ, পেলাম আলন্দেকে করা তাঁর হুঁশিয়ারি যে, সশস্ত্র বিপ্লব ছাড়া দক্ষিণ আমেরিকায় সশস্ত্র প্রতিবিপ্লবকে রোধ করা যাবে না। সোভিয়েতের পতনে সুইজি বিব্রত বোধ করেননি। নিজের মতাদর্শে স্থির থেকে তিনি লিখেছিলেন সেই বিখ্যাত কথাগুলি, পুঁজিবাদের ব্যর্থতার ইতিহাস সমাজতন্ত্রের ব্যর্থতার ইতিহাসের চেয়ে অনেক বেশি বিস্তৃত। আজ পল সুইজির ১১৬তম জন্মদিন।  ...more

১০-এপ্রিল-২০২৫

ফিরছে ম্যাকার্থিবাদ
প্রভাত পট্টনায়েক

The Return of Mccarthyism
যে ভাবে সংবিধানকে পায়ে মাড়িয়ে ট্রাম্পের প্রশাসন মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলিকে নির্দেশ দিচ্ছে তারা তাদের কাজকর্ম কীভাবে চালাবে সেবিষয়ে, এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবিষয়ে ক্ষোভ প্রকাশ করলে যেভাবে তাদের সরকারি বরাদ্দ আটকে দেওয়া হচ্ছে, তাতেই ট্রাম্পের বৃহত্তর লক্ষ্যটা আরও স্পষ্ট হচ্ছে। সরকারের মনোমত করে বিশ্ববিদ্যালয় চালাতে হবে এবং সেই শর্তেই বিশ্ববিদ্যালয়কে সরকারি টাকা দেওয়া হবে, এমনটা চলতে থাকলে বিশ্ববিদ্যালয় আর সৃজনশীল ও সমালোচনামূলক ভাবনাচিন্তার পরিসর থাকে না। ম্যাকার্থিবাদের সঙ্গে তুলনা করে দেখলে এটা একেবারে নতুন উদ্ভাবন। আমরা আসলে প্রত্যক্ষ করছি ভাবনাচিন্তার জগতের ওপর একটা নয়া-ফ্যাশিস্ত হামলা, যে আক্রমণের লক্ষ্যবস্তু ১৯৫০ এর দশকের ম্যাকার্থিবাদের হামলার চেয়ে অনেক বেশি প্রসারিত। ...more

০৩-এপ্রিল-২০২৫

সংগ্রাম আত্মত্যাগের শতাব্দী পেরিয়ে
মহম্মদ সেলিম

songram atmotyager shotabdi periye
আবার একশ মানে, শুধু ইতিহাস চর্চা নয়। পিছনে ফিরে দেখা নয়। অতীতকে দেখা মানে আজকের সময়কে মোকাবিলা করে সামনের দিকে এগিয়ে চলা। অতীতকে আমাদের জানতে হবে। বোঝার চেষ্টা করতে হবে। অতীত থেকে শিক্ষা নিতে হবে। কিন্তু, কমিউনিস্টরা কখনও অতীতের কারাগারে বন্দি হয়ে থাকতে পারে না। নানা ঘাত-প্রতিঘাত, লড়াই-সংগ্রাম, নানা ত্রুটি-বিচ্যুতির বিরুদ্ধে লড়াই চালিয়েই বোম্বাই থেকে মাদুরাই, ২৪-তম কংগ্রেসের পথে। ...more

০২-এপ্রিল-২০২৫

বাম ঐক‍্যকে আরও জোরদার করা সময়ের চাহিদা
প্রকাশ কারাত

Strengthening left unity is the need of the hour
বামপন্থীদের ঐক্যকে আরও শক্তিশালী করা ও বাম রাজনীতির আরও প্রভাব বৃদ্ধির জন্য এটাই সময়। নয়া-উদারনৈতিক পুঁজিবাদের বিরোধিতায় ও শ্রমিক জনগণের স্বার্থ দৃঢ়ভাবে রক্ষা করার পথে বামপন্থীরাই একমাত্র রাজনৈতিক শক্তি যারা নিরবিচ্ছিন্নরূপে সক্রিয় রয়েছে। হিন্দুত্ববাদী নয়া-ফ্যাসিবাদকে মোকাবিলা ও প্রতিহত করতে জরুরী মতাদর্শগত সামর্থ্য ও দায়বদ্ধতা রয়েছে বামপন্থীদেরই। বামপন্থীরাই একমাত্র শক্তি যারা আমাদের দেশে সাম্রাজ্যবাদী চক্রান্তের বিরুদ্ধে নেতৃত্ব দিতে পারে। ...more

০২-এপ্রিল-২০২৫

শ্রমজীবী মা ও আলেকজান্দ্রা কলোনতাই
উর্বা চৌধুরী

Working Mother and Alexandra Kollontai
পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা এবং পিতৃতান্ত্রিক পরিবার এক্ষেত্রে যৌথভাবে কার্যকর হয়- পুঁজিবাদী ব্যবস্থার যুৎসই বেসরকারি নিয়োগকারী শ্রমজীবী মাকে তাঁর প্রাপ্য সুবিধা, যেমন – সবেতন এমনকি বিনা-বেতনের মাতৃত্বকালীন ছুটিও মঞ্জুর করতে বাধ্য থাকে না, তাই মঞ্জুর করে না, ছাঁটাই করে। এমনকি সরকারি ক্ষেত্রও বহু সময়ে প্রতিকূল ভূমিকা গ্রহণ করে – যেমন, ৩৬৫ দিন যে আশাকর্মীরা (কমিউনিটি হেলথ ওয়ার্কার) ভারতের গাঁ-গঞ্জে, শহরে, নগরে লক্ষ লক্ষ গর্ভবতী নারীদের, প্রসূতি মায়েদের ছয় মাস বয়স অবধি শিশুর কেবলমাত্র মাতৃদুগ্ধ পান সম্পর্কে সচেতন করে চলেছেন, সেই আশাকর্মীরাই বহু লড়াইয়ের পর বর্তমানে নিজেরদের জন্য আদায় করতে পেরেছেন মাত্র ৪৫ দিনের মাতৃত্বকালীন ছুটি। ...more

৩১-মার্চ-২০২৫

২৪তম কংগ্রেস: এগিয়ে চলার পথ দেখাবে
প্রকাশ কারাত

24th Congress will show the way forward
ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর আন্তর্জাতিক পরিস্থিতির দ্রুত নানা পরিবর্তন ঘটছে। এই সময়ের ভারতের রাজনৈতিক পরিস্থিতির বৈশিষ্ট্য হল, বিজেপি শাসনে স্বৈরাচারী হিন্দুত্ববাদী-করপোরেট রাজকে আরও জোরদার করার প্রচেষ্টা জারি রয়েছে এবং পাশাপাশি মোদি সরকার ও তার হিন্দুত্ববাদী-করপোরেট নীতিসমূহের বিরোধিতায় শ্রমিকশ্রেণি, কৃষক এবং মেহনতি মানুষের বিভিন্ন অংশের ঐক্যবদ্ধ লড়াই শক্তিশালী হচ্ছে। ...more

৩০-মার্চ-২০২৫

এক দলিত কমিউনিস্টের স্মৃতিকথা (পর্ব- ৬)
আর বি মোরে

ek dalit communister smritikotha-VI
আমাদের স্কুলে আমি সবরকম পড়াশোনাই করতে পারতাম, সকলের চেয়ে খানিক দূরে বসে, স্বচ্ছন্দে। কিন্তু আঁকা ও শারীরশিক্ষার ক্লাসে সকলকে একসঙ্গেই বসতে হত। এটাকে এড়াতে, শিক্ষকেরা আমাকে এই ক্লাসগুলো করবার অনুমতি দিত না। স্বাভাবিকভাবেই, এই পিরিয়ডগুলি চলবার সময়ে কিম্বা মধ্যাহ্নের বিরতিতে আমি শহরের দিকে চলে যেতাম ঘুরতে ঘুরতে, স্থানীয় মানুষের সঙ্গে আলাপচারিতায় মজে যেতাম, চেনাজানা কেউ বেরিয়ে যায় কি-না তা খুঁজে দেখবার আগ্রহ ছিল পরম। ...more

৩০-মার্চ-২০২৫

সঙ্ঘ-মমতার বেঙ্গল চ্যাপ্টার
চন্দন দাস

rss mamata bengal chapter
তৃণমূলের সৃষ্টি থেকে আজকের পশ্চিমবঙ্গ পর্যন্ত যদি রাজনৈতিক পরিবেশের একটি রেখচিত্র আঁকা যায়, কয়েকটি উপাদান কিছুতেই নজর এড়াতে পারে না। প্রথমে মমতা ব্যানার্জি ১৯৯৭-এ বলেছেন ‘বিজেপি অচ্ছুৎ নয়।’ রাজ্যে বিজেপি জোটসঙ্গী পেয়েছিল তাঁকে। তারপর সঙ্ঘ তাঁকে বলেছে ‘সাক্ষাৎ দূর্গা।’ বামফ্রন্ট সরকারকে হঠাতে তৃণমূলের সব কটি নৈরাজ্য-প্রয়াসের সঙ্গী ছিল বিজেপি। ২০০৪-এ প্রথম ইউপিএ সরকার। ২০০৬-০৭ থেকে রাজ্যে ‘শিল্প বনাম জমি’ ন্যারেটিভ হাজির করেছিলেন মমতা ব্যানার্জি। ...more

২৯-মার্চ-২০২৫

প্রসঙ্গ প্যালেস্তাইন: মুখোমুখি দ্য ফ্রিডম থিয়েটার নাট্যদলের কর্মী ওসামা আল আজ্জা
ওসামা আল আজ্জা

Palestinian theatre artist Osama on palestine issue
প্রসঙ্গ প্যালেস্তাইন, মুখোমুখি দ্য ফ্রিডম থিয়েটার নাট্যদলের কর্মী ওসামা আল আজ্জা ২০২৫-এর জানুয়ারি মাসে প্যালেস্তাইনের জেনিন ক্যাম্পে হামলা চালায় ইসরায়েল সেনা বাহিনি। ধ্বংস করে আগুন লাগিয়ে দেওয়া হয় ঘর-বাড়িতে। জেনিন ক্যাম্পে অবস্থিত The Freedom Theatre-এর কেন্দ্রটিও ভেঙে দেওয়া হয়। তারপরেও জেনিন উদ্বাস্তু শিবিরে নাট্যদলটি ছোটো বাচ্চাদের নিয়ে নানান কাজ এবং নাটক করে চলেছে। ...more

২৯-মার্চ-২০২৫

'না' বলাটাই আজ জরুরি
এলা কায়দার

saying no is important today
তখন থেকে রাজনৈতিক সক্রিয়তাই আমার জীবনের কেন্দ্রবিন্দু। রূপান্তরকামী মানুষদের নিয়ে নানান মিথ্যা প্রচার চালানো হয়, তাদের প্রতি যে-বিদ্বেষ আর ঘৃণা তার প্রতিবাদে আমি একটা গণবিক্ষোভ কর্মসূচি সংগঠিত করেছি, প্যালেস্তিনীয় আন্দোলনকর্মীদের সঙ্গে জমির জবরদখলের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছি। সেনাবাহিনী আমাদের লক্ষ করে স্টান গ্রেনেড, রবারের বুলেট ছুঁড়েছে। আমরা রাস্তা আটকে দিয়েছি, পুলিশের মারে আহত হয়েছি ...more

২৮-মার্চ-২০২৫

প্রসঙ্গ প্যালেস্তাইন: মুখোমুখি জনম নাট্যদলের সুধন্য দেশপাণ্ডে
সুধন্ব দেশপান্ডে

Sudhanva Deshpande on the palestine issue
সেই প্রেক্ষিতে মার্কসবাদী পথ ২০১৬ সালে কোরাস ব্লগের নেওয়া পুরোনো সাক্ষাৎকারটির প্রকাশ করছে তাদের ইউটিউব চ্যানেলে। এবং কৃতজ্ঞতা জানাচ্ছে কোরাসকে। সেই সাক্ষাৎকারটির বাংলা অনুবাদ লিখিত আকারে প্রকাশিত হয়েছিল কোরাস-এর ব্লগে। কিন্তু ভিডিওটি অপ্রকাশিতই ছিল। জন নাট্য মঞ্চ, সংক্ষেপে JANAM। প্রতিষ্ঠা ১৯৭৩। প্রথম পথনাটিকা মেশিন ১৯৭৮-এ। ...more

২৭-মার্চ-২০২৫

বিদ্বেষের বিষ
আসিফ ইকবাল

bidwesher bish
বিজেপি-সহ আরএসএস-এর অভ্যন্তরে থাকা সমস্ত শাখা সংগঠনের নেতাদেরকেই দেখা যায় উস্কানিমূলক বক্তব্য রাখতে। এই সমস্ত বক্তব্যগুলির মূল কেন্দ্রবিন্দু ছিল এ দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা। রিপোর্টে দেওয়া পরিসংখ্যান অনুসারে, ১১৬৫ টি ঘটনার মধ্যে শুধুমাত্র মুসলিমদের বিরুদ্ধেই সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে ১১৪৭ টি ঘটনা, যা শতাংশের হিসাবে প্রায় ৯৮ শতাংশ। দেশের প্রধানমন্ত্রী মোদীর মুখেও এই উস্কানিমূলক বক্তব্য শোনা যায়। তিনি মুসলিমদেরকে সরাসরি অনুপ্রবেশকারী হিসেবে দাগিয়ে দেন। ...more

২৫-মার্চ-২০২৫

শরিকদের ভোট কিনতে নেতানিয়াহুর গণহত্যা
টিম মার্কসবাদী পথ

netanyahu genocide to get votes of allies
‘যদিও যুদ্ধের পরিধি এবং সময়কাল এখনও অস্পষ্ট, তবুও সামরিক পরিকল্পনা বাস্তবায়নের সময়কে নেতানিয়াহুর পরবর্তী ৪৮-ঘন্টার গুরুত্বপূর্ণ সংসদীয় অ্যাজেন্ডার আগে তাঁর জোট সংকটের মুখোমুখি হওয়া থেকে আলাদা করা খুবই কঠিন।’ বলেছেন বার-এলি। যোগ করেছেন, ‘অর্থনৈতিক বিল নিয়ে নেসেটে ভোটাভুটির দিন ঠিক ছিল বুধবার। আর ২০২৫ সালের বাজেট অনুমোদনের জন্য একাধিক ভোট শেষ হওয়ার কথা সোমবার। ঘটনা হলো, এই বিলগুলি পাস করার জন্য শাসকজোটের কাছে নেই প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা। যার অর্থ, বাজেট অনুমোদিত নাহলে বর্তমান নেসেটের মেয়াদ শেষ হয়ে যাবে এমাসের শেষে।’ ...more

২৩-মার্চ-২০২৫

কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা
রতন খাসনবিশ

keho nahi jane kar ahbane koto manush dhara
আমাদের অনুমান, ভারতবর্ষে যেটিকে সনাতন ধর্ম বলা হয় সেটি বহু ঈশ্বরবাদী আর সেকারণেই বহুত্ববাদী। আদি ধর্মটির এই বহুত্ববাদী প্রবণতাটিতেই দেশটি বহুত্ববাদী হয়ে ওঠার প্রেরণা লাভ করে। ইসলাম সহ বিভিন্ন ধর্মের মানুষেরা যারা এদেশে বসবাস করতে এসেছেন,  এই দেশটি সব মানুষকেই বহুত্ববাদকে স্বীকার করে নেওয়ার বাস্তবতার সম্মুখীন করেছে।  এখান থেকেই গড়ে উঠেছে ভারতীয়ত্ব বোধ। ভারতবর্ষে যে একটা ভারতীয়ত্বের সত্তা আছে, এই কথা এখন দৃঢ়ভাবে উচ্চারণ করার প্রয়োজন হয়ে পড়েছে। ...more

১৯-মার্চ-২০২৫

ফ্যাসিবাদ নিয়ে আজব তর্ক
বিজয় প্রসাদ

The Strange Debate on Fascism
একটি বিষয় স্পষ্ট যে শুধু নির্বাচনের মধ্য দিয়েই নয়, সংস্কৃতি, সমাজ, মতাদর্শ এবং অর্থনীতির নানা ক্ষেত্রে আধিপত্য কায়েম করে এক নতুন ধরনের দক্ষিণপন্থার উত্থান ঘটেছে। এরা সবসময় উদারনৈতিক গণতন্ত্রের উচ্ছেদ ঘটাতেও আগ্রহী নয়। আইজাজ আহমেদের লেখাকে অনুসরণ করে ট্রাইকন্টিনেন্টাল ইনস্টিট্যুট ফর সোস্যাল রিসার্চ-এর নামকরণ করেছে ‘উদারবাদ ও উগ্র দক্ষিণপন্থার ঘনিষ্ঠ আলিঙ্গন’ হিসেবে। এই ‘ঘনিষ্ঠ আলিঙ্গন’-এর ধারণাটি আমাদের এই কথাটিই বোঝাতে চায় যে উদারবাদ ও উগ্র দক্ষিণপন্থার মধ্যে বিরোধটি সবসময় অবধারিত নয়। সত্যিকার অর্থে উদারবাদ উগ্র দক্ষিণপন্থার বিরুদ্ধে কোনও ঢাল নয়। এবং অবশ্যই নয় এর কোনও প্রতিষেধকও। ...more

১৬-মার্চ-২০২৫

অসংগঠিত পুঁজি, অসংগঠিত শ্রম, এবং “বাংলায় হিন্দুত্ববাদ”- এক দশকের নিরীক্ষণ
সোহম ভট্টাচার্য

osongothito puji, osongothito shrom
গরীব মানুষ তাঁর সারাদিনের যাপনে, নুন-পান্তা জোগাড়ের ফাঁকে, সামান্য সময়ই ধর্মের চিন্তা করে। সেই চিন্তাও, তার নুন-পান্তা জোগাড়ের চিন্তায়, সন্তানকে স্কুলে পাঠানোর চিন্তায়, প্রাইভেটের মাস্টারের টাকা সময়ে দিতে পারবে কি না, সেই চিন্তায় ঈশ্বরকে ডাকা। ধর্ম, তাকে এটুকুই ধারণ করে ছিল। তাই সেই সময় সে ভোটব্যাংকের মতো ভাবে না। সে তৃণমূল-বিজেপির মতো ভাবে না। সে গরীবের মতো-ই ভাবে। দলিতের অপমান, আদিবাসীর অপমান, মুসলমানের অপমান, কোথাও লুকিয়ে আছে তাঁকে শুধুমাত্র একমাত্রিক ভাবে দলিত বা মুসলমান করে রাখাতেই, তাঁর ব্যক্তি অধিকারকে, পরিচয়কে বারংবার একটি পরিচয়ে দেখার, এবং রাষ্ট্রের ভাষাতে, দেখিয়ে দেবার। তা ব্যক্তি মানুষের অপমান, অপমান সমষ্টিরও। ...more

১৪-মার্চ-২০২৫

অসাম্যের যুগে কৃষির চালচিত্র
পি. সাইনাথ

agriculture in the age of inequality
শহর থেকে গ্রামে ‘ফিরতি অভিবাসন’ সম্ভবই হত না যদি তার আগে গ্রাম থেকে শহরে বিপর্যয়তাড়িত দেশান্তর না ঘটে থাকত। এই দেশান্তর এতটাই ব্যাপক ছিল যে মহাত্মা গান্ধী গ্রামীণ রোজগার নিশ্চয়তা যোজনার উপর বিপুল পরিমাণ চাপ সৃষ্টি হয়, এবং সরকারকে যোজনায় নতুন করে টাকা ঢালতে হয়। এখন কিন্তু আবারও এই যোজনাকে অবহেলা করা হচ্ছে, আর্থিকভাবে এবং অন্যান্য উপায়ে। ...more

১৩-মার্চ-২০২৫

ট্রাম্পের দ্বিতীয় দফা: চীনের দৃষ্টিতে
ওয়াং ওয়েন

Trump 2.0: The view from China
ট্রাম্পের দ্বিতীয় দফায় পরিবেশ সমঝোতা ও বিশ্ব বাণিজ্য সংস্থা সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি সহ নানা সমঝোতা থেকে মার্কিন যুক্তরাষ্ট্র পিছিয়ে আসা চালিয়েই যাবে। ফলাফল কী হবে? মার্কিন আবিশ্ব আধিপত্য ভাঙতে শুরু হবে। এই ধারা বজায় থাকলে, ট্রাম্পের দ্বিতীয় দফা মার্কিন যুক্তরাষ্ট্রকে একঘরে করে আঞ্চলিক শক্তিতে পরিণত করবে। ...more

১২-মার্চ-২০২৫

বোম্বাই থেকে মাদুরাই- তৃতীয় পর্ব
শংকর মণ্ডল

Bombai theke Madurai - III
জাতীয় ক্ষেত্রে এ-সময়ে বিজেপি লোকসভায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে। এর ফলে নয়া-উদারনীতির সাহায্যে ও আরএসএসের নেতৃত্বে হিন্দুত্ববাদী শক্তিগুলি  সাম্প্রদায়িক কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে। ফলে অতি-দক্ষিণপন্থী শক্তির বিরুদ্ধে দৃঢ় ও লাগাতার সংগ্রাম পরিচালনা করার প্রস্তাব নেওয়া হয়। তাছাড়া পার্টি ও গণসংগঠনের শক্তি বৃদ্ধির সুনির্দিষ্ট প্রস্তাব গৃহীত হয়। পলিট ব্যুরো ও কেন্দ্রীয় কমিটিকে সংগঠন সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য একটি সাংগঠনিক প্লেনাম করা নির্দেশ দেওয়া হয়। ২১তম কংগ্রেস থেকে ৯১ জন সদস্য নিয়ে কেন্দ্রীয় কমিটি এবং ১৬ জনের পলিট ব্যুরো গঠিত হয়। সীতারাম ইয়েচুরি সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং কন্ট্রোল কমিশনের চেয়ারম্যান নির্বাচিত হন সুকোমল সেন। ...more

১১-মার্চ-২০২৫

বোম্বাই থেকে মাদুরাই - দ্বিতীয় পর্ব 
শংকর মণ্ডল

Bombai to Madurai - II
১৯৯৮ সালের ৫-১১ অক্টেবর কলকাতায় অনুষ্ঠিত হয় পার্টির ষোড়শতম কংগ্রেস। অভ্যর্থনা কমিটির সভাপতি ছিলেন জ্যোতি বসু। দেশে বিভিন্ন প্রান্ত থেকে ৬৮০ জন প্রতিনিধি কংগ্রেসে যোগ দেন। সবচেয়ে বয়স্ক প্রতিনিধি ছিলেন পশ্চিমবাংলার নরেন সেন (৮৯) এবং সর্বকনিষ্ট প্রতিনিধি ছিলেন তামিলনাড়ুর এস কন্নান (২৮)। ১৯৯৬ সালের এপ্রিল-মে মাসে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়, বিজেপি অন্যান্য আঞ্চলিক দল নিয়ে সরকার গঠন করে। ১৩ দিনের মাথায় সেই সরকারের পতন ঘটে। পরে এইচডি দেবগৌড়ার নেতৃত্বে গঠিত হয় সংযুক্ত মোর্চা সরকার। সংযুক্ত মোর্চার সরকার বেশ কয়েকটা ক্ষেত্রে উল্লেখযোগ্য পদক্ষেপ নিলেও অর্থনৈতিক ক্ষেত্রে উদারীকরণের জনবিরোধী নীতিই গ্রহণ করে। ...more

১০-মার্চ-২০২৫

বোম্বাই থেকে মাদুরাই - প্রথম পর্ব
শংকর মণ্ডল

Bombay to Madurai: first Part
১৯৬৪ সালের ১৪ এপ্রিল দিল্লিতে জাতীয় পরিষদের বৈঠক থেকে ৩২ জন সদস্য বেরিয়ে আসেন এবং জুলাই মাসে অন্ধ্রপ্রদেশের তেনালীতে অনুষ্ঠিত পার্টির সর্বভারতীয় জাতীয় কনভেনশনে পার্টিকে মার্কসবাদী-লেনিনবাদের নীতির ভিত্তিতে বিপ্লবী পার্টি গঠন ও ভারতের কমিউনিস্ট পার্টির সপ্তম কংগ্রেস আহ্বানের সিদ্ধান্ত গ্রহন করা হয়। সেই অনুসারে ১৯৬৪ সালের ৩১ অক্টোবর থেকে ৭ নভেম্বর কলকাতার ত্যাগরাজ হলে অনুষ্ঠিত হয় সপ্তম কংগ্রেস। ১০৪৪২১ জন পার্টি সভ্যের পক্ষ থেকে ৪২২ জন প্রতিনিধি এই কংগ্রেসে যোগ দেন। ...more

০৯-মার্চ-২০২৫

এক দলিত কমিউনিস্টের স্মৃতিকথা (পর্ব- ৫)
আর বি মোরে

ek dalit communister smritikotha-V
পরে জানতে পারি ওঁদের একজন ছিলেন মহারাষ্ট্রের বিখ্যাত নাট্যকার যশবন্ত নারায়ণ টিপনিস। আরেকজন ঠিক কে ছিলেন আমি বহু সন্ধানেও জেনে উঠতে পারিনি। উনি সম্ভবত ছিলেন গোবিন্দ গোপাল টিপনিস বা অনন্ত বিনায়ক চিত্রে। যে ভিকোবাকে আমি গোন্ডালেরে বাগানে দেখতে অভ্যস্ত ছিলাম, তিনিই ছিলেন কৃষিবিশেষজ্ঞ আর প্রখ্যাত শিল্পী ভিকোবা যিনি মাহাদের প্রথম ঐতিহাসিক কৃষি সম্মেলন সংগঠিত করেন। আমি যখন জানতে পারি, তখন ওঁর মহত্বের খানিক নাগাল পাই। আমার জানাবোঝায় উনি মহারাষ্ট্রের প্রথম সমাজসংস্কারক যিনি নিজের জাতের বাইরে অন্য কাউকে বিয়ে করেন। ...more

০৯-মার্চ-২০২৫

গেরস্থালীর বাইরের চরাচরও নারীর 
উর্বা চৌধুরী

gerosthalir bairer chorachoro narir
আবার কর্মস্থল বা নানা প্রতিষ্ঠানগুলিও এই ‘ব্যাকল্যাশ এফেক্ট’-এর দ্বারা বিপন্ন। এমনকি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকাও সদর্থক হয় না বেশিরভাগ ক্ষেত্রে। সদ্য কলকাতায় ঘটা আরজি কর হাসপাতালের ছাত্র-চিকিৎসক ধর্ষণ-খুনের ঘটনায় রাষ্ট্র ও সরকারের ভূমিকা লজ্জাজনক তো বটেই, উপরন্তু, কর্মক্ষেত্রে নারীকর্মীর সঙ্গে ঘটা এই অপরাধের ঠিক পরে পরেই পশ্চিমবঙ্গ সরকার ‘রাতের সাথী’ নামে এক নোটিশ জারি করে– সেখানে লেখা ছিল, এ-রাজ্যের নির্দিষ্ট পেশাক্ষেত্রের নারীরা রাতের ডিউটি করবেন না– নিজেদের সুরক্ষা ও নিরাপত্তার স্বার্থে। অর্থাৎ কিনা পিতৃতন্ত্র, পুঁজি-তাড়িত রাষ্ট্রব্যবস্থা, দক্ষিণপন্থী শাসকদলের হিতাহিত বোধ চাইছে, মেয়েরা ঘরে আগল দিয়ে বাস করুক। ...more

০৮-মার্চ-২০২৫

সাম্রাজ্যবাদের পুনরুজ্জীবনের কৌশল
প্রভাত পট্টনায়েক

Revival Strategy of Imperialism
চরিত্রের দিক থেকেই পুঁজিবাদ হল শান্তির বিরুদ্ধে: ফরাসি সোশালিস্ট জ্যাঁ জয়েস সেই বিখ্যাত মন্তব্যটি করেছিলেন ‘পুঁজিবাদ নিজের মধ্যেই যুদ্ধকে বয়ে নিয়ে বেড়ায়, ঠিক যেমন মেঘ বৃষ্টিকে বুকে করে নিয়ে বেড়ায়।’ সাম্রাজ্যবাদী আধিপত্যকে আর একটু ভাল অবস্থায় প্রতিস্থাপিত করার আকঙ্ক্ষাই ট্রাম্পকে শান্তির আকাঙ্ক্ষী হতে দেয় না।  একইভাবে ইউরোপের নিরাপত্তার প্রশ্নটিও পুরোপুরি বিভ্রান্তি সৃষ্টিকারী বিষয়: রাশিয়ার জন্য কখনই ইউরোপের নিরাপত্তা বিঘ্নিত হয়নি। ‘রুশ সাম্রাজ্যবাদ’ ইউরোপকে পদানত করে রাখবে এই ধরনের ভীতি নিয়ে যে সব কথাবার্তা হয় সেটা স্রেফ ন্যাটোর সম্প্রসারণবাদের পক্ষে একটা অজুহাত মাত্র। তাই ট্রাম্পের শান্তি প্রচেষ্টায় ইউরোপের নিরাপত্তা বিঘ্নিত হবে, এই রকম কোনও প্রশ্নই উঠতে পারে না। ...more

০৬-মার্চ-২০২৫

পড়ার আনন্দ - দ্বিতীয় পর্ব
ট্রাইকন্টিনেনটাল রিসার্চ

porar anondo part II
এটির একটি উল্লেখযোগ্য উদাহরণ হল নেটওয়ার্ক প্রকল্প, যা কুন্নুরে শুরু হয়েছিল জেলার আদিবাসী অঞ্চলে সামাজিক উন্নয়ন কর্মসূচি প্রচারের উদ্দেশ্যে। প্রকল্পটি নেতৃত্ব দিয়েছিলেন ড. ভি. শিবদাসন, একজন সিপিআই(এম) রাজনীতিবিদ এবং ভারতের রাজ্যসভার সদস্য, এবং শীঘ্রই এটি পিপলস মিশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট-এর (পিএমএসডি) একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে, যা কুন্নুর জেলা লাইব্রেরি কাউন্সিলের অধীনে একটি ট্রাস্ট, যার প্রধান পৃষ্ঠপোষক কেরালার মুখ্যমন্ত্রী পিনারায়ী বিজয়ন এবং শিবদাসনের চেয়ারম্যান। ...more

০৪-মার্চ-২০২৫

পড়ার আনন্দ - প্রথম পর্ব
ট্রাইকন্টিনেনটাল রিসার্চ

porar anondo - part I
এই সাফল্যগুলি ১৯৪৯ সালের বিপ্লবের পরপরই চীন কমিউনিস্ট পার্টি (CPC) দ্বারা বাস্তবায়িত উদ্যোগগুলির ফলস্বরূপ হয়েছিল। এই উদ্যোগগুলি দক্ষিণ-পূর্ব এবং উত্তর-মধ্য চীনে যথাক্রমে জিয়াংসি সোভিয়েত (১৯৩১-১৯৩৪) এবং ইয়ান’অন সোভিয়েত (১৯৩৬-১৯৪৮) এর মতো পরীক্ষা-নিরীক্ষার উপর ভিত্তি করে হয়ে উঠেছিল, যা বিভিন্ন ধরনের সাক্ষরতা প্রচার উদ্যোগকে মাথায় রেখে করা হলেও গ্রামীণ এবং প্রাপ্তবয়স্কদের সাক্ষরতাকে প্রাথমিক লক্ষ্য করেছিল। উভয়ই সোভিয়েত ইউনিয়নের সাক্ষরতা প্রচেষ্টার উপর ভিত্তি করে ছিল, যেমন সাক্ষরতা নির্মূল প্রচারণা "লিকবেজ", যা সমস্ত সোভিয়েত প্রজাতন্ত্রে উল্লেখযোগ্য সাফল্য নিয়ে আসে যখন প্রাপ্তবয়স্ক সাক্ষরতার অভিজ্ঞতাকে সংগঠিতভাবে কার্যকর করা শুরু হয়। ...more

০৩-মার্চ-২০২৫

নয়া-ফ্যাসিবাদ: একটি নোট
পলিট ব্যুরো

Neo fascism a note
নয়া-ফ্যাসিবাদের মধ্যে কিছু কিছু উপাদান রয়েছে, যা বিশ শতকের গোড়ার দিককার ফ্যাসিবাদের মতেই। এগুলি হল উগ্র জাতীয়তাবাদ, যার ভিত্তি ঐতিহাসিক ভুল ও অন্যায় সম্পর্কে কল্পিত অনুভূতি, অপর-কে নিশানা করা– বর্ণভিত্তিক, ধর্মভিত্তিক কিংবা জাতিগত সংখ্যালঘু। এবং উগ্র দক্ষিণপন্থী/নয়া-ফ্যাসিবাদী দল অথবা শক্তিগুলির পিছনে বৃহৎ বুর্জোয়ার সমর্থন। ভারতে, নয়া-ফ্যাসিবাদকে নির্দিষ্ট চেহারা দিচ্ছে আরএসএস ও তাদের হিন্দুত্বের মতাদর্শ, আমাদের পার্টির কর্মসূচি অনুযায়ী যা ফ্যাসিস্ত-ধাঁচের। ...more

০১-মার্চ-২০২৫

'সম্রাট' ট্রাম্প ও সাম্রাজ্যবাদী মার্কিন সম্প্রসারণবাদ
আর অরুণ কুমার

Emperor Trump and Imperial US Expansionism
মার্কিন যুক্তরাষ্ট্র একথা বুঝতে পেরেছে যে, তাদের আধিপত্যের সামনে সবচেয়ে বড় আশঙ্কার কারণ হল চীন। আমেরিকার নতুন প্রতিরক্ষা সচিব কোনও রকম রাখঢাক না রেখেই বলেছেন, রাশিয়া কিংবা অন্য কোনও দেশ তাদের কাছে বিপদের উৎস নয়। চীন এবং চীনের কমিউনিস্ট পার্টিই মার্কিন আধিপত্যবাদকে মোকবিলা করার একমাত্র পাল্টা ও প্রধান শক্তিএবং সেকারণে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিপদস্বরূপ। চীনের কমিউনিস্ট পার্টিকে চিহ্নিত করে ট্রাম্প প্রশাসন একথা স্বীকার করে নিয়েছে যে সমাজতন্ত্র এবং বামেরাই একমাত্র শক্তি যারা পুঁজিবাদের নির্মম শোষণ ও সম্প্রসারণবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে। ...more

২৪-ফেব্রুয়ারি-২০২৫

কৃত্রিম মেধার জগতে ডিপসিক-এর প্রবল ধাক্কা, কেঁপে উঠল মার্কিন দৈত্যরা
প্রবীর পুরকায়স্থ

DeepSeeks Deep Shock to the US AI Behemoths
মার্কিন সংস্থা এনভিডিয়া এইচ-৮০০ চিপ তৈরিই করেছিল বিশেষ করে চীনের বাজারের জন্য। এবং এই চিপ এমনভাবে পঙ্গু করে দেওয়া হয়েছিল যাতে চীন এআইতে কোনও বড়ো অগ্রগতি ঘটাতে না পারে। পরে গোটা বিশ্বের প্রযুক্তি ক্ষেত্র একদিন হঠাৎ করে ঘুম থেকে জেগে উঠে অবাক বিস্ময়ে দেখল এই ঐতিহাসিক সত্য যে, একগুচ্ছ বাণিজ্যিক নিষেধাজ্ঞাকে ব্যবহার করে বিজ্ঞান ও প্রযুক্তি জগতের অগ্রগতিকে থামিয়ে রাখা কঠিন। প্রযুক্তির দুনিয়ায় স্পুটনিকের গতিতে উত্থান হল ডিপসিকের যারা বৃহৎ মার্কিন সংস্থাগুলির বাজেটের মাত্র ৫ শতাংশ খরচ করে তৈরি করে ফেলল তাদের সমকক্ষ এআই মডেল। তার ধাক্কাতেই শোকে ভেঙে পড়ে বিলাপ করতে করতে প্রযুক্তি ক্ষেত্রের মার্কিন বিনিয়োগকারীরা দেখলেন শেয়ার বাজারে তাঁদের প্রিয় সংস্থা এনভিডিয়ার শেয়ারের দর কীভাবে তলিয়ে যাচ্ছে। ...more

২৩-ফেব্রুয়ারি-২০২৫

ট্রাম্প, নয়া-ফ্যাসিবাদ ও বামপন্থা
সাত্যকি রায়

Trump neofascism and leftism
নয়া-ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম সেকারণেই শুধু নির্বাচনী লড়াইয়ে সীমাবদ্ধ নয়। বরং তা গণতন্ত্রের পরিসরের পুনর্নির্মাণের লড়াই। মুষ্টিমেয় একচেটিয়া ফিন্যান্স পুঁজি যখন খোলাখুলিভাবে সমাজ অর্থনীতি, সংস্কৃতির উপরে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে চাইছে, তখন ব্যাপকতম শ্রমজীবী মানুষের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামই হল গণতন্ত্র রক্ষার লড়াই। ...নয়া-উদারবাদের অভিযোজনের দিন শেষ হয়ে আসছে। তাই তা আজ প্রচণ্ড উগ্র এবং নির্লজ্জ। অন্যদিকে, পৃথিবীতে সমাজবাদের পরীক্ষা-নিরীক্ষা ক্রমাগত পরিণত ও প্রত্যয়ী রূপ ধারণ করছে। এই যুগসন্ধিক্ষণে শুধু আক্রান্ত মানুষের হাত ধরা নয়, নতুন সর্বজনীন ন্যায়ের স্বপ্ন হাজির করতে হবে বামপন্থীদেরই। ...more

২২-ফেব্রুয়ারি-২০২৫

সর্বস্তরে বাংলা কেন বলে না
সিরাজুল ইসলাম চৌধুরী

Why not speak Bengali at all levels
দুর্দশাটা এমনকি একুশে ফেব্রুয়ারির উদযাপনের ক্ষেত্রেও দৃশ্যমান। আয়োজনের অভাব নেই, কিন্তু একুশের উদযাপনে মৌলিক পরিবর্তন ঘটানো হয়েছে, সেটা হলো মধ্যরাতে উদযাপনের সূচনাকরণ। বাঙালির উৎসব শুরু হয় সকালে, ইউরোপীয়দেরটা মধ্যরাতে। ওদের মধ্যরাত আক্রমণ করেছে আমাদের সকালবেলাকে। যা ছিল স্বাভাবিক তাকে কৃত্রিম করে দেবার আয়োজন বৈকি! সাংস্কৃতিকভাবে মধ্যরাত থার্টিফার্স্ট নাইটের ব্যাপার, পহেলা বৈশাখের নয়। থার্টিফার্স্ট নাইট আর পহেলা বৈশাখ এখন আলাদা হয়ে গেছে, ইংরেজি নববর্ষ হুমকি দিচ্ছে বাংলা নববর্ষকে; হুমকির লক্ষণ একুশের উদযাপনেও দেখা দিয়েছে। ...more

২১-ফেব্রুয়ারি-২০২৫

২১ ফেব্রুয়ারি: স্মৃতি-বিস্মৃতির যুদ্ধ
সৈকত ব্যানার্জী

21 February War of Memory and Oblivion
তাহলে কীভাবে ঝাপসা হল পুরনো সব স্মৃতি? শুধুই কি সরকারের বিরুদ্ধে জায়েজ কিছু রাগ থেকেই? নাকি শ্রেণির চিহ্ন এমনকি ভাষার চিহ্নের থেকেও তাদের কাছে বড় করে তোলা হচ্ছে ধর্মীয় চিহ্নগুলোকে? জাগিয়ে তোলা হচ্ছে সাম্প্রদায়িক জিগির! অধিকাংশ যুবসমাজকে ভুলিয়ে দেওয়া হচ্ছে রক্তঝরানো ইতিহাস৷ তাই ফিরে-ফিরতি যাদের হাত থেকে ছিনিয়ে এনেছিল স্বাধীনতা, সেই পাকিস্তানমুখী হয়ে উঠতেও সময় লাগছে না তাদের। এমনকি ভাষা আন্দোলনের শহীদ বেদিতেও নামছে আক্রমণ।  শুধু কি বাংলাদেশে? আমাদের ভারতবর্ষেও ধর্মের চিহ্নগুলো কেবল বদলে আক্রমণ নামছে সেই ভাষার ওপরেই। ভাষার গায়ে চাপিয়ে দেওয়া হচ্ছে ধর্মের নামাবলি। উর্দুর ভাষাগত সৌন্দর্যকে অস্বীকার করে তাকে দাগিয়ে দেওয়া হচ্ছে 'মুসলমানের ভাষা' হিসেবে। ...more

২১-ফেব্রুয়ারি-২০২৫

সাম্প্রদায়িকতা ও শ্রমিকশ্রেণি
চিত্তব্রত মজুমদার

samprodayikota o shromikshreni
ধর্মনিরপেক্ষতা নয়, সাম্প্রদায়িকতাই মানুষের বিশ্বাস অনুসারে ধর্ম পালনে বাধা সৃষ্টি করে। প্রতিটি ধর্মে বিশ্বাসী মানুষের মধ্যেই এই সাম্প্রদায়িক শক্তির অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে। এই শক্তিগুলি আজ নিজ নিজ ধর্মে বিশ্বাসী মানুষদের ঐক্যবদ্ধ করে পরস্পরের বিরুদ্ধে দাঙ্গায় প্ররোচিত করে দেশের জাতীয় সংহতি ও ঐক্যকে ধ্বংস করতে উদ্যত হয়েছে। এ কারণেই এই শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানো আজ প্রতিটি দেশপ্রেমিক, গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ মানুষের কর্তব্য হিসাবে উপস্থিত হয়েছে। সাম্প্রদায়িকতাকে নির্মূল করেই আমরা একদিকে প্রতিটি মানুষের নিজ নিজ বিশ্বাস অনুসারে ধর্মপালনের অধিকারকে প্রতিষ্ঠা করতে পারবো অন্যদিকে জনজীবনের সমস্যাগুলির সমাধানের লক্ষ্যেও সমস্ত ধরণের ধর্মে বিশ্বাসী মানুষকে ঐক্যবদ্ধ করে আমরা এগিয়ে যেতে সক্ষম হবো। ...more

২০-ফেব্রুয়ারি-২০২৫

‘ভুলি নাই’ – ঐতিহাসিক নৌ-বিদ্রোহ স্মরণে
রবিকর গুপ্ত

'bhuli nai' - oitihasik nou bidrohoer smorone
১৯ তারিখ ধর্মঘট ছড়িয়ে পড়ল ক্যাসেল ব্যারাক সহ বোম্বের তীরবর্তী ১১টি নৌ-প্রতিষ্ঠান এবং ২০টি জাহাজে। গঠিত হল প্রায় ২০ হাজার রেটিং-এর প্রতিনিধিত্বকারী ছত্রিশ জনের কেন্দ্রীয় ধর্মঘট কমিটি। সভাপতি পদে নির্বাচিত হলেন এম.এস. খান ও সহ-সভাপতি মদন সিং। সমস্ত জাহাজ ও প্রতিষ্ঠান থেকে ইউনিয়ন জ্যাক টেনে নামিয়ে দেওয়া হল। তীরের লরিগুলিতে একত্রে বেঁধে দেওয়া হল জাতীয় কংগ্রেস, মুসলিম লীগ ও ভারতের কমিউনিস্ট পার্টির পতাকা। Royal Indian Navy-এর নাম পাল্টে রাখা হল Indian National Navy।  বিদ্রোহ ছড়িয়ে পড়ল করাচি, মাদ্রাজ, বিশাখাপত্তনম ও কলকাতার নৌবাহিনী জাহাজেও, যদিও আংশিকভাবে করাচিতে ছাড়া তা বোম্বের আকার ধারণ করেনি। বোম্বেতে সত্যিই সামগ্রিক ঘটনাবলি এক অভূতপূর্ব বৈপ্লবিক সম্ভবনা তৈরি করেছিল। ১৯ তারিখ সন্ধ্যে যখন অস্তমিত হচ্ছে, জনৈক ব্রিটিশ অফিসার, পার্সি গর্জে লিখেছেন বোম্বে নিদ্রায় গেল বাতাসে বিপ্লব নিয়ে। যাকে অধ্যাপক গৌতম চট্টোপাধ্যায় বলেছেন ‘Almost Revolution’, ‘প্রায় বিপ্লব’। ...more

১৮-ফেব্রুয়ারি-২০২৫

‘পেশাদারি শোক বলে তো কিছু হয় না’
এম পলানি কুমার

peshadari shok bole kichu hoy na
বারো দিন বাদে হরি আন্নার মৃত্যুর খবর করতে যাই আমি। তাঁর বাড়ি পৌঁছে দেখি একটা ফ্রিজার বাক্সে শোয়ানো আছে তাঁর দেহ। তাঁর স্ত্রী তামিল সেলভিকে পরিবার থেকে বলা হয়েছে শেষকৃত্য এবং বিধবার কর্তব্যকর্ম করে নিতে। পাড়াপ্রতিবেশী তাঁর সারা গায়ে হলুদ মাখিয়ে তাঁকে স্নান করিয়েছেন, তারপর তাঁর থালি [বিবাহিতা নারীর মঙ্গলচিহ্ন] ছিন্ন করে দিয়েছেন। পুরো সময়টা নীরব, গম্ভীর ছিলেন তিনি। ...more

১১-ফেব্রুয়ারি-২০২৫

রোমিলা থাপার, ইতিহাস এবং হেরোইন
রবীশ কুমার

romila thapar, itihas o heroine
ইতিহাস বিষয়ে যেকোনও যুক্তি তর্কের ক্ষেত্রে সমাজবিজ্ঞানের নিয়ম অনুযায়ী প্রমাণ গুরুত্বপূর্ণ। আজকাল এরকম ধরনের ব্যাখ্যাকে কোনও ভাবনা চিন্তা ছাড়াই ‘অতীতের মার্কসবাদী বিশ্লেষণ’ বলে তকমা সেঁটে দেওয়া হচ্ছে। কিন্তু সমাজ এবং অর্থনীতির আলোচনাকে ইতিহাস ব্যখ্যায় যুক্ত করা হলেই তাকে মার্কসবাদী বিশ্লেষণ বলা চলে না। মার্কসবাদী আলোচনায় সামাজিক অর্থনৈতিক উপাদানগুলি কীভাবে সমাজকে গঠন করছে, তাকে রূপ দিচ্ছে সে বিষয়ে বিশেষ পদ্ধতিতে ব্যাখ্যা-বিশ্লেষণ করা হয়। তাই সামাজিক এবং অর্থনৈতিক উপাদান সংযুক্ত হয়েছে মানেই এটা নয় যে সেখানে মার্কসবাদী তত্ত্ব বিশ্লেষণ পদ্ধতি ব্যবহৃত হয়েছে। উদাহরণ হিসেবে ম্যাক্স ওয়েবারের কথা বলা যায়। তাঁর আলোচনায় সমাজ অর্থনীতির উপাদান আছে ঠিকই, কিন্তু তা মার্কসবাদী বিশ্লেষণ পদ্ধতি থেকে একেবারেই আলাদা। ...more

১০-ফেব্রুয়ারি-২০২৫

তীব্র বিদ্বেষে ভরা বাজেট
প্রভাত পট্টনায়েক

A budget full of bitter hatred
বরাদ্দ ছাঁটাই করে সামাজিক ক্ষেত্রকে আরও নিষ্পেষিত করা, খাদ্যে ভরতুকি কমানো, এমজিএনআরইজিএস এবং এ ধরনের অন্যান্য খাতে বরাদ্দ কমানো,  বেতনভোগী হোয়াইট কালার অংশকে কর ছাড় দেওয়া , এসবের মানে হল এই সব সরকারি প্রকল্পের কিছুটা সুবিধা ভোগ করেন এমন বিপুল সংখ্যক গরিব ও শ্রমজীবী মানুষের হাত থেকে ক্রয়ক্ষমতা  ছিনিয়ে নেওয়া  এবং সেই ক্রয়ক্ষমতা মধ্যবিত্ত শ্রেণির একাংশের হাতে তুলে দেওয়া। এটাই হল এনডিএ সরকারের ‘স্ট্র্যাটেজি’। এই স্ট্র্যাটেজির লক্ষ্য হল শ্রমজাবী মানুষ ও মধ্যবিত্ত শ্রেণির মধ্যে একটা বিভাজন রেখা তৈরি করা, যাতে করে কর্পোরেট-হিন্দুত্ব জোট আরও কিছুটা বেশি সমর্থন আদায় করতে পারে। ...more

০৯-ফেব্রুয়ারি-২০২৫

এক দলিত কমিউনিস্টের স্মৃতিকথা (পর্ব- ৪)
আর বি মোরে

ek dalit communist er smritikotha - IV
আমি দাশগাঁও ফিরলাম বটে, কিন্তু বাড়ি তখনও বন্ধ ছিল। দরজায় তালা দেওয়া ছিল। ক্রমে যেন আমার সম্বিৎ ফিরল: আমি পিতৃহারা এখন! মাকে দেখবার জন্যে প্রাণটা কেঁদে উঠল। এইভাবে এক দুই দিন কেটে গেল। মামা তারপর খবর পেল যে আমি বোম্বে থেকে ফিরে এসেছি। আমাকে নিতেই উনি দাশগাঁওতে এলেন। ওঁর সঙ্গে আমি গেলাম লাডাওয়ালিতে। মা আমাকে দেখামাত্র জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। মামা আর দিদা মাকে সান্ত্বনা দেয়। তখন থেকে আমার মা, বোন আর আমি মামার বাড়ি থাকতে শুরু করি। ...more

০৯-ফেব্রুয়ারি-২০২৫

হাতে করে মলমূত্র সাফাই যে বেআইনি, তা জানতামই না
অম্রুথা কসুরু

hate kore mol mutro safai beaini
নিজের হাতে যাঁরা মলমূত্র-বর্জ্য পরিষ্কার করেন, তেলেঙ্গানায় তাঁদের ‘পাকি’ (মেথর) বলা হয় — যেটি আদতে একটি গালাগাল। সামাজিক কলঙ্কের ভয়েই বোধহয় বীরা স্বামী তাঁর পেশার কথা স্ত্রীকে জানতে দেননি। তাঁর স্ত্রী বোঙ্গু ভাগ্যলক্ষ্মীর কথায়, “ও যে মেথরের কাজ করে সংসার চালায়, সেটা ঘুণাক্ষরেও টের পাইনি। একটিবারের জন্যও আমার সঙ্গে আলোচনা করেনি সে।” সাত বছরের দাম্পত্য তাঁর বীরা স্বামীর সঙ্গে, আজও তাঁর কণ্ঠে ঝরে পড়ে বরের প্রতি ভালোবাসা: “সবসময় ওর উপর নির্ভর করে থাকতাম।” ...more

০৭-ফেব্রুয়ারি-২০২৫

কুম্ভযাত্রা: হিন্দুরাষ্ট্রের অভিসন্ধিতে ভরা পথ
সুভাষ গাটাডে

Kumbh Yatra, The Adventures of Hindu Rashtra
যখন মহাকুম্ভে অনুসরণ করা ভিআইপি কালচার বা মহারথী সংস্কৃতিকে এই দুর্ঘটনার ভয়াবহতা বৃদ্ধির কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে, ঠিক তখনই মুখ্যমন্ত্রী, দিনের পর দিন অভূতপূর্ব সুরক্ষা ব্যবস্থাপনার ঢক্কানিনাদের পর, আত্মবিশ্লেষণের পথে না হেঁটে দুর্ঘটনার দায় ভক্তদের কাঁধেই ঠেলে দিয়েছেন। এখন হয়ত বলাই যায় যে, এই দুর্ঘটনাটি সময়ের অপেক্ষা ছিল মাত্র। কারণ নানাভাবে বোঝা যাচ্ছিল যে, জাতীয় প্রচার মাধ্যমগুলি সহ সর্বত্র মহাকুম্ভ নিয়ে বিপুল প্রচারাভিযান চালানোর পর বিভিন্ন ‘পুণ্যতিথি’তে কত মানুষের সমাগম হতে পারে এ সম্পর্কে শাসকপক্ষের ন্যুনতম ধারণাও ছিল না। তারা কী জনসমাগম সামলানো সংক্রান্ত অতীত অভিজ্ঞতা থেকেও শিক্ষা নিতে পারতেন না? ...more

০৫-ফেব্রুয়ারি-২০২৫

দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিক-পরিবর্তনকারী মুহূর্ত
মাও সে তুং

The turning point of World War II
অন্যদিকে হিটলারের দফারফা হয়ে যাচ্ছে দেখে ইতালী, রুমানিয়া ও হাঙ্গেরী হতাশ হয়ে পড়বে এবং তার থেকে বেশি বেশি করে দূরে সরে যাবে। এক কথায়, ৯ই অক্টোবরের পর নিশ্চিহ্ন হয়ে যাওয়ার একমাত্র একটি পথই হিটলারের সামনে খোলা থাকছে। এই আটচল্লিশটি দিন ধরে স্তালিনগ্রাদে লালফৌজের প্রতিরোধের সঙ্গে গত বছরের মস্কোর প্রতিরোধের কিছু মিল রয়েছে। অর্থাৎ বলা যায়, হিটলারের এই বছরের পরিকল্পনা ঠিক গত বছরের তার পরিকল্পনার মতোই একেবারে ভণ্ডুল হয়ে গেছে। ...more

০২-ফেব্রুয়ারি-২০২৫

গান্ধীহত্যা, নাথুরাম ও আরএসএস : প্রকৃত ইতিহাস
রাম পুনিয়ানি

gandhi hotya, nathuram o rss
রশিদ ও নাথুরাম যে ঘৃণা পোষণ করত আজকের প্রেক্ষাপটে তার অর্থ হল, যে যুবকেরা লাঠি, তরোয়াল ও পিস্তল উঁচিয়ে হাঁটছে ধর্মীয় মিছিলগুলিতে তারা নিঃসন্দেহেই অপরাধী, কিন্তু অপরাধের দায় অনেক বেশি পড়বে ঘৃণার মতাদর্শে মগজ ধোলাই, ঘৃণা ভাষণ এবং সামাজিক গণমাধ্যমের সেই পোস্টগুলির ওপর যা দিনরাত ধর্মীয় সংখ্যালঘু বিরোধী বিদ্বেষ বর্ষণ করে চলে। পাড়া প্রতিবেশের দিকে একটু তাকালেই দেখা যাবে ধর্মমিশ্রিত জাতীয়তাবাদকে অস্ত্র করে কীভাবে ঘৃণার চাষ ও বিস্তার ঘটছে। ...more

৩০-জানুয়ারি-২০২৫

 ‘মৃত্যুকে ডাক জীবন পানে’– ধূমকেতু, রক্তকরবী, লাঙল
আব্দুল কাফি

Mrityuke Dak Jibon Pane - Dhumketu, Roktokorbi, Langol
রবীন্দ্রনাথের রক্তকরবী-তে, যন্ত্রসভ্যতার তন্ত্রকে শোষণের জন্য দায়ী করে যে স্পষ্ট রাজনৈতিক ইশারা আমরা দেখতে পাই, নজরুলের ধূমকেতু ও লাঙল পত্রিকার সঙ্গে তার সম্পর্ক অবিচ্ছেদ্য। রক্তকরবী-কে যদি আমরা ঐতিহাসিক প্রেক্ষাপটে (হিস্টোরিসাইজড) দেখতে শিখি, তাহলে ধূমকেতু ও লাঙল থেকে তাকে কখনোই বিচ্ছিন্ন করতে পারি না। মার্কসবাদী পথ পত্রিকার উদ্যোগে প্রথম কাজী নজরুল ইসলাম স্মারক বক্তৃতা। বিষয় ছিল ‘মৃত্যুকে ডাক জীবন পানে’– ধূমকেতু, রক্তকরবী, লাঙল। বক্তা ছিলেন আব্দুল কাফি। আজকের সময়ে জরুরি সেই বক্তৃতা, সঙ্গে বিস্তারিত উল্লেখপঞ্জী ও টীকা-সহ বইটি প্রকাশ করছে মার্কসবাদী পথ। ...more

২৭-জানুয়ারি-২০২৫

হিন্দু জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে আম্বেদকরের মতাদর্শ কি সঙ্গতিপূর্ণ?
রাম পুনিয়ানি

Does Babasahebs Ideology Match With Hindu Nationalist Politics
আম্বেদকরের সঙ্গে হিন্দুত্ব মতাদর্শের মূল বিরোধকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ১৯৩৫ সালের ১৩ অক্টোবর, নাসিকের কাছে ইয়েওলার একটি সভায় তিনি বোমা ফাটিয়ে ঘোষণা করেন, “আমি হিন্দু পরিচয়ে মারা যাব না!” তার মতে, এই ধর্মে স্বাধীনতা, করুণা ও সমতার কোনও স্থান নেই। তার বই থটস অন পাকিস্তান-এর পরিমার্জিত সংস্করণে তিনি ইসলামী পাকিস্তানের গঠনকে বিরোধিতা করেন, কারণ এটি হিন্দু রাজ বা রাষ্ট্রের পথ প্রশস্ত করতে পারে, যা দেশের মানুষের জন্য ‘একটি বড়ো দুর্যোগ’ হয়ে উঠবে। ...more

২৬-জানুয়ারি-২০২৫

এক দলিত কমিউনিস্টের স্মৃতিকথা (পর্ব- ৩)
আর বি মোরে

Memoir of a Dalit Communist Part III
আমার শৈশব অবধিও কামগাত সম্বৎসর অনুষ্ঠিত হত। এই উপলক্ষ্যে অস্পৃশ্য আর বর্ণহিন্দুরা পাশাপাশি বসত, হাঁটুতে হাঁটু ঘেঁষে। একবাক্যে বলতে গেলে, অস্পৃশ্যতার দরুণ অন্যত্র যে ভয়াবহ নিপীড়নের অভিজ্ঞতার সম্মুখীন হতে হত, দাশগাঁওনিবাসীদের তা পোহাতে হত না। ...more

২৬-জানুয়ারি-২০২৫

স্বাধীনতা ইতিহাসে সুভাষচন্দ্র বসু
ই এম এস নাম্বুদিরিপাদ

swadhinota itihase subhas chandra bose
এটা ছিল ভারতের নতুন গণ-অভ্যুত্থানের একটি সংকেত। আইএনএ বন্দিদের মুক্তির দাবি এবং তাঁদের বিচারের বিরোধিতা করার বিষয়টি সমস্ত রাজনৈতিক দলের সীমানা অতিক্রম করে সামনের সারিতে চলে আসে। এমনকি যাঁরা স্বাধীনতা অর্জনের জন্য বসুর 'শত্রুর শত্রু'-র সঙ্গে আঁতাত করার নীতির সঙ্গে ভিন্নমত পোষণ করতেন, তাঁরাও তাঁর দেশপ্রেম এবং আত্মত্যাগের মনোভাবকে প্রশংসা করেছিলেন। কমিউনিস্ট, সোস্যালিস্ট, গান্ধীবাদী, মুসলিম লিগ পন্থী নির্বিশেষে সবাই আইএনএ বন্দি মুক্তির দাবিতে ঐক্যবদ্ধভাবে জোরালো আন্দোলন গড়ে তোলেন। ...more

২৩-জানুয়ারি-২০২৫

লেনিন এবং উপনিবেশগুলির জনগণ
হো চি মিন

Lenin and the People of the Colonies
নিপীড়িত মানুষ প্রথমে বিশ্বাস করতে পারেনি যে এই পৃথিবীতে কোথাও এমন একজন মানুষ ও এমন কোনও পরিকল্পনার অস্তিত্ব থাকতে পারে। কিন্তু অস্পষ্টভাবে হলেও পরবর্তীতে তারা কমিউনিস্ট পার্টির কথা জেনেছে, জেনেছে আন্তর্জাতিক কমিউনিস্ট সংগঠনের কথা, যারা শোষিত জনগণের জন্য, সমস্তরকম শোষিত জনগোষ্ঠীর জন্য লড়াই করেছে; এবং তারা জেনেছে যে সেই সংগঠনের নেতা হলেন লেনিন। ...more

২১-জানুয়ারি-২০২৫

কমিউনিস্টদের লক্ষ্য ও পথ – শেষ পর্ব 
জ্যোতি বসু

Aims and Paths of Communists  Part III
বিপ্লবের সাফল্যের অনেকগুলি পূর্ব শর্ত আছে। একটি পূর্ব শর্ত হলো- এই বিপ্লব কমিউনিস্ট পার্টির, অর্থাৎ মার্কসবাদী-লেনিনবাদী পার্টির চূড়ান্ত ভূমিকা। জনগণতান্ত্রিক ফ্রন্ট গঠনের সংগ্রাম পরিচালনাকালে আমাদের পার্টি সংগঠনকে শক্তিশালী ও সম্প্রসারিত করার জন্য সচেতন প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। পার্টি সভ্যদের মার্কসবাদী-লেনিনবাদী তত্ত্ব অনুশীলন করতে হবে এবং এই তত্ত্বকে দেশের বাস্তব অবস্থায় প্রয়োগের জন্য সচেষ্ট হতে হবে। মার্কস, এঙ্গেলস ও লেনিন আমাদের শিখিয়ে গেছেন কীভাবে তাঁদের তত্ত্ব অনুশীলন ও প্রয়োগ করতে হবে। ...more

১৯-জানুয়ারি-২০২৫

কমিউনিস্টদের লক্ষ্য ও পথ –দ্বিতীয় পর্ব 
জ্যোতি বসু

Aims and Paths of Communists  Part II
পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থা তার অন্তর্দ্বন্দ্ব এবং উৎপাদন সম্পর্ক ও উৎপাদন শক্তির মধ্যে সংঘাত সত্ত্বেও আপনা থেকে ভেঙে পড়বে না। শুধুমাত্র বাস্তব অবস্থা তৈরি হলেই বিপ্লব হয় না- এই বিপ্লব সমাধা করার জন্য চাই সচেতন চালিকা শক্তি। "দার্শনিকগণ বিশ্বের ব্যাখ্যা করেছেন- এখন প্রশ্ন হলো এর পরিবর্তন"- মার্কস ও এঙ্গেলস-র এই কথাগুলি ভুলে গেলে চলবে না। মার্কস ও এঙ্গেলস তাঁদের রচিত কমিউনিস্ট পার্টির ইস্তেহার-এ (১৮৪৮) বলেছেন: পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থা বুর্জোয়াশ্রেণীরই শুধু জন্ম দেয়নি, এই শ্রেণীর শোষণ প্রতিরোধ করার জন্য প্রয়োজনীয় শক্তিরও জন্ম দিয়েছে। সেই শক্তি হলো- আধুনিক সর্বহারাশ্রেণী। ...more

১৮-জানুয়ারি-২০২৫

কমিউনিস্টদের লক্ষ্য ও পথ – প্রথম পর্ব 
জ্যোতি বসু

The Aims and Paths of the Communists  Part I
মার্কসবাদ একটি বিজ্ঞান। ডারউইন যেমন প্রকৃতির বিকাশের নিয়ম আবিষ্কার করেছিলেন তেমনি মার্কস আবিষ্কার করেছেন সমাজ বিকাশের নিয়ম। কার্ল মার্কস মৃত্যু শতবর্ষ পালনকালে আমাদের মার্কস-র এই বৈজ্ঞানিক অবদানের কথা স্মরণ করতে হবে। মার্কস ও এঙ্গেলস সমাজ বিকাশের গতি-প্রকৃতির বিস্তারিত অনুশীলন ও গবেষণার মাধ্যমে এই সিদ্ধান্তে এসেছিলেন, কমিউনিজম অবশ্যম্ভাবী, এটা কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গের মস্তিষ্কপ্রসূত কল্পনা নয়। মার্কস ও এঙ্গেলস-র বৈপ্লবিক তত্ত্বের সাথে পরিচিত হতে হলে এবং সেই তত্ত্বকে দেশের বাস্তব ও সুনির্দিষ্ট অবস্থায় প্রয়োগ করতে হলে প্রথমেই জানা প্রয়োজন- সমাজতন্ত্র কীভাবে বিজ্ঞানে পরিণত হলো। ...more

১৭-জানুয়ারি-২০২৫

ঋত্বিক ঘটকের ছবিতে প্রাকৃতিক দৃশ্যের রাজনৈতিক তাৎপর্য
নবারুণ চক্রবর্তী

political significance of landscape in the films of ritwik ghatak
ঋত্বিকের ছবিতে প্রাকৃতিক দৃশ্য অবশ্যই পুঁজিবাদ ও পাশ্চাত্য যন্ত্রসভ্যতার অন্ধকারাচ্ছন্নতার বিরোধী, তবে কোনো সরল জটিলতাহীন মায়াময় অতীতে ফিরে যাওয়ার প্রগতি বিরোধী আহ্বান ঋত্বিক জানাননি। বরং, মানবসভ্যতা ও প্রকৃতির মধ্যে অনুভূতিগত যোগাযোগের দিকে তাকিয়ে সম্প্রদায়গত বিভাজন ও পরিসরের মধ্যে যে এত হিংসা, দ্বেষ, আর যাতনা লুকিয়ে আছে, তারই মধ্যে অখণ্ডতা খুঁজতে চেয়েছেন, চেয়েছেন বিভাজনের পরেও টিকে থাকা অখণ্ডতার স্মৃতিকে উস্কে তুলতে। স্মৃতি ঘটনাচক্রে অনন্ত শক্তিশালী, বিভাজিত রাষ্ট্রকে প্রশ্ন করতে অখণ্ডতার স্মৃতিকে হাতিয়ার করেছেন ঋত্বিক। ...more

১৪-জানুয়ারি-২০২৫

এক দলিত কমিউনিস্টের স্মৃতিকথা (দ্বিতীয় পর্ব)
আর বি মোরে

Memoir of a Dalit communist
এরা নিজেদের ব্যক্তিগত ও পারিবারিক কর্তব্য একনিষ্ঠভাবে পালন করত মনুস্মৃতি অনুসরণ করে, আর এদের চোখের সামনেই ছিল পেশোয়া রাজের কালে অস্পৃশ্যদের সঙ্গে কী ব্যবহার করতে হয় তার উদাহরণ। সেই সব দিনে অস্পৃশ্যদের পাথরের বাড়ি বানানো বা ছাদে টাইলস বসানোর অনুমতি টুকু ছিল না, এবং নাগরিকত্বের অসংখ্য অধিকার তাদের আয়ত্তের বাইরে ছিল।  ...more

১২-জানুয়ারি-২০২৫

ভেনিজুয়েলায় মাদুরোর শপথ গ্রহণ ও প্রাসঙ্গিক কথা
স্টেফানি ওয়েদারবি, ভিভিয়ান ফার্নান্ডেজ

Venezuela's Maduro sworn in and some relevance
মার্কিন যুক্তরাষ্ট্র ও তাদের স্যাঙাৎদের নিরন্তর আগ্রাসনের প্রেক্ষাপটেই বহমান রয়েছে ভেনিজুয়েলার প্রতিরোধ সংগ্রাম। ৯৫০টির বেশি বেআইনী নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়ার ফলে জাতীয় আয় বিপুলভাবে হ্রাস পেয়েছে যা স্বাস্থ্য, শিক্ষা ও জনমুখী নানা পরিষেবার উপর ধ্বংসাত্মক আঘাত হেনেছে। এই ব্যবস্থাগুলি নেওয়াই হয়েছে বলিভারীয় বিপ্লবকে দুর্বল করতে এবং জনগণের মধ্যে হতাশার জন্ম দিয়ে সাম্রাজ্যবাদের স্বার্থে সরকার বদলের দিকে ঠেলে দিতে। ...more

১১-জানুয়ারি-২০২৫

ফরাসি উপনিবেশবাদের স্তম্ভ কাঁপানো ঝাঁকুনি
বিজয় প্রসাদ

The Shudders that Rumble Through French Colonialism
২০২০ সালেই ফ্রান্স ইউরোপীয় দেশগুলির বিশেষ বাহিনীর সদস্যদের নিয়ে টাকুবা টাস্ক ফোর্স নামে একটি ইউরোপীয় বাহিনী তৈরি করেছিল। এটা ছিল ফরাসি আগ্রাসনের একটি ইউরোপীয় বর্ম যা এর আগেও পরখ করা হয়েছিল সাহেল অঞ্চলে। তখন বোঝাই গেছে ওটা আসলে ফরাসিদেরই একটি মুখোস। তবে আফ্রিকা মহাদেশে ফরাসি কর্মতৎপরতা শুধুমাত্র ফ্রান্সের স্বার্থকেন্দ্রিক হতে যাচ্ছে না। তার ভূমিকা হয়ে দাঁড়াচ্ছে এই উপমহাদেশে চীন ও রাশিয়া বিরোধী ঠাণ্ডাযুদ্ধে মার্কিনীদের শক্তি যোগানো। ...more

০৬-জানুয়ারি-২০২৫

শুল্কের প্রাচীর গড়ে ধ্বংস করব, গোটা দুনিয়াকে হুমকি ট্রাম্পের
প্রভাত পট্টনায়েক

Trump threatens the whole world
রোজা লুক্সেমবার্গ বলেছিলেন যে, পুঁজিবাদের বিকাশ শেষ বিচারে এমন একটা চূড়ান্ত পর্বে পৌঁছয় যেখানে মানবজাতির সামনে যে কোনও একটা বিষয় বেছে নেওয়ার পরিস্থিতি হাজির হয়। তাকে সমাজতন্ত্র কিংবা বর্বরতা — যে কোনও একটা দিক বেছে নিতে হবে। সেই বিষয়টাই এখন আরও সজোরে ফিরে আসছে। এই পুঁজিবাদ মানবজাতিকে এমন একটা পরিস্থিতির মধ্যে ঠেলে নিয়ে চলেছে যেখানে আসলে রয়েছে পরিব্যাপ্ত ও বর্বরোচিত নয়া ফ্যাসিবাদ। এখান থেকে ধাপে ধাপে সমাজতন্ত্রে রূপান্তরের পথে এগোতে পারলেই মুক্তির একটা দিশা পাওয়া যবে। ...more

০৫-জানুয়ারি-২০২৫

ঋত্বিক ঘটক: এক অনন্য প্রতিভা
সফদার হাসমি

The Genius that was Ritwik Ghatak
ঋত্বিকই প্রথমবার দেখিয়েছিলেন যে সিনেমার ক্যামেরা কেবল এক বাধাহীন আড়ি পাতার যন্ত্র নয় বরং সে হতে পারে একাধারে একজন ভাষ্যকার, দার্শনিক, ইতিহাসবিদ, সমালোচক এবং কবি। তার সার্থকতা একদল চরিত্রের জীবনের জানালা হয়ে নয় বরং  মানুষের বেঁচে থাকার একজন সাক্ষী হয়ে। ...more

০৩-জানুয়ারি-২০২৫

সফদার হাসমি: আঙ্গিকের সন্ধান
সৈকত ব্যানার্জী

Safdar Hashmi search of dramatic motion
ব্রেখটিও যে ভাবনা নাটককে ক্রিটিকাল করে তুলতে আগ্রহী, সাফদার নিজেও যে ভাবনায় রেখেছিলেন আস্থা, তার মৃত্যুর পরেও জন নাট্য মঞ্চ সেই ভাবনাকে বয়ে নিয়ে গিয়েছে। আর বয়ে নিয়ে গিয়েছে অজস্র নাটক তথা পথনাটকের দল। যারা পথে, ঘাটে, বাজারে, ট্রেনে, বাসে নানা আঙ্গিকে অভিনয় করে চলেছে, আর বলে চলেছে সমাজ বদলের কথা। ...more

০১-জানুয়ারি-২০২৫

ডলারের একাধিপত্য
প্রভাত পট্টনায়েক

The monopoly of the dollar
ট্রাম্পের হুমকির পর ভারত সহ বেশ কয়েকটি দেশ বি-ডলারিকরণ নিয়ে আর আগ্রহ দেখাচ্ছে না। হতে পারে যে আমেরিকার কাছে ভাল ছেলে হয়ে থাকার জন্য তাদের এই অবস্থান। তবে এই বিষয়টা সংশয়াতীতভাবে সত্য যে, সাম্রাজ্যবাদ এখন গুরুতর চ্যালেঞ্জের মুখে পড়েছে। এমনকী ইউক্রেন ও গাজা প্রশ্নে সাম্রাজ্যবাদী শক্তিগুলির মধ্যে যে ঐক্য দেখা যাচ্ছে, এবং সাম্রাজ্যবাদী দেশগুলির সমাজগণতন্ত্রীরা তাদের চরিত্রের বৈশিষ্ট্য অনুযায়ী যেভাবে  সাম্রাজ্যবাদের লেজুড়বৃত্তি করছে, সেটাই প্রমাণ করছে সাম্রাজ্যবাদের সামনে থাকা চ্যালেঞ্জটা কতটা গুরুতর। ...more

২৭-ডিসেম্বর-২০২৪

‘মাহমুদ মন্দির ধ্বংস করেছে, শিয়াদের মসজিদ-ও’
রোমিলা থাপার, তিস্তা শীতলাবাদ

Mahmud destroyed the temple, the mosque of the Shias
এখন প্রশ্ন উঠবে, কেন ওরা নিজেদের স্থাপনাগুলি বিদ্যমান স্থাপনাগুলির এতটা গা ঘেঁষে তৈরি করেছিল? এটা কি এ-জন্যে যে তাদের মনে হয়েছিল, এগুলো পবিত্র স্থান, সুতরাং আমরা এভাবে এর পবিত্রতাকেও আত্মস্যাৎ করছি? এটা একটা কারণ হতে পারে। আবার এমনটাও হতে পারে, আমরা অনেক বেশি উন্নত ধর্ম, সেজন্যে আমরা এভাবে এর জায়গায় নিজেদের স্থলাভিষিক্ত করছি। এটাও একটা সমভাবে সম্ভাব্য কারণ হতে পারে। বৌদ্ধধর্ম নিজেকে প্রতিষ্ঠিত করার পরবর্তী সময়ে আমরা দেখছি হিন্দুরা এসে বৌদ্ধদের ধর্মস্থানগুলিকে মন্দিরে রূপান্তরিত করতে। ...more

২৪-ডিসেম্বর-২০২৪

স্বাস্থ্যকে রাজনৈতিক আন্দোলন করে তোলা: কেন এবং কীভাবে?
কুমার রাণা

Make health a political movement why and how
যে সামাজিক বৈষম্য থেকে খেটে খাওয়া মানুষের জীবনে নানা অভাব তৈরি করে ও সেগুলোকে জীইয়ে রাখে, সেই অভাবগুলো থেকে উৎপন্ন অস্বাস্থ্যের সুযোগ নিয়ে বৈষম্যগুলোকে বাড়িয়ে তোলা হয়। যেমন, একজন মিড ডে মিল কর্মী জন্মজাত অপুষ্টি এবং কঠোর পরিশ্রম ও অস্বাস্থ্যকর পরিবেশে দীর্ঘ শ্রমের কারণে সহজেই অসুখের শিকার হন। এবার, সেই অসুখের চিকিৎসার জন্য তাঁকে প্রায়শই টাকা খরচ করতে হয়, যা তাঁর কাছে থাকে না। ...more

২৩-ডিসেম্বর-২০২৪

এক দলিত কমিউনিস্টের স্মৃতিকথা
আর বি মোরে

A memoir of a dalit communist
বেশিরভাগ দেবতার বাছাই করা মানুষেরা অস্পৃশ্য আর বেশিরভাগ গ্রামবাসীও বর্ণহিন্দু। অনেকে এটা শুনে অবাক হতে পারেন। দু-চারটে ব্যতিক্রম বাদ দিলে সমস্ত গ্রামের মূল অঞ্চলে মন্দিরের দেবতার বাছাই করা লোকগুলো মাহার সম্প্রদায়ের। যারা এই রীতি সম্পর্কে অবহিত তারা জানে আমার কথার সারসত্যটা। ...more

২২-ডিসেম্বর-২০২৪

রেলের ইউনিয়নে বামপন্থীদের জয়
দেবাঞ্জন চক্রবর্তী

Left victory in rail union
এই সামগ্রিক বেসরকারিকরণ পরিকল্পনার প্রেক্ষাপটে রেলের শ্রমিক-কর্মচারীরা নিজ নিজ সেক্টরে ধীরে ধীরে প্রতিবাদ আন্দোলন গড়ে তোলেন। এরই সাথে সিআইটিইউ-সহ আরো অন্যান্য বামপন্থী কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সারা ভারতে রেল বেসরকারিকরণের বিরোধিতায় রাস্তায় নামে। ফলে যখন রেলে ইউনিয়নের মান্যতা নির্বাচন সামনে আসে, তখন এই বেসরকারিকরণ ইস্যুই মুখ্য হয়ে দাঁড়ায়।... আন্দোলন, সংগ্রামের ধারাবাহিকতা বজায় রাখতে পারলে কেন্দ্রের সরকারের বেসরকারিকরণ নীতিকে যে পরাস্ত করা যায়এই নির্বাচনের ফলাফল তার জ্বলন্ত প্রমান। ...more

২০-ডিসেম্বর-২০২৪

মুক্তিযুদ্ধ এবং সিপিআই(এম)
শান্তনু দে

Liberation war of Bangladesh and CPIM
বস্তুত, শুরু থেকেই বাংলাদেশের মুক্তি সংগ্রাম আর পশ্চিমবঙ্গে গণতন্ত্রের জন্য সংগ্রামকে একাত্ম করে দেখেছিল সিপিআই(এম)। একদিকে মহান মুক্তিযুদ্ধে শোষিত, বঞ্চিত বাংলার মুক্তিকামী মানুষের সমর্থনে শুরু থেকেই দৃঢ় অবস্থান, অন্যদিকে পশ্চিমবঙ্গে পুলিশ, সিআরপিএফ, মিলিটারির দাপটের মুখে গণতন্ত্র রক্ষার সংগ্রাম– একইসঙ্গে দুই লড়াই। উদ্বাস্তু কলোনি, মহল্লায় তখন তুমুল উত্তেজনা। দিনভর রেডিওতে কান পেতে থাকা। চা-দোকানের আড্ডায় একটাই আলোচনা। এক-একটা মুক্তাঞ্চলের লড়াই, এক-একটা জয়ের খবরে পাড়ার গলিঘুঁজিতে মুহূর্তে মিছিল। নরসিংদীর শিবপুর রণাঙ্গন– বাংলার স্তালিনগ্রাদ। এক লড়াই। একই উদ্দীপনা। ...more

১৬-ডিসেম্বর-২০২৪

বাংলার কৃষি ও কৃষক:  গত এক দশকের বিপন্নতা (দ্বিতীয় পর্ব)
সোহম ভট্টাচার্য

Agriculture and Farmers of Bengal part-II
গত দশকের একটি অন্যতম উল্লেখযোগ্য গণ-আন্দোলনের কথা যদি মনে রাখা যায়, তাহলে দুটি ছবি আমাদের সামনে ভেসে ওঠে। প্রথমটি, মহারাষ্ট্রের লক্ষাধিক কৃষক হেঁটে চলেছেন রাজপথে (Kisan Long March, Dhawale 2018)। দ্বিতীয়টি অবশ্যই কৃষিবিরোধী বিলের দাবিতে দিল্লির সীমান্তে কৃষকদের বিক্ষোভ। এই দুটি বিরোধের মাঝে একটি অবিচ্ছিন্ন সংযোগ রয়েছে। নয়া-উদারবাদী সময়ে কৃষিজাত পণ্যের ন্যায্য দাম কৃষক পাচ্ছেন না। এর সামনে দাঁড়িয়ে, অন্তত নীতির ভিত্তিতে, মিনিমাম সাপোর্ট প্রাইসের নীতিটি সরিয়ে নেওয়ার কু-যুক্তির প্রতিরোধ। ...more

১৫-ডিসেম্বর-২০২৪

বাংলার কৃষি ও কৃষক:  গত এক দশকের বিপন্নতা (প্রথম পর্ব)
সোহম ভট্টাচার্য

Agriculture and Farmers of Bengal -part I
প্রলেতারিয়-করণ দুইভাবে দেখা যায়। এক গ্রামীণ মানুষের থেকে জমি সরিয়ে নিয়ে শুধুমাত্র শ্রমের বিনিময়ে আয়ের দিকে ঠেলে দেওয়া। ঐতিহাসিক ভাবে (রামচন্দ্রন ২০১১), ইউরোপে এবং কিছু উপনিবেশেও হয়তো এটিই প্রাথমিক লক্ষণ। ভূমিহীনতা বৃদ্ধি। মুশকিল হল এই লক্ষণের একটি ব্যতিরেক আছে। ভূমিহীনতার বৃদ্ধি না-হয়ে কিংবা ‘ভূমিহীনতার হার’টি প্রায় এক থেকেও, প্রান্তিক কৃষক ধীরে ধীরে শ্রম-জাত আয়ের উপর তাঁর বেঁচে থাকার দিকে এগিয়ে গেলেন। এটিও প্রলেতারিয়করণ। এই জন্যেই পশ্চিমবঙ্গের শ্রেণি-রাজনীতি একটি গুরুত্বপূর্ণ কেস-স্টাডি। ...more

১৪-ডিসেম্বর-২০২৪

সিরিয়া, সাম্রাজ্যবাদ, বৃহত্তর ইজরায়েল
টিম মার্কসবাদী পথ

Syria Imperialism larger Israel
ইজরায়েল ‘অল্প অল্প করে’ নিজেদের সম্প্রসারিত করছে। এবং শেষ পর্যন্ত জর্ডন, লেবানন, মিশর ও অন্যান্য আরব দেশগুলি ছাড়া পুরো প্যালেস্তিনীয় ভূখণ্ডকেই ঘিরে ফেলবে। ‘জেরুজালেমের ভবিষ্যৎ যে দামাস্কাস (সিরিয়ার রাজধানী) পর্যন্ত প্রসারিত হবে, তা লেখা হয়ে আছে।’ আসলে লক্ষ্য পুরো ওয়েস্ট ব্যাঙ্ক, স্মোত্রিচরা যাকে বলেন ‘জুদেয়া ও সামারিয়া’ অঞ্চল। ...more

১৩-ডিসেম্বর-২০২৪

বাংলাদেশ, ‘হিন্দু চশমা’ ও ভারতের বিদেশনীতি
অমিত বড়ুয়া

bangladesh, hindu choshma o bharoter bideshniti
রাস্তার আগ্রাসী কার্যকলাপ এবং আরএসএস-বিজেপির ভাষা দেখিয়ে দিল, যখন এদেশে হিন্দু উগ্র জাতীয়তাবাদীরা বাংলাদেশের প্রতি ভারতের নীতি কী হবে সেবিষয়ে নির্দেশ দিতে শুরু করেছে, তখন মোদি সরকার নীরব থাকার পথ বেছে নিতে নারাজ নয়। আরএসএস ও বিজেপির প্রতিনিধিরা যে ধরনের বিবৃতি দিচ্ছেন এবং যেসব কার্যকলাপ করছেন, সেগুলোকে সহজভাবে দেখলে হবে না। ভারতের প্রতিবেশী দেশ সহ অন্য সব দেশ ভারতে অভ্যন্তরীণ রাজনীতিতে হিন্দুত্বকরণের যে প্রক্রিয়া চলছে সে দিকে তীক্ষ্ণ নজর রেখেছে। ...more

