সাম্প্রতিক সংখ্যা

মার্কসবাদী পথ প্রকাশনা

আপনি এখন ব্যাংক UPI / ফোনপে / গুগল পের মাধ্যমে মার্কসবাদী পথকে ডোনেশন দিতে পারেন।You can now donate to Marxbadi Path through UPI of various apps or payment apps like PhonePay/GooglePay
আন্তর্জাতিক
আফ্রিকা শুধু অতীতের উপনিবেশ নয়, ভবিষ্যতের সংগ্রামও
অচিন্ত্য নারায়ণ চৌধুরী
ভারতীয় মধ্যবিত্ত ইঞ্জিনিয়ার হিসেবে আমি প্রযুক্তির ভাষা বুঝি, উৎপাদনের অঙ্ক বুঝি, কর্পোরেট অর্থনীতির নিষ্ঠুর যুক্তিও বুঝি। কিন্তু নাইজারের ধুলোভরা রাস্তায় হাঁটতে হাঁটতে আবার উপলব্ধি করলাম— মানুষের ইতিহাস শেষ পর্যন্ত মুনাফার নয়, প্রতিরোধের ইতিহাস। ...more
অচিন্ত্য নারায়ণ চৌধুরী
ভারতীয় মধ্যবিত্ত ইঞ্জিনিয়ার হিসেবে আমি প্রযুক্তির ভাষা বুঝি, উৎপাদনের অঙ্ক বুঝি, কর্পোরেট অর্থনীতির নিষ্ঠুর যুক্তিও বুঝি। কিন্তু নাইজারের ধুলোভরা রাস্তায় হাঁটতে হাঁটতে আবার উপলব্ধি করলাম— মানুষের ইতিহাস শেষ পর্যন্ত মুনাফার নয়, প্রতিরোধের ইতিহাস। ...more
১৮-জুলাই-২০২৬
এমির সাদের
দীর্ঘ সময় পর, প্রথমবারের মতো দেশ দু’টি আজ সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতির মুখোমুখি। যেখানে ব্রাজিলে অর্থনীতির বিকাশ ঘটছে, পূর্ণ কর্মসংস্থান বজায় রয়েছে, নিয়ন্ত্রণে রয়েছে মুদ্রাস্ফীতি— সেখানে আর্জেন্টিনার অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন।
...more১৭-জুলাই-২০২৬
টিম মার্কসবাদী পথ
কোনও ফুটবল টিমকে হারানো নয়, এটি ছিল একটি দেশকে হারানো। যদিও ম্যাচের আগে আমরা বারবার বলেছিলাম, মালভিনাস যুদ্ধের সঙ্গে ফুটবলের কোনও সম্পর্ক নেই, কিন্তু ভিতরে-ভিতরে আমরা বেশ উপলব্ধি করছিলাম যে ওরা আমাদের বাচ্চাদের কী নির্মমভাবে মেরেছে এই যুদ্ধে। এটা ছিল আমাদের প্রতিশোধ। এটা ছিল মালভিনাসের একটি অংশের পুনরুদ্ধার। আমরা যুদ্ধের সঙ্গে ফুটবলকে মিশিয়ে না দেওয়ার কথা যেটা বলেছিলাম, সেটা মিথ্যে। পুরোপুরি মিথ্যে।
...more১৫-জুলাই-২০২৬
রবিকর গুপ্ত
সাম্প্রতিক সময়ে গত ২৮-শে জুন গ্রাজের স্থানীয় নির্বাচনে ৩৫.৭ শতাংশ ভোট পেয়েছেন কমিউনিস্টরা। প্রায় ৭ শতাংশ ভোট বাড়িয়ে কমিউনিস্টরা আবার ফিরেছেন ক্ষমতায়। ...more
১১-জুলাই-২০২৬
শমীক মণ্ডল
একই সময়ে, কিউবা গোপনে কাবো ভার্দের ছত্রিশ জনের একটি দলকে স্বাগত জানায়। যাদের নেতৃত্বে ছিলেন পেদ্রো পিরেজ— যিনি স্বাধীনতার পর কাবো ভার্দের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি হয়েছিলেন। প্রায় দু’বছর ধরে কিউবা তাদের সামরিক প্রশিক্ষণ দেয়। লক্ষ্য ছিল— প্রশিক্ষণ শেষে— কাবো ভার্দের কোনও একটি দ্বীপে (সান্তো আন্তাও অথবা সান্তিয়াগো— উভয়ই পাহাড়ি এলাকা) পিএআইজিসি-র গেরিলা যোদ্ধারা নৌ-পথে অবতরণ করবে। এবং দলের স্থানীয় গোপন সংগঠনের সহায়তায় পুরো দ্বীপপুঞ্জ জুড়ে সশস্ত্র সংগ্রামকে ছড়িয়ে দেবে। তবে ১৯৬৭-র শেষের দিকে, কাবরাল এবং পিএআইজিসি-র নেতৃত্ব এই অবতরণ পরিকল্পনাটি বাতিল না করে কেবল স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। যদিও, পর্তুগিজ ফ্যাসিবাদী ও ঔপনিবেশিক স্বৈরতন্ত্রের দমন-পীড়ন বৃদ্ধি পাওয়া সত্ত্বেও, তারা দলের নৌ-বাহিনী গড়ে তোলার এবং দ্বীপগুলোতে গোপন নেটওয়ার্ক বিস্তারের কার্যক্রম জারি রাখে। ...more
০৪-জুলাই-২০২৬
জেরেমি করবিন
আমি ফুটবল ভালোবাসি। কিন্তু শেষ পর্যন্ত এটি নিছকই একটি খেলা। মানুষের জীবন তো আর তা নয়। মানুষের জীবন, মর্যাদা এবং অধিকার তার চেয়ে অনেক বড়। তাই এখন প্রয়োজন সাহসী অবস্থানের। তোষণ, ভীরুতা আর সুবিধাবাদী নীরবতার রাজনীতি থেকে বেরিয়ে এসে স্পষ্টভাবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার সময় এসেছে।
...more২৬-জুন-২০২৬
রবিকর গুপ্ত
বিক্ষোভের আর আন্দোলনের টুকরো টুকরো এই কোলাজ ধীরে ধীরে জুড়ে তৈরি হতে লাগল গণ বিদ্রোহের একটি বৃহৎ চিত্র। যোগসূত্রের ঐতিহাসিক দায়িত্ব আবারও নিলেন আদিবাসীরা। সামগ্রিক ভাবে দেশের এই শোচনীয় পরিস্থিতিতে গত ৮-ই এপ্রিল পান্ডো ও বেনি প্রদেশ থেকে লং মার্চ শুরু করলেন তাঁরা রাজধানী লা পাজ্-এর উদ্দেশ্যে। এই মিছিলে পা মেলালো বলিভিয়ান ওয়ার্কস সেন্ট্রাল (সিওবি)-এর সঙ্গে যুক্ত সমস্ত সংগঠন। দেশকে বাঁচানোর এই যাত্রায় সামিল হলেন খনি শ্রমিক, স্বাস্থ্য কর্মী, গ্রামীণ শিক্ষক, পরিবহন কর্মীরা। ...more
১৮-জুন-২০২৬
ময়ূখ বিশ্বাস
আসলে ষাট বছরের বেশি সময় ধরে মার্কিনীরা নিষেধাজ্ঞা জারি রেখেও ব্যর্থ হয়েছে। প্রজন্মান্তর হয়েও সমাজতন্ত্রী কিউবার নাগরিকেরা বিপ্লবী রয়ে গিয়েছে। আফ্রিকায় বছরের পর বছর লড়ে গিয়েছে আন্তর্জাতিকতাবাদী সেনা হয়ে। ফিদেল আর রাউলের সেই আন্তর্জাতিকতাবাদ কিউবার ভূখণ্ড এক ইঞ্চিও বাড়ায়নি, সোনা-দানা-তেল লোটেনি। শুধু ফিরিয়ে এনেছে কিউবার শহিদ সন্তানদের। যারা লড়েছেন বিশ্ব মানবতার মুক্তির জন্যে আলজেরিয়া থেকে নিকারাগুয়ায়। এসবের জন্যে কিউবার ভৌগোলিক সীমানা বাড়েনি কিন্তু রাজনৈতিক সীমানা বেড়েছে। কিউবার মানবিকতা, কিউবার প্রতি সংহতি, বিপ্লবী কিউবার সম্মান পৃথিবীর বুকে ছড়িয়ে পড়েছে। ...more
২৯-মে-২০২৬
ময়ূখ বিশ্বাস
মার্কিন সাম্রাজ্যবাদ ১৯৬০ সালের কুখ্যাত ম্যালোরি স্মারকলিপিতে উল্লিখিত নীল নক্সা প্রয়োগ করতে বদ্ধপরিকর। যেখানে ষাটের দশকে মার্কিন কর্মকর্তা লেস্টার ম্যালোরি স্পষ্ট করেছিলেন, মার্কিন সাম্রাজ্যবাদের লক্ষ্য হলো ছোট্ট কিউবাকে ‘অর্থ ও খাদ্য সরবরাহ’ থেকে বঞ্চিত করা, ‘মজুরি ও প্রকৃত আয়’ কমিয়ে আনা এবং ‘ক্ষুধা, হতাশা থেকে সরকারের পতন’ ঘটানো। তাই ভেনেজুয়েলার কায়দাতেই একই ভাবে সন্ত্রাসবাদ ও ড্রাগ পাচারের মিথ্যা অজুহাত তৈরি করা হচ্ছে কিউবার বিরুদ্ধে। এভাবেই অতি দক্ষিণপন্থী ট্রাম্প প্রশাসন আক্রমণের ক্ষেত্র প্রস্তুত করছে। ...more
২৮-মে-২০২৬
বিজয় প্রসাদ
