সাম্প্রতিক সংখ্যা

মার্কসবাদী পথ প্রকাশনা

আপনি এখন ব্যাংক UPI / ফোনপে / গুগল পের মাধ্যমে মার্কসবাদী পথকে ডোনেশন দিতে পারেন।You can now donate to Marxbadi Path through UPI of various apps or payment apps like PhonePay/GooglePay
নিবন্ধের খোঁজ
এখানে আপনি লেখক, নিবন্ধের বিষয়, তথ্য, প্রকাশের তারিখ দিয়ে বিভিন্নভাবে খুঁজতে পারেন, বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই খোঁজা যাবে।
অনিতা অগ্নিহোত্রী
এবার আসন্ন নির্বাচনে স্বপ্ন দেখতে ইচ্ছে হয়। বামেদের তরুণ ব্রিগেড, তাদের সংবেদী অভিজ্ঞ নেতাদের পক্ষে আছে শিক্ষা, সততা, রুজি রোজগারের জন্য নির্দিষ্ট পরিকল্পনা, মেয়েদের রোজগার ও সুরক্ষার ভাবনা। বামদলগুলি এবার সর্বপ্রথম প্রকাশ করেছে বিকল্প ইশতেহার। অর্থ নেই, ঐশ্বর্যের প্রশ্নই নেই, তবু আছে দুরন্ত উৎসাহ আর মানুষের সঙ্গে যুক্ত হবার প্রাণশক্তি। ভোটাররা— ভাবুন, দেখুন। এবার সরকার গড়ার জন্য ভোট না-দিয়ে দুর্নীতি মুক্ত অসাম্প্রদায়িক অধিকার আন্দোলনের পক্ষে দাঁড়ানো বাম প্রার্থীদের ভোট দিন। আপনাদের ভাতা ভবিষ্যতেও বজায় থাকবে, কিন্তু প্রজা থেকে নাগরিকে উত্তীর্ণ হবার সুযোগ হারানো যাবে না।
...more১৯-এপ্রিল-২০২৬
অনিতা অগ্নিহোত্রী
পার্কস্ট্রিট থেকে কামদুনি, তেহট্ট থেকে আর জি কর মেডিক্যাল কলেজের প্রাতিষ্ঠানিক হত্যা— শাসকদলের মুখ্য ও তাঁর পারিষদরা ভিকটিম শেমিং, প্রতিবাদীদের নকশাল বলে চিহ্নিত করা, এবং সাক্ষ্য প্রমাণ লোপের বিপুল ষড়যন্ত্রে নিজেদের জড়িয়ে নিয়েছেন। তেহট্টের কিশোরীর হত্যার ঘটনায় তার ধর্ষকের সঙ্গে অ্যাফেয়ার আছে কিনা, সে অন্তঃসত্ত্বা ছিল কিনা ইত্যাদি মন্তব্য করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। আর এভাবেই মথুরা কেস-পরবর্তী ভারতীয় ন্যায় সংহিতার সংশোধন থেকে রাজ্যকে পঞ্চাশ বছর পিছিয়ে দিয়েছেন। ...more
০৮-মার্চ-২০২৬
অনিতা অগ্নিহোত্রী
প্রতিটা নির্যাতন প্রতিবার তুলে ধরে একই প্রসঙ্গ— মহিলাদের আত্মরক্ষায় দক্ষ হয়ে কেবলই নিজের দায়িত্বে টিঁকে থাকতে হবে, কাজের সময়ে-ধরনে সুবিধাদানের নামে মহিলাদেরই শেকল পরানো হবে! কিন্তু বাদ থেকে যায় সাম্যের অঙ্গীকারের প্রসঙ্গ— সমাজবদ্ধ জীব হিসাবে আমরা সকলে বাঁচার মতো বাঁচবো কি না, আমরা সকলে ‘মানুষের মতো মানুষ’ হব কি না! তাই, এক মানুষ আরেক মানুষকে দমন করে নিকেশ করে ফেলতে চাইলে, তার বিরুদ্ধে গণতান্ত্রিক রাষ্ট্রের এবং সমাজের নৈতিক কর্তব্যপালনে এককণা ত্রুটিও যে মেনে নেওয়া চলে না— তা নিয়েই অনিতা অগ্নিহোত্রীর মুখোমুখি শুভ প্রসাদ নন্দী মজুমদার। ...more
১৫-আগস্ট-২০২৪
কুমার রাণা, অনির্বাণ চট্টোপাধ্যায়, অনিতা অগ্নিহোত্রী
কিন্তু উন্নয়নকে কীভাবে দেখব... এইখানে তো সদর্থে বামপন্থী রাজনীতির একটা মস্ত বড় ভূমিকা আছে। বস্তুত বামপন্থী রাজনীতি ছাড়া এইটা আর কেউ করবে না। একদল তাদের শাসকের জায়গায় থেকে কীভাবে এই ব্যবস্থাটাকে লালন করে যাওয়া যায় তার জন্য লড়ছে। আর, পশ্চিমবঙ্গে সংসদীয় প্রধান বিরোধী দল যারা, তাদের রাজনীতিতে তো এই কথাগুলোই কখনও উঠবে না। তাদের রাজনীতি তো অন্য রাজনীতি। সেটা তো সমস্ত পরিচয়কে ধর্মীয় পরিচয়ের খোপে রেখে কীভাবে ভাগটা করা যায়... * ...more