১২-ডিসেম্বর-২০২৪

সমরেশ বসু ও দেশের খোঁজ
অম্লান দেব

samaresh basu o desher khoj
বিলডিহির দত্ত বোস মিত্তিররাও এদেশে এসেছেন। তাদের অসুবিধা হয়নি। সেখানে তাদের ছিল দোতলা বাড়ি এখানে হয়েছে চার তলা। তারা হলেন বড়ো বড়ো বাস্তুহারা মাতব্বর। দেশে যাদের নুন আনতে পান্তা ফুরাত  এখন তাদের বাড়ির দরজায় মোটর গাড়ি। বলির পাঁঠা হয়েছে কেবল সুঁচাদরা সরকারি রিফিউজির তালিকায় যাদের নাম নেই। নাম থাকে না কোনোদিন। “মাঝে  মাঝে সুঁচাদের মনে হয়, মানুষের বোকা হওয়ার একটা সময় আসে। সব মানুষের একসঙ্গে। তা না-হলে সব মানুষ একসঙ্গে ভাগাভাগি মানল কেমন করে। এমন কি হয় না সব মানুষ একসঙ্গে ভাগাভাগিটা তুলে দেবে। হিন্দু-মুসলমান একসঙ্গে।” ...more

১১-ডিসেম্বর-২০২৪

শতবর্ষে ঋত্বিক স্মরণ
মানস ঘোষ

Ritwik Ghatak Centenary with Manash Ghosh
ঋত্বিকের কাল থেকে আজ আমরা অনেকটা দূরে। বর্তমান সময়েও গোটা বিশ্বজুড়ে একটা গুরুত্বপূর্ণ ফেনমেনন হল অভিবাসন (Displacement) জাতি-ধর্ম-পেটের দায়ে কিংবা পরিবেশের কারণে বহু মানুষ চলে যাচ্ছেন আরেক জায়গায়। এবং একই সাথে ঘুলিয়ে এবং ভুলিয়ে দেওয়া হচ্ছে ইতিহাস। সেই বিস্মরণের সময়ে দাঁড়িয়ে আমরা কী ...more

০৮-ডিসেম্বর-২০২৪

বাবরি মসজিদ ভাঙার ‘ঐতিহাসিক যুক্তি’
ইরফান হাবিব

Historic logic of Babri demolition
সে গর্ত থেকে খোদাই করা কিছু মূর্তি পাওয়া গেছিল। অদ্ভুত বিষয় হল, যখন এসব মূর্তিগুলি 'উদ্ধার' করা হল তখন কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে জানানো হয়নি। অথচ কোনও প্রত্নতত্ত্ব উদ্ধার তা ওই সংস্থাকে জানানো আইনগত দিক থেকে বাধ্যতামূলক। বরং এই উদ্ধারের সংবাদ বিশ্ব হিন্দু পরিষদ হঠাৎ ঘোষণা করল। তাদের 'বিশেষজ্ঞরা' বলতে শুরু করলেন, ওই মূর্তিগুলি একাদশ শতাব্দীর। এরকম একজন বিশেষজ্ঞ হলেন স্বরাজ প্রকাশ গুপ্ত, যিনি কোনও দিনই মধ্যযুগের গোড়ার দিকের স্থাপত্য সম্পর্কে কোনও কাজ করেননি। ...more

০৬-ডিসেম্বর-২০২৪

কিউবার কমিউনিস্ট পার্টির আবেদন
কিউবার কমিউনিস্ট পার্টি

an appeal from communist party of cuba
কিউবা কখনও হাল ছেড়ে দেবে না, কিউবা কখনও মাথা নত করবে না। আমাদের সমস্ত বন্ধুদের সহযোগিতা ও সমর্থন পাব, এই বিশ্বাসের ওপর আমরা আশা ভরসা রাখতে চাই। সাধারণ মানুষের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আরও ভাল একটা পৃথিবী গড়ে তোলার লড়াই আমরা চালিয়ে যাব। এবং এমন একটা পৃথিবী গড়ে তোলা সত্যি সম্ভব। সংহতিকে কখনই অবরোধ ঘোষণা করে আটকানো যাবে না। ...more

০৫-ডিসেম্বর-২০২৪

প্রয়াত অর্থনীতির ইতিহাসবিদ 
প্রভাত পট্টনায়েক

Late Economic Historian
কঠোর পরিশ্রম করে তিনি বহু নতুন তথ্য উদ্ধার করেছেন। অর্থনীতির ভুবন খুঁড়ে তিনি তুলে এনেছেন এমন সব তথ্য যা এর আগে কখনও পাওয়া যায়নি। এর জন্য যে কঠোর পরিশ্রম তিনি করেছেন তার সঙ্গে একমাত্র তুলনা করা যেতে পারে সবচেয়ে পরিশ্রমী ঐতিহাসিকদের। উদ্ধার করা তথ্যভাণ্ডারে তিনি খুঁজে পেয়েছিলেন একটা প্যাটার্ন বা নকশা। তাঁর সামষ্টিক অর্থনীতিই (ম্যাক্রোইকনমিক্স) তাঁকে এই বিষয়টা দেখার চোখ দিয়েছিল।  ফলে তিনি হয়ে উঠেছিলেন একেবারে  নতুন ধরনের একজন অর্থনীতিবিদ, যিনি অর্থনীতির তত্ত্ব এবং অ্যাপ্লায়েড ইকনমিক্সে সমানভাবে দক্ষ এবং দক্ষ অর্থনৈতিক ইতিহাসেও। ...more

৩০-নভেম্বর-২০২৪

তামিলনাড়ুতে স্যামসাং শ্রমিকদের বীরত্বপূর্ণ লড়াই
আর কারুমালাইয়ান

 Heroic struggle of Samsung workers in Tamil Nadu
ব্রিটিশ উপনিবেশে ভারতীয় শ্রমিকেরা বাধ্য করেছিল ১৯২৬ সালের ভারতীয় ট্রেড ইউনিয়ন আইন প্রণয়ন করতে। এই আইনের দ্বারা শ্রম-অধিকারকে সুনিশ্চিত করতে ব্রিটিশ সরকার ভারতীয়দের ট্রেড ইউনিয়ন গঠনের আইনি অধিকার দেয়। স্বাধীন ভারতে নাগরিকদের সংগঠন এবং ইউনিয়ন তৈরির অধিকার সুনিশ্চিত করতে, ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ ১৯(১)(সি) রয়েছে। সংগঠন তৈরির অধিকার গণতন্ত্রকে সজীব রাখার অন্যতম শর্ত। এই অধিকার ছাড়া তো রাজনৈতিক দলও তৈরি হবে না, আর এরকম দল না থাকলে গণতান্ত্রিক সংসদীয় গঠনতন্ত্র,  সরকারি পরিকাঠামো কার্যকর হওয়াই সম্ভব নয়।  দু:খের কথা, দক্ষিণ কোরিয়ার বহুজাতিক কোম্পানি স্যামসাং এক বাক্যে এই নৈতিক ও  মৌলিক অধিকারকে, এতদিনের ইতিহাসকে, শ্রমিকদের ধারাবাহিক লড়াইকে ‘অবৈধ’ বলে দাগিয়ে দিতে পারছে। বলাবাহুল্য যে, ভারতের বর্তমান শাসকদল বিশ্বপুঁজির সঙ্গে যে সমস্যাজনক সমঝোতায় চলছে- এসব তারই অবদান! ...more

৩০-নভেম্বর-২০২৪

সামাজিক বিভাজন, বামপন্থা ও আত্মপরিচয়ের স্বাধীনতা
অমিয় কুমার বাগচী

Social divisions, Leftism and Freedom of self-identity
আমাদের সর্বদা স্মর্তব্য যে ভারতবর্ষ এখনও সমাজতন্ত্রী দেশ নয়, পশ্চিমবঙ্গও এই আধাসামন্ততান্ত্রিক, আগ্রাসী ধনতন্ত্রী দেশের অংশ। সেইখানে দাঁড়িয়ে আজকে যে টোটোদের মধ্যে লেখাপড়া ছড়িয়েছে, রানীবাঁধ, বান্দোয়ান থেকে আদিবাসী ছেলে-মেয়েরা মাধ্যমিকে ভালো ফল করছে, মাদ্রাসা স্কুলের ছাত্ররা সত্যিকারের ধর্মনির্লিপ্ত শিক্ষায় দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে, এসব এরাজ্যের বামপন্থী আন্দোলনের, বিদ্যাসাগর রবীন্দ্রনাথ নজরুলের ঐতিহ্যবাহী জনগণের সংগ্রামের ফল। পশ্চিমবঙ্গে শুধু ধর্মাচরণের স্বাধীনতা বা মতপ্রকাশের স্বাধীনতা সুরক্ষিত হয়নি, মাতৃভাষায় কথা বলার অধিকারও স্বীকৃত হয়েছে। প্রয়াত অর্থনীতিবিদ অধ্যাপক অমিয়কুমার বাগচীর প্রতি আমাদের শ্রদ্ধা ...more

২৯-নভেম্বর-২০২৪

মৃত্যুকে ডাক জীবন পানে— ধূমকেতু, রক্তকরবী, লাঙল
আব্দুল কাফি

Death calls life — dhumketu, roktokorbi, langol
"একটি টেক্সট ইতিহাসের বিশেষ কোনও সংকটের সামনে কীভাবে দাঁড়ায়, কীভাবে সে-সংকটের কোনও উত্তর বা সমাধান কিংবা কোনও তকরার হাজির করে— এই খতিয়ে দেখাকে ‘হিস্টোরিসাইজ়’ অর্থে চিহ্নিত করতে চাইছেন ফ্রেডরিখ জেমিসন। ফলে ‘রক্তকরবী'কে হিস্টোরিসাইজ় করতে গেলে অনিবার্যভাবেই আমাদের সময়ের দিকে তাকাতে হবে। সে-প্রসঙ্গে উঠে আসবে নজরুলের 'ধূমকেতু', 'লাঙল', আবুল হুসেনের প্রবন্ধ সহ আরও অন্যান্য বিষয়ের কথা। পুঁজিবাদ একমাত্রিক কাঠামো তৈরি করার জন্যে সংস্কৃতিকে বানিয়ে তোলে নিজের স্বার্থে, ব্যবহার করে ধর্মকে। রবীন্দ্রনাথের ‘রক্তকরবী'র আগে রাষ্ট্র-ধর্ম-সংস্কৃতির যোগসাজশের কথা এতো প্রাঞ্জলভাবে খোলাখুলি অন্য কোনও সাহিত্য-কর্মে সম্ভবত নেই।" ...more

২৭-নভেম্বর-২০২৪

মতাদর্শের প্রশ্নে
সীতারাম ইয়েচুরি

motadorsher proshne
কমরেড সীতারাম ইয়েচুরি পার্টির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করার অনেকদিন আগে থেকেই তাঁর বহু লেখার বাংলা অনুবাদ মার্কসবাদী পথ পত্রিকায় প্রকাশিত হয়েছে। এই বইয়ে রয়েছে মার্কসবাদী পথ-এ প্রকাশিত তাঁর লেখাগুলির মধ্যে থেকে বেছে নেওয়া এমন কিছু রচনা, যেখানে একজন মার্কসবাদীর মতাদর্শগত বোঝাপড়াই মুখ্য। সাধারণভাবে মতাদর্শের প্রশ্নে এবং বিশেষভাবে বামপন্থী মতাদর্শের ব্যাপারে যুক্তিনির্ভর ও নির্মোহ বিশ্লেষণের যে নমুনা কমরেড ইয়েচুরির নিবন্ধগুলিতে পাওয়া যায়, তা দুই মলাটে ধরে রাখতেই এই উদ্যোগ। যাতে মতাদর্শ-চর্চার ক্ষেত্রে আজ ও আগামিকালের সৈনিকদের কিছু সুবিধা হয়। কমরেড ইয়েচুরির দীর্ঘদিনের বন্ধু, সঙ্গী ও সহযোদ্ধা প্রকাশ কারাতের লেখা মুখবন্ধটিতে তাঁর যে সংক্ষিপ্ত মূল্যায়ন ফুটে উঠেছে সেটিও খুব মূল্যবান। কমরেড ইয়েচুরির কাজের প্রতি মার্কসবাদী পথ-এর অভিবাদন হিসেবেই এই ক্ষুদ্র রচনা সংকলন। সম্পাদনা করেছেন শুভ্রজ্যোতি দে, অনল পাল, আব্দুল কাফি। ...more

২০-নভেম্বর-২০২৪

গণসংগীতের বাণী ও সুরারোপ
সলিল চৌধুরী

Ganasangeeter Bani o Surarop
যেহেতু আমি গণআন্দোলন করি, যেহেতু আমি কমিউনিস্ট পার্টির সভ্য বা ঘনিষ্ঠ, আমি সমস্ত আন্দোলনে আছি, তার মানে এটা কখনোই নয় যে আমি গণসংগীত রচনা করতে পারব। কাজেই প্রথমে ভাবাদর্শগত দিকে সবথেকে বেশি জোর দিয়েও আমি এ কথা বলব যে ভাবাদর্শগত দিকে দক্ষতাই শেষ কথা নয়, গণসংগীত রচনার ক্ষেত্রে আমাদের পৃথিবীর শ্রেষ্ঠ যা কিছু progress হচ্ছে তার সম্বন্ধে আমাদের young composer সুরকার যাঁরা আছেন তাঁদের অবহিত হতে হবে। ...more

১৯-নভেম্বর-২০২৪

বিশ্বাস হারানো মানুষের কাছে দিতে হবে বিকল্পের সন্ধান
জেরেমি করবিন

Give alternative who have lost faith
বিভাজনের বার্তাগুলোকে আমাদের রুখে দিতে হবে ঐক্যের বার্তা ছড়িয়ে দিয়ে। যারা বর্তমান রাজনৈতিক ব্যবস্থার প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছেন তাদের এমন কিছু বিকল্পের সন্ধান আমাদের দিতে হবে যা খানিকটা অন্যরকম। এমন কিছু কর্মসূচির কথা আমাদের বলতে হবে যা মানুষকে জোটবদ্ধ করবে সব দুঃখ কষ্টের মূল যে বৈষম্য ও কর্পোরেট আগ্রাসন তার বিরুদ্ধে। বলেছেন ব্রিটেনে লেবার পার্টির প্রাক্তন নেতা জেরিমি করবিন। মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের ঠিক আগে মার্কসবাদী পথ-এর হয়ে সাক্ষাৎকারটি নিয়েছেন ময়ূখ বিশ্বাস। ...more

১৫-নভেম্বর-২০২৪

নারীমুক্তি ও সোভিয়েত বিপ্লব
রতন খাসনবিশ

Women Liberation and Soviet Revolution
নারীর মধ্যে কিছু স্বাভাবিক গুণাবলি আছে। এগুলি তাদের পুরুষের থেকে আলাদা করে। সেগুলির কারণে সমাজে পুরুষ শাসন হয়ত অনিবার্য হিসাবে দেখা দিতেও পারে। কিন্তু রুশ সোশাল ডেমোক্র্যাটদের অভিন্ন অবস্থান ছিল এটাই যে, মেয়েদের অধীনতার পিছনে একটি নির্দিষ্ট অর্থনৈতিক উপাদানের অস্তিত্ব থাকে। সোশাল ডেমোক্রেসির প্রাথমিক কর্তব্য হল এই উপাদানগুলির অবসান ঘটিয়ে নারী এবং পুরুষের একটি সমান অধিকারের সমাজ তৈরি করা। ...more

০৯-নভেম্বর-২০২৪

১৯১৭-এর বিপ্লবে আবার ফেরা
বিজয় প্রসাদ

Again back to Revolution 1917
পরিকল্পনাকে কর্মপদ্ধতি হিসেবে গ্রহণ করা পুঁজিবাদী রাষ্ট্র পরিচালকদেরও প্রশংসা কুড়িয়েছিল। সীমিত সম্পদকে দ্রুত শিল্প বিকাশের কাজে সদ্ব্যবহার করা এর ফলেই সম্ভব হয়েছিল।  প্রকৃতপক্ষে শিল্প কারখানাগুলিই গড়ে তুলেছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের দুর্গকে। এ সম্পর্কে কোনো সন্দেহই নেই, দ্বিতীয় মহাযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের পরাক্রমের ফলেই পাশ্চাত্যের উদারবাদকে রক্ষা পেয়েছে। যুদ্ধকালীন সাম্যবাদ বা ওয়ার কমিউনিজম, নয়া অর্থনৈতিক নীতি, স্তালিনের শিল্পনীতি ইত্যাদির ফলে যদি সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ত, তবে ফ্যাসিবাদ পশ্চিম ইউরোপকেও গুঁড়িয়ে দিত।  ...more

০৮-নভেম্বর-২০২৪

একুশ শতকের পৃথিবীতে সমাজবাদের বাস্তবতা প্রসঙ্গে
সাত্যকি রায়

ekush shotoker prithibite somajbader bastobota
এ ব্যাপারে কোনও সন্দেহ নেই যে পুঁজিবাদ থেকে উত্তরণের এই দীর্ঘস্থায়ী সংগ্রামে সমাজবাদী চিন্তার বাস্তবিক প্রয়োগ সাময়িকভাবে পরাস্ত হয়েছে। কিন্তু একথাও সত্য যে পুঁজিবাদী সমাজের মধ্যেই উৎপাদন প্রক্রিয়া ও মানুষের সমন্বয়ের যে বাস্তব উপাদানগুলি জন্ম নিচ্ছে, তা সর্বতোভাবে ভবিষ্যতের উন্নত সমাজবাদ নির্মাণের পক্ষে উপযোগী পরিপ্রেক্ষিতকে শক্তিশালী করছে। এই সংক্ষিপ্ত আলোচনায় এরকম তিনটি বিশেষ প্রবণতার ওপরই দৃষ্টি আরোপ করা হয়েছে। ...more

০৭-নভেম্বর-২০২৪

মেঘে ঢাকা তারা
কুমার সাহানি, সঈদ আখতার মির্জা

meghe dhaka tara
ঝড়ের কাছে ঠিকানা গচ্ছিত রেখেছিলেন ঋত্বিক কুমার ঘটক। অজানা সংকটময় পথে হেঁটেছিলেন এবং হাঁটতে হাঁটতে জুড়তে চেয়েছিলেন। ছিন্নমূল হওয়া এবং জুড়ে থাকতে চাওয়ার আকুতি নিয়তই প্রকাশিত হয়েছে তাঁর সৃষ্টি কর্মে। সেই ঝড়ের ঠিকানা-ঠিকুজির খোঁজে রত হয়েছেন দুই পরিচালক সঈদ আখতার মির্জা (জ. ১৯৪৩) ও কুমার সাহানি (১৯৪০-২০২৪)। ঋত্বিক ঘটক এবং তাঁর অসামান্য সৃষ্টি মেঘে ঢাকা তারা প্রসঙ্গে কথা বলেছিলেন তাঁরা। মেলোড্রামা, সংগীত, সুফি ঐতিহ্য,‌ দেশভাগ নানা প্রসঙ্গ উঠে এসেছে তাঁদের কথাবার্তায়। ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষে সেই কথোপকথন মার্কসবাদী পথ-এ তর্জমাকারে প্রকাশিত হল। ‘গ্রেট মাস্টার’-এর প্রতি রইল মার্কসবাদী পথ-এর শ্রদ্ধার্ঘ্য। আজ দ্বিতীয় পর্ব। ...more

০৬-নভেম্বর-২০২৪

মেঘে ঢাকা তারা
কুমার সাহানি, সঈদ আখতার মির্জা

meghe dhaka tara
ঝড়ের কাছে ঠিকানা গচ্ছিত রেখেছিলেন ঋত্বিক কুমার ঘটক। অজানা সংকটময় পথে হেঁটেছিলেন এবং হাঁটতে হাঁটতে জুড়তে চেয়েছিলেন। ছিন্নমূল হওয়া এবং জুড়ে থাকতে চাওয়ার আকুতি নিয়তই প্রকাশিত হয়েছে তাঁর সৃষ্টি কর্মে। সেই ঝড়ের ঠিকানা-ঠিকুজির খোঁজে রত হয়েছেন দুই পরিচালক সঈদ আখতার মির্জা (জ. ১৯৪৩) ও কুমার সাহানি (১৯৪০-২০২৪)। ঋত্বিক ঘটক এবং তাঁর অসামান্য সৃষ্টি মেঘে ঢাকা তারা প্রসঙ্গে কথা বলেছিলেন তাঁরা। মেলোড্রামা, সংগীত, সুফি ঐতিহ্য,‌ দেশভাগ নানা প্রসঙ্গ উঠে এসেছে তাঁদের কথাবার্তায়। ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষে সেই কথোপকথন মার্কসবাদী পথ-এ তর্জমাকারে প্রকাশিত হল। ‘গ্রেট মাস্টার’-এর প্রতি রইল মার্কসবাদী পথ-এর শ্রদ্ধার্ঘ্য। আজ প্রথম পর্ব। ...more

০৫-নভেম্বর-২০২৪

ঋত্বিক শতবর্ষে 'ঋত্বিক তন্ত্র' , মুখোমুখি সঞ্জয় মুখোপাধ্যায়
সঞ্জয় মুখোপাধ্যায়

ritiwik shotoborshe ritwiktontro, mukhomukhi sanjay mukhopadhyay
ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষে 'গ্রেট মাস্টার'-এর প্রতি মার্কসবাদী পথ-এর শ্রদ্ধার্ঘ্য: মুখোমুখি আলোচনায় প্রাক্তন অধ্যাপক সঞ্জয় মুখোপাধ্যায় এবং অধ্যাপক সুমন্ত বন্দ্যোপাধ্যায় ...more

০৪-নভেম্বর-২০২৪

বহুমেরু বিশ্বের মঞ্চ ব্রিকস
সুচিক্কণ দাস

Platform of multipolar world BRICS
১৬ বছর আগে যে ব্রিকস যাত্রা শুরু করেছিল, পরিবর্তিত আন্তর্জাতিক পরিস্থিতিতে সেটাই হয়ে উঠতে চলেছে মার্কিন সাম্রাজ্যবাদ নিয়ন্ত্রিত বিশ্ব আর্থিক ব্যবস্থার বিকল্প একটি বহুমেরু মঞ্চতবে এখনই পুঁজিবাদী দেশগুলির সঙ্গে অপ্রয়োজনীয় সংঘাতে যেতে চায় না ব্রিকসবরং পারস্পরিক আস্থা সম্মানের ভিত্তিতে সহযোগিতা করতে চায়সেই দিক থেকে দেখলে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের অব্যবহিত পরে ১৯৫৫ সালে যে বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল পারস্পরিক শান্তিপূর্ণ সহাবস্থানের পাঁচটি নীতির ভিত্তিতে, সেই বার্তাকেই কার্যত ফিরিয়ে আনতে চাইছে ব্রিকস ...more

০১-নভেম্বর-২০২৪

সাম্রাজ্যবাদ বিরোধী বহুমেরু দুনিয়া গড়ার লড়াই ও ব্রিকস
সুচিক্কণ দাস

Struggle to build anti-imperialist multipolar world and BRICS
এইভাবেই এখনকার বিশ্ব হয়ে উঠছে বহুমেরু বিশ্ব। যা মার্কিন-সহ পশ্চিমী সাম্রাজ্যবাদের অর্থনীতি ও রাজনীতিকে কমবেশি চ্যালেঞ্জ জানাচ্ছে। ফলে সোভিয়েতের পতনের পর বিশ্ব একতরফা একমেরু হয়ে উঠবে বলে যে আশঙ্কা তৈরি হয়েছিল, তার ছায়া এখন সরছে। বদলে ক্রমশ স্পষ্ট চেহারা নিচ্ছে এক বহুমেরু বিশ্ব। যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমী পুঁজিবাদকে সমঝে চলতে হচ্ছে। কারণ বহুমেরু বিশ্ব– ডলার, সুইফট ও আইএমএফ-বিশ্বব্যাঙ্কের আধিপত্যকেই চ্যালেঞ্জ জানাতে শুরু করেছে। এগুলির বিকল্প প্রতিষ্ঠান গড়ে তুলছে। এবং সেখানে শামিল হচ্ছে বহু দেশ। কোনও সন্দেহ নেই এইসব বহুমেরু মঞ্চের প্রথম সারিতে রয়েছে ব্রিকস।
...more

৩১-অক্টোবর-২০২৪

ভারত, চীন চুক্তির প্রেক্ষিত
টিম মার্কসবাদী পথ

 Perspective of India China Agreement
বহু দেশই তাদের সমস্ত সম্পর্ক কেবল মার্কিন যুক্তরাষ্ট্রেরর সঙ্গে রাখার বিপদের কথা উপলব্ধি করছে। এই পরিস্থিতিতে ব্রিকসের মতো ব্লকগুলি গুরুত্ব পাচ্ছে। অনেক দেশই প্রকাশ্যে এই ধরনের ব্লকে যোগদানের ইচ্ছা প্রকাশ করছে। পশ্চিম এশিয়ার দুই প্রধান শক্তি সৌদি আরব ও ইরানকে সম্প্রতি এই গ্রুপের সদস্য করা হয়েছে। লাতিন আমেরিকার সঙ্গেই ব্রিকসের প্রতি বাড়ছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির আগ্রহ। থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম এবং মালয়েশিয়া ‘পার্টনার দেশ’ হিসেবে যুক্ত হয়েছে। যা চীনের সঙ্গে তাদের সম্পর্ককে আরও জোরদার করবে। চারপাশে এই ভূ-রাজনৈতিক পরিবর্তনগুলি যখন হচ্ছে, তখন ভারত তার বাইরে থাকতে পারে না। বিলক্ষণ উপলব্ধি করেছেন ভারতীয় বুর্জোয়ারা। ...more

২৭-অক্টোবর-২০২৪

পশ্চিম এশিয়া নিয়ে ৪৯টি কমিউনিস্ট পার্টির যৌথ বিবৃতি
ওয়েব ডেস্ক মার্কসবাদী পথ

Joint Statement of 49 Communist Parties on West Asia
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-সহ ৪৯ টি বামপন্থী এবং ওয়ার্কার্স পার্টি এক যৌথ বিবৃতিতে— গাজা এবং লেবানন থেকে ইজরায়েলি বাহিনী প্রত্যাহার, বন্দিদের মুক্তি সহ, ১৯৬৭ সালের সীমানা অনুযায়ী একটি সার্বভৌম প্যালেস্তাইন রাষ্ট্র গঠনের দিকে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে। ...more

১৮-অক্টোবর-২০২৪

কাশ্মীরের রায়- ‘ভয়ের রাজ্যে থাকব না’
শুভ প্রসাদ নন্দী মজুমদার

kashmirer ray
একদিকে রাষ্ট্রীয় হিংসা ও অপরদিকে সন্ত্রাসবাদীদের তরফ থেকে আসা হিংসায় দশকের পর দশক ধরে জর্জরিত কাশ্মীরের মানুষ রক্তাক্ত, ক্ষতবিক্ষত হয়ে এখন শান্তি, স্বস্তি চায়, সর্বোপরি চায় আত্মমর্যাদা ও হৃত অধিকারের পুনরুদ্ধার। যে কাশ্মীরের জনগণ ভারতীয় সংসদীয় ব্যবস্থার প্রতি অনাস্থা থেকে নির্বাচন থেকে মুখ ফিরিয়ে থাকত, তারাই এবারে দলে দলে ভিড় করেছিল ভোট কেন্দ্রগুলিতে। শুধু ভোটদানের হার নয়, বিজয়ী জোটের প্রতি সমর্থনের ঢলের মধ্য দিয়ে কাশ্মীর উপত্যকার মানুষের সুস্পষ্ট রায় ব্যক্ত হয়েছে।সাধারণ ভাবে বললে, এই নির্বাচনের মূল বিষয় ছিল জম্মু ও কাশ্মীরের পূর্ণ মর্যাদা পুনরুদ্ধার। ২০১৯ সালের ৫ আগস্ট রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে সংবিধানের ৩৭০ ধারার অবলুপ্তির মাধ্যমে যে প্রক্রিয়া শুরু হয়েছিল তাই শেষ পর্যন্ত ৯ আগস্ট সংসদে আইন পাশের মাধ্যমে পূর্ণ রাজ্যের মর্যাদা হরণ করে রাজ্যের বিভাজনের মাধ্যমে দু'টি কেন্দ্রশাসিত প্রদেশের জন্ম দেয়। ...more

১৪-অক্টোবর-২০২৪

আরও বড় সঙ্ঘাতের পথে পশ্চিম এশিয়া
প্রবীর পুরকায়স্থ

Israel's war in Gaza-Lebanon
  পশ্চিম এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ দুর্বল হওয়া, ইরানের উত্থান রুখতে মার্কিনী ব্যর্থতা, মার্কিন আগ্রাসনের পর ইরাকি জনগণের কাছ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিচ্ছিন্ন হয়ে পড়া এবং সিরিয়ায় জমানা বদলে ব্যর্থতা — এসবের মানে হল কার্টার নীতি বিপন্ন। এই নীতিতে বলা হয়েছিল যে, মার্কিন যুক্তরাষ্ট্র দরকার হলে পারস্য উপসাগরে তাদের ‘‌জাতীয় স্বার্থ’‌ রক্ষা করার জন্য সামরিক শক্তি কাজে লাগাবে। অন্যভাবে বললে, মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বাস করে যে উপসাগরীয় এলাকার তেলের ভাণ্ডার তাদের ‘‌স্ট্র্যাটেজিক রিজার্ভ’‌-এর অংশ। ইজরায়েল কেন সামরিক সম্প্রসারণ পশ্চিমে করতে চাইছে সেটা এই মার্কিন ভাবনার সঙ্গে খাপ খেয়ে যায়। ...more

১২-অক্টোবর-২০২৪

রাইনিসে জেইতুং এবং সাংবাদিক মার্কস
তপন মিশ্র

Rheinische Zeitung and journalist Marx
এই কর্মকাণ্ডে মার্কসের দার্শনিক জ্ঞানের এবং অর্থনৈতিক তত্ত্ব সম্পর্কে গভীরতার পরিপূরক ছিল শ্রমিক-শ্রেণির জীবন সম্পর্কে এবং তৎকালীন বিজ্ঞান গবেষণার অগ্রগতি সম্পর্কে এঙ্গেলসের অভিজ্ঞতামূলক পর্যবেক্ষণ। ...more

১১-অক্টোবর-২০২৪

মনুষ্যত্বের ক্লান্তিই যাদের একমাত্র ভরসা 
সাত্যকি রায়

monuswotter klanti
উৎপাদনের প্রক্রিয়ায় শোষণের ভিত্তিতেই লাভের মাধ্যমে এই সম্পত্তি গড়ে ওঠেনি। তা গড়ে উঠছে লুঠের মাধ্যমে। বেআইনি লুঠের টাকা যেহেতু পুঁজিতে পরিণত করাটাও সহজ নয়, তাই খাটের তলায়, ফ্ল্যাটের ভিতরে, আলমারির পেছনে অথবা বিদেশে গোপনে নানা আইনি বেআইনি পথে বেনামী নানা একাউন্টে জমা হচ্ছে। এটাই বাংলার নতুন গজিয়ে ওঠা ‘কালীঘাটতন্ত্র’ যা এক অবক্ষয়ী সংস্কৃতির জন্ম দিচ্ছে প্রতিনিয়ত। আবার একই সাথে এই হুমকি সংস্কৃতির ভিত্তিতেই পাড়ায় পাড়ায় নানা কর্মক্ষেত্রে ফুলে ফেঁপে উঠছে ক্ষমতার কাছাকাছি থাকা মানুষদের সম্পত্তি। খেয়াল করলে দেখা যাবে পশ্চিমবাংলায় সাম্প্রতিক সময়ে মানুষের আন্দোলন উৎপাদনের ক্ষেত্রকে ঘিরে যতটা না হচ্ছে তার চাইতে বেশি হচ্ছে লুঠের বিরুদ্ধে। তাই সর্বব্যাপক ঐক্যের পরিসরে যারা সামিল তারা সাধারণ মেহনতি মানুষ কিন্ত তাদের যে পরিচয় এই আন্দোলনে প্রকট তা কৃষক, শ্রমিক, মধ্যবিত্ত এই চেনা বর্গগুলিতে বিভাজিত নয় বরং যা প্রকট তা হল এক সার্বজনীন ক্ষমতাহীন উপভোক্তার পরিচয়, নাগরিকের পরিচয় যারা মূলত লুঠের বিরুদ্ধে নিয়মের শাসন প্রতিষ্ঠা করতে প্রতিবাদে সামিল। ...more

১০-অক্টোবর-২০২৪

কর্মক্ষেত্রে যৌন হেনস্থা রোধ আইনের এক দশক অতিক্রান্ত 
ঈশিতা মুখার্জী

kormokhetre jouno henostha rodh ainer ek doshok
পুঁজিবাদী ব্যবস্থা আর্থসামাজিক সমস্যাগুলিকে ব্যক্তিগত আখ্যা দিয়ে সামনে নিয়ে আসে। কিন্তু বিশ্বের দ্বিতীয় নারীবাদী ঢেউয়ের প্রধান সিমন দি বোভেয়ার বলেছিলেন, ‘যা কিছু ব্যক্তিগত, তাই রাজনৈতিক।’ তাই কর্মক্ষেত্রে যৌন হেনস্থা একটি রাজনীতিরই ফল। তা হল লিঙ্গবৈষম্যের রাজনীতি যা আর্থিক, সামাজিক, রাজনৈতিক বৈষম্যের রাজনীতির আধারে নিহিত থাকে। …সমীক্ষায় দেখা গেছে যে, কোভিড অতিমারির পর থেকে হেনস্থার ঘটনা নথিভুক্ত করার সংখ্যা এবং সমাধান হওয়ার সংখ্যার মধ্যে ফারাক বেড়েই চলেছে। আরও বেশি বেশি করে ঘটনা ঘটছে, অথচ আরও কম ঘটনার নিষ্পত্তি হচ্ছে। ...more

০৯-অক্টোবর-২০২৪

ধর্ষণ-সহায়ক সংস্কৃতির প্রসার ঘটাচ্ছে তৃণমূল
বৃন্দা কারাত

TMC Expanding Rape Supportive Cultures
ন্যায়ের জন্য লড়াই করতে গেলে যে ‘রাজনীতিকরণ’ আবশ্যিক ও প্রয়োজনীয় তার সঙ্গে রাজনৈতিক কাদা ছোঁড়াছুঁড়ির পার্থক্য করব কীভাবে তা আমাদের শিখতেই হবে। কেন এই পার্থক্য করা জরুরি তার উৎকৃষ্ট উদাহরণ হল পশ্চিমবঙ্গ। যে সর্বাত্মক স্বতস্ফুর্ত আন্দোলন পশ্চিমবঙ্গে চলছে, যার সামনের সারিতে রয়েছেন চিকিৎসকরা তাকে দুর্বল করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে তৃণমূল কংগ্রেস ও বিজেপি এবং এই উদ্দেশ্যে তারা সবচাইতে লিঙ্গ অসংবেদী ‘বাইনারি’কে প্রতিষ্ঠিত করার জন্য উঠেপড়ে লেগেছে। ...more

০৮-অক্টোবর-২০২৪

৭ অক্টোবর, একবছর পর পশ্চিম এশিয়া
টিম মার্কসবাদী পথ

October 7 West Asia After One Year
নেতানিয়াহু এখন আরও আগ্রাসী। আরও বেপরোয়া। স্বাভাবিক। গাজায় একবছর যুদ্ধ চালিয়েও তাঁরা কোনও লক্ষ্যেই পৌঁছতে পারেননি। হামাসকে ধ্বংস করতে পারেননি। মুক্ত করতে পারেননি ইজরায়েলি পণবন্দিদের। এখন যদি তিনি হামাসের সঙ্গে সংঘর্ষ-বিরতি করে যুদ্ধকে শেষ করতে চান, তবে তাঁর সরকার পড়ে যাওয়ার আশঙ্কা প্রবল। তাঁর উগ্র দক্ষিণপন্থী শরিকরা সমর্থন তুলে নিতে পারেন বলে হুমকি দিয়ে রেখেছেন। লেবাননেও ইজরায়েল যে তার লক্ষ্য পূরণ করতে পারবে, এমনও কোনও নিশ্চয়তা নেই। কারণ হামাসের চেয়ে অনেক বেশি শক্তিশালী হিজবুল্লা। ...more

০৭-অক্টোবর-২০২৪

আন্দোলনের অভিজ্ঞতা
দীধিতি রায়

andoloner ovigyota
আসলে ‘every personal is political’ শ্লোগান শুধু লড়াইয়ের ময়দানে ওঠে না, এই শ্লোগান প্রতিদিন রান্নাঘর থেকে শুরু হয়ে কয়লা খাদান অব্ধি যায়। শ্রমের নিরাপত্তা নিয়ে, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিয়ে আমরা যখন কথা বলছি তখন আমাদের বারংবার বলতে হবে তাদের কথা যাদের কাছে ‘শ্রম’-টাই বেঁচে থাকার নিরাপত্তা, দু-বেলা খেয়েপরে বাঁচার একমাত্র রসদ। গত কয়েক বছরে লিঙ্গভিত্তিক আধিপত্য কায়েম যেমন বেড়েছে তেমনই বেড়েছে জাতভিত্তিক দখলদারি স্থাপনের চেষ্টা। ফলস্বরূপ, উন্নাও তে মন্দিরে আটকে সংখ্যালঘু একটি মেয়েকে লাগাতার ধর্ষণ করে উচ্চবর্ণের হিন্দু পুরুষরা। ...more

০৬-অক্টোবর-২০২৪

‘তিলোত্তমা’ আন্দোলনের উৎস সন্ধানে
অশোক ভট্টাচার্য

tilottoma andoloner utso
পশ্চিমবঙ্গে বর্তমানে শাসক ও বিরোধী- দুটি দলের মধ্যে রয়েছে এক বাইনারি রাজনীতি। রাজ্যের শাসনে আসীন দলটির কোনও মতাদর্শগত ও সাংস্কৃতিক- রাজনৈতিক অবস্থান নেই। রাজ্যের বিরোধী দলটির রয়েছে একটি মতাদর্শগত ও সাংস্কৃতিক অবস্থান, যার ভিত্তি অন্য ধর্মের মানুষের প্রতি ঘৃণা ও বিদ্বেষ এবং তারা চায় দেশে ফ্যাসিবাদী সংস্কৃতি প্রতিষ্ঠা করতে। এই দুটি দলই তীব্রভাবে বামপন্থা বিরোধী। দুটি দলই উৎসাহিত করে থাকে দুর্নীতি ও সামাজিক অবক্ষয়কে। ...more

০৪-অক্টোবর-২০২৪

চীন বিপ্লবের পঁচাত্তর বছর
টিম মার্কসবাদী পথ

Seventy-five years of the Chinese Revolution
চীনের কমিউনিস্ট পার্টি নিজেই বলেছে, ‘চীন বর্তমানে সমাজতন্ত্রের প্রাথমিক পর্যায়ে আছে, এবং আরও বহুদিন তাই থাকবে। অর্থনৈতিক ও সাংস্কৃতিক দিক থেকে পশ্চাৎপদ চীনের মতো একটি দেশে সমাজতান্ত্রিক আধুনিকীকরণ– এই ঐতিহাসিক পর্বকে কিছুতেই এড়িয়ে যেতে পারে না। এই পরিস্থিতি চলবে আরও একশ বছরের ওপর। সুতরাং সমাজতান্ত্রিক নির্মাণের ক্ষেত্রে আমাদের বিশেষ পরিস্থিতি মাথায় রেখেই অগ্রসর হতে হবে এবং চীনের বৈশিষ্ট্য অনুযায়ী সমাজতন্ত্রেরই পথ নিতে হবে।’ ...more

০১-অক্টোবর-২০২৪

সাম্রাজ্যবাদের বিরুদ্ধে পশ্চিম আফ্রিকার প্রতিরোধ সংগ্রাম
প্রভাত পট্টনায়েক

West Africa’s resistance against imperialism
কোনও দেশকে যদি তাদের নিজেদের খনিজ সম্পদের ভাণ্ডার উন্নত করতে হয় তাহলে বহুজাতিক কর্পোরেশনের মাধ্যমে না করে নিজেদের দেশের রাষ্ট্রায়ত্ত সেক্টরের মাধ্যমেই করতে হবে। এর কারণ হল খনিজ সম্পদ এমন একটা জিনিস, যা ফুরিয়ে যায়। যে কোনও দেশেই এই সম্পদ স্বল্প সময়ের জন্য টিঁকে থাকে। যদি খনিজ সম্পদের বেশির ভাগ অংশের মূল্য জাতীয় কোষাগারে সঞ্চিত না হয়, যার সাহায্যে অন্তর্বর্তী পর্যায়ে সেই দেশের অর্থনীতিকে উপযুক্তভাবে এবং নানা দিকে বিকশিত করা যাবে, তাহলে যখন সেই খনিজ সম্পদ ফুরিয়ে যাবে তখন সেই দেশটা একেবারে নিঃস্ব হয়ে যায়। ...more

৩০-সেপ্টেম্বর-২০২৪

রোজা
রোজা লুক্সেমবার্গ

Rosa
গুলি করে তাঁর লাশ খালে ভাসিয়ে দেওয়ার আগে শেষ লেখায় জার্মান শাসকদের বুকে কাঁপন ধরিয়ে তিনি লিখেছিলেন: তোমরা বলছ ‘শৃঙ্খলা ফিরে এসেছে বার্লিনে!’ তোমাদের ‘শৃঙ্খলা’ বালির উপর তৈরি। আগামীকাল বিপ্লব ‘আবার মাথা তুলে দাঁড়াবে, বের করবে তার হাতিয়ার,’ এবং তোমাদের বুকে কাঁপন ধরিয়ে শঙ্খনিনাদে ঘোষণা করবে: আমি ছিলাম, আমি আছি, আমি থাকব! লাল ঝান্ডা পত্রিকার সম্পাদকীয়তে এই শঙ্খনিনাদের একদিন বাদেই ‘রেড রোজা’র শহীদীবরণ। ভ্লাদিমির লেনিনের কাছে রোজা ছিলেন‘ঈগলপ্রতিম’। প্রথম বিশ্বযুদ্ধের সময়, দ্বিতীয় আন্তর্জাতিকে বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে একসঙ্গে দৃঢ় লড়াই চালিয়েছিলেন দু’জনে। তাঁদের মধ্যে নির্দিষ্ট মতবিরোধ ছিল। আবার একইসঙ্গে ছিল আন্তর্জাতিক প্রলেতারিয় ঐক্য। শওকৎ ওসমানী যখন মস্কোর কমিন্টার্ন দপ্তরে স্তালিনের ঘরে প্রবেশ করেছিলেন, তখন দেওয়ালে মার্কস-এঙ্গেলসের সঙ্গেই দেখেছিলেন কার্ল লিবনেখেট আর রোজার প্রতিকৃতি। ইএমএসের ভাষায়, রোজার ‘ভ্রান্তিগুলি সত্ত্বেও বিশ্বজুড়ে সর্বহারা বিপ্লবের জন্য তিনি এক রোল মডেল।’ কমরেড ক্লারার কথায়, রোজা ‘ছিল একটি তরবারি, সে ছিল বিপ্লবের আগুন। আন্তর্জাতিক সমাজতন্ত্রের ইতিহাসে মহত্তম ব্যক্তিত্বদের একজন হয়ে থাকবে রোজা।’ ...more

৩০-সেপ্টেম্বর-২০২৪

প্রসঙ্গ RG KAR: দমনের সংস্কৃতি, স্বাস্থ্যে SYNDICATE, শ্রমজীবী নারীর নিরাপত্তা
ওয়েব ডেস্ক মার্কসবাদী পথ

prosongo rgkar
ঘটনার পর থেকে মার্কসবাদী পথ-ও আরজি কর প্রসঙ্গে প্রকাশ করেছে কয়েকটি ভিডিও। সেগুলিকে এক জায়গায় নথিবদ্ধ করা হল দর্শকদের সুবিধার জন্য। ...more

২৬-সেপ্টেম্বর-২০২৪

প্রসঙ্গ আরজি কর: কর্মক্ষেত্রে নিরাপত্তা, নারী স্বাধীনতা
ওয়েব ডেস্ক মার্কসবাদী পথ

prosngo rgkar
ঘটনার পর থেকে মার্কসবাদী পথ-ও আরজি কর প্রসঙ্গে ধারাবাহিকভাবে প্রকাশ করেছে লেখাপত্র । সেগুলিকে এক জায়গায় নথিবদ্ধ করা হল পাঠকদের সুবিধার জন্য। — মার্কসবাদী পথ ...more

২৫-সেপ্টেম্বর-২০২৪

শ্রীলঙ্কায় রাষ্ট্রপতি নির্বাচনে বামপন্থীদের জয়
অতুল চন্দ্র, বিজয় প্রসাদ

Sri Lanka's presidential election won by the left
২০২২ সালে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোকে ঝাঁকিয়ে দিয়েছিল আরাগালয়া (প্রতিবাদ) যার পরিণতিতে রাষ্ট্রপতির প্রাসাদ দখল হয়ে যায় এবং রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষেকে তড়িঘড়ি দেশ ছেড়ে পালাতে হয়। এই প্রতিবাদের কারণ ছিল দেশের-মানুষের অর্থনৈতিক সম্বলহীনতা; জ্বালানি, খাদ্য ও ওষুধের মতো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অভাব তাদের রাস্তায় নামতে বাধ্য করে। শ্রীলঙ্কা বৈদেশিক ঋণ মেটাতে ব্যর্থ হয়ে দেউলিয়া হয়ে যায়। প্রতিবাদী মানুষের আয়ের রাস্তা প্রশস্ত না-করে; নয়া-উদারবাদী ও পাশ্চাত্য ঘেঁষা বিক্রমসিংঘে রাষ্ট্রপতির পদ দখল করেন রাজাপক্ষের ৬ বছরের মেয়াদ সম্পূর্ণ করার জন্য। রাষ্ট্রপতি হিসেবে বিক্রমসিংঘের অপদার্থ শাসনকাল ওই বিক্ষোভ ও প্রতিবাদের অন্তর্নিহিত কারণগুলির কোনও সমাধান করেনি। ...more

২৪-সেপ্টেম্বর-২০২৪

যেন ভুলে না যাই 
সর্বজয়া ভট্টাচার্য

jeno vule na jaai
পিতৃতান্ত্রিক সমাজ এবং রাষ্ট্রব্যবস্থা শুধু নারী কেন, লিঙ্গ, যৌনতা, জাতের দিক থেকে প্রান্তিক কারুর কন্ঠস্বরই খুব একটা পছন্দ করে না। যদি শুধু মেয়েদের কথাই ধরি, তাদের জোরে কথা বলা, ক্ষেত্রবিশেষে আদৌ কথা বলা, জোরে হাসা ইত্যাদিকে সমাজ (এবং রাষ্ট্র) পারলে বোধহয় নিষিদ্ধই ঘোষণা করত। পারে না। তাই চোখ রাঙায়। চিৎকার করে। ধমক দেয়। ...more

২৩-সেপ্টেম্বর-২০২৪

অর্থনৈতিক অধিকার ইস্যুতে ভারতে এখনই জরুরি ভিত্তিতে বিতর্ক শুরু হওয়া দরকার
শশী সিং, রাজেশ রঞ্জন

 A debate on the issue of economic rights in India needs to be started urgently now
বেশিরভাগ গণতান্ত্রিক দেশের সংবিধানে সাধারণত একগুচ্ছ মৌলিক রাজনৈতিক অধিকারের স্বীকৃতি দেওয়া হয় এবং সেগুলিকে সযত্নে রক্ষা করা হয়। তবে আরও একধাপ এগিয়ে গণতান্ত্রিক দেশগুলির সংবিধানে একগুচ্ছ মৌলিক অর্থনৈতিক অধিকারকে কখনই অন্তর্ভুক্ত করা হয় না। যদি তেমন কোনও চেষ্টাও হয়, তাহলে সমস্ত দিক থেকে মৌলিক অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রস্তাবের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলা হয়। এবং এনিয়ে সংশয়ের কুজ্ঝটিকা সৃষ্টি করা হয়। ...more

২২-সেপ্টেম্বর-২০২৪

তিলোত্তমা, লিঙ্গবৈষম্য এবং মনুবাদ
দীধিতি রায়

Tilottama, Gender discrimination and Manuvad
মহিলাদের কর্মক্ষেত্রে সুরক্ষা প্রদানের জন্য রাজ্য সরকারের তরফে যে ১৭ দফা গাইডলাইন [রাতের সাথী] দেওয়া হয়েছে তার প্রায় প্রতিটিই মহিলাদের সমানাধিকার থেকে বঞ্চিত করছে। এর মধ্যে একটি গাইডলাইনে অদ্ভুতভাবে বলা আছে মহিলারা যাতে যথাসম্ভব কম নাইট ডিউটি করেন তা খেয়াল রাখতে হবে। যৌন নির্যাতন কিংবা ধর্ষণের নির্দিষ্ট কোনও সময় হয় বলে কি মনে করে রাজ্য সরকার ও প্রশাসন? হয়তো তারা ভাবছেন রাতে ডিউটি না-করলে ধর্ষণ রুখে দেওয়া যাবে! কিন্তু যৌন নির্যাতন ও ধর্ষণ সময় বেছে হয় কি-না আমাদের জানা নেই! এখানে আরেকটি গুরুতর প্রশ্ন উঠে যায়— রাতে একজন মহিলা কোথায় থাকবে সেক্ষেত্রে? তার ঘরে? যেন ঘরের ভিতর মহিলারা সুরক্ষিত সেখানে তাদের ওপর হিংসা সংগঠিত হয় না? ভারতে তথ্য অনুযায়ী ৩২% মহিলা প্রতিদিন গার্হস্থ্য হিংসার সম্মুখীন হন। ...more

১৭-সেপ্টেম্বর-২০২৪

প্রসঙ্গ আরজি কর: স্বাস্থ্যে সিন্ডিকেট
সুবর্ণ গোস্বামী

R G Kar: Health Syndicate
প্রসঙ্গ আরজি কর: স্বাস্থ্যে সিন্ডিকেট মুখোমুখি ডা. সুবর্ণ গোস্বামী গত ৯ আগস্ট, ২০২৪-এ আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ঘটে যাওয়া ঘটনাটি নিয়ে আমরা মুখোমুখি হয়েছি জনস্বাস্থ্য আন্দোলনের কর্মী ও আরজি কর মেডিকেল কলেজের প্রাক্তনী ডা. সুবর্ণ গোস্বামীর। বিগত একমাস ধরে পশ্চিমবাংলার মানুষ এক ঘটনার প্রতিবাদ ও স্বচ্ছ তদন্তের দাবিতে আন্দোলনরত। আন্দোলনের মহিলাদের অংশগ্রহণ অভূতপূর্ব। কেবল ডাক্তাররা নন সমাজের নানাও ক্ষেত্রের মানুষ অংশ নিয়েছেন এ-আন্দোলনে। রিক্সাচালক, ক্যাবচালক, গৃহপরিচারিকা, নাগরিক সমাজ, সাংস্কৃতিক কর্মী, ছাত্র-যুব সকলের একটাই দাবি আরজি কর কাণ্ডের বিচার করতে হবে, খুঁজে বের করতে হবে হত্যা ও দুর্নীতির সাথে যুক্ত ব্যক্তিদের। সে-সব নিয়ে মার্কসবাদী পথের সাথে কথা বলেছেন আন্দোলনকারী ডা. সুবর্ণ গোস্বামী। সাক্ষাৎকার নিয়েছেন শিঞ্জিনী সরকার। ...more

১৬-সেপ্টেম্বর-২০২৪

রাজনীতিবিদ সীতারামের অভাব বোধ করবে বিরোধী পক্ষ
সি পি চন্দ্রশেখর

Politician Sitaram will be missed by entire opposition.
দলের প্রতি এবং দলের মতাদর্শের প্রতি তাঁর আনুগত্যে কোনও ফাঁক ছিল না। মতাদর্শে স্থিতধী থেকেও তিনি একথা বুঝতে পেরেছিলেন যে, ভারতীয় রাজনীতির পরিসরে সক্রিয় গণতান্ত্রিক শক্তিগুলির সঙ্গে বোঝাপড়ার ক্ষেত্রে নমনীয়তা দেখাতে হবে। নতুন নতুন মিত্র খোঁজা, তাদের সঙ্গে সুদৃঢ় সম্পর্ক গড়ে তোলা, তাদের একটা অভিন্ন ন্যূনতম কর্মসূচি গ্রহণ করার জন্য বোঝানো, যে কর্মসূচিতে সম্পৃক্ত রয়েছে বামপন্থীদের নীতিসমূহ ও মূল্যবোধ– এটাই হয়ে দাঁড়িয়েছিল ইয়েচুরির সামগ্রিক লক্ষ্য। ...more

১৪-সেপ্টেম্বর-২০২৪

ভারত@৭৫
সীতারাম ইয়েচুরি

India at 75
য়াত কমরেড সীতারাম ইয়েচুরি। ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র সাধারণ সম্পাদক। ছিলেন মার্কসবাদী পথের নিয়মিত লেখক। প্রথম লেখা ১৯৯৪, ফেব্রুয়ারি সংখ্যায়, ‘মাও জে দঙয়ের বিপ্লবী কমকাণ্ড’। তারপর লিখেছেন কুড়িটির বেশি প্রবন্ধ। ‘বর্তমান ভারতীয় রাজনীতিতে জাতপাত ও শ্রেণি’ থেকে ‘বিজেপি: এখন নয়, কখনোই নয়’। ‘বিশ্বায়নের বিকল্প সমাজতন্ত্র’ থেকে ‘গণসংগ্রামের মধ্যে দিয়েই গড়ে উঠবে বাম ও গণতান্ত্রিক ফ্রন্ট’। পত্রিকায় শেষ লেখা ২০২২, আগস্ট সংখ্যায়, ‘ভারত @ ৭৫’। ...more

১২-সেপ্টেম্বর-২০২৪

আর জি কর: কাজের জায়গা নিরাপদ করো
মালিনী ভট্টাচার্য

RG Kar: Make the workplace safe
মানুষ বুঝছে, এ কোনও ব্যক্তির অস্বাভাবিক যৌনতাড়না থেকে সংঘটিত আচমকা অপরাধ নয়। তরুণী ডাক্তারের অপমৃত্যু এবং সমস্তরকম সাক্ষ্যপ্রমাণ নষ্ট করার বিপুল আয়োজন প্রমাণ করছে এর পিছনে রয়েছে স্বাস্থ্যব্যবস্থার সার্বিক দূষণ। তাকে উন্মূল করা না গেলে মেয়েদের কর্মক্ষেত্রে কোনও নিরাপত্তাই সম্ভব নয়। আন্দোলন তুলে নেওয়ারও তাই প্রশ্ন নেই।। ...more

১১-সেপ্টেম্বর-২০২৪

শুধুমাত্র নারী নির্যাতনের বিরুদ্ধে নয় – নারীর ক্ষমতায়নের পক্ষে দাঁড়াতে হবে
নন্দিনী মুখার্জী

stand up for women's empowerment
তিলোত্তমার ধর্ষণ ও হত্যার ঘটনাকে সাধারণ ভাবে দুষ্কৃতীদের ঘটানো একটি ঘটনা বলা যাবে না। ঘটনাটি ঘটেছে কর্মক্ষেত্রে, যেখানে নিরাপত্তার কোনও রকম ব্যত্যয় ঘটাই অস্বাভাবিক। শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, অফিস ইত্যাদি জায়গায় এই রকম ঘটনা আশা করা যায় না। স্বাভাবিকভাবেই এইসব জায়গায় নিরাপত্তাহীনতার অর্থ হল প্রশাসনের চূড়ান্ত অপদার্থতা। বিশেষ করে একজন ডাক্তার, যিনি হাসপাতালে সেই সময়ে তাঁর দায়িত্ব পালন করছেন, সেই অবস্থায় যদি তিনি নির্যাতনের শিকার হন, তাহলে সবচেয়ে জোরাল আঘাত আসে নারীর ক্ষমতায়নে। ...more

০৮-সেপ্টেম্বর-২০২৪

প্রতিবাদী স্পর্ধার ফাঁসে বাঁকা শিরদাঁড়ার ফোঁস
পার্থ প্রতিম বিশ্বাস

protibadi shirdnara
বিজেপি আদর্শগত ভাবেই মহিলাদের সমানাধিকারের বিরুদ্ধে। তাই মনুবাদে বিশ্বাসী দলের প্রধানমন্ত্রী মুখে কুলুপ এঁটে থাকেন মণিপুরের মতো নৃশংস নারী ধর্ষণ এবং খুনের ঘটনাতেও। সেই কারণেই বিলকিস বানোর ধর্ষকেরা আদালতের রায়ের পরেও জেল থেকে মুক্তি পায় গুজরাটের ডবল ইঞ্জিন সরকারের ষড়যন্ত্রে। সেই কারণেই মহিলা ক্রীড়াবিদদের যৌন নির্যাতনে অভিযুক্ত সাংসদ ব্রিজভূষণ সসম্মানে বহাল থাকে নিজ পদে। সেই দিক থেকে দেখলে হাসখালি অথবা হাতরাস, কিংবা উন্নাও অথবা কামদুনির ক্ষেত্রে– প্রশাসনের মধ্যে ফারাক, সূচ এবং চালুনির ফারাকের মতোই। ...more

০৬-সেপ্টেম্বর-২০২৪

দহনে বড় বিষ, দহনে বড় জ্বালা
রতন খাসনবিশ

Dahane bodo bish, dohone bodo jwala
মমতার পক্ষে এটি সম্ভব নয়। কারণ সব সন্দীপ ঘোষকেই প্রশ্রয় দিয়ে রাজ্যে এক বীভৎস প্রশাসন গড়ে তুলেছেন তিনি নিজে। এই প্রশাসন প্রতি পদে মানুষকে দংশন করছে, বিষের জ্বালায় জর্জরিত হচ্ছেন সাধারণ মানুষ। এই মানুষ মমতার পদযাত্রায় আর মুগ্ধ হচ্ছেন না। অ-রাজনৈতিক সমঝোতাকারী নামিয়েও এই জনতরঙ্গ রোধ করা সম্ভব হচ্ছে না। যে দহনে আক্রান্ত পশ্চিমবঙ্গের মানুষ, সে দহনে বড় বিষ, সে দহনে বড় জ্বালা। পশ্চিমবঙ্গের মানুষ চাইছেন এই পরিস্থিতি থেকে মুক্তি লাভ করতে। ...more

০৫-সেপ্টেম্বর-২০২৪

পশ্চিম বাংলার চিকিৎসা ব্যবস্থায় তৃণমূলের গুন্ডামি: আরজি কর হিমশৈলের চূড়ামাত্র
অপর্ণা ভট্টাচার্য

'TMC-Aided Bullying': Not Just RG Kar
আখতার আলি বলেন,‘স্বাস্থ্য বিভাগ, অ্যান্টি করাপশন ব্যুরো এবং রাজ্য ভিজিল্যান্স কমিশনকে যথেষ্ট প্রমাণ সরবরাহ করা সত্ত্বেও, অপরাধীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এর পরিবর্তে, আমাকে টার্গেট করা হয়, হয়রান করা হয়, এমনকি আমি প্রাণে মেরে দেওয়ার হুমকিও দেওয়া হয়। আমি কলকাতার পুলিশ কমিশনার এবং মুখ্যমন্ত্রীর দফতরেও অভিযোগ দায়ের করেছিলাম। কিন্তু কোনও লাভ হয়নি। ডা. সুদীপ্ত রায়ের সহায়তায় ডা. সন্দীপ ঘোষ হাসপাতালে একটা মাফিয়া-র মতো র‌্যাকেট চালাতেন।’আখতার আলির অভিযোগগুলি নিয়ে এখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন তদন্ত করছে। ...more

০৪-সেপ্টেম্বর-২০২৪

কুস্তির রিঙ ছাপিয়ে বীনেশ ফোগতের প্রসারিত রণক্ষেত্র
জগমতী সাংওয়ান, ইন্দ্রজিৎ সিং

Vinesh Phogat's fight beyond the arena
মহিলা ক্রীড়াবিদদের যৌন হেনস্থা সহ্য করার ব্যাপারটা একটা লাগাতার ইস্যু। এর জন্য বহিরাগতরা দায়ী নয়। বরং দায়ী সেই সব লোকেরাই যাদের ভার দেওয়া হয়েছে কঠোর প্রশিক্ষণ চলাকালীন এবং টুর্নামেন্ট চলার সময় মহিলাদের হেনস্থা থেকে রক্ষা করার জন্য। সেই হেনস্থার বিরুদ্ধে ধারাবাহিক সংগ্রামের প্রতীক হলেন বীনেশ। ...more

২৯-আগস্ট-২০২৪

অভয়ারা কোনদিনও মরেনি, অভয়ারা মৃত্যুহীন!
সাত্যকি রায়

abhoya mrityuhin
প্রশ্ন হল এই নৃশংস হত্যাকারীদের সরকার আড়াল করতে ব্যস্ত কেন? তার একমাত্র কারণ হল ক্ষমতা পুনরুৎপাদনের দুষ্টচক্রটিকে সুরক্ষিত রাখা। পশ্চিমবাংলায় এই ক্ষমতা পুনরুৎপাদনের দুষ্টচক্রটির দুটি বাহু। একটি হল এক্সটরশান, যার সহজ উপায় হল ক্ষমতার সুযোগ নিয়ে সাধারণ মানুষের পকেট লুঠ করা, বা এক কথায় যাকে রাষ্ট্রীয় মদতে তোলাবাজি বলা যেতে পারে। আর অপর বাহুটি হল সরকারি বা বেসরকারি অনুদানের রাজনীতি, যা অধিকারের ধারণা বর্জিত এবং সে-কারণেই একপ্রকার সামন্ততান্ত্রিক রাজনৈতিক আনুগত্য তৈরি করতে যথেষ্ট উপযোগী। এই দুইয়ের মিশেলই হল পশ্চিমবাংলার বর্তমান শাসকদের ক্ষমতা পুনরুৎপাদনের রাজনৈতিক অর্থনৈতিক পরিপ্রেক্ষিত। ...more

২৪-আগস্ট-২০২৪

শ্রমজীবী নারীর নিরাপত্তা
কে হেমলতা, আর কারুমালাইয়ান , এ আর সিন্ধু

safety of working women
কর্মক্ষেত্রে যৌন হেনস্থা ও নিপীড়নের বিরুদ্ধে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দেশজুড়ে প্রতিবাদ ও প্রচার করবে সিআইটিইউ। আর জি করের ঘটনার স্বচ্ছ তদন্ত ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় সংগঠন। সব ধরনের কর্মক্ষেত্রে প্রতিটি শ্রমজীবী নারীর নিরাপত্তা ও সুরক্ষা সুনিশ্চিত করতে হবে সরকারকে। নিশ্চিত করতেই হবে সমানাধিকার ও নিরাপদ পরিবেশ। মার্কসবাদী পথ-কে বলেছেন সিআইটিইউ-র সর্বভারতীয় সভাপতি কে হেমলতা। সঙ্গে সিআইটিইউ-র সর্বভারতীয় অন্যতম সম্পাদক এ আর সিন্ধু, সংগঠনের সর্বভারতীয় অন্যতম সম্পাদক আর কারুমালায়ন। ...more

২৪-আগস্ট-২০২৪

যুদ্ধের বিপদ: আমাদের দায়িত্ব
বুদ্ধদেব ভট্টাচার্য

The Dangers of War: Our Responsibilities
যদিও সাম্রাজ্যবাদীদের যুদ্ধ প্রচেষ্টার প্রধান লক্ষ্য বর্তমানে সোভিয়েত ইউনিয়নসহ সমাজতান্ত্রিক দেশগুলি। কিন্তু, অপরপক্ষে বলা যেতে পারে সোভিয়েত ইউনিয়ন এই যুদ্ধ প্রচেষ্টার বিরুদ্ধে বিশ্ব মানবতাকে সচেতন করার চেষ্টা যেমন চালিয়েছে, তেমনি সাম্রাজ্যবাদীদের সামরিক একাধিপত্যকে খর্ব করার জন্য স্বাভাবিকভাবে তাদেরও সামরিক প্রস্তুতি গড়ে তুলতে হয়েছে, যে প্রস্তুতির প্রধান লক্ষ্য হ'ল 'আত্মরক্ষামূলক' 'শান্তিপূর্ণ সহাবস্থান' এবং 'আঁতাতের' প্রস্তাবকে মার্কিন সাম্রাজ্যবাদীরা বানচাল করে দিয়ে যখনই ঠাণ্ডা যুদ্ধের মহড়া শুরু করেছে তখনই সোভিয়েত ইউনিয়ন ও অন্যান্য সমাজতান্ত্রিক দেশ- গুলিকেও অনিবার্যভাবেই তাদের অর্থনীতির খানিকটা ক্ষয়-ক্ষতি স্বীকার করেও সামরিক প্রস্তুতিকে জোরদার করতে হয়েছে। ...more

২২-আগস্ট-২০২৪

যুব সমস্যা আর্থ-সামাজিক পটভূমি
বুদ্ধদেব ভট্টাচার্য

Problems of youth socio-economic backdrop
যুব জীবনে সংকটের প্রশ্নে যে অর্থনৈতিক ব্যবস্থার যাঁতাকলে আমরা পিষ্ট হচ্ছি, তার বিরুদ্ধে দীর্ঘস্থায়ী এবং আশু সংগ্রামের গুরুত্ব সর্বাধিক। বেকারীর বিরুদ্ধে আন্দোলন, জমির জন্য আন্দোলন, শিল্পায়নের জন্য আন্দোলন— এইগুলির পাশাপাশি বর্তমান কাঠামোটিকে পরিবর্তন করে মৌলিক সংগ্রামের ব্যাপক ক্ষেত্র প্রস্তুতের জন্য বেশি বেশি করে উদ্যোগ নিতে হবে। এই আন্দোলনের প্রক্রিয়াটি নিরন্তর চলবে। সামন্তবাদী-পুঁজিবাদী ব্যবস্থার মৌলিক চরিত্রটিকে চেনাতে এবং পরিবর্তনের প্রয়োজনীয়তা সম্পর্কে ব্যাপক যুব সমাজের স্থির বিশ্বাস সৃষ্টি করার কাজ নিঃসন্দেহে কঠিন কাজ। কিন্তু আমরা বাস্তবে সেই আন্দোলনকে গড়ে তুলতে না পারলে সমস্যার সমাধানের পথে অগ্রসর হতে পারবো না। ...more

২১-আগস্ট-২০২৪

ভারত প্রসঙ্গে লেনিন
বুদ্ধদেব ভট্টাচার্য

Lenin on India
আর এই সময়েই ভারতে কম্যুনিস্টদের নেতৃত্বে অনুষ্ঠিত একটি সভায় গৃহীত (কাবুলে) শুভেচ্ছাবাণীর উত্তরে লেনিন 'ভারতের বিপ্লবী অ্যাসোসিয়েশনের' উদ্দেশে একটি অভিনন্দনবার্তা পাঠান। সেটি রেডিও মারফত প্রচারিত হয়। যার মধ্যে তিনি ঘোষণা করেছিলেন, “আমরা (ভারতে) মুসলিম ও অ-মুসলিম জনগণের ঐক্যকে অভিনন্দন জানাই। পূর্ব-দুনিয়ার সমস্ত দেশে এই ঐক্য প্রসারিত হোক। যখন ভারতীয়, চীনা, কোরিয়া, জাপানী, পারসীয় ও তুর্কীর শ্রমিক ও কৃষক হাতে হাত মিলিয়ে মুক্তির একই লক্ষ্যে অগ্রসর হবে তখনই শোষকদের বিরুদ্ধে নিশ্চিত জয় সম্ভব হবে। মুক্ত এশিয়া দীর্ঘজীবী হোক।” ...more

২০-আগস্ট-২০২৪

রতনলাল ব্রাহ্মণ স্মরণে
অশোক ভট্টাচার্য

In memories of Ratanlal Brahmin
১৯৪৩ সালে বাংলায় কৃত্রিম খাদ্যাভাব ও দুর্ভিক্ষ দেখা দিলে তৎকালীন খাদ্যমন্ত্রী সুরাবর্দী দার্জিলিঙে ২ লক্ষ্য ২৪ হাজার টন গম পাঠাবার নির্দেশ দেন। কিন্তু সেই নির্দেশিত গমের সামান্য কিছু অংশ পৌঁছোয় দার্জিলিঙে। রতনলাল ব্রাহ্মণ ও তাঁর সহকর্মীরা এই দুর্নীতির ব্যাপক প্রতিবাদ জানায়। ১৯৪৩ সালে দার্জিলিঙে কমিউনিষ্ট পার্টি গড়ে তোলার জন্য প্রাদেশিক পার্টির পক্ষ থেকে সংগঠক হিসাবে দায়িত্ব দেওয়া হয় সুশীল চ্যাটার্জীকে। দার্জিলিঙে পৌঁছে সুশীল চ্যাটার্জী স্থানীয় বহু মানুষের সাথে কথাবার্তা বলা শুরু করেন। তিনি তাদের সাথে আলোচনা করেন দেশের স্বাধীনতা ও ইংরেজ বিরোধী আন্দোলনের বিষয়ে। এই সময়েই তিনি শোনেন পাহাড়ের কিংবদন্তী মায়লা বাজের কথা। তিনি তাঁর সাথে দেখা করার ইচ্ছে প্রকাশ করেন। যদিও সেই সময় রতনলালের বিরুদ্ধে কয়েকজন ইংরেজ পেটাবার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ...more

১৬-আগস্ট-২০২৪

প্রসঙ্গ: আর জি কর, দমনের সংস্কৃতি
অনিতা অগ্নিহোত্রী

Context: RG Kar, Culture of Repression
প্রতিটা নির্যাতন প্রতিবার তুলে ধরে একই প্রসঙ্গ— মহিলাদের আত্মরক্ষায় দক্ষ হয়ে কেবলই নিজের দায়িত্বে টিঁকে থাকতে হবে, কাজের সময়ে-ধরনে সুবিধাদানের নামে মহিলাদেরই শেকল পরানো হবে! কিন্তু বাদ থেকে যায় সাম্যের অঙ্গীকারের প্রসঙ্গ— সমাজবদ্ধ জীব হিসাবে আমরা সকলে বাঁচার মতো বাঁচবো কি না, আমরা সকলে ‘মানুষের মতো মানুষ’ হব কি না! তাই, এক মানুষ আরেক মানুষকে দমন করে নিকেশ করে ফেলতে চাইলে, তার বিরুদ্ধে গণতান্ত্রিক রাষ্ট্রের এবং সমাজের নৈতিক কর্তব্যপালনে এককণা ত্রুটিও যে মেনে নেওয়া চলে না— তা নিয়েই অনিতা অগ্নিহোত্রীর মুখোমুখি শুভ প্রসাদ নন্দী মজুমদার। ...more

১৫-আগস্ট-২০২৪

গ্রাম্য শ্রেণিসম্পর্ক ও সংস্কৃতি (শেষ পর্ব)
হরেকৃষ্ণ কোঙার

 Rural Class Relations and Culture (Part -II)
সাধারণ মাঝারি চাষীর মনোভাব ঠিক এইরকম নয়। তারা বেশি দামে ধান বিক্রির সুযোগ বিশেষ পায় না. তবু তার সুযোগ সে পেতে চায়। সরকারি সাহায্যের পিছনে সে ছোটে, কিন্তু তা বিশেষ পায় না বলে ক্ষুব্ধ। সে যা কিনতে চায় তার ক্রমবর্ধমান মূল্য তাকে অসন্তুষ্ট করে তোলে। আবার তার নিজের জমি কিছু আছে বলে সে গরিবদের সঙ্গে নিজেকে একাত্ম করতে দ্বিধা করে। উচ্চবর্ণ ও অনুন্নত জাতির প্রশ্ন এদেরকে এখনও প্রভাবিত করে। এরা উপরের দিকে উঠতে চায়, তাই কায়েমী স্বার্থের প্রচারে মাঝে মাঝে বিভ্রান্ত হয়, আবার শোষণ, অভাব ও বঞ্চনার বাস্তব আঘাত তাকে গরিবের সঙ্গে ঐক্যবদ্ধ আন্দোলনের দিকে টেনে নিয়ে যাচ্ছে। সে নিজে মেহনত করে, তাই তার টান মেহনতী মানুষের দিকেই বাড়ছে। ...more

১৩-আগস্ট-২০২৪

গ্রাম্য শ্রেণিসম্পর্ক ও সংস্কৃতি (প্রথম পর্ব)
হরেকৃষ্ণ কোঙার

Rural Class Relations and Culture (Part I)
কমিউনিস্টদের কাজ শুধু সমাজকে বিশ্লেষণ করা নয়, তাকে পরিবর্তন করার জন্য জনগণকে প্রস্তুত করা। সাংস্কৃতিক কর্মীদের কাজ হবে এরই সঙ্গে সঙ্গতি রেখে তাদের সৃষ্টির কাজ পরিচালনা করা। শ্রমিকশ্রেণি ও জনগণের জীবন নিয়ে আলেখ্য রচনা করলেই বা তাদের বর্তমান জীবনকে বাস্তবে প্রতিফলিত করলেই বৈপ্লবিক সংস্কৃতি বা জনগণের সংস্কৃতি হয় না। বুঝতে হবে যে, বর্তমান সমাজে শোষকশ্রেণির সংস্কৃতি ও চিন্তাধারার প্রাধান্য জনগণের উপর বেশ প্রভাব বিস্তার করে আছে। শ্রেণিসমাজের স্বাভাবিক পরিণতি হিসাবে তাদের মধ্যেও হিংসা, দ্বেষ, ক্ষুদ্রতা, গোলামির মনোভাব প্রভৃতি আছে। বাস্তবতার নাম করে এইগুলিকে তুলে ধরলে বা শোষকশ্রেণি ও কোন ব্যক্তি বিশেষের উদারতাকে ফুটিয়ে তুললে শোষকশ্রেণিরই সাহায্য করা হয়। ...more

১২-আগস্ট-২০২৪

ভারতীয় সমাজে মার্কসবাদের প্রয়োগ প্রসঙ্গে
বুদ্ধদেব ভট্টাচার্য

Practicing Marxism in Indian Society
ভারতের সামাজিক ইতিহাসও এর ব্যতিক্রম নয়। যদিও প্রাচীন সমাজের ভিত্তি বদলে গেছে কিন্তু ‘একটি মস্ত রক্ষণশীল শক্তি’ হিসাবে ধর্ম নিজের আধিপত্য বজায় রেখেছে। প্রাচীন ভারতীয় সমাজের আর্থ-সামাজিক কাঠামো আর বহু শতাব্দী পেরিয়ে এসে আধুনিক কালের সামন্ততান্ত্রিক আধা-সামন্ততান্ত্রিক ভূমিব্যবস্থা ও তার ওপরে শিল্পায়নের পুঁজিবাদী পথের বিরাট ফারাক। কিন্তু এ যুগে শাসকশ্রেণি ও তাদের আধুনিক ধার্মিকের দল অতীতের দুর্জ্ঞেয় অধ্যাত্মবাদ, বর্ণভেদ, পুনর্জন্ম প্রবল বিক্রমে বাঁচিয়ে রাখতে চায়, তার পুনরভ্যুত্থান ঘটাতে চায়। তাই জাতীয় সংকট যত বাড়ে রাষ্ট্রপ্রধানের মন্দিরে মন্দিরে যাতায়াত বাড়ে, আরএসএস-বিজেপি-র ‘রামরাজত্বের’ মতাদর্শের উগ্র সাম্প্রদায়িকতা ঝুলি থেকে বেরিয়ে আসে, বিড়লাজী সমানতালে ইন্ডাস্ট্রিয়াল ফেয়ার ও শিবমন্দিরে দান করেন। গরু ও হনুমান আজও দেবতার আসন ছাড়তে চায় না। — সতর্ক করেছিলেন বুদ্ধদেব ভট্টচার্য। সেই ১৯৮৩ সালে, মার্কসবাদী পথের মে সংখ্যায়। ...more

০৮-আগস্ট-২০২৪

হাইড্রোকার্বন থেকে সৌরশক্তি: কোন পথে দাঁড়িয়ে পৃথিবী?
শান্তনু ঝা

Hydrocarbons to solar energy: which way does the world stand
ভারতবর্ষ লিথিয়াম -ব্যাটারি ব্যবহারের ক্ষেত্রে এখনও পুরোপুরি আমদানি নির্ভর। এর প্রায় পুরোটাই আমদানি করা হয় চীন এবং হংকং থেকে। আর্জেন্টিনা এবং অষ্ট্রেলিয়ায়  লিথিয়াম এবং কোবাল্ট নিষ্কাশনে ভারত কিছুটা বিনিয়োগ করেছে। কিন্তু সাধারণ ভাবে লিথিয়াম উত্তোলন এবং নিষ্কাশনে ৫-৭ বছরের একটা গর্ভসঞ্চার কাল বা জেস্টেশন পিরিয়ড লাগে। এসমস্ত কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রতিষ্ঠান ও প্রযুক্তিবিদের অভাব ও রয়েছে এদেশে। ফলে, ভারতবর্ষের নিজস্ব লিথিয়াম উৎপাদন ও নিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে অগ্রগতি ঘটানোও সময় সাপেক্ষ বিষয়। ...more

০৬-আগস্ট-২০২৪

কাকাবাবুর কথায় যা মনে আসে
হরেকৃষ্ণ কোঙার

kakababur kothay jaa mone ase
তিনি শুধু কমিউনিস্ট আন্দোলনের পথিকৃৎই ছিলেন না, তিনি সেই আদর্শে নিজেকেও ব্যক্তিগতভাবে গড়ে তুলেছিলেন। মনে হয় যেন সহজভাবেই তিনি তা করতে পেরেছিলেন। কমিউনিস্ট হতে হলে নিজেদের "শ্রেণিচ্যুত" (ডিক্লাসড) করতে হবে বুর্জোয়া সমাজের প্রভাব হতে নিজেদের মুক্ত করে বিপ্লবী শ্রমিকশ্রেণির গুণাবলী আয়ত্ত করতে হবে, নিজেদের স্বভাব, চালচলন, ব্যবহার সেই মতো ঢেলে সাজাতে হবে- এই কথাগুলি আমরা জানি। কিন্তু এগুলি নিজেদের জীবনে কতটুকু করতে পেরেছি তাই হল বড় কথা। এ বিষয়ে অনেক ফাঁক রয়ে গেছে। কিন্তু কাকাবাবুর জীবনে আমরা এগুলির সার্থক প্রয়োগ দেখতে পাই। ...more

০৫-আগস্ট-২০২৪

প্রকৃত মার্কসবাদী
পি সুন্দরাইয়া

a true marxist
গত পঞ্চাশ বছরের কথা স্মরণ করলে আমরা দেখতে পাই, শুধু শ্রমিক-কৃষকদের জন্য নয়, ব্রিটিশ আমলে স্বাধীনতার জন্য এবং তারপর স্বাধীনতাকালে এবং আবার ১৯৬২ সালেও বারবার তিনি কারাবরণ ও আত্মগোপনের দুঃখবরণের কঠিন জীবন গ্রহণ করেছেন। কি জেলের মধ্যে, কি জেলের বাইরে, নিদারুণ দুঃখ-দারিদ্র্যের মধ্যে অটলভাবে তিনি মার্কসবাদ-লেনিনবাদের সফল প্রয়োগের জন্য সংগ্রাম করে গেছেন। ...more

০৪-আগস্ট-২০২৪

আমাদের কাকাবাবু
ই এম এস নাম্বুদিরিপাদ

our kakababu
কিন্তু কমিউনিস্ট পরিবারের অতীব শ্রদ্ধেয় কর্তা হিসেবে তাঁর গুণাবলীর প্রশংসা করার জন্য তাঁর সঙ্গে ব্যক্তিগত ঘনিষ্ঠতার কোনও প্রয়োজন হয় না। কেন্দ্রীয় কমিটির অফিস কলকাতায় স্থানান্তরিত হবার পর যাঁদের সঙ্গে আমি কাজ করতাম তাঁদের অধিকাংশ কাকাবাবুকে অনেক কাছ থেকে দেখেছিলেন এবং তাঁদের উপর বর্ধিত পিতৃসুলভ স্নেহ ও সেবা উপভোগ করেছিলেন। বয়ঃকনিষ্ঠ কমরেডদের প্রতি তাঁর স্নেহবর্ষণ উপভোগ করার অভিজ্ঞতা আমারও বারকতক হয়েছিল। তাঁদের অবশ্যই আরও বেশি সুযোগ হয়েছিল। স্বাভাবিকভাবেই কলকাতায় অন্যান্য কমরেডদের মতো আমিও তাঁকে ‘আমাদের কাকাবাবু’ বলেই মনে করতাম। ...more

০৩-আগস্ট-২০২৪

সাংবাদিকতার এক অধ্যায়
মুজফ্‌ফর আহ্‌মদ

A chapter of journalism
১৯২৯ সালের মার্চ মাসের ২০ তারিখে কমিউনিস্টদের ওপরে প্রচণ্ড আঘাত এল। এই তারিখে সারা ভারতে কমিউনিস্ট নেতৃত্বগণ গ্রেফতার হলেন মিরাট কমিউনিস্ট ষড়যন্ত্র মোকদ্দমার সংস্রবে। মোকদ্দমা চলতে থাকল। পৃথিবীর ইতিহাসে দীর্ঘতম রাজকীয় মোকদ্দমা (State trial) কিন্তু কমিউনিস্টদের কাজ বন্ধ হল না। কিছু কিছু কাগজও তাঁরা চালাতে থাকলেন। হ্যাঁ, বলতে ভুলে গেছি যে, ওয়াসে মজদুর (মজুরের বাণী) নামক একখানা উর্দু কাগজও কিছুদিন বোম্বে হতে বার হয়েছিল। ১৯২৯ সালের ২৬শে জানুয়ারি তারিখে, অর্থাৎ প্রথম স্বাধীনতা দিবসে বোম্বে হতে ওয়ার্কার্স উইকলি (Workers' Weekly) নাম দিয়ে একখানা সাপ্তাহিক ইংরেজি কাগজ বার হয়েছিল। কাগজের নামের ওপরে লেখা থাকত ‘দুনিয়ার মজুর এক হও’, আর নামের নিচে লেখা থাকত ‘সংগ্রামী মজুরশ্রেণির মুখপত্র’ (The Organ of Militant Working Class)। অন্য সব কমিউনিস্ট কাগজের মতো এ-কাগজখানাও দীর্ঘকাল চালু থাকেনি, তবে অনেক সপ্তাহ চলেছে। ...more