এই শীর্ষবৈঠকে চীনের আচরণ পূর্ব এশিয়ার ব্যাপ্তি ছাড়িয়ে আরও বড় অঞ্চলে রাজনৈতিক শিক্ষার উপাদান হয়ে থাকবে। শি দেখালেন যে, আত্মসমর্পণ না করে কিংবা নাটকীয়তার আশ্রয় না নিয়েও মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ প্রতিরোধ করা সম্ভব। প্রতীকি আড়ম্বর কিংবা আবেগে ঠাসা অভিযোগ দায়েরের কোনও দরকার হয় না। সার্বভৌম এবং সমান শক্তিসম্পন্ন দেশ হিসাবে মার্কিন যুক্তচরাষ্ট্রকে বিবেচনা করেছে চীন এবং শান্ত চিত্তে সেই সমতার ওপর গুরুত্ব আরোপ করেছে। গ্লোবাল সাউথের দেশগুলির পক্ষে এমন অবস্থান নিতে পারাটা খুবই গুরুত্বের। কারণ তারা বিপুল চাপের মোকাবিলা করে সার্বভৌম উন্নয়ন প্রকল্প গড়ে তোলার চেষ্টা করছে। ...more
২৪-মে-২০২৬
প্রভাত পট্টনায়েক
তেলের দাম ধারাবাহিক ভাবে বাড়লে গ্লোবাল সাউথের দেশগুলিতে মন্দা আরও তীব্র চেহারায় দেখা দেবে। মূল্যস্ফীতির কারণে দেশের লোকের পণ্য ও পরিষেবা কেনার চাহিদা সঙ্কুচিত হওয়ার কারণে দেখা দেবে তীব্র মন্দা। এর ওপরে থাকবে বিদেশি খাতকদের চাপিয়ে দেওয়া কড়া ‘ব্যয়সঙ্কোচের’ শর্ত। এর মানে হল, এসব দেশের লোকেদের জীবনধারনের খরচ জোটানো আরো কঠিন হয়ে পড়বে। সুতরাং, এই সব দেশের জনসাধারণের যা আশু করণীয় তা হল, আমেরিকার ওপর চাপ সৃষ্টি করা যাতে এই পুরোপুরি অনৈতিক ও বেআইনি যুদ্ধ তারা বন্ধ করে। ...more
২২-মার্চ-২০২৬
প্রবীর পুরকায়স্থ
প্যালেস্তাইন একটি আন্তর্জাতিক বিষয় এবং বিশ্বের উপনিবেশ মুক্ত করার অভিন্ন অংশ। ইরানের তরফে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া দেখিয়ে দিয়েছে পৃথিবী কতটা পরস্পর সংযুক্ত এবং পশ্চিম এশিয়াকে ঘেটোয় পরিণত করে কাজ হবে না। আমাদের স্মরণে রাখা উচিত, এই অঞ্চল থেকে শুধু তেল আর প্রাকৃতিক গ্যাস পাওয়াটাই আমাদের জন্যে একমাত্র বিষয় নয়। সেখানে কর্মরত দেশান্তরী ভারতীয়রা ভারতে বহিরাগত নগদ-প্রবাহের এক গুরুত্বপূর্ণ অংশ রাখেন সেটাও বিপদাপন্ন হবে যদি পশ্চিম এশিয়া বিপর্যস্ত হয়। ...more
১৯-মার্চ-২০২৬
এম কে ভদ্রকুমার
সর্বোচ্চ পরিহাস হল, যে ট্রাম্প আগে হুকুম জারি করেছিলেন যে ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য রাশিয়ার তেল কেনা বন্ধ করতে হবে ভারতকে, তিনিই এখন দিল্লিকে ‘অনুমতি’ দিচ্ছেন আগামী ৩০ দিন পর্যন্ত অন্য কোনও আদেশ জারি করা না-হলে, ভারত রাশিয়ার তেল কিনতে পারবে যাতে ইরানের বিরুদ্ধে তাঁর ঘোষিত যুদ্ধটি মসৃণভাবে চলতে পারে। …সার্কাসের তাঁবুর বাধ্য সিংহরা চাবুকের শব্দে ওঠে বসে। আমাদেরও সেই রকম ওঠবোস করার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। দেখেশুনে মনে হচ্ছে আমাদের শাসককুলের দুকান কাটা। কারণ সারা বিশ্বের দর্শকদের সামনে যখন তাদের সঙ্গে খোলাখুলি ও নির্লজ্জভাবে এমন ব্যবহার করা হচ্ছে, ওয়াশিংটনের নির্দেশে যখন ভারতকে একটা তাঁবেদার রাষ্ট্রের পর্যায়ে নামিয়ে দেওয়া হচ্ছে, তখনও এই শাসককুলের কোনও হেলদোল নেই। ...more
১৩-মার্চ-২০২৬
স্ট্যানলি জনি
এই পরিস্থিতিতে একমাত্র যে পথে ইজরায়েল তাদের লক্ষ্য পূরণ করতে পারে সেটা হল ইরানে শাসক বদল। তেমনটা হলে সেটা ভূরাজনৈতিকভাবেও ইজরায়েলের পক্ষে লাভজনক হবে। সাদ্দাম হুসেনের ইরাক আর নেই। নেই গদ্দাফির লিবিয়া। বাশার আল আশাদ এখন মস্কোয়। প্রাক্তন জিহাদিরা এখন দামাস্কাস চালাচ্ছে। হেজবুল্লা দুর্বল হয়ে পড়েছে। হামাসকে ঠেলে গাজার ধ্বংসস্তূপে পাঠিয়ে দেওয়া গেছে। এসবের নিন্দা করে চিঠি লেখা ছাড়া আরব দেশগুলো আর কিছুই করবে না। অতএব শেষ সংশোধনবাদী ক্ষমতা হিসাবে টিকে রয়েছে ইরান। ...more
০৪-মার্চ-২০২৬
বৃন্দা কারাত
ভারতে এমন একজন ক্যাবিনেট সদস্য রয়েছেন যিনি ইচ্ছাকৃতভাবে যোগাযোগ রেখে গেছেন একজন সাজাপ্রাপ্ত যৌন অপরাধীর সঙ্গে এবং তারপরেও তিনি সাফাই দিচ্ছেন এই সম্পর্কের সপক্ষে। এটা দেশের পক্ষে অমর্যাদাকর। এরপরেও যে তিনি মন্ত্রীপদে রয়ে গেলেন তার মানে কি এই যে এর পিছনে প্রধানমন্ত্রীর সম্মতি রয়েছে? ...more
২৩-ফেব্রুয়ারি-২০২৬
প্রকাশ কারাত
ভারত এখন ধীরে ধীরে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সহযোগী হয়ে উঠেছে। কিন্তু তবুও ভারত পুরোপুরি যুক্তরাষ্ট্রের শিবিরে অবস্থান করতে পারেনি। বর্তমানে বিশ্বের ক্রমবর্ধমান বহুমেরুত্বের প্রবণতাই এর প্রধান কারণ। ব্রিকস, সাংহাই কো-অপারেশন অরগানাইজেশনের মতো বিভিন্ন বহুমেরু সংস্থা ও জোট গড়ে উঠেছে। এই সংস্থাগুলির সঙ্গে ভারত যদি সম্পর্ক না রাখে, তাহলে ভারতের স্বার্থ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাই দেশে আমাদের গণ-আন্দোলন ও গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলতে হবে। এই আন্দোলনগুলির রাজনৈতিক লক্ষ্য হবে— ভারত যেন আবার নিজের স্বাধীন পররাষ্ট্রনীতি ও কৌশলগত স্বাধিকার ফিরে পায়। ...more
২১-ফেব্রুয়ারি-২০২৬
প্রকাশ কারাত
এই বোঝাপড়াটা থাকা খুবই গুরুত্বপূর্ণ যে, আমরা আন্তর্জাতিক লগ্নিপুঁজির যুগে রয়েছি যেখানে বিভিন্ন দেশের লগ্নিপুঁজিগুলি একসঙ্গে মিশে গেছে এবং আন্তর্জাতিক স্তরে চলমান রয়েছে। এই সমস্ত দেশের লগ্নিপুঁজিগুলির মধ্যে পার্থক্য নিরূপণ করা এখন আর সম্ভব নয়। ...more
২০-ফেব্রুয়ারি-২০২৬
শান্তনু দে
বাংলাদেশ আরও একবার প্রমাণ করেছে তারা ধার্মিক হতে পারেন, ধর্মান্ধ নন। জামাতের তৈরি করা ভাষ্যের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে প্রকৃত বাংলাদেশ। আরেকটা আফগানিস্তান, বা পাকিস্তান হতে দেননি। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ নির্বাচনে কোন্ দল বা জোট জিতেছে, কাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হয়নি— তার চেয়েও বড় কথা হলো উগ্র সাম্প্রদায়িক শক্তি জিততে পারেনি। ক্ষমতা দখলে ব্যর্থ হয়েছে। জামাতের ছত্রছায়া থেকে বেরতে না পারার জন্য এনসিপি-কেও বাংলাদেশের অসাম্প্রদায়িক মানুষ রেয়াত করেননি। ...more
২০-ফেব্রুয়ারি-২০২৬
শান্তনু দে