২৩-ফেব্রুয়ারি-২০২৪
কুমার রাণা, অনির্বাণ চট্টোপাধ্যায়, অনিতা অগ্নিহোত্রী
কোন্ পথে বাংলা? কোন্ পথে বাংলার সমাজ, অর্থনীতি, রাজনীতি?— সন্দেশখালির ঘটনার পর মার্কসবাদী পথের পক্ষ থেকে আমরা শুনতে চেয়েছি সমাজ নিয়ে যাঁরা সিরিয়াস চিন্তাভাবনা করেন, তাঁদের মতামত। আলোচনায় অনিতা অগ্নিহোত্রী। যাঁর লেখা গল্প, উপন্যাসের সঙ্গে আমরা সবাই পরিচিত। আছেন অনির্বাণ চট্টোপাধ্যায়। সাংবাদিক। দুই বাংলার মানুষের কাছেই যিনি একটি পরিচিত নাম। আছেন কুমার রাণা। দীর্ঘদিন গবেষণার কাজে যুক্ত। খোলামনে আলোচনা করেছেন ওঁরা। ওঁরা নিজেরা। পশ্চিমবাংলার রাজনৈতিক বুদ্ধি-চর্চায় যে পঙ্কিল আবর্ত তৈরি হয়েছে— তাকে কীভাবে স্বচ্ছ ধারায় পরিণত করা যায়, মার্কসবাদী পথের পক্ষ থেকে এটি তারই একটি বিনম্র প্রয়াস মাত্র। মতামত আলোচকদের একান্তই নিজস্ব। ...more
২২-ফেব্রুয়ারি-২০২৪
কুমার রাণা, অনির্বাণ চট্টোপাধ্যায়, অনিতা অগ্নিহোত্রী
শান্তনু দে: কোন পথে বাংলা। কোন পথে বাংলার সমাজ-সংস্কৃতি-অর্থনীতি-রাজনীতি। সন্দেশখালির ঘটনার পর মার্কসবাদী পথের পক্ষ থেকে আমরা শুনতে চেয়েছি সমাজ-কে নিয়ে যাঁরা সিরিয়াস চিন্তা-ভাবনা করেন তাঁদের মতামত। আমাদের মধ্যে আছেন অনিতা অগ্নিহোত্রী, যাঁর লেখা গল্প উপন্যাসের সঙ্গে আমরা সবাই পরিচিত, যেখানে তিনি তুলে ধরেছেন প্রান্তজনের কথা, খেটে খাওয়া মানুষের কথা। আছেন অনির্বাণ চট্টোপাধ্যায়। সাংবাদিক, দুই বাংলার মানুষের কাছেই যিনি সমান পরিচিত নাম। আছেন কুমার রাণা। দীর্ঘদিন গবেষণার কাজের সঙ্গে যুক্ত। নিয়মিত কলাম লেখক। যখনই আমরা লেখা চেয়েছি কখনও নিরাশ করেননি। আজ খোলামেলা আলোচনা করবেন ওঁরা নিজেরা। পশ্চিমবাংলার রাজনৈতিক বুদ্ধিচর্চায় যে পঙ্কিল আবর্ত তৈরি হয়েছে তাকে কীভাবে স্বচ্ছ ধারায় পরিণত করা যায়, মার্কসবাদী পথ-এর পক্ষ থেকে এটি তারই একটি বিনম্র প্রয়াস। আপনাদের সবাইকে স্বাগত। শুনব আমরা। মতামত আলোচকদের একান্তই নিজস্ব।* ...more
২২-ফেব্রুয়ারি-২০২৪
কুমার রাণা, অনির্বাণ চট্টোপাধ্যায়, অনিতা অগ্নিহোত্রী
কোন্ পথে বাংলা? কোন্ পথে বাংলার সমাজ, অর্থনীতি, রাজনীতি?— সন্দেশখালির ঘটনার পর মার্কসবাদী পথের পক্ষ থেকে আমরা শুনতে চেয়েছি সমাজ নিয়ে যাঁরা সিরিয়াস চিন্তাভাবনা করেন, তাঁদের মতামত। আলোচনায় অনিতা অগ্নিহোত্রী। যাঁর লেখা গল্প, উপন্যাসের সঙ্গে আমরা সবাই পরিচিত। আছেন অনির্বাণ চট্টোপাধ্যায়। সাংবাদিক। দুই বাংলার মানুষের কাছেই যিনি একটি পরিচিত নাম। আছেন কুমার রাণা। দীর্ঘদিন গবেষণার কাজে যুক্ত। খোলামনে আলোচনা করেছেন ওঁরা। ওঁরা নিজেরা। পশ্চিমবাংলার রাজনৈতিক বুদ্ধি-চর্চায় যে পঙ্কিল আবর্ত তৈরি হয়েছে— তাকে কীভাবে স্বচ্ছ ধারায় পরিণত করা যায়, মার্কসবাদী পথের পক্ষ থেকে এটি তারই একটি বিনম্র প্রয়াস মাত্র। মতামত আলোচকদের একান্তই নিজস্ব। ...more
২১-ফেব্রুয়ারি-২০২৪