০২-আগস্ট-২০২৪

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম
মুজফ্‌ফর আহ্‌মদ

 Freedom struggle of Bangladesh
মুসলিম লীগের শাসন মোটেই সুশাসন ছিল না। প্রতিবাদ হল ছাত্র ও যুব শক্তির তরফ থেকে। তাদের নেতৃত্বে ছিলেন শামসুল হক, তসদ্দুক [হোসেন], [মোহাম্মদ] তোয়াহা প্রভৃতি ছাত্র ও যুবনেতা। তাঁরা ঢাকায় কনফারেন্স করলেন, তাতে [শেখ মুজিবুর রহমান সাহেবও যোগ দিলেন। তিনি সম্ভবত আবুল কাশেম সাহেবের ছাত্র ও যুবলীগের তরফ হতে এসেছিলেন। পাকিস্তানের গভর্নর জেনারেল মি: জিন্নাহ যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে ঘোষণা করলেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, ছাত্রদের তরফ থেকে প্রতিবাদের ঝড় উঠল। মি: জিন্নাহর মুখের সামনে তারা বলল যে বাংলা ভাষাকেও রাষ্ট্রভাষায় পরিণত করতে হবে। এই বাংলা ভাষার প্রতিষ্ঠার জন্য তারা গুলির মুখে প্রাণও দিল। ...more

০১-আগস্ট-২০২৪

ভেনেজুয়েলা– একটি দীর্ঘমেয়াদী গতিসূত্র
রবিকর গুপ্ত

Venezuela – a long-term trend
কিন্তু ইতিহাসের গতি চিরকাল রুদ্ধ করে রাখার মত শক্তি মার্কিন দেশেরও নেই। ঠিক যে সময় সোভিয়েত ইউনিয়নের পতনের মধ্যে দিয়ে একমেরু বিশ্বের সৃষ্টিতে মনে হয়েছিল মার্কিন শক্তি অজেয়, সেই সময়েই একে একে লাতিন আমেরিকায় কয়েকটি নতুন বাম ঘেঁষা সরকারের আগমন এই মহাদেশের রাজনীতি বদলে দিল। ব্রাজিল, আর্জেন্টিনা, চিলে, বলিভিয়া, উরুগুয়ে, ইকুয়েদর– একদা যা মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থিত সামরিক একনায়কদের মুক্তাঞ্চল ছিল, সেখানে গণ-আন্দোলনে ভর করে ইভো মোরালেস্‌, লুলা দা সিল্‌ভা, রাফায়েল কোরিয়ার মত নেতারা একের পর এক দেশে ক্ষমতায় আসীন হলেন। ...more

৩১-জুলাই-২০২৪

প্রয়াত কমরেড নগুয়েন ফু ত্রঙ
তো লাম

comrade nguyen phu trong
পার্টি সম্পর্কে ফু ত্রঙ বলেন, ‘‌আমাদের পার্টিকে অবশ্যই জনগণের প্রতি দায়বদ্ধতার সর্বোচ্চ বোধ অর্জন করতে হবে। জনগণের বস্তুগত এবং আত্মিক জীবনের প্রতি দায়িত্ব পালন করতে হবে। পার্টির যে সমস্ত নীতি জনগণ, দেশ এবং রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালন করে না, এবং ঐতিহাসিক বিবর্তনের নিয়মাবলীর সাথে সঙ্গতিপূর্ণ নয়, সেগুলো ভুল নীতি। জনগণের সাথে নিবিড় যোগাযোগ হল অস্তিত্বের নিয়ম, সেটিই পার্টির সিদ্ধান্ত গ্রহণের শক্তি, উন্নতি ও পার্টির কার্যক্রমের সাথে যুক্ত।’ ...more

৩০-জুলাই-২০২৪

বাজেট ২০২৪: তিনটি ভ্রান্ত পূর্বানুমান প্রসঙ্গে
সাত্যকি রায়

budget 2024
পুঁজিপতি শ্রমিক নিয়োগ করে তখনই যখন শ্রমিকের দ্বারা উৎপাদিত পণ্য বাজারে বিক্রি করে লাভ করা সম্ভব হয়। শ্রমিককে নিয়োগ করাটা লাভ করার একটি মাধ্যম, যা জিনিস বিক্রির উপর নির্ভরশীল। পুঁজিপতির কাছে শ্রমিক নিয়োগটা লক্ষ্য নয়। অন্যভাবে বলতে গেলে, শ্রমিক শোষণের মাধ্যমে সৃষ্ট উদ্বৃত্তমূল্য মুনাফায় পরিণত হয় তখনই যখন উৎপাদিত পণ্য বাজারে বিক্রি করা সম্ভব হয়। যদি বাজারে বিক্রি করে মুনাফার হার পুঁজিপতির কাছে গ্রহণযোগ্য না হয় তাহলে শ্রমিকের মজুরিতে সরকারি ভর্তুকি দিয়ে কর্মসংস্থান সৃষ্টি করা যাবে এ ধারণা একেবারেই ঠিক নয়। বরং এই স্কিমগুলির মধ্যে দিয়ে কর্পোরেট সংস্থাগুলিকে সরকারি কোষাগার থেকে মজুরি সংক্রান্ত ব্যয়ে কিছু ভর্তুকি পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা হল। ...more

২৯-জুলাই-২০২৪

সংরক্ষণ ও উৎকর্ষের ওকালতি (শেষ পর্ব)
প্রভাত পট্টনায়েক

songrokhon o utkorsher okaloti - II
ভারতে সংরক্ষণ কেন্দ্রিক বিতর্কের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল যে সংরক্ষণকে দেখা হয়েছে সামাজিক হিতের প্রতিপক্ষ হিসেবে।  এটা যদি সত্যি হত তবে উদ্দীষ্ট সুবিধাগ্রাহী সামাজিক গোষ্ঠীর কেউ কেউ অবশ্যই সংরক্ষণের বিরোধিতা করতেন।  এই ব্যবস্থা নিজেদের সামাজিক গোষ্ঠীর জন্যে প্রদত্ত হলেও যারা সংরক্ষণের ফলে ক্ষতিগ্রস্ত হতেন তারা এর বিরোধিতা করতেন এমনটা আশাই করা যায়; কিন্তু এমন কোনো বিরোধিতা দেখতে পাওয়া যায় নি। যদি সামাজিক হিতকে ব্যক্তির ওপরে এক অধিসত্তা হিসেবে সংজ্ঞায়িত করা হয়, তবে এই যুক্তি, অনিবার্য হলে, কোনো ব্যক্তিকে উদ্বুদ্ধ করত ব্যক্তিস্বার্থের উর্ধে উঠে ব্যক্তির অতীত সামজিক হিতের স্বপক্ষে অবস্থান গ্রহণ করতে। কিন্তু তেমন কোনো দৃষ্টান্ত দেখতে পাওয়া যায় নি।  মোদ্দা কথা, প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ‘সামাজিক হিত’ কথাটির কোনো গ্রহণযোগ্যতা নেই যা থেকে বোঝা যায় ‘সামাজিক হিত’-এর এমনতর ধারণাটি সুবিধাভোগী শ্রেণির‌ই আত্মস্বার্থবাহী ধারণা। ...more

২৮-জুলাই-২০২৪

সংরক্ষণ ও উৎকর্ষের ওকালতি (প্রথম পর্ব)
প্রভাত পট্টনায়েক

songrokhon o utkorsher okaloti
ভারতে স্বীকৃতিবাচক পদক্ষেপ কেন্দ্রিক সমস্ত বিতর্কই ঘটেছে সামাজিক গোষ্ঠী বা জাতপাতের বর্গগুলিকে কেন্দ্র করেই।  যেহেতু যে সামাজিক বর্গগুলিকে কেন্দ্র করে এই বিতর্ক তৈরি হয়েছে সেগুলি আয়তনে যথেষ্ট বড় এবং এদের পারস্পরিক সীমানির্ধারণের মাপকাঠিও এমন যে, সমস্ত সামাজিক বর্গগুলি জুড়ে মেধার সমবিন্যাসের যুক্তিও এখানে প্রযোজ্য। ফলেই গোষ্ঠী শব্দটি একটু আগে যেভাবে বিশ্লেষণমূলক ভাবে সংজ্ঞায়িত হল তার নিরিখে এই সামাজিক বর্গগুলিকে গোষ্ঠী হিসেবে অভিহিত করাই যায় এবং আমরা দ্বিধাহীনভাবেই বলতে পারি যে স্বীকৃতিবাচক পদক্ষেপগুলি ভারতীয় পরিবেশে যেভাবে বাস্তবায়িত হচ্ছে সেটা উৎকর্ষ-বর্ধকই। ...more

২৭-জুলাই-২০২৪

কমিউনিষ্ট পার্টি ও সাংস্কৃতিক অগ্রগতির জন্য সংগ্রাম (শেষ পর্ব)
ই এম এস নাম্বুদিরিপাদ

struggle for the communist part and cultural progress - II
শ্রমিক-কৃষক, শিল্পী ও লেখকদের প্রতিভা বিকাশ করা এবং এই সব শিল্পী ও লেখকদের সঙ্গে উচ্চশ্রেণী থেকে আগত প্রগতিশীল বুদ্ধিজীবীদের যুক্তফ্রন্ট গড়ে তোলা এই দুই দফা কর্তব্য কমিউনিষ্ট পার্টি তখনই পালন করতে পারেন যদি তারা শাসক শ্রেণীর সংস্কৃতিতে যা কিছু পচা ও ধ্বংসোন্মুখ, তার বিরুদ্ধেই সংগ্রাম চালিয়ে যান। পার্টি যদি সংস্কৃতিকে শ্রমিকশ্রেণী ও তার সহযোগীদের তাদের শত্রুর বিরুদ্ধে সংগ্রামের অস্ত্র হিসাবে দেখেন তবেই তারা সত্যিকারের জাতীয় গণ-সংস্কৃতি বিকশিত করে তুলতে পারবেন ও প্রতিহত করতে পারবেন শাসক-শ্রেণীর তাদের নিজেদের সংস্কৃতিকে জাতীয় সংস্কৃতি বলে চালিয়ে দেবার চেষ্টাকে। ...more

২৬-জুলাই-২০২৪

কমিউনিষ্ট পার্টি ও সাংস্কৃতিক অগ্রগতির জন্য সংগ্রাম (প্রথম পর্ব)
ই এম এস নাম্বুদিরিপাদ

struggle for the communist part and cultural progress - I
মাদ্রাজের ডাককর্মীরা যে সম্বর্ধনার আয়োজন করেন, সে সম্বর্ধনার উত্তরে এক ভাষণে বলেন: "আট ঘণ্টা কাজের পর যে ডাককর্মী ঘরে ফেরেন, তিনি রাত ১১টার আগে লেখা-পড়ার কাজ শুরু করতে পারেন না। স্বভাবতঃই তার স্বাস্থ্য দিনে দিনে ভেঙ্গে পড়ে। তাছাড়া ডাককর্মী যে গল্পই লিখুন, সেটাই তাকে সুপারিন্টেন্ডেন্টের মারফত পোষ্টমাষ্টার জেনারেলের কাছে দাখিল করতে হয়, যাতে গল্পটি ছাপানোর অনুমতি মেলে।” শ্রীমহম্মদের ধৈর্য ও প্রতিভা প্রশংসনীয় যে এই সব বাধা অতিক্রম করে কেরালার অন্যতম লেখক ও শিল্পী হয়ে উঠেছেন। ...more

২৫-জুলাই-২০২৪

সংগ্রাম ও শিল্পী
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

Struggle and Artist
এই ফ্যাসিবাদের অধীনে যে সাহিত্য যে শিল্প রচিত হবে তার কথা চিন্তা করতে গেলে আমার মনে পড়ে জেলখানার সতরঞ্জির কথা, ছোবড়া-পাকানো দড়ির কথা; যার গ্রন্থিতে গ্রন্থিতে পাকে পাকে নির্যাতিত মানবাত্মার অভিশাপ। এমন কূট কৌশলে রচিত ধনবণ্টন-ব্যবস্থার উপর এদের নববিধান রচিত হবে যে, এক পুরুষ কি দু-পুরুষ পরে মানুষ আর কল্পনাই করতে পারবে না যে, সাম্য মৈত্রী স্বাধীনতায় তাদের অধিকার আছে। উন্নততর জীবন, বৃহত্তর কল্যাণ, মহত্তর কল্পনা, সুন্দরতর সম্ভাবনার সাধনার কথা মনে করতে তারা শিউরে উঠবে। এক কথায় মানুষের জীবনের সুদীর্ঘ গৌরবময় উর্ধ্বমুখী প্রেরণা এবং আত্মদানের যজ্ঞের বিরুদ্ধে এতবড় আসুরিক অভ্যুত্থান আর পৃথিবীর ইতিহাসে হয়নি। ...more

২৩-জুলাই-২০২৪

প্যালেস্তাইন: ধর্মীয় ইস্যু নয়, জাতীয় মুক্তির প্রশ্ন
প্রকাশ কারাত

Palestine: Not a religious issue, but a question of national liberation
খুব কম মানুষই জানেন, হামাস যে একটা শক্তি হিসাবে আত্মপ্রকাশ করতে পেরেছিল, তার কারণ গোড়ার দিকে ইজরায়েলি কর্তৃপক্ষ-ই এদের ঠেকা দিয়ে ওপরে তুলেছিল। ধর্মনিরপেক্ষ শক্তি পিএলও-কে ঠেকাতে ইজরায়েল রাষ্ট্র হামাসকে ব্যবহার করতে চেয়েছিল। সেই থেকে আমরা দেখছি চক্রাকারে ইসলামি মৌলবাদ ও তার বিপরীতে ইহুদি দক্ষিণপন্থী উগ্রপন্থার উত্থান। দক্ষিণপন্থী ইহুদি উগ্রপন্থাই এখন নেতানিয়াহু সরকারকে নিয়ন্ত্রণ করছে। ...more

২১-জুলাই-২০২৪

এদেশে এমন ইতিহাস কেন লেখা হয় না?
তপন মিশ্র

Why is this history not written in this country
১৬০০ খ্রিস্টাব্দে আমরা জিওর্দানো ব্রুনো-কে পুড়িয়ে মারার কথা জানি। ১৮১৩ সালে পার্সে বিশে শেলির এক বিখ্যাত কবিতায় (Queen Mab, section VII, lines 1 to 14) জিওর্দানো ব্রুনোর মত একজন নাস্তিকের মর্মান্তিক হত্যার ঘটনার প্রতিবাদ করেন। এই কবিতার শেষ ছত্রে কবি লিখছেন যে, শিশু শেলী যখন মায়ের হাত ধরে ব্রুনোর হত্যা প্রত্যক্ষ করছিলেন (কাল্পনিক) তখন কান্নায় তাঁর চোখ ভরে যায়। তাঁর মা তাঁকে বলেন  'Weep not, child!' cried my mother, 'for that man: Has said, There is no God’। ...more

১৯-জুলাই-২০২৪

ফ্রান্স: উগ্র দক্ষিণপন্থাকে রুখে বামপন্থীদের সাফল্য
ওয়েব ডেস্ক মার্কসবাদী পথ

France: Success of the left in fending off the far right
নয়া পপুলার ফ্রন্ট মানুষের গ্রহণযোগ্যতা পেয়েছে তাদের অর্থনৈতিক কর্মসূচি ও উগ্র দক্ষিণপন্থার বিরুদ্ধতার সদিচ্ছার কারণে। তারা প্রতিশ্রুতি দিয়েছে কিছু কল্যাণকামী সামাজিক পদক্ষেপ টিকিয়ে রাখা হবে। নয়া উদারবাদী পদক্ষেপ কিয়দাংশে প্রত্যাহৃত হবে। বিশেষ করে ব্যয়সঙ্কোচের নীতি। তাঁরা প্রতিশ্রুতি দিয়েছিলেন অবসরের বয়স কমানোর, পেনশনের পুরানো নিয়ম পুনর্বহাল করার এবং বড়লোকদের উপর কর চাপানোর। ...more

১৮-জুলাই-২০২৪

ইউরোপে থমকে গেল ফ্যাসিবাদের অগ্রগতি
প্রভাত পট্টনায়েক

Europe resists fascism
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একমাত্র প্রাসঙ্গিক ফ্যাসিবিরোধী কর্মসূচি ছিল যুদ্ধ শেষ করা, তখন কোনও বিকল্প অর্থনৈতিক কর্মসূচির প্রয়োজন হয়নি। কিন্তু অর্থনৈতিক কর্মসূচিবিহীন ফ্যাসিবিরোধী ফ্রন্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন কার্যকরী থাকলেও, এখনকার সন্ধিক্ষণে তা ঠিক উল্টো ফল দেবে। কারণ আমরা এখন সর্বগ্রাসী যুদ্ধের মধ্যে দিন কাটাচ্ছি না। তাই, এখন যদি ফ্যাসিবিরোধী শক্তিসমূহ শুধুমাত্র কাছাকাছি আসে এবং জনগণের জীবনযাত্রার মান উন্নত করবার জন্য কোনও অর্থনৈতিক কর্মসূচি না নেয়, তাহলে তা নয়া উদারবাদকে মেনে নেওয়ারই সামিল হবে। ...more

১৬-জুলাই-২০২৪

ব্যয়সঙ্কোচ নীতির বিরুদ্ধে ভোট দিয়েছেন ব্রিটেনের জনগণ
বিজয় প্রসাদ

The people of Britain have voted against austerity policies
স্টার্মারের অ্যাজেন্ডা একেবার নিখাদ নয়া উদারবাদী এবং বৃদ্ধি-ব্যয়সংকোচ মডেলের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আর ঠিক এই মডেলটাই সমস্ত শক্তি নিঃশেষিত করে ব্রিটেনকে একেবারে নিঃস্ব করে দিয়েছে। যারা ব্যয়সংকোচের নীতির অবসান চান তেমন কাউকেই উজ্জীবিত করতে পারেনি তাঁর হাসি। পার্লামেন্টের ডেসপ্যাচ বক্সে বসে স্টার্মার হয়ত খুশিতে ডগোমগো হয়ে হাসতে থাকবেন। তবে তাঁকে একথা অবশ্যই জানতে হবে যে, তাঁর সংখ্যাগরিষ্ঠতা সহজেই ভেঙে টুকরো হয়ে যেতে পারে। কারণ অবক্ষয় থেকে ব্রিটেনকে ঘুরে দাঁড় করানোর কোনও প্রকল্প তাঁর হাতে নেই। ...more

১৫-জুলাই-২০২৪

উগ্র দক্ষিণপন্থার বিকল্প ঐক্যবদ্ধ  বামপন্থাই, ফের প্রমাণ করল ফ্রান্স 
অর্ক ভাদুড়ি

The alternative to the radical right is a united left France has proven again
ইউরোপ তথা গোটা বিশ্বের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের নিরিখে ফ্রান্সের নির্বাচনী ফলাফলের গুরুত্ব অপরিসীম। প্রথমত, বিভিন্ন মাত্রার বামমনস্ক দলগুলি একত্রিত হয়ে অতি দক্ষিণপন্থা এবং মধ্যপন্থাকে আজকের দিনে দাঁড়িয়েও যে হারিয়ে দেওয়া সম্ভব, বাকি দুনিয়ার কাছে সজোরে এই বার্তা পৌঁছে দিয়েছে ফরাসি নির্বাচন। ফ্রান্সের বেশ কিছু বড় পুঁজিপতি, বিশেষত ফিনান্স, টেকনোলজি বা প্রযুক্তি এবং ফসিল ফুয়েল বা জীবাশ্ম জ্বালানি-নির্ভর এনার্জি ব্যবসায় যুক্ত প্রতিষ্ঠানগুলি দক্ষিণপন্থীদের সমর্থক ছিল। ফরাসি গণমাধ্যমও লাগাতার প্রচার চালিয়েছে এনএফপি-র বিরুদ্ধে। তবে এনএফপি-র পক্ষে সর্বাধিক ভোট ফিনান্স পুঁজির এই আঁতাতকে হারিয়ে দিয়েছে। ...more

১১-জুলাই-২০২৪

মার্কসবাদ ও আমাদের অনুশীলনের প্রাসঙ্গিকতা
জ্যোতি বসু

relavance of marxism and our practices
মার্কসবাদী হিসাবে আমি মার্কসকে কখনো দেবতারূপে পূজা করিনি, অথবা তাকে কোনো বেদীর ওপর প্রতিষ্ঠা করিনি। আমাদের মতো মার্কসবাদীদের কাছে কার্ল মার্কস কোনো দেবতা নন। তিনি ছিলেন এক প্রতিভা, কিন্তু রক্ত-মাংসের মানুষ। মার্কস হামবুর্গে, ডবলিউ ব্লস-র কাছে লিখেছিলেন, "যখন এঙ্গেলস্ এবং আমি গোপন কমিউনিস্ট সোস্যাইটিতে যোগ দিয়েছিলাম, আমরা একটা শর্ত করেছিলাম যে, কর্তৃত্বের মধ্যে কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাসে উৎসাহ প্রদানকারী সমস্ত বিষয়কেই কার্যবিধি থেকে নির্মূল করতে হবে।" ...more

০৮-জুলাই-২০২৪

নয়া উদারবাদের বিরুদ্ধে নয়া পপুলার ফ্রন্টের কর্মসূচি
প্রভাত পট্টনায়েক

Program of popular front against new liberalism
আজ ফ্রান্স চূড়ান্ত দফার নির্বাচনে। নব্য ফ্যাসিবাদের মোকাবিলায় কমিউনিস্টরা-সহ একজোট বামপন্থীরা। গড়েছেন নয়া পপুলার ফ্রন্ট। উপস্থিত করেছেন একটি সাধারণ অর্থনৈতিক কর্মসূচি, যা সর্বতোভাবে নয়া উদারবাদের বিরোধী শুধু নয়, বরং পুরোদস্তুর নতুন এবং আগ্রহ-উদ্দীপক। নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, বিশেষ করে এই ব্যাপারটা উন্নত অর্থনীতিতে ঘটছে বলে, ভাবনার যুদ্ধে এই কর্মসূচি এক নতুন শুরুর ইঙ্গিত বহন করছে। ...more

০৭-জুলাই-২০২৪

স্টার্মার বনাম করবিনের জয়
টিম মার্কসবাদী পথ

Starmer vs Corbyns victory
শেষ ক’দিন স্টার্মারের লেবার পার্টি শুধু একটাই কথা বলেছে: পরিবর্তন। যে স্লোগান দিয়ে একসময় মার্কিন রাষ্ট্রপতি হয়েছিলেন বারাক ওবামা, যে স্লোগান দেওয়া হয়েছিল ২০১১-র বাংলায়! ব্রিটেনের কমিউনিস্ট পার্টির বোঝাপড়া স্পষ্ট: এই ‘পরিবর্তন’ হবে শুধু পুঁজিবাদ ও শাসকশ্রেণির সম্পদ রক্ষায় ‘প্রহরীর’ পরিবর্তন। সেকারণে স্টার্মারের জয় কোনওভাবেই শ্রমিকশ্রেণির জন্য অর্থপূর্ণ জয় হতে পারে না। ...more

০৬-জুলাই-২০২৪

আন্দিজে অস্থিরতা
ময়ূখ বিশ্বাস

Unrest in the Andes
আশঙ্কা মোরালেস এবং তার হাতে বাছাই করা রাষ্ট্রপতি আর্সের মধ্যে তৈরি হওয়া তিক্ততা। ব্যর্থ অভ্যুত্থানের পরে তা আরোও বৃদ্ধি পেয়েছে। ‘মাস’ পার্টি ভেঙে আবার বলিভিয়া রাজনৈতিক অস্থিতিশীলতার সামনে। এখনও অবধি আর্স কেচুয়া এবং আইমারা আদিবাসী গোষ্ঠীর মধ্যে সদ্ভাব আছে। এটা রাষ্ট্রপতি আর্সের পক্ষে ভালো। কারণ তাঁর প্রশাসনিক দক্ষতা ও সামাজিক কর্মসূচির ফলে দুই জনগোষ্ঠীই মাস পার্টির বিশ্বস্ত সমর্থক হয়ে আছেন। কিন্তু দেশের প্রথম জনজাতি সমাজ থেকে ওঠা রাষ্ট্রপতি, ক্যারিশমাটিক মোরালেস মাস পার্টি করেছিলেন। তাঁর প্রভাব ও জনপ্রিয়তা সমাজে ব্যাপক। ...more

০৩-জুলাই-২০২৪

রাশিয়া, গণতান্ত্রিক কোরিয়ার ঐতিহাসিক চুক্তি
টিম মার্কসবাদী পথ

Russia DPRK historic treaty
‘আমরা এখন এখন এমন একজনকে পেলাম, যে আমাদের কনুইয়ের ধাক্কা দেবে, যাতে (চীন) ও রাশিয়ার সঙ্গে সংঘাত একটু বাড়তে পারে। সেকারণে এই তিনটি দেশ এখন কীভাবে খেলবে সেটা দেখতেই মুখিয়ে আছি আমরা’ (রয়টার্স, ২৪ জুন, ২০২৪)। জবাবে বেজিঙ বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্র এখন চীন, রাশিয়া এবং গণতান্ত্রিক কোরিয়ার মধ্যে বিরোধ তৈরি করতে চাইছে। চীনের কমিউনিস্ট পার্টির পত্রিকা গ্লোবাল টাইমস বলেছে, ‘বর্তমান বাস্তবতার ওপর ভিত্তি করেই দুই প্রতিবেশী দেশের সঙ্গে চীনের সম্পর্ক, তাদের পারস্পরিক সমর্থন ভেঙে দিতে পারে পশ্চিমের অবরোধকে।’ ...more

২৯-জুন-২০২৪

তথ্য চায় মুক্ত হতে: অ্যাসাঞ্জকে মনে করে
প্রবীর পুরকায়স্থ

Information Wants to be Free Remembering Assange
মুক্ত জুলিয়ান। ৫২-বছরের জুলিয়ান অ্যাসাঞ্জউইকিলিক্‌‌স প্রতিষ্ঠাতাআমেরিকার ‘গোপন তথ্য ফাঁস’ করায় হতে পারত ১৭৫-বছর জেল! দীর্ঘ চোদ্দ বছর আইনি লড়াই। শেষে আইনি যুদ্ধের অবসান। দোষ কবুল করে জেল থেকে মুক্তিমার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এক ‘কালো দিন’। মার্কিন প্রশাসন জুলিয়ানকে দিয়ে সেই অপরাধ স্বীকার করতে বাধ্য করিয়েছে, যে-অপরাধ তিনি করেননি। আর আমেরিকা এভাবে নিজেই নিজেকে নিন্দা করেছে, যে-ভূখণ্ডে সত্য বলা এক অপরাধ! ‘তথ্য চায় মুক্ত হতে’, গতবছর সংবাদমাধ্যমের স্বাধীনতা দিবসে জুলিয়ানকে মনে করে লিখেছিলেন প্রবীর পুরকায়স্থতখনও সন্ত্রাসবাদ-বিরোধী ইউএপিএ (আনলফুল অ্যাক্টিভিটিজ প্রিভেনশন অ্যাক্ট) আইনে একতরফাভাবে গ্রেপ্তার হননি ‘নিউজক্লিক’-এর প্রতিষ্ঠাতা তথা প্রধান সম্পাদক প্রবীর এখন মুক্ত। সেই লেখাই প্রকাশ করলাম আমরা। ...more

২৮-জুন-২০২৪

রেকর্ড ফলন, অথচ বেড়েই চলেছে দাম, কমছে সংগ্রহ
সুবোধ বর্মা

Price hike
মানুষের পাতে প্রোটিনের বড়ো উৎস হল ডাল। গত বছরে সবরকম ডালের দাম বেড়েছে লাফ দিয়ে। বেড়েছে চাল ও গমের দামও। অন্যদিকে সরকারি সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ করা হচ্ছে না। মজুত কম থাকায় রেশনে ও মিড ডে মিল প্রকল্পে খাদ্যশস্যের সরবরাহ অনিয়মিত। মজুত কম থাকায় সরবরাহের মাধ্যমে খোলা বাজারে দাম নিয়ন্ত্রণ করাও কঠিন হয়ে পড়ছে। অন্যদিকে সরকারি পরিকাঠামোর অভাবের কারণে কৃষকরা ফসল বিক্রি করছেন ব্যবসায়ীদের। সবমিলিয়ে রেকর্ড উৎপাদন হওয়া সত্ত্বেও খোলা বাজারে চাল-গমের দাম বেড়েই চলেছে। এমনিতেই চড়া মূল্যস্ফীতির কারণে মানুষের নাভিশ্বাস উঠেছে। অন্যদিকে রেশন ব্যবস্থা ক্রমশ ক্ষয়িষ্ণু হয়ে পড়ছে। তার ওপর খোলা বাজারে চড়া দামের বোঝা মানুষের ঘাড়ে চেপে বসেছে। ...more

২৭-জুন-২০২৪

কৃত্রিম মেধা ও কর্মসংস্থান
প্রভাত পট্টনায়েক

AI and employment
একটি পুঁজিবাদী সমাজে, শ্রমলাঘবের এ ধরনের উদ্ভাবন সঙ্গে সঙ্গেই আঘাত হানবে কর্মসংস্থানে। আমাদের দৃষ্টান্তের ৫০ জন শ্রমিক নতুন উদ্ভাবনের পর মুহূর্তেই ছাঁটাই হয়ে যাবেন ব্যয় সংকোচন ও মুনাফা বৃদ্ধির লক্ষ্যপূরণে। যেহেতু ৫০ জন শ্রমিকের বাড়তি বেকারত্ব উদ্বৃত্ত শ্রমিকের সংখ্যায় বৃদ্ধি ঘটাবে, যার ফলে শ্রমিকদের দরকষাকষির ক্ষমতা হ্রাস পাবে এবং তার ফলে মজুরি বৃদ্ধি তো দূরস্থান, যা ঘটবে সেটা হল মজুরি সংকোচন। ফলে পুঁজিবাদী ব্যবস্থার অধীনে শ্রমলাঘবের নতুন উদ্ভাবন হাতে এলে, বেকারত্ব বৃদ্ধি ও মজুরি হ্রাস, দু’দিক দিয়েই শ্রমিকদের দুরবস্থা বেড়ে যায়। ...more

২৫-জুন-২০২৪

খসে পড়েছে মোদীর অজেয় ভাবমূর্তি (শেষ পর্ব)
অচিন বনায়েক

Modi's invincible image crumbles (part II)
নাগরিক স্বাধীনতার ক্রমবর্ধমান ক্ষয় এবং স্বৈরতন্ত্রের দিকে একটানা গতিকে সাময়িকভাবে আটকে দেওয়া গেছে। এখন লিবারাল গণতান্ত্রিক পরিসরকে আরও বিস্তৃত করার একটা সুযোগ এসেছে। এই সুযোগ কাজে লাগানো যায়। এবং একে কাজে লাগাতে হবে। যত দ্রুত এই অভিমুখে গতি সৃষ্টি করা যাবে, ততই সঙ্ঘ পরিবারের মতো সবচেয়ে বিপজ্জনক, অতি দক্ষিণপন্থী শক্তির বিরুদ্ধে ভারতের রাজনৈতিক সমাজের প্রতিরোধ ক্ষমতা ধারাবাহিকভাবে জোরদার করার সুযোগ বাড়বে – বলছেন লেখক, সমাজকর্মী ও দিল্লি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন প্রধান অচিন বনায়েক। ‘দ্য রাইস অব দি হিন্দু অথরিটারিয়ানিজম’ গ্রন্থের লেখক তিনি।   ...more

২৪-জুন-২০২৪

খসে পড়েছে মোদীর অজেয় ভাবমূর্তি (প্রথম পর্ব)
অচিন বনায়েক

Modi's invincible image crumbles (part 1)
বছরের শেষে তিনটি রাজ্যে বিধানসভা নির্বাচন হবে। এর মধ্যে রয়েছে মহারাষ্ট্র ও হরিয়ানা, যেখানে বিজেপির ফল খুব খারাপ হয়েছে। এছাড়া রয়েছে ঝাড়খণ্ড, যেখানে বিজেপি ভাল ফল করেছে। এই সব বিধানসভার নির্বাচনের চূড়ান্ত ফল যাই হোক না কেন, তা হয় এনডিএ, নতুবা ইন্ডিয়া ব্লককে আরও উৎসাহ দেবে। বছরের বাকি ছ’মাস হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ। এই ৬ মাসে দেখা যাবে নীতি নিয়ে সংঘাত– যার মাত্রা, গভীরতা ও চূড়ান্ত ফল কী হবে তার আগাম ভবিষ্যৎবাণী এখন কঠিন। বলেছেন লেখক ও সমাজকর্মী, দিল্লি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন প্রধান অচিন বনায়েক। ‘দ্য রাইস অব দি হিন্দু অথরিটারিয়ানিজম’ গ্রন্থের লেখক তিনি। ...more

২৩-জুন-২০২৪

পার্টি-সমাজ, রাজনৈতিক-সমাজ এবং ফ্রাঞ্চাইজি রাজনীতি
অশোক ভট্টাচার্য

Party-Society, Political-Society and Franchise Politics
২০১১-তে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর থেকে এ রাজ্যের গ্রামাঞ্চলে পার্টি-সমাজের নামে একটি প্রতীকী কাঠামো বজায় থাকলেও, তার মূল ভিত্তি হলো দলনেত্রী মমতা ব্যানার্জীর ফ্রাঞ্চাইজি রাজনীতি ও তার ব্র্যান্ড। গ্রামাঞ্চলে যে কোনও সিদ্ধান্তে থাকে তাঁর অবাধ কর্তৃত্ব। এমনকি ধর্মীয় সম্প্রদায়, জাত বা বর্ণ, সমাজ বা অ-সরকারি সামাজিক সংস্থার ওপরও। পঞ্চায়েত নির্বাচনে কর্তৃত্ব স্থাপনের ক্ষেত্রেও থাকে মুখ্যমন্ত্রীর এই ফ্রাঞ্চাইজি রাজনীতির মুখ্য ভূমিকা। আজ সরকার, প্রশাসন, পঞ্চায়েত ইত্যাদির সহায়তায় যে চরমতম দুর্নীতির সৃষ্টি হচ্ছে তার মধ্য দিয়ে রাজ্যের গ্রামাঞ্চলে যে নন্-কর্পোরেট ক্রোনি ক্যাপিটালিজমের বাড়বাড়ন্ত দেখা যাচ্ছে, তার মূল কারণ মমতা ব্যানার্জির এই ফ্রাঞ্চাইজি রাজনীতি। ...more

২১-জুন-২০২৪

সংসদেও তুলে ধরব জনতার স্বর
অমরা রাম

will raise the voice of the people in the parliament
’১৪, ’১৯-এর ভোট ছিল মুখ নিয়ে। বিজেপি আর তার মিডিয়া বলত মোদীর বিরুদ্ধে আর কোন্‌ ‘মুখ’ আছে? কিন্তু এই পুরো সংঘর্ষ এবং আন্দোলন পর্বে মোদীর বিরুদ্ধে ‘জনতার মুখ’ উঠে এসেছে। তাদের নিজস্ব বঞ্চনা দাবি-দাওয়া উঠে এসেছে। মূল্যবৃদ্ধি, বেকারত্ব, অগ্নিবীর, ভারতীয় জনতার পার্টির লাগাতার মিথ্যে প্রতিশ্রুতি ইত্যাদি সমস্ত কিছুর বিরুদ্ধে ভোট হয়েছে। ...more

১৩-জুন-২০২৪

লড়াই থেকে লোকসভা: মুখোমুখি অমরা রাম
অমরা রাম

Lorai theke Loksabhay: Mukhomukhi Amra Ram
অমরা রাম। চারবারের বিধায়ক। একসময় ছিলেন সারা ভারত কৃষকসভার সর্বভারতীয় সভাপতি। এখন সহসভাপতি। কৃষক আন্দোলনের মুখ। শুধু রাজস্থানে নয়। গোটা দেশে। অক্লান্ত, অদম্য প্রত্যয়। সিপিআই(এম) রাজস্থান রাজ্য কমিটির সম্পাদক। ১৯৮৯ সালে বিকানির থেকে শেওপত সিংয়ের পর সিকর, গত সাড়ে তিনদশকে মরুরাজ্যে এই প্রথম সিপিআই(এম) সাংসদ। সংসদে কৃষক-খেতমজুরের প্রকৃত কন্ঠস্বর রামের মুখোমুখি মুকুন্দ ঝা। ...more

১২-জুন-২০২৪

উত্তরপ্রদেশ: চ্যালেঞ্জের মুখে হিন্দুত্বের সমীকরণ
সুচিক্কণ দাস

 Uttar Pradesh: The Hindutva equation under challenge
আসলে বিজেপি উচ্চবর্ণ নিয়ন্ত্রিত দল। তাদের হিন্দুত্বের সমীকরণটা এরকম: ধর্মীয় পরিচিতি-সত্তাকে জাগিয়ে তুলে, তাকে ব্যবহার করে সমাজের নিচুতলা অর্থাৎ ওবিসি, দলিত, আদিবাসীদের হিন্দুত্বের আওতায় এনে ফেলা এবং এভাবে স্থায়ী ভোট-ব্যাঙ্ক তৈরি করা। এই ফর্মুলাতেই ২০১৪ এবং ২০১৯ সালের ভোটে সাফল্য পেয়েছিল বিজেপি। এবারের ভোটে ঠিক সেই জায়গাতেই ঘা দিয়েছেন অখিলেশ যাদব। বিজেপির মোকাবিলায় অখিলেশের এবারের ফর্মুলা ছিল পিডিএ- পিছড়ে বর্গ, দলিত ও অল্পসংখ্যক। এই তিন গোষ্ঠীর মধ্যেই রয়েছেন উত্তরপ্রদেশের ওবিসি, এসসি, এসটি, দলিত ও আদিবাসীরা। ...more

১১-জুন-২০২৪

স্তালিনের প্রজ্ঞা: শিল্প সাহিত্যে
হীরেন ভট্টাচার্য

Stalin's Prescience: Art in Literature
বুর্জোয়া উত্তরাধিকারের ইতিবাচক উপাদানগুলি সদ্ব্যবহারের ক্ষেত্রে কমরেড স্তালিনের ধৈর্য্যশীল পদক্ষেপ পুরোপুরিভাবে 'লেনিনিক'। লেনিন তাঁর বহু রচনায় বারবার এই কথার উপর জোর দিয়েছেন যে বুর্জোয়া উত্তরাধিকার সূত্রে পাওয়া ইটকাঠ দিয়েই আমাদের সমাজতন্ত্র গড়তে হবে; সমাজতন্ত্র আকাশ থেকে পড়বে না। সমাজতন্ত্র গড়ার উপাদানগুলির মধ্যে সোভিয়েতের নিজস্ব উপাদান হচ্ছে একমাত্র সমাজতন্ত্রের প্রতি আকৃষ্ট শ্রমিকরা, কিন্তু এ'দের সম্পর্কে লেনিন বলেছেন- "এরা যথেষ্ট শিক্ষিত নয়। শ্রেষ্ঠ যন্ত্র গড়ে দিতে তারা উৎসুক। কিন্তু কী করে তা করতে হবে তা তারা জানে না। সেটা তারা করতে পারে না। তার জন্য যে বিকাশ মাত্রা, যে সংস্কৃতি দরকার সেটা এখনো পর্যন্ত তারা অর্জন করেনি।" ...more

১০-জুন-২০২৪

এক পা এগোনো
শান্তনু দে

one step forward
ঠিকই, এক পা এগোনো গিয়েছে। খানিক স্বস্তি। কিন্তু রয়ে গিয়েছে বিপদ। মোদীর অশ্বমেধের ঘোড়ায় ধাক্কা দেওয়া গিয়েছে। লাগাম পরানো যায়নি। হিন্দুত্ব-কর্পোরেট আঁতাত কিছুটা পিছু হটলেও, অচিরেই নিজেদের পুনর্সংগঠিত করবে। পুঁজিবাদ পালন করবে তার ভূমিকা। নেবে শ্রমিক-বিরোধী, কৃষক-বিরোধী, দেশ-বিরোধী পদক্ষেপ। যেমন টেক-গুরু চন্দ্রবাবু আসতেই শেয়ার বাজার ফিরেছে নিজের ছন্দে। শেয়ার বাজার মানে লগ্নী পুঁজির প্রত্যাশার সূচক। সেকারণে কোনও মোহ নয়। জারি রাখতে হবে লড়াই। ভোট পণ্ডিতদের চেয়ে অনেক বেশি স্মার্ট আন্তর্জাতিক লগ্নী পুঁজি। দুর্বল বিজেপি এবং নীতিশ-নাইডুর সমর্থনে এনডিএ’র প্রতি লগ্নী পুঁজি হবে আরও আগ্রাসী। ভারতীয় সংস্থার সিইও-রা যেমন চেয়েছে। নতুন সরকার জারি রাখুক তার অর্থনৈতিক সংস্কার, যে নীতি নিয়ে চলছে, থাকুক তার ধারাবাহিকতা। এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে ভারতের শ্রমিকশ্রেণির আন্দোলন। পুঁজির আধিপত্যের মোকাবিলায় আরও প্রত্যয় নিয়ে চালিয়ে যেতে হবে জঙ্গী সংগ্রাম। ...more

০৯-জুন-২০২৪

জনাদেশের কতগুলি দিক
সীমা চিস্তি

various aspects of people's verdict
বারাণসীতে নরেন্দ্র মোদীর জয়ের ব্যবধান (১,৫২,৫১৩) রাহুল গান্ধীর রায়বেরিলির জয়ের ব্যবধানের (৩,৯০,০৩০) অর্ধেক। এটা এমনকী স্মৃতি ইরানীর হাত থেকে আমেথি পুনরুদ্ধারে কংগ্রেস প্রার্থী কিশোরী লাল শর্মার চেয়েও কম। শর্মা জিতেছেন ১,৬৭,১৯৬ ভোটের ব্যবধানে। মনোনয়নপত্র পেশ করার সময়ে গঙ্গাবক্ষে মোদী দাবি করেছিলেন তিনি ঈশ্বরপ্রেরিত। তার জয়ের ব্যবধানের এই শোচনীয় হ্রাস ঈশ্বরপ্রেরিতের ধারণারও অবসান ঘটাবে আশা করা যায়। ...more

০৬-জুন-২০২৪

ধর্মীয় মেরুকরণের রাজনীতি
রতন খাসনবিশ

Politics of religious polarization
যেভাবে মোদীর পিছনে ধাওয়া করতে গিয়ে তৃণমূল নেত্রী ক্রমশ ক্লান্ত হয়ে পড়ছেন, যেভাবে ধান্দাবাজ স্থানীয় নেতারা হিন্দুত্বের একটি দিদি-উদ্ভাবিত ভাষ্য দিয়ে মোদী বিরোধিতার অক্ষম চেষ্টা করছেন, তাতে মনে হয় এই রাজনীতির দিন ফুরিয়ে এসেছে। পশ্চিমবঙ্গে আসছে এক পালটা রাজনীতির ঢেউ, বামপন্থীদের অ্যাজেন্ডা যেখানে প্রবলভাবে প্রাসঙ্গিক হয়ে উঠবে। সারা ভারতের রাজনীতিও একটি পরিবর্তনের সামনে এসে দাঁড়াচ্ছে। ...more

৩১-মে-২০২৪

মুক্ত প্রবীর মুখোমুখি
প্রবীর পুরকায়স্থ

mukto prabir mukhomukhi
গত বছরের ৩ অক্টোবর। সন্ত্রাসবাদ-বিরোধী ইউএপিএ (আনলফুল অ্যাক্টিভিটিজ় প্রিভেনশন অ্যাক্ট) আইনে একতরফাভাবে গ্রেপ্তার করা হয় সংবাদ পোর্টাল ‘নিউজক্লিক’-এর প্রতিষ্ঠাতা তথা প্রধান সম্পাদক প্রবীর পুরকায়স্থকে। দেশজোড়া প্রতিবাদের সঙ্গে শুরু হয় আইনি লড়াই। শেষে ১৫ মে দেশের সর্বোচ্চ আদালত তাঁর গ্রেপ্তারিকে সরাসরি ‘বেআইনি’ ঘোষণা করে অবিলম্বে মুক্তির নির্দেশ দেয়। জেল থেকে বেরিয়ে এসেই তাঁর প্রত্যয়ী ঘোষণা ছিল, ‘গণতন্ত্র রক্ষায় আমাদের লড়াই চলবে।’ দেশে বিরুদ্ধতার অন্যতম দৃপ্ত কন্ঠস্বর, মার্কসবাদী পথের লেখক প্রবীর পুরকায়স্থের মুখোমুখি শ্রাবণী চক্রবর্তী। ...more

৩০-মে-২০২৪

ধর্মনিরপেক্ষতা ও নজরুল
দেবরাজ দেবনাথ

Secularism and Nazrul
“বিংশ শতাব্দীর অসম্ভবের সম্ভাবনার যুগে আমি জন্মগ্রহণ করেছি। এরই অভিযান সেনাদলের তূর্য্যবাদকের একজন আমি— এই হোক আমার সবচেয়ে বড় পরিচয়। আমি এই দেশে, এই সমাজে জন্মেছি বলেই  শুধু এই দেশেরই, এই সমাজেরই নই; আমি সকল দেশের, সকল মানুষের। কবি চায় না দান, কবি চায় অঞ্জলি। কবি চায় প্রীতি। কবিতা আর দেবতা সুন্দরের প্রকাশ। সুন্দরকে স্বীকার করতে হয়, যা সুন্দর তাই দিয়ে। সুন্দরের ধ্যান, তাঁর স্তবগানই আমার ধর্ম। তবু বলছি, আমি শুধু সুন্দরের হাতে বীণা, পায়ে পদ্মফুলই দেখিনি, তাঁর চোখে চোখ ভরা জলও দেখেছি। শ্মশানের পথে, গোরস্তানের পথে তাঁকে ক্ষুধাদীর্ণ মুর্তিতে ব্যথিত পায়ে চলে যেতে দেখেছি। যুদ্ধভূমিতে তাঁকে দেখেছি। কারাগারের অন্ধকূপে তাঁকে দেখেছি। ফাঁসির মঞ্চে তাঁকে দেখেছি। ...more

২৫-মে-২০২৪

দ্বিমেরু রাজনীতির যুগ শেষ হতে চলেছে পশ্চিমবঙ্গে
রতন খাসনবিশ

The era of bipolar politics is coming to an end in West Bengal
দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে ওঠা লালঝাণ্ডার মিছিল আসলে এই ন্যারেটিভ বা ভাষ্যকেই ভাঙতে চায়। এই ন্যারেটিভ-কে না ভাঙলে পশ্চিমবঙ্গে যে কোনও সুস্থ রাজনীতি করা যাবে না, এটা বোঝা দরকার। এই ন্যারেটিভ ভাঙার জন্য মোদী-মমতার দ্বিমেরু রাজনীতি বর্জন করার স্পর্ধা দেখানোর দরকার ছিল। দীর্ঘতর হয়ে ওঠা লালঝাণ্ডার মিছিল ইঙ্গিত রাখছে, বাংলার সাধারণ খেটে খাওয়া মানুষ এই ন্যারেটিভ থেকে মুক্তি চান। পঞ্চায়েত, পৌরসভার ভোট থেকেই বোঝা যাচ্ছিল বিকল্প ন্যারেটিভের চিন্তা শ্রমজীবী মানুষের মনে ক্রমশ তার জায়গা করে নিচ্ছে। এখনও পর্যন্ত ঘটে যাওয়া পাঁচ দফা নির্বাচনে যেভাবে মানুষ ভোটযন্ত্রের ওপর লুম্পেনের অধিকার আটকে দিতে সক্ষম হয়েছেন, তাতে বোঝা যায় দ্বিমেরু রাজনীতির ন্যারেটিভ এরাজ্যে ক্রমশ তার গ্রহণযোগ্যতা হারাচ্ছে। রাজনীতির রঙ্গমঞ্চ তার প্রকৃত নায়ক-নায়িকার উপস্থিতির জন্য উন্মুখ হয়ে আছে। ...more

২৩-মে-২০২৪

মোদীর ভাষণ মানুষের কাছে শোনাচ্ছে আজগুবির মতো
সীতারাম ইয়েচুরি

Modi's speech sounds like gibberish to people
চার-দফা নির্বাচন হয়ে গিয়েছে। আজ পঞ্চম-দফা ভোটের পথে দেশ। নির্বাচনী প্রচারে মোদী ও বিজেপি প্রতিদিনের জীবন-জীবিকার ইস্যু থেকে মানুষের নজর ঘোরাতে চেষ্টা করছেন। কিন্তু সে কাজে তাদের সাফল্য মিলছে না। বলছেন সিপিআই(এম) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। আরও বলেছেন, ভোটদাতারা এখন কথা বলছেন মূল্যবৃদ্ধি নিয়ে। প্রতিদিনের সমস্যাগুলি নিয়ে। এখন যা পরিস্থিতি, তাতে স্রেফ টিঁকে থাকার জন্যই ৯০ শতাংশ মানুষকে ধার করতে হচ্ছে। গত শতকের নয়ের দশকের মাঝামাঝি থেকে কোয়ালিশন বা জোট গঠনের কাজে একেবারে প্রথম সারিতে রয়েছেন তিনি। চার-দফা ভোটের পর এবারের লোকসভা নির্বাচন সম্পর্কে তাঁর মূল্যায়ণ এক সাক্ষাৎকারে দ্য হিন্দু পত্রিকাকে জানিয়েছেন ইয়েচুরি। ...more

২০-মে-২০২৪

মুখে আম্বেদকর, মনে মনুর ত্রিশূল
বাদল সরোজ

Ambedkar in mouth Manu in mind
আম্বেদকর আর.এস.এস এবং তার মনুবাদী হিন্দুরাষ্ট্রের বিরোধী ছিলেন। রিডলস অফ হিন্দুইজম সহ অন্যান্য বইয়ে তিনি বর্ণাশ্রম জাতিভেদ প্রথার বিরোধিতা করেছেন। ‘আমি হিন্দু হয়ে জন্মেছি কিন্তু হিন্দু হয়ে মরবো না’ এই বলে বৌদ্ধধর্ম গ্রহণকারী জনপ্রিয় জননেতা আম্বেদকর তো তাদের চক্ষুশূল হবেই। তা সত্ত্বেও তাদের নেতা, আম্বেদকরকে প্রকাশ্যে অপমান করার সাহস পায় না। তাই এভাবেই জনগণকে ভোলাতে আম্বেদকরের মুখোশ লাগিয়ে, মুখে তার নাম করে হাতে মনুর ত্রিশূল নিয়ে ধ্বংসাত্মক খেলায় নেমেছে। এই লোকসভা ভোটে বিভেদ এবং হিংসাই এদের অস্ত্র। একদিকে টিস, মুম্বই, ওয়ার্ধা এবং লখনৌতে মনুর ত্রিশূল লীলা চালু রয়েছে— অন্যদিকে মোদী যেই বুঝেছে পাত্তাড়ি গোটানোর সময় এসেছে ততই মুখে আম্বেদকরের দোহাই দিয়ে চলেছে। নিন্দাজনকভাবে আম্বেদকরকে ব্যবহার করে ধর্ম এবং জাতি ভেদের খেলায় নেমেছে, ভোট পেতে। ...more

১৯-মে-২০২৪

নিঃশর্ত সিএএ: সোনার পাথরবাটি
শুভ প্রসাদ নন্দী মজুমদার

Unconditional CAA: An absurdity
সিএএ আসতেই মমতা ২০০৩ সালের অবস্থান থেকে একশো আশি ডিগ্রি ঘুরে গেলেন।  সেই সময়ে বলেছিলেন পশ্চিমবঙ্গের ভোটার তালিকা বাংলাদেশীতে ভরে গেছে। সিএএ আসার পর বলেছেন ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তারা সবাই প্রকৃত ভারতীয় নাগরিক। যতক্ষণ জীবিত আছি ততক্ষণ সিএএ হতে দেব না। অতি সম্প্রতি আবার ভোলবদল। শর্ত তুলে নিলেই সিএএ-কে সমর্থনের কথা। শর্ত তুলে নেওয়ার কথার কি আদৌ কোনো অর্থ হয়? সোজা উত্তর, অর্থ হয় না। ...more

১৭-মে-২০২৪

ভারতে জনবিন্যাস, বিদ্বেষের নতুন চক্রান্ত
সুচিক্কণ দাস

Demography in India new conspiracy of hatred
 নির্বাচন চলাকালীন সময়েই হঠাৎ জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর দপ্তরের অধীনে থাকা অর্থনৈতিক উপদেষ্টা পরিষদ। একে গণতন্ত্রের জন্যে গৌরবের বলেছে নীতি আয়োগের মুখপাত্র। যদিও দেশের মুসলিম জনসংখ্যার বৃদ্ধির হার হিন্দুদের চেয়ে বেশি এই তথ্যটি দিয়ে নীতি আয়োগ বোঝাতে চেয়েছে ভারতে গণতন্ত্র কতটা সুপ্রতিষ্ঠিত। সরকারি প্রতিবেদনে যাকে দেশের গণতন্ত্রের গৌরব বলে তুলে ধরা হয়েছে, সেটাকেই নির্বাচনী প্রচারে তুলে ধরা হচ্ছে  দেশের জন্যে আতঙ্কের বিষয় বলে। অথচ এটা স্পষ্ট যে জনসংখ্যা বৃদ্ধির হারের হ্রাস বৃদ্ধির সাথে ধর্ম বা জাতির কোনো সম্পর্ক নেই। নিবিড় সম্পর্ক রয়েছে শিক্ষার। সেজন্যেই উন্নত শিক্ষার হার থাকা কেরলের মুসলিম জনসংখ্যা বৃদ্ধির হার শিক্ষার ক্ষেত্রে পিছিয়ে থাকা বিহারের হিন্দু জনসংখ্যা বৃদ্ধির হারের চেয়ে উল্লেখযোগ্যভাবে কম। কেন কেন্দ্র ও বিজেপির এই দ্বিচারিতা? দিগন্তে পরাজয়ের কালো মেঘ ক্রমে ঘনাচ্ছে। সেটাই কি?     ...more

১৩-মে-২০২৪

বাংলাদেশ ও বাঙালি সংস্কৃতি
হায়দার আকবর খান রনো

Bangladesh and Bengali culture
প্রয়াত বাংলাদেশের কমিউনিস্ট নেতা হায়দার আকবর খান রনো। মাঠে-ময়দানের সংগ্রামী রাজনৈতিক নেতা থেকে একাত্তরের রণাঙ্গনের সৈনিক। বীর মুক্তিযোদ্ধা থেকে মার্কসবাদী তাত্ত্বিক। চারবার জেলে গিয়েছেন। হুলিয়া নিয়ে আত্মগোপনে গিয়েছেন সাতবার। পুলিশ-মিলিটারি তাঁর বাড়িতে চালিয়েছে তল্লাশি। একবার-দু’বার নয়। ৫০ বারের বেশি। মার্কসবাদী পথের লেখক রনো মার্কসবাদ, রাজনীতি, ইতিহাস, অর্থনীতি, দর্শন, সাহিত্য ও বিজ্ঞান (পদার্থবিদ্যা) নিয়ে লিখেছেন মোট পঁচিশটি বই। প্রবন্ধের সংখ্যা অসংখ্য। তাঁর শতাব্দী পেরিয়ে বইটি প্রথম আলো বর্ষসেরা এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পায়। ...more

১২-মে-২০২৪

সংরক্ষণ ও সঙ্ঘের রঙবদল
শুভ প্রসাদ নন্দী মজুমদার

Reservation and RSS
২০১৬ সালে দ্য ওয়ার পত্রিকাকে সাক্ষাৎকার দিতে গিয়ে গোবিন্দাচার্য বলেন, আমাদের সংবিধানের একটি নতুন কাঠামো তৈরি করা প্রয়োজন। সংরক্ষণ হয়ত কিছুটা সহায়তা করে এবং তার চেয়েও বেশি ‘আবেগের’ দিক থেকে গুরুত্বও রয়েছে, তবু আমাদের আলোচনা করা উচিত অন্য আর কী করা যায়। আমাদের সংবিধান অত্যন্ত অস্পষ্ট, অনির্দিষ্ট এবং প্রকৃতপক্ষে হবস, লক ও কান্টের মত পাশ্চাত্যের দার্শনিকদের অনুকরণে তৈরি। এর সবটাই ব্যক্তিকেন্দ্রিক এবং শুধু বাহ্যিক উন্নতির কথা ভেবে তৈরি। আমাদের সভ্যতা ৪০০০-৫০০০ বছরের পুরোনো। সেজন্যেই নতুন সংবিধান প্রয়োজন। ...more

১০-মে-২০২৪

‘সৌন্দর্যর নিয়মকানুন’: মার্কসের চোখে
রামকৃষ্ণ ভট্টাচার্য

'Rules of Beauty': Through Marx's Eyes
মানুষকে মার্কস মনে করতেন উৎপাদনশীল জীব। অর্থাৎ প্রকৃতি থেকেই মালমশলা নিয়ে প্রকৃতিতে যা নেই এমন কিছু গড়া এমন কিছু তার স্বভাবেই আছে। জীবজগতে আরও কিছু প্রাণীও উৎপাদনশীল। মার্কস উদাহরণ দিয়েছেন মৌমাছি, বিভর, পিঁপড়ের (১৯৬১ পৃ.৭৫; ১৯৭৫ পৃ. 276 ) ; পরে, পুঁজি-তে এসেছে মাকড়সার দৃষ্টান্ত (১৯৮৮ পৃ.২২৭; ক্যাপিটাল ১৯৭৬ পৃ.২৮৪)। কিন্তু একইসঙ্গে তিনি বলেছেন: তাদের উৎপাদন-ক্ষমতা প্রবৃত্তিগত; নিজেদের ও তাদের প্রজাতির নতুন প্রজন্মর জন্যে তারা যুগের পর যুগ একই ধরণের চাক, জাল ইত্যাদি তৈরি করে। আগে মাথায় পরিকল্পনা করে নতুন ছাঁদে কিছু গড়ার ক্ষমতা তাদের নেই। ...more

০৫-মে-২০২৪

টাকার থলির জোর
প্রভাত পট্টনায়েক

strength of money
অর্থ দপ্তরের প্রধান উপদেষ্টা যখন ভরা সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেন যে, বেকারত্ব দূর করার জন্য সরকার কিছু করতে পারবে না, তখন বোঝা যায় কেইন্সীয় মতবাদের গঙ্গাযাত্রা ঘটেছে। এখন থেকে বল্গাহীন পুঁজিবাদ আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করবে, রাজনীতিকেও নিয়ন্ত্রণ করবে এবং তার ফলে যদি লাখ লাখ যুবক বেকারত্বের জ্বালায় ধুঁকতে থাকে, তবে তাই হোক। নয়া উদারবাদের স্পর্ধা এতটাই সীমাহীন যে তাদের জমানায় যে লক্ষ লক্ষ মানুষ বেকারত্বের দুর্দশায় পতিত হচ্ছেন, তাদের জন্য কিছু করার ভনিতাটুকুও তাদের নেই। ...more

০৪-মে-২০২৪

শিক্ষক-শিক্ষাকর্মী নিয়োগ বাতিলে দায় কার?
সুকুমার পাইন

Who is responsible for cancelling the teacher recruitment process
আমরা চাই একজনও অযোগ্য শিক্ষক, শিক্ষাকর্মী যাতে চাকরি ফেরত না পান। আবার আইনি জটিলতায় একজন যোগ্য-ও যেন কর্মহীন না হন। ...more

০২-মে-২০২৪

শ্রমিকশ্রেণি ও নির্বাচন
রতন খাসনবিশ

Working class and Election
নির্বাচনের পথে দেশ। কেমন আছেন দেশের মেহনতি মানুষ? এবারে মে দিনে তাঁদের চ্যালেঞ্জ, তাঁদের দায়িত্ব, শপথ নিয়ে আলোচনা করেছেন অর্থনীতিবিদ রতন খাসনবিশ। ...more

০১-মে-২০২৪

তিনের দশক, ৪১ জাকারিয়া স্ট্রিট
আবদুল হালিম

Thirties, 41 zakaria street
৪১, জাকারিয়া স্ট্রীট হইতে আমরা আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনের সহিত যোগসূত্র স্থাপন করিয়াছিলাম। ভারতবর্ষের কমিউনিস্ট পার্টিকে কেন্দ্রীয়ভাবে গড়িয়া তুলিবার জন্য বিভিন্ন কমিউনিস্ট গ্রুপগুলিকে ঐক্যবদ্ধ হইবার জন্য যেসব আন্তর্জাতিক আবেদন; দলিলপত্র আসিয়াছিল তাহার মূলেও ছিল আমাদের ঐকান্তিক প্রচেষ্টা। এই প্রসঙ্গে একজন চীনা কমরেডের কথা আজ সবচাইতে মনে হয়। কমরেড জন জেমসন্‌। ১৯৩০ সালে প্রথমে কলিকাতায় তাহার সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ হয় এবং পরে ঘনিষ্ঠ বন্ধুত্ব হয়। বিশ বছরের যুবক ১৯২৭ সালে ক্যান্টন-বিপ্লবে যোগদান করিয়াছিলেন। প্রতিক্রিয়াশীল চিয়াং কাইশেকের কবল হইতে কোনো রকমে আত্মরক্ষা করিয়া সিঙ্গাপুরে আসেন এবং সেখান হইতে পলাইয়া আসেন। তিনি বেন্টিঙ্ক স্ট্রীটে এক জুতার দোকানে থাকিতেন এবং ইনকামট্যাক্স অফিসে একটি চাকুরী জোগাড় করেন। তাঁহার সহিত আলাপ হইবার অল্পদিন পরেই আমার জেল হয়। ...more

২৯-এপ্রিল-২০২৪

মোদী-শাসনে বিপন্ন সংবিধান, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা
সীতারাম ইয়েচুরি

Constitution democracy and secularism under threat in Modi rule
মোদী জমানায় সংবিধানের চারটি বুনিয়াদি স্তম্ভকে পরিকল্পিতভাবে ভেঙে ফেলা হয়েছে। সেই চারটি স্তম্ভ হল ধর্মনিরপেক্ষ গণতন্ত্র, অর্থনৈতিক সার্বভৌমত্ব, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা ও সামাজিক ন্যায়। সাধারণতন্ত্রের ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক চরিত্রকে বদলে দিয়ে এই দেশকে তীব্রভাবে অসহিষ্ণু, ঘৃণা ও হিংসাভিত্তিক স্বৈরতান্ত্রিক ও ফ্যাসিবাদী ধরনের হিন্দুত্ব রাষ্ট্রে রূপান্তরিত করার প্রয়াস চালানো হচ্ছে। বিজেপির সেই প্রয়াসের বিরুদ্ধেই এই নির্বাচন। ভোট পর্ব শুরুর ঠিক আগে ফ্রন্টলাইন পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেছেন সিপিআই (এম) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। ...more

২৮-এপ্রিল-২০২৪

একবিংশ শতাব্দীর লেনিন
রতন খাসনবিশ

Lenin of 21st century
রুশ নিহিলিস্ট, ক্রপটকিন, এমনকী প্লেখানভও মুঝিক চাষির না-বলা কথার মধ্যে সমাজ পরিবর্তনের যে-ভাষা লুকিয়েছিল, তা হৃদয়ঙ্গম করতে পারেননি। লেনিন জানতেন ওই ভাষাটি কী। লেনিন জানতেন পেট্রোগ্রাড গ্যারিসনে যে-সেনা সদস্যরা সম্রাটের নামে জয়ধ্বনি তুলতেন তাদের ভেতরেই লুকিয়ে আছে সেই মুঝিক চাষিটি। লেনিনের বিদ্যাচর্চা তাঁকে শিখিয়েছিল কীভাবে ওই পেট্রোগ্রাড গ্যারিসনে রুশ মুঝিককে খুঁজে পেতে হয়। বেলচাধারী শ্রমিককে কীভাবে রেডগার্ডে রূপান্তরিত করতে হয়। লেনিনের বিদ্যাচর্চা তার উপায় অনুসন্ধানের পথও দেখিয়েছিল। ...more

২২-এপ্রিল-২০২৪

শ্রমিকশ্রেণি ও নয়া ফ্যাসিবাদের উত্থান
প্রভাত পট্টনায়েক

Working class and the rise of neo fascism
সুতরাং দেখা যাচ্ছে যে রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারীকরণের ফলে শ্রমিকদের সাংগঠনিক শক্তি হ্রাস পায়। বেসরকারিকরণের এই কুফলটি পন্ডিতদের চর্চায় খুব কমই উঠে আসে। বিশেষত  ভারতের মত প্রান্তিক দেশগুলিতে বেসরকারিকরণের কারণে নিত্য নতুন আবিষ্কারের গতি যে স্তিমিত হয়ে আসে এবং অর্থনীতি স্বয়ম্ভর হয়ে ওঠার বদলে যে ক্রমশ পরনির্ভরশীল হয়ে পড়ে, পন্ডিত মহলে এসব কথা নিয়ে তুমুল আলোচনা চলে, কিন্তু তার সাথে সাথে যে শ্রমিক শ্রেণির প্রত্যঘাতের ক্ষমতারও হ্রাস ঘটে, এই গুরুত্বপূর্ণ  সত্যটি অনুক্ত থেকে যায়। ...more

২০-এপ্রিল-২০২৪

৩৭০ আসন, মোদীর মিথ!
টিম মার্কসবাদী পথ

370 seats, Modi's myth.
দেশে এমন ৪১টি আসন রয়েছে, যেখানে সমর্থনের হার দুই অঙ্কে পৌঁছতে পারেনি। এতে যেমন রয়েছে মেঘালয়ের তুরা (৫.৪৩ শতাংশ), শিলং (৯.৭৮ শতাংশ), কিংবা সিকিম (৪.৬৯ শতাংশ), তেমনই রয়েছে কেরালার কান্নুর (৬.৫ শতাংশ), মালাপ্পুরম (৭.৯৬ শতাংশ), অথবা তেলেঙ্গানার খাম্মাম (১.৮ শতাংশ)। ...more

১৯-এপ্রিল-২০২৪

উদ্বিগ্ন মোদী, তাই বেপরোয়া
ওয়েব ডেস্ক মার্কসবাদী পথ

Worried Modi, so reckless
সিএসডিএস-লোকনীতি বা মোতিলাল অসওয়ালের মতো রেটিং সংস্থার সমীক্ষায়  যে ছবি উঠে এসেছে সেটাই ভারতবর্ষের আসল চেহারা। দরিদ্র, অভুক্ত, নিরন্ন, কর্মহীন, আশা-আকাঙ্ক্ষাহীন, মলিন এক ভারতবর্ষ। গ্রীষ্মের খর তাপে দগ্ধ, নিঃশেষিত প্রাণ। শ্রমিকের কাজ নেই, মজুরি নেই, সম্মান নেই, টিকে থাকার আশা নেই। কৃষকের ফসলের দাম নেই, দেনার দায়ে বাড়ছে আত্মহত্যা। নারীর সম্মান ধূলায় লুণ্ঠিত। ভ্রাতৃঘাতী সংঘর্ষে ভিজে গেছে দেশের মাটি। ভারতবর্ষ আজ এমনই দুঃসহ এক দিনাতিপাত করছে সঙ্কট জর্জর অবস্থায়। আর সেই দেশের মাথায় এক শাসক বসে, দেশি বিদেশি পুঁজির তল্পিবাহক হয়ে, কতগুলো মিথ্যাস্বপ্নের জাল বুনে, রূপকথার সেই গ্রিক অ্যাথলিটের মতো দাবি করছেন, ‘এই তো রোডস, এখানে লাফ দাও।’ এর মানে, এমন একটা পরিস্থিতি আমি তৈরি করে দিয়েছি যেখান থেকে আর ফেরার পথ নেই। ...more

১৭-এপ্রিল-২০২৪

বামপন্থাই বাঁচাতে পারে সঙ্কট-জর্জর ভারতবর্ষকে
রতন খাসনবিশ

The Left can save crisis-ridden India
রাজনীতিকে ধর্মের বন্ধন থেকে মুক্ত করতে হবে, অর্থনীতিকে মুক্ত করতে হবে নয়া উদারবাদী বন্ধন থেকে। এবিষয়ে স্পষ্ট দিশা দেখাবার ক্ষমতা যাদের আছে তারা হলেন ভারতের বামপন্থী চিন্তাধারার রাজনীতিবিদরা। রাজনৈতিক দিশা গঠনে তাঁদের অসীম ক্ষমতা রয়েছে। ভারতীয় বাস্তবতার এই দিকটি উপলব্ধিতে আনতে হবে যে, বামপন্থাকে বর্জন করে এই সঙ্কটজর্জর ভারতবর্ষকে একটি সঠিক দিশায় পুনর্গঠিত করা একেবারেই অসম্ভব।  যাঁরা বলেন ভারতবর্ষে বামপন্থার কোনও ভবিষ্যৎ নেই তাঁদের বুঝতে হবে  যে, বামপন্থাহীন ভারতবর্ষেরও কোনও ভবিষ্যৎ নেই। ...more

১৪-এপ্রিল-২০২৪

একটি ‘হিন্দু রাষ্ট্রের’ শরীরতত্ত্ব
প্রভাত পট্টনায়েক

Anatomy of a 'hindu rashtra'
ভবিষ্যতের হিন্দু রাষ্ট্র অবধারিতভাবে হবে একটি সন্ত্রাস-নির্ভর একনায়কতন্ত্র। গণতান্ত্রিক ধাঁচের সরকারের শাসনেও খেটেখাওয়া মানুষের ওপর ধনিক শ্রেণির শাসন টিঁকে থাকে শ্রেণিগত একনায়কতন্ত্রের প্রতিনিধিত্বকারী রাষ্ট্রের মাধ্যমে। এটা বলার অর্থ এই নয় যে গণতান্ত্রিক ধাঁচের এই সরকারগুলি অপ্রাসঙ্গিক কিংবা শুধুমাত্র একটি গৌণ ঘটনা। যে বিষয়টির ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন তা হল, এই গণতান্ত্রিক ধাঁচটি দুর্বল হয় সেই শ্রেণি একনায়কতন্ত্রের দ্বারাই যার অভ্যন্তরে সেটা প্রতিষ্ঠিত। এই শ্রেণিগত একনায়কতন্ত্র যখন জনগনের অবস্থার অবনতি ঘটায় এবং যখন রাষ্ট্র এ নিয়ে কোনো ভূমিকা রাখতে ব্যর্থ হয়, তখন এই শ্রেণি একনায়কতন্ত্র বাধ্যতামূলকভাবে, আরো বেশি করে গণতান্ত্রিক ধাঁচটির কন্ঠরোধ করে। ...more

১১-এপ্রিল-২০২৪

এবারের ভোটে কৃত্রিম বুদ্ধিমত্তা
আসিফ ইকবাল

AI in election
একুশ শতকের গোড়ায় ভারত দেখে নির্বাচনে গণহারে মোবাইল ফোনের ব্যবহার। ২০১৪, ভারতে প্রথম সমাজমাধ্যম-নির্বাচন। বলা যেতে পারে ফেসবুক-নির্বাচন। তরুণ প্রজন্মকে ধরতে বিজেপি ফেসবুক, টুইটার-কে (তখনও এক্স হয়নি) ব্যাপকভাবে ব্যবহার করে। ২০১৯, প্রথম হোয়াটসঅ্যাপ নির্বাচন। রাজদীপ সারদেশাই তাঁর বই ‘২০১৯: হাউ মোদী ওন ইন্ডিয়া’তে লিখছেন, ‘নিরবচ্ছিন্ন রাজনৈতিক প্রচারের আদর্শ পাইপলাইন’। আর ২০২৪-এ হতে চলেছে প্রথম এআই নির্বাচন। ...more

১০-এপ্রিল-২০২৪

শ্রমজীবী মেয়েরা:  দাবি প্রচার বাস্তবতা
ওয়েব ডেস্ক মার্কসবাদী পথ

 Working Women: Demands, Campaigns and Realities
প্রায় এক কোটি কর্মী যারা সরকারের বিভিন্ন প্রকল্পে কাজ করেন, যাদের মধ্যে অধিকাংশই মহিলা তাদের ‘শ্রমিক’ হিসেবে স্বীকৃতিই দেওয়া হয়নি। কারণ সেই স্বীকৃতি দিলে শ্রম আইনের আওতায় সুযোগ-সুবিধাও দিতে হবে! এর মধ্যে বেশির ভাগই কাজ করেন আইসিডিএস (অঙ্গনওয়াড়ি), এম এইচ এম (আশা) এবং মিড ডে মিল ইত্যাদির মত বিভিন্ন প্রকল্পে। এদের পারিশ্রমিক (বেতন নয়, রেমুনারেশন) ২০১৮ সাল থেকে সরকার আর বাড়ায়নি! ...more

০৯-এপ্রিল-২০২৪

আয় ও মজুরি: দাবি, প্রচার, বাস্তবতা
ওয়েব ডেস্ক মার্কসবাদী পথ

Income and Wages: Claims, Promotion, Reality
মোদীর আমলে কৃষিখাতে সরকারি বরাদ্দ কমেছে। কৃষিকাজে গড় বার্ষিক মজুরিবৃদ্ধির হার ১২.৩ শতাংশ থেকে কমে হয়েছে ৪.৮ শতাংশ। এমএসপি দাবি করায় আক্রমণের শিকার হয়েছেন কৃষকেরা। ২০১৪- ২০২০র মধ্যে সংগঠিত শিল্প শ্রমিকদের প্রকৃত মজুরি একই জায়গায় আটকে রয়েছে। অক্সফ্যাম ইন্ডিয়া সাপলিমেন্ট ২০২২ রিপোর্ট দেখিয়ে দিয়েছে যে, ভারতের ৮৪ শতাংশ পরিবারের আয় কমেছে এবং তাঁদের জীবনজীবিকার বিপুল ক্ষতি হয়েছে। এটাই মোদীর আমলের বাস্তবতা। ...more

০৮-এপ্রিল-২০২৪

শ্রম কোড:  দাবি, প্রচার, বাস্তবতা
ওয়েব ডেস্ক মার্কসবাদী পথ

Labor Code: Claims, Promotion, Reality
চারটি শ্রম কোড হয়ে দাঁড়িয়েছে শ্রমজীবী জনগণের ওপর দাসত্বের বোঝা চাপিয়ে দেওয়ার একেবারে শয়তানি প্রকল্প। শ্রম কোডগুলির আরও লক্ষ্য হল শ্রমিকদের গণতান্ত্রিক অধিকারগুলি খর্ব করা। মোদির শাসনের আসল লক্ষ্য হল সামগ্রিকভাবে গণতন্ত্রের ওপর সংগঠিত হামলা নামিয়ে আনা। শ্রম কোড মারফৎ শ্রমিকদের গণতান্ত্রিক অধিকারের ওপর হামলা তারই সূচনা মাত্র।  শ্রম আইনকে কোডে আবদ্ধ করে সেই হাতিয়ারের সাহায্যে মোদী ট্রেড ইউনিয়নের অধিকারের ওপর আক্রমণ নামিয়ে এনে এই অধিকারকে নিকেশ করতে চাইছেন। এর পিছনে রয়েছে নিখাদ শ্রেণি প্রতিহিংসার মনোভাব। ...more

০৭-এপ্রিল-২০২৪

স্বাস্থ্য পরিষেবা: দাবি, প্রচার, বাস্তবতা
ওয়েব ডেস্ক মার্কসবাদী পথ

Health Services: Claims, Promotion, Reality
শুরুর দিকে মোদি সরকার জনগণের মধ্যে মহামারী সম্পর্কে বৈজ্ঞানিক সচেতনতা গড়ে তোলার বদলে থালা-বাজানো, আলো জ্বালানো-বন্ধ করা ইত্যাদির মতো সম্পূর্ণ অবৈজ্ঞানিক কাজ-কর্মে জনসাধারণকে উৎসাহিত করেছিল। সরকার কোভিডের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার আগে স্বাস্থ্য পরিকাঠামো মজবুত করতে পারেনি। যার ফলে অক্সিজেন ও হাসপাতালে বেডের অভাবে মৃত্যুমুখে পড়ে হাজার হাজার মানুষ। আমরা এখনও ভুলতে পারিনি সেই দৃশ্যগুলো.. ...more

০৬-এপ্রিল-২০২৪

খাদ্য ও পুষ্টি: দাবি, প্রচার, বাস্তবতা
ওয়েব ডেস্ক মার্কসবাদী পথ

Food and Nutrition: Claims, Promotion, Reality
তাছাড়া খাবার মানে তো কেবল ভাত আর গম নয়। ক্রিসিল-এর সমীক্ষা অনুযায়ী ২০২৩ সালের অগাস্টে একটা নিরামিষ থালির দাম ছিল ৩৩.৮ টাকা আর আমিষ থালি ৬৭.৩ টাকা। তার মানে একটা লোকের দু-বেলা দু থালা নিরামিষ খাবারের জন্য মাসে খরচ হবে ২০২৮ টাকা। ইউএনডিপি-র আয়ের হিসাব অনুযায়ী এটা স্পষ্ট যে, আমাদের দেশের ২৩ কোটিরও বেশি মানুষের এই সামর্থ নেই যে তাঁরা দিনে দু-বার করে খেতে পারবেন। বেঁচে থাকার জন্য অন্য যা যা মৌলিক চাহিদা থাকে সেগুলি বাদই দেওয়া যাক। ২০২৩-এর অক্সফ্যাম ইন্ডিয়া রিপোর্ট অনুযায়ী প্রত্যেক বছর এ দেশে ১৭ লক্ষ মানুষ ভাল করে খেতে পান না বলে নানান অসুখে ভুগে মারা যান। ...more

০৫-এপ্রিল-২০২৪

সকলের জন্য বাড়ি: দাবি, প্রচার, বাস্তবতা
ওয়েব ডেস্ক মার্কসবাদী পথ

House for All: Claims, Propaganda, Reality
মোদী সরকার ঘোষণা করেছিল যে, ২০২২ সালের মধ্যে দেশের প্রতিটি নাগরিককে বাসস্থানের ব্যবস্থা করে দেবে। কিন্তু সময়ে লক্ষ্যমাত্রা ছুঁতে না পারায়, প্রকল্পটির সময় ২০২৪ সাল পর্যন্ত বাড়ানো হয়। যদিও, সময় বাড়ানো হলেও, পরিস্থিতির কোনও উন্নতি হয়নি। ২০২৪ সালের মার্চ মাস পর্যন্ত, শহরাঞ্চলের মধ্যে মাত্র ৩২ লক্ষ বাড়ি তৈরি করা হয়েছে। যেখানে লক্ষ্যমাত্রা ছিল ১ কোটি ১২ লক্ষ। প্রায় ৬০ লক্ষ বাড়ি নির্মাণের প্রাথমিক পর্যায়ে রয়েছে। আরও লক্ষনীয় হলো, এই প্রকল্পের লক্ষ্যমাত্রা বাড়ানো হলেও,  ২০২৩-২৪-এর জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার শহরাঞ্চলের বাজেট তার আগের বছরের থেকে ১০ শতাংশ কমানো হয়েছে। স্বাভাবিক ভাবেই অধিকাংশ মানুষের এখনও মাথার উপরে পাকা ছাদ নেই। ...more

০৪-এপ্রিল-২০২৪

কর্মসংস্থান: দাবি, প্রচার, বাস্তবতা
ওয়েব ডেস্ক মার্কসবাদী পথ

Employment: Claims, Promotion, Reality
কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রের প্রতিষ্ঠানগুলিতে মোট কর্মচারীর সংখ্যা ২০১৩ সালের মার্চ মাসের ১৭.৩ লক্ষ থেকে ২০২২ সালের মার্চ মাসে হ্রাস পেয়ে হয়েছে ১৪.৬ লক্ষ। ২০১৪ সাল থেকে ২০২৩-এর মধ্যে নিযুক্তি হ্রাস পেয়েছে কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রের প্রতিষ্ঠানগুলিতে প্রায় ১২%, রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রের ব্যাঙ্কে ১৮% এবং কেন্দ্রীয় সরকারি স্তরে ৫%। অন্যদিকে কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রের প্রতিষ্ঠানগুলিতে চুক্তিভিত্তিক এবং ঠিকে মজুরের সংখ্যা ২০১৪ থেকে ২০২৩-এ ২০.১% থেকে বেড়ে হয়েছে ৪৩.৪%। ...more

০৩-এপ্রিল-২০২৪

মোদীর ফেক গ্যারান্টি
টিম মার্কসবাদী পথ

modi's fake guarantee
দশ বছর আগে মধ্যপ্রদেশের ভানুপ্রতাপপুরে নির্বাচনী সভায় ‘মোদীর গ্যারান্টি’ ছিল ক্ষমতায় আসার একশো দিনের মধ্যে এক ঝটকায় বিদেশে সঞ্চিত সমস্ত কালো টাকা উদ্ধার করবেন। যে পরিমাণ কালো টাকা বিদেশে জমা আছে, তা উদ্ধার করার পর দেশের প্রত্যেক নাগরিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে ১৫ লক্ষ টাকা। এখন নিতীন গড়করি, অমিত শাহরা কী বলছেন? গড়করির অকপট ভাষ্য, ‘আমরা তো নিশ্চিত ছিলাম, আমরা আসব না। তাই কয়েকজন বলল বড় বড় প্রতিশ্রুতি দিতে। এখন ওসব শুনলে আমরা হেসে এড়িয়ে যাই।’ অমিত শাহ বলেছেন, ‘ওইসব ভোট প্রচারে নিছক জুমলা!’ এটাই মোদির আসল গ্যারান্টি। ...more

০২-এপ্রিল-২০২৪

প্রতারিত কৃষকেরা, পরাস্ত করুন বিজেপিকে
ওয়েব ডেস্ক মার্কসবাদী পথ

Farmers betrayed. Defeat BJP.
মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার এনরেগা প্রকল্পকে হত্যা করার কাজ চালিয়ে যাচ্ছে। এই সরকার সবচেয়ে বেশি কৃষক-বিরোধী, কৃষি-বিরোধী এবং কর্পোরেট তোষণকারী সরকার। স্বাধীনতার পর থেকে এমন একটা সরকার ভারত কখনও দেখেনি। সে কারণেই এই সরকারের বিরুদ্ধে কৃষকদের সংগ্রাম এত গভীর ও তীব্র আকার ধারণ করেছিল। ...more

০১-এপ্রিল-২০২৪

কেন চাই বামপন্থীদের
টিম মার্কসবাদী পথ

Why do you want leftists
বামপন্থীরা মানে, একশ দিনের কাজ জোর করে আদায়। দয়ার দান নয়। আইনি অধিকার। প্রস্তাবিত আইনে ছিল কাজ পাবেন শুধু দারিদ্র্য সীমার নিচে থাকা মানুষ। বামপন্থীদের চাপে শেষে সংশোধন। সবার জন্য কাজের আইন। শুরুতে চাপ ছিল হোক পাইলট প্রজেক্ট। বামপন্থীদের চাপে শেষে গোটা গ্রাম-ভারতে। বামপন্থীদের দাবি ছিল গ্রামের সঙ্গে শহরের গরিব মানুষের জন্যও চাই একই প্রকল্প।  ...more