আরএসএসের কাছে যেমন গোলওয়ালকার, জামাতের কাছে তেমনই মওদুদি। মওলানা আবুল আলা মওদুদি। ১৯৩৮-এ গোলওয়ালকার লেখেন উই অর আওয়ার নেশনহুড ডিফাইন্ড। প্রকাশ পায় ১৯৩৯-এ। দু’বছর বাদে ১৯৪১ সালের আগস্টে মওদুদির নেতৃত্বে পাঠানকোটে তৈরি হয় জামাত-ই-ইসলামি। গোলওয়ালকার এবং মওদুদির রাজনৈতিক প্রকল্প এবং ভূমিকার সাদৃশ্য বাস্তবিকই চমকপ্রদ। হিটলার যেমন গোলওয়ালকারের নায়ক, ঠিক তেমনি মওদুদির কাছেও। ...more
০৬-ফেব্রুয়ারি-২০২৬
বাপ্পা সিনহা
ইরান যে ইলেকট্রনিকস যুদ্ধে জিতল তার প্রভাব এখনকার সংকটে সীমাবদ্ধ থাকবে না। তথ্যের পরিসরে উপগ্রহ প্রযুক্তি অপছন্দের শাসকদের গলা টিপে ধরবে। সাম্রাজ্যবাদী শক্তিগুলিকে এমন আশ্বাস দিয়ে রেখেছে উপগ্রহ প্রযুক্তির একচেটিয়া মালিকেরা। সেটাকে ইরানে অন্ততপক্ষে আংশিকভাবে ব্যর্থ করা গেছে। স্পেস এক্সের মালিকানায় রয়েছে ৬০০০ উপগ্রহ। এগুলোর দাম কয়েকশ কোটি টাকা। সেগুলোকে স্থলভিত্তিক ব্যবস্থার সাহায্যে নিষ্ক্রিয় করে তোলা যায়, তোলা যায় খুবই সামান্য খরচে। এটাই ইরানের আংশিক সাফল্যের প্রভাব। ...more
৩১-জানুয়ারি-২০২৬
বিজয় প্রসাদ
প্রথমে কেন্দ্রীয় ব্যাঙ্কের নীতির বিরুদ্ধে প্রতিবাদে নেমেছিলেন ব্যবসায়ীরা। খুব শিগগরিই তাকে বদলে দেওয়া হয়েছিল একটা হিংস্র, রাষ্ট্রের ওপর থেকে নীচ পর্যন্ত হামলা চালানো একটা আন্দোলনে। গোড়ায় ‘প্রতিবাদের’ রূপ ছিল শান্তিপূর্ণ জমায়েত। দ্রুত তা পরিণত হয়েছিল উচ্চমাত্রার শহরভিত্তিক অন্তর্ঘাতমূলক কার্যকলাপে। এর জেরে ১০০ জন নিরাপত্তা অফিসারের মৃত্যু হয়েছে। জানা যাচ্ছে যে, কয়েকজন অফিসারকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে। একজন নিরাপত্তারক্ষীর মাথা কেটে ফেলা হয়েছে, একটি ক্লিনিক জ্বালিয়ে দেওয়া হয়েছে, তাতে একজন নার্সের মৃত্যু হয়েছে। সাধারণ নাগরিকদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে স্বল্পপাল্লার আগ্নেয়াস্ত্র থেকে। এ থেকেই স্পষ্ট যে, দেশের মধ্যেকার উত্তেজনা বাড়াতে সর্বোচ্চ প্রয়াস চালানো হয়েছিল এবং সেটাই ছিল বিদেশি হস্তক্ষেপের জমি তৈরি করার একটি অজুহাত। মার্কিন বিদেশ দপ্তর ও মোসাদ খোলাখুলি হিংসায় মদত দিচ্ছে। ...more
২৫-জানুয়ারি-২০২৬
বিজয় প্রসাদ
সেই ১৯৭৯ সাল থেকে আরব ও মুসলিম দুনিয়ায় রাজতন্ত্র উচ্ছেদের বাইরেও আন্দোলনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ইরান। প্যালেস্তিনীয়দের সংগ্রামেরও গুরুত্বপূর্ণ সমর্থক ইরান। ইরানে বিদেশি হস্তক্ষেপ নতুন নয়। ১৯৭৯ সালের ইরানের বিপ্লবের বিরুদ্ধে নানা উপায়ে একটানা যুদ্ধ চলছে। ইরানের বিক্ষোভে ইজরায়েলের গোয়েন্দাদের ভূমিকা রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র খোলাখুলি প্রতিবাদীদের বলেছে যদি সরকারের তরফে হিংসা বাড়ে তাহলে আমেরিকা তেহরানে বোমাবর্ষণ করবে। ...more
২৪-জানুয়ারি-২০২৬
মানোলো ডে লস স্যান্টোস
আজ ভেনেজুয়েলা ‘ব্রেস্ট-লিস্টভস্ক’ মুহূর্তের মুখোমুখি। একদিকে দক্ষিণপন্থী সরকারগুলির মধ্যে ভেনেজুয়েলা একা হয়ে পড়েছে। এই দেশ প্রায় সর্বাত্মক অবরোধের মুখে পড়েছে। এই পরিস্থিতিতে বিপ্লবের মূল নেতৃত্ব গুরুত্ব দিচ্ছেন ভবিষ্যতের সংগ্রামের বাহিনীর পশ্চাদভাগের ঘাঁটি হিসাবে এই রাষ্ট্র যেন টিকে থাকতে পারে। এই প্রেক্ষিতে পিএসইউভি ও ভেনেজুয়েলা সরকার যে বিষয়ে গুরুত্ব দিচ্ছে তা হল, বিপ্লবী রাষ্ট্রক্ষমতাকে রক্ষা করা। ১৯৯২-এর বিদ্রোহের ব্যর্থতার পর কমান্দান্তে হুগো শাভেজ যেমনটা বলেছিলেন, ‘আজ আমাদের অবশ্যই পশ্চাদপসরণ করতে হবে আগামী দিনের অগ্রগতির স্বার্থে।’ ...more
১৫-জানুয়ারি-২০২৬
প্রভাত পট্টনায়েক
‘আমরা ওই দেশ থেকে বিপুল পরিমাণ সম্পদ তুলে নিয়ে আসতে চলেছি’। যে টাকা তৈরি হবে তা শুধুমাত্র ভেনিজুয়েলার জনগণ পাবে না, পাবে মার্কিন তেল কোম্পানিগুলি এবং ‘ক্ষতিপূরণ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রও’। ‘ক্ষতি’ বলতে ইঙ্গিত করা হয়েছে ভেনিজুয়েলা সরকারের তরফে তেল সম্পদের জাতীয়করণের সিদ্ধান্তকে। বিশ্বে ভেনিজুয়েলা সর্ববৃহৎ তেলভাণ্ডারের অধিকারী যা বিশ্বের মোট তেল ভাণ্ডারের ১৭ শতাংশ। ভেনিজুয়েলার তেল লুট সম্পর্কে ট্রাম্পের প্রস্তাব তার দখলদারি এবং ‘দেশ চালানো’-র অন্তরালে থাকা আসল কারণের নির্লজ্জ স্বীকৃতি। ...more
১১-জানুয়ারি-২০২৬
তারিক আলি
আমি তখন কারাকাসে ছিলাম। এই শহরের সবুজে ঘেরা পূর্বদিকের প্রান্ত এলাকার একটি রেস্তোরাঁয় ঢুকে তিনি স্তম্ভিত হয়ে যান। ওই এলাকাতেই ভেনেজুয়েলার বুর্জোয়ারা থাকে। সেই রেস্তোরাঁতেই স্থানীয়রা কার্টারকে দেখে গালাগালি দিয়েছিল। পরে তিনি বলেছিলেন, ‘বিশ্বের কোথাও আমি কখনও এ-ধরনের বিরোধী দেখিনি’। যখন তাঁকে প্রশ্ন করা হয়, নির্বাচন কেমন দেখলেন? তিনি উত্তর দেন, ‘কোনও দেশে তিনি এত স্বচ্ছ নির্বাচন দেখেননি’। স্পষ্টতই তিনি এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রকেও হিসাবের মধ্যে রেখেছি ...more
০৯-জানুয়ারি-২০২৬
টিম মার্কসবাদী পথ
এটি শুধু ভেনেজুয়েলার বিরুদ্ধে একটি রাষ্ট্রীয় সন্ত্রাস নয়, একইসঙ্গে সেইসব দেশের জন্য একটি হুঁশিয়ারিও বটে— যারা ট্রাম্প ডকট্রিনের কাছে মাথা নোয়াতে নারাজ। এটি তৈরি করেছে এমন এক জঘন্য নজির, যা জন্ম দিয়েছে কিছু জরুরি প্রশ্নের: এরপর লাতিন আমেরিকার কোন্ দেশ, কোন্ রাষ্ট্রপতি, অথবা কোন্ রাজনৈতিক নেতা হবেন মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী টার্গেট! এটি এমন এক প্রশাসনের কাছ থেকে এসেছে, যারা কেবল কোনও আইনেরই তোয়াক্কা করে না, বরং মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্যাসিস্ত ‘বিচারপতিদের’ বিচার থেকেও নিজেদের মুক্ত রাখার বন্দোবস্ত করে রেখেছে। ...more
০৫-জানুয়ারি-২০২৬
বিজয় প্রসাদ, তারোয়া জুনিগা সিলভা
৩ জানুয়ারির হামলা মার্কিন যুক্তরাষ্ট্রের সেই যুদ্ধের একটা অংশ যা শুরু হয়েছিল ২০০১ সালে। চিনুক হেলিকপ্টারের ইঞ্জিন স্তব্ধ হওয়ার দীর্ঘকাল পরেও চলবে এই যুদ্ধ।
...more০৪-জানুয়ারি-২০২৬
বিজয় প্রসাদ
হাইব্রিড ওয়ার বা মিশ্র যুদ্ধ মানে অর্থনৈতিক জবরদস্তি, আর্থিকভাবে শ্বাসরুদ্ধ করা, ভুল তথ্যের প্রচারযুদ্ধ, আইনি মারপ্যাঁচ, কূটনৈতিকভাবে একঘরে করা, বেছে বেছে হিংসাত্মক ঘটনা ঘটানো। এই সব হিংসাত্মক ঘটনার লক্ষ্য সার্বভৌম রাজনৈতিক প্রকল্পগুলিকে বিপথগামী করা ও অস্থির পরিস্থিতি তৈরি করার নানা উপায় কাজে লাগানো যাতে পুরোদমে আগ্রাসন চালানোর আর দরকার পড়ে না। এই যুদ্ধের লক্ষ্যে ভূখণ্ড দখল নয়। বরং রাজনৈতিক আত্মসমর্পণের পথ প্রস্তুত করা: যেসব রাষ্ট্র জাতীয় সম্পদ পুনর্বণ্টনের চেষ্টা করছে, জাতীয়করণ করছে কিংবা স্বাধীন বিদেশ নীতি নেওয়ার চেষ্টা করছে, তাদের সবক শেখানোই আসল লক্ষ্য। ভেনেজুয়েলায় সেটাই করছে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার।
...more০৩-জানুয়ারি-২০২৬
পাবলো মেরিগুয়েত
অর্থনীতির ভাষায় বললে, মধ্য-বাম জোটের প্রার্থী জারার প্রস্তাব হল শ্রমিকদের মাসে ন্যূনতম বেতন হবে ৭৫০,০০০ পেসো (প্রায় ৮০০ মার্কিন ডলার)। এর ফলে শ্রমিক পরিবারগুলির মাসে একটা স্থির আয়ের ব্যবস্থা করা যাবে। তাঁর আরও প্রস্তাব ‘ভাইটাল ইলেকট্রিসিটি কনজামপশন’ চালু করা ও কম দামে বিদ্যুৎ দেওয়া। এতে বেশির ভাগ দুঃস্থ পরিবারের অর্থনীতির হাল ফিরবে। ইউনিয়নের মাধ্যমে যৌথ দর কষাকষির ক্ষমতা বাড়াতে চান তিনি। এবং পেনশন সংস্কারের মাধ্যমে যে অগ্রগতি হয়েছিল তাকে টিকিয়ে রাখতে চান। এই সব নীতিতেই সম্প্রতি সবুজ সঙ্কেত দিয়েছে তাঁর জোট। ...more
১৩-ডিসেম্বর-২০২৫
অশোক ভট্টাচার্য
একবিংশ শতাব্দীতে যে নগরায়ণ হচ্ছে তা উৎপাদনভিত্তিক শিল্পকে কেন্দ্র করে নয়। বরং তা পরিষেবাভিত্তিক। এই নগরায়ণ যত মানুষের রোজগারের ব্যবস্থা করতে পারে, প্রয়োজন তার থেকে অনেক অনেক বেশি। একবিংশ শতাব্দীর শিল্পায়ন বা নগরায়ন লক্ষ লক্ষ বেকারের কর্মসংস্থান সৃষ্টি করতে পারে না। দক্ষিণ পূর্ব এশিয়ার সমস্ত শহরগুলিতে একটি বড় অংশের বাসিন্দার বয়স ১৫ থেকে ২৪ বছর। শ্রীলঙ্কায় এই হার ১৯ শতাংশ, নেপালে জনসংখ্যার ২১ শতাংশ, বাংলাদেশে ৪০ শতাংশ। শ্রীলঙ্কার মোট শহুরে জনসংখ্যার ৫৫ শতাংশ বসবাস করে কলম্বো শহরে। বাংলাদেশের প্রায় ৩৩ শতাংশ শহুরে মানুষ বসবাস করে ঢাকায়, নেপালের শহুরে জনসংখ্যার ৪০ শতাংশ মানুষ বসবাস করে কাঠমাণ্ডু শহরে। এই অংশের ছাত্র-যুবদের প্রতিবাদ খুব সহজেই জাতীয় পর্যায়ে প্রতিধ্বনিত হয়। ...more
১২-ডিসেম্বর-২০২৫
অশোক ভট্টাচার্য
স্বাধীনতার পর এই প্রথম শ্রীলঙ্কায় একটি বামপন্থী চিন্তাধারার সরকার প্রতিষ্ঠিত হল, যা আগের দক্ষিণপন্থী সরকারগুলির মতো নয়। এদের লক্ষ্য ছিল কেবলমাত্র একটি পরিবর্তন, যে পরিবর্তন কেবলমাত্র একটি শাসনতান্ত্রিক পরিবর্তন। এই পরিবর্তন সিস্টেমিক বা বর্তমান ব্যবস্থার মধ্যেই একটি ব্যবস্থাগত পরিবর্তন। এই পরিবর্তন কোনও বিপ্লবী বা র্যাডিকাল পরিবর্তন নয়। আবার পুঁজিবাদের অবসান ঘটিয়ে সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থার প্রতিষ্ঠা করাও নয়। তারা বলেছেন, তারা চান একটি ব্যাপক সামাজিক রূপান্তর। এটি হবে একটি নবজাগরণ বা রেনেসাঁ। অর্থনীতির ক্ষেত্রে তারা চান একটি উৎপাদনভিত্তিক অর্থনীতি, যাতে থাকবে কর্মসংস্থান সৃষ্টির সুযোগ। শিল্প-সংস্কৃতি বা সৃষ্টিশীল সংস্কৃতি বা কলা, চলচ্চিত্র, সাহিত্য, সঙ্গীত, নাটক-এর ওপর তারা বিশেষ গুরুত্ব দিতে চাইছেন। স্বাস্থ্য ও শিক্ষায় পরিবর্তনের ভারসাম্য থাকবে সরকারি উদ্যোগের পক্ষে। সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছেন তাঁরা সাংস্কৃতিক মানুষ তৈরি করার ওপর (Cultured Human Being)। ...more
১১-ডিসেম্বর-২০২৫
সুচিক্কণ দাস
১৯৮৯ সালে এক বিরাট সামাজিক বিস্ফোরণের মধ্যে দিয়ে নয়া উদারবাদের বিরুদ্ধে সফল বিদ্রোহের পতাকা তুলে ধরেছিল হুগো শাভেজের ভেনেজুয়েলা। সেই পথ ধরে নয়া উদারবাদের বিরোধিতায় এগিয়ে এসেছিলেন বলিভিয়া, উরুগুয়ে, প্যারাগুয়ে, ব্রাজিল, ইকুয়েডর, চিলি, মেক্সিকোর মতো দেশের মানুষ। আরও অনেক আগে থেকে দিশারী হিসাবে কিউবা তো ছিলই। এই প্রতিরোধের জেরে লাতিন আমেরিকার ওপর আলগা হয়েছিল মার্কিন সাম্রাজ্যবাদের মুঠি। সেই পর্বে লাতিন আমেরিকার নয়া উদারবাদ বিরোধী দেশগুলি গড়ে তুলেছিল একাধিক অর্থনৈতিক ও রাজনৈতিক মঞ্চ। গড়ে উঠেছিল বিকল্প ব্যাঙ্ক এবং ডলারের বিকল্প মুদ্রা সুক্রে। একবিংশ শতকের সমাজতন্ত্রের স্বপ্ন দেখা সেই ভেনেজুয়েলাকে একেবারে ধ্বংস করে সেখানে ট্রাম্প নিখাদ উপনিবেশবাদী দখল কায়েম করতে চাইছেন। তাঁর আসল লক্ষ্য, ভেনেজুয়েলার বিপুল অপরিশোধিত তেলের ভাণ্ডার, যা পৃথিবীর সর্ববৃহৎ ভাণ্ডার, তা দখল করা। ...more
০৮-ডিসেম্বর-২০২৫
শমীক মণ্ডল
আফ্রিকা মহাদেশ জুড়ে যে বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার আছে তার দখল নেওয়ার চেষ্টার কোনও খামতি রাখেনি সাম্রাজ্যবাদী শক্তিগুলি। এই উপনিবেশিক আগ্রাসনকে বাধার মুখে পড়তে হচ্ছে সাহেল অঞ্চলে এসে। তাই কখনও গণতন্ত্র রক্ষার অজুহাতে, আবার কখনও মানবাধিকার লঙ্ঘনের বদনাম দিয়ে তারা এই অঞ্চলের প্রগতিশীল সরকারগুলোকে ক্ষমতাচ্যুত করতে চায়। চলতি বছরে বুরকিনা ফাসোতে ব্যর্থ অভুথ্যান ঘটানোর পরিকল্পনা তারই উদাহরণ। ...more
২৭-অক্টোবর-২০২৫
তারিক আলি
১৯৪৭ সালে যে ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধের সূচনা হয়েছিল তার অবসান এখনও হয়নি। পঞ্চাশ ও ষাট দশকের সোস্যাল ডেমোক্রাট বেন গুরিয়ন এবং গোল্ডা মেয়ার বা আজকের চরম দক্ষিণপন্থী নেতানিয়াহু মন্ত্রীসভার মতো তাদের নেতৃবৃন্দ কখনোই নিজেদের মূল লক্ষ্যকে গোপন রাখেনি, যার নাম ‘এরেটজ ইজরায়েল’ বা ইহুদিস্তান। ২০২৩ সাল থেকেই তাদের একমাত্র লক্ষ্য দাঁড়িয়েছে, প্যালেস্তাইন দাবিকে চিরতরে নিকেশ করে দেওয়া। বাইডেন, ট্রাম্পের সহায়তা এবং ব্রিটেনকে সম্মুখসারিতে রেখে বেশিরভাগ ইউরোপীয় মিত্রদেশগুলির সমর্থন সত্ত্বেও এই লক্ষ্যপূরণ হয়নি। ...more