৩১-মার্চ-২০২৪

মতাদর্শের সংগ্রাম
রতন খাসনবিশ

Ideological Battle
তৃণমূল কংগ্রেস যত বেশি করে কংগ্রেসের মতাদর্শগত পরিমণ্ডল থেকে নিজেকে আলাদা করার চেষ্টা করেছে, তত বেশি করে তা আরএসএস-নির্মিত বিকল্প যে প্রভাববলয় এদেশে বিদ্যমান ছিল, দলটি সচেতন বা অবচেতনভাবে তারই শিকার হয়েছে। মতাদর্শগত অবস্থানে দুই দলের এই যে অভিন্নতা এতে বোঝা যায়, মতাদর্শগত বিষয়গুলি যখন আলোচনায় আসে এবং সেই প্রসঙ্গে একটি পরিষ্কার অবস্থান নিতে হয়, সেক্ষেত্রে আজ পর্যন্ত কোনও মৌলিক বিষয়ে বিজেপি বিরোধিতার কোনও ইতিহাস নেই পশ্চিমবঙ্গের এই ‘সর্বভারতীয়’ তৃণমূল কংগ্রেসের। ...more

২৮-মার্চ-২০২৪

কর্পোরেটের পৌষমাস, মানুষের সর্বনাশ
সুদীপ্ত বসু

TMC's Bond Scam 2
আর সেই ডিয়ার লটারির ‘সোল ডিস্ট্রিবিউটার’ ফিউচার গেমিং অ্যান্ড হোটেল সার্ভিসেস প্রাইভেট লিমিটেড। ‘কিং অব লটারি’ বলে পরিচিত স্যান্টিয়াগো মার্টিনের এই সংস্থাটি কিনেছে গোটা দেশের মধ্যে সবচেয়ে বেশি টাকার বন্ড। পরিমান ১৩৬৮ কোটি টাকা। সেই টাকার ৩৯.৬ শতাংশ, অর্থাৎ ৫৪২ কোটি টাকা একাই পেয়েছে মমতা ব্যানার্জির দল। নির্বাচনী বন্ডের মাধ্যমে এই কোম্পানির কাছ থেকেই সর্বোচ্চ টাকা পেয়েছে তৃণমূল। বিজেপিকে এই কোম্পানি নির্বাচনী বন্ডের মাধ্যমে দিয়েছে ১০০ কোটি। ...more

২৭-মার্চ-২০২৪

তৃণমূলের তোলাবাজির ইকোসিস্টেম
সুদীপ্ত বসু

TMC's 'Tolabazi' Ecosystem
এ যেন কর্পোরেট তোলাবাজির নয়া ইকোসিস্টেম। যা আসলে গণতন্ত্রের পক্ষেই বিপদজনক– কর্পোরেটের পছন্দের জনমত তৈরিতে অর্থাৎ নির্বাচনে খেটেছে, খাটছে সেই বিপুল অঙ্কের অর্থ। থাকছে না ‘লেভেল প্লেয়িং গ্রাউন্ড’। কর্পোরেট পছন্দের দলে কোটি কোটি টাকা ঢালছে, নির্বাচনে ব্যবহার হচ্ছে। আড়ালে চলে যাচ্ছে গরিব, শ্রমজীবীর রুটিরুজির লড়াইয়ের প্রকৃত ইস্যু। ...more

২৬-মার্চ-২০২৪

প্রতারিত মেহনতিরা, পরাস্ত করুন বিজেপিকে
ওয়েব ডেস্ক মার্কসবাদী পথ

Workers Betrayed Defeat BJP
মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার কর্পোরেট-সাম্প্রদায়িক গঠবন্ধনের প্রতিনিধিত্ব করে। এই সরকার তাদের শ্রমিক বিরোধী ও জনবিরোধী নীতিগুলি বদলাতে অস্বীকার করেছে। যদি শ্রমিকদের অবস্থার উন্নতি ঘটাতে হয় তাহলে নয়া উদারবাদী নীতি সমূহের পরিবর্তন ঘটাতে হবে এবং তা একমাত্র অর্জন করা যেতে পারে ঐক্যবদ্ধ সংগ্রামগুলিকে আরও তীব্র করে। সেকারণে ঐক্যবদ্ধ সংগ্রামকে আরও শক্তিশালী হিসাবে গড়ে তোলার পূর্বশর্তই হল বিজেপিকে পরাস্ত করা। ...more

২৫-মার্চ-২০২৪

নির্বাচনী বন্ড, কর্পোরেট এবং সঙ্ঘ
টিম মার্কসবাদী পথ

electoral bond, corporate and sanghya
নির্বাচনী বন্ডের দুর্নীতি সামনে আসার পরে সরাসরি তার সমর্থনে দাঁড়িয়েছে আরএসএস। তিনদিনের অখিল ভারতীয় প্রতিনিধি সভার শেষে সঙ্ঘের সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসবালের দাবি, ‘নির্বাচনী বন্ড একটি পরীক্ষা। সময়ই বলে দেবে এটা কতটা উপরকারী ও কার্যকর হয়েছে। তাছাড়া কোনও কিছু নতুন করে শুরু করলেই প্রশ্ন ওঠে। যখন ইভিএম আনা হয়, তখনও এই ধরনের কথা উঠেছিল।’ ...more

২৪-মার্চ-২০২৪

শহীদ ভগৎ সিং
মুজফ্‌ফর আহ্‌মদ

Martyr Bhagat Singh
লাহোরে পেশোয়ারে অনুষ্ঠিত মস্কো বলশেভিক ষড়যন্ত্র মোকদ্দমায় দণ্ডভোগী ও আমাদের কমরেড মীর আবদুল মাজীদের বাড়িতে ভগৎ সিংহের সঙ্গে আমার প্রথম পরিচয় হয়। আমি কানপুর বলশেভিক ষড়যন্ত্র মোকদ্দমায় জেল-খাটা লোক বলে তিনি আমায় দেখতে এসেছিলেন। তাঁর সঙ্গে আবদুল মজীদ আমার পরিচয় করিয়ে দিয়েছিল। ভগৎ সিংহের হাজার হাজার ফটোগ্রাফ দেশময় বিতরিত হয়েছে। সারা দেশের সংবাদপত্রসমূহেও তাঁর ফটো ছাপা হয়েছে। দাড়ি-কামানো, ছোট করে ছাঁটা এবং শর্ট শার্ট ও হ্যাট পরিহিত ফটোগ্রাফের এই ভগৎ সিংকেই সারা দেশ চিনেছেন ও মনে রেখেছেন। ...more

২৩-মার্চ-২০২৪

সঙ্ঘের পথ, মমতার মত
চন্দন দাস

Sangh's Path Mamata's opinion
সঙ্ঘ-বিজেপি’র মন্দির রাজনীতির বিরুদ্ধে মানুষের রুটি, জীবিকা, কাজের সঙ্কটের প্রসঙ্গই তুলে ধরেছেন বামপন্থীরা। তৃণমূল কী করেছে? মমতা ব্যানার্জির ‘অনুপ্রেরণায়’ তাঁর দলবল নিজেদের ‘বড়ো হিন্দু’ প্রমাণ করার প্রতিযোগিতায় নেমেছে। লাভ হয়েছে আরএসএসের। আগ্রাসী হিন্দুত্ববাদের। ...more

২২-মার্চ-২০২৪

মমতায় ‘মুক্তি’, সঙ্ঘ বলছে এই ভোটে!
চন্দন দাস

 Mamata 'liberation', Sangh says in this vote!
তবে কি ‘আগে রাম পরে বাম’ ঝুঠা প্রচারে আর ভরসা রাখতে পারছে না সঙ্ঘ? কমিউনিস্টদের দূরবীন দিয়েও দেখা যাচ্ছে না, কমিউনিস্টরা আর ফিরতে পারবে না– এই প্রচার তো দেশজুড়ে! বিশেষ করে পশ্চিমবঙ্গে। সেই প্রচারেরই অংশ হিসাবে ‘আগে রাম পরে বাম’– এই স্লোগান আরএসএস এবং তৃণমূল সুকৌশলে নিয়ে এসেছিল ২০১৮’র পঞ্চায়েতের পরে। কিন্তু ‘বাম আমলে এসব ছিল না। অনেক ভালো ছিলাম’– এই বাক্য ইদানিং শোনা যাচ্ছে গ্রাম, শহরে, বাসে, ট্রেনে। পশ্চিমবঙ্গ নিয়ে সঙ্ঘ-তৃণমূলের এত মাথাব্যথার কারণ তাহলে সহজবোধ্য। ...more

২১-মার্চ-২০২৪

প্রতিহত করুন হিন্দুত্ব রাষ্ট্র গড়ার চেষ্টা! পরাস্ত করুন বিজেপিকে!
ওয়েব ডেস্ক মার্কসবাদী পথ

Resist the attempt to build Hindutva state Defeat the BJP
২০২৪ সালের ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন একটা মোড় ফেরার মতো গুরুত্বপূর্ণ ঘটনা। এই অনুষ্ঠান করা হয়েছে রাষ্ট্রীয় মদতে। এখানে প্রধান পুরোহিতের ভূমিকা পালন করেছেন প্রধানমন্ত্রী। আসলে এই ঘটনা হল রাষ্ট্র  এবং ধর্মের একীকরণ বা রাষ্ট্রের সঙ্গে ধর্মকে মিশিয়ে দেওয়া। বিজেপি-আরএসএস এর নববিধানে ধর্মনিরপেক্ষ নীতিমালার ওপর সর্বাত্মক আক্রমণ নেমে আসছে। মতাদর্শগত, প্রশাসনিক এবং সাংবিধানিক পরিসর — সর্বত্র একটাই লক্ষ্য অনুসরণ করা হচ্ছে এবং  তা হল ভারতীয় রাষ্ট্রের ধর্মনিরপেক্ষ চরিত্র ধ্বংস করা। ...more

১৮-মার্চ-২০২৪

সিএএ: বিধির বিপদ
অর্ণব ভট্টাচার্য

CAA: the perils of regulation
সিএএ-র বিধি অনুযায়ী বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তান থেকে আসা হিন্দু, বৌদ্ধ, জৈন, পারসি, খ্রিস্টান, শিখ উদ্বাস্তুদের একটি হলফনামা দিতে হবে। এছাড়া তাদের যোগ্যতা সংক্রান্ত একটি শংসাপত্র (এলিজিবিলিটি সার্টিফিকেট) দেখাতে হবে, যেখানে প্রত্যেক উদ্বাস্তুর পরিচিতি সম্পর্কে এবং তারা যে স্বধর্মে আছেন তার শংসাপত্র দেবেন একজন স্থানীয় এবং সুপরিচিত সম্প্রদায়গত প্রতিষ্ঠানের কোনও কর্মকর্তা। ...more

১৫-মার্চ-২০২৪

নির্বাচনী বন্ড এবং ধান্দার ধনতন্ত্র
টিম মার্কসবাদী পথ

Electoral bond and crony capitalism
প্রাক্তন অর্থসচিব সুভাষ চন্দ্র গর্গ, যিনি নির্বাচনী বন্ড চালু করার সময় তার দেখভালের দায়িত্বে ছিলেন, সেই তিনি বলেছিলেন: সুপ্রিম কোর্ট যেসব তথ্য চেয়েছে, তার জন্য স্টেট ব্যাঙ্কের ‘একদিনের বেশি সময় লাগার কথা নয়’। তাঁর বক্তব্য ছিল স্পষ্ট, এই তথ্য সহজলভ্য। মাউসে একটা ক্লিক-ই যথেষ্ট। স্টেট ব্যাঙ্ক হয় ইচ্ছাকৃতভাবে ভুল ব্যাখ্যা করছে, নতুবা নির্বাচন কমিশনকে দেওয়ার জন্য ছ’টি তথ্যের চরিত্র বুঝতে ব্যর্থ হচ্ছে। এই ছ’টি তথ্য হলো: কে বন্ড কিনেছে, কত তারিখে কিনেছে, অর্থের অঙ্ক কত, কোন্ দল তা পেয়েছে, কখন তারা সেগুলি ভাঙিয়েছে এবং তার পরিমাণই বা কত। ...more

১৩-মার্চ-২০২৪

সিএএ: লক্ষ্য আসলে মেরুকরণ
শুভ প্রসাদ নন্দী মজুমদার

CAA: The goal is actually polarization
এই আইনটির কোনো একক প্রাসঙ্গিকতা নেই। এই আইনের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে আরো দু’টি বিষয়। এক, এনপিআর বা জাতীয় জনপঞ্জি ও এনআরআইসি বা জাতীয় নাগরিক পঞ্জি। এই তিনটি মিলে যে নাগরিকত্ব সংক্রান্ত ব্যবস্থা গড়ে তোলা বিজেপির নীলনকশার অন্তর্ভুক্ত সেটি মূলগতভাবে মেরুকরণের রাজনীতির দ্বারা পরিচালিত। ...more

১২-মার্চ-২০২৪

সঙ্কটে গণতন্ত্র! পরাস্ত করুন বিজেপিকে!
ওয়েব ডেস্ক মার্কসবাদী পথ

Democracy in crisis defeat bjp
গণতন্ত্রের ওপর আক্রমণ এবং গণতন্ত্রকে সংকুচিত করে তোলার শিকড় রয়েছে হিন্দুত্ব-কর্পোরেট জোটের মধ্যে। নয়া উদারবাদী নীতি আরও বেশি কার্যকর করা এবং সমাজের ওপর হিন্দুত্বের মূল্যবোধ চাপিয়ে দেওয়া — এই দুই তাগিদ থেকেই দরকার হয়ে পড়ে একেবারে উচ্চমাত্রার স্বৈরতান্ত্রিক শাসনের। মোদী সরকারই হল হিন্দুত্ববাদী স্বৈরতান্ত্রিক শাসনের দৃষ্টান্তস্বরূপ। এই জমানা গণতন্ত্রের পক্ষে এবং জনগণের গণতান্ত্রিক অধিকারের পক্ষে ধারাবাহিক এবং সম্ভাব্য আশঙ্কা ও উদ্বেগের কারণ। ...more

১১-মার্চ-২০২৪

হেজিমনি নির্মাণের লড়াই
রতন খাসনবিশ

Struggle for dominance
ইন্ডিয়া টুডে-র ‘মুড অফ দ্য নেশন’ সমীক্ষায় বর্তমান সমাজ নিয়ে উদ্বেগ যাদের উত্তরে ধরা পড়েছে, হেজিমনি গড়ার লড়াইয়ে তাঁরা কতটা এগিয়ে আসবেন সেটা এখনও স্পষ্ট নয়। তবে পাটনার গান্ধী ময়দান ছাপিয়ে যাওয়া মানুষের ভিড় আর লোহিয়ার উত্তরপুরুষ অখিলেশ যাদবের আঞ্চলিক সভাগুলিতে বিপুল জনসমাবেশ প্রমাণ করছে পালটা হেজিমনি গড়ার যুদ্ধ উত্তর ভারতে ভালরকমই জারি আছে। ২০১৫ সালে এনডিএ-কে বিহার নির্বাচনে হারিয়েছিল এই পালটা কোয়ালিশন। কর্ণাটক ও তেলেঙ্গানার নির্বাচনেও এনডিএ বুঝতে বাধ্য হয়েছে, আরেকটা হেজিমনি তৈরির লড়াইও ভারতে জারি আছে। ...more

১০-মার্চ-২০২৪

ছাঁচতলার শ্রমিকরাও লড়ে চলেছে
পৃথা তা

mold floor workers are also fighting
দেশ জুড়ে আনন্দের বন্যার নকল ছবি এঁকে কোথাও ধর্মের নামে, কোথাও গুটিকয়েক পরিবারের উৎসব দেখিয়ে ভুলিয়ে দেওয়া হচ্ছে আমাদের নিজেদের আত্মীয় পরিজনদের কথা৷ ৪১ দিন সুড়ঙ্গে কাটানো শ্রমিকের সাথে আত্মীয়তা অনুভূত হচ্ছে না। ফলে তার বাড়ি ভাঙচুর হচ্ছে যখন তখন আপামর শ্রমিক বা তার শ্রেণির মানুষেরা নিজের বাড়ি ভাঙার যন্ত্রণা অনুভব করছেন না। তার বাড়ির লোকেদের, বাড়িতে থাকা মহিলা শ্রমিকদের জীবনযন্ত্রণার কথা অনুভূত হচ্ছে না। ...more

০৮-মার্চ-২০২৪

হাথরস, মনুবাদী অবিচারের প্রতিচ্ছবি
বৃন্দা কারাত

Hathras reflection of manuvadi injustice
উত্তরপ্রদেশে বর্তমান মুখ্যমন্ত্রী আদিত্যনাথের নিজ সম্প্রদায়ের ব্যক্তিরা আইনের দিক থেকে একটা বিশেষ ছাড় পেয়ে আসছে। এই ঘটনার বর্ণ বিষয়ক পরিচিতিগুলি যদি বিপরীত হত, অর্থাৎ নির্যাতিতা মেয়েটি যদি উচ্চবর্ণের হত এবং অভিযুক্তরা যদি নিম্ন বর্ণের অথবা সংখ্যালঘু সম্প্রদায়ের হত, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে নিশ্চিতভাবে মেয়েটির মৃত্যুকালীন জবানবন্দিকে কোনো তর্ক ছাড়াই গ্রাহ্য করা হত এবং অভিযুক্তদের ফাঁসি না হলেও অন্তত যাবজ্জীবন কারাদণ্ড হতই। স্বাভাবিকভাবেই মৃত্যুকালীন জবানবন্দিকে সব সময়েই আদালতে বিশেষ প্রাধান্য দেওয়া হয়। কিন্তু হাথরসের ক্ষেত্রে এমনটা হল না। এই ক্ষেত্রে মেয়েটি বাল্মিকী সম্প্রদায়ের অর্থাৎ নিম্নবর্ণের, অপরদিকে মৃত্যুর আগে সে যে চার অভিযুক্তের নাম উচ্চারণ করেছে, তারা সবাই উচ্চবর্ণের। এদিকে মামলার রায় ঘোষণার পর থেকে মেয়েটির পরিবারের উপর আদালতের রায় মেনে নিতে প্রচণ্ড চাপ প্রয়োগ করা হতে থাকে। পরিবারটি আশা করেছিল সরকার হয়ত উচ্চতর আদালতে আপিল করবে। কিন্তু তেমনটা হল না। ...more

০৮-মার্চ-২০২৪

নির্বাচনী বন্ড সম্পর্কিত রায় ও ভারতের পুঁজিপতি শ্রেণি
সাত্যকি রায়

Electoral bond verdict and Capitalist class of India
নির্বাচনী বন্ডের মাধ্যমে বিজেপি আসলে অস্বচ্ছতার ব্যবস্থাপনা তৈরি করতে চেয়েছিল যা তাদেরকে পুঁজিপতিদের থেকে রসদ সংগ্রহ করার একচেটিয়া অধিকার এনে দেবে। যে পুঁজিপতিরা অন্য কোনও রাজনৈতিক দলকে বন্ডের মাধ্যমে অর্থ সাহায্য করেছে তাদেরকে প্রকারান্তরে নানা অসুবিধায় ফেলার মধ্যে দিয়ে এটা বুঝিয়ে দেওয়া সহজ হবে যে কাদের ঘরে টাকা জমা পড়লেই তারা একমাত্র শান্তিতে কাজ করবার চালাতে পারবে। এরকম একটি ব্যবস্থাপনা আসলে রাষ্ট্র ও পুঁজিপতি শ্রেণির মধ্যেকার সম্পর্ককে এতটাই নগ্ন করে তোলে যা প্রকারান্তরে পুঁজিবাদি রাষ্ট্রের আধিপত্যের গ্রহণযোগ্যতাকেই ভঙ্গুর করে তোলার বিপদ তৈরি করতে পারে। ...more

০৬-মার্চ-২০২৪

গান্ধীজির রাম নেই রামমন্দিরে
সুদর্শন আয়েঙ্গার

Gandhi jis Ram is not in the Ram mandir
গান্ধীজি বলেছিলেন, আমি যে রামরাজ্য শব্দটা ব্যবহার করছি সে বিষয়ে আমার মুসলমান বন্ধুরা যাতে ভুল না বোঝেন সে বিষয়ে আমি তাঁদের সতর্ক করে দিচ্ছি। আমি হিন্দু রাজের কথা বোঝাতে চাইছি না। রামরাজ্য কথাটার মধ্যে দিয়ে আমি বোঝাতে চাইছি একটা স্বর্গীয় রাজ্য, ঈশ্বরের রাজ্য। আমার কাছে রাম এবং রহিম এক এবং অভিন্ন দেবতা। আমি অন্য কোনও ঈশ্বরকে মানি না, মানি শুধু সেই এক অখণ্ড ঈশ্বরকে যিনি সত্য ও ন্যায়পরায়ণতার ঈশ্বর। ...more

০৩-মার্চ-২০২৪

মোদীর রামরাজ্যে বুলডোজার-রাজ
টিম মার্কসবাদী পথ

Bulldozer raj in Modis raamrajya
সেদিন গোটা দেশের শুভেচ্ছাবার্তায় ভেসেছিলেন হাসানরা। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আবেগঘন বার্তা পোস্ট করেছিলেন এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডলে। ‘উত্তরকাশীতে আমাদের শ্রমিক ভাইদের উদ্ধার অভিযানের সাফল্য সবাইকে আবেগাপ্লুত করছে।’ একদিনের জন্য ‘ন্যাশনাল হিরো’ ছিলেন হাসানরা। ...more

০১-মার্চ-২০২৪

পাঠ্যপুস্তকে কীভাবে ইতিহাস ও বিজ্ঞানকে বদলে দিচ্ছে সঙ্ঘ
স্নিগ্ধেন্দু ভট্টাচার্য

How Sangh textbooks are reshaping Indian history and science
তাঁর মতে, মোদী সরকার যে জাতীয় শিক্ষা নীতি (এনইপি) প্রবর্তন করেছে তা অনেক বছর ধরেই বিদ্যা ভারতীর বিদ্যালয়গুলিতে বলবৎ রয়েছে। তিনি বলেছেন, ‘আমাদের বিদ্যালয়গুলিতে অনুসৃত কিছু পদ্ধতিকেই এনইপি আরো বৃহত্তর পরিসরে নিয়ে গেছে’। তাঁর আশা, সংস্কৃতি বোধমালার পুস্তকগুলি থেকে আরো অনেক তথ্যই আগামীতে বিদ্যালয় শিক্ষার বিধিসম্মত পাঠ্যসূচিতে স্থান পাবে। ...more

২৯-ফেব্রুয়ারি-২০২৪

বিপদসঙ্কুল যাত্রা - দ্বিতীয় পর্ব
মোসাব আবু তোহা

Perilous Journey - Part II
ওই শুক্রবারই সাময়িক যুদ্ধবিরতি একটা শুরু হ'ল। মারামের দুই কাকা উত্তর গাজায় যাওয়ার চেষ্টা করলেন। তবে এক ঘন্টা পরেই ফিরে আসতে হ'ল ওঁদের। ওঁরাই জানালেন, ইজরায়েলি স্নাইপাররা দু'জনকে গুলি ক'রে হত্যা করেছে। বাজারে কাপড়ের দাম, আগের যেকোনো সময়ের চেয়ে, বেড়ে গেছে‌। ইউ এন আর ডব্লু এ-র ত্রাণ শিবিরে সামান্য ময়দার জন্যে প্রায় পাঁচ ঘন্টা অপেক্ষা করলাম। খালি হাতেই ফিরতে হ'ল শেষ অব্দি। গ্যাস সিলিন্ডার ভরার জন্যে লোকে লাইন দিয়েছে, দেখলাম। প্রায় এক কিলোমিটার লম্বা লাইন। ...more

২৭-ফেব্রুয়ারি-২০২৪

বিপদসঙ্কুল যাত্রা - প্রথম পর্ব
মোসাব আবু তোহা

Perilous Journey - Part I
বোমায় উড়ে যাওয়া স্কুলটার দিকে যে রাস্তাটা গেছে, সেই ধুলোমাখা রাস্তায়– বুক-ফাটানো একটা দৃশ্য– আমাদের স্বাগত জানাল। কাঁথা-কম্বল আর গ্যাসের ক্যানেস্তারা নিয়ে লোকজন ছুটে পালাচ্ছে সব। কয়েকটা ঘোড়া আর গাধার গা থেকে রক্ত ঝরছে গলগল করে। একটা ঘোড়ার লেজটা তো প্রায় খসেই পড়বে এখুনি। এক ছোকরা– যতই সে তার তেষ্টা মেটানোর চেষ্টা করছে– যতই জল সে খাচ্ছে, ঘাড়ের কাছের একটা ফুটো দিয়ে ততই জলটা বেরিয়ে যাচ্ছে। ছেলেটা আমার কাছে একটা ছোরা খুঁজেছিল। আমার কাছে একটা ছোরা থাকলে গলাটা সম্পূর্ণ কেটে ফেলে তাকে এই দুর্ভোগ থেকে মুক্তি দিতে পারতাম! ...more

২৬-ফেব্রুয়ারি-২০২৪

ছায়া পূর্বগামিনী
রতন খাসনবিশ

retreating shadows

যাঁরা ভেবেছিলেন ৪৫ টাকা লিটারে জ্বালানি তেল পাওয়া যাবে, ডলার ৪০ টাকায় নামবে, প্রতিটি ভারতবাসী ব্যাঙ্ক অ্যাকাউন্টে  ১৫ লক্ষ করে টাকা পাবেন, যারা ভেবেছিলেন বাড়ির জোয়ান ছেলে সেনাবাহিনীতে চাকরি পাবে, যারা ভেবেছিলেন আরও বড়ো বড়ো কারখানা গড়ে মোদী প্রতি ঘরে বেকার যুবক যুবতীদের চাকরি দেবেন, যারা ভেবেছিলেন দিনের শেষে নিরাপত্তা দেবে মোদীর রাষ্ট্র যাতে তাঁরা সন্ধেবেলায় নির্বিঘ্নে তুলসীদাসী রামায়ণ পড়ে সময় কাটাতে পারেন, উত্তর ভারতের সেই অগণিত সাধারণ মানুষ মোদীর বিজেপির সরকার কর্তৃক প্রতারিত হয়েছেন। হরিয়ানার শম্ভূ সীমানায় এই মানুষদেরই কাতার ক্রমশ দীর্ঘ হচ্ছে। রাম লালা কোনও ভাবেই মানুষের এই দীর্ঘ ব্যারিকেড অতিক্রম করতে পারছে না। ...more

২৫-ফেব্রুয়ারি-২০২৪

সন্দেশখালির প্রেক্ষিতে (শেষ পর্ব)
অনির্বাণ চট্টোপাধ্যায়, কুমার রাণা, অনিতা অগ্নিহোত্রী

Sandeshkhalir Prekhite- Part II
কিন্তু উন্নয়নকে কীভাবে দেখব... এইখানে তো সদর্থে বামপন্থী রাজনীতির একটা মস্ত বড় ভূমিকা আছে। বস্তুত বামপন্থী রাজনীতি ছাড়া এইটা আর কেউ করবে না। একদল তাদের শাসকের জায়গায় থেকে কীভাবে এই ব্যবস্থাটাকে লালন করে যাওয়া যায় তার জন্য লড়ছে। আর, পশ্চিমবঙ্গে সংসদীয় প্রধান বিরোধী দল যারা, তাদের রাজনীতিতে তো এই কথাগুলোই কখনও উঠবে না। তাদের রাজনীতি তো অন্য রাজনীতি। সেটা তো সমস্ত পরিচয়কে ধর্মীয় পরিচয়ের খোপে রেখে কীভাবে ভাগটা করা যায়... * ...more

২৩-ফেব্রুয়ারি-২০২৪

সন্দেশখালির প্রেক্ষিতে (প্রথম পর্ব)
অনির্বাণ চট্টোপাধ্যায়, কুমার রাণা, অনিতা অগ্নিহোত্রী

Sandeshkhalir Prekhite- Part I
শান্তনু দে: কোন পথে বাংলা। কোন পথে বাংলার সমাজ-সংস্কৃতি-অর্থনীতি-রাজনীতি। সন্দেশখালির ঘটনার পর মার্কসবাদী পথের পক্ষ থেকে আমরা শুনতে চেয়েছি সমাজ-কে নিয়ে যাঁরা সিরিয়াস চিন্তা-ভাবনা করেন তাঁদের মতামত। আমাদের মধ্যে আছেন অনিতা অগ্নিহোত্রী, যাঁর লেখা গল্প উপন্যাসের সঙ্গে আমরা সবাই পরিচিত, যেখানে তিনি তুলে ধরেছেন প্রান্তজনের কথা, খেটে খাওয়া মানুষের কথা। আছেন অনির্বাণ চট্টোপাধ্যায়। সাংবাদিক, দুই বাংলার মানুষের কাছেই যিনি সমান পরিচিত নাম। আছেন কুমার রাণা। দীর্ঘদিন গবেষণার কাজের সঙ্গে যুক্ত। নিয়মিত কলাম লেখক। যখনই আমরা লেখা চেয়েছি কখনও নিরাশ করেননি। আজ খোলামেলা আলোচনা করবেন ওঁরা নিজেরা। পশ্চিমবাংলার রাজনৈতিক বুদ্ধিচর্চায় যে পঙ্কিল আবর্ত তৈরি হয়েছে তাকে কীভাবে স্বচ্ছ ধারায় পরিণত করা যায়, মার্কসবাদী পথ-এর পক্ষ থেকে এটি তারই একটি বিনম্র প্রয়াস। আপনাদের সবাইকে স্বাগত। শুনব আমরা। মতামত আলোচকদের একান্তই নিজস্ব।* ...more

২২-ফেব্রুয়ারি-২০২৪

সন্দেশখালির প্রেক্ষিতে - অন্তিম পর্ব
অনির্বাণ চট্টোপাধ্যায়, কুমার রাণা, অনিতা অগ্নিহোত্রী

Sandeshkhalir Prekhite- Part II
কোন্ পথে বাংলা? কোন্ পথে বাংলার সমাজ, অর্থনীতি, রাজনীতি?— সন্দেশখালির ঘটনার পর মার্কসবাদী পথের পক্ষ থেকে আমরা শুনতে চেয়েছি সমাজ নিয়ে যাঁরা সিরিয়াস চিন্তাভাবনা করেন, তাঁদের মতামত। আলোচনায় অনিতা অগ্নিহোত্রী। যাঁর লেখা গল্প, উপন্যাসের সঙ্গে আমরা সবাই পরিচিত। আছেন অনির্বাণ চট্টোপাধ্যায়। সাংবাদিক। দুই বাংলার মানুষের কাছেই যিনি একটি পরিচিত নাম। আছেন কুমার রাণা। দীর্ঘদিন গবেষণার কাজে যুক্ত। খোলামনে আলোচনা করেছেন ওঁরা। ওঁরা নিজেরা। পশ্চিমবাংলার রাজনৈতিক বুদ্ধি-চর্চায় যে পঙ্কিল আবর্ত তৈরি হয়েছে— তাকে কীভাবে স্বচ্ছ ধারায় পরিণত করা যায়, মার্কসবাদী পথের পক্ষ থেকে এটি তারই একটি বিনম্র প্রয়াস মাত্র। মতামত আলোচকদের একান্তই নিজস্ব। ...more

২২-ফেব্রুয়ারি-২০২৪

সন্দেশখালির প্রেক্ষিতে - প্রথম পর্ব
অনির্বাণ চট্টোপাধ্যায়, কুমার রাণা, অনিতা অগ্নিহোত্রী

Sandeshkhalir Prekhite- Part I
কোন্ পথে বাংলা? কোন্ পথে বাংলার সমাজ, অর্থনীতি, রাজনীতি?— সন্দেশখালির ঘটনার পর মার্কসবাদী পথের পক্ষ থেকে আমরা শুনতে চেয়েছি সমাজ নিয়ে যাঁরা সিরিয়াস চিন্তাভাবনা করেন, তাঁদের মতামত। আলোচনায় অনিতা অগ্নিহোত্রী। যাঁর লেখা গল্প, উপন্যাসের সঙ্গে আমরা সবাই পরিচিত। আছেন অনির্বাণ চট্টোপাধ্যায়। সাংবাদিক। দুই বাংলার মানুষের কাছেই যিনি একটি পরিচিত নাম। আছেন কুমার রাণা। দীর্ঘদিন গবেষণার কাজে যুক্ত। খোলামনে আলোচনা করেছেন ওঁরা। ওঁরা নিজেরা। পশ্চিমবাংলার রাজনৈতিক বুদ্ধি-চর্চায় যে পঙ্কিল আবর্ত তৈরি হয়েছে— তাকে কীভাবে স্বচ্ছ ধারায় পরিণত করা যায়, মার্কসবাদী পথের পক্ষ থেকে এটি তারই একটি বিনম্র প্রয়াস মাত্র। মতামত আলোচকদের একান্তই নিজস্ব। ...more

২১-ফেব্রুয়ারি-২০২৪

একুশে, মাতৃভাষায় মার্কসবাদ চর্চা
টিম মার্কসবাদী পথ

Twenty first, Marxism study
তবে শুধুমাত্র ভাষার সংগ্রাম বা জাতীয় সংগ্রাম বললে একে রাজনৈতিক ভাষায় বুর্জোয়া বা পেটিবুর্জোয়া সংগ্রাম বলে চিহ্নিত করতে হয়। আসলে একুশের সংগ্রামের মধ্যে, একুশের চেতনার মধ্যে অনেক বেশি ছিল বামপন্থার উপাদান। একুশের সংগ্রাম, ভাষা আন্দোলন যারা তৈরি করেছিলেন, তাদের মধ্যে কমিউনিস্টরাই ছিলেন নেতৃত্বে। সেকারণে ভাষা আন্দোলনে ছিল না উর্দু বিদ্বেষ। এব্যাপারে নিষিদ্ধ কমিউনিস্ট পার্টি ছিল খুবই সচেতন। কমিউনিস্টরা আন্তর্জাতিকতাবাদী। আত্মগোপনে থাকা কমিউনিস্টরা সচেতন ছিলেন, যাতে এই আন্দোলন উগ্র জাতীয়তাবাদে রূপ না নেয়। তাই ভাষা আন্দোলনের দাবি ছিল উর্দুর পাশাপাশি বাংলাকেও রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। ...more

২০-ফেব্রুয়ারি-২০২৪

ছেচল্লিশের নৌবিদ্রোহ- সাম্রাজ্যবাদ বিরোধী অসম্প্রদায়িক চেতনার জলন্ত নিদর্শন
অর্ণব ভট্টাচার্য

Naval mutiny of forty-six - vivid sign of anti-imperialist non-communal spirit
নৌ বিদ্রোহীদের পাশে দাঁড়াতে জাতীয় নেতৃত্ব অস্বীকার করলেও বিদ্রোহীদের সমর্থনে আমজনতা বিপুল সংখ্যায় রাস্তায় নেমে আসে। সৈন্যবাহিনী দিয়ে ঘিরে ফেলে নাবিকদের অনাহারে মারবার চক্রান্ত ব্যর্থ করে দেয় বোম্বের সাধারণ মানুষ। গেটওয়ে অফ ইন্ডিয়ায় জড়ো হয়ে তারা বিদ্রোহীদের খাবার পৌঁছে দেয়। নৌ বিদ্রোহের দিনগুলিতে কমিউনিস্ট পার্টির ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদ্রোহী নাবিকদের পাশে দাঁড়িয়ে ধর্মঘটের ডাক দেয় বোম্বে স্টুডেন্টস ইউনিয়ন ও ভারতের কমিউনিস্ট পার্টি। পার্টির কেন্দ্রীয় কমিটির নেতা গঙ্গাধর অধিকারী এক বিবৃতিতে নাবিকদের দাবির বিষয়ে সহানুভূতি ও আনুগত্য প্রকাশ করেন ...more

১৯-ফেব্রুয়ারি-২০২৪

রাষ্ট্র ও প্রতিবিপ্লব
রতন খাসনবিশ

state and counter revolution
বাম আমলে ক্ষমতার বিকেন্দ্রীকরণ মারফৎ রাষ্ট্রকে যে অন্য ভাষায় কথা বলতে শেখানো হয়েছিল, ২০১১র প্রতিবিপ্লব সেটিকে সর্বপ্রথম সংশোধন করে নেয়। প্রতিবিপ্লব ঠিক করে দেয় যে, রাষ্ট্র কথা বলবে ডিজি, আইজির ভাষায়। নির্বাচিত সরকার বলতে বোঝাবে সর্বক্ষমতাসম্পন্না এক রাজনৈতিক নেত্রী।  কিছু আঞ্চলিক মাফিয়া আর পর্দার আড়ালে থাকা রাষ্ট্র যারা পরিচালনা করেন, তাদের ক্রমাগত ক্ষমতায়নের পথ প্রশস্ত করেছে এই প্রতিবিপ্লব। ...more

১৭-ফেব্রুয়ারি-২০২৪

দেশে উচ্চশিক্ষার বাজারের পূর্বাপর
পার্থিব বসু

Market orientation of higher education in the country
উচ্চশিক্ষায় নয়া উদার অর্থনীতির বেপরোয়া যাত্রায় সাম্প্রতিকতম গুরুত্বপূর্ণ ঘটনা মোদি সরকারের নয়া শিক্ষা নীতি। উচ্চশিক্ষাকে বাজারি ব্যক্তি পণ্যে পরিণত করার যে যজ্ঞ শুরু হয়েছিল নব্বইয়ের দশকের গোড়ায়, সে কাজের বাকিটুকু শেষ করার লক্ষ্যে নয়া শিক্ষা নীতি এই সরকারের আর এক সার্জিকাল স্ট্রাইক। গোদের ওপর বিষফোঁড়া, এই সরকারের সর্বক্ষেত্রে গৈরিকীকরণের কেন্দ্রীয় অ্যাজেন্ডা। ...more

১৬-ফেব্রুয়ারি-২০২৪

লাভ জিহাদিদের কথা
দেবরাজ দেবনাথ

Love Jihadists
আরএসএস-এর সাফল্য এখানেই যে ভিনধর্মে স্বেচ্ছায় প্রেম বা স্বেচ্ছা ধর্মান্তর বলে কিছু সম্ভব তা গণচেতনা থেকে প্রায় মুছে দিতে সক্ষম হওয়া। সোশ্যাল মিডিয়ায় লাভ জিহাদ সংক্রান্ত অপপ্রচারের বন্যা এতদূর বিস্তৃত হয়েছিল যে পশ্চিম উত্তরপ্রদেশ বা হরিয়ানার বিস্তৃত অংশে গত দশকের মাঝামাঝিতে মেয়েদের হাতে মোবাইল ফোন দেওয়াটা বন্ধ হয়ে গিয়েছিল। বলা বাহুল্য ভারতে যে ১২টি রাজ্যে এখন ধর্মান্তরণ-বিরোধী আইন চালু হয়েছে তার প্রায় সবটাই বিজেপি শাসনে। ...more

১৪-ফেব্রুয়ারি-২০২৪

হিন্দুত্বের প্রিজমে ফয়েজ
শান্তনু দে

Faiz in the prism of hindutva
দেশভাগের ঘোষণার ক’দিন বাদে ফয়েজ কবিতাটি লিখেছিলেন নিদারুণ যন্ত্রণায়। সীমান্তের দু’পারে রক্তে ভেসে যাচ্ছে রাস্তা, জীবিকা হারিয়ে সবহারা উদ্বাস্তু স্রোত, ধর্ষণ। দেখে ফয়েজের বিস্ময়, এই স্বাধীনতাই কি আমরা চেয়েছিলাম? ভারত, পাকিস্তানকে ভাগ করে যে স্বাধীনতা এসেছে, আমরা কি আদৌ তেমন কখনও চেয়েছিলাম? আমরা কি সত্যিই মুক্ত? ঋত্বিকের ‘কোমল গান্ধার’, মান্টোর ‘টোবা টেক সিং’র মতোই ফয়েজের ‘সুবহ্‌-এ-আজাদী’। ...more

১৩-ফেব্রুয়ারি-২০২৪

ডারউইনবাদের পথেই ইহলোকের স্বর্গ
অরুণাভ মিশ্র

This world's paradise is on the path of Darwinism
কেনো বিষ হবে না? বিবর্তনই তো সৃষ্টির জায়গা থেকে ঈশ্বরকে হঠিয়ে দেয়। ঈশ্বর যদি সৃষ্টি না করেন, আত্মা যদি তাঁর দেওয়া না হয়, তবে তো কর্মফলের বিচারের ভারও তাঁর নয়। তাহলে স্বর্গ নরক, পাপ-পূণ্য, ইহলোক-পরলোক, পূর্বজন্ম-পরজন্ম, এসব বলে মানুষকে ধোঁকা দেওয়া যাবে না। ধর্মান্ধদের ঐ কৌশলে সাধারণ মানুষ বাধ্য হয়ে পরলোকে স্বর্গ রচনা করেন। বিবর্তনবাদ সাথী হলে সে কৌশল ব্যর্থ করে তারা ইহলোকের স্বর্গ তৈরিতে প্রয়াসী হবেন। সৃষ্টিবাদ কখনোই তা চায় না। তাই সর্বশক্তি দিয়ে তা ডারউইনবাদের বিরোধিতা করে। ...more

১২-ফেব্রুয়ারি-২০২৪

ব্রেশট ও স্তানিস্লাভস্কি 'এক স্রোতে ভেসে...'?
রামকৃষ্ণ ভট্টাচার্য

Brecht and Stanislavski floating in a stream
আদতে ব্রেশ্‌ট্‌ ছিলেন বিপ্লবী চিন্তাবিদ। নাটক তাঁর সমাজদর্শন প্রকাশের ও প্রচারের মাধ্যম। সেই মাধ্যমের উপযোগী প্রযোজনার ধাঁচও তাঁকে তৈরি করে নিতে হয়েছিল। চীনে ও জাপানি থিয়েটারের সঙ্গে সঙ্গে স্তানিস্লাভ্‌স্কির কাছ থেকেও তিনি অনেক কিছু শিখেছিলেন। কিন্তু স্তানিস্লাভ্‌স্কির চেতনায় 'সমাজের প্রতি দায়িত্ব... মানুষের মহত্ব' ইত্যাদি যেসব সদ্‌গুণ থাকে (ব্রেশ্‌ট্‌ও এগুলির প্রশংসা করেছেন) তার সঙ্গে ব্রেশ্‌ট্‌-এর বৈজ্ঞানিক সমাজবাদী ধারনাকে এক করে দেখলে ভুল হবে। নিছক সদিচ্ছা আর ঐতিহাসিক বস্তুবাদ অত অনায়াসে মেলে না। ...more

১০-ফেব্রুয়ারি-২০২৪

এপিকের সারকথা
উৎপল দত্ত

Summary of Epic
আঙ্গিককে রাজনীতির অধীন রাখলেও পরিচালক জীবনে প্রয়োজনানুযায়ী স্টাইলের বহু পরিবর্তন ঘটালেও, নানা পরীক্ষা- নিরীক্ষার মধ্যে দিয়ে ব্রেখট্ শেষ কটি প্রযোজনায় ফর্ম সম্পর্কে কতকগুলি সিদ্ধান্তে এসেছিলেন। সেগুলোকেই তাঁর রাজনৈতিক মতবাদ থেকে বিচ্ছিন্ন করে বিমূর্ত কতকগুলি ফর্মূলায় পর্যবসিত করেছেন পশ্চিমা কিছু নাট্যবিদ। ভেরফ্রেমডুং, অ্যালিয়েনেশন, এপিক, এমপেথি প্রভৃতি কথাকে ব্রেখট্-এর রচনা থেকে ছিঁড়ে এনে তাঁকে বিশুদ্ধ এক আঙ্গিকবিদে পরিণত করতে চেয়েছেন তাঁরা যাঁরা ব্রেখট- এর রাজনীতি সইতে পারেন না। ...more

০৯-ফেব্রুয়ারি-২০২৪

কুস্তি সংস্থার ওপর স্থগিতাদেশ: একটি বিলম্বিত এবং ক্ষুদ্র প্রয়াসমাত্র
জগমতী সাংওয়ান, ইন্দ্রজিৎ সিং

Suspension on wrestling organizations: a belated and minor effort
আশ্চর্যজনক নয় যে, উক্ত তিন কুস্তিগীর এবং যারা তাদের সংগ্রামকে সমর্থন করেছিল তারা নিজেদেরকে চরম প্রতারিত মনে করেছে। বৃজভূষণ সিংয়ের বিরুদ্ধে মহিলাদের শালীনতাকে ক্ষুব্ধ করার অপরাধে চার্জশিট দাখিল করা হয়েছিল। কিন্তু পকসো আইনের অধীনে তার গ্রেপ্তারি এড়াতে নাবালক অভিযোগকারীনীকে অভিযোগ জমা না-দেওয়া এবং অভিযোগ প্রত্যাহার করার জন্য প্রভাবিত করার যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছিল চার্জশিট দাখিল করার আগে। ...more

০২-ফেব্রুয়ারি-২০২৪

লেনিন ও ‘তৃতীয় বিশ্ব’
সাত্যকি রায়

Lenin and the 'Third World'
পুঁজির আধিপত্যের আজ আর কোন ভৌগোলিক বিন্যাস নেই, পুঁজিবাদী শোষণ আজ সর্বব্যাপী এবং পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে কোন কাঠামোগত বৈষম্যের সম্পর্ক নেই।মনে রাখা দরকার সাম্রাজ্যবাদের আলোচনায় বৈষম্য ও শোষণ এই দুটি ধারণাই সমান গুরুত্বপূর্ণ। ...more

২৯-জানুয়ারি-২০২৪

লেনিন আজও প্রাসঙ্গিক
সৌভিক ঘোষ

Lenin is still relevant today
তবে কি আমাদের হাতে শুধুই পেনসিল রয়ে যাবে? না, আমাদেরও হাতিয়ার রয়েছে, আর তাকেই আমরা লেনিন বলে চিনি। তাই বারে বারে মনে রাখি প্রথাসম্মত বুদ্ধিজীবীতার ঝনঝনে মেধাসমৃদ্ধ ঢাকে বেজে ওঠা ফাঁপা আওয়াজের বিরুদ্ধে যে বিবমিষাকে আন্তনিও গ্রামশি’র উত্তরাধিকার বলে চালিয়ে দেওয়া হচ্ছে সেসব আমরা যার লেখা পড়ে শিখেছি তিনিই ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ, লেনিন। নাঝেদজা ক্রুপস্কায়া’র লেখায় (রেমিনিসেন্সেস অফ লেনিন) পাওয়া যায় কিংবা ‘এক পা আগে দুই পা পিছে’তে লেনিন নিজেই সেকথা লিখেছিলেন। পার্টির দ্বিতীয় কংগ্রেসের অধিবেশনে এমনও কেউ কেউ উপস্থিত ছিলেন যারা রাশিয়ার বাইরের মানুষ, বিপ্লববাদে বিশ্বাসী, মার্কসপন্থী হিসাবে নিজেদের জাহির করতে ভালবাসেন। ...more

২৫-জানুয়ারি-২০২৪

সুভাষচন্দ্র বসু ও সাম্প্রদায়িক সমস্যা
অমলেন্দু দে

Subhash Chandra Bose and communal problems
হিন্দু ও মুসলিম স্বাতন্ত্র্যবোধ স্বাধীনতা সংগ্রামের পথে অন্তরায় সৃষ্টি করায় সুভাষচন্দ্র উদ্বিগ্ন হন। হিন্দুরাষ্ট্র গঠন করে অথবা পৃথক মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠা করে যে সাম্প্রদায়িক সমস্যার প্রকৃত সমাধান সম্ভব হবে না, সে বিষয়ে সুভাষচন্দ্রের মনে কোনো সংশয় ছিল না। তিনি ভারতীয় পরিবেশে ভারতের উপযোগী করে একটি সমাজতান্ত্রিক ব্যবস্থা গঠনের মাধ্যমে ভারতকে সাম্প্রদায়িক সমস্যা থেকে মুক্ত করে এক ঐক্যবদ্ধ স্বাধীন ভারত গড়ে তুলবার জন্য একটি বিকল্প কর্মসূচিও তৈরি করেন। তাঁর ভাবনা অনুযায়ী ভারতের 'সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র' এমন একটি রাষ্ট্র হবে যেখানে প্রতিটি নাগরিক সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক দাসত্ব থেকে মুক্ত হবে। ...more

২৩-জানুয়ারি-২০২৪

রামমন্দির: মোদী, হিন্দুত্ব এবং রাষ্ট্র
টিম মার্কসবাদী পথ

Ram temple: modi hindutva and state
ধর্ম এবং রাজনীতি দু’টি পৃথক সত্তা। যারা সেই সীমারেখাটি মুছে দিতে চায়, রাষ্ট্রের সঙ্গে ধর্মকে মিশিয়ে দিতে চায়, তারা ধর্মকে শুধু ব্যবহার করে চলেছে নিজেদের রাজনীতির স্বার্থে। রামমন্দিরের উদ্বোধন সেকারণে আদ্যন্ত একটি রাজনৈতিক কার্যক্রম।  এই ভারত, নতুন ভারত নয়। কোনওভাবেই  নয়। ...more

২২-জানুয়ারি-২০২৪

লেনিনের মৃত্যুতে
জোসেফ স্তালিন

On the death of Lenin
লেনিন কথনোই সোভিয়েত প্রজাতন্ত্রকে মনে করতেন না যে তাতেই তার সমাপ্তি। তিনি সর্বদাই তাকে পাশ্চাত্ত্য ও প্রাচ্যের দেশগুলির বিপ্লবী সংগ্রাম শক্তিশালী করার একটি অত্যাবশ্যকীয় যোগসূত্র হিসেবে দেখতেন, পুঁজিবাদের বিরুদ্ধে সারা দুনিয়ার মেহনতী মানুষের জয়লাভ সুগম করার একটি অত্যাবশ্যক যোগসূত্র হিসেবে দেখতেন। ...more

২১-জানুয়ারি-২০২৪

বাবরি ধবংস থেকে রাম মন্দিরের উদ্বোধন : ভারতীয় রাজনীতির গতিপথ 
রাম পুনিয়ানি

Babri demolition to Ram temple inauguration
বিজেপি যত বেশি করে নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে উঠল ততই নিয়মিতভাবে সাম্প্রদায়িক হিংসা বাড়তে শুরু করল, মুসলিম কমিউনিটিগুলিকে এক একটি নির্দিষ্ট জায়গায় আবদ্ধ করে ফেলা হল এবং রাজনৈতিক মেরুকরণের প্রক্রিয়া আরও জোরদার হল। আরএসএসের এই সম্মিলিত সাফল্যের উদযাপনের মধ্য দিয়ে দেশ ও বিদেশ থেকে বিপুল অর্থ সংগৃহীত হল। আপাতত একটি বিশাল বড় মন্দির নির্মিত হয়ে উদ্বোধনের অপেক্ষায় প্রস্তুত হয়ে রয়েছে। হিন্দু আচার ও রীতিনীতি মেনে তার উদ্বোধন করবেন এদেশের প্রধানমন্ত্রী স্বয়ং। ...more

১৮-জানুয়ারি-২০২৪

উপনিবেশবাদ মুক্ত প্যালেস্তিনীয় চেতনা
হায়দার ঈদ

uponibeshbad mukto palestenio chetona
গাজা শহর। মাটিতে মিশে যাওয়া একটি বাড়ির ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আমি। তাকিয়ে আছি দিগন্তের দিকে। এভাবেই বইটির শুরু। লেখার একেবারে শেষ পর্বে, যেখানে লেখকের বাড়ি, সেখানে বেপরোয়া বোমাবর্ষণ শুরু করে ইজরায়েলি বাহিনী। প্রাণ হাতে নিয়ে পরিবারসহ তাঁকে পালাতে হয় দক্ষিণে, রাফা শহরের দিকে। পিছনে তাড় করে বোমা-বৃষ্টি। তবু অকুতোভয়। বইয়ের কাজ শেষ করা এবং শুরুটা সাজিয়ে দেওয়ার কাজে ছিলেন অবিচল। একবুক সাহস আর প্রত্যয় নিয়ে ক্রমশ হারিয়ে যেতে থাকা ইন্টারনেট পরিষেবার মধ্যে পাঠিয়ে গিয়েছেন একের পর এক অডিও। বইটি সেই অর্থে, একদিকে যেমন ১৯৪৮ থেকে প্যালেস্তিনীয় ভূখণ্ডে ইজরায়েলি দখলদারির ফসল– তেমনই ২০০৮ থেকে এবং অতি সম্প্রতি গাজায় ইজরায়েলি বোমাবর্ষণের সরাসরি ধারাভাষ্য। যদিও, বইটি গাজায় ২০২৩ সালের বেপরোয়া আগ্রাসন নিয়ে নয়। এটি আসলেই অসলো-আত্মসমর্পণ, দ্বি-রাষ্ট্র সমাধান সূত্রের নামে সাম্রাজ্যবাদের বান্টুস্তান নির্মাণ নিয়ে তীক্ষ্ণ সমালোচনা। যেসব সংগঠন একসময় প্যালেস্তাইনের মুক্তির সংগ্রামে ঐতিহাসিকভাবে সমর্পিত প্রাণ ছিল, কীভাবে প্যালেস্তাইনের সংগ্রাম ও মুক্তির দাবিকে আড়ালে সরিয়ে রেখে– বিষয়টিকে নিছক প্রতীকে পরিণত করাটা তাদের নির্বিষ কার্যকলাপ হয়ে দাঁড়িয়েছে– তারও স্বীকৃতি রয়েছে এই বইয়ে। ইতিহাসের এক নতুন পর্বে– প্যালেস্তিনীয় সংস্কৃতি, পরিচিতি সত্ত্বা এবং প্যালেস্তিনীয় জনগণের ভবিষ্যতের ওপর নেমে এসেছে এক অভূতপূর্ব চাপ। এই সময়ে উপনিবেশবাদ-মুক্ত প্যালেস্তিনীয় চেতনা দাবি করছে চেতনার-ও পরিবর্তন। লেখক হায়দার ঈদ গাজার আল-আসকা বিশ্ববিদ্যালয়ের উত্তর-উপনিবেশ ও উত্তর-আধুনিক সাহিত্যের অ্যাসোসিয়েট প্রফেসর। ‌লিখেছেন ‘ওয়ার্ল্ডিং’ পোস্টমডার্নিজম: ইন্টারপ্রেটিভ পসিবিলিটিজ অফ ক্রিটিক্যাল থিয়োরি এবং কাউন্টারিং দ্য প্যালেস্টিনিয়ান নাকবা: ওয়ান স্টেট ফর অল-র মতো বই। ভাষান্তর করেছেন, সুচিক্কন দাস ...more

১৮-জানুয়ারি-২০২৪

রোজা লুক্সেমবার্গের জীবন ও চিন্তা- তৃতীয় পর্ব
চিরশ্রী দাশগুপ্ত

The Life and Thoughts of Rosa Luxemburg – Part III
রোজা লুক্সেমবার্গের জীবনের আরেকটি দিক তুলে ধরা দরকার সেটা হল মৃত্যুদণ্ড ও জেলখানার বন্দীদের পরিস্থিতি বিষয়ে তাঁর বিরোধিতা। অধ্যাপক ইরফান হাবিব উল্লেখ করেছেন, ১৯১৮ সালের ৯ই নভেম্বর রোজা যখন জেল থেকে ছাড়া পেলেন সেটা জার্মানি জুড়ে ছড়িয়ে পড়া বিপ্লবী অভ্যুত্থানের সময়। মুক্তি পাবার পর রোজা এই বিষয়ে লিখেছিলেন। স্বাস্থ্য ভালো ছিল না তা সত্ত্বেও তিনি লড়াইয়ের কর্মকান্ডে ঝাঁপিয়ে পড়লেন। মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই যে বিষয়ে লিখলেন, তা হল মৃত্যুদণ্ডের শাস্তির সমালোচনা। ...more

১৭-জানুয়ারি-২০২৪

ধর্ম ও রাজনীতি মেলাবেন না
জ্যোতি বসু

Do not mix religion and politics
আমাদের যে সংবিধান আছে তা হলো ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। তার জন্য আমরা গর্বিত। এটা হওয়া উচিত। আমাদের পাশে অনেক প্রতিবেশী রাষ্ট্র আছে, এখানটা সেখানকার মতো নয়। সেখানে কোনও একটা ধর্ম আছে, সেটা কোনও একটা ধর্মের রাষ্ট্র। এটা আমরা চাই না, এটাই আমাদের চালিয়ে যেতে হবে। আমরা দেখেছি ভারতবর্ষের নির্বাচনে এই জিনিস থাকেনি। নানা সংস্থা আছে, যারা ধর্ম এবং রাজনীতি মিলিয়েছেন এবং বিশেষ করে রাম জন্মভূমি এবং বাবরি মসজিদ নিয়ে।  ...more

১৭-জানুয়ারি-২০২৪

রোজা লুক্সেমবার্গের জীবন ও চিন্তা- দ্বিতীয় পর্ব
উৎসা পট্টনায়েক

The Life and Thoughts of Rosa Luxemburg - Part II
এমন নয় যে মার্কস তাঁর পুঁজিবাদী সঞ্চয়নের মডেলটি শুধুমাত্র শ্রমিক এবং পুঁজিপতিদের নিয়ে একটি বদ্ধ সমাজে সংঘটিত করতে চেয়েছিলেন। কারণ যদি আমরা মার্ক্সের নিজের কাজের পরিকল্পনা পড়ি - যা তিনি ১৮৫৯ সালে ‘আ কন্ট্রিবিউশান টু দি ক্রিটিক অফ পোলিটিকাল ইকোনমি’ বইয়ে লিপিবদ্ধ করেছিলেন - তাহলে খুব স্পষ্ট হয়ে যায় যে, মার্কস কখনই তাঁর বিশ্লেষণকে একটি বদ্ধ অর্থনীতিতে সীমাবদ্ধ রাখতে চাননি। পুঁজিবাদের বিশ্বব্যাপী কর্মকাণ্ড অধ্যয়ন করারই উদ্দেশ্য ছিল তাঁর। ...more

১৬-জানুয়ারি-২০২৪

রোজা লুক্সেমবার্গের জীবন ও চিন্তা- প্রথম পর্ব
ইরফান হাবিব

The Life and Thoughts of Rosa Luxemburg - Part I
মার্কসের মতে – পুঁজি দুটি ভাগে বিকশিত হয় – ধ্রুবক পুঁজি (কনস্ট্যান্ট ক্যাপিটাল) এবং পরিবর্তনশীল পুঁজি (ভ্যারিয়েবল্‌ ক্যাপিটাল)। পরিবর্তনশীল পুঁজি হল সেই পুঁজি, যা শ্রমের জন্য ব্যয় করা হয়, অন্যান্য অর্থনীতিবিদেরা যাকে মজুরি ফান্ড বলেন। অতএব, মজুরি ফান্ড শ্রমিকদের মধ্যে বন্টন করা হলে, শ্রমিক কেবল যতটুকু তাঁর মজুরি ততটুকুর সমপরিমাণ কিনতে পারেন – তার বেশি কিনতে পারেন না কারণ তাঁরা কেবল শ্রমিক। ...more

১৫-জানুয়ারি-২০২৪

কেন আজ ‘প্যালেস্তাইনের কবিতা’ পড়তে চাই
সায়ন্তন সেন

Why I want to read
বহমান কেন? কবিতা কি স্রোতের মতো? কথার-পিঠে-কথার মতো? প্যালেস্তাইনের কবিতা-ই সে কথা বলবে। পাঠকের চোখ এড়াবে না, এই সংকলনে সন্নিবিষ্ট ‘পরিচয়পত্র'নাম্নী দুইটি কবিতা— ...more

১৪-জানুয়ারি-২০২৪

শ্রমদাসত্ব  না মজুরিদাসত্ব : পুঁজির পছন্দ কোনটি?
সাত্যকি রায়

Labor slavery or wage slavery: which is capital's choice
অ্যাডাম স্মিথ থেকে মালথাস  সকলেই মনে করতেন যে পরাধীন শ্রম স্বাধীন শ্রমের তুলনায় কম দক্ষ ও তাদের উৎপাদনশীলতা কম  হয়ে থাকে। দ্বিতীয়ত, দাস ব্যবস্থায় একজন দাস ও তার পরিবারের সারা জীবনের ভরণ পোষণের দায়িত্ব দাস মালিকের হয়ে থাকে। উৎপাদন প্রক্রিয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের দক্ষতার প্রয়োজন হয়। একটি মানুষ জীবনের নানা পর্যায়ে এইসব দক্ষতা অর্জন করতে পারবে এটা খুব স্বাভাবিক নয়। ...more

০৪-জানুয়ারি-২০২৪

থিয়েটারের রাজনীতি: জনম ও সফদার
শুভ প্রসাদ নন্দী মজুমদার

Politics of theatre, Janam and Safdar
‘মেশিন’ ছিল এই প্রক্রিয়ার ফসল।” মাত্র ১৩ মিনিটের নাটক, অথচ তার ক্যানভাসটি ছিল সুবিস্তৃত। হিন্দি কবি মনমোহন বলেছিলেন, ‘মনে হল কার্ল মার্ক্সের ক্যাপিটেল গ্রন্থটিকে কেউ যেন ১ মিনিটের নিবন্ধে নামিয়ে এনেছে।’ এরপর আর থেমে থাকেনি জনম। শ্রমিক আন্দোলনের প্রত্যক্ষ অভিজ্ঞতার মধ্য থেকে নির্মিত নাটক ও তার ভাষা সফদারদের থিয়েটারকে এক স্বতন্ত্র রূপ দিল। এই ধারাতেই পরবর্তী সময়ে একের পর এক নাটকের জন্ম। ...more

০২-জানুয়ারি-২০২৪

২০২৪: সামনে বড় লড়াই
টিম মার্কসবাদী পথ

2024: Larger struggle ahead
ভারতীয় রাষ্ট্র দ্রুত গতিতে এগোচ্ছে বি-ধর্মনিরপেক্ষকরণের দিকে। অতীতের হিন্দু উপাসনাস্থল পুনরাবিষ্কারের হিড়িক। ‘হিন্দু’ অতীত পুনরুদ্ধারের জোয়ার। অতীত খুঁড়ে হিন্দু রাজত্বের অস্তিত্ব স্থাপনের নতুন চেষ্টা। বাবরি মসজিদ ধ্বংসের সময় যারা স্লোগান দিয়েছিল– ‘ইয়ে তো আভি ঝাঁকি হ্যায়, কাশী মথুরা বাকি হ্যায়’– তা যে নিছক জোশ বাড়ানোর কথা ছিল না, এখন তা দিনের আলোর মতো স্পষ্ট। ...more

৩১-ডিসেম্বর-২০২৩

ভালো নেই, কঠিন বিপদের মধ্যে আছি
সিরাজুল ইসলাম চৌধুরী

Not good, I am in grave danger
নতুন বছর আসে নতুন আশা নিয়ে। মনে করা হয় যে দিন বদলাবে। কিন্তু বদলায় না; এবং বদলায় না যে সেই পুরাতন ও একঘেঁয়ে কাহিনিই নতুন করে বলতে হয়। না-বদলাবার কারণ একটি ব্যাধি, যার দ্বারা আমাদের সমাজ ও রাষ্ট্র আক্রান্ত। ব্যাধিটির নাম পুঁজিবাদ। এই ব্যাধি থেকে মুক্তির জন্য আমাদের চেষ্টার অবধি নেই। ...more

২৯-ডিসেম্বর-২০২৩

স্তালিন এবং ‘হু ওয়ান্টেড স্তালিন টু ডাই?’
হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়

Stalin and who wanted Stalin to die
গোড়া থেকে শেষ পর্যন্ত লেখায় স্তালিন তাঁর চিন্তাধারা ও বিপ্লবী কাজকর্ম চালানোর চেষ্টা করেছেন লেনিন, একমাত্র লেনিনেরই আদর্শ অনুযায়ী। তাতে খুঁজে পাওয়া যাবে না ট্রটস্কির নির্ভীক বুদ্ধিদীপ্ত ও অলঙ্কারপূর্ণ রচনার কণামাত্র বিচ্ছুরণ। যিনি ছিলেন তাঁরই একদা বুদ্ধিদীপ্ত প্রতিদ্বন্দ্বী, নিজের গৌরবময় ছায়া অনুসরণ করতে গিয়ে ব্যর্থতায় পর্যবসিত হয়েছিলেন, এমনকি যখন বাহ্যত পেরেস্ত্রৈকার সুবাদে প্রতিবিপ্লব জাঁকিয়ে বসেছে তখনও ট্রটস্কির প্রতি শ্রদ্ধা জানাতে কোনো অভাজনকে দেখা যায়নি। ...more

২১-ডিসেম্বর-২০২৩

ইতিহাস বিকৃতি, বিকৃতির ইতিহাস (পর্ব ৩)
উর্বী মুখোপাধ্যায়

Distortion of history, History of deformity Part III
আরএসএস-এর নিয়ন্ত্রাধীন বিজেপি সরকার কি কেবল ইতিহাসের বিকৃতি ঘটাচ্ছে? সাম্প্রদায়িক ইতিহাস রচনা করতে চাইছে? নাকি ইতিহাসের টেক্সট বই বদলে দেওয়ার সুত্রে আমাদের চিন্তা-ভাবনার ক্ষেত্রটাকে পালটে দিতে চাইছে? এই গোটা প্রকল্পটির কেবলমাত্র ইতিহাসের পাঠ্য পুস্তক কিংবা সিলেবাসে সীমাবদ্ধ থাকছে না। 
এ-সব নিয়েই কথোপকথনে অধ্যাপক উর্বী মুখোপাধ্যায় ও শিঞ্জিনী সরকার। ...more

২০-ডিসেম্বর-২০২৩

ইতিহাস বিকৃতি, বিকৃতির ইতিহাস (পর্ব ২)
উর্বী মুখোপাধ্যায়

Distortion of history, History of deformity Part II
আরএসএস-এর নিয়ন্ত্রাধীন বিজেপি সরকার কি কেবল ইতিহাসের বিকৃতি ঘটাচ্ছে? সাম্প্রদায়িক ইতিহাস রচনা করতে চাইছে? নাকি ইতিহাসের টেক্সট বই বদলে দেওয়ার সুত্রে আমাদের চিন্তা-ভাবনার ক্ষেত্রটাকে পালটে দিতে চাইছে? এই গোটা প্রকল্পটির কেবলমাত্র ইতিহাসের পাঠ্য পুস্তক কিংবা সিলেবাসে সীমাবদ্ধ থাকছে না। 
এ-সব নিয়েই কথোপকথনে অধ্যাপক উর্বী মুখোপাধ্যায় ও শিঞ্জিনী সরকার। ...more

১৯-ডিসেম্বর-২০২৩

ইতিহাস বিকৃতি, বিকৃতির ইতিহাস (পর্ব ১)
উর্বী মুখোপাধ্যায়

Distortion of history, History of deformity Part I
আরএসএস-এর নিয়ন্ত্রাধীন বিজেপি সরকার কি কেবল ইতিহাসের বিকৃতি ঘটাচ্ছে? সাম্প্রদায়িক ইতিহাস রচনা করতে চাইছে? নাকি ইতিহাসের টেক্সট বই বদলে দেওয়ার সুত্রে আমাদের চিন্তা-ভাবনার ক্ষেত্রটাকে পালটে দিতে চাইছে? এই গোটা প্রকল্পটির কেবলমাত্র ইতিহাসের পাঠ্য পুস্তক কিংবা সিলেবাসে সীমাবদ্ধ থাকছে না। 
এ-সব নিয়েই কথোপকথনে অধ্যাপক উর্বী মুখোপাধ্যায় ও শিঞ্জিনী সরকার। ...more

১৮-ডিসেম্বর-২০২৩

ইজরায়েলে কমিউনিস্টদের সংগ্রাম
টিম মার্কসবাদী পথ

Struggle of the communists in israel
৭ অক্টোবর হামাসের হামলার পরেই ইজরায়েলের কমিউনিস্ট পার্টি এবং হাদাস এক যৌথ বিবেতিতে বলে, আজ ‘এই বিপজ্জনক পরিস্থিতির তৈরির জন্য সম্পূর্ণ দায়ী নেতানিয়াহুর ফ্যাসিস্ত সরকার।’ যোগ করে, ‘ফ্যাসিস্ত দক্ষিণপন্থী সরকার দখলদারিকে চিরস্থায়ী করার জন্য পরিস্থিতিকে যে আঞ্চলিক যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে, তা অবিলম্বে বন্ধ করতে হবে। এমনকি এই কঠিন সময়েও আমরা নিরপরাধ সাধারণ মানুষের উপর যে কোনও ক্ষয়ক্ষতিকে দ্ব্যর্থহীন ভাষায় নিন্দা জানাচ্ছি। ...more

১৬-ডিসেম্বর-২০২৩

আর্জেন্টিনায় উগ্র দক্ষিণপন্থার জয়, ঐতিহাসিক প্রেক্ষিত
অর্কপ্রভ সেনগুপ্ত

victory of far right in Argentina, historical perspective
বৈদেশিক ক্ষেত্রে মিলেই-এর মার্কিন যুক্তরাষ্ট্রকে নিঃশর্ত সমর্থন, ব্রাজিল ও চিন বিরোধিতা - ইত্যাদি তো তাঁদের ভাবনায় আরও জায়গা পায়নি। আদতে দেশের অভ্যন্তরীণ পরিস্থিতির প্রেক্ষিতে যে চুড়ান্ত হতাশা তাঁদের গ্রাস করেছে, মিলেই-কে তাঁরা ভোট প্রদান করেছেন সেই হতাশা এবং তা থেকে সৃষ্ট ক্রোধের জায়গা থেকেই। ...more

১৫-ডিসেম্বর-২০২৩

বিকৃতমনারা কি কেউ আছে এই স্টেডিয়ামে?
বিজয় প্রসাদ

Are there any paranoids in the stadium
আমার নীতি খুবই সহজ। জর্ডন নদীর দু’পার ও ভূমধ্য সাগরের দু’তীরের সহ পৃথিবীর আমার সব ভাইবোনদের জন্যে আমি ১৯৪৮ সালের সর্বজনীন মানবাধিকার সংক্রান্ত ঘোষণাপত্রের বাস্তবায়ন চাই। সর্বজনীন মানবাধিকারের প্রতি সমর্থনের প্রশ্নেও আমি সর্বজনীন। এটা ইহুদি বিদ্বেষ নয় কোনোমতেই। সকল চেহারার বর্ণবিদ্বেষের মত ইহুদি বিদ্বেষও ঘৃণ্য বর্ণবাদ, যা আমি দৃঢ়তার সাথে খণ্ডন করি। ...more

১০-ডিসেম্বর-২০২৩

যুদ্ধের বিরুদ্ধে উত্তাল লন্ডন : আন্দোলনের কেন্দ্রে বামপন্থীরা
অর্ক ভাদুড়ি

London Against the War: The Left at the Center of the Movement
প্যালেস্টাইনে ইজরায়েলের গণহত্যার পক্ষে একযোগে দাঁড়িয়েছে গোটা ব্রিটিশ রাজনৈতিক প্রতিষ্ঠান। ঋষি সুনক থেকে কের স্টামার- সকলে। অন্যদিকে প্যালেস্টাইনের পক্ষে অবস্থান নিয়েছেন ব্রিটিশ শ্রমিক, অভিবাসী, বামপন্থী, ট্রেড ইউনিয়নিস্ট, যুদ্ধ বিরোধী অ্যাক্টিভিস্টরা। গত দু'মাসে নতুন করে প্রাসঙ্গিক হয়ে উঠছেন জেরেমি করবিন সহ বামপন্থীরা। প্রাসঙ্গিক হয়ে উঠছে কমিউনিস্ট পার্টি সহ প্রগতিশীল শক্তিগুলি। বস্তুত চলমান আন্দোলনের মস্তিষ্ক হিসাবে কাজ করছে এই বামপন্থী কোর (core)। কীভাবে আন্দোলন চলবে, কর্মসূচি কী নেওয়া হবে- সবকিছুতেই এই অংশটির ভূমিকা বিরাট। ...more

০৭-ডিসেম্বর-২০২৩

বর্বরতার বিরুদ্ধে মানবতার দাবি
কুমার রাণা

Humanity demands against barbarism
বিপদটা ভারতকে কেবল হিন্দু-রাষ্ট্র হিসেবে ঘোষণা নয়, সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্রের মতো ধারণাগুলোর অবলুপ্তি নয়, বিপদটা ভারতবাসীর স্বাধীন দেশের নাগরিক অস্তিত্বের। কেবল মুসলমান নিধন নয়, কেবল নীচু জাতের লোক, নারী, আদিবাসী ও সভ্যতায় বিশ্বাসী মানুষের ওপর অত্যাচারই নয়, অত্যাচারটা নেমে আসছে সমগ্র মানব সমাজের ওপর। যে উগ্র দক্ষিণপন্থা আজ পৃথিবীর বিভিন্ন প্রান্তে যুদ্ধ, নরসংহার, ক্ষুধা, অপুষ্টি, অশিক্ষার মতো বর্বরতাকে রাষ্ট্রীয় ও সামাজিক নিয়মে পরিণত করে তুলছে, ভারতের একক প্রভুত্ববাদী বর্বরতা সেই মানববিদ্বেষী পরিকল্পনাটিকে বাস্তব ও সর্বব্যাপী করে তুলছে। ...more

০৬-ডিসেম্বর-২০২৩

‘আজকের ভারত’ পার্ট-টু
প্রভাত পট্টনায়েক

'India Today' Part-Two
সংবিধান-ই আজ প্রশ্নের মুখে। আক্রান্ত বহুত্ববাদী ভারতীয় ঐতিহ্য। সব কিছুকে পুরে দেওয়া হচ্ছে একটা খাপের মধ্যে। বদলে দেওয়া হচ্ছে স্কুল, কলেজের সিলেবাস। অন্যদিকে, দেশের জনগণের সম্পদ তুলে দেওয়া হচ্ছে মুষ্টিমেয় কয়েকজন শিল্পপতির হাতে। আরএসএস-বিজেপি পরিচালিত নয়া-ফ্যাসিস্তরা কীভাবে আক্রমণ শানাচ্ছে? তার চিহ্নগুলো ঠিক কেমন? মোদি-সরকার ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির ‘অমৃত কালে’ কর্পোরেট মিডিয়ার প্রচারের ঝড়ে চাপা পড়ে যাচ্ছে ক্ষুধা, দারিদ্র্য, বেকারত্ব! সংকট ও সংকট-উত্তরণের সম্ভাবনা নিয়ে অধ্যাপক প্রভাত পট্টনায়েকের সঙ্গে কথা বললেন অধ্যাপক অনল পাল। ...more

০৬-ডিসেম্বর-২০২৩

‘নিগৃহীত নিপীড়িতের’ ছদ্মবেশে স্থায়ী বসতির উপনিবেশবাদের তাণ্ডব
প্রভাত পট্টনায়েক

settler colonialism under a shroud of victimhood
অন্যায়কারীর প্রতি দেশে দেশে সাম্রাজ্যবাদ এবং দক্ষিণপন্থী শাসকদলগুলি যে চরম সুবিধাবাদী পদক্ষেপ গ্রহণ করে, গাজার জনগণের ওপরে ইজরায়েলের নিরন্তর নিষ্ঠুর হত্যালীলার ক্ষেত্রেও সেই একই অবস্থান গ্রহণ করেছে—প্যালেস্তাইনী জনগণের পক্ষে বিক্ষোভ প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা জারী করেছে। তবু দেশে দেশে ইজরায়েল সরকারের বিরুদ্ধে ফেটে পড়া সাধারণ মানুষের বিক্ষোভ প্রদর্শনকে কোনো নিষেধাজ্ঞার বেড়াজালে সামাল দেওয়া যাচ্ছে না। ...more

০২-ডিসেম্বর-২০২৩

'দ্য কন্ডিশন অব দ্য ওয়ার্কিং ক্লাস ইন ইংলন্ড’— পুঁজিবাদের স্বরূপ চেনালেন এঙ্গেলস (শেষ পর্ব)
অর্ণব ভট্টাচার্য

'The Condition of the Working Class in England'—Engels' Understanding of Capitalism: Part-3
প্রখ্যাত ঐতিহাসিক এরিক হবসবম এঙ্গেলসের এই ভাবনাকে বিশ্লেষণ করতে গিয়ে বলেছেন যে, এঙ্গেলসের সমকালীন ইংল্যান্ডে চরম মন্দার মধ্যে ছিল পুঁজিবাদী অর্থনীতি। স্বভাবতই এঙ্গেলসের ধারণা হয়েছিল যে পুঁজিবাদ মৃত্যু শয্যায় এবং তার আশু ধ্বংস অনিবার্য। ১৮৪৮ সালে ইউরোপ জুড়ে যে বৈপ্লবিক কর্মকাণ্ড হয়েছিল তার পূর্বাভাস এঙ্গেলস খুব সঠিকভাবেই দিতে সক্ষম হয়েছিলেন। ...more

০১-ডিসেম্বর-২০২৩

শুধুই কি ভাতের লড়াই?
সাত্যকি রায়

is it just a fight for food
শোষণ বাড়লেও তুলনামূলক বিচারে নিজেদের আয় আগের তুলনায় বেশি হলেই শ্রমজীবী মানুষ একক ভাবে বিশেষ উদ্বিগ্ন হয় না। একারণেই শ্রেণি শোষণের চেতনা শ্রমজীবী মানুষের কাছে পৌঁছানো দরকার যাতে সে তার শ্রেণিশত্রু এবং শোষণের প্রক্রিয়া সম্পর্কে অবগত হতে পারে। এই সংহতির চেতনাটি কোন ভাবে রুখে দেওয়া বা বিচ্যুত করাই হল ফ্যাসিবাদী বা উগ্র দক্ষিণপন্থী রাজনীতির প্রধান লক্ষ্য। ...more

৩০-নভেম্বর-২০২৩

'দ্য কন্ডিশন অব দ্য ওয়ার্কিং ক্লাস ইন ইংলন্ড’— পুঁজিবাদের স্বরূপ চেনালেন এঙ্গেলস (দ্বিতীয় পর্ব)
অর্ণব ভট্টাচার্য

'The Condition of the Working Class in England'—Engels' Understanding of Capitalism: Part-2
পুঁজিপতিদের মুনাফার লালসার অন্যতম শিকার ছিল শিশু ও নারীরা। এঙ্গেলস তা বিস্তারিতভাবে উল্লেখ করেছেন। ইংলন্ডে পুঁজিবাদ বিকাশের প্রাথমিক পর্যায়ে অষ্টাদশ শতকে শিশুদের ওয়ার্ক হাউসগুলি থেকে মিলমালিকদের শিক্ষানবীশ হিসেবে ভাড়া দেওয়া হত। তাদের ওপর যে চরম শোষণ ও নির্যাতন চালানো হত
...more

২৯-নভেম্বর-২০২৩

'দ্য কন্ডিশন অব দ্য ওয়ার্কিং ক্লাস ইন ইংলন্ড’— পুঁজিবাদের স্বরূপ চেনালেন এঙ্গেলস (প্রথম পর্ব)
অর্ণব ভট্টাচার্য

'The Condition of the Working Class in England'—Engels' Understanding of Capitalism: Part-1
‘‘আমি এই চার্চের অধীনস্ত এলাকায় এরকম দৈন্য আগে কখনও দেখিনি। শ্রমিকদের ঘরে আসবাবপত্র বলতে কিছুই নেই। একই ঘরে দু-জোড়া দম্পতি থাকছে। একদিন সাতটি বাড়ি ঘুরে দেখলাম যে সেখানে একটিতেও বিছানা নেই, কোথাও খড় পর্যন্ত নেই। আশি বছরের বৃদ্ধকে বোর্ডের ওপর শুয়ে থাকতে দে‍‌খেছি। দুটি স্কট পরিবারের দুরবস্থা দেখলাম যারা মাত্র কয়েকমাস আগে গ্রাম থেকে এসেছে। এরই মধ্যে তাদের দুটি সন্তান মারা গিয়েছে এবং আরেকজন মুমূর্ষু। ঘরের এক কোণে কেবল প্রত্যেক পরিবারের জন্য খড়ের ছোটো একটি আঁটি রয়েছে। ভর দুপুরবেলায় ঘরটিতে এমন অন্ধকার যে আলো না-জ্বেলে মানুষের মুখ দেখা সম্ভব নয়— পাথরের হৃদয়েও আমাদের দেশের মানুষের এই দুর্দশা দেখে রক্তক্ষরণ হবে।’’ ...more

২৮-নভেম্বর-২০২৩

গাজা থেকে কিউবা
বিজয় প্রসাদ

from gaza to cuba
আমেরিকা যুদ্ধবিরতি এবং ইউএন প্রস্তাবিত রাজনৈতিক আলোচনা দুটো বিষয়কেই অগ্রাহ্য করছে। সেটা কেবল প্যালেস্তাইনের ক্ষেত্রেই করছে এমনটা নয়; আমেরিকা এবং তার সঙ্গে ন্যাটোর অন্যান্য সহযোগী সদস্যরা ইউক্রেনের ক্ষেত্রেও এই একই নীতি অবলম্বন করেছিল। নতুন করে মোট ১০৫ বিলিয়ন ডলারের একটি বিলের ৬১.৪ বিলিয়ন ধার্য হয়েছে ইউক্রেনের জন্য এবং ১৪.১ বিলিয়ন বরাদ্দ প্যালেস্টাইনে ইজরায়েল পরিচালিত গণহত্যার জন্য। ...more

২৬-নভেম্বর-২০২৩

নারায়ণ মূর্তির সত্তা আসলে পুঁজির সত্তা 
আর কারুমালাইয়ান

The entity of Narayan Murthy is actually the entity of capital
মোদি সরকার কর্মঘন্টার লাগামছাড়া দীর্ঘায়নকে বৈধ করে দাসপ্রথার মতো এক ব্যবস্থাকে টিঁকিয়ে রেখেছে। প্রাথমিকভাবে চারটি শ্রম কোড বিলে আইনত সর্বোচ্চ কর্মঘন্টায় সীমা টানার মতো কিছুই ছিল না। এমনকী এই কোডগুলি প্রথম আইএলও কনভেনশন ০১ অনুযায়ী ধার্য বাধ্যতামূলক  দৈনিক আট ঘন্টা কাজের মতো বুনিয়াদি মানবিক কাজের শর্তটিও নির্দিষ্ট করেনি, উপরন্তু সংশ্লিষ্ট সরকারগুলির উপর সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি ছেড়ে দিয়েছে। ...more

২৪-নভেম্বর-২০২৩

১৯৪২ (শেষ পর্ব)
ইলিয়া এরেনবুর্গ

1942 final part
যুদ্ধ আমাদের ইতিহাসকে বুঝতে শিখিয়েছে। অতীতের বীরেরা পাঠ্যপুস্তক থেকে বেরিয়ে ট্রেঞ্চে হাজির হতেন। আমরা লেনিনগ্রাদের সহিষ্ণুতার প্রশংসা করি। আমরা জেনেছি যে পিটার ছাড়া পুশকিন আসতেন না আর সেন্ট পিটার্সবুর্গ না-থাকলে আসত না পুতিলভ কারখানার সেই শ্রমিকেরা যারা পঁচিশ বছর আগে এক নতুন যুগের সূচনা করেছিল। ...more