২১-অক্টোবর-২০২৫
এম এ বেবি
আমাদের প্রতিনিধিদের সুযোগ হয়েছিল দারিদ্র দূরীকরণ কর্মসূচি কী, তা সরাসরি বুঝে নেওয়ার। এগুলির একেবারে নিখুঁতভাবে পরিকল্পনা করা হয় এবং তারপর কার্যকর করা হয়। গ্রামগুলিকে পর্যটন কেন্দ্র হিসাবে উন্নীত করা হয়েছে, কৃষকদের ও প্রান্তিক গোষ্ঠীর লোকজনদের আর্থিক অবস্থার উন্নতি ঘটানো হয়েছে। এছাড়া বিভিন্ন এলাকায় এ ধরনের বৈচিত্রসম্পন্ন উদ্যোগ কার্যকর করা হয়েছে। এগুলি করার সময় নজরে রাখা হয়েছে স্থানীয় স্তরে উন্নয়নের ওপরে। সিপিআই (এম)-এর নেতৃত্বাধীন কেরলের এলডিএফ সরকার একই ধরনের গ্রামীণ পর্যটন উন্নয়ন উদ্যোগ কার্যকর করার চেষ্টা চালাচ্ছে। ...more
২০-অক্টোবর-২০২৫
টিম মার্কসবাদী পথ
মার্কিন সাম্রাজ্যবাদের এ-ধরনের হস্তক্ষেপে কয়েক দশক ধরে এই মহাদেশ এক তুমুল অস্থিরতা, গণতান্ত্রিক পশ্চাদপসরণ-সহ কর্তৃত্ববাদী শাসনের মতো বিপর্যয়কর পরিণতির সাক্ষী— যা আমেরিকার ‘খিড়কির উঠোন’ গোটা লাতিন আমেরিকায় দাগ ফেলেছে। ...more
১৯-অক্টোবর-২০২৫
এম এ বেবি
যখন শুল্ক সন্ত্রাসবাদকে হাতিয়ার করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের প্রায় সব দেশকে হুমকি দিচ্ছেন এবং তাদের ওপর হামলা করছেন, তখন চীন অবিচলভাবে তার বিরোধিতা করছে এবং দৃঢ়ভাবে এর বিরুদ্ধে দাঁড়িয়েছে। এর ভিত্তি রয়েছে চীনের অর্জিত অর্থনৈতিক শক্তি এবং সিপিসির রাজনৈতিক দৃষ্টিভঙ্গীর ওপর। সিপিসি ও সিপিআই(এম) দু-দলের পক্ষ থেকেই এই স্বীকৃতি দেওয়া হয়েছে যে, ডোনাল্ড ট্রাম্পের অধীন মার্কিন রাষ্ট্র নিজেদের আধিপত্য কায়েম করার জন্য একমেরু বিশ্ব চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। ‘দক্ষিণ গোলার্ধের দেশগুলি’ — উন্নয়নশীল দেশগুলিকে — এর প্রতিরোধে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে হবে। ...more
১৬-অক্টোবর-২০২৫
শান্তনু দে
সেকারণে মাচাদো যখন ঘোষণা করেন, ‘ভেনেজুয়েলার সংগ্রাম হলো ইজরায়েলের সংগ্রাম’, তখন আসলেই তিনি মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ভেনেজুয়েলার প্রকৃত সংগ্রামকে আড়াল করতে চান। ভেনেজুয়েলা আজও সব অর্থেই রয়েছে প্যালেস্তাইনের সঙ্গে। আর নোবেল কমিটি যখন মাচাদোকে শান্তি পুরস্কার দেয়, তখন আসলেই চরম অবজ্ঞায় অস্বীকার করে নেতানিয়াহুর বেপরোয়া গণহত্যাকে। ...more
১১-অক্টোবর-২০২৫
টিম মার্কসবাদী পথ
এখন জরুরি হল ইজরায়েল যেন এই সংঘর্ষ বিরতি মেনে চলে। একে সুনিশ্চিত করা আশু প্রয়োজন। সেই সঙ্গেই একে দিতে হবে স্থায়ী রূপ। দেখা উচিত, মানবিক সহায়তা প্রবেশে যেন কোনওরকম বাধা না- আসে— যেমন ঘটেছিল চলতি বছরের ১৯ জানুয়ারির চুক্তির সময়— ইজরায়েলি জমানা তখন তা নির্মমভাবে লঙ্ঘন করেছিল— যুদ্ধবাজ শরিকদের ভোট কিনতে প্যালেস্তিনীয়দের জীবন নিয়ে খেলেছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু— যেমন তারা এতদিন প্যালেস্তাইনের সঙ্গে স্বাক্ষরিত প্রতিটি চুক্তি লঙ্ঘন করে এসেছে। ইজরায়েলি পণবন্দিদের মুক্তি নিয়ে অন্তত নেতানিয়াহুর কোনও মাথাব্যাথা নেই। ...more
১০-অক্টোবর-২০২৫
গ্রেটা থুনবার্গ
ইজরায়েলের বন্দিদশা থেকে মুক্তি পাওয়ার পর গ্রেটা থুনবার্গের ভাষণ। ছাড়া পাওয়ার পর এই প্রথম মুখ খুললেন তিনি।
...more০৭-অক্টোবর-২০২৫
টিম মার্কসবাদী পথ
পশ্চিমের কোনও সরকার খুব সহজেই দাবি করতে পারে: ‘আমরা তো প্যালেস্তাইনকে স্বীকৃতি দিয়েছি।’ সংক্ষিপ্ত এই বাক্যটি অনেকটা রাজনৈতিক সেফটি ভলভের মতো। জনমনের চাপ কমায়। মিডিয়াকে সন্তুষ্ট করে। অগ্রগতির ইঙ্গিত দেয়। কিন্তু মূল নীতি থেকে যায় অপরিবর্তিত। অনেকটা রোগীকে শুধু যন্ত্রণা উপশমের ওষুধ দেওয়ার মতো, কিন্তু মূল রোগের হচ্ছে না কোনও চিকিৎসা। ...more
২৪-সেপ্টেম্বর-২০২৫
ওয়েব ডেস্ক মার্কসবাদী পথ
তিয়ানজিনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ বৈঠকে তত বেশি আনুষ্ঠানিক ভাষণ হয়নি, বরং এটি ছিল অনেক বেশি প্রতীকি। এই বৈঠক সঙ্কেত দিয়েছে এক পাক্ষিক বিশ্বের দিন শেষ হয়ে গেছে। ডেভেলপমেন্ট ব্যাঙ্ক থেকে এনার্জি করিডোর থেকে মিসাইলের প্রদর্শনী, একটি নতুন বহুপাক্ষিক বিশ্ব ক্রমশ স্পষ্ট চেহারা নিয়েছে। এবং তার জন্য দরকার নেই পশ্চিমের কোনও অনুমতি। ...more
০৫-সেপ্টেম্বর-২০২৫
সুচিক্কণ দাস
দক্ষিণের দেশগুলি থেকে, বিশেষ করে চীনের কাছ থেকে, কর্মসংস্থান ছিনিয়ে নেওয়া, এটাই ট্রাম্পের সংরক্ষণবাদের একমাত্র চালিকা শক্তি নয়। আরও অতিরিক্ত জোরালো কারণ হল ব্যালান্স অফ পেমেন্টের ক্ষেত্রে আমেরিকার ক্রমশ বেড়ে চলা চলতি হিসাব (কারেন্ট অ্যাকাউন্ট) খাতে ঘাটতি। এই ঘাটতির ফলে মার্কিন যুক্তরাষ্ট্র এখন হয়ে উঠেছে বিশ্বের বৃহত্তম খাতক দেশ। ...more
৩১-আগস্ট-২০২৫
সমন্বয় রাহা
সেই প্রথম ১৯৯৩-এর ১৩ সেপ্টেম্বর পিএলও নেতা আরাফত এবং ইজরায়েল প্রধানমন্ত্রীর মধ্যে চুক্তি হয়। ইজরায়েল প্রশাসন প্যালেস্তিনীয়দের মুখপাত্র হিসেবে পিএলও-কে স্বীকৃতি দিতে বাধ্য হয়। ওয়েস্ট ব্যাংক, গাজা অঞ্চলে স্বাধীন প্রশাসন চালানোর স্বাধীনতা আদায় করে পিএলও। প্যালেস্তিনীয়দের জন্য শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান এবং করকাঠামো তৈরির প্রক্রিয়া শুরু হয়। চুক্তি অনুযায়ী গাজা, ওয়েস্ট ব্যাংক অঞ্চল থেকে ইজরায়েল তার সেনা প্রত্যাহার করবে, ঠিক হয়। তবে বিশেষজ্ঞদের মতে এই অসলো চুক্তি ছিল একটি বিপর্যয়কর সিদ্ধান্ত। ...more
৩০-আগস্ট-২০২৫
প্রভাত পট্টনায়েক
এর ওপর ট্রাম্প ব্রিকস নিয়ে হুমকি জারি করেছেন। যার মানে হল ভারতের ওপর তর্জনগর্জন করা যাতে হয় ভারত ব্রিকস ছেড়ে দেয়। নতুবা ব্রিকসের ভেতরে থেকে মার্কিন ট্রোজান হর্স হিসাবে কাজ করে। তব এর কোনও আশু তাৎপর্য নেই। রাশিয়ার তেল কেনার যে আশু ও বুনিয়াদি ইস্যু, তাতে ভারত সরকার নড়বড়ে অবস্থান নিচ্ছে, পরস্পর বিরোধী মন্তব্য করছে। আসলে এ হল ছলচাতুরির আড়ালে মার্কিন যুক্তরাষ্ট্রকে তোষণ করা। ...more
১১-আগস্ট-২০২৫
প্রকাশ কারাত
একদিকে মার্কিনী সাম্রাজ্যবাদী জোট দুর্বল হচ্ছে, অন্যদিকে দক্ষিণ গোলার্ধের যথার্থ মঞ্চ হিসেবে ব্রিকসের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাচ্ছে। নতুন নতুন দেশ এখন ব্রিকসে যোগদান করার আকাঙ্ক্ষা ব্যক্ত করছে। রিও সম্মেলন ‘সহযোগী দেশ’ নামে নতুন একটি স্তরের সংযোজন করেছে মঞ্চে। আটটি দেশকে এবার ‘সহযোগী দেশ’-এর মর্যাদা দেওয়া হয়েছে- বেলারুশ, বলিভিয়া, কিউবা, কাজাখস্তান, মালয়েশিয়া, থাইল্যান্ড, উগান্ডা ও উজবেকিস্তান। নতুন এই স্তর যুক্ত হওয়ায় দক্ষিণ গোলার্ধের আরো বহু দেশ ব্রিকসের সাথে সম্পৃক্ত হয়েছে। ...more
২০-জুলাই-২০২৫
প্রকাশ কারাত
বিদেশ নীতির এই অধিকতর দক্ষিণমুখী যাত্রা মূলত রাষ্ট্রপতি ট্রাম্পকে তোষামোদ করার অভিপ্রায়ে। এবং তাঁর সমস্ত সর্বনাশা দাবিগুলি মেনে নেওয়ার লক্ষ্যে।... অর্থনৈতিক সার্বভৌমত্বই হোক, বা বিদেশ নীতি, কিংবা স্ট্র্যাটেজিক স্বতন্ত্রতা– এই সবকিছুতে এটাই স্পষ্ট– ভারতের গুরুত্বপূর্ণ স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলিতে ঘটছে আত্মসমর্পণের ঘটনা। ...more
১৩-জুলাই-২০২৫
সমন্বয় রাহা
এখানেই থামেননি আদানি। মোদী হ্যায় তো মুমকিন হ্যায়! সীমানা ছাড়িয়ে পৌঁছে গেছেন ইজরায়েলের হাইফা বন্দরে। ২০২২ সাল থেকে Adani Ports and Special Economic Zone (APSEZ) ভূমধ্যসাগরের প্রান্তে মধ্য-পশ্চিম এশিয়ার অন্যতম ব্যস্ত এবং আন্তর্জাতিক ভাবে গুরুত্বপূর্ণ হাইফা বন্দরের ৭০% মালিকানা কিনে নেয়। ইজরায়েলের অর্থনীতিতে আনুমানিক ৫৬% আমদানি-রপ্তানি হয় এই বন্দরের মাধ্যমে। সুতরাং বোঝা যাচ্ছে গণহত্যার বাজারে এই বন্দরের ভূমিকা কতখানি। এবং এর থেকে স্বাভাবিকভাবেই অনুমান করা যাবে আদানির মুনাফার পরিমাণ। ...more
১০-জুলাই-২০২৫
শুভপ্রসাদ নন্দী মজুমদার
১৯৯৬ সালে হঠাৎ করেই প্রকাশ্যে চলে আসে মরু অঞ্চলের কয়েকটি জায়গায় তেজষ্ক্রিয় দূষণের চিহ্নের খবর। দেখা যায় ডিমোনোর কর্মী বা প্রাক্তন কর্মীদের অনেকেই ক্যান্সার-সহ নানা কঠিন রোগে আক্রান্ত হচ্ছে। তখনই প্রশ্ন উঠল সেখানকার কর্মীদের সুরক্ষা ও পরিবেশ সংক্রান্তবিষয় নিয়ে। যেহেতু সরকারিভাবে পরমাণু অস্ত্র নির্মাণের বিষয়টি কখনও স্বীকার করেনি ইজরায়েল, ফলে তেজষ্ক্রিয় বিদূষণের খবরকেও ধামাচাপা দেওয়া হয়। অসুস্থ কর্মীরা যারা সোচ্চার হয়েছিল সুরক্ষার প্রশ্ন তুলে, সরকার ভয় দেখিয়ে তাদের মুখ বন্ধ করে দেয়। এই ভয় এতটাই ব্যাপক হয় যে ইজরায়েলের সমাজকর্মী, আইনজীবী ও সাংবাদিকদের অধিকাংশ এই প্রশ্নে মুখ বন্ধ রাখে। এই সামূহিক নীরবতার ঘটনায় বিহ্বল সাংবাদিক ওলেঙ্কা ফ্রান্জকাই তথ্যচিত্রে দর্শকদের দিকে চোখ রেখে সবিস্ময়ে বলেন, ‘এটাই ইজরায়েল। এই দেশকেও গণতান্ত্রিক দেশ বলা হয়’। ...more
২২-জুন-২০২৫
শান্তনু দে
গত ক’মাসে এই তিনটি গোষ্ঠীকে নিশানা করে ইজরায়েল আসলে আঘাত হানতে চেয়েছে পশ্চিম এশিয়াতে ইরানের প্রভাবের ওপর। ইজরায়েলের যুদ্ধবাজ নেতারা মনে করছেন এতে হিজবুল্লা, হামাস, হুতিকে শেষ করে দেওয়া যাবে। আর এভাবে ইরানকে ‘বেআব্রু ও দুর্বল’ করা যাবে। নেতানিয়াহু আগেই ইরানে ‘জমানা বদলের’ ডাক দিয়েছিলেন। ‘পশ্চিম এশিয়ার রাজনৈতিক মানচিত্র পরিবর্তনের’ কথা বলছেন। এভাবেই পশ্চিম এশিয়ায় আধিপত্য বিস্তার করতে চাইছে ইজরায়েল। যা আসলে পূরণ করবে মার্কিন সাম্রাজ্যবাদের স্বার্থ। ...more
১৭-জুন-২০২৫
প্রভাত পট্টনায়েক
কিন্তু এই প্রচেষ্টা বিশেষ প্রভাব ফেলতে পারেনি। কারণ, বুরকিনা ফাসোর মানুষের সমর্থন রয়েছে তথাকথিত ‘অগণতান্ত্রিক’ ইব্রাহিম ত্রাওরের উপরে। আর তাঁর সরকারের সমর্থনে তারা রাস্তায় বিশাল সব মিছিল আর সমাবেশ করেন। ইসিওডব্লুএএস থেকে বেরিয়ে এসে তৈরি হল এইএস। প্রতিবেশী দেশ আইভরি কোস্টকে ফরাসিরা ব্যবহার করে এসেছে বুরকিনা ফাসোতে অভ্যুত্থান সংগঠিত করার ঘাঁটি হিসেবে। থমাস সাঙ্কারার বিরুদ্ধে ঘটানো অভ্যুত্থানের ষড়যন্ত্রকারীরাও পালিয়ে গিয়েছিল এই আইভরি কোস্টেই এবং এখনও তারা সেখানে বহাল তবিয়তে আছে। এমনকি চলতি বছরের এপ্রিল মাসের ব্যর্থ অভ্যুত্থানও আইভরি কোস্টকেই ঘাঁটি হিসেবে ব্যবহার করে পরিচালনা করা হয়েছিল বলে জানা গিয়েছে। ...more
০৫-জুন-২০২৫
বিজয় প্রসাদ
বন্ধুত্বপূর্ণ আবহ এবং সৌজন্য, শালীনতা বোধের ক্ষয় করে যুদ্ধ, এখন জিপিএস প্রযুক্তি এবং উন্নত রাডার অন্ধকারের পর্দা সরিয়ে অনেক দূরে দেখতে পায়। এই পরিস্থিতিতে একুশ শতকে যখন কোনও সরকার জোর করে ব্ল্যাকআউট চাপিয়ে দেয়, তখন বোঝা যায় কেন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এই পরিস্থিতিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় মানুষকে নিরাপদে রাখার জন্য নয়। আসলে চারপাশ অন্ধকার করে দিয়ে মানুষের মনে এই ভাব জাগিয়ে তোলা হয় যে তারা যুদ্ধের মধ্যে রয়েছেন। এবং এভাবে নাগরিকদের মনে ভয়ের সংস্কৃতি জাগিয়ে তোলা হয়। এভাবে যুদ্ধকে একেবারে বাড়ির উঠোনে এনে ফেলা হয় এবং দেশের জনগণকে যুদ্ধের সংস্কৃতিতে জড়িয়ে ফেলা হয়। আর সেই যুদ্ধের সংস্কৃতি মানুষের চেতনায় ঘৃণাকে পল্লবিত করে তোলে। ...more
১৫-মে-২০২৫
অর্ক রাজপন্ডিত
চীনকে হারাতে হলে আমেরিকার সামনে দুটি রাস্তা খোলা আছে। প্রথমত আমেরিকাকে নিজেদের নীট স্থির পুঁজির বিনিয়োগ বাড়াতে হবে এবং দ্বিতীয়ত আমেরিকা চীনের বৃদ্ধির গতি শ্লথ করে দিতে পারে শুল্ক ও আর্থিক নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়ে। এর আগে নিজেদের আর্থিক ও সামরিক শক্তি কাজে লাগিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সফল হয়েছে তার প্রতিদ্বন্দ্বীদের আর্থিক বৃদ্ধির গতি শ্লথ করে দিতে। তবে চীনের ক্ষেত্রে এমনটা নাও ঘটতে পারে। চীন সামরিক কিংবা অর্থনৈতিক ভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের অধীন নয়। তাই চীনের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র একই কৌশল প্রয়োগ করতে পারবে না।