১৮-নভেম্বর-২০২৩

১৯৪২ (দ্বিতীয় পর্ব)
ইলিয়া এরেনবুর্গ

1942 Part II
যুদ্ধবন্দিদের কাছ থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী জার্মানদের ক্ষয়ক্ষতি ব্যাপক। ২৫৬ নম্বর পদাতিক বাহিনীর কথাই ধরা যাক। এই বাহিনীর কম্যান্ডার চোদ্দোই জুলাই যে নির্দেশ জারি করে তা আমার কাছে রয়েছে। ওইদিন মেজর জেনারেল ওয়েবের তার সৈন্যদের ডানকার্ক আর ব্রিট্টানির 'চমৎকার জয়ের কথা' মনে করিয়ে দেয়। মাত্র তিন মাস বাদে ২৫৬ নম্বর ডিভিশনের জায়গায় শুধু নম্বর আর অসংখ্য ক্রশচিহ্নিত কবর পড়ে ছিল। এই ডিভিশনের ডাক্তার উলফগ্যাঙ ক্রগার বন্দি হয়েছিলেন।
...more

১৭-নভেম্বর-২০২৩

১৯৪২ (প্রথম পর্ব)
ইলিয়া এরেনবুর্গ

1942 Part I
নাৎসি বাহিনীর স্তালিনগ্রাদ অভিযানের তিনটি পৃথক দিনের ধারাভাষ্য। সোভিয়েত সাহিত্যিক এবং যুদ্ধোত্তর ইউরোপে শান্তি আন্দোলনের অন্যতম বিশিষ্ট সংগঠক ইলিয়া এরেনবুর্গের কলমে যা পেয়েছিল এক অভিন্ন রূপ। ইংরেজি অনুবাদ (1942) থেকে বাংলায় তার ভাষান্তর মার্কসবাদী পথ-এ প্রকাশিত হয় ১৯৯৫ সালের আগস্টে। স্তালিনগ্রাদের ঐতিহাসিক যুদ্ধে হিটলারের সেনাবাহিনীর শোচনীয় পরাজয়ের পরে আট দশক অতিক্রান্ত। ফিরে দেখা সেই তিনটি দিন। ...more

১৬-নভেম্বর-২০২৩

জে ডি বার্নালের ইতিহাসে বিজ্ঞান – একটি সংক্ষিপ্ত আলোচনা (শেষ পর্ব)
শ্যামাশীষ ঘোষ

Science in History Bernal discussion final part
মানুষের উন্নতির জন্য বিজ্ঞানকে ব্যবহার করার কাজটিও প্রাথমিকভাবে রাজনৈতিক; অর্থাৎ, শেষ উপায়ে সামগ্রিকভাবে জনগণের ভুমিকাই এখানে নির্ণায়ক। আমাদের সময়ের সবচেয়ে মর্মান্তিক বিড়ম্বনা হল যে আমাদের সবচেয়ে বড় বস্তুগত এবং বুদ্ধিবৃত্তিক প্রচেষ্টা বিশ্বকে দরিদ্র, অজ্ঞ এবং ভীত রাখার জন্য নিবেদিত।
...more

১৪-নভেম্বর-২০২৩

মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের দ্বন্দ্ব এবং পশ্চিমী বামদের চীন বিরোধিতা (শেষ পর্ব)
প্রভাত পট্টনায়েক

Conflict between the United States and China and the Western Left's opposition to China- II

‌যখন পুঁজির কেন্দ্রীভবনের আরও উচ্চতর একটি পর্যায় দেখা দিল যা থেকে জন্ম নিল বিশ্বায়িত পুঁজি, এবং সর্বোপরি গড়ে উঠল বিশ্বায়িত ফিনান্স, এবং পতন হল সোভিয়েত ইউনিয়নের, তখনই স্রোতের মুখটা ঘুরে যায় সাম্রাজ্যবাদের অনুকূলে। পুঁজির এই বিশ্বায়নের সঙ্গে সোভিয়েতের পতনের কোনও সম্পর্কই ছিল না, এটাও মোটেই ঠিক কথা নয়। ...more

১১-নভেম্বর-২০২৩

মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের দ্বন্দ্ব এবং পশ্চিমী বামদের চীন বিরোধিতা- প্রথম পর্ব
প্রভাত পট্টনায়েক

Conflict between the United States and China and the Western Left's opposition to China- I
‌চীনে একটা উল্লেখযোগ্য পুঁজিবাদী ক্ষেত্র রয়েছে ঠিকই। কিন্তু চীনের অর্থনীতির প্রধান বা বেশির ভাগ অংশই এখনও রাষ্ট্রীয় মালিকানাধীন এবং তার বৈশিষ্ট্যই হল কেন্দ্রীভূত পরিচালনা যা অর্থনীতিকে স্বতশ্চালিত (‌বা ‘‌স্বতঃস্ফূর্ত‌’‌)‌ হওয়া থেকে আটকায়। মনে রাখা দরকার যে, অর্থনীতি স্বতশ্চালিত (‌বা ‘‌স্বতঃস্ফূর্ত‌’‌)‌ হওয়াটা পুঁজিবাদেরই অভিজ্ঞান।
...more

১০-নভেম্বর-২০২৩

ভারতীয় পরিপ্রেক্ষিতে মার্কসের শিক্ষা 
পি রামমূর্তি

Marx's Education in Indian Perspective
পুঁজিপতিরা চায় যতদূর সম্ভব শ্রমিকের জীবনধারনের মানকে একেবারে নীচে নামিয়ে রাখতে। এবং শ্রমিকের যে শ্রমশক্তি সে কিনেছে তাকে কাজে লাগিয়ে যে উদ্বৃত্ত মূল্য সৃষ্টি হয়েছে তার যতটা বেশি অংশ সম্ভব আত্মস্যাৎ করতে। এর থেকেই সৃষ্টি হয় স্থায়ী সামাজিক সঙ্ঘাত এবং ক্রমশ তীব্র হয় শ্রেণি সংগ্রাম। কারণ এই দুই পরস্পর বিরোধী শ্রেণির স্বার্থ কখনই মেলে না,বরং তাদের স্বার্থের সঙ্ঘাতটাই নিয়ম। ...more

০৭-নভেম্বর-২০২৩

নভেম্বরের অভ্যুত্থান
প্রভাত পট্টনায়েক

 November coup
নভেম্বর বিপ্লব। এই বিশ্বে প্রথম সর্বহারা রাষ্ট্র। এই প্রথম, পুঁজিবাদের একটি সুনির্দিষ্ট বিকল্প হিসাবে বিশ্ব ইতিহাসের অ্যাজেন্ডায় সমাজতন্ত্র। নভেম্বর বিপ্লব। মানব সভ্যতার ইতিহাসে এক যুগান্তর। শোষণ-ভিত্তিক সমাজের অবসান। পুঁজি ও মুনাফার স্বার্থে নয়, শোষিত জনগণের স্বার্থে রাষ্ট্র— সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠার মধ্যে দিয়ে তার প্রথম বাস্তব প্রতিফলন। মুখোমুখি আলোচনায় অধ্যাপক প্রভাত পট্টনায়েক এবং অধ্যাপক অনল পাল। ...more

০৭-নভেম্বর-২০২৩

শ্রমিক কৃষক মৈত্রী এবং তার বিপ্লবী তাৎপর্য
এম বাসবপুন্নাইয়া

Labor Peasant Alliance and its Revolutionary Significance
লেনিন বলেছিলেন যে, “শ্রমিকশ্রেণির একনায়কত্ব হল, মেহনতকারী জনসাধারণের অগ্রগামী বাহিনী হিসাবে শ্রমিকশ্রেণির সঙ্গে শ্রমিক ভিন্ন মেহনতকারীদের অসংখ্য স্তরের কিংবা তাদের অধিকাংশের বিশেষ ধরনের শ্রেণির সহযোগিতা”, “শ্রমিকশ্রেণির একনায়কত্ব হল সমাজতন্ত্রের দৃঢ় সমর্থক আর তাদের অস্থির মতি সহযোগীদের মধ্যে এবং কখনো কখনো ‘নিরপেক্ষদের' মধ্যে একটা মৈত্রী বন্ধন: এ হল অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক এবং মতবাদের দিক দিয়ে প্রাপক শ্রেণিদের মধ্যে মৈত্রী।” তিনি বলেছিলেন, শ্রমিকশ্রেণির একনায়কত্ব হল “প্রলেতারিয়েত এবং মেহনতকারী কৃষকদের মধ্যে শ্রেণি-মৈত্রী” ...more

০৬-নভেম্বর-২০২৩

সংবিধান সম্পর্কে কমিউনিস্টদের মনোভাব
এ কে গোপালন

Communists on constitution
আমাদের আইনসভা, এক্সিকিউটিভ এবং বিচার বিভাগ কতিপয়ের হাতে সম্পদ কেন্দ্রীভূত হতে সাহায্য করেছে, এবং যখনই আমাদের জনগণ অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করেন, তখনই যারা নিজেরাই সংবিধানের প্রত্যেকটি ঘোষিত উদ্দ্যেশ্যকে বানচাল করে যাচ্ছে, তারা অন্তর্ঘাত, সংবিধান ধ্বংস ইত্যাদির ধুয়ো তোলে।
...more

০৫-নভেম্বর-২০২৩

পার্টির ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী
হরকিষাণ সিং সুরজিৎ

75th anniversary of the party
এখানে মনে রাখা দরকার, অন্যান্য ঔপনিবেশিক দেশের তুলনায় প্রথম বিশ্বযুদ্ধের আগেই ভারতেই ধনতান্ত্রিক ব্যবস্থা উন্নত হয়ে ওঠে। পরিস্থিতির প্রয়োজনে ব্রিটিশরাই একাজে সাহায্য করে। বস্ত্র শিল্প অবশ্য তার অনেক আগেই গড়ে ওঠে। ফলে দেশে শ্রমিকশ্রেণির সংখ্যা বাড়তে থাকে। বাল গঙ্গাধর তিলকের গ্রেপ্তারের পর শ্রমিকরা তীব্র প্রতিবাদে গর্জে ওঠেন। এই ঘটনা একমাত্র লেনিনই অনুধাবন করেছিলেন। ...more

০৪-নভেম্বর-২০২৩

জনগণতান্ত্রিক কর্মসূচী ও শ্রমিকশ্রেণি
বি টি রনদিভে

Program of people's democratic revolution and working class
একমাত্র বিপ্লবী সংগ্রামের ক্রমবর্ধমান অভিজ্ঞতার ভিত্তিতেই পার্টি শ্রমিকশ্রেণির চেতনাকে বিপ্লবী স্তরে উন্নীত করতে পারে। সুতরাং পার্টিকে অবশ্যই অতি গুরুত্বপূর্ণ সমস্ত বিষয়ে ও বিপ্লবী সংগ্রামে সরাসরি শ্রমিকশ্রেণির সমাবেশ ঘটাতে হবে। আমাদের দেশে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে জনগণের অধিকার রক্ষার সংগ্রাম, কেন্দ্রের ক্ষমতার অত্যধিক কেন্দ্রীকরণের বিরুদ্ধে এবং রাজ্যগুলির স্বাধিকারের জন্য সংগ্রাম, সাম্রাজ্যবাদ-বিরোধী বৈদেশিক নীতির জন্যে সংগ্রাম, কায়েমী স্বার্থের বিরুদ্ধে সমস্ত শোষিত মানুষকে রক্ষা করার লড়াই এবং সর্বোপরি কৃষক সমাজের মুক্তির জন্য সংগ্রাম-সবই এর অন্তর্গত।
...more

০৩-নভেম্বর-২০২৩

ভারতীয় বিপ্লব সম্পর্কে আমাদের ধারণা
পি সুন্দরাইয়া

Our ideas on Indian revolution
যা হোক, এটা সব সময়ে মনে রাখা দরকার যে, শাসকশ্রেণি রা কখনো স্বেচ্ছায় তাদের ক্ষমতা পরিত্যাগ করে না।  তারা জনগণের ইচ্ছাকে লঙ্ঘন করে বেআইন ও হিংসার সাহায্যে জনগণের ইচ্ছার উল্টোটা করতে চেষ্টা করে। সে জন্য বিপ্লবী শক্তিগুলির হুঁশিয়ার থাকা দরকার এবং এমনভাবে কাজকর্মের ধারা স্থির করা দরকার যাতে তারা সমস্ত রকম অবস্থার মোকাবিলা করতে পারে, পারে দেশের রাজনৈতিক জীবনের যে কোন বাঁক ও মোড়ের সম্মুখীন হতে। ...more

০২-নভেম্বর-২০২৩

জাতীয় সংহতির জন্য সংগ্রাম
ই এম এস নাম্বুদিরিপাদ

Struggle for national integrity
যারা গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্রের পক্ষে লড়াই করছিল সেই বামপন্থী দলগুলি এবং যারা চাইছিল স্বাধীন ভারতকে একটি সাধারণ বুর্জোয়া গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত করতে সেই মধ্যপন্থী কংগ্রেস— এই দুই শক্তিরই বিরোধিতা করে হিন্দু মৌলবাদীরা (জনসংঘ এবং আরএসএস) মানুষের সামনে স্বাধীন ভারতকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার ধারণা উপস্থিত করল।
...more

০১-নভেম্বর-২০২৩

ভ্রাতৃঘাতী দাঙ্গা বন্ধ হোক
জ্যোতি বসু

Let the fratricidal riots stop
আমাদের অভিজ্ঞতা আছে, ১৯৪২ সালে সরকারকে অন্ধকারে রেখে কীভাবে পুলিশ তার সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। কিন্তু এই দাঙ্গার সময় জনগণ ছিল বিচ্ছিন্ন এবং পুলিশ বাহিনী বুঝে নেয় যে তাদেরই জমানা আরো জোরদার হবে। সুতরাং এই স্বৈরতান্ত্রিকদের সাংবিধানিক রীতির আড়ালে আশ্রয় নিতে দিলেও হবে না। 
...more

৩১-অক্টোবর-২০২৩

আদর্শগত প্রশ্নে ভারতের কমিউনিস্ট পার্টির স্থান
প্রমোদ দাশগুপ্ত

Communist Party of India on Ideological Questions
সংশোধনবাদ, বুর্জোয়া মতাদর্শকে মার্কসবাদের নামাবলী পরিয়ে লোককে বিভ্রান্ত করতে চায়। শ্রমিকশ্রেণির পার্টিকে এর বিরুদ্ধে প্রতিনিয়ত সংগ্রাম করে যেতে হয়। এই সংগ্রামেরও বিভিন্ন স্তর আছে এবং সে কারণেই তার অগ্রাধিকার আছে।
...more

৩০-অক্টোবর-২০২৩

আয় সুরক্ষার রাজনৈতিক অর্থনীতি
সাত্যকি রায়

Political economy of income security

যে কোনও রিলিফই মানুষের কাছে সাময়িক সমস্যার সুরাহা এনে দেয়। কিন্তু তা যদি তার সংগঠিত চেতনার বোধকে ক্রমাগত দুর্বল করে তবে তা শেষ বিচারে দীর্ঘস্থায়ী অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ের প্রতিবন্ধক হয়ে ওঠে। এর বিরুদ্ধে সর্বজনীনতার বোধকে জাগ্রত করা ও মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার লড়াই একটি বামপন্থী প্রকল্প। ...more

২৬-অক্টোবর-২০২৩

ইউরোপকে লেখা এক প্যালেস্তিনীয়ের চিঠি
মাজেদ আবুসালামা

A letter to Europe from a Palestinian
‘খাহর’ কী সেটা আমি প্রথম অনুভব করি যখন ইজরায়েলীরা প্রথম আমাদের বাড়িতে হানা দিয়েছিল, আমার বাবাকে প্রথম গ্রেফতার করে নিয়ে যায়। তারপর তাঁকে যখন তখন বিনা বিচারে, বিনা অভিযোগে আটক করে রাখে। শান্তিপূর্ণ প্যালেস্তিনীয়দের বিক্ষোভে ইজরায়েলীদের গুলি ছুঁড়তে দেখে আমার যে অনুভূতি হয়েছিলে, তা-ই হল ‘খাহর’। আমি নিজে যখন গুলিবিদ্ধ হলাম তার কষ্টের চেয়েও অনেক বেশি ছিল সেই কষ্ট, তা-ই ‘খাহর’।
...more

২৫-অক্টোবর-২০২৩

জে ডি বার্নালের ইতিহাসে বিজ্ঞান – একটি সংক্ষিপ্ত আলোচনা (পর্ব ৫)
শ্যামাশীষ ঘোষ

Science in History Bernal discussion
এই সময়ের বিজ্ঞানের বহুমুখী উদ্ভাবন, যার উপর আমরা আমাদের জীবনের জন্য আরো বেশি নির্ভরশীল, তা মূলত দুটি খুব সাধারণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন প্রযুক্তিগত নীতির ব্যবহারের উপর নির্ভর করে আছে বলে বার্নাল মনে করেছেন।
...more

২৪-অক্টোবর-২০২৩

মার্কিনী গণমাধ্যমের উদ্দেশ্যে খোলা চিঠি
মার্কিন যুক্তরাষ্ট্রবাসী প্যালেস্তিনীয় ও ইজরায়েলী বুদ্ধিজীবীরা

Open letter to US media from Palestine and Israel intellectuals
আমরা আবেদন জানাচ্ছি, প্যালেস্তিনীয় জনগনের ওপর ইজরায়েলের হিংসাত্মক আক্রমণের যাচাইবিহীন সংবাদ পরিবেশন বন্ধ করুন এবং আজ প্যালেস্তিনীয়দের হত্যার সাথে জড়িত ছিলেন বলে এক দশক পর দুঃখ না করে আজকের আশু কর্তব্যগুলি পালন করুন।
...more

২৩-অক্টোবর-২০২৩

পশ্চিমী আধিপত্যের জোয়াল ভেঙে ডলার সাম্রাজ্যের বাইরে আসার বিপজ্জনক পথ (শেষ পর্ব)
জাস্টিন পোদুর

The perilous path from Western domination to De-dollarization Part III
২০০৪ সালের সুনামিতে বিধ্বস্ত হয়ে গিয়েছিল শ্রীলঙ্কা। সেই সময় আইএমএফের লুঠেরা ঋণের গ্রাহক হয় এই দেশ। যদিও শ্রীলঙ্কার মোট বৈদেশিক ঋণে চীনের দেওয়া ঋণ মাত্র ১০ শতাংশ, তবুও পশ্চিমী দুনিয়ায় বলা হয় শ্রীলঙ্কা নাকি ‌‘‌চীনের ঋণ ফাঁদে’‌ আটকা পড়েছে। বস্তুত, শ্রীলঙ্কায় চীনের ঋণের পরিমাণ এতই কম যে, তাতে স্পষ্ট হয়ে গেছে শ্রীলঙ্কা একেবারে সোজাসুজি পশ্চিমী ঋণফাঁদে গিয়ে পড়েছে যেখানে থেকে এই দেশটার বেরিয়ে আসা কঠিন। ...more

২২-অক্টোবর-২০২৩

পশ্চিমী আধিপত্যের জোয়াল ভেঙে ডলার সাম্রাজ্যের বাইরে আসার বিপজ্জনক পথ (দ্বিতীয় পর্ব)
জাস্টিন পোদুর

The perilous path from Western domination to De-dollarization Part II
পরিস্থিতি এত শোচনীয় হল কী করে? ‌পাকিস্তানের আর্থিক পরিস্থিতি, সে-দেশের মার্কিন ঋণের বোঝা সহ, বাঁধা রয়েছে দু-দেশের গোপন সম্পর্কের জালে। তাছাড়া দুই দেশই যেভাবে ১৯৭০ সাল থেকে আফগানিস্তানের ব্যাপারে হস্তক্ষেপ করে আসছে, তার সঙ্গেও
পাকিস্তানের আর্থিক পরিস্থিতির যোগ রয়েছে।
...more

২১-অক্টোবর-২০২৩

পশ্চিমী আধিপত্যের জোয়াল ভেঙে ডলার সাম্রাজ্যের বাইরে আসার বিপজ্জনক পথ (প্রথম পর্ব)
জাস্টিন পোদুর

The perilous path from Western domination to De-dollarization Part I
বিংশ শতকে আর্জেন্টিনায় পালা করে ক্ষমতায় থেকেছে নির্বাচিত সরকার ও সামরিক একনায়কেরা। এর ফলে একবার উন্নয়নবাদী অর্থনীতি, আবার কখনও বা নয়া উদারবাদী অর্থনীতি — দুই বিপরীত পথে পালা করে হেঁটেছে এই দেশ।  নয়া উদারাবাদী পর্বে, আর্জেন্টিনা ছিল উদ্ভাবনের জায়গা— কী করে নতুন নতুন পথে একটা দেশকে লুঠ কর যায় সেসব এই দেশেই উদ্ভাবন করা হত। ...more

২০-অক্টোবর-২০২৩

রফীক আহ্‌মদের ভ্রমণ বৃত্তান্ত (শেষ পর্ব)
মুজফ্‌ফর আহ্‌মদ

Travelogue of Rafiq Ahmed part IV
১৯২৩ সালের মে মাসের দ্বিতীয় সপ্তাহে কানপুরে শওকৎ উস্‌মানী, কলকাতায় মুজফ্‌ফর আহ্‌মদ ও লাহোরে গোলাম হোসায়ন গিরেফ্‌তার হন। ভারত গবর্নমেন্ট তাঁদেরও পেশোয়ারের মোকদ্দমায় শামিল করতে চেয়েছিল। শওকৎ উস্‌মানী আর গোলাম হোসায়নকে তো পেশোয়ার জেলে নিয়েও যাওয়া হয়েছিল।  ...more

১৯-অক্টোবর-২০২৩

রফীক আহ্‌মদের ভ্রমণ বৃত্তান্ত (তৃতীয় পর্ব)
মুজফ্‌ফর আহ্‌মদ

Travelogue of Rafiq Ahmed part III
একদিন আমরা দেশ ছেড়ে চলে গিয়েছিলাম। কমিউনিস্ট পার্টিতে যোগ দেওয়ার পরে আবার আমরা দেশে ফেরার জন্যে উদ্‌গ্রীব হয়ে  উঠলাম। কারণ, দেশেই তো আমাদের কাজ করতে হবে । দেশে পাঠানোর কথা স্থিরও হয়ে গেল। 
...more

১৮-অক্টোবর-২০২৩

রফীক আহ্‌মদের ভ্রমণ বৃত্তান্ত (দ্বিতীয় পর্ব)
মুজফ্‌ফর আহ্‌মদ

Travelogue of Rafiq Ahmed part II

এবারে আমাদের কির্কি ছাড়ার পালা। সৈন্য নিয়ে যে স্টীমার এসেছিল আমরা ষাট জন তাতেই চড়ে বসলাম। স্টীমার আমাদের চারজও নিয়ে গেল। লালফৌজের সৈন্যরা ব্যান্ড বাজিয়ে স্টীমার ঘাটে এসে আমাদের স্বাগত জানালেন। চারজওতে আমরা তিন দিন ছিলাম। এখানে আমাদের খুবই অতিথি-আপ্যায়ন হয়। চারজওতে থাকাকালেই আমরা নিজেদের ভিতরে পরস্পরের মনের পরিচয় পেলাম। ...more

১৭-অক্টোবর-২০২৩

রফীক আহ্‌মদের ভ্রমণ বৃত্তান্ত (প্রথম পর্ব)
মুজফ্‌ফর আহ্‌মদ

Travelogue of Rafiq Ahmed part I
হিন্দুকুশ অতিক্রম করা কিছু সুখের পথচলা নয়। যদি প্রতিদিনের ডায়েরী লিখে রাখতাম তবে বিস্তৃতভাবে বলতে পারতাম কী দুঃখের পথ তা ছিল। তখনও স্থানে স্থানে বরফ গলে নি। ঠান্ডা ছিল খুবই। হিন্দুকুশের মতো পাহাড়ের পথের দুর্গমতা সহজেই অনুমেয়। এই পথেরও একদিন শেষ হল। আমরা নীচে নামলাম। আমুদরিয়া সেখানে পাহাড় হতে নেমে খুবই চওড়া হয়েছে। পার হতে পারলেই তির্‌মিজ— সোবিয়েৎ দেশের এলাকা।
...more

১৬-অক্টোবর-২০২৩

জনগণনার সাথে কেন জাতগণনাও চাই? 
দেবেশ দাস

janogononar sathe jatgononao chai
এখন জনগণনায় যে-সমস্ত তথ্য নেওয়া হয়, তার মধ্যে আছে শিক্ষাগত অবস্থান, ধর্ম, ভাষা, বিবাহিত কিনা, বিবাহিত হলে কয়টি সন্তান, শারীরিক পঙ্গুত্ব আছে কিনা, পেশা, পরিযায়ী কিনা, পরিযায়ী হলে পরিযায়ী হওয়ার কারণ কী (চাকরি, ব্যবসা, ইত্যাদি) (লোকসভা প্রশ্নোত্তর, UNSTARRED প্রশ্ন ১৩১৫, ২৭শে জুলাই, ২০২১)। বাসস্থানের তথ্য (কয় কামরার ঘর, দেওয়াল বা ছাদ পাকা নাকাঁচা, মেঝে মাটির না পাকা), বাড়িতে টেলিভিশন/কম্পিউটার/মোটর সাইকেল/গাড়ি ইত্যাদি আছে কিনা, শৌচাগার আছে কিনা, বিদ্যুৎ আছে কিনা, জল আনতে দূরে যেতে হয় কিনা,  মোবাইল আছে কিনা, ইত্যাদি তথ্য নেওয়া হয়। ...more

১৪-অক্টোবর-২০২৩

মার্কসবাদী ডায়লগঃ দেশ-রাজ্যে আক্রান্ত কৃষি, কৃষক - তৃতীয় পর্ব
হান্নান মোল্লা, বিপ্লব মজুমদার

 Country-wise affected agriculture, farmers - Part III
Marxbadi Dialogue |দেশ-রাজ্যে আক্রান্ত কৃষি, কৃষক - দ্বিতীয় পর্ব| Country-wise affected agriculture, farmers - Part III এই ভিডিওটি ১৩ অক্টোবর সকাল সাতটায় সম্প্রচারিত হবে। ...more

১৩-অক্টোবর-২০২৩

মার্কসবাদী ডায়লগঃ দেশ-রাজ্যে আক্রান্ত কৃষি, কৃষক - দ্বিতীয় পর্ব
হান্নান মোল্লা, বিপ্লব মজুমদার

 Country-wise affected agriculture, farmers - Part II
Marxbadi Dialogue |দেশ-রাজ্যে আক্রান্ত কৃষি, কৃষক - দ্বিতীয় পর্ব| Country-wise affected agriculture, farmers - Part II এই ভিডিওটি ১২ অক্টোবর সকাল সাতটায় সম্প্রচারিত হবে। ...more

১২-অক্টোবর-২০২৩

মার্কসবাদী ডায়লগঃ দেশ-রাজ্যে আক্রান্ত কৃষি, কৃষক - প্রথম পর্ব
হান্নান মোল্লা, বিপ্লব মজুমদার

 Country-wise affected agriculture, farmers - Part I
Marxbadi Dialogue |দেশ-রাজ্যে আক্রান্ত কৃষি, কৃষক - প্রথম পর্ব| Country-wise affected agriculture, farmers - Part I এই ভিডিওটি ১১ অক্টোবর সকাল সাতটায় সম্প্রচারিত হবে। ...more

১১-অক্টোবর-২০২৩

জে ডি বার্নালের ইতিহাসে বিজ্ঞান – একটি সংক্ষিপ্ত আলোচনা (পর্ব ৪)
শ্যামাশীষ ঘোষ

 J. D. Bernal's History of Science – A Brief Discussion (Part 4)
উত্তর আমেরিকায়, স্থানীয় পুঁজিপতিদের উত্থান ঘটছিল; ডুপন্ট, অ্যাস্টর, রকফেলার এবং মরগ্যানরা শীঘ্রই সম্পদ এবং শক্তিতে মার্কিন যুক্তরাষ্ট্রকে পুঁজিবাদের দূর্গে পরিণত করবে। অন্যদিকে, রাশিয়ায় স্বৈরাচার এবং সামন্তবাদের ধ্বংসাবশেষ, ব্রিটিশ, ফরাসি এবং জার্মান পুঁজিপতিদের তীব্র শোষণের সাথে মিলিত হয়ে উন্নয়নকে আটকে রেখেছিল। প্রাচ্যে, ভারত প্রত্যক্ষ এবং চীন পরোক্ষ শোষণের জন্য রয়ে গিয়েছিল। ...more

১০-অক্টোবর-২০২৩

ইজরায়েল-হামাস সংঘাতের নেপথ্যে
শান্তনু দে

Behind the Israel-Hamas conflict
মাত্র ৬৭ শব্দের একটি ঘোষণা। যে ঘোষণায় প্যালেস্তাইনের ঐতিহাসিক ভূখণ্ডের বিভাজনের ছক কষেছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদ। যার পরিণতিতেই প্যালেস্তাইনের বুকের উপর ইজরায়েলের প্রতিষ্ঠা এবং যার পর থেকে কখনোই মর্যাদা দেওয়া হয়নি আরব জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে। যা জন্ম দিয়েছিল বিশ্বের সবচেয়ে ‘জঘন্য’ দীর্ঘস্থায়ী, অমীমাংসিত সংঘাতের। যার জেরে আজও অশান্ত অস্থির, রক্তাক্ত মধ্যপ্রাচ্যের এই অঞ্চল। ...more

০৯-অক্টোবর-২০২৩

অঘোষিত জরুরি অবস্থা
টিম মার্কসবাদী পথ

 Undeclared emergency
আমাদের এফআইআর–এর কপি দেওয়া হয়নি, কিংবা আমাদের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে সেগুলি সম্পর্কে নির্দিষ্টভাবে এবং বিশদে কিছুই জানানো হয়নি। নিউজক্লিকের অফিস থেকে এবং সংস্থার কর্মীদের বাড়ি থেকে বৈদ্যুতিন ডিভাইজ বাজেয়াপ্ত করা হয়েছে। এক্ষেত্রে কোনও রকম বৈধ প্রক্রিয়া মানা হয়নি। এই ধরনের ব্যাপারে বৈধ প্রক্রিয়া বলতে বোঝায় যা যা বাজেয়াপ্ত করা হয়েছে সেগুলির মেমো দেওয়া, বাজেয়াপ্ত করার তথ্যের হ্যাশ ভ্যালু নির্ধারণ করা, এমনকী বাজেয়াপ্ত করা তথ্যের কপি দেওয়া। ...more

০৫-অক্টোবর-২০২৩

‘আপরুট দ সিস্টেম’: ক্লাইমেট স্ট্রাইকের আহ্বান 
তপন মিশ্র

'Uproot the System': The Call for a Climate Strike
শিল্প বিপ্লবের পর থেকেই আজকের দুনিয়ার উন্নত দেশগুলি খনিজ জ্বালানির যথেচ্ছ ব্যবহার করে এই গ্রহের কার্বন স্পেসের অধিকাংশটাই দখল করে নিয়েছে। কার্বন স্পেস মানে সর্বাধিক যতটা কার্বন পৃথিবীর বায়ুমণ্ডল ধারণ করলে জীবকুল বাঁচতে পারবে। কার্বন স্পেস এর অধিকার থেকেই শুরু বিশ্ব পরিবেশ রাজনীতি। উন্নয়নশীল দেশগুলি যে লড়াই ভারত, ব্রাজিল, দক্ষিণ আমেরিকা, চিন ইত্যাদির নেতৃত্বে করতে পারত তা করতে অপারগ হয়েছে। ফলে উন্নত দেশগুলি কার্বন স্পেস এর উপর তাদের প্রভুত্ব সমানে বজায় রেখেছে। ...more

০৪-অক্টোবর-২০২৩

জে ডি বার্নালের ইতিহাসে বিজ্ঞান – একটি আলোচনা (পর্ব ৩)
শ্যামাশীষ ঘোষ

JD Bernal's History of Science – A Discussion (Part 3)
ইউরোপীয় পুঁজিবাদী উদ্যোগের জন্য সমগ্র বিশ্বকে উন্মুক্ত করা ছিল জ্যোতির্বিদ্যা এবং ভৌগলিক বিজ্ঞানের প্রথম সচেতন প্রয়োগের ফল। জাহাজ নির্মাণ এবং নৌচলাচলের জন্য কম্পাস, মানচিত্র এবং যন্ত্র নির্মাণ এক নতুন প্রশিক্ষিত কারিগর শ্রেণির জন্ম দিয়েছিল। এশিয়ার পুরনো এবং ধনী দুটি সভ্যতার এবং আমেরিকার নতুন বিশ্বের যুগল আবিষ্কার, মানুষকে উৎসাহিত করেছিল যে তাঁরা নতুন কিছু অর্জন করতে সক্ষম, যা প্রাচীনদের চিন্তার বাইরে ছিল। ...more

০৩-অক্টোবর-২০২৩

শোক থেকে শপথ
টিম মার্কসবাদী পথ

Swear from mourning
এরই পরিপ্রেক্ষিত থেকেই মহাত্মা গান্ধীর ১৫৪তম জন্মবার্ষিকীতে ১৯৪৮ সালের ৩১ জানুয়ারি 'স্বাধীনতা' পত্রিকার সম্পাদকীয় এবং কমিউনিস্ট পার্টির বাংলা প্রাদেশিক কমিটির বিবৃতি পুনঃপ্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে 'মার্কসবাদী পথ'। পাঠকরা নিশ্চিতভাবেই লক্ষ্য করবেন, সেই সময়েই গান্ধীহত্যার রাজনীতি ও উল্টোদিকে মহাত্মা গান্ধীর রাজনীতি নিয়ে কতটা সঠিক ও স্পষ্ট অবস্থান ছিল কমিউনিস্ট পার্টির। ...more

০২-অক্টোবর-২০২৩

অভিন্ন দেওয়ানি বিধি ও বিজেপি-আরএস এস-এর মতলব - শেষ পর্ব
মালিনী ভট্টাচার্য

Uniform civil code and BJP-RSS wish- II
এর আগেও এমনটা ঘটেছে, শাহ বানো মামলার সময়। শাহ বানো মামলায় সুপ্রিম কোর্ট থেকে একটা খোরপোষের হুকুম দেওয়া হয়েছিল। ফৌজদারি আইনের ১২৫ নং ধারা অনুযায়ী। রাজীব গান্ধী বলেছিলেন, এই আইনের আওতায় মুসলিম মহিলারা পড়বেন না। মুসলিম মহিলাদের জন্যে একটা আলাদা আইন বানাতে হবে। আমরা অনেক প্রতিবাদ করেছি, অনেক আন্দোলন করেছি। সরকার শোনেনি। তারা নতুন আইন তৈরি করে। ...more

৩০-সেপ্টেম্বর-২০২৩

অভিন্ন দেওয়ানি বিধি ও বিজেপি-আরএসএস-এর মতলব (১)
মালিনী ভট্টাচার্য

Uniform civil code and BJP-RSS wish-I
তার সঙ্গে জড়িয়ে আছে আসলে এই বহুবিবাহের প্রশ্ন। এরকম বলা হয় যে একটা মুসলিম ৪টি বিয়ে করে আর তাদের ৪০ টা বাচ্চা হয়। যদি অন্য প্রশ্ন বাদই দিই, তবু শুধু অংকের যুক্তিতেও এ প্রচার একেবারেই দাঁড়ায় না। প্রতিটি সম্প্রদায়ে নির্দিষ্ট সংখ্যক পুরুষ, নির্দিষ্ট সংখ্যক মহিলা থাকে। সেই মেয়েদের সন্তানধরণের ক্ষমতা কিন্তু একইরকম। চারজন মহিলা একজন পুরুষের সঙ্গে বিবাহিত হলেও যা, একজন মহিলা একজন পুরুষের সঙ্গে বিবাহিত হলেও তাই। এতে মহিলার সন্তানধারণ ক্ষমতার হেরফের হয় না। ...more

২৯-সেপ্টেম্বর-২০২৩

উৎপাদনশীলতার সংকট ও পুঁজিবাদ 
সাত্যকি রায়

Productivity crisis and capitalism
কিন্তু এই সাধারণ প্রক্রিয়াটি কার্যকরী হওয়া নির্ভর করে দুটি পূর্বশর্তের উপর। প্রথমত প্রযুক্তির বিস্তৃতি এবং দ্বিতীয়তঃ  উৎপাদনশীলতা বৃদ্ধির থেকে উদ্ভুত আয়ের বন্টন। লক্ষ্যণীয় যে আয় বৈষম্যের সঙ্গে এই দুটি শর্ত ওতপ্রোতভাবে জড়িত। অর্থনীতিতে আয় বৈষম্য যদি বাড়তে থাকে তাহলে যে ধরনের জিনিস ধনীদের চাহিদায় যুক্ত হয় তা দেশে প্রযুক্তির বিস্তৃতি ঘটাতে বিশেষ সাহায্য করে না, বরং তা অনেক বেশি আমদানি নির্ভর হয়ে ওঠে। ...more

২৮-সেপ্টেম্বর-২০২৩

বর্তমান ভারত: বিদ্যাসাগরের প্রাসঙ্গিকতা (২)
রামকৃষ্ণ ভট্টাচার্য

Contemporary India: Relevance of Vidyasagar-II
এবার যে-ঘটনার কথা বলব সেটির তাৎপর্য আরও বেশি। বিপ্লবী দলের পক্ষ থেকে মেদিনীপুর গেছেন তরুণ ভূপেন্দ্রনাথ দত্ত। সেখানে দেখা হল এক স্কুলের অতিবৃদ্ধ পণ্ডিত জ্ঞানেন্দ্রনাথ বসুর সঙ্গে। তাঁকে যখন ভূপেন্দ্রনাথ বিপ্লবী দলের কর্মসূচির কথা বললেন, আঁতকে উঠে সেই বৃদ্ধ জানতে চাইলেন, ‘কবে হবে, কোথায় হবে?’ ভূপেন্দ্রনাথ উত্তর দেন, ‘হবে কি মহাশয়!’ ...more

২৭-সেপ্টেম্বর-২০২৩

বর্তমান ভারত: বিদ্যাসাগরের প্রাসঙ্গিকতা (১)
রামকৃষ্ণ ভট্টাচার্য

 Contemporary India: Relevance of Vidyasagar-I
এইখানেই বিদ্যাসাগরের আসল কৃতিত্ব। তিনি শুধু নিজেই প্রেরণায় উদ্‌বুদ্ধ হননি, অধ্যাপক ও ছাত্রদেরও উদ্‌বুদ্ধ করতে পেরেছিলেন। সাদা চামড়ার মানুষরা যে-চোখে বাঙালিদের দেখতে অভ্যস্ত ছিলেন, সেই চোখে আঙুল দিয়ে কলেজের প্রতিষ্ঠাতা-অধ্যাপক-ছাত্ররা তাই বারবার মিলিতভাবে দেখিয়ে দিলেন: তোমাদের ধারণা ভুল, সুযোগ পেলে আমরাও সবই করতে পারি। ...more

২৬-সেপ্টেম্বর-২০২৩

‌হিন্দু জাতীয়তাবাদের বিশ্বজোড়া নেটওয়ার্ক
ইনগ্রিড থেরওয়াথ

 Global Network of Hinduism
ভারতে আরএসএসের উগ্র জাতীয়তাবাদীরা মনে করে যে, শুধুমাত্র হিন্দুরাই একমাত্র এবং সত্যিকারের ভারতীয়। বিভিন্ন স্কুলে এবং অনলাইনে তাদের হিন্দুত্বের মতাদর্শ ছড়ানোর কাজে বিপুল টাকা খরচ করা হচ্ছে। এমনকি মতাদর্শ ছড়াতে টাকা খরচ করা হচ্ছে বিদেশে বসবাসকারী ভারতীয় অভিবাসীদের মধ্যেও। ...more

২৫-সেপ্টেম্বর-২০২৩

নেরুদা হত্যা, পিনোচেত এবং সিআইএ
টিম মার্কসবাদী পথ

 Neruda Hottya
চিলি ছেড়ে মেক্সিকো যাওয়ার ঠিক একদিন আগে নেরুদা যান সান্তিয়াগোর সান্তা মারিয়া ক্লিনিকে। তাঁর গাড়ির চালক ও দেহরক্ষী ম্যানুয়েল আরায়া পরে জানান, ক্লিনিকে কোনও কারণ ছাড়াই নেরুদাকে একটি ইনজেকশন দেওয়া হয়। আর তারপরই তিনি অসুস্থ বোধ করেন। এবং ওই সন্ধ্যাতেই তিনি মারা যান। এবছর ফেব্রয়ারিতে ফরেন্সিক বিজ্ঞানীদের একটি আন্তর্জাতিক টিম চিলির বিচারপতির কাছে যে রিপোর্ট পেশ করেছে তাতেই স্পষ্ট যে ক্যান্সারের কারণে নয়, বিষ প্রয়োগেই কবির মৃত্যু হয়েছে। ...more

২৩-সেপ্টেম্বর-২০২৩

লোরকার স্মৃতি
পাবলো নেরুদা

lorcar smriti
এবছর ফেদেরিকো গার্সিয়া লোরকার জন্মের ১২৫ বছর। স্পেনে ফ্র্যাঙ্কোর জমানায় তাঁকে হত্যা করা করা হয়। এখনও পর্যন্ত তাঁর দেহ নিখোঁজ। এবছর পাবলো নেরুদার হত্যার ৫০ বছর। লোরকার মৃত্যুর পর নেরুদা লিখেছিলেন, ‘স্পেনের সেরা ফুলটি ঝরে গেল।’ নেরুদার কলমে ‘লোরকার স্মৃতি’। ...more

২২-সেপ্টেম্বর-২০২৩

মৃতদের মধ্যে দুজন মৃত্যুহীন
গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ

Two of the dead are deathless
সেই কারণেই যখন আলেন্দের বিধবা স্ত্রী কফিনে তার মুখ দেখতে চেয়েছিলেন, তারা খুলে দেখাতে অস্বীকার করেছিল, শুধু চাদর ঢাকা একটা শরীরের গড়ন দেখিয়েছিল। তাঁকে সান্তাইনেস কবরখানায় মারমাদুকো গ্রোভের পরিবারের শবগৃহে কবর দেওয়া হয়েছিল, আর কিছু না, শুধু এক স্তবক ফুল রেখেছিলেন তাঁর বিধবা স্ত্রী, সঙ্গে লেখা ছিল- ‘সালভাদর আলেন্দে, চিলির রাষ্ট্রপতি, এখানে সমাধিস্থ হয়েছেন।‘ ...more

২১-সেপ্টেম্বর-২০২৩

রাজনৈতিক মার্কস
আইজাজ আহমেদ

rajnoitik marx
মার্কসের মতো একজন মহান চিন্তাবিদ, যাঁর বিপ্লবী মতাদর্শ যখন বিশ্বের উপর এমন নির্ণায়ক প্রভাব ফেলেছে, তখন এটা বেশ কৌতুকের যে তাঁর নিজের রাজনৈতিক লেখাগুলিই থেকে গিয়েছে চরম অবহেলিত। দারিদ্র্যের সংসারে মার্কসের জীবন যখন নিদারুণ অনটনে, তখন তাঁর রাজনৈতিক লেখাগুলিকে প্রায়শই দেখা হয়ে থাকে নিছক পাঠ্য হিসাবে– যেন শুধু অর্থ উপার্জনের জন্যই তিনি এসব লিখেছেন। অথবা, সেগুলিকে দেখা হয় কেবল সুখপাঠ্য লেখা হিসাবে, যার সঙ্গে তাঁর অর্থনৈতিক অধ্যয়ন ও অন্যান্য লেখাপত্রের যোগসূত্র নিতান্তই কম। প্রকৃতপক্ষে মার্কসের রাজনৈতিক লেখাগুলি শ্রেণিসংগ্রামের বিশ্লেষণে এবং এই সংগ্রামগুলি বুঝতে সাহায্য করার জন্য এক অভূতপূর্ব ভাষ্য। সাধারণভাবে মার্কসকে তাঁর অর্থনৈতিক কাজের মধ্যে সীমাবদ্ধ রেখে সংকীর্ণভাবে দেখা হয়। অথচ, মার্কসের রাজনৈতিক লেখাগুলি হলো তাঁর বিপ্লবী দৃষ্টিভঙ্গি বোঝার মূল চাবিকাঠি। দ্য জার্মান ইডিওলজি, কমিউনিস্ট ইশ্‌তেহার, ল্যুই বোনাপার্টের অষ্টাদশ ব্রুমেয়ার এবং ফ্রান্সে গৃহযুদ্ধ। মার্কসের এই চারটি ধ্রুপদী অনন্য কাজ নিয়ে আলোচনা করেছেন মার্কসবাদী চিন্তাবিদ আইজাজ আহমেদ। একজন প্রকৃত মার্কসবাদী বুদ্ধিজীবী। একাধারে সাহিত্যের তাত্ত্বিক, উপনিবেশবাদী চিন্তার সমালোচক, ইতিহাসবিদ এবং পরিচিতিসত্তার অনুসন্ধানকারী। যাঁর ধ্রুপদী বিশ্লেষণ, উত্তর-মার্কসবাদ ‌আসলে প্রাক্‌-মার্কসবাদ ছাড়া আর কিছুই নয়, মার্কসকে অতিক্রম করে ভাববাদে প্রত্যাবর্তন। আইজাজের সঙ্গী ছিলেন সাংবাদিক, রাজনৈতিক ভাষ্যকার এবং ইতিহাসবিদ বিজয় প্রসাদ। লেফটওয়ার্ড বুকসের সম্পাদক। ট্রাইকন্টিনেন্টাল: ইনস্টিটিউট ফর সোস্যাল রিসার্চের অধিকর্তা। আইজাজ আর বিজয়ের কথোপকথনই পরে প্রকাশ করে লেফটওয়ার্ড।দ্য পলিটিক্যাল মার্কস। বইটি এবারে মুজফ্‌ফর আহ্‌মদ স্মৃতি পুরস্কার পেয়েছে। তারই ভাষান্তর প্রকাশ করছে মার্কসবাদী পথ, ‘রাজনৈতিক মার্কস’। ভাষান্তর করেছেন সৌভিক ঘোষ। ...more

২১-সেপ্টেম্বর-২০২৩

গণনাট্যের সুচিত্রা
কঙ্কণ ভট্টাচার্য

gananattyer suchitra
গৌতম চট্টোপাধ্যায় লিখছেন, ‘১৯৪৭এর শেষে পশ্চিমবঙ্গে জারী হল বিনাবিচারে আটকের কালাকানুন। তার বিরুদ্ধে প্রতিবাদে মুখর হলেন এ রাজ্যের মানুষ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ‘লৌহমানব’ সর্দার প্যাটেল কলকাতায় এলেন সমাবেশে বলতে, আন্দোলন দমন করতে। সেদিনই আকাশবাণীতে গান গাইবার কথা সুচিত্রার। নি:শঙ্ক চিত্তে তিনি গান ধরলেন ‘ওদের বাঁধন যতই শক্ত হবে ততই বাঁধন টুটবে’।  কর্তৃপক্ষ সুচিত্রার কন্ঠরোধ করলেন বেতার-কর্মসূচীতে বহুদিন, কিন্তু মাথা নত করলেন না তিনি’। ...more

১৯-সেপ্টেম্বর-২০২৩

ব্রিকস সম্প্রসারণ ও বিশ্ব ব্যবস্থায় পরিবর্তন
বিজয় প্রসাদ

BRICS expansion and changes in the global system
ব্রিকস সম্প্রসারণে যারা সমর্থন করেছে, সেই সমর্থক গোষ্ঠীর মধ্যে রয়েছে নানান বৈচিত্রসম্পন্ন শক্তি। সাম্রাজ্যবাদ যে তার রাজনৈতিক আধিপত্য ক্রমশ বেশি বেশি পরিমাণে হারাচ্ছে, ব্রিকসে নানা ধরনের শক্তির সমাবেশে তারই ইঙ্গিত রয়েছে। ...more

১৬-সেপ্টেম্বর-২০২৩

জে ডি বার্নালের ইতিহাসে বিজ্ঞান – একটি আলোচনা (পর্ব ২)
শ্যামাশীষ ঘোষ

J. D. Bernal's History of Science – A Discussion (Part 2)
বার্নাল গ্রীক বিজ্ঞানের আলোচনা করেছেন চারটি পর্যায়ে – আয়োনিয়ান, এথেনিয়ান, আলেকজান্দ্রিয় বা হেলেনীয় এবং রোমান। আয়োনিয়া গ্রীক বিজ্ঞানের জন্মস্থান – খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে। প্রথাগত গ্রীক দার্শনিকদের প্রথম থালেস পৃথিবীর সৃষ্টির ধারণায় সৃষ্টিকর্তার ভূমিকা সরিয়ে দিয়েছিলেন। পরিবর্তনশীলতার দার্শনিক হেরাক্লিটাস বিপরীতের ধারণা এনেছিলেন – দ্বান্দ্বিক দর্শনের প্রথম উচ্চারণ। গণিত, বিজ্ঞান এবং দর্শনের যোগাযোগ পিথাগোরাসের স্কুলের মাধ্যমে পাওয়া গিয়েছিল। এদের তত্ত্ব এবং অনুশীলন গ্রীক বিজ্ঞানে এনেছিল চিন্তাপদ্ধতির দুটি ধারা। ...more

১২-সেপ্টেম্বর-২০২৩

অভ্যুত্থানের ৫০ বছরে চিলি
টিম মার্কসবাদী পথ

Chile 50 years after the coup
চিলির কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে আক্রমণ নতুন নয়। ১৯১২-তে ওয়ার্কার্স পার্টি হিসেবে প্রতিষ্ঠার পর ১৯২২ সালে নাম পরিবর্তন করে কমিউনিস্ট পার্টি। ১৯২৭-৩১ প্রথম নিষিদ্ধ করা হয়। তারপর আবার। ১৯৪৮-৫৮। ১৯৭৩, সামরিক অভ্যুত্থানের এগারো দিন পর ২২ সেপ্টেম্বর দেশের সমস্ত মার্কসবাদী পার্টিকেই নিষিদ্ধ ঘোষণা করা হয়। সামরিক বাহিনী হত্যা করে কমিউনিস্ট পার্টির ৬ জন সদস্যকে। ১১ জন এখনও নিখোঁজ। যেমন অভ্যুত্থানের পর বেশ কয়েকবছর কারগারে বন্দি রেখে গুয়েলার্মো টিলিয়ারকে অকথ্য অত্যাচার করা হয়। মুক্তি পেয়ে তিনি আত্মগোপনে চলে গিয়ে কমিউনিস্ট পার্টি পুনর্নির্মাণের কাজ শুরু করেন। তখনও কমিউনিস্ট পার্টি ছিল নিষিদ্ধ। ...more

১১-সেপ্টেম্বর-২০২৩

নয়া উদারবাদের পরীক্ষাগার 
টিম মার্কসবাদী পথ

Laboratory of neoliberalism
২০০৮ সালে যে বিশ্বায়িত আর্থিক সংকট গ্রাস করেছিল তামাম বিশ্বের পুঁজিবাদী ব্যবস্থাকে, আজ তার প্রায় দেড় দশক পরেও, বিশ্বায়িত পুঁজিবাদী অর্থনীতি সেই সংকট থেকে পুরোপুরি মুক্ত হতে পারেনি। এমনকী, সুড়ঙ্গের শেষে দেখা যাচ্ছে না তেমন কোনও আলোর রেখাও। বরং, সম্প্রতি দুনিয়া দেখেছে মার্কিন যুক্তরাষ্ট্রে সিলিকন ভ্যালি ব্যাঙ্ক এবং সিগনেচার ব্যাঙ্কের পতন। ক্রেডিট সুইসের মত বহুল পরিচিত ব্যাঙ্কেরও শেয়ারের দামে ধ্বস। শুধু তাই নয়, তাদেরই ব্যবসায়িক প্রতিপক্ষ ইউনিয়ন ব্যাঙ্ক অফ সুইৎজারল্যান্ডের কাছে বিক্রী হয়ে যাওয়া। ...more

১০-সেপ্টেম্বর-২০২৩

আলেন্দে, নিক্সন এবং সিআইএ
টিম মার্কসবাদী পথ

 Allende, Nixon and the CIA
এডওয়ার্ডকে সঙ্গে নিয়ে সিআইএ প্রধান হেলম সেই ব্লুপ্রিন্ট তৈরি করেন, যার মধ্যে ছিল চিলির সেনাপ্রধান জেনারেল রেনে শ্নাইডারকে সরিয়ে দেওয়ার ছক, যিনি ছিলেন সংবিধানের প্রতি বিশ্বস্ত, সেনা অভ্যুত্থান, সামরিক দখলদারি, সংসদে আলেন্দের অনুমোদন ভেস্তে দেওয়ার পরিকল্পনার বিরুদ্ধে। রেনেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা শেষে বাস্তবায়িত হয় তাঁকে হত্যার মধ্যে দিয়ে। গুরুতর জখম হয়ে তিনি মারা যান। ...more

০৯-সেপ্টেম্বর-২০২৩

আজকের প্রেক্ষিতে শিক্ষা-সাক্ষরতার আন্দোলন
বিকাশ রায়

Education-literacy movement in today's context
শিক্ষা উপরিকাঠামোর একটি প্রধান দিক, তাই শিক্ষার ধারাকে নিজ শ্রেণির স্বার্থে পরিচালিত করা শোষকের পক্ষে একান্ত প্রয়োজন।  বানর থেকে মানুষের বিবর্তনে শ্রমের ভূমিকার সাথে সমাজ বিবর্তনের স্তরগুলির যে সম্পর্ক বিদ্যমান, তার সাথে সঙ্গতি রেখেই শিক্ষার বিষয়টি বুঝতে হবে। সভ্যতার ক্রমবিকাশ ঘটেছে সমাজ বিবর্তনের মধ্য দিয়ে। সমাজ ব্যবস্থার একাধিক অবস্থান মূলত গড়ে ওঠে প্রতিটি ব্যবস্থার অভ্যন্তরে সৃষ্ট অর্থনৈতিক সম্পর্কের ওপর এবং প্রতিনিয়ত সম্পর্কের অভ্যন্তরীণ পরিবর্তনের মধ্য দিয়ে। এই বিবর্তনের মধ্য  দিয়েই উৎপাদিকা শক্তির বিকাশ ঘটেছে, শ্রমবিভাগ তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছে উদ্বৃত্তসম্পদের, উৎপত্তি হয়েছে শ্রেণিবিভাজনের । ...more

০৮-সেপ্টেম্বর-২০২৩

অরণ্য সংরক্ষণ আইনের পরিবর্তন কেন (দ্বিতীয় পর্ব)? 
তপন মিশ্র

 Why change the forest conservation law (II)
কার্ল মার্ক্স তাঁর সময়কালে অর্থাৎ উনবিংশ শতাব্দীর প্রথমার্ধে অরণ্য সম্পদের অধিকার রক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। প্রসঙ্গটি ছিল জার্মানির রাইন উপত্যকায় ব্ল্যাক-ফরেস্ট থেকে বনবাসীদের কাষ্ঠ সম্পদ (বড় গাছ নয়) সংগ্রহ। সে দেশে অরণ্য ব্যক্তি মালিকানায় থাকায় সেখান থেকে শীতের সময় অরণ্যের নীচে পড়ে থাকা ঝাড়িঝুটি সংগ্রহে বনবাসীদের অধিকার প্রসঙ্গে মার্ক্সের কিছু স্পষ্ট বক্তব্য পাওয়া যায়। অরণ্যে গাছ থেকে পড়ে যাওয়া ডালপালা সংগ্রহকে বন মালিকদের সন্তুষ্ট করতে বেআইনি এবং বিচারযোগ্য অপরাধ বলে সরকার আইন করে। মার্কস এর সক্রিয় বিরোধিতা করে ১৮৪২ সালে রেইনাস-জাইতুং পত্রিকায় লিখতে গিয়ে উল্লেখ করেন, "যেমন ধনীদের পক্ষে রাস্তায় বিতরণ করা ভিক্ষার দাবি করা উচিৎ নয়, তেমনই প্রকৃতির এই ভিক্ষার (বৃক্ষ থেকে পড়ে যাওয়া মৃত ডাল পালা) ক্ষেত্রেও দাবিদার হওয়া অপরাধ।" ...more

০৭-সেপ্টেম্বর-২০২৩

অরণ্য সংরক্ষণ আইনের পরিবর্তন কেন (প্রথম পর্ব)?
তপন মিশ্র

 Why change the forest conservation law (I)
এবারের অরণ্য আইন সংশোধনীতে অরণ্যের যে সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে তা হল, কেবল সরকার অধিগৃহীত অরণ্যই অরণ্য হিসাবে গণ্য হবে। এর অর্থ, সরকার অধিকৃত নয় কিন্তু আগে অরণ্য হিসাবে গণ্য করা হত, এখন সেটি আর অরণ্য থাকবে না। সেই বনাঞ্চলকে যে কেউ যেমন খুশি ব্যবহার করতে পারবে। সেই জঙ্গল সাফ করে যদি অন্য কিছু কাজ হয় তাহলে তার ক্ষতিপূরণ (Compensatory afforestation) করারও দরকার পড়বে না। ...more

০৬-সেপ্টেম্বর-২০২৩

জে ডি বার্নালের ইতিহাসে বিজ্ঞান – একটি আলোচনা (পর্ব ১)
শ্যামাশীষ ঘোষ

J. D. Bernal's History of Science – A Discussion (Part 1)
শ্রেনিসমাজের প্রথম গঠন থেকেই, ভাববাদী এবং বস্তুবাদী, এই দুটি প্রধান বিরোধী ধারণার মধ্যে একটি ধারাবাহিক তাত্ত্বিক বিতর্ক চিহ্নিত করেছেন তিনি। উনিশ শতকের মাঝামাঝি পর্যন্ত বস্তুবাদ দার্শনিকভাবে অপর্যাপ্ত ছিল কারণ এটি সমাজ ও তার পরিবর্তনের সাথে নিজেকে যুক্ত করেনি। মার্কস এবং তাঁর অনুসারীরা এগুলিকে অন্তর্ভুক্ত করার জন্য বস্তুবাদের সম্প্রসারণ ও রূপান্তর করেছিলেন। রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে প্রথমে কার্যকরী হয়ে, দ্বান্দ্বিক মতবাদ প্রাকৃতিক বিজ্ঞানের ক্ষেত্রে প্রবেশ করেছে। ...more

০৫-সেপ্টেম্বর-২০২৩

হো চি মিনঃ এক আদর্শ কমিউনিস্ট নেতা
জ্যোতি বসু

Ho Chi Minh: An ideal communist leader
কিন্তু তখনও সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিপদ কাটেনি। জাপানের পর চীনের চিয়াং কাইশেকের সশস্ত্র বাহিনী আক্রমণ চালাল, এরপর ফ্রান্স এসে আবার ভিয়েতনামকে পদানত করার চেষ্টা করে। ১৯৪৬ সাল থেকে ৯ বছর ধরে চলে বীরত্বপূর্ণ প্রতিরোধযুদ্ধ। ইতিহাসের পাতায় ভিয়েতনামের জনগণের এই বীরত্ব স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই সময় ভিয়েতনাম আর একা নয়, তার পাশে এসে দাঁড়ায় সোভিয়েত ইউনিয়ন ও অন্যান্য সমাজতান্ত্রিক দেশ। গোটা পৃথিবীর মানুষ ভিয়েতনামের সংগ্রামের সমর্থনে দাড়ায়। কঠিন অবস্হার মধ্যে অবর্ণনীয় ক্ষয়ক্ষতি স্বীকার করে ভিয়েতনামের জনগণ বিজয় অর্জন করেন। এই সংগ্রামের নেতৃত্ব দেন হো চি মিন। ...more

০২-সেপ্টেম্বর-২০২৩

উপনিবেশবাদের শৃঙ্খল ভাঙার কাজ যেখানে থমকে ছিল
প্রভাত পট্টনায়েক

shrinkhala vangar kaj jekhane atke chilo
পয়লা সেপ্টেম্বর। আন্তর্জাতিক যুদ্ধ-বিরোধী শান্তি সংহতি দিবস। ১৯৩৯ সালের এই দিনটিতেই জার্মান নাৎসি বাহিনী আক্রমণ করে পোল্যান্ড। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু। পুরোনো ধরনের উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের চেহারা আজ নেই। এখন সাম্রাজ্যবাদী আধিপত্যকে ফেরানোর চেষ্টা হচ্ছে নয়া উদারবাদের পথে। তবে বিশ্বের একটি অংশে পুরনো ধরনের উপনিবেশবাদকে ধ্বংস করার প্রক্রিয়া এতদিন থমকে ছিল। সম্প্রতি তার বিরুদ্ধে নতুন করে সংগ্রাম শুরু হয়েছে ফরাসিভাষী আফ্রিকার দেশগুলিতে। এবছরের সাম্রাজ্যবাদ বিরোধী দিবসে ওই দেশগুলিতে সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রাম কীভাবে বিকশিত হচ্ছে, এই নিবন্ধে সেটাই তুলে ধরা হয়েছে। ...more

০১-সেপ্টেম্বর-২০২৩

‘মরণ সাগর পারে তোমরা অমর’ | সেদিন কি ঘটেছিল, গণতান্ত্রিক আন্দোলনের এক ঐতিহাসিক অধ্যায়
অতীতের পাতা থেকে

31st august 1959, sedin ki ghotechilo
ছোট একটা জায়গা বেরিয়ে যাবার সব পথ বন্ধ করে যে অমানুষিক লাঠি চার্জ হল তার কোন নজির ইতিহাসে নেই। জালিয়ানওয়ালাবাগে ইংরেজ পুঙ্গব মাইকেল ও ডায়ার রাইফেল আর মেশিন গানের গুলিতে খুন করেছিল অনেক মানুষ। কিন্তু স্বাধীন ভারতে তদানীন্তন সরকারের পুলিশ শুধু লাঠি পেটা করে কয়েক মিনিটের মধ্যে খুন করল ৮০ জন মানুষকে। ...more

৩১-আগস্ট-২০২৩

মুদ্রাস্ফীতি, খাদ্য সুরক্ষা ও আয়ের পুনর্বন্টন
সাত্যকি রায়

Inflation, Food Security and Income Redistribution
উদাহরণস্বরূপ বলা যায় নভেম্বর-২০১৯ থেকে এপ্রিল ২০২১ ডালের দাম বৃদ্ধি পেয়েছে গড়ে প্রায় ১৬ শতাংশ হারে, অতিমারির সময় মে-২০২০ থেকে জানুয়ারি-২০২২ এই সময় ভোজ্য তেলের দাম বৃদ্ধি পেয়েছে ২২.৪ শতাংশ হারে এবং অক্টোবর ২০২২ এর পরে খাদ্যশস্যের দাম বেড়েছে ১৪ শতাংশ হারে। একেবারে সাম্প্রতিক সময় মাস ভিত্তিক মূল্যবৃদ্ধির হার দেখলে দেখা যাবে যে এবছর জুলাই মাসে সবজির দাম বৃদ্ধি পেয়েছে ৩৮ শতাংশ হারে এবং ওই মাসে টমেটোর মূল্যবৃদ্ধির হার ছিল ২১৩.৭ শতাংশ। অতএব বিগত সময়ে বিভিন্ন পর্যায়ে মানুষের খাদ্য বাবদ খরচ অস্বাভাবিক মাত্রায় বেড়েছে। ...more

৩০-আগস্ট-২০২৩

১০০ কোটি মানুষের নেই স্বাস্থ্যকর খাবারের সামর্থ্য
সুচিক্কণ দাস

1 billion people cannot afford healthy food
এ বছরের জুলাই মাসে নীতি আয়োগের একটি রিপোর্টে ফলাও করে দাবি করা হয়েছিল, বহুমাত্রিক দারিদ্র (‌মাল্টিডায়মনেসনাল পভার্টি)‌ দূরীকরণে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে ভারত। ওই রিপোর্ট অনুসারে, ২০১৬ থেকে ২০২১ সালের মধ্যে এদেশের সাড়ে ১৩ কোটি লোককে বহুমাত্রিক দারিদ্র থেকে মুক্ত করা সম্ভব হয়েছে। এর ফলে  গরিব মানুষের সংখ্যা কমেছে ৯.৮৯ শতাংশ। এর অর্থ, ২০১৫‌-১৬ সালে যেখানে দেশে বহুমাত্রিক বিচারে দরিদ্রের সংখ্যা ছিল ২৪.৮৫ শতাংশ, ২০১৯-২০ সালে তা কমে হয়েছে ১৪.৯৬ শতাংশ। ...more

২৯-আগস্ট-২০২৩

খাওয়া না-খাওয়ার গল্প: সোমনাথ লাহিড়ীর ‘১৯৪৩’ এবং ‘উনিশ-শো চুয়াল্লিশ’
সৈকত ব্যানার্জী

Samnath Lahirirer Monnontor er golpo
‘১৯৪৩’ এ যেমন খিদের তাড়নায় ভেঙে পড়তে দেখা গিয়েছে পারিবারিক ও সামাজিক সম্পর্ক, ‘উনিশ-শো চুয়াল্লিশ’ গল্পে তেমনি মুনাফার লোভ আর পুঁজির ষড়যন্ত্র খতম করতে থেকেছে মানবিক মূল্যবোধগুলোকে। প্রথম গল্পে যা ছিল অভুক্ত মানুষের অসহায়তা, দ্বিতীয় গল্পে তা লোভী ও ক্ষমতাবান লোকের নিষ্ঠুরতা হয়ে উঠেছে। ...more

২৮-আগস্ট-২০২৩

বাংলা কবিতায় মন্বন্তর ও সুকান্তর আকাল
সৌমিত্র লাহিড়ী

bangla kobitay monwontor o sukuantar oakl
শতাব্দীর সবচেয়ে ভয়ঙ্কর মহামারী ও ম্যালেরিয়া লক্ষ লক্ষ মানুষের জীবন কেড়ে নিয়েছিল৷ গ্রামকে গ্রাম উজাড় করে সাধারণ মানুষ কলকাতা মহানগরী ও অন্যান্য শহর এলাকায় বিপন্নতা নিয়ে এসেছিলেন এক মুঠো খাবারের আশায়৷ কলকাতার রাজপথ মৃতদেহের স্তূপে জর্জরিত হয়ে উঠেছিল, আর নগর কলকাতার আকাশ বাতাস ভারী হয়ে উঠেছিল একটু ফ্যানের জন্য কর্ণভেদী চিৎকারে৷ কবি সুভাষ মুখোপাধ্যায় লিখেছেন : 'কী দিনই না গেছে৷ উপোসী মানুষের চিৎকার---ফ্যান দাও, ফ্যান দাও৷ রাস্তায় চোখকান খুঁজে মড়া ডিঙিয়ে ডিঙিয়ে হাঁটা৷ ভাবলে আজও বুকের মধ্যে হাঁফ ধরে৷ তবু গেলে চলবে না৷ যেন মনে থাকে৷ সে ইতিহাসের যেন পুনরাবৃত্তি না হয়৷' ...more

২৭-আগস্ট-২০২৩

১৯৪৩-৪৪, বাংলার দুর্ভিক্ষ: একটি ভূমিকা (২)
উৎসা পট্টনায়েক

Famine in Bengal (2)
১৯৪০ সালে বিলেতফেরৎ জ্যোতি বসু ছিলেন ২৬ বছরের তরুণ কমিউনিস্ট। তিনি মুক্ত ছিলেন, ফলে দুর্ভিক্ষের ত্রাণের কাজে অত্যন্ত সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। লন্ডন, কেম্ব্রিজ ও অক্সফোর্ডের দেশপ্রেমিক ভারতীয় ছাত্রদের সঙ্গেও তাঁর যোগাযোগ অব্যাহত ছিল। এই পুস্তিকাটি যদি জ্যোতি বসুরই রচনা হয়ে থাকে, সুনির্দিষ্টভাবে নিশ্চিত হওয়া না গেলেও যার সম্ভাবনা খুবই বেশি, ১৯৪৩ সালে যখন এটা প্রকাশিত হয়, তখন দুর্ভিক্ষপীড়িত বাংলার সহায়তায় এগিয়ে আসার জন্যে ব্রিটিশ জনসাধারণের প্রতি তাঁর কাতর আবেদন অনেকটাই বিলম্বিত হয়ে গিয়েছে। ততদিনে লক্ষ লক্ষ মানুষ মৃত্যুমুখে পতিত হয়েই গিয়েছে। ...more

২৬-আগস্ট-২০২৩

মন্বন্তরের আটদশক
টিম মার্কসবাদী পথ

Eight decades of monwontwor
দেশের ৭৪.১ শতাংশ, সংখ্যায় ১০০ কোটির বেশি মানুষের নেই স্বাস্থ্যকর খাবারের সামর্থ্য! শুনিয়েছে ফাও, আইএফএডি, ইউনিসেফ, ডব্লিউএফপি এবং হু’র যৌথ সমীক্ষা– দ্য স্টেট অফ ফুড সিকিওরিটি অ্যান্ড নিউট্রিশন ইন দ্য ওয়ার্ল্ড, ২০২২। সেই নিয়েই ২৫-৩১ আগস্ট, মার্কসবাদী পথে সাতদিনে সাতলেখা।   লিখছেন উৎসা পট্টনায়েক, সৌমিত্র লাহিড়ী, সৈকত ব্যানার্জী, সুচিক্কণ দাস, সাত্যকি রায়। ...more

২৫-আগস্ট-২০২৩

১৯৪৩-৪৪, বাংলার দুর্ভিক্ষ: একটি ভূমিকা (১)
উৎসা পট্টনায়েক

1943-44 Famine in bengal (1)
সর্বোপরি, ‘ফাটকা ও মজুতদারি’ দুর্ভিক্ষ পর্বের ত্বরিত মুদ্রাস্ফীতির একটা সর্বকালীন বিভ্রান্তিকর ‘ব্যাখ্যা’, যার দ্বারা উপসর্গ পরিবর্তিত হয়ে যায় কারণে। এটাও এক ধরনের ‘পোস্ট হক’ বা ‘ইহার পর উহা, অতএব ইহাই হেতু’ জাতীয় ভ্রান্তি যার মাধ্যমে একটি পরিস্থিতি যা আগে তৈরি হয়নি, বরং দুর্ভিক্ষের সমান্তরালে ঘটেছে, তাকে ভ্রান্তভাবে কারণ হিসেবে তুলে ধরা হয়েছে। এটা অনেকটা ‘জ্বর হয়েছে বলেই রোগী মারা গিয়েছে’, ডাক্তারের এমন নিদান দেওয়ার মতোই, যেখানে উপসর্গ কেন দেখা দিল তাকে ধর্তব্যে আনা হয় না। জ্যোতি বসুই স্পষ্ট ভাষায় এবং সঠিকভাবেই প্রত্যাখান করেন সরকারি এই ঘোষণাকে যে মজুতদারির জন্যেই ত্বরিত মূল্যবৃদ্ধি ঘটে গিয়ে বাজার থেকে ক্রয়ের ওপর নির্ভরশীল লক্ষ লক্ষ জনগনের আওতার বাইরে চলে গিয়েছে খাদ্যসামগ্রী। ...more

২৫-আগস্ট-২০২৩

গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত – ১ম পর্ব
জ্যোতি বসু

grameen unnoyoner panchayet
গ্রামাঞ্চলে সাধারণ গরিব মানুষের স্বার্থে এই অগ্রাধিকারের ভিত্তিতে যে পরিকল্পনার প্রচেষ্টা, এর রচনা ও রূপায়ণের মূল দায়িত্ব কাদের নিতে হবে? নিতে হবে গরিব মানুষদের নিজেদেরই এবং সংগঠনের মাধ্যমে। এমন সংগঠনের মাধ্যমে যা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত এবং যথেষ্ট বিকেন্দ্রীকরণের ভেতর দিয়ে স্থানীয় সমস্যার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। এ প্রসঙ্গেই ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার— জেলাস্তরে জেলা পরিষদ (মোট সংখ্যা ১৫), ব্লক স্তরে পঞ্চায়েত সমিতি (মোট সংখ্যা ৩৩৯) এবং অঞ্চল স্তরে গ্রাম পঞ্চায়েত (মোট সংখ্যা ৩৩০৫)-র যৌক্তিকতা ওঠে। ...more

২৫-আগস্ট-২০২৩

ভারত ভাবনার উৎস সন্ধানে (২য় পর্ব)
ইরফান হাবিব

bharat vabnar utso sondhane -II
যতক্ষণ না হিন্দু মহাসভা/আর.এস.এস. নেতারা সমর্পণ করেন ততক্ষণ এই প্রক্রিয়া চলতেই থাকে। ভারত সরকার পাকিস্তানকে ৫৫ কোটি টাকা দেবার পর গান্ধীজি অনশন প্রত্যাহার করেন। এবং সঙ্গে সঙ্গে দুই দেশে শান্তিও ফিরে আসে। কাজেই বোঝা যাচ্ছে যে গান্ধীজি সামান্য মানুষ ছিলেন না। প্রচণ্ড সাহসী এই মানুষটি বৃহত্তর কল্যাণের কাজে নিজের আত্মমর্যাদা ও সম্মানকে বিসর্জন দিতেও পিছপা ছিলেন না। দুর্গত মানুষের কাছে তাদের আশ্রয় শিবিরে গান্ধীজি যখন যেতেন তখন ধুলোবালি, ময়লা, কাদা, নোংরা পরিবেশ কোনো কিছুই তিনি গ্রাহ্য না করে নগ্নপদেই যেতেন। হিন্দু ও মুসলিমরা আসলে ভাইবোনের মতো এই বার্তাবহন করে গান্ধীজি হিন্দু ও মুসলিমদের আশ্রয় শিবিরে ঘুরে বেড়াতেন। ...more

১৬-আগস্ট-২০২৩

ভারত ভাবনার উৎস সন্ধানে (১ম পর্ব)
ইরফান হাবিব

varat vabnar utso sondhane - I
আর একটা বিপজ্জনক দিক হলো যে আমাদের বিজেপির বন্ধুরা ও তাদের নিয়ন্ত্রণকর্তা আর.এস.এস দাবি করছে যে ঋক্ বেদের যুগ থেকেই ভারত একটি জাতি হিসেবে পরিচিত ছিল। কিন্তু ঘটনা হলো যে, 'ঋক্ বেদ তো দূরের কথা পরবর্তী তিনটি বেদ বা আরো পরের 'ব্রাহ্মণ' এমনকী তুলনামূলকভাবে অনেক নবীন উপনিষদগুলির যুগেও 'ভারত' বলে কোনো দেশের উল্লেখ পাওয়া যায় না। ঋক বেদে কোনো সুনির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের কথাও নেই, উল্লেখ আছে কেবল নদী এবং আদিবাসীদের। এমন কী সপ্তসিন্ধুর বা সাতটি নদীবিধৌত অঞ্চল বলতে তখন পাঞ্জাবকে বোঝাত না। বোঝাত সাতটি নদীর কালধারার কথা যার থেকে সিন্ধুনদীর উৎপত্তি। এটা অনেক পরবর্তীকালের সংযোজন। পাঞ্জাব এবং আফগানিস্তানের কয়েকটি অংশে বসে বেদ মন্ত্র বা শ্লোক লিখিত হয়েছিল। তখন সেখানে বসবাস করতেন ভ্রাম্যমাণ আদিবাসীরা। কাজেই কোনো অঞ্চল বা ন্যূনপক্ষে 'দেশ'-এর ধারণাই তখন পর্যন্ত গড়ে ওঠেনি। ...more

১৫-আগস্ট-২০২৩

সিন্ধের ভগৎ সিং : জীবন ও জীবনের উত্তরপারে পাকিস্তানের হেমু কালানী
রাজা নাঈম

sindher bhagat singh: hemu kalani
পীর আলী মুহম্মদ রাশদী তাঁর 'দোজ ডেজ, দোজ ওয়েজ' বইতে লিখেছেন যে হেমুর আত্মীয়রা অনেকেই ক্ষমাভিক্ষার আবেদন করেছিলেন কিন্তু হেমু তার একটিতেও স্বাক্ষর করেননি। এই সমস্ত অনুরোধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে সামরিক অধিকর্তা তার প্রতিনিধিদের হেমুর কাছে পাঠিয়েছিলেন যাতে তারা তাঁর সাথে দেখা করে জানতে পারে যে হেমু তাঁর কাজের জন্য অনুতপ্ত কি না। কিন্তু তিনি আগাগোড়া দৃঢ় থেকে জানিয়ে দেন বেঁচে থাকলে তিনি আবারও একই কাজ করবেন। ...more

১৪-আগস্ট-২০২৩

মার্কসবাদী মনোলগঃ Muslims Against Partition
শামসুল ইসলাম

Muslims Against Partition
মার্কসবাদী মনোলগঃ Muslims Against Partition, সম্প্রচারিত হবে সন্ধ্যা ৬টায়। ...more

১৪-আগস্ট-২০২৩

সিন্ধের ভগৎ সিং : জীবন ও জীবনের উত্তরপারে পাকিস্তানের হেমু কালানী
রাজা নাঈম

sindher vagat singh: hemu kalani
অধ্যাপক মহম্মদ লাইক জারদারি লিখেছেন, হায়দ্রাবাদে বিদ্রোহীরা দূর্গ দখল করার পরিকল্পনা করেছিল যাতে পরবর্তীতে দিল্লীর লালকেল্লার মত বিদ্রোহ আত্মপ্রকাশ করে এবং ক্রমান্বয়ে  বিদ্রোহের আঁচ এসে পড়ে জাকোবাবাদ, সুক্কুর এবং শিকারপুর অঞ্চলে।  সামরিক ব্রিগেডিয়ারদের কানে  এই খবর পৌঁছতেই বিদ্রোহী নেতাদের কামানের গোলায় উড়িয়ে দেওয়া হয়।  শিকারপুরে বিদ্রোহীরা তিন ইয়োরোপীয় নাগরিকদের নিশানা করেছিল, তাঁদেরকেও গ্রেপ্তার করে কামানের গোলায় নিহত করা হয়।  একইভাবে এমনকি সুক্কুরের বিদ্রোহীদের বার্তাবাহকদেরও গ্রেপ্তার করে নদীর তীরে ফাঁসি দেওয়া হয়। এভাবেই, বিদ্রোহের উদ্যোগ আরো তৈরি হতে থাকে। ...more

১৩-আগস্ট-২০২৩

অগ্নিগর্ভ মণিপুর: সমস্যার উৎস সন্ধানে
শান্তনু ঝা

Manipur Violence: In search of the source of the problem
ড্রাগ মাফিয়াদের দৌরাত্ম্য এই অঞ্চলে দীর্ঘদিনের। সারা পৃথিবীর নানা সীমান্ত অঞ্চলের মতো এই এলাকার রাজনীতি ও প্রশাসনের উপর ড্রাগ কার্টেল-এর বিপুল প্রভাব। এমনকী, মণিপুর পুলিশের এক উচ্চ পদাধিকারী, বর্তমানে চাকরি ছেড়ে সামাজিক কাজে যুক্ত হয়েছেন, ড্রাগ চলাচল রোধে যাঁর ভূমিকা মণিপুরে সুবিদিত - বৃন্দা থাওনাওজাম- তিনি একের পর এক সাক্ষাৎকারে মণিপুরের বর্তমান মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলেছেন। মণিপুর-দিল্লির বিজেপি পরিচালিত ডবল ইঞ্জিন সরকারের ড্রাগের বিরুদ্ধে যুদ্ধঘোষণা আসলে মিথ্যা প্রচারের ফুলঝুরি ছাড়া কিছু না। এই অঞ্চলের বিভিন্ন জঙ্গিগোষ্ঠী, যারা গত কয়েক বছরে অস্ত্র-সমর্পণ করে সরকারি নজরদারি ব্যবস্থায় রয়েছে, তারাই আফিম (পপি) চাষ, ড্রাগ চলাচল থেকে পয়সা তোলার কাজ চালাচ্ছে। ...more

১২-আগস্ট-২০২৩

ওপেনহাইমার রহস্য: বিজ্ঞানের শক্তি ও বিজ্ঞানীদের দুর্বলতা (২)
প্রবীর পুরকায়স্থ

 The Oppenheimer Mystery: The Power of Science and the Weakness of Scientists-II
স্বর্গ থেকে ওপেনহাইমারের পতন আরও একটা উদ্দেশ্য পূরণ করল। বিজ্ঞানী মহলকে এই শিক্ষা দেওয়া হল যে, তাঁরা যদি রাষ্ট্রের নিরাপত্তার গণ্ডী পেরোনোর সাহস দেখান তাহলে কাউকেই রেয়াত করা হবে না, তা তিনি যত বড় বিজ্ঞানীই হোন না কেন। এটাই ছিল ম্যাকার্থি যুগের নির্যাস। সেই পর্বটা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের শিল্পীমহল, অ্যাকাডেমিক মহল এবং বিজ্ঞানী সমাজের বিরুদ্ধে একটা ঘোষিত যুদ্ধের পর্ব। ...more

১০-আগস্ট-২০২৩

ওপেনহাইমার রহস্য: বিজ্ঞানের শক্তি ও বিজ্ঞানীদের দুর্বলতা (১)
প্রবীর পুরকায়স্থ

 The Oppenheimer Mystery: The Power of Science and the Weakness of Scientists-I
মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার তাদের নাগরিকদের একথা বুঝিয়েছিল যে, হিরোশিমা ও  নাগাসাকিতে বোমা ফেলার কারণেই জাপান আত্মসমর্পণ করেছিল। তবে মহাফেজখানা এবং অন্যান্য প্রমাণের ভিত্তিতে এটা স্পষ্ট যে, সেই সময় পরমাণু বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল জাপানের বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের যুদ্ধ ঘোষণা এবং সেকারণেই জাপান আত্মসমর্পণ করেছিল। হিরোশিমা ও নাগাসাকিতে বোমা ফেলার জন্য ‘‌১০ লক্ষ মার্কিন নাগরিকের জীবন রক্ষা পেয়েছিল’‌, একথা স্রেফ বোমা ফেলার অপরাধ ঢাকতেই  প্রচার করা হয়েছিল। ...more

০৯-আগস্ট-২০২৩

রবীন্দ্রনাথের ‘ন্যাশনালিজম’: নামের ভুল, বোঝার ভুল
রামকৃষ্ণ ভট্টাচার্য

Rabindranath and Nationalism
আর যেসব বাঙালি লেখক ভাষার হ্যান্ডিকাপ-এ আটকে যান নি, তাঁরাও বড়ই কম জেনে বড় বেশি কথা বলেছেন। রবীন্দ্রনাথ সম্পর্কে লিখতে হলে অনেক, অনেক বেশি প্রস্তুতি নিতে হয়। কথাটি সকলেরই মনে রাখা উচিত। তাঁদের ভুলে-ভরা ‘ভূমিকা'-র জন্যেই সাধারণ পাঠক বিপথে যান। বক্তৃতামালার মূল বিষয় সাম্রাজ্যবাদ, জাতিদম্ভ। এটি মাথায় রেখে, আজ, একশো বছর পরে, ন্যাশনালিজম পড়া উচিত। ...more

০৮-আগস্ট-২০২৩

মুজফ্‌ফর আহ্‌মদ কীভাবে কমিউনিস্ট হলেন (২)
সুচেতনা চট্টোপাধ্যায়

Muzaffar Ahmad, a communist (2)
শ্রমিকশ্রেণির সঙ্গে কাজ করবেন, একটি বামপন্থী সংগঠন গড়ে তুলবেন, এই সংকল্প নিলেও তা ঠিক কীভাবে হবে – এই নিয়ে মুজফ্‌ফর আহ্‌মদের মনে নানা প্রশ্ন ছিল। শ্রমজীবী মানুষের সামাজিক স্বার্থকে রাজনীতির কেন্দ্রে এনে সাম্রাজ্যবাদের বিরোধিতা করার তাগিদ তৈরি হয়েছিল। কিন্তু এই চেতনার ভিত্তিতে কোনো সুস্পষ্ট লড়াইয়ের পদ্ধতি তখনও তিনি নিতে পারেননি। মুজফ্‌ফর আহ্‌মদ তখনও জানতেন না প্রাক্তন জাতীয়তাবাদী বিপ্লবী মানবেন্দ্রনাথ রায়ের নেতৃত্বে কিছু মুহাজির যুবক রুশ-অধিকৃত মধ্য এশিয়ার তাশখন্দ শহরে ভারতের কমিউনিস্ট পার্টি গড়ে তুলেছেন। ১৯২০ সালের শেষে এই প্রবাসী পার্টি গড়ে ওঠার বছর খানেক পর ১৯২১ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে কমিউনিস্ট আন্তর্জাতিকের পক্ষ থেকে নলিনী গুপ্ত আকস্মিকভাবেই কলকাতায় এসে নজরুল এবং মুজফ্‌ফরের সঙ্গে দেখা করেন। ...more

০৬-আগস্ট-২০২৩

কমরেড মুজফ্‌ফর আহ্‌মদের কথা
বদরুদ্দীন উমর

Comrade Muzaffar Ahmad
বদরুদ্দীন উমর। জন্ম এই বাংলার বর্ধমানে। বাংলাদেশের বিশিষ্ট মার্কসবাদী তাত্ত্বিক। এখন বয়স বিরানব্বই। মার্কসবাদী পথের জন্য নিজস্ব চেনা ঢঙে লিখেছেন ‘কমরেড মুজফ্‌ফর আহ্‌মদের কথা’। ব্যক্তিগত স্মৃতিচারণায় অকপট ভাষ্যে যেমন আছে মুজফ্‌ফর আহ্‌মদকে নিয়ে তাঁর ‘অতৃপ্তি’, ‘আক্ষেপ’, তেমনই আছে ফুপুতো ভাই সৈয়দ শাহেদুল্লাহ, তাঁর ভাই সৈয়দ মনসুর হবিবুল্লাহ; কাছাকাছি বয়সের চাচা মহবুব জাহেদী, আবদুল্লাহ রাসুলের প্রসঙ্গ। আছে ১৯৪৫ সালে বর্ধমানের হাটগোবিন্দপুরে বঙ্গীয় প্রাদেশিক কৃষক সভার সম্মেলনের কথা থেকে বর্ধমানে কমিউনিস্ট পার্টি অফিসে হরেকৃষ্ণ কোঙার, বিনয় চৌধুরীর রাজনৈতিক ক্লাসে হাজির হওয়ার কথা। ...more

০৫-আগস্ট-২০২৩

মুজফ্‌ফর আহ্‌মদ কীভাবে কমিউনিস্ট হলেন (১)
সুচেতনা চট্টোপাধ্যায়

Muzaffar Ahmad a Communist (1)
সাহিত্য জগতে বিচরণ করলেও মুজফ্‌ফর আহ্‌মদ শ্রমিকদের একাংশের সাথে যোগাযোগ রাখতেন। নোয়াখালি– চট্টগ্রামের দরিদ্র্য লস্কররা কলকাতায় কাজের সন্ধানে আসতেন। মুজফ্‌ফর তাঁদের সমস্যা সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন। আঞ্চলিকতার সূত্রে সংযোগ তৈরি হলেও ১৯২১ সালে শ্রমিক আন্দোলনের প্রভাবে এই সম্পর্কগুলি ব্যক্তিগত বন্ধুত্ব ও সামাজিকতায় আবদ্ধ থাকেনি। কলকাতার শহরতলী ও হুগলীর দুই তটের শিল্পনগরীগুলি এই সময় সমাজের নিচুতলার মানুষের সংঘবদ্ধ প্রতিরোধের ঘাঁটি হয়ে দাঁড়ায়। সমাজ-সচেতন বুদ্ধিজীবীরা এই আলোড়ন অগ্রাহ্য করতে পারেননি।


                                                                                                                   ...more

০৫-আগস্ট-২০২৩

‘সেদিনের কথা’: নারীসাম্যের অঙ্গীকার
সৃজনী গঙ্গোপাধ্যায়

manikuntala sen
‘সেদিনের কথা’ আত্মজীবনীটিতে মণিকুন্তলা সেন বারেবারে উল্লেখ করেছেন এমন অনেক নারী কর্মী ও সংগঠক, বিপ্লবীদের কথা, যাঁরা প্রায় বিস্মৃত অথবা কম চর্চিত। এজন্য তাঁর কাছে অত্যন্ত কৃতজ্ঞ বোধ করি। গ্রাম ও শহরে, জেলে ও রাস্তায়, মিছিলে ও সম্মেলনে যে সমস্ত নারীরা তিল তিল করে সংঘবদ্ধ করে তুলেছেন আন্দোলন, বিদ্রোহের কথা যাঁরা চারিয়ে দিয়েছেন মাটিতে হাওয়ায়, যাঁরা অনশন করেছেন, অত্যাচার সহ্য করেছেন, প্রশ্ন করেছেন, লড়াই করেছেন তাঁদের প্রত্যেকের কাছে বিপ্লব ঋণী। ছাত্রী থেকে কৃষক, শ্রমিক, অভিজাত ও মধ্যবিত্ত সকল নারীর সংঘবদ্ধতা কমিউনিস্ট আন্দোলনের ভিতের একটা শক্তিশালী অংশ। ...more

২৯-জুলাই-২০২৩

মেশিনের বুদ্ধিমত্তা কি মানবসভ্যতাকে বদলে দেবে? (৪)
নন্দিনী মুখার্জী

Artificial Intelligence and Human Civilization- 4
আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স নিয়ে গবেষণা করছেন যে সমস্ত বৈজ্ঞানিক এবং প্রযুক্তিবিদ, তাঁদের মধ্যে অনেকেই আবার বলছেন যে আগামীদিনে মেশিনের বুদ্ধিমত্তা এতটাই উন্নতস্তরে পৌঁছবে যে তা মানবিকতাকে ধ্বংস করে দিতে পারে। যদিও কি ঘটতে পারে অদূর ভবিষ্যতে তাই নিয়ে তাঁরা যে খুব নির্দিষ্টভাবে কিছু বলতে পেরেছেন তা নয়। অনেকটা কল্পবিজ্ঞানের মতই তাঁরা অনুমান করছেন যে এই মেশিন বুদ্ধিমত্তা আগামীদিনে সমস্ত রকম সিদ্ধান্ত গ্রহণ ও নিয়ন্ত্রণের ক্ষেত্রে মানুষের জায়গা নিতে চলেছে। ...more

২৭-জুলাই-২০২৩

মেশিনের বুদ্ধিমত্তা কি মানবসভ্যতাকে বদলে দেবে? (৩)
নন্দিনী মুখার্জী

Artificial Intelligence and Human Civilization- 3
আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং-এর অগ্রগতির ফলে আজকের পৃথিবীতে যে প্রযুক্তির প্রয়োগ ঘটছে তার দ্রুত প্রসার অতীতে কখনোই ঘটেনি। বর্তমান সময়কে বলা হচ্ছে পৃথিবীর চতুর্থ শিল্প বিপ্লব। কিন্তু এই শিল্প বিপ্লবে প্রযুক্তির উদ্ভাবন এতটাই গতিতে এগোচ্ছে যে অতীতে সহস্রাধিক বছর ধরে মানুষ যেসব কাজে দক্ষতা অর্জন করেছিল, সেই সমস্ত কাজ কম্প্যুটার ও সফটওয়ার ব্যবহার করে নিষ্পন্ন করা যাচ্ছে। যে সকল কাজে যন্ত্র কাজে লাগানো যাবে বলে কখনো ভাবা যায়নি, সেই সমস্ত কাজও কম্প্যুটার বা যন্ত্রের মাধ্যমে করা সম্ভব হচ্ছে। ...more

২৬-জুলাই-২০২৩

মেশিনের বুদ্ধিমত্তা কি মানবসভ্যতাকে বদলে দেবে? (২)
নন্দিনী মুখার্জী

Artificial Intelligence and Human Civilization- 2
“মেশিন কি পূর্ব অভিজ্ঞতা থেকে শিক্ষা লাভ করতে পারে?” – এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া গেল এই বিশাল তথ্য সম্ভারের উপর সেই পুরনো আর্টিফিসিয়াল নিউরাল নেটওয়ার্কের প্রয়োগের মধ্য দিয়ে। অর্থাৎ দেখানো গেল যে কোন একটি বস্তু বা বিষয় নিয়ে যদি যথেষ্ট তথ্য থাকে তাহলে মেশিনকে সেই বস্তু বা বিষয় সম্পর্কে শিক্ষিত করে তোলা সম্ভব যাতে পরবর্তীকালে মেশিনটি এই জ্ঞানের সঠিক প্রয়োগ করতে পারে – যেমন একটি ইমেল- স্প্যাম (অজ্ঞাত ব্যক্তির কাছ থেকে অসদুদ্দেশ্যে পাঠানো) না সঠিক, কোন লিখিত অক্ষর, সংখ্যা না সংখ্যা নয় ইত্যাদি। এইভাবেই অনেক ছবি বিশ্লেষণ করে একটি প্রাণী বিড়াল কিনা, বা একটি টিউমার ক্ষতিকারক কিনা – ...more

২৫-জুলাই-২০২৩

মেশিনের বুদ্ধিমত্তা কি মানবসভ্যতাকে বদলে দেবে? (১)
নন্দিনী মুখার্জী

Artificial Intelligence and Human Civilization - 1
আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের সরাসরি বঙ্গানুবাদ ‘কৃত্রিম বুদ্ধিমত্তা’ শব্দবর্গ যা আমরা ব্যবহার করছি, সেটা কি গ্রহণযোগ্য? অভিধান অনুযায়ী ‘Artificial’ শব্দের বাংলা অর্থ শুধুমাত্র ‘কৃত্রিম’ নয়, হতে পারে ‘শিল্পজাত’, ‘মনুষ্যনির্মিত’, ‘অর্জিত’ বা  ‘আরোপিত’। এক্ষেত্রে ‘কৃত্রিম’ শব্দটির পরিবর্তে উপরোক্ত অন্য শব্দগুলির ব্যবহারের প্রাসঙ্গিকতা বেশী। তবে যে পরিভাষাই ব্যবহার করি, প্রকৃতপক্ষে বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত প্রযুক্তি হল ‘artificial intelligence’ অর্থাৎ কম্প্যুটার বা অনুরূপ যন্ত্রের মধ্যে সঞ্চারিত বুদ্ধিমত্তা। ...more

২৪-জুলাই-২০২৩

হরেকৃষ্ণ কোঙার
সৈয়দ শাহেদুল্লা

Horekrishna Kongar
১৯৪১ সালে হিটলার কর্তৃক সোভিয়েত আক্রান্ত হবার পর অবস্থার এক বিরাট পরিবর্তন ঘটল। সারা বিশ্বে ফ্যাসিবিরোধী যুদ্ধ মুক্তির যুদ্ধে পরিণত হল। আর.পি.ডি.- র (রজনী পাম দত্তের) সে সময়কার লেখার ভাষার, থার্মোমিটার সব অবস্থাতেই একই পরিমাপ দেয় না। সুতরাং পার্টির নীতি পুনর্মূল্যায়ন করতে হল এবং ফ্যাসিবিরোধী যুদ্ধ যাতে সার্থক হয় তার সহায়ক নীতি কর্মসূচী গৃহীত হল। পরিবর্তিত অবস্থার স্বীকৃতিতে এবং ভারত ও বিশ্বের জনমতের দাবিতে পার্টির উপর থেকে "বে-আইনি” ঘোষণার শৃঙ্খল তুলে নিতে হল। পার্টি আইনসঙ্গত উপায়ে কাজ করার অধিকার অর্জন করল। কমরেড হরেকেষ্ট জেল থেকে বেরিয়ে এসে প্রকাশ্যেই কাজে নামলেন। ...more

২৩-জুলাই-২০২৩

হলিউড কর্তাদের লোভের বিরুদ্ধে এই ধর্মঘট
ফ্রাঁ ড্রেশচার

 strike by Sag-Aftra, a fight against the greed of Hollywood producers
সারা পৃথিবীর চোখ এবং বিশেষ করে শ্রমিক শ্রেণির চোখ আমাদের দিকে তাকিয়ে আছে। এই মুহূর্তে এখানে যা ঘটছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমাদের সাথে এই মুহূর্তে যা হয়ে চলেছে তা শ্রমিক শ্রেণির জন্যে প্রতিটি ক্ষেত্রেই ঘটছে। এটা তখনই ঘটে যখন মালিকেরা ওয়াল স্ট্রিট এবং তাদের লোভকে প্রাধান্য দিতে গিয়ে যাদের সুবাদে এই ব্যবস্থা চলছে তাদের ভুলে যান। ...more

১৮-জুলাই-২০২৩

ডিজিটাল যুগে সংবাদমাধ্যম (‌৪)‌
প্রবীর পুরকায়স্থ

Media in Digital Age -4
এবং তবুও, ছাপাখানা এবং গণ-পরিসরের বিস্তারে এর ভূমিকাকে আমরা ইতিহাসের অগ্রগতির অংশ হিসাবেই দেখি। সমাজের সাধারণ কাজেকর্মে অংশগ্রহণ এবং সাক্ষরতা, যা আগে ছিল সামন্তবাদী এলিটদের কুক্ষিগত, ছাপাখানার দৌলতে সেগুলিতে সাধারণ মানুষের ভূমিকা আরও বাড়ল, এবং এতটাই বাড়ল যে অংশগ্রহণকারীদের মধ্যে চলে এল শ্রমিকশ্রেণিও। এটা নেহাৎই আকস্মিক ছায়াপাত নয় যে, লেনিন ইসক্রা-কে শুধুমাত্র পার্টির মুখপত্র বলে মনে করতেন না, বরং এই পত্রিকাকে তিনি পার্টি গঠনের হাতিয়ার বলেও মনে করতেন। ...more

১০-জুলাই-২০২৩

গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত – পর্ব ২
জ্যোতি বসু

grameen unnoyoner panchayet (2)
কিন্তু, তারপর রাজ্য স্তর থেকে বিশেষ সাংগঠনিক প্রয়াস নেওয়ার ফলে পঞ্চায়েত, ব্যাঙ্ক ও সরকারী প্রশাসনের মধ্যে সুষ্ঠু সমন্বয় আনা সম্ভব হয়েছে এবং রূপায়ণের ক্ষেত্রে বিশেষ উন্নতি লক্ষ করা গেছে। গোড়ার বছরগুলি নিয়ে সমগ্র ষষ্ঠ পরিকল্পনায় পাঁচ বছরের হিসাব নিলে হয়তো এই সামগ্রিক উন্নতির চিত্র পরিষ্কার হবে না। কিন্তু প্রথম কিছু বছর বাদ দিলে গত তিন বছরে এই প্রকল্পের এক বিশেষ উন্নতি চোখে পড়ে। এই উন্নতির হার এত বেশি যে... ...more

০৮-জুলাই-২০২৩

পঞ্চায়েত ও তৃণমূলের খড়্গধারীদের উন্নয়ন
রতন খাসনবিশ

panchayet o trinomooler khargadharider unnoyon
এরাজ্যে পঞ্চায়েতী ব্যবস্থাকে দৃঢ়মূল করার প্রচেষ্টা ছিল বামপন্থীদের দিক থেকে। বলা যায় যে, এবিষয়ে তাদের আছে আদর্শগত দায়বদ্ধতা। কিন্তু বাম শাসন অবসানের সঙ্গে সঙ্গে পরিস্থিতির নেতিবাচক পরিবর্তন ঘটেছে। এই পরিবর্তন অনেকাংশেই নিঃশব্দ পরিবর্তন। কখনও তা করা হয়েছে কাঁসরঘণ্টা বাজিয়ে। এরাজ্যে গত ১০-১২ বছরে আমলাবাহিনীর বিপুল ক্ষমতায়ন ঘটেছে। সরকারি উন্নয়নের কাজ লাইন ডিপার্টমন্টের সঙ্গে ভাগাভাগিতে পঞ্চায়েত ব্যবস্থা পিছু হঠছে। ...more

০৪-জুলাই-২০২৩

রাজ্যে পঞ্চায়েত নির্বাচন:  সন্ত্রাস ও গণতন্ত্রের লড়াই
নন্দন রায়

rajjye pabchayet nirbachon: santras o gonotontrer lorai
ক্ষমতায় আসার ছ’মাসের মধ্যেই পঞ্চায়েতের হাত থেকে উন্নয়নমূলক যাবতীয় কাজকর্ম কেড়ে নিয়ে তার দায়িত্ব দেওয়া হল ডিএম, এসডিও এবং বিডিওদের হাতে। গণতান্ত্রিকভাবে নির্বাচিত গ্রামের জনপ্রতিনিধিদের পঙ্গু করে দেওয়ার এই ছিল আনুষ্ঠানিক সূচনা। রাজ্য সরকার এবং পঞ্চায়েত একই দলের দ্বারা পরিচালিত হবে—  এই ছিল নেত্রীর নির্দেশ। যেখানে তা হবে না, সেখানকার মানুষ তাদের কৃতকর্মের ফলভোগ করবে। এমনকি অর্থ কমিশনের যে টাকা সাংবিধানিকভাবে পঞ্চায়েতের প্রাপ্য, সেই টাকাও দেওয়া হল না। তখনও মোদী দিল্লিতে আসেনি। নেত্রীকে সংবিধান লঙ্ঘনের প্রাথমিক শিক্ষা দিয়েছিল কে? আজ যখন মোদীর ‘ডাবল ইঞ্জিনের সরকার’-এর ধারণাকে নিন্দা করে তিনি গলা চড়িয়ে মঞ্চ প্রকম্পিত করেন, তখন তাঁকে মনে করিয়ে দেওয়া উচিত নয় কি যে খোদ তিনিই  প্রথম ‘ডাবল ইঞ্জিনের’ ধারণাটি আমদানি করেছিলেন? ...more

০৩-জুলাই-২০২৩

বিরোধীদের ৩৬% সেই চৌত্রিশ বছরেই
চন্দন দাস

birodhider 36 shotansho sei 34 bochorei
জানুয়ারি, ২০০৭। নন্দীগ্রাম। হামলা কিন্তু প্রথমে সিপিআই(এম)-র কোনও স্থানীয় দপ্তরে হয়নি। হয়নি পার্টির কোনও নেতার বাড়িতেও। হয়েছিল পঞ্চায়েত অফিসে। গড়চক্রবেড়িয়ার কাছে, কালিচরণপুর পঞ্চায়েতের অফিসে। নন্দীগ্রামে জমি অধিগ্রহণের কোনও নোটিশ কখনও জারি হয়নি। গত ১২ বছরে মমতা ব্যানার্জি তেমন কোনও নোটিশ জনসমক্ষে আনতে পারেননি। থাকলে নিশ্চিত সে সুযোগ ছাড়তেন না! কিন্তু সেদিন দুপুরে কালিচরণপুর পঞ্চায়েতে হামলা চালিয়ে দুটি বিষয় স্পষ্ট করেছিল তৃণমূল এবং তাদের সহযোগীরা। ...more

০২-জুলাই-২০২৩

ইএমএসের নোট, জনগণের পঞ্চায়েত
চন্দন দাস

jonogoner panchayet, ems er note
পঞ্চায়েত শুধু ‘গ্রামোন্নয়ন’-র জন্য নয়। পঞ্চায়েতের লক্ষ্য ক্ষমতা মানুষের হাতে পৌঁছে দেওয়া। ক্ষমতার বিকেন্দ্রীকরণ। মুখ্যমন্ত্রী কতবার গ্রামে গিয়ে চা বানালেন, তাতে মানুষের হাতে ক্ষমতা পৌঁছেছে কিনা প্রমাণিত হয় না। মানুষের হাতে ক্ষমতা মানে গ্রামোন্নয়নের কাজের সিদ্ধান্ত, কোন্‌ কাজটি এখনই আর কোন্‌ কাজটি পরে হবে—  তা ঠিক করবেন তাঁরাই—  সেইসঙ্গে বাস্তবায়নে তাঁদের ভূমিকা। ...more

০১-জুলাই-২০২৩

গণতন্ত্রের খোঁজে জুনের শেষ সপ্তাহ
কুমার রাণা

gontontrer khoje june r sesh sopatho
রাজনীতির প্রখর তাপে পুড়ছে জুনমাস। এ ঋতুতে চলছে গণতন্ত্রের নিধন। অথচ, মানুষ স্বভাবতই পরাঙ্মুখ হতে নারাজ। তাই, রাজ্য জুড়ে নানা দমন-পীড়নের মাঝেও এক চাপিয়ে দেওয়া ভবিতব্যের বিরুদ্ধে অনেকে মিলে ক্ষমতা অনুযায়ী কাজ করে চলেছেন। সেই কাজে, দুর্দিনের বিরুদ্ধে মানুষের পূর্ণতার সংগ্রামের স্মৃতিগুলিকে স্মরণে রাখাও একটা কাজ। বিশ্ব-গণতন্ত্রের জন্য পরম মূল্যবান এমনই তিনটি, ভিন্ন ভিন্ন কালের জুন মাসের শেষ সপ্তাহে ঘটা, স্মৃতির স্মরণ। ...more

২৯-জুন-২০২৩

ডিজিটাল যুগে সংবাদমাধ্যম (৩)
প্রবীর পুরকায়স্থ

Media in the Digital Age - 3
একদিক থেকে গুগল ও ফেসবুকের ব্যবসা একই ধরনের—  তাদের কাজ আমাদের কাছে বিজ্ঞাপন বিক্রি করা। তবে যে উদ্দেশ্য নিয়ে আমরা এই দুই প্ল্যাটফর্মের কাছে যাই সেটা কিন্তু আলাদা। আমাদের গুগল ব্যবহারের খুব বড় কারণ সম্ভবত তথ্যের সন্ধান করা। যে তথ্য আমরা অনুসন্ধান করি সেগুলির বেশির ভাগটাই তৈরি করে দিয়েছেন আমাদের মতো ব্যবহারকারীরাই। সার্চ ইঞ্জিনের ওপর কার্যত একচেটিয়া দখলদারির কারণে একেবারে গোড়ার দিকে গুগলই শীর্ষে ছিল বিজ্ঞাপন থেকে আয় করার ব্যাপারে। এই লাভের টাকা দিয়েই গুগল, প্রথম সারির ভিডিও পোস্ট করার সাইট ইউটিউব, এবং আই-ফোন বাদে বেশির ভাগ মোবাইলের অপারেটিং সিস্টেম অ্যানড্রয়েডের মালিকানা কিনে নিতে সমর্থ হয়েছে। এবং এভাবেই তারা তাদের ব্যবসার পরিসর আরও বাড়িয়ে গেছে। ...more

২৬-জুন-২০২৩

বাতিল করতে হবে পঞ্চায়েতের বগটুই মডেল
রতন খাসনবিশ

panchayeter boktui model
তৃণমূলের পঞ্চায়েত শাসনে সর্বপ্রথম অকেজো করে দেওয়া হয়েছে গ্রাম সংসদকে। নির্বাচিত প্রতিনিধিদের ওপরে আধিকারিকদের খবরদারিও এসেছে একই সঙ্গে। ক্ষমতাহীন সংসদ ও ক্ষমতাবান আধিকারিক যে ব্যবস্থায় হাত ধরাধরি করে চলতে পারে, রাজ্যে সেই ব্যবস্থারই উদ্ভব ঘটেছে। জনগণকে নিষ্ক্রিয় রেখে উন্নয়নের বিপুল অর্থ বিলি-বন্দোবস্ত করার রাস্তা খুঁজেছে তৃণমূলী পঞ্চায়েত। এই অনুসন্ধান শেষ পর্যন্ত যা ঘটাতে পারে তা হল পঞ্চায়েতকেন্দ্রিক ক্ষমতার দুর্বৃত্তায়ন। রাজ্যে সেটাই ঘটছে। এই ফর্মুলায় পঞ্চাযেত কেন্দ্রিক উন্নয়নের ব্যবস্থা করতে গিয়ে বহু ভাদু শেখের উত্থান ঘটেছে । ...more

২৫-জুন-২০২৩

গদ্যকারের দায়
জাঁ পল সার্ত্র

goddyokarer day
ফরাসি নাট্যকার, ঔপন্যাসিক, দার্শনিক জাঁ পল সার্ত্র (১৯০৫-১৯৮০)-র What is Literature? বইটি প্রকাশিত হয় ১৯৪৮ সনে। এই বইয়ে চারটি প্রবন্ধ আছে : 'What is Writing?', 'Why Write?', 'For Whom Does One Write?' এবং 'Situation of the Writer in 1947'। প্রবন্ধগুলি প্যারিসের একাধিক পত্রিকায় আগে প্রকাশিত হয়েছিল। ১৯৫০ সালে বার্নার্ড ফ্রিখম্যান বইটির ইংরেজি অনুবাদ করেন। এই বই-এর প্রথম প্রবন্ধ থেকে নির্বাচিত অংশের বাংলা অনুবাদ, অবশ্যই ফ্রিখম্যান-এর অনুবাদের অনুবাদ — ...more

২৩-জুন-২০২৩

ছবির সংকট
চিত্তপ্রসাদ ভট্টাচার্য্য

chobir sonkot
সামন্তযুগের শুরুতেই যেমন শ্রেণীবিভাগ কায়েম হল সমাজে, তেমনি ছবির আদর্শও বিভক্ত হয়ে গেল এক-এক শ্রেণীর এক-এক আদর্শের তাগিদে। সেই আদর্শভেদটা পরিণত ও স্পষ্ট দেখা গেল মুসলমান আমলে। একদিকে প্রভুত্বের এবং দাসত্বের জয়গান চলতে লাগল রাজা-বাদশাদের দরবারে ও অন্দরে, অন্যদিকে শাসিত সমাজে প্রেম-মৈত্রী-সাম্যের আদর্শ— রাজশক্তিকে উপেক্ষা না করেও মনুষ্যত্বের জোরেই টলিয়ে দেবার ভরসা নিয়ে- মাথা তুলে দাঁড়াল; জনতার এই ‘বিদ্রোহী' আদর্শের ছবি হল রাধাকৃষ্ণের ছবি— ...more

২২-জুন-২০২৩

মার্কসবাদী ডায়লগঃ লাতিনে বামপন্থার দ্বিতীয় স্রোত (২য় পর্ব)
এডগার ইশ লোপেজ

NEW WAVE OF LEFT IN LATIN AMERICA
Marxbadi Dialogue | লাতিনে বামপন্থার দ্বিতীয় স্রোত (২য় পর্ব) | NEW WAVE OF LEFT IN LATIN AMERICA ...more

২২-জুন-২০২৩

একটি প্রতিবেদন: চিত্তপ্রসাদ
শিবাদিত্য দাশগুপ্ত

A report: Chittaprasad
‘দেশের নানা অংশে কৃষক সম্মেলনগুলিতে সে-সময়ে কৃষকেরা তাদের সর্বভারতীয় রাজনৈতিক নেতাদের মতোই চিত্তপ্রসাদকে দেখবার জন্য প্রতীক্ষা করে থাকতেন। একবার মহারাষ্ট্রের কোনও এক কৃষক সম্মেলনে ছবি আঁকতে গিয়ে শিল্পী তাঁদের হাতে আটক হয়ে গেলেন। প্রায় মাস দুয়েক ধরে গ্রামের পর গ্রামের দরিদ্র কৃষকেরা তাঁকে ভালবাসার বন্ধনে বেঁধে সমস্ত দক্ষিণ-পশ্চিম মহারাষ্ট্র ঘুরিয়ে দিয়েছিল।’ এইভাবেই কমিউনিস্ট পার্টির সর্বক্ষণের কর্মী হিসেবে চিত্তপ্রসাদের সমগ্র অস্তিত্বের সঙ্গে জড়িয়ে গিয়েছিল প্রান্তিক মানুষ ও তার নানা অভিব্যক্তির চিত্রণ।' ...more

২১-জুন-২০২৩

ডিজিটাল যুগে সংবাদমাধ্যম (২)
প্রবীর পুরকায়স্থ

Media in the Digital Age - 2
একটা নির্দিষ্ট মাধ্যমে যদি দর্শকদের ওপর একচেটিয়া নিয়ন্ত্রণ জারি রাখে কোনো বিজ্ঞাপনী সংস্থা - তাহলে কী ঘটে? ‌উদাহরণস্বরূপ বলা যায়, যদি একটি বিজ্ঞাপনী সংস্থাই দেশের সব সিনেমা হল ও টিভি চ্যানেলের মালিক হয়? তাহলে এক্ষেত্রে যারা পণ্যগুলি উৎপাদন করেছে তাদের কাছ থেকে উদ্বৃত্তের পুনর্বণ্টন চলে যাবে ওই একচেটিয়া বিজ্ঞাপনী সংস্থার কাছে। কারণ বিজ্ঞাপনী সংস্থাটিকে বাদ দিয়ে উপভোক্তাদের কাছে সরাসরি পৌঁছতে পারবে না পণ্য উৎপাদকেরা। এবং যারা পণ্য উৎপাদক তাদের কাছ থেকে সেই একচেটিয়া বিজ্ঞাপনী সংস্থা বেশি দরও চাইতে পারে। ...more

১৯-জুন-২০২৩

আরপিডি, স্তালিনের ব্রিটিশ মুখপাত্র
সৌভিক ঘোষ

RPD, Stalin's British spokesperson
আমাদের দেশে রজনী পাম দত্ত প্রসঙ্গে যে কোনও আলোচনায় তার লেখা ‘ইন্ডিয়া টুডে’ বইটির উল্লেখ থাকেই। মার্কসবাদী দৃষ্টিভঙ্গিতে ভারতের ইতিহাস চর্চার ধারায় অনেকেই সেই বইটিকে প্রথম লেখা বই বলেও চিহ্নিত করেন। ১৮৯৯ সালে লিখিত ভি আই লেনিনের অপেক্ষাকৃত কম আলোচিত রচনা ‘ডেভেলপমেন্ট অফ ক্যাপিটালিজম ইন রাশিয়া’র ধারা মেনেই দত্তের লেখা ‘ইন্ডিয়া টুডে’ (১৯৪০) অবশ্যই মার্কসবাদী ইতিহাস চর্চার অন্যতম গুরুত্বপূর্ণ কীর্তি সন্দেহ নেই, কিন্তু ওটাই প্রথম কাজ এমনটা বলা উচিত না। সেই কাজ করেছিলেন এম এন রায়’ই। রায়ের লেখাটি অনেক ক্ষেত্রেই অসম্পূর্ণ, বেশ কিছু সিদ্ধান্ত সঠিক নয় বলে পরে তিনি নিজেই উল্লেখ করেছেন, কিন্তু সন-তারিখের বিচারে সেই লেখাই প্রথম। ...more

১৯-জুন-২০২৩

মার্কসবাদ ও নন্দনতত্ত্ব
ই এম এস নাম্বুদিরিপাদ

marxbad o nandantotto
মার্কসবাদ আর নন্দনতত্ত্বের সম্পর্ক বিষয়ে আলোচনায় আমাদের প্রতিবন্ধকতা হলো মার্কস-এঙ্গেলস অথবা লেনিন-স্তালিনের মতো অনুগামী এবং এঁদের উত্তরসূরিদের কেউই নন্দনতত্ত্ব সম্পর্কে তাঁদের উপলব্ধির কোনো সংকলনগ্রন্থ নির্মাণ করেননি। যদিও, যেমনটি আগে বলা হয়েছে, মার্কস-এঙ্গেলস এবং তাঁদের উত্তরসূরিরা দ্বন্দ্বমূলক ও ঐতিহাসিক বস্তুবাদী দর্শনের যে বিকাশ ঘটিয়েছেন তা শিল্প-সাহিত্যের মতো বিজ্ঞান, প্রযুক্তি, ধর্ম, দর্শন ইত্যাদিরও উৎস নির্দেশ করে। এই মার্কসবাদী দর্শনের ওপরে ভিত্তি করেই গোর্কি তাঁর 'ব্যক্তিত্বের বিভাজন' রচনায় মার্কসবাদী নন্দনতত্ত্বের কিছু বৈশিষ্ট্য তুলে ধরেছেন। ...more

১৩-জুন-২০২৩

ডিজিটাল যুগে সংবাদমাধ্যম (১)
প্রবীর পুরকায়স্থ

Media in the Digital Age -1
ডিজিটাল বিপ্লব সম্পর্কে প্রচলিত অন্যতম একটা ভুল ধারণা হল, লোকে একথা বিশ্বাস করে যে ডেটা বা তথ্য নিজেই একটা প্রোডাক্ট বা পণ্য এবং ডেটা–ই ডিজিটাল অর্থনীতিকে শক্তি যোগাচ্ছে। একসময় ওয়ার্লড ইকনমিক ফোরাম ১প্রচার করেছিল যে, ডেটা হল নতুন যুগের অপরিশোধিত তেলভাণ্ডার। অটোনমিস্টদের ইতালিয় স্কুলের প্রভাবে পড়ে কেউ কেউ ব্যাখ্যা করত, কীভাবে কম্পিউটেশনের মাধ্যমে অ্যালগরিদিমকে কাজে লাগিয়ে ব্যবসায় উদ্বৃত্ত সৃষ্টি করা যায়। এটা হল অ্যালগরিদমিক–ভিত্তিক উদ্বৃত্তের ধারণা। যাঁরা আলোচনাটিকে এই দিকে নিয়ে যান তাঁরা যেটা বুঝতে পারেন না তা হল, বাস্তব জগতে কোম্পানিগুলি ডেটা বা অ্যালগরিদমকে কোন্‌ উদ্দেশ্যে কাজে লাগায়। সব ডিজিটাল একচেটিয়া কোম্পানি সমস্বত্ত্ববিশিষ্ট নয়। তারা ডেটা এবং অ্যালগরিদমকে ভিন্ন ভিন্ন উপায়ে কাজে লাগায়। এবং এই ব্যবহার নির্ভর করে কোম্পানিটি অ্যামাজন, নাকি মাইক্রোসফট, নাকি গুগল কিংবা ফেসবুক তার ওপর। ...more

১২-জুন-২০২৩

বিশ্বায়নের অন্তিম লগ্ন কি আসন্ন?
প্রভাত পট্টনায়েক

The End of Globalization
আমরা আগেই দেখিয়েছি যে ‘বিশ্বায়ন’ বলতে আমাদের মতে দুনিয়ার সব দেশ পরস্পরের ওপরে বেশি নির্ভরশীল হয়ে পড়ছে এমনটা বোঝায় না, বরং বোঝায় ক্ষমতার সম্পর্ক, অর্থাৎ ক্ষমতাবান কতিপয় দেশের সাথে ক্ষমতাহীন দেশগুলির সম্পর্ককে বোঝায়। এই ক্ষমতা বা শক্তির প্রয়োগ ঘটে কিছু বেয়াড়া দেশের ওপরে নিষেধাজ্ঞা আরোপ করার মধ্য দিয়ে এবং অন্যান্য দেশের ক্ষেত্রে বিশ্বায়নের ঘুর্ণিপাকে তাদেরকে টেনে আনার মধ্য দিয়ে। ক্ষমতা বা আধিপত্যের প্রদর্শন হচ্ছে সাম্রাজ্যবাদের নির্দেশক চিহ্ন। নিষেধাজ্ঞা আরোপ করা একদিকে যেমন সাম্রাজ্যবাদের  নির্মমতার লক্ষণ, অন্যদিকে তেমনই বিশ্বায়ন হচ্ছে বিশ্বায়িত পুঁজির আধিপত্যের লক্ষণ। কথাটা অন্যভাবে বলতে গেলে বলতে হয় যে তথাকথিত ‘ডি-গ্লোবালাইজেশন’-এর অর্থ মোটেই বিশ্বায়নের নেতিকরণ নয়, বরং বিশ্বায়নের পরিপূরক। ...more

১১-জুন-২০২৩

সোনার রাজদণ্ড: একটি আবেদন
সি.এন আন্নাদুরাই

sengol: The Golden Scepter
নতুন ভারতের যে প্রতীকগুলি নরেন্দ্র  মোদি তুলে ধরতে চাইছেন—  অযোধ্যায় রামমন্দির নির্মাণ, সেন্ট্রাল ভিস্টা ও নতুন সংসদ ভবন, এগুলো সবই নতুন স্বৈরতন্ত্রী হিন্দুত্ববাদী রাষ্ট্রের বৈশিষ্ট্যসূচক চিহ্ন। নতুন এই ন্যারেটিভের উপযোগী করে তুলতে গিয়ে ইতিহাসকে বিকৃত করা হচ্ছে এবং কাল্পনিক ইতিহাস নির্মাণ করা হচ্ছে। ...more

০৭-জুন-২০২৩

মার্কসবাদ ও পরিবেশ (২)
অরুণাভ মিশ্র

marxbad o poribesh -2
মার্কস বুঝলেন, নিয়ন্ত্রণহীন কৃষি নিয়ে যায় অসচেতন সমাজতন্ত্রের দিকে। নিয়ে যায় অরণ্যবিনাশের দিকে। আর যদি নিয়ন্ত্রিত হতে পারতো, তবে তা সচেতনভাবেই সমাজতন্ত্রের অভিমুখী হতে পারতো। তাই নিয়ন্ত্রিত কৃষি পরিবেশ ও বাস্তুবান্ধব। ভারসাম্যমূলক কৃষি জলবায়ুকে যেমন নিয়ন্ত্রণে রাখতে পারবে তেমনি রুখে দেবে অরণ্য বিনাশ। সমাজতন্ত্র এখানে এসে পরিবেশবিজ্ঞানকে আশ্রয় করে চলতে চায়। মার্কসবাদ আর ইকোলজি  উভয়েই তখন একমুখী, আর সে মুখ সমাজতন্ত্রের দিকে। প্রকৃতি আর পরিবেশ হয়ে দাঁড়ায় সেই সমাজতন্ত্রের কেন্দ্রীয় ভিত! ...more

০৬-জুন-২০২৩

মার্কসবাদ ও পরিবেশ (১)
অরুণাভ মিশ্র

marxbad o poribesh -1
ক্যাপিটাল-এর পাতায় মার্কস পণ্য নিয়ে আলোচনা করতে গিয়ে আগেই লিখেছিলেন, ..‘পণ্যের অবয়ব গঠিত হয়েছে দুরকম পদার্থের সমন্বয়ে—  প্রাকৃতিক বস্তুর এবং শ্রমের। এদের উপরে যে উপযোগী শ্রম ব্যয়িত হয়েছে তা যদি সরিয়ে নেওয়া যায়, তাহলে সর্বদাই অবশিষ্ট থাকে একটি বাস্তব আধার, প্রকৃতি যা মানুষের সাহায্য ব্যতীতই সরবরাহ করেছে। মানুষ কাজ করতে পারে কেবল প্রকৃতির মতোই, অর্থাৎ বস্তুর রূপান্তর সাধন করে। শুধু এইটুকুই নয়, এই রূপান্তর সাধনের কাজে সে নিরন্তর প্রাকৃতিক শক্তির সাহায্য পাচ্ছে। কাজেই, আমরা দেখতে পাই যে, শ্রমই বাস্তব সম্পদের, তথা শ্রম দ্বারা উৎপন্ন ব্যবহার মূল্যের একমাত্র উৎস নয়। উইলিয়াম পেটি যেমন বলেছেন শ্রম তার জনক এবং ধরিত্রী তার জননী।’ ...more

০৫-জুন-২০২৩

পুঁজির প্যাঁচে পরিবেশ
বাসব বসাক

pujir pyache poribesh
দক্ষিণ আমেরিকার পেরুর শান্ত সমুদ্রতট জুড়ে আজও দেখা যায় গাঙচিলের মেলা। আজও সমুদ্রতট সাদা হয়ে থাকে গাঙচিলের বিষ্ঠায় যার স্থানীয় নাম গুয়ানো। এক সময় এই গাঙচিলের বিষ্ঠাও লুট করতে ছাড়ে নি ইংরেজ বনিকরা। কেননা ওই নাইট্রোজেন পূর্ণ গুয়ানো চাষের জমিতে সার হিসাবে অত্যন্ত কার্যকর। ১৮৩৫ সাল থেকেই ইংল্যান্ডে শুরু হয় গুয়ানো আমদানি। হিসাব বলছে ১৮৪১ এ যেখানে পেরু থেকে বস্তায় ভরে জাহাজে ক’রে নিজেদের দেশে ইংরেজরা নিয়ে গেছিল ১৭০০ টন গুয়ানো সেখানে মাত্র ছ’বছরেরর ব্যবধানেই তারা আমদানি করে ২২০০০ টন গুয়ানো। ইতিমধ্যে ১৮৫৬ তে ময়দানে নামে আমেরিকা। এইভাবে ক্রমে শুধুমাত্র গুয়ানোর জন্য তারা দখল করে ৯৪ টি দেশ। এক সময় ইংল্যান্ডও আমেরিকা গুয়ানোর জন্য পরস্পর যুদ্ধেও জড়িয়ে পড়ে যা ইতিহাসে গুয়ানো যুদ্ধ নামে পরিচিত। পরে কৃত্রিম নাইট্রোজেন সার আবিষ্কার হলে গুয়ানো আমদানি বন্ধ হয়। এ ভাবেই মুনাফার নেশায় উন্মত্ত পুঁজিবাদ ক্রমশঃ হয়ে উঠেছে সর্বাত্মক ধ্বংসের পূজারী। ...more

০৪-জুন-২০২৩

পরিবেশ রক্ষার লড়াই ও জীবিকার লড়াই অবিচ্ছেদ্য
তপন মিশ্র

poribesh o shromikshreni
অনেকেই ভাবছেন, আবার ইচ্ছে করেও প্রচার করা হচ্ছে যে প্রকৃতির পরিবর্তনকে কেউ খণ্ডাতে পারে না। এমন প্রচারের একটা উদ্দেশ্য আছে, তা হলো আসল দোষীকে আড়াল করা। প্রাকৃতিক সম্পদ লুঠ করে যারা মুনাফা করতে চায় তাদের লাগাম পরানোর দায় সরকারের থাকা উচিত। ...more

০৩-জুন-২০২৩

নাকবা’র পঁচাত্তর: সাভারকার, সঙ্ঘ এবং ভারত
শান্তনু দে

nakbar pochattor, savarkar songho ebong bharot
আর এখন আমেরিকার সঙ্গী ভারত। ১৯৯৮, বিজেপি সরকারের আমল থেকে দু’দেশের মধ্যে ঘনিষ্ঠতা শুরু। বিশেষ করে এল কে আদবানির ইজরায়েল সফরের পর প্রতিরক্ষা ও নিরাপত্তা ক্ষেত্রে দু’দেশের মধ্যে স্ট্র্যাটেজিক সম্পর্ক স্থাপিত হয়। ইজরায়েলি গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থাগুলি ভারতের অনুরূপ সংস্থাগুলির সঙ্গে ঘনিষ্ঠভাবে সহযোগিতার সম্পর্ক বজায় রেখে চলেছে। ইজরায়েলী গোয়েন্দা সংস্থাগুলি ভারতে খুলেছে তাদের অফিস। ...more

০২-জুন-২০২৩

পিতৃতন্ত্র ও পুঁজিবাদ
সাত্যকি রায়

Patriachry and Captialism
কেন্দ্রীয় সরকারের তথ্য ও কর্মসূচি রূপায়ণ দপ্তর থেকে টাইম ইউজ সার্ভে প্রকাশিত হয়। এই সার্ভেতে বাড়িতে বিভিন্ন বিনা পারিশ্রমিকের কাজ কিভাবে পুরুষ ও মহিলারা ভাগ করে থাকেন তার তথ্য প্রকাশ করা হয়। এই রিপোর্ট অনুযায়ী ১৫ থেকে ৫৯ বছরের পুরুষদের মাত্র ২৯ শতাংশ পারিশ্রমিক-বিহীন গৃহকর্মে সময় ব্যয় করে থাকেন। অথচ ১৫ থেকে ৫৯ এই বয়সের মহিলাদের ৯২ শতাংশ ওই ধরনের কাজে সময় ব্যয় করে থাকেন। যদি একটা গোটা দিনের সময় ব্যবহারের হিসেব ধরা যায়, ছয় বছরের বেশি বয়সের একজন পুরুষ গোটা দিনে ৬৭ মিনিট পারিশ্রমিক-বিহীন কাজে সময় ব্যয় করেন, ২৪০ মিনিট পারিশ্রমিক যুক্ত কাজে সময় ব্যয় করেন এবং ১১৩৩ মিনিট নিজের উন্নতি ও পরিচর্যা ও অন্যান্য কাজে সময় ব্যয় করে থাকেন। অন্যদিকে একজন মহিলা গোটা দিনে ৩০৫ মিনিট পারিশ্রমিক-বিহীন কাজে সময় ব্যয় করে থাকেন, ৫৬ মিনিট পারিশ্রমিক যুক্ত কাজে সময় ব্যয় করেন ও ১০৭৯ মিনিট অন্যান্য কাজে সময় ব্যয় করে থাকেন। অতএব একজন মহিলা সদস্য বাড়ির পারিশ্রমিক-বিহীন কাজে একজন পুরুষ সদস্যের চেয়ে সাড়ে চারগুণ বেশি সময় ব্যবহার করে থাকেন। এবং একজন পুরুষ সদস্য অন্যদিকে একজন গড় মহিলা সদস্যের তুলনায় ৪.৩ গুণ সময় পারিশ্রমিক যুক্ত কাজে সময় ব্যয় করেন। ...more

০১-জুন-২০২৩

ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে শ্রমিকশ্রেণির ভূমিকা (২)
আর কারুমালাইয়ান

working class and India's freedom fight
এই পর্বে সম্ভবত সবচেয়ে নজরকাড়া পদক্ষেপ হল ১৯৪৬ সালে নৌবিদ্রোহের প্রতি সংহতি জানানোর লক্ষ্যে বোম্বের শ্রমিকদের ধর্মঘট ও হরতাল। ২২ ফেব্রুয়ারি তারিখে কমিউনিস্ট পার্টির আহ্বানে সাড়া দিয়ে দুই থেকে তিন লক্ষ শ্রমিক কারখানায় কাজ বন্ধ করে দেন। এই আহ্বানকে সমর্থন জানিয়েছিল সোশালিস্ট পার্টিও। পুলিশ বাধা দেওয়ায় শান্তিপূর্ণ সভা ও বিক্ষোভ হিংসাত্মক সঙ্ঘর্ষে পরিণত হয়। রাস্তায় রাস্তায় গড়ে তেলা হয় ব্যারিকেড। সেখানে পুলিশ ও সেনার সঙ্গে শ্রমিকদের তীব্র লড়াই শুরু হয়। শহরের স্বাভাবিক অবস্থা ফেরাতে সেনাবাহিনীর দুটি ব্যাটেলিয়নকে ডাকতে হয়। ওই দিনের সঙ্ঘর্ষে প্রায় ২৫০ জন বিক্ষোভকারী তাঁদের জীবন উৎসর্গ করেছিলেন। ...more

৩১-মে-২০২৩

ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে শ্রমিকশ্রেণির ভূমিকা (১)
আর কারুমালাইয়ান

working class and india's freedom fight
ভারতে ব্রিটিশরাজ এই বৈপ্লবিক অভ্যুত্থানের প্রত্যুত্তর দেয় আনাড়ির মতো। ১৯১৭-এর মাঝামাঝি সময়ে ভাইসরয় চেমসফোর্ড ভারতে ব্রিটিশ নীতির বদলের প্রয়োজনের কথা ব্রিটিশ সরকারের নজরে আনেন। একই বছর ই. এস. মন্টাগু ভারত রাষ্ট্রে সেক্রেটারি অফ স্টেট হিসাবে নিযুক্ত হন। ১৯১৭ সালের ২০ অগাস্ট তথাকথিত দ্বায়িত্ববান সরকার প্রতিষ্ঠার জন্য জমি তৈরি করতে ভারতের জন্য তিনি একটি নতুন নীতির ঘোষণা করেন। মূল বিষয়গুলি যুক্ত করা হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট ১৯১৯-এ। এই অ্যাক্ট, ‘মন্টাগু-চেমসফোর্ড রিফর্ম’ নামে পরিচিত ছিল। তবে এই নীতি জনরোষের জোয়ার সামলানোর পক্ষে সামান্যই সাফল্য লাভ করেছিল। ...more

৩০-মে-২০২৩

'আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়’
অম্লান দেব

Nazrul Songs
নদী আর বাজারের মাঝামাঝি সাজান মাস্টারের বাড়ি। টিনের চাল, মুলিবাঁশের বেড়া, উঠোন পেরিয়ে টালির রান্নাঘর। পেঁপে গাছের পাশ দিয়ে কলতলা। উঠোনের দিকে আর বাইরের দিকে মাটির বারান্দা। সাইকেল ধীরে ফিরছিল বাড়ির দিকে। আচ্ছা গানটা কি একতালের? নাকি কাহারবা ছিল? প্যাডেল করতে করতে মাত্রা গুণছিলেন সাজান মাস্টার। এই যে তার জীবন ভরা নজরুলের গান সেও তো এমনি এমনি নয়। কত বছর আগে, সেবার বটতলার বড়ো অনুষ্ঠান, গণ্যমান্যদের সামনে গান গেয়েছিলেন উঠতি গায়ক শাহজাহান। সে গানে মঞ্চের একদম সামনের দিকে রাখা একটি চেয়ারে জ্বলে উঠেছিল সন্ধ্যাবাতি! ...more

২৬-মে-২০২৩

সোশাল মিডিয়া: বিজেপির কৌশল ও সাংগঠনিক বিন্যাস
সুচিক্কণ দাস

Social Media: BJP
২০২১ সালে এ মহম্মদ আল জামান একটি গবেষণা পত্র প্রকাশ করেন ‘‌সোশাল মিডিয়া ফেক নিউজ ইন ইন্ডিয়া’‌ শিরোনামে। প্রকাশিত হয়েছিল এশিয়ান জার্নাল ফর পাবলিক ওপিনিয়ন রিসার্চ–এ। সেখানে আল জামান দেখিয়েছেন স্বাস্থ্য, ধর্ম, রাজনীতি, অপরাধ, বিনোদন — এই পাঁচটি ক্ষেত্রকে কেন্দ্র করে ভারতে সোশাল মিডিয়ায় মিথ্যা ও ঘৃণা প্রচারে জোর দেওয়া হয়। এগুলির মধ্যে শীর্ষস্থানে রয়েছে ধর্মভিত্তিক রাজনীতি। এই ধরনের প্রচারে হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয় টেক্সট, ফটো, অডিও, ভিডিও, টেক্সট ও ফটো, টেক্সট ও ভিডিও, ফটো ও ভিডিও এবং টেক্সট, ফটো ও ভিডিও একসঙ্গে। এগুলো ছড়ানো হয় অনলাইনে এবং মেনস্ট্রিম মিডিয়ায়। ...more

২৩-মে-২০২৩

২০১৪র নির্বাচন, সোশাল মিডিয়া ও বিজেপি
সুচিক্কণ দাস

2014 Election, Social Media and BJP
একদা ইনফোসিসের পদস্থ কর্তা শশীশেখর পরে হয়েছিলেন প্রসার ভারতী কর্পোরেশেনের শীর্ষকর্তা। রাজেশের প্রচার টিমের নাম ছিল ‘‌ফ্রেন্ডস অফ বিজেপি’‌। টিমের সদস্য সংখ্যা ছিল ১০০ জন। রাজেশ জৈন এই বিষয়টা শিখেছিলেন সম্ভবত ওবামার মিডিয়া ম্যানেজারদের কাছ থেকে। দ্বিতীয় টিমের দায়িত্বে ছিলেন প্রশান্ত কিশোর ও তার সংস্থা আই প্যাক। রান ফর ইউনিটি, চায়ে পে চর্চা, মন্থনের মতো জনপ্রিয় কর্মসূচির মাধ্যমে মোদির ভাবমূর্তি গড়ে তোলাটা ছিল এদের দায়িত্ব। আই প্যাকের অধীনে ‘‌সিটিজেন্স ফর অ্যকাউন্টেবল গভর্নমেন্ট’‌ নামের সংস্থা বিজেপিতে ম্যানেজমেন্ট গ্রাজুয়েটদের রিক্রুট করার দায়িত্বে ছিল। ...more

২২-মে-২০২৩

ডিজিটাল গণমাধ্যম: দক্ষিণপন্থার জোরালো হাতিয়ার
সুচিক্কণ দাস

Digital Media and Rightwing Politics
কারণ স্বৈরতন্ত্রী, দক্ষিণপন্থী শাসন দাঁড়িয়ে থাকে যুক্তির বিনাশের ওপর। অবিরত ভুল ও মিথ্যা প্রচারেই যুক্তির ধার ভোঁতা করে দেওয়া যায়। সেকারণে দক্ষিণপন্থীদের সাধারণ মানুষের মনোজগতে যুক্তির বিনাশ ও অযুক্তির সৌধ নির্মাণ চালিয়ে যেতে হয় অবিরত। এবং সেই কাজে সুপরিকল্পিতভাবে ডিজিটাল পণ্যের ব্যবহারে দক্ষ হয়ে উঠেছে দক্ষিণপন্থীরা। এই সব ডিজিটাল পণ্য যারা তৈরি করে ও বাজারে বিক্রি করে সেই সব পুঁজিবাদী সংস্থাও দক্ষিণপন্থীদের সঙ্গে হাত মিলিয়েছে। ...more

২১-মে-২০২৩

কর্নাটকের ভোটের বার্তা
নন্দন রায়

Karnataka Election
যে প্রশ্নটা এবারের কর্নাটক বিধানসভা নির্বাচনে সর্বাধিক গুরুত্বপূর্ণ, তা হল এই নির্বাচনে বিজেপি কি আদৌ হেরেছে? এর উত্তর একই সঙ্গে হ্যাঁ এবং না। অনেকের কাছে এই প্রশ্নোত্তর হেঁয়ালির মতো শোনাবে। যে বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কংগ্রেস এবার জিতেছে, তার পরে এই প্রশ্ন তোলার অর্থ কী? আসলে আমরা বলতে চাইছি যে ২০১৮ সালের নির্বাচনের তুলনায় বিজেপির সমর্থন ভিত্তি কিন্তু হ্রাস পায়নি। সঠিকভাবে বলতে গেলে ২০১৮ সালে বিজেপি যেখানে মোট প্রদত্ত ভোটের ৩৬.২ শতাংশ পেয়েছিল, এবারে তা মাত্র ০.৩ শতাংশ কমে হয়েছে ৩৫.৯ শতাংশ। ২০১৮ সালের প্রাপ্ত ভোটের তুলনায় এবারে কংগ্রেস প্রায় ৫ শতাংশ ভোট বেশি পাওয়াতে তাদের জেতা আসন সংখ্যা ৫৫টি বেড়ে গিয়েছে। বিপরীতে বিজেপি ও কংগ্রেসের প্রাপ্ত ভোট শতাংশের ব্যবধান বেশ অনেকটা বেড়ে যাওয়ায় বিজেপির আসন সংখ্যা ৩৮টি কমে গিয়েছে। ...more

২০-মে-২০২৩

জন্ম শতবর্ষে মৃণাল সেন (৩)
সঞ্জয় মুখোপাধ্যায়

Mrinal Sen A Memoir Part III
জন্মশতবর্ষে মৃণাল সেন'কে স্মরণ। ১৫ই মে সকাল নটায় দ্বিতীয় পর্ব। তিন পর্বে সম্পূর্ণ আলোচনা। ...more

১৬-মে-২০২৩

জন্ম শতবর্ষে মৃণাল সেন (২)
সঞ্জয় মুখোপাধ্যায়

Mrinal Sen A Memoir Part II
জন্মশতবর্ষে মৃণাল সেন'কে স্মরণ। ১৫ই মে সকাল নটায় দ্বিতীয় পর্ব। তিন পর্বে সম্পূর্ণ আলোচনা। ...more

১৫-মে-২০২৩

জন্ম শতবর্ষে মৃণাল সেন (১)
সঞ্জয় মুখোপাধ্যায়

Mrinal Sen A Memoir
জন্মশতবর্ষে মৃণাল সেন'কে স্মরণ। ১৪ই মে সকাল নটায় প্রথম পর্ব। তিন পর্বে সম্পূর্ণ আলোচনা। ...more

১৪-মে-২০২৩

শ্রমবদিবস ও পুঁজিবাদী শোষণের নৈতিকতা প্রসঙ্গে
সাত্যকি রায়

Labour Day
মার্কস এ ব্যাপারে সম্পূর্ণ অবহিত ছিলেন যে অধিকাংশ ক্ষেত্রেই শ্রমিক তার শ্রমশক্তির সমমূল্যে মজুরি পায় না। এবং যখনই সুযোগ পেয়েছে পুঁজিবাদ পরাধীন শ্রম ব্যবহার করেছে এবং শ্রমিককে তার শ্রমশক্তির চেয়ে কম মূল্য মজুরি হিসেবে দেওয়ার চেষ্টা করেছে। শিশুশ্রম ব্যবহার করা, দীর্ঘ সময় শ্রমিকদের কাজ করানো, বান্ধুয়া শ্রমিক ব্যবহার করা, ক্রীতদাস প্রথার সুযোগ নেওয়া, ঋণের দ্বারা শ্রমিককে শৃঙ্খলিত করা —এর কোনওটাই কোনওদিন পুঁজিপতিদের কাছে অন্যায় ছিল না। ...more

১৩-মে-২০২৩

চ্যাট জিপিটি নাকি মানুষ, কে গাইবে জীবনের গান? 
প্রসূন ভট্টাচার্য

man vs chatgpt
শুধু কর্মসংস্থান কেড়ে নেওয়াই নয়, অনিয়ন্ত্রিতভাবে চ্যাট জিপিটি’র ব্যবহার নিয়ে আরও অনেক আশঙ্কা আছে। শুরু থেকেই শিক্ষার্থীরা, গবেষকরা চ্যাট জিপিটি ব্যবহার করে তাদের হোমওয়ার্ক, গবেষণাপত্র, অ্যাসাইনমেন্ট লিখতে শুরু করেছে। এতে অভ্যস্ত হয়ে পড়লে শিক্ষার্থীর পড়াশোনা করে নিজে থেকে চিন্তাভাবনা করে উত্তর লেখার ক্ষমতা লোপ পাবে বলেই আশঙ্কা। বিশেষজ্ঞদের মতে, এতে শিক্ষার্থীদের মানসিক বিকাশের ওপর মারাত্মক খারাপ প্রভাব পড়বে। শিশুদের যুক্তিবোধ কমে যাবে। তারা নিজে থেকে কিছু ভাবার ক্ষমতা হারিয়ে ফেলবে। বিশ্বের বহু দেশে শিক্ষাবিদরা শিক্ষার্থীদের জন্য চ্যাট জিপিটি নিষিদ্ধ করার সুপারিশ করেছেন। ফ্রান্সের একাধিক বিশ্ববিদ্যালয় এরই মধ্যে চ্যাট জিপিটি ব্যবহার নিষিদ্ধ করেছে। আমেরিকাতেও অনেক শিক্ষাপ্রতিষ্ঠান একই রকমের ব্যবস্থা নিয়েছে। ...more

০৬-মে-২০২৩

জীবনী সম্ভারে কার্ল মার্কস
কুমার রাণা

Marx The Life
কার্ল মার্কসকে নিয়ে মানুষের এত অনন্ত আগ্রহ কেন? তাঁর জীবন নিয়ে প্রথম লেখা শুরু হয় তাঁর মৃত্যুর অব্যবহিত পরে, ১৮৮৫ সালে। লেখক গুস্তাভ গ্রস। তার পর একের পর এক জীবনী বেরিয়েছে – কোনোটাতে মার্কস ঈশ্বর, কোনোটাতে দানব, কোনোটাতে তাঁর চিন্তার ওপর জোর, কোনোটাতে  তাঁর ব্যক্তিজীবনের খুঁটিনাটি নিয়ে, কেউ লিখেছেন দলীয় বা দার্শনিক অবস্থান থেকে, আবার কারো লেখায় উঠে এসেছে নির্মোহ বিশ্লেষণ।  ওপরে যে জীবনীগ্রন্থগুলোর সংক্ষিপ্ত পরিচয় দেওয়া হল, তা কেবল মার্কসের জীবন নিয়ে লেখা বইএর ভগ্নাংশ মাত্র। কিন্তু, যেটা স্পষ্ট তা হল, মানুষের আগ্রহের ভাণ্ডারে মার্কস দারুণভাবে উপস্থিত। তিনি বীর ছিলেন না, দুর্দান্ত খেলোয়াড় ছিলেন না, নাট্যকার বা অভিনেতা ছিলেন না, সাম্রাজ্যের অধীশ্বর বা তার পৃষ্ঠপুষ্ট আমলা-মন্ত্রী ছিলেন না। তা সত্ত্বেও মানুষ তাঁকে জানতে চায়, কারণ মানুষ তার নিজের ইচ্ছা-অনিচ্ছা-আশা-আকাংক্ষায়, মার্কসের চিন্তার প্রতিফলন দেখতে পায়, সে যা হতে চায়, মার্কস সেই হওয়াটা নিয়ে ভেবেছিলেন: ...more

০৫-মে-২০২৩

গ্রুনড্রিশেঃ মার্কসের কমপ্লিট ওয়ার্ক
ধ্রুবজ্যোতি চক্রবর্তী

Grundrisse Of Karl Marx
১৮৫৭ সাল থেকে পরবর্তী কয়েকবছর হাজার হাজার পৃষ্ঠা জুড়ে তৈরি হয়েছে গ্রুন্ড্রিশে। দীর্ঘ, গভীর অধ্যয়নের ফল; বস্তুত এক নতুন বিজ্ঞান। কার্যত মার্কসের সমগ্র চিন্তার সম্ভার। ...more

০৪-মে-২০২৩

মার্কসের অষ্টাদশ ব্রুমেয়ার
গৌতম গাঙ্গুলী

The Eighteenth Brumaire of Louis Bonaparte
ফরাসি বিপ্লবের কারণ সম্পর্কে  সাধারণ  মতামত হল সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যাবলী সেই সময়কার ফরাসি শাসক ষোড়শ লুই সামলাতে পারছিলেন না। প্রচলিত প্রাচীন ব্যবস্থার প্রতিনিধি ছিলেন তিনি। এই ব্যবস্থা সামাজিক ও অর্থনৈতিক অসাম্যের সমাধান করতে ব্যর্থ হয়েছিল। জনসংখ্যার দ্রুত বৃদ্ধি ও সরকারি ঋণ শোধ করার ব্যর্থতা এক অর্থনৈতিক সংকট ডেকে আনে। তার ফলাফল হ'ল অর্থনৈতিক নিম্নগামীতা, বেকারি ও ভয়ংকর খাদ্য সংকট। এর সঙ্গে যুক্ত হয় দমবন্ধ করা কর-ব্যবস্থা যার সংশোধনে অভিজাতরা নারাজ ছিলেন। এই সংকট ষোড়শ লুই সামাল দিতে ব্যর্থ হয়েছিলেন। সামাজিক অস্থিরতা এমন পর্যায়ে যায় যে ১৭৮৯ সালে এস্টেট জেনারেলের সভা ডাকা হয়। যা শেষ বসেছিল দেড়শো বছর আগে। ১৭৮৯ সালকে ধরা হয় ফরাসি বিপ্লবের শুরু হিসাবে। ...more

০৩-মে-২০২৩

মার্কসের নোটবুক ও উনবিংশ শতাব্দীর বঙ্গসমাজ
সৌভিক ঘোষ

marx notebook
মার্কসের নোটবইতে তৎকালীন বাংলার ভূগোল সম্পর্কে উল্লেখ রয়েছে। ডেল্টা (ব-আকারের) এলাকা হিসাবে অবিভক্ত বঙ্গদেশকে চিনেছেন তিনি- উত্তরে লাল মাটির এলাকা, দক্ষিনে সুন্দরবন, ঢাকা, পাবনা হয়ে মুর্শিদাবাদের নামও পাওয়া যায়। কৃষিই গ্রাম বাংলার প্রধান কাজ, বিস্তীর্ণ চাষের জমি, পাকা সড়ক খুবই কম। রায়ত আছে, জমিদার আছে। গাছের তলায় জড়ো হয়ে পাঠশালা পরিচালনার উল্লেখও আছে। তৎকালীন গ্রাম বাংলায় সম্পন্ন চাষিদের ঘরবাড়ি, গৃহস্থের দালান, উঠোন ও বৈঠকখানা তার নজর এড়ায়নি। জমিদার-মহাজনী ব্যবস্থার সারাংশ হিসাবে কৃষিজমির মোট ছয় রকম প্রকারভেদ লিখে রেখেছেন। ...more

০২-মে-২০২৩

হ্যারি বেলাফন্টেঃ জীবন, যাপন ও শিল্পের রাজনীতি
শবনম সুরিতা

Harry Belafonte: A Tribute
জামাইকা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে ঘর বাঁধা অভিবাসী পরিবারের সন্তান হ্যারি। তার জীবনজুড়ে শ্রমজীবী মানুষ, নিপীড়িতদের পাশে দাঁড়ানোর উদাহরণ। রাষ্ট্রের পৃষ্ঠপোষকতার আবেশ ভুলে সিভিল রাইটস বা নাগরিক অধিকার আন্দোলনকে গান দিয়ে নিয়ে গেছেন মার্কিন যুক্তরাষ্ট্রসহ দেশবিদেশের বহু মানুষের কাছে। কিন্তু তবুও তিনি 'নিশ', অ্যামেরিকায় জোয়ান বায়েজ বা আমাদের বাংলার মৌসুমী ভৌমিকের মতো। ...more

৩০-এপ্রিল-২০২৩

আমার পঁয়তাল্লিশ বছরের সাথী
মুজফ্‌ফর আহ্‌মদ

my comrade
বীরভূম জেলার  কির্নাহারের নিকটবর্তী শরডাঙ্গা গ্রাম আব্দুল হালিমের  জন্মস্থান। থানার নাম নান্নুর। চেষ্টা করে হালিমের  সঠিক জন্মদিবস পাওয়া গেছে। শরডাঙ্গা গ্রামের জিল্লুর রহমান সাহেব যেদিন জন্মেছিলেন সেদিন আব্দুল হালিম ও জন্মেছিল। জিল্লুর রহমান সাহেবদের পরিবারে জন্ম-মৃত্যুর পারিবারিক রেজিস্টার রক্ষিত আছে। তা থেকে জানা যাচ্ছে যে, ১৩০৮ বঙ্গাব্দের ২০শে অগ্রহায়ণ, শুক্রবার অপরাহ্ন ২টার সময় জিল্লুর রহমান ভূমিষ্ঠ হয়েছিলেন। তার চার ঘণ্টা পরে ওই দিনই ভূমিষ্ঠ হয়েছিল আব্দুল হালিমও। খ্রীষ্টীয় সনের হিসাবে এই তারিখটি ছিল ১৯০১ সালের ৬ই ডিসেম্বর। কাজেই ১৯০৫ সালে হালিমের  জন্মাবার কথা যে কাগজে ছাপা হয়েছে তা ভুল। ...more

২৯-এপ্রিল-২০২৩

এক কমিউনিস্টের উত্তরণ
সৌম্যজিৎ রজক

 The rising of a communist
এমনই এক দুপুরবেলা। কলকাতার আমহার্স্ট স্ট্রিট আর সূর্য সেন স্ট্রিট (তখন মির্জাপুর স্ট্রিট)-এর সঙ্গমস্থলে দাঁড়িয়ে কথা বলছিলেন দু’জন। সশস্ত্র বিপ্লববাদী আন্দোলনের কিংবদন্তী আব্দুর রজ্জাক খান ও ভারতে কমিউনিস্ট আন্দোলনের পুরোধা মুজফ্‌ফর আহমেদ। ঠিক সেসময়ই ওই রাস্তা দিয়েই এম-জি রোড (তখন হ্যারিসন রোড)-এর দিকে যাচ্ছিল সেই যুবকটি। খান সাহেব তাকে দেখিয়ে মুজফ্‌ফর আহমেদকে বলেন, “আমি এই ছেলেটির সঙ্গে খিদিরপুর ক্যাম্পে ছিলাম। ভালোই মনে হয়েছিল ছেলেটিকে। আপনি ওর সঙ্গে রাজনৈতিক আলোচনা করুন।” ...more

২৮-এপ্রিল-২০২৩

কমরেড অহল্যা রঙ্গনেকর: এক নির্ভীক বিপ্লবী
অশোক ধাওয়ালে

A Rangnekar A Memoir
মুম্বইয়ে ঐতিহাসিক নৌবিদ্রোহের দিনগুলিতে মহিলা সংগঠনগুলির পক্ষ থেকে নৌসেনাদের খাদ্য সরবরাহ করার কাজে অহল্যা রঙ্গনেকর অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। ১৯৪৬ সালের ২২ ফেব্রুয়ারি তিনি ব্রিটিশ বুলেটের মুখোমুখি হন। তাঁর সঙ্গী ছিলেন আরেক সাহসী নারী কোমল ডোন্ডে, যিনি পুলিশের গুলিতে শহিদের মৃত্যু বরণ করেন। অহল্যার বোন কুসুম রণদিভের পায়েও গুলি লাগে। তবে সর্বক্ষণ গুলিবর্ষণের মুখোমুখি হওয়া প্রতিবাদকারীদের পাশে থাকা সত্ত্বেও বিস্ময়কর ভাবে অক্ষত থেকে যান অহল্যা। ...more

২৩-এপ্রিল-২০২৩

লেনিনের শিক্ষার আলোকে কৃষকের সংগ্রাম
হরেকৃষ্ণ কোঙার

Lenin On Peasants Struggle
কমরেড লেনিন মার্কসবাদের বিপ্লবী তত্ত্বের উপর দাঁড়িয়ে শুধু শ্রমিক ও কৃষকের মুক্তির পথনির্দেশই করেননি, বিপ্লবের প্রতিটি ধাপ নির্দিষ্ট করেছেন। প্রতিটি ধাপের কর্তব্য স্থির করেছেন। সেই মতো শ্রমিক ও কৃষকদের সংগঠিত এবং শিক্ষিত করেছেন। এবং নিজে বিপ্লবের জোয়ার-ভাটার মধ্যে থেকে বিপ্লবকে সার্থকতার পথে পরিচালিত করেছেন। ...more

২২-এপ্রিল-২০২৩

মার্কিন দেশের সাম্যবাদী মেয়েরা – পর্ব ২  
এঞ্জেলা ডেভিস

Communist Girls of the United States - Part 2  
কৃষ্ণাঙ্গ গৃহকর্মীদের নিজেদের সংগঠিত করার প্রচেষ্টাকে স্বীকার করতে ব্যর্থ হওয়ায় ক্লডিয়া জোনস প্রগতিশীলদের এবং বিশেষ করে ট্রেড ইউনিয়নবাদীদেরকে তিরস্কার করেছিলেন। যেহেতু কৃষ্ণাঙ্গ নারী শ্রমিকদের অধিকাংশই তখনও ছিলেন গৃহকর্মে নিযুক্ত, তাই তিনি যুক্তি দিয়েছিলেন যে, দাসীর প্রতি পিতৃতান্ত্রিক মনোভাব কৃষ্ণাঙ্গ মহিলাদের প্রচলিত সামাজিক সংজ্ঞাকে গোষ্ঠীগত ভাবে প্রভাবিত করেছে: ...more

১৮-এপ্রিল-২০২৩

মার্কিন দেশের সাম্যবাদী মেয়েরা – পর্ব ১
এঞ্জেলা ডেভিস

Communist Girls of the United States - Part 1
লুসি পারসনস্‌ হলেন সেই সীমিত সংখ্যক কালো-চামড়ার নারীদের একজন, যাঁর নাম কখনো-কখনো যুক্তরাষ্ট্রের শ্রমিক আন্দোলনের ধারাবিবরণীতে প্রকাশিত হয়েছে। ‘হে-মার্কেট শহিদ’ অ্যালবার্ট পারসনস্‌-এর একনিষ্ঠ পত্নী হিসাবে প্রায় সর্বজনীনভাবে তিনি পরিচিত ছিলেন। নিশ্চিতভাবেই, লুসি পারসনস্‌ ছিলেন তাঁর স্বামীর অন্যতম সহযোদ্ধা এবং সমর্থক। কিন্তু কেবলমাত্র একজন একনিষ্ঠ, শোকস্তব্ধ এবং ক্ষুব্ধ বিধবা নারী যিনি স্বামীর মৃত্যুর প্রতিশোধ নিতে প্রস্তুত ছিলেন—  এইটুকু বললে তাঁর সম্পর্কে অতি সামান্যই বলা হয়। ...more

১৭-এপ্রিল-২০২৩

কুড়মি আন্দোলনের শিকড়ের খোঁজে
কুমার রাণা

kurmi andolon
এমন একটা সমাজে যেখানে জাতিগত নিপীড়নের কারণে মানুষের স্বাভাবিক গতি ও উন্নতি রুদ্ধ হয়, সেখানে তার সামনে দুটো পথ থাকে। একটা হল, সমবেত হয়ে এই নিপীড়নের বিরুদ্ধে লড়াই করা, এবং যে ব্যবস্থা এই নিপীড়নের জন্ম দেয় তাকে উৎখাত করে নতুন, সকলের জন্য সমমর্যাদাপূর্ণ ব্যবস্থা গড়ে তোলা। আর দ্বিতীয়টা হল, নিজেদের জন্য এই নিপীড়নমূলক ব্যবস্থার অধিকারী অংশের— এলিট ক্লাবের— সদস্যতা জোগাড় করে ফেলা। দুটো প্রক্রিয়াই কঠিন। কিন্তু স্পষ্ট জেনে রাখা দরকার, দুটো প্রক্রিয়া শুধু  স্বতঃবিচ্ছিন্নই নয়, ঘোর পরস্পরবিরোধী। একটা মানুষকে সম্মুখপানে নিয়ে চলে, অন্যটা পশ্চাতে। ...more

১৬-এপ্রিল-২০২৩

আজকের সময়ে আম্বেদকরের প্রাসঙ্গিকতা
বাদল সরোজ

Ambedkar's relevance today
করোনা এবং মূর্খতা দুই মিলিয়ে এই মরোনার সময় কোনটা যে বেশি বিপজ্জনক তাই এখন তর্কের বিষয়! প্রকৃতপক্ষে ভাইরাস হল ‘কর্পোরেট হিন্দুত্ব’। ‘হিন্দুত্ব’ মানে বলতে চাইছি-সাভারকরের হিন্দুত্ব। হিন্দুত্বের এই সংজ্ঞা নির্মাণের তার বক্তব্য ছিল- এর সা‌থে হিন্দুধর্মের ঐতিহ্য এবং মান্যমানতার কোনো সম্পর্কে নেই। এটি শাসন করার একটি পন্থামাত্র। হিন্দুত্ব মানে মনুস্মৃতির বিবর্তিত রূপের বাহ্যিক প্রকাশ। সেখানে গণতন্ত্র চাইনা। সমতা, সাম্য, এসবকেই বলা হবে বহির্ভারতীয় ধারণা, ফ‌লে ভারতে চাইনা। সংবিধান পাশ্চাত্য থেকে এসেছে, তাই চাইনা। কী চাই? একটি বদ্ধ সমাজ, অল্প মানুষের হাতে সমস্ত ক্ষমতা, গণ‌পিটু‌নির হিংসাত্মক, পাশবিক পরিবেশ। যারা ভাবছেন এরা ব্রাহ্মণ্যবাদী নয় তারা ভুল ভাবছেন। এদের কাছে শূদ্র শুধু জন্মগত নয়, তাঁর নির্দিষ্ট পেশাতেও তারা সীমায়িত। দিল্লি থেকে যারা সদ‌লে পলায়ন করতে বাধ্য হয়েছে, পায়ে হাঁটা সেই পরিশ্রমী শ্রমিকরা, তাদের মতে শূদ্রই। তাদেরকেই মেরে ধরে, জেলবন্দী করে, দোষারোপ করে কুকথা বলেও জ্বালা মিটছে না। আর নারী তো এদের কাছে চিরকালীন শূদ্রাতিশূদ্র। ...more

১৫-এপ্রিল-২০২৩

সমকালে আম্বেদকরের চিন্তাধারার প্রাসঙ্গিকতা
বি ভি রাঘভুলু

Contemporary relevance of Ambedkar's thought
কমিউনিস্টরা জাতপ্রথার অবসানের লক্ষ্যকে কখনওই ভুলেও যায়নি বা উপেক্ষাও করেনি। ১৯২৮ সালে কারারুদ্ধ অবস্থায় ভগৎ সিং-এর জাতপ্রথার বিরুদ্ধে ও সমাজতন্ত্র নিয়ে লেখা কোনও অকস্মাৎ ঘটনা নয়। এতে প্রমাণ হয় যে, আমাদের দেশে কেউ সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার কথা ভাবলে তার পক্ষে জাতপ্রথার অবসানের কথা উপেক্ষা করা সম্ভব না। এ কথা বললে অতিকথন হবে না যে, ফুলে, এবং আম্বেদকর ছাড়া কেবলমাত্র কমিউনিস্ট পার্টি বাদে আর অন্য কোনো সংগঠন ছিল না, যা জাতপ্রথা, এবং তার নিপীড়নের চেহারার বিরুদ্ধের লড়াইয়ে সামনের সারিতে থেকেছে। বেশিরভাগ কমিউনিস্টদের রাজনৈতিক জীবন শুরু হয়েছিল জাতপ্রথার বিরুদ্ধে লড়াই করে। তাঁরা যত গ্রামীণ কৃষক সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন, জাতভিত্তিক বৈষম্যের অবসান ছিল সেগুলির প্রত্যেকটির গুরুত্বপূর্ণ উপাদান। ...more

১৪-এপ্রিল-২০২৩

জালিয়ানওয়ালাবাগ গণহত্যা: ঔপনিবেশিক শাসনের বীভৎস চিহ্ন
অর্ণব ভট্টাচার্য

Jalianwalabagh: A Retrospect
মাঠটা সম্পূর্ণ ভর্তি হয়ে গেলে রেজিনাল্ড ডায়ার গুলি চালানোর নির্দেশ দিলেন। টানা দশ মিনিটে গুলি চলল ১৬৫০ রাউন্ড। বর্বরতার বলি হলেন এক হাজারেরও বেশী মানুষ। আহত কয়েক শত। তবে ছাড়া পাননি পাঞ্জাবের তৎকালীন গভর্নর জেনারেল মাইকেল ও' ডায়ার। বিপ্লবী উধম সিংএর গুলিতে ১৯৪০ সালের ১৩ মার্চ নিহত হন তিনি। এদিকে মোদি সরকার জালিয়ানওয়ালাবাগ স্মৃতিসৌধ সংস্কারের নামে সেখানকার প্রবেশপথে বুলেটের চিহ্নগুলিই মুছে ফেলেছে। ...more

১৩-এপ্রিল-২০২৩

যখন ওরা প্রথমে মুঘলদের জন্য এসেছিল
অর্কপ্রভ সেনগুপ্ত

Mughals: History of India
যাকে রাজনৈতিক নিরপেক্ষতার প্রমাণ হিসেবে দেখানো হচ্ছে, তা অনেকের চোখেই সঙ্গত ভাবেই ধরা দিয়েছে রাজনৈতিক ভাবে ইতিহাসের পাঠ্যক্রমকে প্রভাবিত করারই আরেক প্রচেষ্টা রূপে। এই পদক্ষেপের রাজনৈতিক উদ্দেশ্য সম্পর্কে যেটুকু সন্দেহ এরপরেও পড়ে থাকে, তাও মুছে যায় যখন আমরা দেখি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মুখপত্র অর্গানাইজার-এ খবর প্রকাশিত হয়েছে ইতিহাসের এই ব্যবচ্ছেদকে সোৎসাহে সমর্থন জানিয়ে। ...more

১২-এপ্রিল-২০২৩

কৃষকসভা কেন?
মুজফ্‌ফর আহ্‌মদ

Formation of AIKS
চোরবাজারের বিরুদ্ধে কৃষক সভাকে জোর লড়াই করতে হবে। চোরবাজারের লোকেরা শকুনেরও অধম। শকুন মরা জানোয়ারের মাংস খায়, কিন্তু চোরবাজারের ব্যবসায়ীরা খায় জ্যান্ত মানুষের মাংস। এই চোরবাজারকে ধ্বংস না করতে পারলে সমাজজীবন কিছুতেই গড়ে তুলতে পারা যাবে না। বাঁধা দরে যাতে সকলে, বিশেষ করে কৃষকরা জিনিস পায় সেই ব্যবস্থা কৃষক সভাকে করতে হবে। চোরা কারবারিদের উপর কড়া নজর না রাখলে, তাদের জীবন বিষময় করে না তুললে কিছুতেই তা সম্ভবপর হবে না। ...more

১১-এপ্রিল-২০২৩

বাবার কিছু স্মৃতি
জেতা সাংকৃত্যায়ন

Rahul Sankrityayan 125th birth anniversary
সভা মঞ্চে এক ৯৩ বছরের প্রবীণকে নিয়ে আসা হল। উনি ছিলেন বকাস্ত আন্দোলনের অন্যতম যোদ্ধা। সবাই তাঁকে শ্রদ্ধার সঙ্গে সেনানীজী বলে ডাকছিলেন। ঘোষণা হল, তিনি আমাদের কৃষক আন্দোলনের গান গেয়ে শোনাবেন। ঋজু ভঙ্গিমায় দাঁড়িয়ে কাঁপা কাঁপা অথচ তখনও শক্তিশালী কণ্ঠে তিনি গাইলেন বকস্ত আন্দোলনের সম্মেলক সংগীত। এক পরাবাস্তব মুহূর্ত। অতীতের রাতের স্মৃতি ছায়া, নিষ্প্রভ আলো এবং নানা অবয়বের মাধ্যমে জীবন্ত হয়ে উঠছিল। সবার শেষে, সংগঠকরা তখন সেই প্রবীণকে কথা শেষ করতে বলেন, তিনি চিৎকার করে ওঠেন ‘চলো!’ ‘চলো’…(এগিয়ে চলো!... এগিয়ে চলো!) ...more