...more০৮-মে-২০২৫
অর্ক রাজপন্ডিত
ট্রাম্পের আগ্রাসী শুল্ক নীতি পরিস্থিতিকে আরও শোচনীয় করে তুলবে, সঙ্কট আরও গভীর হবে। শুল্ক হল আমদানি করা পণ্যে আরোপিত কর। এর ভূমিকা হল মূলত উপভোগের ওপর করের। শ্রমিক শ্রেণির সদস্যরা তাদের আয়ের একটা বড় অংশ খরচ করেন অত্যাবশ্যকীয় পণ্যে কেনা খাতে। সুতরাং এই শুল্কের প্রভাবে সবচেয়ে বেশি বোঝা বইতে হবে মার্কিন গরিব ও মার্কিন শ্রমিকশ্রেণিকে।
...more০৭-মে-২০২৫
মোসাব আবু তোহা
যুদ্ধবিধ্বস্ত গাজা থেকে উঠে আসা প্যালেস্তিনীয় কবি ও লেখক মোসাব আবু তোহা নিজের যন্ত্রণার কথা শুনিয়ে জয় করলেন বিশ্বের হৃদয়। দ্য নিউ ইয়র্কার পত্রিকায় প্রকাশিত তাঁর লেখা প্রবন্ধগুলির জন্য পেলেন সাংবাদিকতার সর্বোচ্চ স্বীকৃতি– পুলিৎজার পুরস্কার। ২০২৩, বছর-বত্রিশের তোহাকে গাজার উত্তরাঞ্চলের এক চেকপয়েন্টে আটক করে ইজরায়েলি বাহিনী। স্ত্রী আর তিন সন্তানকে সঙ্গে নিয়ে তিনি পালানোর চেষ্টা করছিলেন। ধরা পড়ে যান। সেই ‘বিপদসঙ্কুল যাত্রা’র ভাষান্তর গতবছর ২৬-২৭ ফেব্রুয়ারি দুই পর্বে প্রকাশিত হয়েছিল মার্কসবাদী পথের ওয়েবসাইটে। আজ আমরা আবার তা তুলে ধরলাম। তোহার এই সাফল্য শুধু তাঁর একার নয়, এটি সেই নিপীড়িত জাতির গল্প– যাঁরা প্রতিদিন হারাচ্ছেন প্রিয়জন, আশ্রয় আর অস্তিত্ব। ...more
০৬-মে-২০২৫
সাত্যকি রায়
কম্পিউটার, স্মার্ট ফোন, ইলেকট্রিক ব্যাটারী, থেকে শুরু করে ইলেকট্রিক সরঞ্জাম, খেলনা, জামা কাপড় এসবের মার্কিন আমদানির একটা বড় অংশ আসে চীন থেকে। ইচ্ছে করলেই রাতারাতি এগুলি নিজের দেশে উৎপাদন করা সম্ভব নয় বা পছন্দ মত সাপ্লাই চেইন নির্মাণ করাও সহজ নয়। অন্যদিকে চীন আমেরিকা থেকে কেনে মূলত কৃষিজাত পণ্য যা সহজেই অন্য দেশ থেকে আমদানি করা সম্ভব। চীন ইতিমধ্যেই ব্রাজিল থেকে সয়াবিন আমদানি করা শুরু করেছে। আমেরিকা নানাভাবে চীনকে একঘরে করার চেষ্টা করবে। চীনা কোম্পানিগুলিকে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টক এক্সচেঞ্জে ডি-লিস্ট করার প্রক্রিয়াও চলতে পারে, অথবা মার্কিন যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলিতে চীনা বিনিয়োগের পরিমাণ কমানোর জন্য চাপ সৃষ্টি করা হতে পারে। ...more
২৯-এপ্রিল-২০২৫
প্রভাত পট্টনায়েক
ট্রাম্প যে শুল্ক যুদ্ধ শুরু করেছেন সাধারণত সেজন্য দায়ী করা হচ্ছে তার ‘পাগলামি’–কে অথবা বলা হচ্ছে, বাকি বিশ্বকে তাঁর ‘উপেক্ষা করার’ মনোভাবই এর জন্য দায়ী। এবং এধরনেরই একাধিক কারণকে দায়ী করা হচ্ছে। কিন্তু বস্তুত এই সমস্যার উদ্ভব হচ্ছে আরও গভীর একটি দ্বন্দ্ব থেকে, যে দ্বন্দ্বের শিকড় রয়েছে পুঁজিবাদের বিকাশ এবং পুঁজিবাদ আরও পরিণত হওয়ার ওপর। শুধুমাত্র ট্রাম্পের ‘পাগলামি’র ওপর এই দায় চাপিয়ে দেওয়াটা হবে পুরোপুরি সারগর্ভহীন একটা ব্যাখ্যা।…ট্রাম্পের এই যে আগ্রাসী নীতি তার তাৎপর্য হল, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দক্ষিণ গোলার্ধের সর্বত্র কাজকর্ম ছড়িয়ে দেওয়ার যুগের সমাপ্তি এবং তার ফলে নিও লিবারাল নীতি চালিয়ে যাওয়ার পক্ষে কোনও যুক্তির অবতারণা করারও আনুষ্ঠানিক সমাপ্তি। ...more
১৪-এপ্রিল-২০২৫
প্রভাত পট্টনায়েক
যে সব দেশ আমেরিকার সঙ্গে বাণিজ্য করে, তারা কর্মসঙ্কোচন সৃষ্টিকারী মার্কিন সংরক্ষণবাদের ফাঁদে পড়লে অন্য কোনও উপায়ে নিজেদের দেশে মোট চাহিদা বৃদ্ধি করে বেকারত্বকে যে মাথাচাড়া দিতে দেবে না, তার কোনও উপায় নেই। ট্রাম্পের শুল্ক-যুদ্ধের নিহিতার্থ হ’ল আমেরিকার বেকারত্ব অন্য দেশে রপ্তানি করা। একেই বলে beggar thy neighbour policy (আমার প্রতিবেশি ভিখারী হোক নীতি)।
...more১১-এপ্রিল-২০২৫
প্রভাত পট্টনায়েক
যে ভাবে সংবিধানকে পায়ে মাড়িয়ে ট্রাম্পের প্রশাসন মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলিকে নির্দেশ দিচ্ছে তারা তাদের কাজকর্ম কীভাবে চালাবে সেবিষয়ে, এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবিষয়ে ক্ষোভ প্রকাশ করলে যেভাবে তাদের সরকারি বরাদ্দ আটকে দেওয়া হচ্ছে, তাতেই ট্রাম্পের বৃহত্তর লক্ষ্যটা আরও স্পষ্ট হচ্ছে। সরকারের মনোমত করে বিশ্ববিদ্যালয় চালাতে হবে এবং সেই শর্তেই বিশ্ববিদ্যালয়কে সরকারি টাকা দেওয়া হবে, এমনটা চলতে থাকলে বিশ্ববিদ্যালয় আর সৃজনশীল ও সমালোচনামূলক ভাবনাচিন্তার পরিসর থাকে না। ম্যাকার্থিবাদের সঙ্গে তুলনা করে দেখলে এটা একেবারে নতুন উদ্ভাবন। আমরা আসলে প্রত্যক্ষ করছি ভাবনাচিন্তার জগতের ওপর একটা নয়া-ফ্যাশিস্ত হামলা, যে আক্রমণের লক্ষ্যবস্তু ১৯৫০ এর দশকের ম্যাকার্থিবাদের হামলার চেয়ে অনেক বেশি প্রসারিত। ...more
০৩-এপ্রিল-২০২৫
টিম মার্কসবাদী পথ
‘যদিও যুদ্ধের পরিধি এবং সময়কাল এখনও অস্পষ্ট, তবুও সামরিক পরিকল্পনা বাস্তবায়নের সময়কে নেতানিয়াহুর পরবর্তী ৪৮-ঘন্টার গুরুত্বপূর্ণ সংসদীয় অ্যাজেন্ডার আগে তাঁর জোট সংকটের মুখোমুখি হওয়া থেকে আলাদা করা খুবই কঠিন।’ বলেছেন বার-এলি। যোগ করেছেন, ‘অর্থনৈতিক বিল নিয়ে নেসেটে ভোটাভুটির দিন ঠিক ছিল বুধবার। আর ২০২৫ সালের বাজেট অনুমোদনের জন্য একাধিক ভোট শেষ হওয়ার কথা সোমবার। ঘটনা হলো, এই বিলগুলি পাস করার জন্য শাসকজোটের কাছে নেই প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা। যার অর্থ, বাজেট অনুমোদিত নাহলে বর্তমান নেসেটের মেয়াদ শেষ হয়ে যাবে এমাসের শেষে।’ ...more
২৩-মার্চ-২০২৫
ওয়াং ওয়েন
ট্রাম্পের দ্বিতীয় দফায় পরিবেশ সমঝোতা ও বিশ্ব বাণিজ্য সংস্থা সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি সহ নানা সমঝোতা থেকে মার্কিন যুক্তরাষ্ট্র পিছিয়ে আসা চালিয়েই যাবে। ফলাফল কী হবে? মার্কিন আবিশ্ব আধিপত্য ভাঙতে শুরু হবে। এই ধারা বজায় থাকলে, ট্রাম্পের দ্বিতীয় দফা মার্কিন যুক্তরাষ্ট্রকে একঘরে করে আঞ্চলিক শক্তিতে পরিণত করবে। ...more