০৯-এপ্রিল-২০২৩

লাতিনে বামপন্থার দ্বিতীয় স্রোত (১)
এডগার ইশ লোপেজ

latin and left
এই শতাব্দীতে সাম্রাজ্যবাদের চরিত্র বুঝতে যে দিকে নজর দিতে হবে সেটাই লাতিন আমেরিকা। আজকের পৃথিবীতে বিকল্পের সন্ধানে সংগ্রাম পরিচালনার অভিজ্ঞতা শোনালেন অধ্যাপক এডগার ইশ লোপেজ। ...more

০৮-এপ্রিল-২০২৩

ত্রিপুরায় অব্যাহত প্রতিবিপ্লব
নন্দন রায়

Counter-revolution continues in Tripura
প্রশ্ন হল ত্রিপুরা ভারত ভূখণ্ডে যুক্ত হওয়ার আগে থেকেই ত্রিপুরার উপজাতিদের অধিকার নিয়ে এবং রাজন্যতন্ত্রের শোষণের বিরুদ্ধে দশরথ দেববর্মণ সহ অন্যান্য বিপ্লবী বামপন্থীরা উপজাতিদের সংগঠিত করে দীর্ঘদিন লড়াই চালিয়েছিলেন। ফলস্বরূপ উপজাতীয় এলাকা থেকে বামপন্থীরা দীর্ঘদিন ভোটে জয়ী হয়েছিলেন। এই সেদিন পর্যন্ত উপজাতি এলাকায় বামপন্থীদের বেশ ভাল প্রভাব ছিল। (কিছুদিন আগে মার্কসবাদী পথ অনলাইন পত্রিকায় প্রকাশিত ত্রিপুরা নির্বাচন নিয়ে শুভ প্রসাদ নন্দী মজুমদারের রচনায় এই বিষয়টি নিয়ে তথ্য সমৃদ্ধ আলোচনা রয়েছে)। কিন্তু গত পাঁচ-সাত বছরের মধ্যে কী এমন ঘটে গেল যে গোটা উপজাতি এলাকায় বামপন্থীরা একেবারে মুছে গেল? শুধু তাই নয়, অন্যান্য সাধারণ আসনে যেখানে যেখানে তিপ্রা মথা প্রতিদ্বন্দ্বিতা করেছে সেখানেই বামপন্থীদের পরাজয় ঘটেছে। ...more

০৬-এপ্রিল-২০২৩

তৃতীয় লং মার্চে মহারাষ্ট্রে কৃষকদের জয়
অশোক ধাওয়ালে

Farmers long march and victory
বিজেপির জনবিরোধী নীতিসমূহ এবং এই সরকারের কর্পোরেটমুখী নীতির বিরুদ্ধে চলা জঙ্গি সংগ্রামগুলিকে উদ্বুদ্ধ করবে তৃতীয় কৃষক লং মার্চের এই বিজয়। দিল্লিতে মজদুর-কিষাণ সংঘর্ষ র‍্যালির এক পক্ষকাল আগে অর্জিত এই বিজয় শ্রমিক-কৃষকদের উদ্বুদ্ধ করবে আগামী দিনের লড়াইগুলিতে তাঁদের আরও বেশি বেশি সংখ্যায় সামিল হওয়ার জন্য। ...more

০৩-এপ্রিল-২০২৩

শ্রমজীবীদের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আতঙ্ক কেন?
সাত্যকি রায়

panic in the fight to establish the rights of workers
একমাত্র যে ক্ষেত্রে মালিক অন্য উৎপাদকের চেয়ে খরচ কমাতে পারে, তা হল, তার দ্বারা নিযুক্ত শ্রম বাবদ খরচ। উন্নয়নশীল দেশগুলিতে শ্রমিকের মজুরি উন্নত দেশগুলির তুলনায় কম হওয়ার কারণে এই সব দেশের উৎপাদকেরা প্রতিযোগিতায় প্রচুর সুবিধা পাবে বলে মনে করে একে অপরকে টেক্কা দিতে চাইছে। শ্রমিকের অর্জিত অধিকারগুলি খর্ব করে শ্রম-খরচ কমানোর জন্য নয়া উদারবাদী যুগে রাষ্ট্র ময়দানে  অবতীর্ণ। এবং এ ব্যাপারে গত চার দশকের সংস্কার পর্বে এক অদ্ভুত সামাজিক ও রাজনৈতিক সহমত  গড়ে তোলার প্রক্রিয়া চলছে যে - শ্রমিকশ্রেণির অধিকার প্রতিষ্ঠার লড়াই উন্নয়ন-বিরোধী, এবং দেশের সামগ্রিক কল্যাণ-বিরোধী, কোনো মতেই একে স্বীকৃতি দেওয়া উচিত নয়, এবং তাকে যথাসম্ভব অপ্রয়োজনীয় হিসাবে দেখানো দরকার, অথবা জনমানসে কার্য্যত অদৃশ্য করে দিতে হবে। এটা ভুলিয়ে দেওয়া হয় যে, প্রতিযোগিতা শুধুমাত্র শ্রম খরচের উপর নির্ভর করে না। ...more

০২-এপ্রিল-২০২৩

জোরদার হোক শ্রমিক-কৃষকের সংগ্রাম
বিজু কৃষ্ণান

Mazdoor-Kisan Sangharsh Rally
২০১৮ সালে যখন কর্পোরেট গণমাধ্যমগুলি লালঝাণ্ডার সমাধিফলক লিখন নিয়ে ব্যস্ত, তখনই সবচেয়ে বেশি জঙ্গি লড়াইগুলি সংগঠিত হয়েছে সিআইটিইউ, সারা ভারত কৃষক সভা ও সারা ভারত খেতমজুর ইউনিয়নের নেতৃত্বে। ৯ আগস্ট ভারত ছাড়োর জয়ন্তীতে নিবিড় ঐক্যবদ্ধ প্রচারের পরবর্তী সময়ে জাতীয় সত্যাগ্রহ ও জেল ভরোর ঐক্যবদ্ধ কর্মসূচি দেশের পাঁচ লক্ষাধিক জায়গায় পালিত হয়। এর পরপরই এই তিনটি সংগঠনের প্রথম মিলিত কার্যক্রম হিসেবে সংসদ ভবনের সামনে বিশাল জমায়েত আয়োজিত হয়। ২০১৮ সালের ৫ সেপ্টেম্বর শ্রমিক-কৃষক মৈত্রীর মৌলিক নির্দেশক নীতির প্রতিফলন হিসেবে মজদুর কিষাণ সংঘর্ষ সমাবেশ সংগঠিত করা হয়। ...more

৩০-মার্চ-২০২৩

৫ এপ্রিল, দিল্লি দেখবে বেনজির শ্রেণি সমাবেশ
তপন সেন

5th april, delhi march
এই সরকার আমাদের দেশের কৃষক ও শ্রমিকদের বেঁচে থাকার অধিকারকে একচেটিয়া বহুজাতিক কোম্পানিগুলির দয়ার ওপর ছেড়ে দিচ্ছে। গণতান্ত্রিক অধিকার ও কর্মক্ষেত্রের অধিকারের ওপর আক্রমণ নামিয়ে আনছে। কোনওরকম তোয়াক্কা না করেই সাংবিধানিক ও সংসদীয় রীতিনীতিগুলিকে লঙ্ঘন করে চলেছে। সংখ্যালঘু, দলিত, আদিবাসী ও মহিলাদের ওপর নিষ্ঠুর নির্যাতন চালিয়ে যাচ্ছে। এই ধরনের প্রতিটি আক্রমণ ও নির্যাতনের সঙ্গে ঘনিষ্ঠ যোগ রয়েছে নয়া উদারবাদী নীতিসমূহের, যা পুরোপুরি ঔদ্ধত্যের সঙ্গে এবং বেপরোয়া মনোভাব নিয়ে কার্যকর করছে এই বিজেপি সরকার। এসবের একমাত্র লক্ষ্য হল তাদের কর্পোরেট প্রভুদের মুনাফা ও সম্পদ রক্ষা করার বেপরোয়া প্রচেষ্টা। ...more

২৯-মার্চ-২০২৩

নারীবাদ ও শ্রেণিচেতনা (৩)
অর্চনা প্রসাদ

naribad o shrenichetona (3)
ভারতে গোড়ার দিকে কমিউনিস্টদের নেতৃত্বে চলা আন্দোলন সংগ্রাম পিতৃতন্ত্রের দাঁতনখগুলি উন্মুক্ত করে দিয়েছিল। থানে-র লগ্নগড়ি আন্দোলন হল এর অন্যতম উপযুক্ত উদাহরণ। বিদগ্ধজনেরা ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, উচ্চবর্ণ বা জাতের দ্বারা ঘটা লগ্নগড়ি প্রথা ছিল শ্রেণি ভিত্তিক শোষণের মধ্যে কুৎসিততম ধরন; এই প্রথায় কৃষকেরা নিজের বিবাহের সময়ে দেনাগ্রস্ত হওয়ায় তাঁদের স্ত্রীরা দাসী হিসাবে গচ্ছিত থাকতেন। জমিদারের বাসস্থানে প্রবেশ করে এই মহিলাদের মুক্ত করা ছিল এই আন্দোলনের প্রধান লক্ষ্য। গত শতকের অত্যন্ত উল্লেখযোগ্য আন্দোলন ছিল এটি। এই আন্দোলন এমন এক অন্যায় সামাজিক প্রথাকে ধ্বংস করেছিল, যেখানে শ্রেণি সংগ্রামের ভিত্তিটি ছিল পিতৃতন্ত্র (প্রসাদ, ২০১৭, পৃ. ২৭)। শ্রেণি সম্পর্কের মধ্যে পিতৃতন্ত্রের গেঁথে থাকার ব্যাখ্যা গোদাবরী পারুলেকর-ও দিয়েছিলেন; তিনি লেখেন,.... ...more

২৭-মার্চ-২০২৩

কমরেড সৈয়দ শাহেদুল্লাহ্ স্মরণে
মহবুব জাহেদী

Syed Shahedullah
১৯৪৭ সালে ভ্রাতৃঘাতী সাম্প্রদায়িক হত্যাকাণ্ড নেমে এল কলকাতা, বিহার ও নোয়াখালিতে (বর্তমানে বাংলাদেশ)। এর ছোঁয়া কম বেশি বর্ধমান জেলাতেও নেমে এসেছিল। স্বাভাবিকভাবে কমিউনিস্ট কর্মীদেরকে তাদের সাম্প্রদায়িকতা বিরোধী সংগ্রামকে আরও তীব্র করতে হল। শাহেদুল্লাহকে দাঙ্গা-নিরোধের চেষ্টার সহায়তায় নোয়াখালিতে যেতে হয়েছিল। কৃষক সমিতির নেতৃত্বে বিভিন্ন স্থানে রিলিফ কেন্দ্র স্থাপন করে দাঙ্গা বিধ্বস্ত মানুষের সেবা করতে হয়েছিল। এ বিষয়ে মটরদার জীবনে একটি মনে রাখার মতো ঘটনা ঘটেছিল। মন্তেশ্বর থানার মণ্ডল গ্রামে প্রচণ্ড আক্রমণমুখী দুই সম্প্রদায়ের মানুষ একদল অপর দলকে আক্রমণ করার জন্য এগিয়ে চলেছে, মাঝখানে শাহেদুল্লাহ্ দাঁড়িয়ে। পুলিশ গুলি চালাবার জন্য প্রস্তুত এবং শাহেদুল্লাহ্ সাহেবকে সরে যেতে বলল। উত্তরে তিনি চিৎকার করে বললেন, "গুলি চালাতে হয় আমার ওপর গুলি চালাও"। এই ঘটনা ও দৃঢ়তায় পুলিশকে সরে যেতে বাধ্য হতে হল এবং কমিউনিস্ট কর্মীদের চেষ্টায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি ফিরে এল। সাম্প্রদায়িক চিন্তা ও দাঙ্গা মার্কসবাদী লেনিনবাদী এই কমিউনিস্ট নেতাকে কোনোদিন উগ্র জাতীয়তাবাদের কাছে আত্মসমর্পণ করাতে পারেনি। ...more

২৪-মার্চ-২০২৩

কলকাতার ভগৎ সিং
সুচেতনা চট্টোপাধ্যায়

kolkata and bhagat singh
দমদম সেন্ট্রাল জেল থেকে ছাড়া পাওয়ার আগে ভগৎ সিং পাঞ্জাবিতে একটা গোপন চিঠি লিখেছিলেন। সেই চিঠি পুলিশের হাতে পড়ে যায়। তাতেই স্পষ্ট হয় যে, বামপন্থী রাজনৈতিক কার্যকলাপে তাঁর স্থায়ী আগ্রহ ছিল। সেই সময় পাঞ্জাবের জেলে যে অনশন ধর্মঘট চলছিল চিঠিতে সেবিষয়ে তিনি জানতে চেয়েছিলেন, সেই আন্দোলন সম্পর্কে কমিউনিস্ট ও সোশালিস্ট নেতাদের মতামত কী এবং অনশনকারীরা কমিউনিস্ট ও সোশালিস্ট নেতাদের সঙ্গে পরামর্শ করেছেন কিনা তাও জানতে চেয়েছিলেন। জেলের রেকর্ডে ভগৎ সিংয়ের যে বর্ণনা লিপিবদ্ধ রয়েছে তা এরকম, ‘গড় উচ্চতার একজন হিন্দু/শিখ’‌ (৫ ফুট ৮ ইঞ্চি), ‘ফরসা’‌, ‘স্বাস্থ্য মোটের ওপর ভাল’‌, ‘বাঁ চোখের ঠিক নীচে একটা কাটা দাগ রয়েছে’‌, এছাড়া ‘‌বাঁ হাতের তর্জনীর বাইরের দিকের একেবারে গোড়ায় আরও একটা কাটা দাগ রয়েছে’‌ ...more

২৩-মার্চ-২০২৩

ত্রিপুরার নির্বাচন: জয় পরাজয় ছাড়িয়ে
শুভ প্রসাদ নন্দী মজুমদার

tripura election: beyond result
বামপন্থীরা তাদের মূল সমর্থনভিত্তি ত্রিপুরার জনজাতি সমাজ থেকে জনবিচ্ছিন্ন হয়েছে। ওই মূল সমর্থনভিত্তি হারানোর ফলেই ২০১৮ সালে বিধানসভায় আইপিএফটি এবং ২০২১ সালের স্বশাসিত জেলা পরিষদ ও পরবর্তীতে ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে তিপ্রা মথার উত্থান ঘটেছে। এদের একটি অংশ এই জনবিচ্ছিন্নতা ঘটার জন্যে দায়ী করেছে ত্রিপুরার জনজাতি সমাজে প্রতিযোগিতামূলক পৃথকত্ব ও বাঙালি বিদ্বেষের রাজনীতির চাষ, যা ত্রিপুরা উপজাতি যুব সমিতি থেকে তিপ্রা মথা অবধি নানা সংগঠন করে এসেছে। এদের মতে পৃথক রাজ্যের শ্লোগান মুখে যে প্রতিযোগিতামূলক উগ্রতার রাজনীতির আত্মপ্রকাশ ঘটেছে তার প্রলোভনের মুখ দাঁড়িয়ে বামপন্থীদের জাতি জনজাতিদের ঐক্য ও সম্প্রীতির রাজনীতিকে ক্লিশে মনে হয়েছে নবীন প্রজন্মের জনজাতিদের। সেজন্যই বামপন্থীরা এই উগ্রতার বিরুদ্ধে তেমন কার্যকরী প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। ...more

২১-মার্চ-২০২৩

নারীবাদ ও শ্রেণিচেতনা (২)
অর্চনা প্রসাদ

naribad o shrenichetona (2)
পার্টি এক নতুন ধরনের পরিবার গড়ে তোলার জন্য কমিউনগুলি তৈরি করেছিল। যে পরিবারের লক্ষ্য হবে নারী কর্মীদের একটি মর্যাদাপূর্ণ জীবন দেওয়া, এবং এমন এক মুক্ত পরিবেশ তৈরি করা, যেখানে তাঁরা তাদের স্বাধীনতা চর্চা করতে পারবেন। কর্মীদের মধ্যে সাধারণ রাজনৈতিক দর্শনের মাধ্যমে তৈরি হয়েছিল এক বন্ধন।  যদিও এ কথাও সত্যি যে কমিউনের ভিতরও কমিউনিস্ট নারীদের লিঙ্গের ভিত্তিতে শ্রমের প্রচলিত বন্টনের বিরুদ্ধেও লড়তে হয়েছে। বৃহত্তর আন্দোলন, এবং মতাদর্শ নারীদের নিজেদের নেতৃত্বের বিকাশ ঘটানোর একটি মঞ্চ দিয়েছিল (লুম্বা ২০১৯)। এর সঙ্গে একটি অন্তর্নিহিত দর্শন জড়িয়ে ছিল, যা কমিউনের “নতুন নীতিবোধ”-কে বুর্জোয়া নীতিবোধের বিরুদ্ধে দাঁড় করিয়েছিল। ...more

২০-মার্চ-২০২৩

মিডিয়া সোশ্যাল, মালিকানা প্রাইভেট
শুদ্ধসত্ত্ব গুপ্ত

social media and private property
আপনি কৃষক আত্মহত্যা নিয়ে খবর দিলেন। ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড আপনাকে রিপোর্ট পাঠাতে পারে। পুলিশের সঙ্গে জনতার খণ্ডযুদ্ধের ভিডিও দেওয়ায় ইউটিউব, গুগলেরই প্ল্যাটফর্ম, আপনার আপলোড বন্ধ রাখতে পারে। অথচ তাদেরই চ্যানেলে অজস্র ঘৃণাভাষণ ছড়াতে পারে। চালাচালি হতে পারে ভুয়ো ভিডিও। ...more

১৯-মার্চ-২০২৩

কল্পলোকের দুয়ার খুলে দেওয়ার কাহিনি
বিজয় প্রসাদ

Paris Commune
১৭৮৯ ও ১৮৪৮ সালের পরাজয় শ্রমজীবী মানুষকে থামিয়ে রাখতে পারেনি। তাঁরা জানতেন ১৮৭১ সালের লড়াই আরও কঠিন হবে। শেষ অবধি তাঁদের পরাজয়ের মধ্যে দিয়ে শেষ হয়েছিল সেই লড়াই; চরম নিষ্ঠুরতার নজির রেখে, নারী-পুরুষ নির্বিশেষে লক্ষাধিক মানুষকে খুন করে বুর্জোয়াশ্রেণি। হোটেল ডি ভিলায় উড়েছিল লাল পতাকা। ৭২ দিনের সেই হাতে-কলমে পরীক্ষা প্যারি কমিউন নামে সুপরিচিত ছিল। একে ‘কমিউন’ বলা হত কারণ ১৭৯২ সালে বিপ্লবীরা তাঁদের নগরগুলিকে এক একটি প্রশাসনিক-অঞ্চল (এনক্লেভ) হিসাবে গড়ে তুলেছিল; এখান থেকেই জন্ম নেয় স্থানীয় স্বায়ত্তশাসনের নীতিসমূহ। সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় প্যারিসের বিদ্রোহীরা তাঁদের নির্বাচিত সরকারের নাম রেখেছিল ‘প্যারি কমিউন’। ...more

১৮-মার্চ-২০২৩

সোশাল মিডিয়া ও ডিজিটাল ফ্যাসিবাদ
সুচিক্কণ দাস

Social media and digital fascism
বলিভিয়ার কথাই ধরা যাক। বলিভিয়ায় এখন ক্ষমতায় রয়েছে ইভো মোরালেসের দল বামপন্থী মুভমেন্ট টুয়ার্ডস সোশালিজম দল (‌এমএএস)‌। সেদেশের স্থানীয় একটি সংবাদমাধ্যমের খবর, ২০২২ সালের ডিসেম্বরে ১০৪১টি ফেসবুক অ্যাকাউন্ট, ৪৫০টি পেজ, ১৪টি গ্রুপ এবং ১৩০টি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে পুরোপুরি মুছে দেওয়া হয়েছে সেদেশের মিডিয়া থেকে। এইসব অ্যাকাউন্টগুলি ছিল সরকারে ক্ষমতাসীন মুভমেন্ট টুয়ার্ডস সোশালিজম (‌MAS-IPSP)‌-এর সমর্থকদের।  নিষিদ্ধ করে দেওয়া কোনও অ্যাকাউন্টকেই আর ফেরানো হয়নি। এদের বিরুদ্ধে অভিযোগ হল, ‘কোঅর্ডিনেটেড ইনঅথেন্টিক বিহেভিয়ার’‌ বা ‘সমন্বিত এলোমেলো ব্যবহার’‌। যদিও এই অভিযোগের অর্থ কী এবং কারা এসবের মানদণ্ড ঠিক করে দিল, সেবিষয়ে কোনও ব্যাখ্যাই দেয়নি সেদেশের ফেসবুক বা ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ। ...more

১৭-মার্চ-২০২৩

জনতার সন্তান, জনতার কবি মেহমুদ দরবিশ 
সৌম্যজিৎ রজক

Mahmoud Darwish
১২ বছরের এক বালকের লেখা (অবশ্য কেউ কেউ বলেন এটি ইজরায়েলের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীর ঘটনা, তাহলে তো ৮ বছরের বালকের)। বোঝাই যাচ্ছে যে বন্ধুর উদ্দেশ্যে লেখা, জন্মসূত্রে সে ইহুদি। তা যাই হোক, বালক দরবিশ স্কুলে জাতীয় দিবসের অনুষ্ঠানে এ কবিতা পাঠ করল। নিশ্চয় বেশ গর্ব হয়েছিল তার; জীবনে প্রথম স্বরচিত কবিতা পাঠ করে কোন বাচ্চার গর্ব হবে না? তবে দরবিশের বেলায় সে গর্বের মেয়াদ ছিল, বড়জোর, একদিন। পরদিনই তাকে তলব করে ইজরায়েলি সামরিক কমান্ডার। আর এরকম কোবতে-টোবতে লিখলে তার বাবা যে সামান্য চাকরিটা করে সেটাও খোয়াতে হবে, হুমকি দেয় স্পষ্টাস্পষ্টি। ...more

১৩-মার্চ-২০২৩

আর্বান নকশালঃ যুক্তির বিনাশে এক ফ্যসিবাদী কৌশল
নন্দন রায়

urban naxal
কিন্তু সাইবাবা যদি সত্যি সশস্ত্র মাওবাদী ভাবধারায় বিশ্বাস করেন, তাহলে তাঁর বিরুদ্ধে ফৌজদারী মামলা দায়ের করা কি অসঙ্গত? এটাই সরকারের সেরা ‘ডিফেন্স’। যদি সাইবাবার বিরুদ্ধে, অথবা কারাগারে অন্তরীণ অন্য যে কারও বিরুদ্ধে সরকারের হাতে এমন কোনও বিশ্বাসযোগ্য তথ্য-প্রমাণ থাকে যে তারা ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী কোনও শাস্তিযোগ্য অপরাধ করেছেন, তাহলে নিবর্তনমূলক আটক আইনে তাদের গ্রেফতার করে দিনের পর দিন জেলে পচিয়ে রাখা হচ্ছে কেন? অবিলম্বে আদালতে তাদের পেশ করে নির্দিষ্ট সময়ের মধ্যে বিচার শেষ করা হচ্ছে না কেন? বিচারহীনভাবে ভীমা-কোরেগাঁও কান্ডের বন্দিরা একেকজন যতদিন জেলে আছেন, ব্রিটিশ উপনিবেশিক শাসকরা মহাত্মা গান্ধীকেও একলপ্তে এতদিন বিনাবিচারে বন্দী করে রাখতে সাহস করেনি। ...more

১০-মার্চ-২০২৩

আন্তর্জাতিক নারী দিবস
জোসেফ স্তালিন

International Working Women's Day
শ্রমজীবী নারী-শ্রমিক ও কৃষক নারীরা শ্রমিকশ্রেণির সবচেয়ে বড় মজুত শক্তি। তাঁরা জনগণের অর্ধেক অংশ। সর্বহারা আন্দোলনের ভবিষ্যৎ, সর্বহারা বিপ্লবের জয়-পরাজয়, সর্বহারার ক্ষমতার জয়-পরাজয়—  এ সবই নির্ভর করছে এই মজুত নারীবাহিনী শ্রমিকশ্রেণির পক্ষে-কি-বিপক্ষে থাকবে তার উপর। ...more

০৮-মার্চ-২০২৩

গৃহশ্রম ও মহিলাদের লড়াই
সেলমা জেমস

Care Work and Women Struggle
একজন মহিলা বিয়ে হওয়ার সাথে সাথেই দেখে যে এবার তাকে বেশ কিছু বাড়তি দায়িত্ব গ্রহণ করতে হবে। এ হল সেইসব দায়িত্ব যা কিছু পালন করার শিক্ষা তাকে ছোটো থেকেই দেওয়া হয়েছে। ঘর যে আসলে তারই কাজের জায়গা এই উপলব্ধি আসে বিবাহের পরেই। স্বামী বাইরে চলে যান এবং সন্তান প্রতিপালন থেকে শুরু করে বাড়িঘর পরিষ্কার রাখা, খাবার রান্না করা, পোশাক-পরিচ্ছদ পরিষ্কার সবই আসলে তারই কাজ— এমনটাই বুঝে নিতে হয় তাকে। যদিও কিছুদিন পরেই সিনেমার মতো সুন্দর ছবির মতো সংসারের আসল রুপটি তার চোখে ফুটে ওঠে। গৃহস্থালি সামলানোর দায় এমনই এক অন্তহীন কাজ যা একঘেয়ে লাগতে বাধ্য। ফলে কিছুদিন বাদেই ব্যাপারটা এমন দাঁড়ায় যে তাকে এমন সব কাজ করতে হচ্ছে যেগুলি তার ইচ্ছা হোক বা না-হোক তারই কাজ বলে নির্ধারিত। ...more

০৭-মার্চ-২০২৩

নারীবাদ ও শ্রেণিচেতনা (১)
অর্চনা প্রসাদ

naribad o shrenichetona (1)
পিতৃতান্ত্রিক কর্তৃত্ব এবং বৃহৎ ক্ষেত্রে উদ্বৃত্ত উৎপাদনে শ্রমজীবীর শোষণের সরাসরি যোগাযোগ রয়েছে। অতএব, শ্রেণি গঠনের প্রক্রিয়াটি নিজেই চরিত্রে একটি লিঙ্গায়িত প্রক্রিয়া। ...more

০৬-মার্চ-২০২৩

উদারনৈতিক গণতন্ত্র বনাম রোজা
গৌতম গাঙ্গুলী

Rosa on Liberal Democracy
লুক্সেমবার্গের মার্কসবাদীদের সঙ্গে বিতর্কে অবতীর্ণ হয়েছেন তিনি। জার্মানির কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতাদের মধ্যে সমালোচনার ভিত্তি হল, উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থায় নীতি ও প্রয়োগের ক্ষেত্রে গণতন্ত্র আটকে থাকে রাজনৈতিক রাষ্ট্র  ও সরকারি প্রশাসনিক ব্যবস্থার মধ্যে। আনুষ্ঠানিকভাবে নাগরিকদের সমানাধিকার ঘোষণা করা হলেও উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থায় গণতন্ত্রকে বিবেচনা করতে হবে উৎপাদক হিসাবে নাগরিকদের জীবনের পরিপ্রেক্ষিতে। অর্থাৎ সব ধরনের গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিষ্ঠানসমূহে, বিশেষ করে উৎপাদনের জায়গায়। লুক্সেমবার্গ সমাজের আরো গণতান্ত্রিকীকরণ দাবি করেন যাতে মূল সামাজিক প্রতিষ্ঠানসমূহ, যেগুলিতে পু্ঁজিপতিরা তাদের একচেটিয়া নিয়ন্ত্রণ বজায় রাখে, সেগুলি গণতান্ত্রিক নাগরিক সমাজই নিয়ন্ত্রণ করতে পারে। ...more

০৫-মার্চ-২০২৩

ধনতান্ত্রিক ব্যবস্থায় নারীদের শোষণ
কার্ল মার্কস

Marx and Working Women
মেরী আনে ওয়াকলি শুক্রবার অসুস্থ হয়ে পড়ে। রবিবার মারা যায়। দোকানের কর্ত্রী মাদাম এলিস তো অবাক হয়ে গেলেন। মেয়েটা হাতের কাজটা শেষ না করেই মরে গেল! ...more

০৪-মার্চ-২০২৩

ভূমিকম্প, সিরিয়া ও সাম্রাজ্যবাদ
সুচিক্কণ দাস

Earthquakes, Syria and imperialism
কিন্তু বাইডেন প্রশাসন জানিয়ে দিয়েছে এই পরিস্থিতিতেও তারা সিরিয়ার ওপর জারি করা নিষেধাজ্ঞা তুলবে না। এবং তারা নিজেরাও কোনও মানবিক ত্রাণ আসাদ সরকারকে পাঠাবে না। উলটে, বিদেশ দপ্তরের মুখপাত্র নেড প্রাইস ইঙ্গিত দিয়েছেন, এই সুযোগে আসাদ-বিরোধী শক্তিকে মদত দিয়ে তারা আসাদকে উচ্ছেদ করার সুযোগ খুঁজবেন। সেজন্য আসাদ-বিরোধীদের আরও ডলার দেওয়া হবে। নেড প্রাইসের ভাষায়, একটা সরকার যারা নিজের দেশের মানুষের ওপর ‘নিষ্ঠুর শাসন’ চালিয়ে যাচ্ছে এই সময়ে তাদের টাকা দিলে নিষ্ঠুর শাসককেই শক্তিশালী করা হবে। আসাদ নিষ্ঠুর শাসক—একথা কে বলছে? আমেরিকা ও তার বশম্বদ শক্তিগুলো। ...more

০১-মার্চ-২০২৩

আদানি ও নয়া উদারবাদী রাষ্ট্র
সাত্যকি রায়

Adani and the neoliberal state
এবার দেখা  যাক এহেন সংস্থার  উপরে আমাদের দেশের আর্থিক কার্যকলাপে কতটা  নির্ভরশীলতা  তৈরী করা  হয়েছে। এই মুহূর্তে আদানিরা ১৯১ টি বৃহৎ প্রকল্প রূপায়ণের  কাজে যুক্ত, যার মোট মূল্য প্রায় ৭ লক্ষ কোটি টাকা। তারা সম্প্রতি ১২৩ টি প্রকল্প সম্পূর্ণ করেছে  যার পরিমাণ প্রায় এক লক্ষ  কোটি টাকা। গৃহীত  প্রকল্প  গুলির মধ্যে রয়েছে ১৩ টি পোর্ট, ৩৩ টি রিন্যুএবল এনার্জি সংক্রান্ত প্রকল্প, ১২ টি বিদ্যুৎ ও বিদ্যুৎ সরবরাহ প্রকল্প ও বৃহৎ সিমেন্ট প্রকল্প। এই সমস্ত  প্রকল্প  গুলি যোগ করলে এতে নিযুক্ত মোট বিনিয়োগের পরিমাণ যদিও কিছু বছরে বিস্তৃত কিন্তু উল্লেখযোগ্য বিষয়  হল এই পরিমাণ দেশের  এক বছরে গড়ে  সব প্রকল্পে বিনিয়োগের মোট পরিমাণের সমান। অতএব বোঝা যাচ্ছে যে, পরিকাঠামোর  ক্ষেত্রে আমাদের দেশের সরকার ইতিমধ্যে আদানিদের উপরে  কতটা  নির্ভরশীলতা তৈরি করেছে। ...more

২৮-ফেব্রুয়ারি-২০২৩

পরিবেশবাদ ও বামপন্থা (ষষ্ঠ পর্ব)
অর্চনা প্রসাদ

Environment and Left
ত্রিপুরার বামফ্রন্ট সরকার গণতান্ত্রিক আদিবাসী সমাজ গঠনের উদ্দেশ্য এই তফসিলকে সঙ্গী করেই কর্মকাণ্ড পরিচালনা করেছে। ত্রিপুরা ছিল একটি রাজন্য শাসিত রাজ্য যেখানে ১৯৪৭ সালের পর বিপুল সংখ্যায় উদ্বাস্তুদের আগমন ঘটেছে। দেশভাগের আগে ১৯টি জনগোষ্ঠীতে (রিয়াং, চাকমা ও জুমিয়ারা যার মুখ্য অংশ) বিভক্ত সেখানকার আদিবাসী জনগন ছিল মোট জনসংখ্যার ৫০.৯ শতাংশ। ১৯৫১ নাগাদ এই হার কমে দাঁড়ায় ৩৬.৮৫ শতাংশে যা অর্থনৈতিক ও রাজনৈতিক ভাবে বাঙালি ও অ-ত্রিপুরী আদিবাসীদের প্রাধান্য কায়েম করে সেখানকার আদিবাসীদের উল্লেখযোগ্য ভাবে সংখ্যালঘুতে পরিণত করে। ...more

২৭-ফেব্রুয়ারি-২০২৩

লেনিন কীভাবে মার্কস পড়েছিলেন (২)
নাদেঝদা ক্রুপস্কায়া

How Lenin Read Marx (2)
... এ কথা বুঝতেই হবে যে কোনও প্রাকৃতিক বিজ্ঞান বা কোনও বস্তুবাদ কখনই একটা সুদৃঢ় দার্শনিক ভিত্তি ছাড়া বুর্জোয়া চিন্তাধারার আক্রমণ, বা বুর্জোয়া বিশ্বদৃষ্টির বিরুদ্ধে সংগ্রামে প্রতিষ্ঠা বজায় রাখতে পারবে না। সংগ্রামের মধ্যে আত্মরক্ষা করে এবং শেষ পর্যন্ত জয়যুক্ত হতে হলে, প্রাকৃতিক বিজ্ঞানীকে হতে হবে এক আধুনিক বস্তুবাদী, মার্কস যার প্রতিনিধি সেই বস্তুবাদের সচেতন অনুগামী– অর্থাৎ তাকে হতে হবে দ্বান্দিক বস্তুবাদী। ...more

২৬-ফেব্রুয়ারি-২০২৩

লেনিন কীভাবে মার্কস পড়েছিলেন (১)
নাদেঝদা ক্রুপস্কায়া

How Lenin Read Marx (1)
মার্কসবাদের এই অপবক্তারা কখনও ভেবে দেখেনি সমালোচনার অস্ত্রের বদলে অস্ত্রের সমালোচনা প্রয়োগের প্রয়োজনীয়তা সম্বন্ধে মার্কস কী বলেছেন। মিথ্যেই তারা মার্কসের নাম করে, আদতে রণকৌশলের যে সিদ্ধান্ত গ্রহণ করে তা সম্পূর্ণ ফ্র্যাঙ্কফুর্টের বাচাল বুর্জোয়াদের মতো, যারা স্বৈরতন্ত্রের অবাধ সমালোচনা করে গণতান্ত্রিক চৈতন্যকে গভীর করে তুললেও একথা বুঝতে অক্ষম, যে বিপ্লবের কাল হল ওপর-নীচ দুদিক থেকেই সংগ্রামের কাল। ...more

২৫-ফেব্রুয়ারি-২০২৩

মাধ্যমিকে চার লক্ষ কমলঃ একটি প্রাথমিক প্রতিক্রিয়া
উর্বা চৌধুরী

madhyamik 2023
উন্নত গুণমানের শিক্ষাকে সুনিশ্চিত করার কাজের কাজটিকে এড়িয়ে গিয়ে শিক্ষা ক্ষেত্রটিতে কিছু প্রসাধনীর প্রলেপ দিয়ে সরকারি শিক্ষাব্যবস্থাকে প্রতিদিন নানা উপায়ে দুর্বল করার আয়োজন যে চলছে তা বুঝতে অসুবিধা হয় না। তবে এও ঠিক, সামাজিক সম্পদ হিসাবে সরকারি বিদ্যালয়গুলিকে চিনতে শিখে, মানসিকভাবে সংযুক্ত থেকে বিদ্যালয় স্তরের নানা গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগী হয়ে, নানা বঞ্চনা, প্রবঞ্চনার বিরুদ্ধে যদি লাগাতার ছাত্র-স্বার্থমুখী সংগঠিত প্রতিরোধের পরিকল্পনা আমরা নাগরিকেরাও করতে পারতাম, তাহলে হয়তো আজ এভাবে সংকট তৈরি হয়ে যাওয়ার পর আমাদের বিচলিত হওয়া শুরু করতে হত না। ...more

২৩-ফেব্রুয়ারি-২০২৩

রাষ্ট্রভাষা এবং রাষ্ট্রের ভাষা
সিরাজুল ইসলাম চৌধুরী

National language and the language of the state
রাষ্ট্রভাষা আন্দোলন কি উর্দুবিরোধী ছিল? হ্যাঁ, অবশ্যই। কিন্তু ছিল কি সে ইংরেজিবিরোধী? হ্যাঁ, সেটাও হওয়ার কথা ছিল বৈকি। কেননা, আন্দোলন ছিল বাঙালি নিজের পায়ে দাঁড়াবে, বাংলাভাষার মধ্য দিয়ে একটি ধর্মনিরপেক্ষ, ইহজাগতিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবে, যেখানে মানুষের পরিচয় ধর্ম, সম্প্রদায় কিংবা অর্থনৈতিক শ্রেণির দ্বারা চিহ্নিত হবে না, পরিচয় হবে ভাষার দ্বারা। ...more

২১-ফেব্রুয়ারি-২০২৩

কমিউনিস্ট পার্টির ইশতেহার: ১৭৫ বছর
নন্দন রায়

The Communist Manifesto: 175 years
অন্য সব কিছু বিচার ও ব্যাখ্যা করার মাপকাঠি হিসেবে মার্কস ও এঙ্গেলস ব্যবহার করেছিলেন ইতিহাসের বস্তুবাদী ধারণা। ইতিহাসের এইরূপ ধারণা, যা ইশতেহারের মেরুদন্ড স্বরূপ, তার চারটি বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। প্রথমত, ইতিহাস যে স্থাণু নয় বরং চলমান, মার্কস ও এঙ্গেলস ইশতেহারে প্রথম এই ধারণাকে স্বীকৃতি দিলেন এবং এই চলমানতার মূলে রয়েছে সামাজিক উৎপাদিকা শক্তি ও সামাজিক উৎপাদন সম্পর্কের মধ্যেকার দ্বান্দ্বিক গতিপ্রকৃতি এবং সম্পত্তি-সম্পর্কই হল এই দ্বন্দ্বের নিয়ামক। ...more

২১-ফেব্রুয়ারি-২০২৩

একুশের চেতনা নিরপেক্ষ নয়
সিরাজুল ইসলাম চৌধুরী

ekusher chetona niropekhho noy
মাতৃভাষার মর্যাদা আমরা তখনি প্রতিষ্ঠা করতে পারবো যখন আমাদের এই রাষ্ট্র পুরোপুরি গণতান্ত্রিক হবে। পুঁজিবাদী বিশ্ব আমাদেরকে গণতান্ত্রিক হতে দেয় না। আমাদের শাসক শ্রেণির সঙ্গে যোগসাজস করে তারা কখনো নির্বাচিত কখনো অনির্বাচিত অগণতান্ত্রিক শাসন চাপিয়ে দেয়, যাতে করে দেশের সম্পদ লুণ্ঠন করে নিয়ে যেতে পারে, এবং দেশকে একটি বৃহৎ বাজারে পরিণত করা সম্ভব হয়। পুঁজিবাদী বিশ্ব এ রাষ্ট্রকে স্বাধীন হতে দিচ্ছে না, তাঁবেদার করে রাখছে। অথচ একুশের আন্দোলনের মূল প্রেরণাটাই ছিল সাম্রাজ্যবাদবিরোধী। সাম্রাজ্যবাদী মনোভাব সেদিন বাঙালির মুখের ভাষা কেড়ে নেবার ভয়ঙ্কর অপচেষ্টার মধ্য দিয়ে প্রকাশ পেয়েছিল। আমরা রুখে দাঁড়িয়েছিলাম। ...more

২০-ফেব্রুয়ারি-২০২৩

ভাষা― রাজনীতির 'প্যাঁচাল'
অম্লান দেব

vasha: rajnrrtir pachyal
চণ্ডাল এই কাজ করতে পারেনি, পালিয়েছে। ‘রাজা তখন অনুচরবর্গকে আজ্ঞা করিলেন, ‘দোসরা লোক লইয়া আইস — মুসলমান।” এই মুসলমান পেশায় কসাই। নিজের শহরে সে ‘গোরু কাটিতে পারিত না’, ‘নগরপ্রান্তে বকরি মেড়া’ কাটে ও বেচে। ‘অতিশয় বলবান’ ও ‘কদাকার’ সেই মুসলমান কসাই বেত উঁচু করে সন্ন্যাসিনীকে বলিল, ‘কাপড়া উতার — তেরি গোস্ত টুক্‌রা টুক্‌রা করকে হাম দোকানমে বেচেঙ্গে।’ কদাকার, কসাই মুসলমান দ্বারা একজন মহিলার মাংস কেটে বেচার আকাঙ্ক্ষা তৈরির নৃশংসতাকে উপেক্ষা করেও এখানে আমাদের একটু থামতে হয়, কারণ ১৮৮৭ সালের একটি বাংলা উপন্যাসের একজন মুসলমান চরিত্র বাংলায় কথা বলছেন না! বাংলা কি তবে হিন্দুর ভাষা, মুসলমানের নয়? ১৯৫২-এর ভাষা আন্দোলন তবে কোন ভাষার জন্য হয়েছিল? ১৮৮১ সালের লোকগণনা অনুযায়ী বর্ধমান, প্রেসিডেন্সি, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের লোকসংখ্যার ৫০.১৬% মুসলমান, ৪৮.৪৫% হিন্দু। ১৮৯১ সালের গণনাতেও বাংলায় হিন্দুর থেকে মুসলমানদের সংখ্যা বেশি। ‘সীতারাম’-এর সমকালে বাংলার সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা কি বঙ্কিমের কদাকার কসাই মুসলমানের মতো ভাষাতেই কথা বলতেন? ...more

২০-ফেব্রুয়ারি-২০২৩

এশিয়া মহাদেশে নতুন করে ঠাণ্ডা যুদ্ধের আবহ তৈরি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র 
বিজয় প্রসাদ

A new cold war in the Asian continent The United States is creating the climate
র্কিন উপনিবেশ গুয়ামে মোট স্থলভাগের ২৭ শতাংশের মালিকানা মার্কিন সেনাবাহিনীর। এর ফলে ওই দ্বীপে গড়ে তোলা হয়েছে একাধিক সামরিক ঘাঁটি। ২০ বছর আগেই মার্কিন বায়ুসেনা গুয়ামের অ্যান্ডারসন বায়ুসেনা ঘাঁটিতে মজুত করেছে বেশ কয়েকটি উন্নত ক্রুজ মিসাইল উৎক্ষেপণ ব্যবস্থা। এখন এখানে রয়েছে বি–১ ও বি–৫২এইচ বম্বার। এবং মার্কিন নৌবাহিনী এখানে নতুন করে গড়ে তুলেছে তাদের নৌ-ঘাঁটি যেখানে মোতায়েন রাখা যাচ্ছে নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিন। ...more

১৮-ফেব্রুয়ারি-২০২৩

ধান্দার ধনতন্ত্র: একটি অর্থনৈতিক স্ট্র্যাটেজি
প্রভাত পট্টনায়েক

Crony Capitalism: An Economic Strategy
একথা প্রায়শই সঠিকভাবে বলা হয় যে মোদি সরকারের অর্থনৈতিক নীতি গরীব মানুষের স্বার্থের প্রতি চূড়ান্ত রকমের নিষ্ঠুর, এবং তা তার ‘বন্ধুদের’ স্বার্থসিদ্ধির প্রতি নিবেদিত। একথাও সত্যি যে ভারতীয় ষ্টেট ব্যাংক (SBI) ও ভারতীয় জীবন বীমা নিগমের (LIC) মতো রাষ্ট্রায়ত্ত আর্থিক সংস্থাগুলির সম্পদকে বেসরকারি আর্থিক সাম্রাজ্য নির্মাণ করার কাজে ব্যবহার করা হয়। সরকারের এরূপ কার্যকলাপ প্রায়ই তীব্র সমালোচনার মুখে পড়েছে। এটাও সত্যি যে গরীব মানুষের কল্যাণের জন্য ব্যয় হ্রাস করে বৃহৎ পুঁজিকে যে কর ছাড় দেওয়া হয়েছে, তার বে-আব্রু শ্রেণি-পক্ষপাত এতই ন্যক্কারজনক, যে এমনকি অন্যান্য বুর্জোয়া সরকাগুলিও শ্রেণিস্বার্থে অনুরূপ পদক্ষেপ এত খোলাখুলিভাবে নিতে দ্বিধাবোধ করবে। ‘তোষামুদেপণার’ এ এক বিরল উদাহরণ শুধু নয় এ হল এক বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ  ‘তোষামুদেপণা’ অথবা ‘ধান্ধাবাজি’ যেখানে ধান্ধাকে ‘রাষ্ট্র’ গড়ার কাজে লাগানো হয়। সেই রাষ্ট্র হচ্ছে সংখ্যাগুরুর ‘রাষ্ট্র’, সংক্ষেপে হিন্দু রাষ্ট্র। ...more

১৬-ফেব্রুয়ারি-২০২৩

নরকের প্রহরীরা
নন্দন রায়

chowkidars of hell
ফ্যাসিস্টদের সমর্থন জুগিয়ে এভাবে সব একচেটিয়া বৃহৎ বাণিজ্য সংস্থাগুলি সুবিধা পায় বটে, কিন্তু সকলে সমান এবং অতিরিক্ত সুবিধা পায় না। তাদের মধ্যে তুলনায় নতুন সংস্থাগুলি, যাদের নৈতিকতার বাহুল্য নেই, যারা কাজ হাসিলের জন্য যা খুশি তা-ই করতে প্রস্তুত, যারা সরকারি কর্মকাণ্ডের সুলুক সন্ধান জানে, কোন সাহেব কী ধরণের উপঢৌকনে তুষ্ট হয় সেসব খোঁজ খবর রাখে, তারাই বিশেষ আনুকুল্য পায়। ফরাসী বামপন্থী ড্যানিয়েল গুয়েরিন তাঁর বই Fascism and Big Business-এ লিখেছেন, প্রাচীন ও প্রতিষ্ঠিত একচেটিয়া সংস্থাগুলি, যারা বস্ত্র শিল্পের মত ট্র্যাডিশনাল শিল্পে জড়িত, ইওরোপের ফ্যাসিস্ট জমানাগুলি, তাদের থেকে বেশি পছন্দ করে তুলনায় নতুন একচেটিয়াগুলিকে যারা ভারী শিল্পে ও অস্ত্র নির্মাণ শিল্পে জড়িত। ...more

১২-ফেব্রুয়ারি-২০২৩

সংস্কৃতি রক্ষায় লেখকদের প্রতি
বের্টোল্ট ব্রেখট

Writers for the Defense of Culture
যদি সংস্কৃতি জনগনের কৌম উৎপাদন প্রক্রিয়ার সাথে ওতোপ্রোতভাবে জড়িয়ে থাকে, যদি সংস্কৃতির ব্যাপারটা একেবারে কড়ায়গণ্ডায় বাস্তবে বুঝে নেওয়ার বিষয় হয়, তাহলে একে নিয়ে যুঝতে পারা যাবে কেমন করে? সে কী নিজেই লড়তে পারে? ...more

১০-ফেব্রুয়ারি-২০২৩

ট্যাঙ্ক রপ্তানিই যুদ্ধজয়ের একমাত্র শর্ত নয়
সুচিক্কণ দাস

exporting tanks in Ukraine war
মনে রাখা দরকার মার্কিন এম১ অ্যাব্রাম ট্যাঙ্ক এখনও তৈরির প্রক্রিয়ায়। আমেরিকা কখনই চাইবে না অত্যাধুনিক এই ট্যাঙ্ক, যা তাদের শক্তির প্রতীক, তা রুশ গোলার ঘায়ে যুদ্ধক্ষেত্রে জ্বলতে থাকুক। তেমনটা হলে সেই ছবি ভাইরাল করবে রাশিয়া। তাছাড়া চেষ্টা করবে দখল করা ট্যাঙ্ক অস্ত্র কারখানায় নিয়ে গিয়ে তার কলকব্জা খুলে সব বুঝে নেওয়ার। সেরকম পরিস্থিতি যাতে তৈরি হয় সেজন্য ন্যাটোর একটা ট্যাঙ্ক ধ্বংস বা অকোজো বা দখল করতে পারলে ওয়াগনার  গ্রুপের সেনাদের জন্য বিপুল পরিমাণ ইনসেনটিভ ঘোষণা করেছে রাশিয়ার  বৃহৎ কর্পোরেশনগুলি। ফলে দুঃসাহসী রুশ বাহিনী ধ্বস্ত করতে পারে মার্কিন ট্যাঙ্ককেও। তেমন ছবি ভাইরাল হোক তা আমেরিকা নিশ্চয় চাইবে না। তাই তারা ধীরে চলো নীতি নিয়ে জার্মানিকে বলির পাঁঠা করেছে। ...more

০৮-ফেব্রুয়ারি-২০২৩

ইউক্রেন যুদ্ধ ও সাম্রাজ্যবাদ
সুচিক্কণ দাস

The Ukraine War and Imperialism
ইউক্রেনকে কত সেনা ট্যাঙ্ক দেবে ন্যাটো জোট? যতদূর খবর পাওয়া গেছে, সব মিলিয়ে দেওয়া হবে মোট ৩০০টি ট্যাঙ্ক। এবং আপাতত এগুলি তিন দেশের ট্যাঙ্ক। মার্কিন ট্যাঙ্ক আসবে আরও পরে। এখানে যে বিষয়টা গুরুত্বপূর্ণ তা হল, প্রতিটি দেশের ট্যাঙ্ক ভিন্ন ভিন্ন প্রযুক্তিতে তৈরি। মূল কামান ও সহযোগী মেশিনগানগুলির পাল্লা, ট্যাঙ্কের গতি, লক্ষ্য নির্ধারণের কৌশল—  এসবই আলাদা। এত ভিন্ন ভিন্ন প্রযুক্তিচালিত এ তহরেক কিসিমের বিদেশি ট্যাঙ্ক ব্যবহার করার সক্ষমতা কি ইউক্রেন বাহিনীর আছে? যে কোনও সমর বিশেষজ্ঞই বলবেন, এত ধরনের বিদেশি ট্যাঙ্ক উপযুক্ত প্রশিক্ষণ ছাড়া ব্যবহার করা অসম্ভব। প্রশিক্ষণের আবার দুটো দিক—  প্রযুক্তিগত প্রশিক্ষণ ও যুদ্ধের মহড়ায় প্রশিক্ষণ। একাজে দরকার বহু সংখ্যক দক্ষ ইঞ্জিনিয়ার। যেহেতু শীত শেষে বসন্ত প্রায় সমাগত, তাই এত প্রশিক্ষণের সময় নেই। তাই ধরেই নেওয়া যায়, ন্যাটোভুক্ত দেশগুলির দক্ষ সেনারা ইউক্রেন সেনার পোশাক পরে ঢুকবে ইউক্রেনে এবং তারাই এইসব ট্যাঙ্ক যুদ্ধক্ষেত্রে ব্যবহার করবে। ঠিক এমনটাই ঘটেছিল অবরুদ্ধ কিয়েভের কাছে আজভস্তাল স্টিল প্ল্যান্টে। সেখানে আটকে পড়েছিল ন্যাটোর অ-ইউক্রেনিয় ভাড়াটে সৈন্যরা, যাদের জড়ো করা হয়েছিল ন্যাটোভুক্ত দেশগুলি থেকে। ...more

০৭-ফেব্রুয়ারি-২০২৩

ইউক্রেনে নতুন যুদ্ধের প্রস্তুতি
সুচিক্কণ দাস

Preparing for a new war in Ukraine
সেক্ষেত্রে কিয়েভে পরমাণু ক্ষেপণাস্ত্র বসিয়ে মস্কোর ওপর হামলার ছক আরও এগিয়ে আনার জন্য ন্যাটোর আদত ছক (কিয়েভ থেকে মস্কো পরমাণু ক্ষেপণাস্ত্র পৌঁছতে সময় লাগে ৯ মিনিট) পুরোপুরি ভেস্তে যাবে। আসলে রাশিয়ায় ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের মূল লক্ষ্যই হল ন্যাটোর এই ছক ভেস্তে দেওয়া। এই লক্ষ্যেই ২০১৪ সালে কিয়েভের নির্বাাচিত সরকারকে উচ্ছেদ করা হয়েছিল মার্কিন মদতপুষ্ট কমলা বিপ্লবের জন্য। পরে ন্যাটো জোটের সেই একই ছক বেলারুশে পণ্ড হয়ে যায়। ...more

০৬-ফেব্রুয়ারি-২০২৩

জ্ঞান ও শ্রমের বিভাজন এবং আজকের বিশ্বায়ন
সাত্যকি রায়

Division of knowledge and labor and today's globalization
পুঁজিবাদে এই বিভাজন উৎপাদন  সম্পর্কের মধ্যেই  নিহিত ও পুনরুৎপাদিত হতে থাকে। মানসিক শ্রমকে কায়িক শ্রম থেকে আলাদা করা  হয় যাতে উৎপাদন প্রক্রিয়ার উপর পুঁজির কর্তৃত্ব  স্থাপন  করা সুবিধাজনক হয়। মার্কস এই প্রক্রিয়ার বিস্তৃত বিবরণ ও বিশ্লেষণ  করেছেন ক্যাপিটাল এর প্রথম খন্ডে যেখানে তিনি ম্যানুফ্যাকচারিং এর উন্মেষের আলোচনা করেছেন। আধুনিক পুঁজিবাদী উৎপাদনের আগে কারিগর বা আর্টিজান তার উৎপাদন প্রক্রিয়ার উপর পুরো নিয়ন্ত্রণ বজায় রাখতে  পারত। বিকশিত পুঁজিবাদ এই প্রক্রিয়াকে ভেঙে দিতে পারল নতুন কারখানাভিত্তিক শ্রম বিভাজনের মাধ্যমে। এই ব্যবস্থায় কায়িক ও মানসিক শ্রমের নির্দিষ্ট বিভাজন  তৈরি করা  হল। কিছু অল্পসংখ্যক  লোক উৎপাদন  পরিকল্পনা, ডিজাইন ইত্যাদি করবে, উৎপাদন  সংগঠনের  উপর নজরদারি  করবেন। এরাই ম্যানেজার, সুপারভাইজার, ইঞ্জিনিয়ার ইত্যাদি আর বাকি শ্রমিকদের কাজ হল চিন্তা না করে শুধু  উপরের  লোকদের নির্দেশ পালন করা। ...more

০৩-ফেব্রুয়ারি-২০২৩

স্তালিনগ্রাদের ঐতিহাসিক জয়
শুভ প্রসাদ নন্দী মজুমদার

 The historic victory of Stalingrad
বিধ্বস্ত ও নব্বই ভাগ অধিকৃত স্তালিনগ্রাদ নিয়ে নতুন করে রণনীতি গ্রহণ করে রণসজ্জা তৈরি করে লালফৌজ। এই সামগ্রিক পরিকল্পনা প্রণয়নে নেতৃত্ব দেন স্তালিন। প্রাথমিক জয়ের পর সোভিয়েত সেনার প্রত্যাঘাত হানার ক্ষমতা ও সোভিয়েত জনগণের দৃঢ়প্রতিজ্ঞ ঐক্যের ক্ষমতাকে খাটো করে রেখেছিল হিটলার সহ নাৎসি সমরনায়কেরা। সোভিয়েত সেনার পশ্চাদপসরণে দুশ্চিন্তা ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী মুক্তিকামী মানুষের মনে। ভারতের কৃষ্ণ মেনন থেকে চীনের কমিউনিস্ট নেতা চু তে'র বিবরণে জানতে পারা যায় উদ্বেগ- উৎকণ্ঠার কথা। ১৯৪৩ সালে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে স্তালিনগ্রাদের চূড়ান্ত বিজয়ের খবরে উদ্বেল হয়ে ওঠে গোটা বিশ্ব। ...more

০২-ফেব্রুয়ারি-২০২৩

আরএসএস ও গান্ধী হত্যা
সীতারাম ইয়েচুরি

RSS and assasination of Mahatma
এবিষয়ে সকলেই একমত যে গান্ধী হত্যার জন্য দায়ী ছিল সাভারকারের নেতৃত্বাধীন হিন্দু মহাসভার একটা উগ্রপন্থী শাখা।  ১৯৪৮ সালের জানুয়ারি মাসে যখন গান্ধীজিকে হত্যা করা হল, তখন এই ষড়যন্ত্রের মাথা হিসাবে সাভারকারকে গ্রেপ্তার করা হয়েছিল। ঘটনাচক্রে গান্ধী হত্যার বিচারে তিনি রেহাই পেয়েছিলেন। সেটাও হতে পেরেছিল এই মামলার রাজসাক্ষীর বিবৃতির সঙ্গে অন্যান্য প্রমাণাদির অসঙ্গতির কারণে, যদিও সেটা ছিল ফৌজদারি দণ্ডবিধির একটা টেকনিক্যাল পয়েন্ট মাত্র। সর্দার প্যাটেল ছিলেন অত্যন্ত উচ্চমানের ফৌজদারি আইনজীবী। তবে তিনিও ব্যক্তিগতভাবে সাভারকারের অপরাধ বিষয়ে নিশ্চিত ছিলেন। না হলে তিনি নিজেই সাভারকারকে বিচারের কাঠগড়ায় তুলতে দিতেন না। সর্দার প্যাটেল খুব স্পষ্টভাষায় জওহরলাল নেহরুকে বলেছিলেন, ‘সরাসরিভাবে সাভারকারের অধীনে থাকা হিন্দু মহাসভার একটা উগ্রপন্থী শাখা এই ষড়যন্ত্রের সলতে পাকিয়েছিল এবং ষড়যন্ত্র যাতে শেষ পর্যন্ত সফল হয় সেজন্য তৎপর ছিল। ...more

৩০-জানুয়ারি-২০২৩

দুই ভিয়েতনাম সংযুক্তিকরণের ৫০ বছর
দীপক নাগ

Paris agreement Unification of the two Vietnams
মার্কিন রাষ্ট্রপতি নিকসন ভিয়েতনামিকরণের নামে তার পুতুল সরকারের দ্বারা দক্ষিণ ভিয়েতনামিদের ওপর আক্রমণ চালিয়ে যেতে থাকে। উত্তর ভিয়েতনামও পালটা জবাব দেয়। ওয়াটার গেট কেলেঙ্কারির ফলে রাষ্ট্রপতি নিকসন পদত্যাগ করায় জেরাল্ড ফোর্ড আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচিত হন তারপর থেকেই কেলেঙ্কারিতে জর্জরিত আমেরিকা দক্ষিণ ভিয়েতনাম থেকে ধীরে ধীরে সেনা তুলে নেওয়ার উদ্যোগ নেয়। ...more

২৭-জানুয়ারি-২০২৩

আক্রান্ত সংবিধান
প্রকাশ কারাত

affected indian constitution
আজ সবচেয়ে বিপদের মুখে দাঁড়িয়ে আমাদের সংবিধানের অস্তিত্ব। বা সংবিধানের সাধারণতন্ত্রের ধারণার অস্তিত্ব। স্বৈরাচারী হিন্দুত্ব নিজেদের চাহিদা পূরণের জন্য সংবিধানকে পুনর্নির্মাণ ও পরিবর্তন করতে চাইছে। এর অর্থ, যে সাধারণতন্ত্রের সংবিধান ভারতের গণপরিষদের দ্বারা গৃহীত হয়েছিল এবং যা গত সাত দশক ধরে কার্যকর ভূমিকা পালন করে এসেছে, আজ তা ভয়াবহ আক্রমণের মুখে। আজ ভারতের সমস্ত নাগরিক, ভারতের সকল গণতান্ত্রিক মনোভাবাপন্ন মানুষের প্রধান কর্তব্য হল, সংবিধানের ওপর এই আক্রমণ নামিয়ে আনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। গণতন্ত্রকে রক্ষা করা। ধর্মনিরপেক্ষতাকে রক্ষা করা। সংবিধানকে রক্ষা করা। ...more

২৬-জানুয়ারি-২০২৩

ভারতের সংবিধান ও গণতন্ত্র
জাদ মাহমুদ

Indian constitution and democracy
এই সংবিধানটি ভারতের যুক্তরাষ্ট্রীয় চরিত্রকে, সংসদীয় গণতন্ত্রকে, ও তার নাগরিকের মৌলিক অধিকারকে সুনিশ্চিত করে। এর মুখবন্ধ সাধারণতন্ত্রের প্রধান মূল্যবোধের উল্লেখ করে ভারতকে সার্বভৌম গণতান্ত্রিক সাধারণতন্ত্র হিসাবে সংজ্ঞায়িত করে। যেকোনো বিশ্বাসকে নাগরিকের উপর চাপানোর বিপরীতে দাঁড়িয়ে এর ড্রাফটিং কমিটি “ঈশ্বরের নামে” শব্দবন্ধটিকে বাতিল করে; উপরন্তু তা ভারতের নাগরিককে কর্তৃত্ব হিসাবে উল্লেখ করে। অসাম্য, ও বৈষম্যকে নিকেশ করার প্রতিশ্রুতির উপর জোর দিতে, প্রথাগত অবিচারের চর্চাকে  সংশোধন করতে এই সংবিধান ন্যায়বিচার, স্বাধীনতা, সমানতার প্রসঙ্গকে উল্লেখযোগ্যভাবে উত্থাপন করে। ...more

২৫-জানুয়ারি-২০২৩

গ্রামশি, স্রাফার অকৃত্রিম বন্ধুত্ব
দিব্যেন্দু ভট্টাচার্য

Gramsci, Sraffa's genuine friendship
৮ নভেম্বর, ১৯২৬। গ্রামশিকে রোম থেকে আটক করে ফ্যাসিস্ত পুলিশ। কমিউনিস্ট পার্টির প্রায় সব নেতৃত্বই গ্রেপ্তার হন। ইতিমধ্যে স্রাফাও মুসোলিনির রোষে পড়ে দেশ ছেড়ে কেমব্রিজে চলে গিয়েছেন জন মেনার্ড কেইনসের আগ্রহে। ব্রিটেন-সহ গোটা ইউরোপের বুদ্ধিজীবি মহলে জায়গা করে নিয়েছেন। গ্রামশির গ্রেপ্তারের খবরে স্রাফা বিচলিত। পরের ১১ বছর (যতদিন গ্রামশি বেঁচেছিলেন) সমানে চেষ্টা করে গিয়েছেনে বন্ধুর পাশে দাঁড়াতে। কখনও জেলে গিয়ে দেখা করছেন। গ্রামশির শারিরীক অবস্থায় উদ্বিগ্ন স্রাফা নিজের পারিবারিক প্রভাব খাটিয়ে তাঁকে ডাক্তার দেখানোর ব্যবস্থা করেছেন। ...more

২২-জানুয়ারি-২০২৩

বৈপরীত্যের দেশ
চে গুয়েভারা

It's About India
একজন সহজেই বুঝতে পারবে গরু প্রাচীন ভারতীয়দের কাছে এক পবিত্র পশু ছিল- গরু খেতে চড়ত, দুধ দিত, এমনকি গোবরের গুরুত্ব ছিল অপরিসীম। যেখানে প্রাকৃতিক জ্বালানি পাওয়া যেত না, সেখানে জ্বালানি হিসেবে কাজ করত। তাই সহজেই অনুমেয় কেন কৃষকদের ধর্ম তাদের এই মহামূল্যবান গরুকে হত্যা করা থেকে বিরত রাখত। এই কারণে, একমাত্র গরুকে পবিত্র ভাবার মধ্যে দিয়েই কেবল পরিত্রাণের রাস্তা ছিল। এভাবেই ধর্মের মতো এত নির্ণায়ক শক্তি উৎপাদনের এহেন কার্যকর উপাদান যার উপর গোটা সমাজ নির্ভরশীল তার প্রতি সম্ভ্রম উদ্রেক করানোর যাবতীয় বন্দোবস্ত করে। ...more

২০-জানুয়ারি-২০২৩

কিউবার বিপ্লব, যার কারিগর শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা
ডব্লিউ টি হুইটনি

The Cuban Revolution, made by teachers and students
২০০০ সাল থেকেই শিক্ষাক্ষেত্রে তৃতীয় বিপ্লবের সূত্রপাত ঘটতে শুরু করে। কিউবা রাষ্ট্র যাকে ‘ব্যাটল অফ আইডিয়াজ’ বলে অভিহিত করত তার সঙ্গে এর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এর জন্য প্রয়োজন ছিল এমন ধরনের পঠনপাঠন ব্যবস্থা, যা সামাজিক ন্যায় ও সমতার প্রতি গুরুত্ব আরোপ করবে এবং তার সঙ্গে ছাত্র-ছাত্রীদের কাছে তাদের নৈতিক ও সামাজিক অবলম্বন হয়ে উঠবে। শিল্পকলায় শিক্ষার পরিসর বৃদ্ধি পেল, সামাজিক কাজের উপর গুরুত্ব দিয়ে নতুন নতুন স্কুল তৈরি হল। শিক্ষক-শিক্ষিকাদের কাছে দৃশ্য, শ্রাব্য এবং কম্পিউটার ভিত্তিক শিখন পদ্ধতি উপলব্ধ হয়ে উঠল। ...more

১৯-জানুয়ারি-২০২৩

কিউবার আন্তর্জাতিকতাবাদের শক্তি
আলেইদা গুয়েভারা

The power of Cuban internationalism
কিন্তু অ্যাঙ্গোলাতে মানুষ সম্পর্কে বেশ কিছু বুনিয়াদি ধারণা গড়ে ওঠে আমার। আমি শিখলাম যে বর্ণবৈষম্য ও উপনিবেশবাদের সঙ্গে সম্পর্কিত সমস্ত কিছুর বিরুদ্ধেই আমাদের সংগ্রাম গড়ে তুলতে হবে। আমাদের প্রত্যেকের নিজের ইতিহাসকে মনে রাখবার ও নিজের জীবনকে নিজের ইচ্ছেমত বাঁচবার অধিকার থাকা দরকার। আফ্রিকা মহাদেশকে যথেচ্ছে লুঠ ও শোষণ করা হয়েছিল। এখানকার মানুষকে জন্তুজানোয়ারের মত অন্য মহাদেশে নিয়ে যাওয়া হয়েছিল। মানবেতিহাসের অংশ এই বীভৎস অংশগুলোকে মুছে ফেলা দরকার। আর আমরা সেটাই করি মানুষের মধ্যে রোজকার জীবনে সংহতি গড়ে তুলে। আমরা নিজেদের সংস্কৃতি অন্যের ওপর চাপিয়ে দিয়ে  কোনওমতে তা পারব না; আমরা কেবল  এব্যাপারে সাহায্য করতে পারি  তাদের থেকে কিছু শিখতে পেরে। ...more

১৭-জানুয়ারি-২০২৩

আমাদের বিপ্লবকে আমি রক্ষা করবই
আলেইদা গুয়েভারা

I will defend our revolution - aleida guevara
অনেকে হয়ত জানেন না— কিউবার ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের আন্তর্জাতিক ব্রিগেড, যারা ৫০টিরও বেশি দেশে কাজ করছে, এই অতিমারিকে হারিয়ে ও সবচেয়ে অভাবী মানুষকে আশা জুগিয়েছে— তাদের নাম আসলে এক অসীমসাহসী তরুণ মার্কিন নাগরিকের নামে। উনি হলেন হেনরি রিভ, যিনি উনিশ শতকে স্পেনীয় শাসনের বিরুদ্ধে কিউবার মানুষদের হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছিলেন। হেনরি রিভ ব্রিগেডের জন্য, আর এরকম আরও অজস্র অগুনতি কারণে আমি আমার দেশবাসীদের নিয়ে গর্বিত, আমি গর্বিত সমাজতান্ত্রিক বিপ্লব নিয়ে। ...more

১৬-জানুয়ারি-২০২৩

ঈগল যখন নেমে আসে
সৌভিক ঘোষ

3 letters or rosa
১৯১৭ সাল নাগাদ লেখা দুটি চিঠি। আরেকটির তারিখ আজও অজানা। তিনটিই লিখেছিলেন রোজা লুক্সেমবুর্গ। প্রতিটি চিঠিই জেলে বসে লেখা হয়েছে। আজও যারা রোজাকে ফ্যান্টাসাইজ করেন, সমাজতান্ত্রিক নির্মাণের মৌলিক ভিত্তিগুলির বিরুদ্ধে তাকে ব্যবহার করেন এমন সবার জন্য এই তিনটি চিঠিই অবশ্যপাঠ্য। ১৯৫০ সালে হামবুর্গ থেকে জার্মান ভাষায় লেখা রোজা লুক্সেমবুর্গের চিঠিপত্রের একটি সংকলন প্রকাশ করেন বেনেডিক্ট কাউটস্কি । ১৯৫৪-এ সেই থেকেই কয়েকটি চিঠির ইংরেজি অনুবাদও বেরোয়। তা থেকেই তিনটি চিঠি আমরা বেছে নিয়েছি। তিনটি চিঠির সম্পূর্ণ বাংলা অনুবাদ এই লেখায় থাকছে না। সেই সময়ের প্রেক্ষিত এবং চিঠির বয়ান থেকে বিশেষ কয়েকটি অংশই আমরা তুলে ধরব যাতে বোঝা যায় আসলে কেমন ছিলেন লেনিনের সেই ঈগল পাখি? ...more

১৫-জানুয়ারি-২০২৩

এই প্রজন্মের বিপ্লবী কিউবানদের মুখোমুখি (২)
রবার্ট গ্রিফিথস

today's cuba
ব্রিটেনের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রবার্ট গ্রিফিথস সম্প্রতি কিউবার কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে কিউবা সফরে গিয়েছিলেন। তাঁর দুই পর্বের সফরনামার আজ শেষ অংশ। এই পর্বে গ্রিফিথস দ্বীপরাষ্ট্রে বাণিজ্য ও লগ্নিতে নতুনতর গুরুত্বারোপ এবং আন্তর্জাতিক সম্পর্ক, সামাজিক প্রকরণ, ধর্মবিষয়ক দৃষ্টিভঙ্গি, ট্রেড ইউনিয়ন ও নির্বাচন সম্পর্কে কিউবার অবিচল সমাজতান্ত্রিক নীতির উপর আলোকপাত করেছেন। ...more

১৪-জানুয়ারি-২০২৩

এই প্রজন্মের বিপ্লবী কিউবানদের মুখোমুখি (১)
রবার্ট গ্রিফিথস

today's cuba
ব্রিটিনের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রবার্ট গ্রিফিথস সম্প্রতি কিউবার কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে কিউবা সফরে গিয়েছিলেন। তাঁর দুই পর্বের সফরনামার এই প্রথম অংশে তিনি তুলে ধরেছেন কিউবার সাফল্য, অর্থনৈতিক প্রতিবন্ধকতা ও সেখানকার চিত্তাকর্ষক শিক্ষাব্যবস্থাকে। ...more

১৩-জানুয়ারি-২০২৩

মাস্টার দা
কল্পনা দত্ত

kalpana dutta about master da
ফাঁসির হুকুম হয়ে গেল ১৯৩৩-এর ১৪ই আগষ্ট দু'জনেরই। মাস্টারদা আমাকে আশ্বাস দিয়ে বললেন: "আমরা হাইকোর্ট করব, প্রিভি কাউন্সিল করব, তা ছাড়া ফাঁসির আগে তোর সঙ্গে দেখা করবই।” শাস্তির পরেই আমাকে চাটগাঁয়ের বাইরে নিয়ে যায়। দেখা আর হয়নি। ১৯৩৪-এর ১২ই জানুয়ারী মাস্টারদার ফাঁসি হয়। ফাঁসির সময়ও জানতে পারিনি। বহুদিন পরে রাজশাহী জেলে ব'সে চাটগাঁয়ের ছেলেদের মুখে শুনি—সাধারণ নিয়মের ব্যতিক্রম ক'রে রাত বারোটায় দিয়েছে ফাঁসি। মৃতদেহ আত্মীয় স্বজনকেও দেওয়া হয়নি। মাস্টারদা আমাদের জন্য বাণী রেখে গেছেন : “আমার অসমাপ্ত কাজের ভার তোমাদের হাতেই দিয়ে গেলাম, এগিয়ে যাও, বন্ধুগণ, এগিয়ে যাও।" ...more

১২-জানুয়ারি-২০২৩

গ্রামশির চিন্তা
ই এম এস নাম্বুদিরিপাদ , পি. গোবিন্দ পিল্লাই

Gramscir Chinta
কেরালার দেশাভিমানি পত্রিকার মুখ্য সম্পাদক পি গোবিন্দ পিল্লাই যখন তাঁর হাতে প্রথম গ্রামশির ‘প্রিজন নোটবুকস’ তুলে দিয়েছিলেন, তখন তার একাংশ পড়ে ঠাট্টার ছলে বকুনি দিয়ে ইএমএস বলেছিলেনঃ ‘কেন দশ বছর, বা তারও আগে বইটা দিলে না’। কারণ, বইটিতে উচ্চমানের তাত্ত্বিক বিশ্লেষণ দেখে ইএমএস রীতিমতো বিস্মিত। আটের দশকের গোড়ায় পিল্লাইকে ডেকে ইএমএস গ্রামশিকে নিয়ে একটি বই লিখতে বলেন। শুনে পিল্লাই বলেন তিনি একমাত্র তখনই তা করতে পারেন, যদি ইএমএস লেখেন তাঁর সঙ্গে। এরপর তাঁরা দু’জনে কাজ শুরু করেন। তার প্রথম ফসল প্রকাশ পায় ‘দ্য মার্কসিস্ট’ পত্রিকায়। ১৯৯৫ সালের জুলাই-সেপ্টেম্বর সংখ্যায়। পরের বছর ইএমএস এবং পিল্লাই দুজনে মিলে মালয়ালাম ভাষায় একটি পুরো বই প্রকাশ করেন ‘গ্রামশির চিন্তা’ নিয়ে। চিন্তা পাবলিশার্সের প্রকাশনা। ‘গ্রামশিয়ান বিচারা বিপ্লবম’। সম্প্রতি লেফটওয়ার্ডের প্রকাশনায় বইটির ইংরেজি ভাষান্তর করেছেন পিল্লাই-পুত্র এমজি রাধাকৃষ্ণান। তা থেকে মার্কসবাদী পথের জন্য বাংলায় ভাষান্তর করেছেন সৌভিক ঘোষ। ...more

১২-জানুয়ারি-২০২৩

পরিবেশবাদ ও বামপন্থা (পঞ্চম পর্ব)
অর্চনা প্রসাদ

environment and left
গুরুতর ব্যাপারটি হল যে এই পরিবারগুলিকে তাদের সম্মতি ছাড়াই স্থানান্তরিত করা হয় এবং এঁদের দুর্দশা থেকে বোঝা যায় পুনর্বাসনের শর্তপূরণের নামে সরকার তাদেরকে কার্যত আস্তাকুঁড়ে ছুঁড়ে ফেলেছে। আদিবাসীদের মধ্যে যারা ভূমিহীন তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হয় নি এবং জঙ্গল, কুয়ো, গোচারণ ভূমির মত সাধারণ ব্যবহারের জমি যা তাদের জীবন জীবিকার মূল উৎস, তার প্রবেশযোগ্যতা বা অধিকারের কথা বিবেচনাই করা হয় নি। পানীয় জল, বিদ্যুৎ, স্বাস্থ্য পরিষেবা, বিদ্যালয় এবং অন্যান্য বিষয়ের মত প্রাথমিক সুযোগ-সুবিধার কোনো উল্লেখই নেই। এনবিএ আদালতে আবেদন ও প্রতিবেদন পেশ করে জানায় যে পুনর্বাসন প্রক্রিয়া পরিচালিত হচ্ছে ট্রাইব্যুনালের তৈরি করে দেওয়া শর্তাবলীকে লঙ্ঘন করে। ...more

০৯-জানুয়ারি-২০২৩

গালিলিও কবে সন্ত গালিলিও হবেন?
রামকৃষ্ণ ভট্টাচার্য

Ramkrishna Bhattacharya on Galelio
একেই বলে গরু মেরে জুতোদান। গল্পটা কিন্তু এখানেই শেষ হয় নি। জোন-কে পুড়িয়ে মারার প্রায় পাঁচশ বছর বাদে, ১৯০৪-এ ভাটিকান থেকে তাঁকে ভেনেরেবল (মাননীয়া) বলে ঘোষণা করা হলো। ১৯০৮-এ তিনি হলেন ব্লেসেড (আশীর্বাদধন্যা)। তার ক বছর পরে, ১৯২০-তে জোন হয়ে গেলেন পুরোদস্তুর সেন্ট— সন্ত জোন! (১৯২৩-এ এই নামে একটি অসাধারণ নাটক লিখেছিলেন জর্জ বার্নাড শ)। আমরা অপেক্ষা করে আছি: বিজ্ঞানী গালিলিওকে কবে ‘সন্ত গালিলিও’ বলে ঘোষণা করা হবে। ...more

০৮-জানুয়ারি-২০২৩

লেখক শিল্পীদের প্রতি
জ্যোতি বসু

Artists' Work
এই শ্বাসরুদ্ধ অবস্থার মধ্যে আমাদের মাথা তুলে দাঁড়াতে হবে। তাই আমরা আক্রান্ত শ্রমিক-কৃষক-মধ্যবিত্ত জনগণকে সচেতন করার প্রয়াস চালিয়ে যাচ্ছি। একাজে এই রাজ্যের বুদ্ধিজীবীদের কাছে আমাদের অনেক আশা। তাঁরা অতীতে জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে জনগণের পাশে দাঁড়িয়ে ব্যক্তিস্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার সংগ্রামের ঐতিহ্য রচনা করে গেছেন। আজ ব্যাপক জনগণের সঙ্গে লেখক-শিল্পী-বুদ্ধিজীবীরাও আক্রান্ত। আপনাদের কাছে অনুরোধ ভূলুণ্ঠিত গণতন্ত্র ও বিপন্ন মানবিকতার রক্ষার জন্য আপনাদের অসামান্য শক্তি নিয়ে এগিয়ে আসুন। বিবৃতি দিন, আপনাদের লেখার মধ্য দিয়ে, শিল্পের মধ্য দিয়ে, জনগণের উপর সীমাহীন নিপীড়নের কথা দেশে-বিদেশে ছড়িয়ে দিন। সকলের সাহায্য নিয়ে আমরা নিশ্চয়ই এ অবস্থা কাটিয়ে উঠতে পারব আমাদের বিশ্বাস। ...more

০৬-জানুয়ারি-২০২৩

নয়া উদারবাদী জমানায় শ্রমিকশ্রেণি
প্রভাত পট্টনায়েক

 The working class in the neoliberal era
পুঁজির বিরুদ্ধে শ্রমিকশ্রেণির লড়াইকে নয়া উদারবাদ যে ক্রমাগত দুর্বল করে তুলছে সেটা নয়, বরং বর্তমানে যে বিষয়টি দৃষ্টি আকর্ষণ করছে তা হ’ল এতদসত্ত্বেও নয়া উদারবাদকে এখন ক্রমশ বর্ধমান শ্রমিকশ্রেণির জঙ্গী আন্দোলনের মুখোমুখি হ’তে হচ্ছে। ব্রিটেনে এই বছরে অনেকগুলি রেল ধর্মঘট হয়েছে, গত গ্রীষ্মে ব্রিটেন গত কয়েক দশকের মধ্যে বৃহত্তম রেল ধর্মঘট প্রত্যক্ষ করেছিল। এমনকি এখনো রেল কর্মীরা প্রস্তাবিত বেতন কাঠামোকে  ‘খুবই তুচ্ছ’ ব’লে বলে প্রত্যাখান করেছে এবং ডিসেম্বর- জানুয়ারী মাসে ব্যাপক ধর্মঘটের প্রস্তুতি নিচ্ছে। ...more

০৫-জানুয়ারি-২০২৩

উগ্র দক্ষিণপন্থার প্রতিরোধে
প্রকাশ কারাত

Resisting the far right wing force
জনগণের অনেক ইস্যু রয়েছে। সেগুলি নিয়ে সংসদের ভিতরে-বাইরে বিরোধীদের ঐক্যবদ্ধ প্রতিবাদের চাপ তৈরি করা সম্ভব। একমাত্র গণআন্দোলনই বিজেপি-বিরোধী দলগুলির ঐক্যের ভিত্তি গড়ে দেবে। এই ঐক্যবদ্ধ লড়াইয়ের ইস্যু নির্ধারণে এবং নেতৃত্বদানে বামপন্থীরা ভূমিকা পালন করবে। ...more

০৫-জানুয়ারি-২০২৩

সামন্ততান্ত্রিক আইন ও প্রথার বিরুদ্ধে লড়াই
রেণু চক্রবর্তী

Struggle against feudal laws and customs
কমিউনিস্ট মহিলারা এই বিষয়ে গণপ্রচার চালিয়েছিলেন। বিবাহ, উত্তরাধিকার ইত্যাদির সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত হিন্দু আইনের পরিবর্তনের পক্ষে সর্বভারতীয় মহিলা কনফারেন্স (AIWC) এবং কিছু অন্যান্য সংগঠনও সমর্থন জানায়। ১৯৪১ সালে ভারত সরকারের পক্ষ থেকে রাও কমিটিকে নিযুক্ত করা হয়, এবং এই কমিটি ভারতের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে বিভিন্ন সাক্ষ্য প্রমাণ জোগাড় করার পর ১৯৪৩ সালে তাদের সুপারিশগুলো জানায়। সর্বভারতীয় মহিলা কনফারেন্স রাও কমিটির সুপারিশে তাদের পূর্ণ সমর্থন জানিয়েছিল এবং গোঁড়া হিন্দু সমাজের আক্রমণের বিরোধিতা করেছিল। ...more

০৪-জানুয়ারি-২০২৩

শ্রমের বিস্তৃত পরিসর ও শ্রেণির নির্মান
সাত্যকি রায়

Construction of broad range and class of labour
মার্কস এর মতে, যে শ্রমকে পুঁজি নিয়োগ করছে উদ্বৃত্ত মূল্য সৃষ্টির কাজে এবং তা যদি উদ্বৃত্ত মূল্য সৃষ্টি করতে পারে তবে পুঁজিবাদের চোখে সেটাই উৎপাদনশীল শ্রম। আর যে সব পরিষেবা মূলত অর্জিত আয় থেকে খরচ করে কেনা হয় সে সবই অনুৎপাদনশীল শ্রম। উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে রেস্তোরাঁর মালিক যখন শেফ নিয়োগ করে তার উদ্দেশ্য তাকে দিয়ে রান্না করিয়ে নিজে খাওয়া নয়, বরং তার বিশেষ দক্ষতার শ্রমশক্তি ক্রয় করে তাকে দিয়ে খাবার বানিয়ে বিক্রি করে লাভ করা। এই কারিগর পুঁজির চোখে উৎপাদনশীল শ্রম করছে। আবার এই রাঁধুনিকেই কেউ বাড়িতে নিয়োগ করলেন ভালো ভালো রান্না করে খাওয়ানোর জন্য এবং নিজের আয় থেকে মাইনে দিলেন তখন ওই একই রাঁধুনির শ্রমকে  অনুৎপাদনশীল ধরা হবে। ...more