১২-মার্চ-২০২৫
প্রভাত পট্টনায়েক
চরিত্রের দিক থেকেই পুঁজিবাদ হল শান্তির বিরুদ্ধে: ফরাসি সোশালিস্ট জ্যাঁ জয়েস সেই বিখ্যাত মন্তব্যটি করেছিলেন ‘পুঁজিবাদ নিজের মধ্যেই যুদ্ধকে বয়ে নিয়ে বেড়ায়, ঠিক যেমন মেঘ বৃষ্টিকে বুকে করে নিয়ে বেড়ায়।’ সাম্রাজ্যবাদী আধিপত্যকে আর একটু ভাল অবস্থায় প্রতিস্থাপিত করার আকঙ্ক্ষাই ট্রাম্পকে শান্তির আকাঙ্ক্ষী হতে দেয় না। একইভাবে ইউরোপের নিরাপত্তার প্রশ্নটিও পুরোপুরি বিভ্রান্তি সৃষ্টিকারী বিষয়: রাশিয়ার জন্য কখনই ইউরোপের নিরাপত্তা বিঘ্নিত হয়নি। ‘রুশ সাম্রাজ্যবাদ’ ইউরোপকে পদানত করে রাখবে এই ধরনের ভীতি নিয়ে যে সব কথাবার্তা হয় সেটা স্রেফ ন্যাটোর সম্প্রসারণবাদের পক্ষে একটা অজুহাত মাত্র। তাই ট্রাম্পের শান্তি প্রচেষ্টায় ইউরোপের নিরাপত্তা বিঘ্নিত হবে, এই রকম কোনও প্রশ্নই উঠতে পারে না। ...more
০৬-মার্চ-২০২৫
আর অরুণ কুমার
মার্কিন যুক্তরাষ্ট্র একথা বুঝতে পেরেছে যে, তাদের আধিপত্যের সামনে সবচেয়ে বড় আশঙ্কার কারণ হল চীন। আমেরিকার নতুন প্রতিরক্ষা সচিব কোনও রকম রাখঢাক না রেখেই বলেছেন, রাশিয়া কিংবা অন্য কোনও দেশ তাদের কাছে বিপদের উৎস নয়। চীন এবং চীনের কমিউনিস্ট পার্টিই মার্কিন আধিপত্যবাদকে মোকবিলা করার একমাত্র পাল্টা ও প্রধান শক্তিএবং সেকারণে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিপদস্বরূপ। চীনের কমিউনিস্ট পার্টিকে চিহ্নিত করে ট্রাম্প প্রশাসন একথা স্বীকার করে নিয়েছে যে সমাজতন্ত্র এবং বামেরাই একমাত্র শক্তি যারা পুঁজিবাদের নির্মম শোষণ ও সম্প্রসারণবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে। ...more
২৪-ফেব্রুয়ারি-২০২৫
স্টেফানি ওয়েদারবি, ভিভিয়ান ফার্নান্ডেজ
মার্কিন যুক্তরাষ্ট্র ও তাদের স্যাঙাৎদের নিরন্তর আগ্রাসনের প্রেক্ষাপটেই বহমান রয়েছে ভেনিজুয়েলার প্রতিরোধ সংগ্রাম। ৯৫০টির বেশি বেআইনী নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়ার ফলে জাতীয় আয় বিপুলভাবে হ্রাস পেয়েছে যা স্বাস্থ্য, শিক্ষা ও জনমুখী নানা পরিষেবার উপর ধ্বংসাত্মক আঘাত হেনেছে। এই ব্যবস্থাগুলি নেওয়াই হয়েছে বলিভারীয় বিপ্লবকে দুর্বল করতে এবং জনগণের মধ্যে হতাশার জন্ম দিয়ে সাম্রাজ্যবাদের স্বার্থে সরকার বদলের দিকে ঠেলে দিতে। ...more
১১-জানুয়ারি-২০২৫
বিজয় প্রসাদ
২০২০ সালেই ফ্রান্স ইউরোপীয় দেশগুলির বিশেষ বাহিনীর সদস্যদের নিয়ে টাকুবা টাস্ক ফোর্স নামে একটি ইউরোপীয় বাহিনী তৈরি করেছিল। এটা ছিল ফরাসি আগ্রাসনের একটি ইউরোপীয় বর্ম যা এর আগেও পরখ করা হয়েছিল সাহেল অঞ্চলে। তখন বোঝাই গেছে ওটা আসলে ফরাসিদেরই একটি মুখোস। তবে আফ্রিকা মহাদেশে ফরাসি কর্মতৎপরতা শুধুমাত্র ফ্রান্সের স্বার্থকেন্দ্রিক হতে যাচ্ছে না। তার ভূমিকা হয়ে দাঁড়াচ্ছে এই উপমহাদেশে চীন ও রাশিয়া বিরোধী ঠাণ্ডাযুদ্ধে মার্কিনীদের শক্তি যোগানো। ...more
০৬-জানুয়ারি-২০২৫
প্রভাত পট্টনায়েক
রোজা লুক্সেমবার্গ বলেছিলেন যে, পুঁজিবাদের বিকাশ শেষ বিচারে এমন একটা চূড়ান্ত পর্বে পৌঁছয় যেখানে মানবজাতির সামনে যে কোনও একটা বিষয় বেছে নেওয়ার পরিস্থিতি হাজির হয়। তাকে সমাজতন্ত্র কিংবা বর্বরতা — যে কোনও একটা দিক বেছে নিতে হবে। সেই বিষয়টাই এখন আরও সজোরে ফিরে আসছে। এই পুঁজিবাদ মানবজাতিকে এমন একটা পরিস্থিতির মধ্যে ঠেলে নিয়ে চলেছে যেখানে আসলে রয়েছে পরিব্যাপ্ত ও বর্বরোচিত নয়া ফ্যাসিবাদ। এখান থেকে ধাপে ধাপে সমাজতন্ত্রে রূপান্তরের পথে এগোতে পারলেই মুক্তির একটা দিশা পাওয়া যবে। ...more
০৫-জানুয়ারি-২০২৫
প্রভাত পট্টনায়েক
কোনও দেশকে যদি তাদের নিজেদের খনিজ সম্পদের ভাণ্ডার উন্নত করতে হয় তাহলে বহুজাতিক কর্পোরেশনের মাধ্যমে না করে নিজেদের দেশের রাষ্ট্রায়ত্ত সেক্টরের মাধ্যমেই করতে হবে। এর কারণ হল খনিজ সম্পদ এমন একটা জিনিস, যা ফুরিয়ে যায়। যে কোনও দেশেই এই সম্পদ স্বল্প সময়ের জন্য টিঁকে থাকে। যদি খনিজ সম্পদের বেশির ভাগ অংশের মূল্য জাতীয় কোষাগারে সঞ্চিত না হয়, যার সাহায্যে অন্তর্বর্তী পর্যায়ে সেই দেশের অর্থনীতিকে উপযুক্তভাবে এবং নানা দিকে বিকশিত করা যাবে, তাহলে যখন সেই খনিজ সম্পদ ফুরিয়ে যাবে তখন সেই দেশটা একেবারে নিঃস্ব হয়ে যায়। ...more
৩০-সেপ্টেম্বর-২০২৪
প্রভাত পট্টনায়েক
পয়লা সেপ্টেম্বর। আন্তর্জাতিক যুদ্ধ-বিরোধী শান্তি সংহতি দিবস। ১৯৩৯ সালের এই দিনটিতেই জার্মান নাৎসি বাহিনী আক্রমণ করে পোল্যান্ড। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু। পুরোনো ধরনের উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের চেহারা আজ নেই। এখন সাম্রাজ্যবাদী আধিপত্যকে ফেরানোর চেষ্টা হচ্ছে নয়া উদারবাদের পথে। তবে বিশ্বের একটি অংশে পুরনো ধরনের উপনিবেশবাদকে ধ্বংস করার প্রক্রিয়া এতদিন থমকে ছিল। সম্প্রতি তার বিরুদ্ধে নতুন করে সংগ্রাম শুরু হয়েছে ফরাসিভাষী আফ্রিকার দেশগুলিতে। এবছরের সাম্রাজ্যবাদ বিরোধী দিবসে ওই দেশগুলিতে সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রাম কীভাবে বিকশিত হচ্ছে, এই নিবন্ধে সেটাই তুলে ধরা হয়েছে। ...more
০১-সেপ্টেম্বর-২০২৩
সুমিত গঙ্গোপাধ্যায়
আফ্রিকার সোনার মাটি তৈরি করেছে অজস্র বড়ো ফুটবলারদের। কালুসা বওলায়া, ১৯৮৮ অলিম্পিকে একাই গুঁড়িয়ে দেন ইতালিকে। ১৯৯৩ সালের ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা যেভাবে ধ্বংস করে দিয়েছিল জাম্বিয়াকে, সেখান থেকে পুনর্জন্ম ঘটান তিনি, পরের সি এ এফ রানার্স করিয়ে। এছাড়াও বলতে হয় আন্দ্রে কানা বিইক, মার্ক ভিভিয়ান ফো, স্যামুয়েল এটো, জর্জ ওয়ে, দিদিয়ে দ্রোগবা, রজার মিল্লার মতো ফুটবলারদের কথা। কালো মানুষের লড়াইকে আরও উজ্জ্বল করেছেন এঁরা ফুটবলের মাঠে। ...more
১৪-ডিসেম্বর-২০২২
You can now donate to Marxbadi Path through UPI of various apps or payment apps like PhonePay/GooglePay