০৩-জানুয়ারি-২০২৩

পথনাটকের পরম্পরা
সফদার হাসমি

The tradition of street play
কিছু গুরুত্ববহ কালপর্বে, বিভিন্ন দেশেই পথনাটক আত্মপ্রকাশ করল— স্পেনে গৃহযুদ্ধের সময়ে, ভিয়েতনামে ৪৫ বছর ধরে চলা জাপান, ফরাসি ও মার্কিন হানাদার ও দখলদারদের বিরুদ্ধে যুদ্ধের কালে, কিউবাতে বিপ্লবের অব্যবহিত পরেই (এবং এখনও ব্যাপকভাবে এর চর্চা হয়ে থাকে), লাতিন আমেরিকা ও আফ্রিকা জুড়ে, যেখানে যেখানে জাতীয় মুক্তি সংগ্রাম সংগঠিত হয়। এমনকি আমেরিকা যুক্তরাষ্ট্রেও, মেক্সিকোর খামারকর্মী ও নিগ্রোদের কাছে সংগ্রাম ও সংগঠনের হাতিয়ার হিসেবে পথনাটক খুব জনপ্রিয় হয়ে ওঠে। টালমাটাল ষাটের দশকের শেষে ফ্রান্সে এর আবির্ভাব হয়। ব্রিটিশ যুক্তরাষ্ট্রেও শ্রমিক জমায়েতে ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলিতে এ খুব জনপ্রিয় হয়ে ওঠে। ...more

০২-জানুয়ারি-২০২৩

বইমেলায় গ্রামশির চিন্তা
ই এম এস নাম্বুদিরিপাদ

Gramsci's Thought
ঘরে বসে বই পেতে চাইলে যোগাযোগ করুন: 8777648148 ...more

০২-জানুয়ারি-২০২৩

বছরের নজর
মেদিয়া বেঞ্জামিন

bochorer nojor
মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ২০১৫ সালে দেশজুড়ে সমলিঙ্গ বিবাহ আইনসিদ্ধ করেছিল। কিন্তু এই কোর্টই আবার চলতি বছরের জুনে ফেডারেল স্তরে গর্ভপাতের অধিকারকে খারিজ করে দেয়। ফলে আশঙ্কা দেখা দিয়েছিল যে, হয়ত সমলিঙ্গ বিবাহ ফেডারাল স্তরে যে রক্ষাকবচ উপভোগ করে তা এবার ভেস্তে যেতে পারে। দ্য রেসপেক্ট ফর ম্যারেজ অ্যাক্ট পাস করা হয়েছিল সমলিঙ্গ বিবাহের জন্য এই রক্ষাকবচের কথা মাথায় রেখেই। যে কোনও দুজন ব্যক্তির বিবাহ, যে রাজ্যে ওই বিবাহ হয়েছে সেখানে এধরনের বিয়ে যদি আইনত বৈধ হয়, তাহলে সেই দুই ব্যক্তির বিবাহকে ফেডারেল স্তরেও স্বীকৃতির গ্যারান্টি দেওয়া হয়েছে দ্য রেসপেক্ট ফর ম্যারেজ অ্যাক্টে। ...more

৩১-ডিসেম্বর-২০২২

কমরেড গালিব, এক মহান প্রগতিশীল কবি
রাজা নাঈম

The Poet The Rebel
গালিবের মেজাজটাই ছিল ব্যঙ্গ ও হাস্যে ভরপুর। নিজের ক্ষতিকে নিয়ে তামাশা করবার ক্ষমতাও তার ছিল। তুমি ঘৃণা করতেন কেবল ভাবের অগভীরতা, লোকদেখানো জমক ও ছেলেমানুষিপনা; উনি পছন্দ করতেন উদ্ভাবনী ক্ষমতা, মৌলিকত্ব, অনন্যতা, লালিত্য ও বিশুদ্ধতা। ...more

২৯-ডিসেম্বর-২০২২

গালিব এবং ১৮৫৭-র বিদ্রোহ
কে এম আশরফ

Ghalib and Great War
নিজগৃহে বসে নাগরিকদের সম্পর্কে মন্তব্য করতে গিয়ে গালিব লিখছেন, "যদিও প্রবেশদ্বার (রাস্তায় যাওয়ার) রুদ্ধ ছিল, তথাপি এমন নির্ভীকতা (পরিবেশের মধ্যে) বজায় ছিল যে জনগণ বলপূর্বক দরজা খুলে, মুক্ত হাওয়ায় বেড়িয়ে তাদের প্রয়োজন মিটিয়ে নিয়ে আসতে পিছপা ছিল না।" ...more

২৭-ডিসেম্বর-২০২২

মাও প্রসঙ্গে

Mao Tse Tung A Memoir
যেহেতু চীনে বুর্জোয়া গণতন্ত্র ছিল না এবং সশস্ত্র শক্তির দাপটে প্রতিক্রিয়াশীল শাসকশ্রেণীগুলো জনগণের উপর তাদের সন্ত্রাসমূলক একনায়কত্ব কায়েম করে রেখেছিল সেহেতু চীন-বিপ্লব দীর্ঘকাল স্থায়ী সশস্ত্র সংগ্রামের রূপ না নিয়ে পারে না। চীনের সশস্ত্র সংগ্রাম সর্বহারাশ্রেণীর নেতৃত্বাধীন একটি বিপ্লবী যুদ্ধ যার প্রধান শক্তি ছিল কৃষক সাধারণ। কৃষক সাধারণ সর্বহারাশ্রেণীর সবচেয়ে নির্ভরযোগ্য মিত্র। ...more

২৬-ডিসেম্বর-২০২২

উত্তর আধুনিকতাবাদ, ফ্যাসিবাদ ও মার্কসবাদ (৩য় পর্ব)
আইজাজ আহমেদ

Postmodernism, Fascism and Marxism (III)
নির্বাচনী ব্যবস্থার উদারনৈতিক অস্তিত্বটি ঠিক ততদিনই সুরক্ষিত থাকবে যতদিন না আরএসএস এই ব্যবস্থায় নিজেদের জয় সম্পর্কে নিশ্চিত। কেউ বলতে পারবেনা নির্বাচনে নিজেদের পরাজয় অনুধাবন করতে পারলে তারা কিই না করতে পারে। ...more

২৪-ডিসেম্বর-২০২২

উত্তর আধুনিকতাবাদ, ফ্যাসিবাদ ও মার্কসবাদ (২য় পর্ব)
আইজাজ আহমেদ

Postmodernism, Fascism and Marxism (II)
সংসদে ২৪৫ জন সাংসদ রয়েছেন যারা শাসকদলের নন। কেউ দাবী করতে পারে এই বিশাল বিরোধী পক্ষের মধ্যে কোনোপ্রকার ঐক্য অথবা ন্যূনতম অভিন্ন কর্মসূচি রয়েছে যার ভিত্তিতে তারা সরকারের বিরুদ্ধে একজোট হতে পারে? ...more

২৩-ডিসেম্বর-২০২২

উত্তর আধুনিকতাবাদ, ফ্যাসিবাদ ও মার্কসবাদ (১ম পর্ব)
আইজাজ আহমেদ

Postmodernism, Fascism and Marxism (I)
১৯২৫ থেকে ১৯৭০ অবধি নিজেদের অস্তিত্বের প্রথম ৪০ বছর আরএসএস জাতীয় রাজনীতিতে অতি তুচ্ছ এবং অস্পৃশ্য ছিল। ৭০'র দশকে দেশজুড়ে ইন্দিরা বিরোধিতার ঝড় উঠলে জাতীয় স্তরে তারা প্রথমবার প্রাসঙ্গিক হয়ে ওঠে। ...more

২২-ডিসেম্বর-২০২২

লেনিনবাদী স্তালিন
সুব্রত দত্ত

Leninist Stalin
ট্রটস্কিরা লেনিনকে ব্যবহার করতে শুরু করলেন স্তালিনের বিরুদ্ধে। তখন স্তালিন ১৯২৪ সালে লিখলেন 'লেনিনবাদের ভিত্তি' এবং ১৯২৬ সালে লিখলেন 'লেনিনবাদের সমস্যা'। এই সমস্ত লেখায় ও বক্তৃতায় স্তালিন প্রকাশ করলেন, লেলিনবাদ হল সাম্রাজ্যবাদের যুগে, প্রলেতারিয় বিপ্লবের যুগের মার্কসবাদ। সাধারণভাবে লেনিনবাদ হল প্রলেতারিয় বিপ্লবের তত্ত্ব ও কৌশল, আরো নির্দিষ্ট করে বললে শ্রমিকশ্রেণির একনায়কত্বের তত্ত্ব ও কৌশল। ...more

২১-ডিসেম্বর-২০২২

ব্রাজিলের চোখে আর্জেন্টিনা
এমির সাদের

Brazil on Argentina
তবে ফুটবলে দুই দেশের প্রতিদ্বন্দ্বিতা তখনও শক্তিশালী ছিল। সর্বকালের সেরা খেলোয়াড় কে-পেলে, মারাদোনা নাকি মেসি -তা নিয়ে আলোচনা চলছে জোরালো ও জোরদার। তবে তিনি কে তা নিয়ে, উভয় পক্ষেরই কারও কোনও সন্দেহ নেই। ...more

১৮-ডিসেম্বর-২০২২

তিনটি জনাদেশ
নন্দন রায়

Three Verdicts
কিন্তু বর্তমান পরিস্থিতিতে একটি ফ্যাসিস্ট পার্টি যখন ক্ষমতায় অধিষ্ঠিত আছে, এবং এটাও প্রমাণিত যে এই বিশেষ পরিস্থিতিতে বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ না হলে দেশকে বাঁচানো যাবে না, তখন সামগ্রিক ঐক্যের স্বার্থে প্রতিটি দলকে কিছু ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকা উচিত। কিন্তু আপ অথবা তৃণমূলের মতো দলগুলি এতটাই বিভাজনমূলক, যে গণতান্ত্রিক বিরোধী ঐক্যের চেয়ে তাদের কাছে নিজেদের নেতা অথবা নেত্রীর উচ্চাকাঙ্খাই একমাত্র বিবেচ্য। ...more

১৭-ডিসেম্বর-২০২২

স্বপ্নের সেই অবিরাম ভাঙাগড়া
সিরাজুল ইসলাম চৌধুরী

The Dream The Struggle
এটা তো খুবই স্বাভাবিক ছিল যে, পুঁজিবাদী বিশ্বের রাষ্ট্রগুলো আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করবে, এবং সেটা তারা করেছেও। কিন্তু কেন? তাদের আপত্তিটা ছিল কোথায়? আপত্তি নয়, আসলে ছিল শঙ্কা। বাংলাদেশ স্বাধীন হোক, কিংবা তাদের ভাষায় বিচ্ছিন্ন হোক এটা নিয়ে তাদের ততটা দুশ্চিন্তা ছিল না, যতটা ছিল এই যে সামাজিক বিপ্লব ঘটবার সম্ভাবনা তা নিয়ে। বাংলাদেশে একটি সমাজতন্ত্রী রাষ্ট্রের প্রতিষ্ঠা ঘটবে এটা তখনকার পরিবেশে ওই রাষ্ট্রগুলোর জন্য মোটেই উৎসাহিত হবার মতো ব্যাপার ছিল না। তারা বরঞ্চ চিন্তিতই হয়েছে এবং বাংলাদেশের প্রতিষ্ঠায় বিরোধিতা করেছে। কিন্তু শেষ পর্যন্ত পারলো না, সমষ্টিগত স্বপ্নের জয় হলো, বাংলাদেশের অভ্যুদয় ঘটলো। ...more

১৬-ডিসেম্বর-২০২২

মুক্তিযুদ্ধে বামপন্থীদের ভূমিকা
হায়দার আকবর খান রনো

Role of Leftists in Freedom Fight of Bangladesh
এই যুদ্ধ ছিল প্রধানত জনতার যুদ্ধ। বামপন্থীদের অংশগ্রহণ ছিল গৌরবজনক যদিও সামগ্রিকভাবে রাজনৈতিক নেতৃত্ব ছিল আওয়ামী লীগের হাতে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগারে বন্দি থাকলেও তার স্পিরিট যেন সমগ্র জনগণকে যুদ্ধের জন্য প্রেরণা যোগাত এ কথাও অস্বীকার করা যাবে না। মুক্তিযুদ্ধকে একরৈখিকভাবে দেখা ভুল হবে। তার বৈচিত্রময় দিককে সঠিকভাবে অনুধাবন করতে পারলেই ইতিহাসকে যথাযথভাবে তুলে ধরা সম্ভব। ...more

১৫-ডিসেম্বর-২০২২

উপনিবেশ, আফ্রিকা ও ফুটবল
সুমিত গঙ্গোপাধ্যায়

Colony-Africa and Football
আফ্রিকার সোনার মাটি তৈরি করেছে অজস্র বড়ো ফুটবলারদের। কালুসা বওলায়া, ১৯৮৮ অলিম্পিকে একাই গুঁড়িয়ে দেন ইতালিকে। ১৯৯৩ সালের ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা যেভাবে ধ্বংস করে দিয়েছিল জাম্বিয়াকে, সেখান থেকে পুনর্জন্ম ঘটান তিনি, পরের সি এ এফ রানার্স করিয়ে। এছাড়াও বলতে হয় আন্দ্রে কানা বিইক, মার্ক ভিভিয়ান ফো, স্যামুয়েল এটো, জর্জ ওয়ে, দিদিয়ে দ্রোগবা, রজার মিল্লার মতো ফুটবলারদের কথা। কালো মানুষের লড়াইকে আরও উজ্জ্বল করেছেন এঁরা ফুটবলের মাঠে। ...more

১৪-ডিসেম্বর-২০২২

ইউক্রেন: ন্যাটো বনাম রাশিয়া (২)
সুচিক্কণ দাস

Ukrainian- Nato War
স্তালিনগ্রাদে জার্মানরা ঢুকে পড়ার কয়েকদিন আগে ১৯৪২ এর ৩ সেপ্টেম্বর স্তালিন জুকভকে লিখছেন, 'স্তালিনগ্রাদের অবস্থার অবনতি হচ্ছে। শহরের ২ মাইল বাইরেই রয়েছে শত্রু। আজ কিংবা কাল স্তালিনগ্রাদ দখল হয়ে যেতে পারে। এখন দেরি করাটাই অপরাধ।' ...more

১৩-ডিসেম্বর-২০২২

পরিবেশবাদ ও বামপন্থা (চতুর্থ পর্ব)
অর্চনা প্রসাদ

Environment and Left
প্রশ্নটা হল, কাঠ-বহির্ভূত বনজ দ্রব্যসামগ্রীর উপর যদি নিয়ন্ত্রণ না থাকে, তবে আদিবাসীদের উপর মধ্যস্থতাকারী ব্যবসায়ীদের শোষণ কমবে, নাকি নিশ্চিত ভাবেই বাড়বে? আমরা যদি এই বাণিজ্যের প্রক্রিয়া ও বাজারজাতকরণের নিবিড় পর্যবেক্ষণ করি তবে দেখা যাবে আদিবাসীরা স্থানীয় স্তরে একটা ন্যূনতম প্রক্রিয়াকরণের পরই তাদের দ্রব্যসামগ্রী বিক্রয় করে থাকে। আমলকি শুকানো, তেঁতুল ও চিরঞ্জী বীজের খোসা ছাড়ানো এগুলো সাধারণভাবে সেরে নেওয়া হয় যা কাঁচা ফসলের তুলনায় বেশি দামে বিক্রি হয়। কিন্তু এতে, প্রক্রিয়াকরণের খরচের প্রশ্নই নেই, প্রাথমিক সংগ্রহের খরচও কচ্চিৎই ওঠে। এছাড়া নিজেদের একান্ত জীবিকা হিসেবে আদিবাসীরা মহুয়ার প্রক্রিয়াকরণও করে। ...more

১২-ডিসেম্বর-২০২২

ইউক্রেন: ন্যাটো বনাম রাশিয়া (১)
সুচিক্কণ দাস

Ukrainian- Nato War
ওয়ারশ চুক্তি জোট তুলে দেওয়া হলে ন্যাটোর অস্তিত্ব থাকার কথা নয়। এরপরেও ন্যাটো আছে বহাল তবিয়তে এবং সোভিয়েতের ভাঙনের পর মার্কিন প্রশাসন কথা দেওয়া সত্ত্বেও ন্যাটো তার পূবমুখী সম্প্রসারণ বাড়িয়ে চলেছে। এই সম্প্রসারণ কর্মসূচির শেষতম লক্ষ্য ছিল কিয়েভে মার্কিন ক্ষেপণাস্ত্র বসানো। এবং সেই প্রয়াসকে ঘিরেই আজকের রাশিয়া-ইউক্রেন সঙ্ঘাত। এখানে জেলেনস্কিকে শিখণ্ডী সাজিয়ে আসল লড়াইটা লড়ছে আমেরিকা ও ন্যাটো। ...more

১১-ডিসেম্বর-২০২২

গণতন্ত্র এবং শ্রেণিসংগ্রাম সম্পর্কে লেনিন
প্রভাত পট্টনায়েক

Lenin on Class Struggle and Democracy
দ্বিতীয় তাৎপর্যটি গণতন্ত্র সম্পর্কিত। বিপ্লবের দৃষ্টিভঙ্গি থেকে দেখলে রাষ্ট্র ও সমাজের মধ্যেকার স্থিতাবস্থা ও বিচ্ছিন্নতাকে গণতন্ত্র অনেকাংশেই ভেঙে দেয়। এই জন্য মার্কসবাদী তত্ত্বে বুর্জোয়া রাষ্ট্রের দুটি প্রধান অঙ্গ হিসেবে চিহ্নিত করা হয় স্থায়ী সেনাবাহিনী এবং আমলাতন্ত্রকে, যারা নির্বাচনী প্রক্রিয়ার বাইরে অবস্থিত, যারা নির্বাচিত জনপ্রতিনিধিদের এবং নির্বাহী কর্মকর্তাদের ক্ষমতার সীমানা নির্ধারিত করে দেয়। কোন রাজনীতির কতটা গণতন্ত্রীকরণ হয়েছে, তার প্রকৃত সূচক হল সেই রাজনীতি দ্বারা পরিচালিত রাষ্ট্র কতটা পরিমাণে এক বিশাল দানবের মত সমাজের ঊর্ধ্বে দাঁড়িয়ে মানুষের স্বাধীনতা খর্ব করে। ...more

১০-ডিসেম্বর-২০২২

তলস্তয়ের স্মৃতিকথা
ম্যাক্সিম গোর্কি

Memoirs of Tolstoy
তলস্তয় মৃত। এসে পৌঁছল একটা টেলিগ্রাম। খুবই সাধারণ দুটি শব্দ লেখা: 'মৃত'। আর এই শব্দ দু'টো একেবারে আমার হৃদয়ের অন্তস্থলে গিয়ে ঘা দিল। দুঃখে-যন্ত্রণায় আমি কেঁদে ফেললাম। একেবারে অর্ধ উন্মাদের মতো হয়ে গেলাম। যেমনটা ওঁকে আমি জেনেছিলাম, যেমনটা দেখেছিলাম, সেভাবেই ওঁকে কল্পনা করতাম। ওঁর সঙ্গে কথা বলার প্রবল একটা ইচ্ছে আমাকে একেবারে মথিত করতে লাগল। কল্পনা করলাম, উনি কফিনে শায়িত, একটা স্বচ্ছ জলধারার বুকে মসৃণ পাথরের মতো শুয়ে রয়েছেন, ওঁর সেই শ্বেতশ্মশ্রু, তার আড়ালে লুকিয়ে থাকা সেই রহস্যমাখা স্মিত হাসিটুকু মনে পড়ল। শেষবারের মতো হাত দুটোকে শান্তিতে ভাঁজ করে রাখা। কত সব কঠিন কাজই না করেছে ওই দুই হাত। এবার সব কাজের পালা শেষ হল। ...more

০৮-ডিসেম্বর-২০২২

রামের নামে
শমীক বন্দ্যোপাধ্যায়

Ram-er Name
আধুনিক ভারতের ইতিহাসে বাবরি মসজিদ ধ্বংসের দিনটির মতো লজ্জার, গ্লানির দিন আর কোনওটি হয় না। তারপর অনেকগুলো বছর কেটে গেল।বিচারালয়ে বিচার হলো। আরও লজ্জা! আরও দুর্বিষহ লজ্জা! বিচারে বাবরি মসজিদ ধ্বংসকাণ্ডকে অত্যন্ত নিন্দনীয় একটি ঘটনা বলে বর্ণনা করেও বিচারপতিরা তাঁদের অদ্ভুত বিচারবোধে যারা এই ধ্বংসকাণ্ড করেছিলেন, তাদেরই হাতে বাবরি মসজিদের পরিত্যক্ত জমি তুলে দিলেন। সেখানে রামমন্দির প্রতিষ্ঠা করার জন্য। এটা আরও বড় লজ্জার। চূড়ান্ত অবিচারের দৃষ্টান্ত। এই দ্বিতীয় লজ্জায় একটা শিক্ষা বোধ হয় হলো, একটা বোধের জন্ম নিল। বিচারব্যবস্থার ওপর আমাদের একটা অন্ধ বিশ্বাস, যেটা এমনভাবে স্খলিত হলো, খণ্ডিত হলো; আমাদের নতুন করে ভাবতে শুরু করতে হলো; সংহত প্রতিবাদী আন্দোলনের মধ্য দিয়ে জনমত জনচেতনাকে সংগঠিত করে আমরা যদি উদ্যোগ না নিতে পারি, কেবলমাত্র যদি বিচারের সুবিচারের আশায় বসে থাকি, ভরসায় বসে থাকি, তবে লজ্জার ঘটনা ঘটতেই থাকবে। ...more

০৬-ডিসেম্বর-২০২২

বিশ্বাস ইতিহাস নয়
রোমিলা থাপার

biswas itihas noy
কিন্তু কেউ যখন বলতে শুরু করে বিশ্বাসই ইতিহাস এবং ঐতিহাসিকভাবে প্রমাণিত যে রামের জন্ম এখানেই, সেখানে মন্দির ছিলো তখন ইতিহাসবিদকে কথা বলতেই হয়। বলতেই হয়, না তেমন কোনও ঐতিহাসিক প্রমাণ নেই। ...more

০৫-ডিসেম্বর-২০২২

মধ্যযুগীয় ভারতের ইতিহাস ও সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি
হরবংশ মুখিয়া

medivial indian history and communialism
মন্দির ধ্বংস করার ব্যাপারেও একই কথা খাটে। বিশেষভাবে লক্ষণীয় যে সেযুগের গোঁড়া মুসলমান ঐতিহাসিকরা যেরকম উৎসাহের সঙ্গে সেসব কথা বর্ণনা করে গেছেন, আজকের দিনের গোঁড়া হিন্দু ঐতিহাসিকরাও ঠিক একইভাবে তা বর্ণনা করেছেন। হিন্দু মন্দির ধ্বংস করার উদ্দেশ্য আর যাই হোক না কেন, হিন্দুদের মুসলমান ধর্মের প্রতি আকৃষ্ট করা নিশ্চয় নয়। কেননা কী করে আমরা ভাবতে পারি যে, কোনো সম্প্রদায়ের হৃদয় জয় করা যায় তাদের মন্দির ধ্বংস করে। এই ধ্বংসক্রিয়া তাদের মনে ইসলাম সম্বন্ধে প্রেম নয়, বরং ঘৃণারই উদ্রেক করতে পারে। তাহলে এধরনের কার্যকলাপের উদ্দেশ্য তাদের ধর্মান্তরিত করা নয়, নিশ্চয়ই অন্য কোনো অভিপ্রায় ছিল। ...more

০৪-ডিসেম্বর-২০২২

বাল্মীকির রাম, ফিরে দেখা - ৩
সুকুমারী ভট্টাচার্য

Review of Balmiki's Ram (3)
এ আতঙ্ক ওই কলির আতঙ্ক, যে কলির প্রধান ভয় নারী ও যথাক্রমে স্বামী এবং উচ্চবর্ণের প্রভুকে লঙ্ঘন করবে। বিদেশি আক্রমণে অরক্ষিত নারীর পরহস্তগতা হওয়ার একটা রূপক চিত্র রাবণের সীতাহরণ। এইসব অপহৃতা নারীদের সমাজ ফিরে নেওয়ার ব্যবস্থা রাখেনি। ...more

০৩-ডিসেম্বর-২০২২

বাল্মীকির রাম, ফিরে দেখা - ২
সুকুমারী ভট্টাচার্য

Review of Balmiki's Ram (2)
তাহলে এই সেই যুগ, যখন নারী প্রাতিষ্ঠানিক শিক্ষায় বঞ্চিত, স্বাধীন বৃত্তির অধিকারও তাঁর নেই, পণ্য-দ্রব্য রূপে পরিগণিত, একা তারই দোষে বর্ণসংকর হয়, এবং তার চেয়ে পাপিষ্ঠ কেউই নেই। বিদেশী আক্রমণের ফলে আরো প্রবল হলো বর্ণসংকরের আতঙ্ক। বার্ডোসানেস নামে এক সিরিয় গ্রন্থকার রচনা করেন 'বুক্ অব্ দ্য লস্ অব্ দ্য কান্ট্রিস্' ১৪০ খ্রিস্টাব্দে। তাতে তিনি লিখেছেন কুষানেরা নিজেদের স্ত্রীদের রক্ষিতার মতো দেখত, তাদের কাছে কোনো যৌন আনুগত্য প্রত্যাশা করত না। তাহলে হয়তো আক্রমণ-পরম্পরার মধ্য দিয়ে বিভিন্ন জাতির দাম্পত্য সম্পর্কের শিথিলতার প্রভাবে আর্যাবর্তের সমাজ জীবনে কিছু শৈথিল্য দেখা দিয়ে থাকবে, যে-আতঙ্কে নারীজাতিকে মোটামুটি অন্তঃপুরে বন্দিত্বের মধ্যে ঠেলে দেওয়া হয়। ফলে, তাকে সন্দেহ করা অত্যন্ত ব্যাপকভাবে সমর্থিত হয়।' ...more

০২-ডিসেম্বর-২০২২

বাল্মীকির রাম, ফিরে দেখা - ১
সুকুমারী ভট্টাচার্য

Review of Balmiki's Ram
বনে যাবার প্রসঙ্গে লক্ষ্মণ সঙ্গে যেতে চাইলে খানিকটা আপত্তির পর রাম রাজি হলেন। সীতা যেতে চাইলে, বনবাসের কষ্টের কথা বলে তাঁকে নিবৃত্ত করতে চাইলেন, বললেন, -- 'তুমি শ্বশুর-শাশুড়ির সেবা কর রাজধানীতে।' ব্রাহ্মণ-সাহিত্যে আমরা পড়ি, 'কুলায় কন্যা প্রদীয়তে'; অর্থাৎ, বধূকে শ্বশুর কুলে দান করা হয়। রামচন্দ্রও এখানে প্রায় তেমন কথাই বলেছেন। ...more

০১-ডিসেম্বর-২০২২

ফুটবল: মেঘ ও রৌদ্রের দিনগুলি
সুমিত গঙ্গোপাধ্যায়

black side of football
১৯৮৩ সালের ক্রিকেট বিশ্বকাপে ভারতের সাফল্য ফুটবলের কফিনে পেরেক পুঁতে দেয়। নেহেরু কাপ আয়োজন করে ভারত কিছুটা চেষ্টা করলেও বিফলে যায়। নব্বইয়ের দশকে জে লীগ আয়োজন করে জাপান যতটা উন্নতি এরপরে করে, ভারত তার সিকি ভাগও আই লিগ আয়োজন করে করতে পারেনি। ...more

৩০-নভেম্বর-২০২২

লগ্নী পুঁজি এবং বিশ্ব অর্থনীতি
প্রভাত পট্টনায়েক

finance-capital and world economy
কোভিড আবার আগের মত মারণক্ষমতায় ফিরবে না এই অনুমানের উপর ভিত্তি করে বর্তমানের স্থিতাবস্থায় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হল অর্থনৈতিক বন্দোবস্ত কি পুনরায় নয়া-উদারবাদী অবস্থায় ফিরবে? আমেরিকার নতুন রাষ্ট্রপতি জো বাইডেন অন্তত নিজেদের দেশে এমন দাবির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। যদিও পৃথিবীর অন্যান্য দেশের সাথে বাণিজ্যিক কর্মকাণ্ড সম্পর্কেও তারা এই একই অবস্থান নেবেন কিনা সেই নিয়ে কোনো স্পষ্ট ঘোষণা তারা করেননি। আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সময়ে ঘোষিত ২ ট্রিলিয়ন ডলার আর্থিক মূল্যের রিলিফ প্যাকেজের উপরে আরো ২ ট্রিলিয়ন ডলারের রিলিফ ঘোষণা করেছেন রাষ্ট্রপতি বাইডেন। আগামী দিনে দেশের পরিকাঠামো খাতে একই কায়দায় সরকারি ব্যয়বরাদ্দের পরিকল্পনাও ঘোষণা করেছেন তিনি। ...more

২৯-নভেম্বর-২০২২

অ্যান্টি ড্যুরিং - মার্কসীয় বিশ্ববীক্ষার সম্পদ (২য় পর্ব)
রথীন সেন

Anti-duhring (2)
'এঙ্গেলস বললেন, শ্রমের মূল্য কথাটি স্ব-বিরোধী। একটি নির্দিষ্ট সামাজিক সম্পর্কের মধ্যে শ্রম শুধুমাত্র দ্রব্য উৎপাদন করে না, মূল্যও সৃষ্টি করে। শ্রমের দ্বারা এই মূল্য পরিমাণ করা হয়, তাই শ্রমের কোন আলাদা মূল্য থাকতে পারে না। ঠিক যেমন ওজনের কোন আলাদা ওজন বা তাপের কোনো পৃথক তাপমাত্রা থাকতে পারে না।' - আজ, ফ্রেডরিক এঙ্গেলসের ২০২-তম জন্মবার্ষিকী। ...more

২৮-নভেম্বর-২০২২

অ্যান্টি ড্যুরিং - মার্কসীয় বিশ্ববীক্ষার সম্পদ (১ম পর্ব)
রথীন সেন

Anti-duhring
তথাকথিত সমাজতান্ত্রিক পণ্ডিতদের আস্ফালনের প্রতিবাদে এঙ্গেলস ঘোষণা করলেন "বর্তমান জার্মানিতে নতুন চিন্তা পদ্ধতি সৃষ্টিকারী হের ড্যুরিং আদৌ বিচ্ছিন্ন একক ব্যক্তি নন। কিছুকাল যাবৎ সেই দেশে অজস্র দার্শনিক এবং রাজনীতি ও অর্থনীতি বিষয়ে অসংখ্য নিত্য নতুন পদ্ধতি ব্যাঙের ছাতার মতো রাতারাতি আবির্ভূত হচ্ছে। ..... আসলে হের ড্যুরিং এই ধরনের গলাবাজি করা মেকি বিজ্ঞানের সবচেয়ে উল্লেখযোগ্য নমুনা। কাব্যে, দর্শনে, অর্থনীতিতে, ইতিহাস তত্ত্বে সব কিছুই জার্মানিতে অর্থহীন দন্তনিনাদে ডুবে যাচ্ছে। ...more

২৭-নভেম্বর-২০২২

সিসিলিয়ার স্মৃতিকথা
সিসিলিয়া ববরোভস্কায়া

Cecilia Bobrovskaya
কোনোরকম অ্যাডভেঞ্চার ছাড়াই সীমান্ত পেরোলাম এমনটা নয়। কোনো কারণে সেই সময়ে সীমান্তের প্রহরীরা ঠিক করল অস্ট্রিয়ান অভিনেত্রী হেডউইগ নাভোতনিকে তল্লাশি করবে। এই বিষয়টা আমার খুব একটা পছন্দ হচ্ছিল না। আমার কোটটি যতটা নিরীহ দেখতে লাগছে বাইরে থেকে, আসলে তো ততটা নয়। যাই হোক, আমাকে ভিতরের একটি ঘরে নিয়ে যাওয়া হল। সেখানে একজন মহিলা পুলিশকর্মী দাঁড়িয়ে ছিলেন। আমাকে জামাকাপড় এমনকি পরচুলাটি পর্যন্ত খুলে ফেলতে বলা হল। পুলিশ অফিসার খুঁটিয়ে খুঁটিয়ে সব পরীক্ষা করলেন কিন্তু পিছনের চেয়ারে খুলে রাখা আমার কোটটির দিকে বিশেষ নজর দিলেন না। ফলত তিনি সন্দেহজনক কিছুই পেলেন না। ...more

২৬-নভেম্বর-২০২২

গুজরাট মডেল ও ভারতে দক্ষিণপন্থী রাজনীতি
সুচিক্কণ দাস

Gujrat Model
একদিকে পুঁজির লাগাম ছাড়া শোষণ, অন্যদিকে সীমাহীন বঞ্চনা এভাবে চললে সহজেই তো ভোটে হারার কথা বিজেপির। কিন্তু তা না হয়ে ২৭ বছর ধরে গুজরাটে কীভাবে টিকে রয়েছে বিজেপি সরকার এখানেই গুরুত্বপূর্ণ ভমিকা রয়েছে ভ্রান্ত জনচেতনার। এবং সেই চেতনায় জারিত করার কাজটিই সুকৌশলে করে চলেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ। ২০১১ সালের জনগণনা অনুযায়ী গুজরাটের জনসংখ্যায় হিন্দুরা ৮৮.৫৭ শতাংশ এবং মুসলিমরা ৯.৬৭ শতাংশ। এত স্বল্প সংখ্যক সংখ্যালঘুদের দিক থেকে আশঙ্কা করার কিছু নেই। তাহলে কেন গোধরা? ...more

২৫-নভেম্বর-২০২২

সতীশ পাকড়াশীর 'অগ্নিযুগ'
কাকলী মুখার্জি

satish pakrashir ognijug
যুগান্তর দলের চল্লিশ জন বিপ্লবী অরবিন্দ ঘোষের মানিকতলার বাগানবাড়ি থেকে বোমা, ডিনামাইট, বন্দুক, কার্তুজ, রিভলবার ও গোপনীয় কাগজপত্র সহ পুলিশের কাছে ধরা পড়েন। এই ঘটনা আলিপুর ষড়যন্ত্র মামলা নামে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে পরিচিত। এই মামলার থেকেও যে বিষয়টি এই সময় আলোড়ন তুলেছিল তা হল, এই মামলার রাজসাক্ষী নরেন গোঁসাইয়ের হত্যা। দুই বিপ্লবী কানাই লাল দত্ত ও সত্যেন বসু গোপনে বাইরে থেকে পিস্তল আনিয়ে এই হত্যা সংঘটিত করেন। ...more

২৩-নভেম্বর-২০২২

উত্তর আধুনিকতা
আইজাজ আহমেদ

postmodernism
আমরা যখনই ধারণার দিকে তাকাব, এটা লক্ষ্য করার জন্য গুরুত্বপূর্ণ যে রাজনীতি এবং অর্থনীতির ক্ষেত্রে উত্তর-আধুনিকতাবাদী ধারণা দাঁড়িয়ে আছে উন্নত পাশ্চাত্যের যুদ্ধোত্তর পরিবর্তনগুলি সম্পর্কে তাদের বোঝাপড়ার উপর। ভারতে তাদের জনপ্রিয়তা বেমানান, এই বিবেচনায় যে এমন একটা দেশ যেখানে শিল্প বিকাশ নিজেই একটা এলোমেলো বিষয়, এবং যেখানে জনসংখ্যার বৃহত্তম অংশই বাস করে প্রত্যন্ত গ্রামীণ এলাকায়। ...more

২২-নভেম্বর-২০২২

পরিবেশবাদ ও বামপন্থা (৩য় পর্ব )
অর্চনা প্রসাদ

Environment and Left
যদিও বেশিরভাগ প্রগতিশীল আন্দোলন প্রান্তিক জনগণের ওপর পুঁজিবাদী কৃষি পদ্ধতির অভিঘাত সম্পর্কে করা এই বিশ্লেষণের সাথে একমত, কিন্তু তাঁরা ভিন্নমত পোষণ করেন এর প্রস্তাবিত বিকল্প বিষয়ে। পরিবেশ আন্দোলনের প্রস্তাবিত বিকল্প স্পষ্ট ভাষায় ব্যক্ত করেছে ক্ষুদ্র ও বৃহৎ, ব্যক্তিগত ও গোষ্ঠীগত সম্পত্তি, দেশজ ও বৈজ্ঞানিক বিষয়ের মধ্যেকার পার্থক্যকে। এমন বৈপরীত্যের ধরনকে সামনে এনে এই পণ্ডিতেরা দেশজ প্রজাতি ও বৈচিত্রগুলি উচ্চ ফলনশীলের চেয়ে কম উৎপাদনশীল এবং ছোট জোত বড় জোতের চেয়ে কম অর্থকরী ও উৎপাদনশীল ইত্যাকার ধারণাগুলিকে মিথ্যা প্রমাণের প্রচেষ্টা করেছেন। তাঁরা যুক্তি দিয়ে বলেছেন যে, তাঁদের প্রস্তাবিত ক্ষুদ্রাকার কৃষি ব্যবস্থাগুলি জৈব কৃষি, স্ব-চালিত এবং পুনরুৎপাদনশীল। এটা হয় প্রধানত এই কারণে যে এর মূলে রয়েছে দেশজ জ্ঞান ও প্রয়োগ পদ্ধতি যা বাইরের সহায়তা ছাড়াই গ্রামের প্রয়োজনের সংস্থান করতে পারে। এর ফলে সমস্ত বিজ্ঞানকেই দেখা হয় প্রাকৃতিক সম্পদ ভাণ্ডার ও লক্ষ লক্ষ কৃষক-সহ অন্যদের জীবনের ওপর হিংস্র হস্তক্ষেপ হিসেবে। ...more

২১-নভেম্বর-২০২২

ফুটবল পুঁজিবাদ
শান্তনু দে

Football and Capitalism
ফুটবলেও এখন জি-৮। এরা এখন আর শুধু ক্লাব নয়। লিমিটেড কোম্পানি। যেমন ম্যান ইউ। নাচে শেয়ার বাজারের ছন্দে। ক্লাবের কর্তা নিছক ক্লাব কর্তা নন। চিফ এক্সিকিউটিভ অফিসার। সি ই ও। তাঁরা কথা বলেন ব্যালেন্সশিট, শেয়ার দরের ভাষায়। ক্লাবকে দেখেন ব্র্যান্ড হিসেবে। খেলোয়াড়দের সম্পত্তি হিসেবে। ব্র্যান্ড প্রোমোটার হিসেবে। সমর্থকদের দেখেন ক্রেতা হিসেবে। ...more

২০-নভেম্বর-২০২২

সংগীতের বামপন্থা
শুভ প্রসাদ নন্দী মজুমদার

Sangeeter Bampontha
গণনাট্যের গান কি শুধু লড়াই সংগ্রামের তাৎক্ষণিক আবেদনের সাময়িক সৃষ্টির মধ্যেই নিজেকে সীমাবদ্ধ করে রাখবে? গান কি শুধুমাত্র তৈরি হবে মিছিলের, হরতালের আর গণসমাবেশকে উপলক্ষ্য করে? যে মানুষ এই মিছিলের গানে উদ্বুদ্ধ হল, সে ঘরে ফিরে তার বিনোদনের সময়ে, বিশ্রামের সময়ে কী গান গাইবে বা শুনবে? সে কি আবার ফিরে যাবে ওই ধর্মীয় সংগীত আর বাণিজ্যিক গানের ছত্রছায়ায়? তবে মাঠের গানে তার যে উত্তরণ হল সেটা তো মাঠেই ফুরিয়ে গেল, ঘরে কিছুই এলো না। উত্তরের খোঁজে সলিল চৌধুরী। আজ তাঁর জন্মদিনে সলিল-স্মরণ। ...more

১৯-নভেম্বর-২০২২

নভেম্বরের দর্শন
ধ্রুবজ্যোতি চক্রবর্তী

AprilThesis
ট্রেনে আসতে আসতে সাদা কাগজে লেখা হয়ে গেছে সেই অমূল্য দলিল যা তিনি রাশিয়ায় পৌঁছে উপস্থাপিত করবেন কমরেডদের সামনে। যাকে এখন আমরা জানি এপ্রিল থিসিস নামে। যার মোদ্দা কথা হল শ্রমিক শ্রেণির ক্ষমতা দখলের কাজ শুরু করতে হবে এখনই। সরলরৈখিক নয়, ইতিহাসের উল্লম্ফন। লেনিন বলবেন ইতিহাসকে ধাক্কা দেওয়ার কথা। ...more

১৮-নভেম্বর-২০২২

সিপিসি-র বিংশতিতম কংগ্রেস
আর অরুণ কুমার

 Twentieth Congress of the CPC
এই কংগ্রেসের গুরুত্ব আরো বেড়েছে এই কারণেও যেহেতু চীন একটি সমাজতান্ত্রিক দেশ, যেখানে মাথাপিছু আয় ২০১২ সালের পরিমাণ থেকে দ্বিগুণ বেড়ে ১১,৮৯০ মার্কিন ডলারে পৌঁছেছে। বর্ধিত আয় ও উন্নত স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার কল্যাণে চীনের জনগণের গড় আয়ু ২০২০ সালে পৌঁছেছে ৭৭.৯ বছরে বিশ্বের গড় আয়ুর চেয়ে ৫.২ বছর বেশি। এই সমস্ত কিছুই সমাজতান্ত্রিক ব্যবস্থার শ্রেষ্ঠত্বের নিদর্শন এবং একারণেই নজর আকৃষ্ট করে। ...more

১৭-নভেম্বর-২০২২

কীভাবে পরিচালিত হচ্ছে রাশিয়া
ওয়াল্টার মিকিন

How Russia is Governed
১৯২০ সালের গ্রীষ্মে, বিপ্লবের ঠিক ৩ বছরের মাথায়, ব্রিটিশ লেবার পার্টি এবং ট্রেড ইউনিয়ন কংগ্রেস এক প্রতিনিধিদল পাঠায় রাশিয়ায় -- ঠিক কী হয়েছে বুঝতে। ব্রিটিশ সাংবাদিক এবং ট্রেড ইউনিয়ন এক্টিভিস্ট ওয়াল্টার মেকিনও ছিলেন সেই প্রতিনিধিদলে। সেদিনের 'ম্যাঞ্চেস্টার গার্ডিয়ান' আজকের 'দ্য গার্ডিয়ানের' সাংবাদিক মেকিন ফিরে এসে ধারাবাহিকভাবে ডেইলি নিউজে লিখলেন প্রত্যক্ষদর্শীর ধারভাষ্য- যা দেখেছি রাশিয়ায়। ...more

১৬-নভেম্বর-২০২২

নগরদুর্গে বিজয়োল্লাস
প্রভাত পট্টনায়েক

The Triumph of the City
লিজ ট্রাসের বদলে ঋষি সুনককে কেন বেছে নিল সিটি বা ফিনান্সের গড় নির্দেশিত প্রক্রিয়া? ঋষি সমাজের কোন অংশ থেকে উঠে এসেছেন, তিনি ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার কিনা, হেজ ফান্ড ম্যানেজার কিনা বা লক্ষকোটিপিত কিনা, দুর্গের পাহারাদারদের পছন্দের জন্য এগুলোই যথেষ্ট নয়। এক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব পায় ঋষির অ্যাজেন্ডাগুলি কী কী। ...more

১৫-নভেম্বর-২০২২

লেনিনের 'সাম্রাজ্যবাদ'
প্রদোষ কুমার বাগচী

On Lenin's 'Imperialism'
বার কয়েক কাটছাঁটের পর রচিত হয়েছিল বইটি । ১৯১৬ সালে জুরিখে বসে লেখা। প্রকাশিত হয়েছিল ১৯১৭ সালের এপ্রিলে। পুঁজিবাদের সাম্রাজ্যবাদী চরিত্রের তাত্ত্বিক ব্যাখ্যা প্রদান ও তার ভয়াবহ রূপটিকে সামনে আনতে চেয়েছিলেন তিনি। স্বাভাবিকভাবেই তাঁর এই রচনাটি বরাবরই বিতর্কের কেন্দ্রে থেকেছে। ...more

১৪-নভেম্বর-২০২২

বলশেভিক বিপ্লবের মেয়েরা
আলেকজান্দ্রা কোলোনতাই

Women Fighters in the Days of the Great October Revolution
এক ঝলক অতীতের দিকে ফিরে তাকালেই দেখা যায় এই লড়াকু মহিলাদের প্রতিদিনের জীবন সংগ্রাম। নিঃস্ব হয়ে যাওয়া গ্রাম ও শহরগুলিতে তখন যুদ্ধের ভগ্নাবশেষ হিসেবে ছড়িয়ে আছে দারিদ্র , ক্ষুধার আগুন। তারই মাঝে দাঁড়িয়ে আছেন তাঁরা, মাথায় লাল স্কার্ফ জড়ানো। বয়সের সীমা অতিক্রম করে, নিজেদের ব্যক্তিগত পরিচয় কে সরিয়ে সকলে একজোট হয়েছেন। প্রায় সকলেরই পরনে থাকত জীর্ণ স্কার্ট আর ওপরে ছেঁড়াখোঁড়া শীতকালীন জ্যাকেট। তাঁদের মধ্যে রয়েছেন বৃদ্ধা ও তরুণী, নারী শ্রমিক ও কৃষক, সৈনিকদের স্ত্রী, শহরের গরিব গৃহবধূরা এবং অল্প সংখ্যক পেশাজীবী, অফিসে চাকুরিরতা শিক্ষিত মেয়েরা। ...more

১৩-নভেম্বর-২০২২

মুসোলিনির মার্চ
আন্তনিও গ্রামশি

March of Mussolini
১৯২২ সালের অক্টোবরে ইতালির ফ্যাশিস্টরা বেনিতো মুসোলিনির নেতৃত্বে যখন অভ্যুত্থান ঘটাচ্ছিলেন, তখন আন্তনিও গ্রামশি মস্কোয়। এই ঘটনার প্রতিক্রিয়ায় তাঁর প্রথম লেখা প্রকাশিত হয়েছিল রুশ ভাষায়। সেই লেখাটির খোঁজ ছিল না প্রায় ১০০ বছর। ২৫ জুন, ২০২১ প্রথম ইংরেজিতে প্রকাশ করে নিউইয়র্ক-ভিত্তিক রাজনৈতিক সাময়িক পত্রিকা জ্যাকোবিন (ফরাসি উচ্চারনে জ্যাকোবাঁ)। এখানে তারই ভাষান্তর। ...more

১২-নভেম্বর-২০২২

কৃষ্ণ ধর স্মরণে
সৌমিত্র লাহিড়ী

Remembering Krishna Dhar
পথ চলতে চলতে তিনি অনুভব করেছেন--- পথের মাঝখানে পাথর, দুপাশে পাথর সেই পাথর সরিয়ে নতুন পথ খুঁজতে খুঁজতে তিনি বলেছেন--- জীবন কি শুধু জীবনযাপন শুধু কবি জানে রহস্য তার অনন্য উচ্চারণে বলেছেন--- আমার স্বপ্নের নির্মাণে কোনো পাহারাদার নেই ...more

১১-নভেম্বর-২০২২

রাশিয়ার গণ-আন্দোলন
সুচেতনা চট্টোপাধ্যায়

Russia and its Struggle
৪১ জ্যাকারিয়া স্ট্রীট থেকেই কলকাতার কমিউনিস্ট পার্টি তৃতীয় আন্তর্জাতিকের সঙ্গে সংযোগ স্থাপন করে। কমরেড জন জেমিসন, চীন থেকে পালিয়ে আসা এক বিপ্লবী কমরেড কলকাতার পার্টির কাজকর্ম যুক্ত ছিলেন। তিনি ১৯৩১ সালে নিয়মিত অর্থ সাহায্য করতেন। ব্রিটিশ পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে বৈদেশিক আইন প্রয়োগ করে ভারত থেকে বহিষ্কার করে সিঙ্গাপুরে নিয়ে গিয়ে জেলে পুরে দেয়। তারপর আর তাঁর সন্ধান পাওয়া যায়নি। ...more

১০-নভেম্বর-২০২২

অক্টোবর বিপ্লব
মুজফ্‌ফর আহ্‌মদ

Red October
অক্টোবর বিপ্লব যে দুনিয়ার সকল দেশের শ্রমজীবী জনগণের বিপ্লব ছিল তার প্রমাণ পাওয়া গিয়েছে রাশিয়ার গৃহযুদ্ধে। দীর্ঘস্থায়ী প্রথম মহাযুদ্ধে বিভিন্ন সাম্রাজ্যবাদী দেশের যে সকল সৈন্য রাশিয়ায় বন্দি হয়েছিল তাদের বড় অংশ প্রতিবিপ্লবীদের সঙ্গে যোগ দিয়েছিল। প্রত্যেক দেশের বন্দিদের মধ্য হতে একটি অংশ আপন আপন দল হতে বার হয়ে এসে প্রতিবিপ্লবীদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। ...more

০৯-নভেম্বর-২০২২

সোভিয়েত সংস্কৃতির মালিক
কন্সটান্টাইন ফেদিন

Soviet culture
আমাদের জীবন সম্পর্কে, আমাদের সোভিয়েত জীবনযাত্রা সম্পর্কে অনভিজ্ঞ দূরদেশ থেকে আগত বিদেশীকে সর্বাগ্রে এবং সর্বপরি বিস্মিত করে এই জনগণই। নিজের সংস্কৃতির প্রতি জনগণের এই যে সার্বজনীন আকর্ষণ তা কোথা থেকে এলো, কিভাবে জন্মালো, কিভাবে উন্নত এবং শক্তিশালী হলো? জনগণের হৃদয়ের অন্তর্নিহিত জগৎটা কেমন? ...more

০৮-নভেম্বর-২০২২

উপনিবেশে নভেম্বরের আলো
বিজয় প্রসাদ

Vijay on October Revolution and Colonies
সোভিয়েত অভিজ্ঞতার ভিত্তিতেই মাও সতর্ক করে দিয়েছিলেন, 'সাম্রাজ্যবাদী নেকড়েদের মনে রাখা উচিত যে তারা মানবতার ভাগ্য পরিচালনা করতে পারবে এবং এশিয়া ও আফ্রিকার দেশগুলিকে তাদের পছন্দমতো গড়ে নিতে পারবে, সেই দিন চিরতরে চলে গেছে'। ...more

০৭-নভেম্বর-২০২২

ওদের বলো, সোভিয়েতের কথা
জ্যোতি বসু

Tell Them About Soviet
প্রয়াত জননেতা জ্যোতি বসুর নিজস্ব কলমে এই প্রতিবেদনটি ১৯৪৩ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে রচিত হয়েছিল৷ প্রতিবেদনটি ছাপা হয়েছিল ইন্দো-সোভিয়েত জার্নালে৷ বাংলায় এটি আগে অনূদিত ছিল না৷ তাঁর রচনাবলীতেও এটি অন্তর্ভুক্ত হয়নি৷ অথচ, সংক্ষিপ্ত পরিসরে সাংবাদিকের নিরাসক্ত ভঙ্গিতে রচিত প্রতিবেদনটি পড়লে বোঝা যায় কত অনায়াসে তিনি সহজ করে রাজনৈতিক প্রতিবেদন উপস্থাপন করতে পারছেন৷ যৌবনকালেই কত গভীর রাজনৈতিক প্রত্যয় ছিল তাঁর৷ ...more

০৭-নভেম্বর-২০২২

পরিবেশবাদ ও বামপন্থা (২য় পর্ব)
অর্চনা প্রসাদ

Environment and Left
এই অধ্যায়ে সেরকমই কিছু বিষয়কে ছুঁয়ে ভূমি সংস্কার, পাট্টা পুনঃপ্রতিষ্ঠা এবং জবরদখলের মত বিষয় নিয়ে নব্য-গান্ধীবাদী পরিবেশকর্মী ও বামপন্থীদের তুলনামূলক অবস্থানের রূপরেখা তুলে ধরা হবে। এই অধ্যায়ের প্রথম পর্বে থাকবে সেই কৃষিজমি যেখানে ব্যক্তিমালিকানা রয়েছে এবং যেটার অনুমোদনও রয়েছে। দ্বিতীয় পর্ব আলোকপাত করবে সরকারি বনাঞ্চলগুলিতে যেখানে পরম্পরাগত জমির অধিকার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে আদিবাসীরা লড়ছে। ...more

০৭-নভেম্বর-২০২২

রাষ্ট্র, দেশ ও নারীবিদ্বেষ
উর্বা চৌধুরী

Contemporary India Gender Politics and Crime
রাজস্থানের সোজাত বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শোভা চৌহান দেওয়াসি সম্প্রদায়ের কাছে ভোট প্রচারে গিয়ে বললেন, তাঁকে ভোটে জেতালে তিনি অনায়াসে বাল্যবিবাহ ঘটতে দেবেন, কাউকে বাধা দিতে দেবেন না। এই মুহূর্তে অসভ্য নেতা প্রার্থীতে ঠাসা, নানা ঘৃণ্য বিশ্বাসবোধে ঠাসা ভারতীয় জনতা পার্টি নামে ভয়ানক শাসকদলটির কব্জায় এভাবেই গোটা ভারতবর্ষের সভ্যতা আটকা পড়ে রয়েছে। ...more

০৬-নভেম্বর-২০২২

মার্কসবাদের চোখে নারীপাচার ও দেহব্যবসা
মালিনী ভট্টাচার্য

Women Trafficking an Introspect
ব্যাদের মতো মার্কস-এঙ্গেলস-লেনিনের লেখায় বিশ্বের সবকিছুরই নিদান দেওয়া আছে কোনো প্রকৃত মার্কসবাদী একথা মনে করবেন না, বরং মুক্তির যে সামগ্রিক কাঠামো মার্কসীয় তত্ত্বের অন্তঃসার তার সাহায্যেই তিনি সতত পরিবর্তনশীল বাস্তবের গাঁটখোলার কাজটি করার চেষ্টা করবেন। গুরুর পিতৃশ্রাদ্ধে কটি বেড়াল মণ্ডপের পাশে বাঁধা ছিল তার যান্ত্রিক অনুকরণ মার্কসবাদী চিন্তকের কাজ নয়। আবার এই বিশেষ ক্ষেত্রটিতে গাঁটগুলি কেবলমাত্র বাহ্যিক পরিস্থিতির জটিলতারই ফল নয়, আমাদের মনে এমনকী আমরা যারা নিজেদের মার্কসবাদী বলি, তাদের মনেও বিষয়টি নিয়ে বদ্ধমূল সংস্কারের গাঁট কঠিন হয়ে বসে থাকে। কোনো নির্মোহ আলোচনার পথে তথাকথিত ভদ্রসমাজ থেকে আহৃত অযৌক্তিক জুগুপ্সা কাঁটা হয়ে দাঁড়ায়। ...more

০৫-নভেম্বর-২০২২

মার্কসবাদীদের চোখে জীবনানন্দ
রণেশ দাশগুপ্ত

A Poet a Memoir
জীবনানন্দ দাশের কবিতা সম্বন্ধে একটা জোর প্রচার, তিনি জীবনের অগ্রসর উদ্দেশ্য ও উত্তরণকে অস্বীকার করেছেন, তিনি অবিপ্লবী। অথচ মার্কসবাদের দৃষ্টিতে ইতিবাচকতা দাবি করে জীবনের অগ্রসর উদ্দেশ্য ও উত্তরণের অনিবার্যতা। মার্কসবাদ হচ্ছে বিপ্লবী দর্শন। মার্কসবাদ একটি অগ্রসর উদ্দেশ্যভিত্তিক মানবীয় জীবনদর্শন। এই উদ্দেশ্য শোষণমুক্ত মানবসমাজ। সুতরাং কোনভাবেই ব্যক্তিজীবনকে ভেসে চলতে বলতে পারেনা মার্কসবাদ। ইতিহাসে বৈপ্লবিক সামাজিক পরিবর্তনের অব্যাহত ধারায় আসে ব্যক্তিজীবনের উদ্দেশ্যপ্রবণতা। বিশ্বজগতের একটা বিশেষ গতিধারা আছে। এই গতিধারা অবিশ্রান্ত বিকাশের স্বন্যাত্মক অগ্রগতির ধারা, পরিমাণগত থেকে গুণাত্মক পরিবর্তনে উত্তরণ। ...more

০৪-নভেম্বর-২০২২

ব্রাজিলে লুলার জয়, বিশ্বের জন্যও জয়
বিজয় প্রসাদ

Lula Win Brazil
২০০৮ থেকে ২০১০ সালের মধ্যে তিনি কমিউনিটি অফ লাতিন আমেরিকান অ্যান্ড ক্যারিবিয়ান স্টেটস(সিইএলএসি) গোষ্ঠী গড়ে তোলাতেও নেতৃত্ব দিয়েছিলেন। লুলা বলেছেন, এই দুটি মঞ্চেই তিনি নতুন শক্তি সঞ্চারিত করবেন এবং নেতৃত্ব দেবেন যাতে এই দুই মঞ্চকে একটা সোশাল ডেমেক্রেটিক প্রকল্পের দিশায় পরিচালিত করা যায়। যুদ্ধের বিরুদ্ধে, রাষ্ট্রের সার্বভৌমত্বকে সম্মান করে এবং জনগণের প্রকৃত ও নির্দিষ্ট মর্যাদাকে প্রতিষ্ঠা করতে আগ্রহী এমন একটা দুনিয়া গড়ে তোলার কাজে এই দুই মঞ্চকে প্রয়াসী করে তুলতে চান তিনি। ...more

০৩-নভেম্বর-২০২২

সমাজতান্ত্রিক আধুনিকীকরণের লক্ষ্যে চীনের পথ
বিজয় প্রসাদ, টিংস চাক

The Chinese Way
এক দশক আগে সিপিসি-র ১৮তম জাতীয় কংগ্রেসে বিদায়ী সাধারণ সম্পাদক হু জিনতাও দুর্নীতি শব্দটি উচ্চারণ করেছিলেন একাধিকবার। তিনি সতর্ক করে বলেছিলেন,আমরা যদি এই বিষয়টি সঠিকভাবে মোকাবিলা করতে না পারি, তবে এটা দলের সর্বনাশ ডেকে আনতে পারে। এমনকী দলের ধ্বংস বা রাষ্ট্রের পতনও ঘটে যেতে পারে। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণের পর শি জিনপিং এর সামনে প্রধান কাজ ছিল এই সমস্যার সামাল দেওয়া। ...more

০২-নভেম্বর-২০২২

সাহিত্য ও রাজনীতি
ই এম এস নাম্বুদিরিপাদ

Literature and Politics
সাহিত্য ও সংস্কৃতি সম্পর্কে অত্যন্ত পিছিয়ে পড়া ধারণাসম্পন্ন ও রক্ষণশীল রাজনৈতিক সাহিত্য-গোষ্ঠীভুক্ত নারী ও পুরুষেরা এই নূতন ভাবধারা দারুণভাবে অপছন্দ করত। সাহিত্যকে রাজনীতির অবাঞ্ছিত আবর্তে বিপথগামী করার দোষারোপ দিত তাঁরা প্রগতিশীল লেখকদের প্রতি,'শিল্পের জন্যই শিল্প'এই স্লোগান তুলে। 'সমাজের জন্য শিল্প' এই স্লোগান প্রতিষ্ঠার জন্য প্রগতি লেখক সংঘকে কঠিন লড়াই করতে হয়েছিল। ...more

০১-নভেম্বর-২০২২

১৯৬৪ সালে সপ্তম পার্টি কংগ্রেসের স্বাগত ভাষণ
জ্যোতি বসু

Speech At 7th Congress
কলকাতার ত্যাগরাজ হলে সিপিআই(এম)-র সপ্তম কংগ্রেস শুরু হয়েছিল ১৯৬৪-র ৩১ অক্টোবর। শেষ হয়েছিল ৭ নভেম্বর। অবিভক্ত কমিউনিস্ট পার্টির মধ্যে ডাঙ্গেপন্থীদের সংশোধনবাদী নীতির বিরোধিতা করে যাঁরা বেরিয়ে এসেছিলেন মার্কসবাদ-লেনিনবাদের ভিত্তিতে পার্টিকে পুনর্গঠিত করার সংকল্প নিয়ে তাঁরাই ছিলেন সপ্তম কংগ্রেসের উদ্যোক্তা। সপ্তম কংগ্রেসের শুরুর ঠিক আগেই পার্টির অনেক শীর্ষস্থানীয় নেতার সঙ্গে তৎকালীন রাজ্য সম্পাদক প্রমোদ দাশগুপ্তকে গ্রেপ্তার করেছিল প্রফুল্ল সেন সরকারের পুলিশ। সপ্তম কংগ্রেসে আগত প্রতিনিধিদের স্বাগত জানিয়ে এই ভাষণটি পাঠ করেছিলেন জ্যোতি বসু। ...more

৩১-অক্টোবর-২০২২

পরিবেশবাদ ও বামপন্থা
অর্চনা প্রসাদ

Environment and Left
পরিবেশবাদ ও বামপন্থার মধ্যে কোনও নিঃসম্পর্ক নীরবতা নেই। এক তর্কমুখর সংলাপ রয়েছে দুটি ধারায়। এই সংলাপ মূর্ত হয়েছে কখনো পুঁজিবাদী উন্নয়নের ধ্বংসাত্মক কর্মসূচির সম্মিলিত বিরোধিতার ঘনিষ্ঠ সংযোগে। কখনো বিকল্প বিশ্বের রূপরেখা বিষয়ক মতভিন্নতার আদর্শগত মুখোমুখি সংঘর্ষে। সংগ্রামের এই দুটি ধারার পারস্পরিক অনুভবের বিনিময়ের প্রয়োজনীয়তাকে তুলে ধরেছেন অর্চনা প্রসাদ। বলেছেন 'একটি ভিন্নতর বিশ্ব অবশ্যম্ভাবী' এই পতাকার তলায় ক্রমেই বামপন্থার সহপথিক হয়ে ওঠা আরেকটি ধারার কথা। আজ থেকে শুরু, প্রতি সোমবার। ...more

৩১-অক্টোবর-২০২২

আজ ভোট ব্রাজিলে, কীভাবে সক্রিয় দক্ষিণপন্থীরা
ব্রাজিলের চার সাংবাদিক

Brazil Election
নির্বাচনে লুলা জিতলেও যে কোনও অজুহাতে এরা সবকিছু এলোমেলো করে দিতে প্রস্তুত। এরা ঐক্যবদ্ধ দক্ষিণপন্থী শিবির। সর্বত্র দক্ষিণপন্থী শাসকদের রক্ষা করাই এদের কাজ। এদের জাল ছড়িয়ে রয়েছে দুনিয়া জুড়ে। এই অগ্নিবলয় ভেদ করেই দুর্গ দখল করতে হবে লুলা ও তাঁর সমর্থকদের। তাঁকে নিতে হবে একুশ শতকের স্পার্টাকাসের ভূমিকা। ...more

৩১-অক্টোবর-২০২২

ভারতের প্রথম শ্রমিক কেন্দ্র ও শ্রমিক শ্রেণির মতাদর্শ
সুদীপ দত্ত

Formation Of AITUC
শিকাগো শহরের হে মার্কেটে আট ঘণ্টা কাজের দাবিতে ধর্মঘটের চব্বিশ বছর আগে হাওড়া স্টেশনে একই দাবিতে ধর্মঘট। পরে আরও প্রতিবাদ-ধর্মঘটের পথ বেয়ে ১৯২০র ৩১ অক্টোবর। ভারতের শ্রমজীবী মানুষের সংগ্রামের প্রথম রাজনৈতিক কেন্দ্র। অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস (এআইটিইউসি)-র প্রতিষ্ঠা। ১০০ বছর অতিক্রান্ত। এআইটিইউসি গঠন ও এর ক্রমবিভাজনের ইতিহাস আসলে শ্রমিকশ্রেণির মতাদর্শগত সংগ্রামের পথ চলার ইতিহাস। এর উত্তরাধিকার বহন করার যোগ্য হয়ে ওঠার দায়িত্ব আজ আমাদের কাঁধে তুলে নিতে হবে। আমাদের মতাদর্শ হলো শ্রেণিবিভক্ত সমাজে শ্রেণি সংগ্রামের মতাদর্শ, তার বাইরে এক পা ও নয়। আমাদের ঐক্য হলো সংগ্রামের ঐক্য, তা ছাড়া আর কোনও আকাঙ্ক্ষা যেন আমাদের না ছুঁয়ে যায়। সব সংগ্রাম ধাবিত হোক শ্রেণি ঐক্যের দিকে, শ্রেণি ঐক্য নিয়ে আসুক শোষণের অবসান- পবিত্রতম স্বপ্নের যাপন সত্য হয়ে উঠুক। ...more

৩০-অক্টোবর-২০২২

মার্কস ও ভারত
ইরফান হাবিব

Marx and India
ট্রিবিউনে প্রকাশিত মার্কসের স্বাক্ষরিত ভারত সম্পর্কিত প্রবন্ধগুলি সামনে আসে সোভিয়েত ইউনিয়নে মার্কসের রচনাসমগ্র প্রকাশের উদ্যোগ নেবার সময়ে। ভারতে তা প্রথম পাওয়া যায় মুলক রাজ আনন্দের সম্পাদনায় সোস্যালিস্ট বুক ক্লাব প্রকাশনা, সংখ্যা ৪-এ। ১৯৩৪ থেকে ১৯৩৭ সালের মধ্যে কোনো এক সময়ে। রজনী পাম দত্ত দীর্ঘ ভূমিকা ও প্রচুর টীকাসহ এই প্রবন্ধাবলী প্রকাশ করেন। ...more

২৯-অক্টোবর-২০২২

গিগ অর্থনীতি, মার্কস এবং উদ্বৃত্ত মূল্য
অর্ক রাজপন্ডিত

GIGECONOMY
মার্কস কি কখনও লন্ডনের রাস্তায় উবের চেপেছেন? কিংবা মার্কস কি কখনও চুরুট আনিয়েছেন ফ্লিপকার্টে অর্ডার করে? অথবা এঙ্গেলসকে কোনও বই উপহার দিয়েছেন অ্যামাজনে অর্ডার করে? তাহলে কীভাবে লিখে ফেলতে পারলেন পিস ওয়েজ (টুকরো মজুরি, নির্দিষ্ট একটিই কাজের ভিত্তিতে মজুরি) হল টাইম ওয়েজ (সময় মজুরি)-রই পরিবর্তিত রূপ। আর সময় মজুরি হল শ্রমশক্তির মূল্যের পরিবর্তিত রূপ। ...more

২৮-অক্টোবর-২০২২

মার্কসবাদ কেন?
হেমন্ত গঙ্গোপাধ্যায়

WhyMarxism
কাশীনাথ সিং কয়েক বছর চাকুরী করার পর উদ্বৃত্ত বলে ছাঁটাই হয়েছেন, এবং রেলওয়ে বিদ্যুৎ ভবনের চারতলা থেকে লাফ দিয়ে এ পৃথিবী থেকেই ছাঁটাই হয়ে গেছেন। খবরটি ছোট, প্রধানমন্ত্রীর পুত্রবিবাহের মত প্রথম সারির খবর নয়। ট্রামে বাসে ট্রেনে বা কফি হাউসের আলোচনায় এর স্থান নেই। ...more

২৭-অক্টোবর-২০২২

হেমন্ত গঙ্গোপাধ্যায় স্মরণে
রামকৃষ্ণ ভট্টাচার্য

Hemanta Gangapadhyay a Memoir
সংস্কৃত ভাষা ও সাহিত্যর নিষ্ঠাবান ছাত্র, বরিশাল ব্রজমোহন কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণিতে চর্চা করেছিলেন প্রাচীন ভারতের দর্শন, বিশেষ করে বেদান্তদর্শন, কলেজ-বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত বিভাগ ছিল কর্মক্ষেত্র। এমন একজন মানুষ মার্কসবাদী হবেন,শুধু ব্যক্তিগত প্রত্যয়ে নয়, রীতিমতো অবিভক্ত ভারতের কমিউনিস্ট পার্টির সদস্য, তার জন্য কারাবাসও করেছেন দীর্ঘকাল। ...more

২৭-অক্টোবর-২০২২

মুখোমুখি গোদার, সোলানাস
ফার্নান্দো সোলানাস

Godard by Solanas, Solanas by Godard
হ্যাঁ,সার্বিক মুক্তির জন্য সংগ্রামে প্রত্যেককে যুক্ত হতেই হবে। কেউই একেবারে নির্দোষ, নিষ্পাপ দর্শকমাত্র নয়। আমরা সবাই রয়েছি আমাদের মাটির পাঁকে আর আমাদের মস্তিষ্কের ভয়ঙ্কর শূন্যতায় হাত নোংরা করার প্রক্রিয়ায়। যে কোন নীরব দর্শকই হয় ভীতু নয়ত বিশ্বাসঘাতক। ...more

২৬-অক্টোবর-২০২২

গোয়ের্নিকা আঁকলেন পিকাসো
আলাঁ সেরে

AndPicassoPaintedGuernica
আলাঁ সেরে- ফরাসী, পেশায় স্কুলশিক্ষক। স্কুলের বাচ্চাদের জন্য বই লেখেন। লিখলেন পিকাসোর জীবনী। গোয়ের্নিকার জীবনীও। যদিও এই সৃষ্টিকে জীবনী না বলে কবিতা বলাই ভালো। আজ, পিকাসোর জন্মদিনে তার ভাষান্তর প্রকাশ করা হল। ...more

২৫-অক্টোবর-২০২২

মাহশার ইরান
উর্বা চৌধুরী

Masha's Iran
১৬ সেপ্টেম্বর ২০২২, ইরানের তেহরানে পুলিশ হেফাজতে মৃত্যু হয় ২২ বছরের কুর্দি মেয়ে মাহ্শা আমীনির। সে দেশের উচিত কায়দায় হিজাব না পরায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল নীতিশিক্ষা দেওয়ার জন্য। সাক্ষীদের বক্তব্যে জানা যায় যে, বারবার তাঁর মাথায় লাঠি দিয়ে অজস্র নির্মম আঘাত করা হয় সেই হেফাজতে। এরপর হাসপাতালে ভর্তি করা হলে তার মৃত্যু হয়। ...more

২৪-অক্টোবর-২০২২

ক্ষুধা ও দারিদ্র
প্রভাত পট্টনায়েক

Misery And Hunger
এবিষয়ে কোনও সন্দেহ নেই যে, দারিদ্র যদি বাড়ে তাহলে তার ফলে ক্ষুধাও অনেক বেশি বাড়বে। প্রশ্ন হল, এর ঠিক উল্টোটাও সত্য কিনা। অর্থাৎ আগের চেয়ে কম পরিমাণে খাদ্যশস্য আহার করলে তাকে ক্রমবর্ধমান দারিদ্রের প্রমাণ হিসেব ধরে নেওয়া যাবে কিনা। ঠিক এখানেই কাজে লাগে বিশ্ব ক্ষুধা সূচক। ...more

২৪-অক্টোবর-২০২২

মার্কসবাদ এবং জাতপাতের প্রশ্ন
প্রভাত পট্টনায়েক

Caste Struggle In India
জাতপাত, শ্রেণি এবং লিঙ্গ বিভিন্ন সময়পর্বে সংগ্রামের প্রধান ক্ষেত্র হিসাবে উদ্ভূত হতে পারে। এবং এগুলির যে কোনও ইস্যুও সামনে এসে হাজির হোক না কেন, তাকে নিয়েই প্রগতিশীল শক্তিকে সংগ্রামে নামতে হবে। ...more

২৩-অক্টোবর-২০২২

অক্টোবরের দিনগুলি
নাদেঝদা ক্রুপস্কায়া

Reminiscences Of Lenin
বলশেভিক পার্টি, অত্যন্ত সুচিন্তিত পরিকল্পনার সঙ্গেই অক্টোবরে ক্ষমতা দখলের প্রস্তুতি নিয়েছিল। জুলাইয়ের অভ্যুত্থান শুরু হয়েছিল স্বতঃস্ফূর্তভাবে; কিন্তু পার্টির সংযমী মন তাকে অকালপ্রসূত বলে বিবেচনা করেছিল। সত্যের মুখোমুখি হওয়ার ব্যাপার ছিল, আর সে সত্যটা ছিল এই যে, মানুষ তখনও একটা অভ্যুত্থানের জন্য প্রস্তুত ছিল না। কেন্দ্রীয় কমিটি তাই তা স্থগিত রাখার সিদ্ধান্ত নিল। যে বিদ্রোহীদের রক্ত টগবগ করছিল, তাঁদের সংযত করার কাজটা সহজ ছিল না। কিন্তু, বলশেভিকরা তাঁদের কর্তব্য করেছিলেন; যদিও তা ছিল অত্যন্ত বেদনাদায়ক, কেন না তাঁরা বুঝেছিলেন অভ্যুত্থানের সঠিক সময় বেছে নেওয়াটা ছিল খুবই গুরুত্বপূর্ণ। ...more

২২-অক্টোবর-২০২২

ভারতে মার্কসবাদের প্রভাব
জ্যোতি বসু

India and Marxism: JyotiBasu
মার্কসবাদের প্রয়োগ করতে গেলে সংশোধনবাদ সম্পর্কেও সজাগ থাকতে হবে, কেননা সংশোধনবাদ মার্কসবাদী চিন্তাধারার মূলগতভাবে পরিপন্থী। সমাজ পরিবর্তনে শ্রেণিসংগ্রামের ভূমিকা, শ্রমিকশ্রেণির নেতৃত্ব এবং সমাজতান্ত্রিক সমাজে উৎপাদনের উপকরণগুলির সামাজিক মালিকানা, শ্রেণিশোষণের অবসান, আন্তর্জাতিকতাবোধ এ সব কিছু হলো মার্কসীয় তত্ত্বের মূল কথা এবং মার্কসবাদের সৃজনশীল প্রয়োগের নামে এ সবকে কোনোভাবেই লঘু করা যায় না। ...more

২১-অক্টোবর-২০২২

নো পাসারনের যোদ্ধা
রণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

Christopher Caudwell
মার্কসবাদী তাত্ত্বিক ক্রিস্টোফার কডওয়েলের আজ জন্মদিন। ছিলেন ব্রিটেনের কমিউনিস্ট পার্টির সদস্য। ১৯৩৭, স্পেনে ফ্র্যাঙ্কোর বিরুদ্ধে ফ্যাসি-বিরোধী লড়াইয়ে আন্তর্জাতিক ব্রিগেডে যোগ দিয়ে যখন শহীদ হয়েছিলেন, তখন তাঁর বয়স মাত্র ২৯। তাঁর বিখ্যাত বই স্টাডিজ ইন এ ডাইং কালচার- এর অনুবাদ করেন রণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। অনুবাদকের ভূমিকাটি এখানে প্রকাশ করা হল। ...more

২০-অক্টোবর-২০২২

কার্ল মার্কস এবং তাঁর ইতিহাস চেতনা
ইরফান হাবিব

Karl Marx and History
ঐতিহাসিক ঘটনাদি আয়ত্ত করা যায় এবং সেই ঘটনাদির উন্মোচন, নির্বাচন ও ব্যাখার মাধ্যমে অতীত সম্পর্কে আমরা আমাদের জ্ঞানকে নিখুঁত করতে পারি। তিনি ইতিহাসের যথার্থতা সম্পর্কে মার্ক ব্লচের ধারণাকেও সমানভাবেই সমর্থন জানান, যেখানে মার্ক ব্লচ বলেছেন যে, ইতিহাসের যথার্থতা প্রকাশ পায়, কি কাজে তা ব্যবহার করা হচ্ছে তার উপর। ...more

১৯-অক্টোবর-২০২২

বঙ্কিমের সেই বিড়াল: বাঙলায় সমাজবাদ-চৰ্চা
রামকৃষ্ণ ভট্টাচার্য

Bankimer Biral
যাঁরা ‘বিড়াল’ পড়েছেন ও যাঁরা পড়েন নি তাঁদের দুপক্ষকেই রচনাটির চালচিত্র মনে করিয়ে দেওয়া বা জানানোর জন্যে। এরপর শুরু হয় বেড়ালের লম্বা এক ভাষণ। সেটিই এই রচনাটিকে বিশেষ এক তাৎপর্য দেয়। বেড়ালের মুখ দিয়ে বঙ্কিম ফরাসি সমাজবিজ্ঞানী পিএর জোসেফ প্রুধোঁ (১৮০৯-৬৫)-র মতটি হাজির করেন। ...more

১৮-অক্টোবর-২০২২

ব্রাজিলে শ্রেণি সংগ্রাম ও রাষ্ট্রপতি নির্বাচন
সুচিক্কণ দাস

Election in Brazil
নানা কৌশলে ভোটের ফলাফলে প্রতিফলিত জনাদেশ খারিজ করার প্রবণতা সম্প্রতি দেখা যাচ্ছে গোটা বিশ্বজুড়ে। ভারতে বিজেপি জনাদেশ নাকচ করে টাকা দিয়ে বিধায়ক সাংসদ কিনে। দরকারে কাজে লাগানো হয় নির্বাচন কমিশন থেকে রাজ্যপাল সব শক্তিকে। ...more

১৮-অক্টোবর-২০২২

রামকৃষ্ণ ভট্টাচার্য: মার্কসবাদের অতন্দ্র সেপাই
শুভেন্দু সরকার

Ramkrishna Bhattacharya: a Memoir
১৯৬৪/৬৫-তে ভিয়েতনামের ওপর মার্কিন সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে কলকাতার উত্তাল ছাত্র আন্দোলনে রামকৃষ্ণবাবুর ভূমিকা ছিল দেখার মতো। অন্যদিকে, ১৯৬৮-তে, যখন সোভিয়েত যুক্তরাষ্ট্রর নেতৃত্বে ওয়ারশ চুক্তিবদ্ধ পূর্ব ইওরোপের অন্যান্য সমাজতান্ত্রিক দেশগুলি চেকোস্লোভাকিয়া আক্রমণ করল, তখন অনেকের মত রামকৃষ্ণবাবুও তা মেনে নিতে পারলেন না। ...more

১৮-অক্টোবর-২০২২

গণসংগীতের উৎস সন্ধানে
সলিল চৌধুরী

On Mass Culture
চল্লিশ ও পঞ্চাশের দশকে বাংলার গণসংগীতে যে জোয়ার এসেছিল, তার ধ্রুবতারা সলিল চৌধুরী, খানিকটা স্মৃতি চারণের ভঙ্গীতে লিখেছেন (১৯৯৩ সালে) তার ধারণা ও অভিজ্ঞতা নিয়ে। ...more

১৭-অক্টোবর-২০২২

নারী নির্যাতন প্রসঙ্গে কাকাবাবুর দুটি লেখা
মুজফ্‌ফর আহ্‌মদ

On Women Issues
প্রকাশিত যেদুটি বিতর্কমূলক লেখা এখানে পুনরুদ্ধৃত করছি তার মধ্যে সমকালীন এক বিশেষ সংকটের প্রেক্ষাপটে মেয়েদের কথা উঠেছে এবং তাঁর যুক্তির অংশ-হিসাবেই লেখক নিয়ে আসছেন কমিউনিস্ট দৃষ্টিকোণ থেকে মেয়েদের সামাজিক অবস্থানের বিশ্লেষণ, যা আজকের সাম্প্রদায়িক বাড়বাড়ন্তের মুহূর্তে নতুন করে স্মরণ করার যোগ্য। ...more

১৭-অক্টোবর-২০২২

তাসখন্দে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার গোড়ার কথা
সুচেতনা চট্টোপাধ্যায়

Formation Of CPI In Taskent
রায় স্মৃতিচারণ করেছেন ঔপনিবেশিক সেনাবাহিনীতে তাদের যে-সাথীরা তখনও ছিল তাদের কাছে এই কথা অজানা রইল না এবং এই খবরগুলি পৌঁছে যাওয়ার ফলে ব্রিটিশ বাহিনীতে বিভেদ সৃষ্টি হল। ব্রিটিশ সেনাবাহিনী থেকে পলাতকদের সংখ্যা প্রতিদিন বেড়ে যেতে থাকল। ...more

১৭-অক্টোবর-২০২২

পার্টির প্রতিষ্ঠা দিবস
সরোজ মুখোপাধ্যায়

Foundation Day Of Communist Party
পার্টির প্রতিষ্ঠা দিবসে বিগত বছরগুলির কাজকর্ম ত্রুটি-বিচ্যুতি আলোচনা করে তার থেকে শিক্ষাগ্রহণ আমাদের করতে হবে ঠিকই, কিন্তু পার্টির বিগত দিনের বিরাট সাফল্য যেন আমরা কখনও ছোট করে না দেখি। পার্টির আন্দোলন-সংগ্রামের কোন কোন পর্যায়ে যে সব ত্রুটি-বিচ্যুতি ঘটেছে সেগুলি বর্ণনা ও পর্যালোচনা এমনভাবে পেশ করা উচিত নয়, যাতে মনে হতে পারে যে, আমরা অতীতে যা করেছি সবই ভুল ছিল। এ দৃষ্টিভঙ্গি মার্কসবাদী দৃষ্টিভঙ্গি নয়। ...more

১৭-অক্টোবর-২০২২

বিপ্লবের দিনেই ভারতীয় বিপ্লবীদের টেলিগ্রাম
সৌভিক ঘোষ

Telegram To Lenin
কী ছিল সেই তারবার্তায়? ছিল ‘একনিষ্ঠ সংহতি’। ছিল প্রত্যয়ী ঘোষণা: ‘রুশ বিপ্লবের আদর্শের প্রতি একনিষ্ঠ সংহতি জানিয়েই আমরা ঘোষণা করছি ভারত ও রাশিয়ার মুক্তি আন্দোলন পৃথিবীর অন্যান্য দেশের মুক্তিসংগ্রামের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ।’ ...more

১৭-অক্টোবর-২০২২

দুই কংগ্রেস
রতন খাসনবিশ

20th Congress Of CPC
বাজারমুখী সংস্কারের নামে এক সময় চীনে রাষ্ট্র নিয়ন্ত্রিত এন্টারপ্রাইজগুলিকে কমজোর করে, তার জায়গায় বেসরকারি পুঁজি চালিত এন্টারপ্রাইজগুলির গুরুত্ব বৃদ্ধির চেষ্টা চলছিল। সমাজতান্ত্রিক বাজার অর্থনীতিতে রাষ্ট্র যে বাজারের ওপর কর্তৃত্ব করে দেঙ শিয়াও পিংয়ের এই মূল উপলব্ধিটিকে কালক্রমে দুর্বল করে তোলা হচ্ছিল। ...more

১৭-অক্টোবর-২০২২

প্রকাশিত ৮৩৮ টি নিবন্ধ
শীঘ্রই প্রকাশ